Science Hacks News
226 subscribers
173 photos
4 files
43 links
"ভর্তি পরিক্ষার যাত্রা একটু মসৃণ বানানোর ছোট প্রচেষ্টা!"

আমাদের সকল চ‍্যানেল👇
@Science_Hacks
@Biology_Hacks
@Physics_Hacks
@Chemistry_Hacks
@Mathmatics_Hacks
@Science_Hacks_News
@Science_Hacks_Library
Download Telegram
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তির সার্কুলার প্রকাশিত!
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভর্তি সার্কুলার প্রকাশিত!
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল বিশ্ববিদ্যালয় ভর্তি সার্কুলার প্রকাশিত!
😁3
যেভাবে গুচ্ছের আবেদন করতে হবে!
গুচ্ছ ভুক্ত বিশ্ববিদ্যালয় গুলোতে ভর্তি Fee!

-Admission Informer
GST গুচ্ছভুক্ত শিক্ষার্থীদের অন্যতম পছন্দের শীর্ষ বিশ্ববিদ্যালয় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এর ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
3
বিভাগ পরিবর্তনসহ গুচ্ছ পদ্ধতিতে ভর্তির বিশ্ববিদ্যালয় ও বিভাগভিত্তিক আসন সংখ্যা!


- Admission Informer
👍2
গুচ্ছে গণিতে ১০ নম্বর পেয়েছেন কতজন ভর্তিচ্ছু?

নাম প্রকাশে অনিচ্ছুক গুচ্ছের একটি বিশ্ববিদ্যালয়ের উপাচর্য জানান, এবার ভর্তি পরীক্ষায় ১০ কিংবা তার চেয়ে বেশি নম্বর পেয়েছে মাত্র ১৭০০ জন। ২২টি বিশ্ববিদ্যালয়ে বিজ্ঞান রিলেটেড বিষয়ে আসন অনেক।

বিশ্ববিদ্যালয়গুলো যদি ভর্তির শর্ত শিথিল না করে তাহলে অনেক বিশ্ববিদ্যালয় ভর্তির জন্য শিক্ষার্থীই পাবে না।

-The Daily Campus
👍6
যবিপ্রবিতে যত শিক্ষার্থী আবেদন করল!

গুচ্ছভুক্ত যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ২০২১-২২ শিক্ষাবর্ষে চার হাজারের বেশি শিক্ষার্থী ভর্তি আবেদন করেছেন। ​আগামী ২৭ অক্টোবর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত আবেদন গ্রহণ চলবে।

বুধবার (১৯ অক্টোবর) রাতে দ্যা ডেইলি ক্যাম্পাসের সাথে আলাপকালে এ তথ্য জানান যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন।

তিনি জানান, বুধবার বেলা ১১টা পর্যন্ত আমাদের বিশ্ববিদ্যালয়ে চার হাজারের বেশি শিক্ষার্থী ভর্তির জন্য আবেদন করেছেন। আমরা আশা করছি ২০ থেকে ২৫ হাজার ভর্তিচ্ছু যবিপ্রবিতে ভর্তির আবেদন করবে।

-The Daily Campus
🥱5👍1🌚1
গুচ্ছে মাইগ্রেশন যেভাবে!

গুচ্ছভুক্ত ২২ বিশ্ববিদ্যোলয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষে ভর্তি আবেদন শুরু হয়েছে গতকাল সোমবার (১৭ অক্টোবর) থেকে। চলবে আগামী ২৭ অক্টোবর মধ্যরাত পর্যন্ত। ভর্তি আবেদন শেষে আগামী ৭ নভেম্বর প্রকাশিত হবে প্রথম মেধাতালিকা। এরপরেই শুরু হবে বিশ্ববিদ্যালয়ে ভর্তি নিশ্চয়ন। ভর্তি নিশ্চয়ন শেষে শুরু হবে মাইগ্রেশন। কোন প্রক্রিয়ায় মাইগ্রেশন হবে তা নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন ভর্তিচ্ছুরা।

Details in comment...
GST ইউনিভার্সিটি গুলোর মাঝে সাস্ট এর সার্কুলার সবচেয়ে পছন্দ হয়েছে। কোনো রিকোয়ারমেন্ট নেই ম্যাথে এ জন্য নয় বরং আমার কাছে মনে হয়েছে এখানে প্রকৃত মেধাবীদের সঠিক স্থানে যাওয়ার সুযোগ দেওয়া হয়েছে। এর ২.৪ নং অনুচ্ছেদে সুন্দর মতো লেখা আছে আন্তর্জাতিক প্লাটফর্মে বিজয়ীরা gst পরীক্ষা না দিয়েই সংশ্লিষ্ট ডিপার্টমেন্ট এ যেতে পারবে। আসলেই তারা এটা পাওয়ার যোগ্য। প্রতিটা ইউনিভার্সিটি এভাবে বিভিন্ন এক্সট্রা এক্টিভিটিস গুলো যথাযথ মর্যাদা দিলে শিক্ষার্থীরা শুধু নম্বরের পেছনে না ছুটে শিক্ষার পেছনে ছুটবে।

-Schooling
7👍2
রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে রাজি হয়েছে মিয়ানমার!

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন জানিয়েছেন, রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমারের জান্তা রাজি হয়েছে। পরিচয় যাচাই-বাছাইয়ের পর শুরু হবে কার্যক্রম। আজ বৃহস্পতিবার (২০ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে চীনের রাষ্ট্রদূত লি জিমিংয়ের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা জানান পররাষ্ট্রমন্ত্রী।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, কবে প্রত্যাবাসন শুরু হবে সে বিষয়ে জানাতে পারেননি চীনা রাষ্ট্রদূত।
মিয়ানমার জানিয়েছে, রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে তারা প্রস্তুত।

২০১৭ সালের ২৫ আগস্ট মিয়ানমার থেকে দল বেঁধে বাংলাদেশে আসতে শুরু করেছিল রোহিঙ্গারা। মিয়ানমারের রাখাইন রাজ্যে নির্মম নির্যাতনের মুখে পালিয়ে আসা রোহিঙ্গাদের মানবিক কারণে আশ্রয় দেয় বাংলাদেশ সরকার। ওই সময় সাড়ে সাত লাখ রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া হয়। অবশ্য এর আগে সাড়ে তিন লাখ রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া হয়েছিল।

-Kalerkantho
👍1