বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন (অফিসিয়াল)
55K subscribers
1.48K photos
12 videos
3 files
101 links
Download Telegram
লাঠিচার্জ - সিলেট সুনামগঞ্জ - শাবিপ্রবি

নারী শিক্ষার্থীদের উপর নারী পুলিশ দিয়ে হামলা - চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
সাধারণ শিক্ষার্থীদের উপর লাঠিচার্জ

পুলিশের গুলিবর্ষণ - কুমিল্লা বিশ্ববিদ্যালয় - ২০ জন আহত

লাঠিচার্জ - শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় - ১০ জন আহত

হল ছাত্রলীগ সভাপতি আন্দোলনকারীকে মারধর এবং হক থেকে বিতাড়ন - রাজশাহী বিশ্ববিদ্যালয়

পুলিশি বাধা ও ছাত্রলীগের বাধা, হামলা - বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়

পুলিশি বাধা ও হামলা - টাঙ্গাইল - মাওলানা ভাসানী বিশ্ববিদ্যালয়

আজকে আমাদের রাজপথ দখলে রাখতে হবে, আমরা যদি আজকে সরে যাই, তাহলে আজকেই আন্দোলন শেষ। বাংলাদেশের ছাত্রসমাজের উপর এই দেশের মানুষ আর কোনোদিনও বিশ্বাস করবে না
46😢17👍11🤬6
কোটা সংস্কার আন্দোলনে রক্তাক্ত ভোলা

হামলায় নেতৃত্বে ছিলো জেলা ছাত্রলীগের সেক্রেটারি হিমেল।
🤬93😭21👍3👏1
সব হামলার জবাব নেওয়া হবে!!!!
🔥8716👍61
আগামীকাল সারাদেশের ৬৪ জেলায়, যেকোনো একটি পয়েন্টে জমায়েত করে সারা শহরে মিছিল দিন। আমাদের বক্তব্য জানান দিন। আমাদের ভাইদের রক্তকে বৃথা যেতে দিবেন না!
117🔥10👍6🥰1
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন

প্রেস রিলিজ

তারিখ: ১২ জুলাই, ২০২৪

বিষয়: গণমাধ্যম কর্মীদের উপর আক্রমণের নিন্দা এবং আমাদের অবস্থান

গতকাল, ১১ জুলাই, ২০২৪, কোটা সংস্কার আন্দোলনের সময় কিছু অতিউৎসাহী ব্যক্তিরা 'সময় টিভি' এর সাংবাদিকদের উপর আক্রমণ করে, যা অত্যন্ত নিন্দনীয়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সবসময় গণমাধ্যম কর্মীদের সাথে সৌহার্দপূর্ণ সম্পর্ক বজায় রেখেছে। আমাদের প্রতি গণমাধ্যম কর্মীদের আচরণও ছিলো একইরকম সৌহার্দের। এই পারস্পরিক সুসম্পর্ককে নষ্ট করার চেষ্টা কিছু অতিউৎসাহী অছাত্র-কুছাত্রদের দ্বারা হয়েছে, যা "বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন" কখনোই সমর্থন করি না।

৫ জুন থেকে চলমান আন্দোলনে গণমাধ্যম কর্মীরা নিরলস পেশাদারিত্বের পরিচয় দিয়েছেন। তাদের এই অক্লান্ত প্রচেষ্টার জন্য আমরা সবাইকে ধন্যবাদ জানাই। সেইসাথে আবারও গণমাধ্যমকে ধন্যবাদ জানাই আমাদের আন্দোলনের সঠিক বার্তা বাংলাদেশের জনসাধারণের কাছে পৌঁছে দেয়ার জন্য।

গতকালের দুঃখজনক ঘটনাটি আমাদের আন্দোলনের মূল উদ্দেশ্য এবং নীতির পরিপন্থী। এর দায়ভার সম্পূর্ণভাবে ঐ অতিউৎসাহী ব্যক্তিদের উপর বর্তায়, যারা আমাদের শান্তিপূর্ণ আন্দোলনকে বিঘ্নিত করার চেষ্টা করেছে।

আমরা স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সবসময় শান্তিপূর্ণ উপায়ে নিজেদের দাবির পক্ষে সোচ্চার থাকবে। সাংবাদিকদের উপর আক্রমণের মতো কোনো ঘটনাকে আমরা কোনোভাবেই সমর্থন করি না এবং এর বিরুদ্ধে সবসময় আমাদের সোচ্চার অবস্থান থাকবে।

আমরা সকল সংবাদ মাধ্যম এবং তাদের কর্মীদের প্রতি আহ্বান জানাই যে, তারা আমাদের সাথে আগের মতোই সহযোগিতামূলক সম্পর্ক বজায় রাখবেন এবং নিজেদের পেশাদারিত্বের পরিচয় দিয়ে আমাদের আন্দোলনের সঠিক চিত্র তুলে ধরবেন।

ধন্যবাদান্তে,
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন
👍9545🔥5😢2🥰1
যেভাবে আন্দোলন পরিচালনা করবেন—

১। বিশ্ববিদ্যালয়, কলেজ, জেলা ও মহানগরে যারা আন্দোলন সমন্বয় করছেন সবাই সংগঠিত হওয়ার জন্য আলাদা করে সমন্বয়ক কমিটি তৈরি করুন। দল, মত নির্বিশেষে সকলের অংশগ্রহণের সুযোগ রাখুন৷ সকলের কাছে গ্রহণযোগ্য নেতৃত্ব তৈরি করুন এবং সবার আলোচনা করে সিদ্ধান্ত গ্রহণ করুন। তবে আন্দোলনের স্বার্থে বিতর্কিত বা রাজনৈতিকভাবে প্রশ্ন উঠতে পারে এরকম কাউকে নেতৃত্ব পর্যায়ে রাখবেন না।

২। আন্দোলনকে কোনো একক বা মূল নেতৃত্বের উপর নির্ভরশীল করবেন না। সবসময় বিকল্প নেতৃত্ব প্রস্তুত রাখুন। প্রথম দিকের নেতৃত্বে উপর ঝামেলা হলেও তাহলে আন্দোলন স্তিমিত হবে না। নেতৃত্বে নতুন চেহারা আনার চেষ্টা করুন।

৩। ইন্টার্নালি সংগঠিত থাকুন কিন্তু আন্দোলনকে কোনো সাংগঠনিক রুপ দিবেন না। কমিটিটা শুধু শৃঙ্খলা রক্ষার জন্য। আন্দোলনের স্বতঃস্ফূর্ত চরিত্র যাতে বজায় থাকে৷ তবে কোনো পক্ষ অনুপ্রবেশ করে যাতে স্যাবোটেজ করতে না পারে এ বিষয়ে সতর্ক থাকবেন৷ আন্দোলন সব সময় শান্তিপূর্ণ ও অহিংস হবে।

৪। যে স্থানে কর্মসূচী করবেন সেখানে আইন শৃঙ্খলা বাহিনী যোগাযোগ করতে চাইলে তাদের সাথে কোঅপারেট করুন। কিন্তু সকল সিদ্ধান্ত আপনারাই নিবেন। কোনো ধরনের আপোষ করা যাবে না।

৫। সম্মিলিতভাবে আন্দোলন করার চেষ্টা করুন। জেলা বা মহানগরের সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নিজেদের মধ্যে সমন্বয় তৈরি করুন। এবং একসাথে বড় জমায়েত করার চেষ্টা করুন।

৬। কারো উপর কোনো আঘাত বা হুমকি আসলে সম্মিলিতভাবে প্রতিরোধ করুন। ভয় পাবেন না। পিছিয়ে যাবেন না। সামনে এসে কথা বলুন। এখানে গোপনীয়তার কিছু নাই। আমাদের দাবি ও বক্তব্য সুস্পষ্ট ও যৌক্তিক।

৭। বিশ্ববিদ্যালয় ও কলেজের সামাজিক সাংস্কৃতিক সংগঠনকে যুক্ত করুন। কর্মসূচীতে সাংস্কৃতিক আয়োজন রাখুন। জেলা ও মহানগরের নাগরিক সংগঠনগুলোর সাথে যোগাযোগ করুন। কর্মসূচীর আগে মাইকিং ও লিফলেটের মাধ্যমে ব্যাপক গণসংযোগ করুন। হলের রুমে রুমে, লাইব্রেরিতে প্রচার করুন।

৮। মিডিয়া ও সংবাদকর্মীদের সাথে সুসম্পর্ক রাখুন। মিডিয়ার সামনে বুঝে শুনে কথা বলুন যাতে মূল বক্তব্যের সাথে সঙ্গতিপূর্ণ থাকে। প্রোগ্রামে ও মিডিয়ায় আন্দোলনের সাথে সম্পর্ক নেই এরকম বক্তব্য বা স্লোগান দিবেন না।

৯। ঢাকার সাথে সমন্বয় করে কর্মসূচী রাখার চেষ্টা করুন। 'বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন' ব্যানার যারা ব্যবহার করবেন তারা অবশ্যই ঢাকার সাথে আলোচনা করে নিবেন।

১০। অর্থ সংগ্রহের জন্য সরাসরি ক্রাউড ফান্ডিং করুন৷ কোনো অনলাইন মিডিয়াম ব্যবহার করবেন না। অর্থের নিয়মিত হিসাব রাখুন এবং সমন্বয়ক টিমের কাছে হিসাব ক্লিয়ার রাখুন। কোনো প্রতিষ্ঠান থেকে অর্থ নিবেন না৷ কারো কাছ থেকে বেশি অঙ্কের টাকা নিবেন না। রাজনৈতিক স্বার্থ আছে এরকম কারো কাছ থেকে কোনো আর্থিক সহযোগিতা নিবেন না।

নাহিদ ইসলাম
সমন্বয়ক
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন
278👍45🔥118❤‍🔥4
যেখানেই ছাত্রলীগ দেখবেন, সেখানেই প্রতিরোধ গড়ে তুলবেন!
554👍49🔥39🥰7🤗5
আজকে পুলিশ ও ছাত্রলীগের যৌথ হামলা ও গুলিবর্ষণে শহীদ ভাইদের জন্য আগামীকাল ১৭ জুলাই দুপুর ২:০০ টায় রাজু ভাষ্কর্যের পাদদেশে "গায়েবানা জানাযা ও কফিন মিছিল" অনুষ্ঠিত হবে।

আপনারা সকল শিক্ষাপ্রতিষ্ঠান ও জেলায় জেলায় গায়েবানা জানাযা ও কফিন মিছিল পালন করুন। ঢাকায় অবস্থানরত সকলে রাজু ভাষ্কর্যের পাদদেশে সময়মতো চলে আসুন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।
579😢70👍55🔥10❤‍🔥9
পুলিশ, র‍্যাব, বিজিবি, সোয়াটের সাথে লড়াই করছি আমরা। দেশবাসীর প্রতি আহ্বান, আমাদের পাশে দাঁড়ান। সারাদেশে প্রতিবাদ করুন। শেষ রক্তবিন্দু থাকা পর্যন্ত লড়াই চলবে।
486😭128👍46😢40🔥37
শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনে উপর পুলিশ, বিজিবি, র‍্যাব, সোয়াটের ন্যাক্কারজনক হামলা, খুনের প্রতিবাদ, খুনিদের বিচার, সন্ত্রাসমুক্ত ক্যাম্পাস নিশ্চিত ও এক দফা দাবিতে আগামীকাল ১৮ই জুলাই সারাদেশে "কমপ্লিট শাটডাউন" ঘোষণা করছি।

শুধুমাত্র হাসপাতাল ও জরুরি সেবা ব্যতীত কোন প্রতিষ্ঠানের দরজা খুলবে না, এ্যাম্বুলেন্স ব্যতীত সড়কে কোন গাড়ি চলবে না। সারাদেশের প্রতিটি স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, প্রাইভেট বিশ্ববিদ্যালয়, মাদরাসা শিক্ষার্থীদের আহ্বান জানাচ্ছি আগামীকালকের কর্মসূচি সফল করুন।
আমাদের অভিভাবকদের বলছি, আমরা আপনাদেরই সন্তান। আমাদের পাশে দাঁড়ান, রক্ষা করুন। এই লড়াইটা শুধু ছাত্রদের না, দলমত নির্বিশেষে এদেশের আপামর জনসাধারণের।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।
1.42K👍184🫡67🔥47👏13
শাটডাউন বাস্তবায়নের নির্দেশনা:

হাসপাতাল, গণমাধ্যম, জরুরি সেবা প্রতিষ্ঠান ব্যতীত সরকারি-বেসরকারী সকল প্রতিষ্ঠান বন্ধ রাখার আহ্বান জানাচ্ছি।

যদি খোলা থাকে এবং এর ফলে কোন অপ্রীতিকর ঘটনা ঘটে তার জন্য আন্দোলনকারীরা দায়ী থাকবে না। আগামীকাল যারাই আন্দোলনে নামবেন, সাথে তালা রাখবেন। প্রয়োজন হতে পারে।

রেলপথ কমপ্লিট শাটডাউনের আওতাভুক্ত থাকবে। সড়কপথে এ্যাম্বুলেন্স, গণমাধ্যমের বাহন, জরুরি সেবায় নিয়োজিত বাহন ছাড়া আর কোন গাড়ি চলবে না।
2.28K👍179🔥121🤣21👏17
কেন্ট স্টেট ইউনিভার্সিটির বাংলাদেশী স্টুডেন্ট কমিউনিটি বাংলাদেশে চলমান শিক্ষার্থীদের উপর সহিংসতার প্রতিবাদে এবং ১ দফা দাবীর সাথে একাত্মতা জানিয়ে মানববন্ধন করেছে।

(এভাবেই পৃথিবীর প্রতিটি বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশের নির্যাতিত শিক্ষার্থীদের পক্ষে আওয়াজ উঠুক)
1.51K👍140🔥82🥰36👏6
উদ্ভুত পরিস্থিতি তৈরীর দায় একমাত্র এবং শুধুমাত্র সরকারের৷ ছাত্ররা শান্তিপূর্ণ আন্দোলনই করে যাচ্ছিলো।

শর্তহীনভাবে এক দফা দাবি আদায়, হল ক্যাম্পাস খোলা, সন্ত্রাসমুক্ত ক্যাম্পাস, ক্যাম্পাস থেকে সকল বাহিনী প্রত্যাহার, খুনি ও হামলাকারীদের বিচার না হওয়া পর্যন্ত আন্দোলন চলমান থাকবে।

প্রতিদিন আন্দোলনের শক্তি দ্বিগুন হবে। এবিষয়ে কোন প্রকার সন্দেহের অবকাশ নেই। শীঘ্রই আরো কঠোর কর্মসূচির ঘোষণা আসছে।

যারা আমাদেরকে ঘিরে ফেলার ষড়যন্ত্র করেছিল এদেশের জনগন তাদেরকে ঘিরে ফেলেছে। কোন ষড়যন্ত্রেই আন্দোলন নস্যাৎ করতে দেওয়া হবে না।
786🔥183👍60❤‍🔥53
উদ্ভুত পরিস্থিতি তৈরীর দায় একমাত্র এবং শুধুমাত্র সরকারের৷ ছাত্ররা শান্তিপূর্ণ আন্দোলনই করে যাচ্ছিলো।

শর্তহীনভাবে এক দফা দাবি আদায়, হল ক্যাম্পাস খোলা, সন্ত্রাসমুক্ত ক্যাম্পাস, ক্যাম্পাস থেকে সকল বাহিনী প্রত্যাহার, খুনি ও হামলাকারীদের বিচার না হওয়া পর্যন্ত আন্দোলন চলমান থাকবে।

প্রতিদিন আন্দোলনের শক্তি দ্বিগুন হবে। এবিষয়ে কোন প্রকার সন্দেহের অবকাশ নেই। শীঘ্রই আরো কঠোর কর্মসূচির ঘোষণা আসছে।

যারা আমাদেরকে ঘিরে ফেলার ষড়যন্ত্র করেছিল এদেশের জনগন তাদেরকে ঘিরে ফেলেছে। কোন ষড়যন্ত্রেই আন্দোলন নস্যাৎ করতে দেওয়া হবে না।
1.11K🔥131👍68💯22👌17