Science Hacks News
225 subscribers
173 photos
4 files
43 links
"ভর্তি পরিক্ষার যাত্রা একটু মসৃণ বানানোর ছোট প্রচেষ্টা!"

আমাদের সকল চ‍্যানেল👇
@Science_Hacks
@Biology_Hacks
@Physics_Hacks
@Chemistry_Hacks
@Mathmatics_Hacks
@Science_Hacks_News
@Science_Hacks_Library
Download Telegram
আবেদন ফি
বিশ্ববিদ্যালয়ভিত্তিক প্রতিটি ইউনিটের আবেদন ফি ৫০০/- (পাঁচশত) টাকা (ট্রানজেকশন ফি ব্যতিত)। যে সকল বিভাগের জন্য ব্যবহারিক পরীক্ষা আবশ্যক সেই বিভাগ/বিভাগসমূহ পছন্দক্রমে অন্তর্ভুক্ত করলে প্রতিটির জন্য ব্যবহারিক পরীক্ষার ফি বাবদ ৩০০/- (তিনশত) টাকা আবেদন ফি-এর সাথে যোগ হবে।

আবেদন পদ্ধতি
বিস্তারিত আবেদন পদ্ধতি ও ভর্তি সংক্রান্ত নির্দেশিকা সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে।

প্রার্থী বাছাই ও ভর্তি প্রক্রিয়া
(ক) আবেদন সম্পন্ন হওয়ার পর প্রতিটি বিশ্ববিদ্যালয় তাদের নিজস্ব শর্তাবলী অনুসরন করে আবেদনকারীদের ইউনিটভিত্তিক মেধাক্রম ও বিভাগসমূহের পছন্দক্রম অনুসারে ভর্তিযোগ্য বিভাগ নির্বাচন করবে। সিট খালি থাকা সাপেক্ষে প্রতিটি বিশ্ববিদ্যালয় মাইগ্রেশন পদ্ধতি চলমান রাখবে এবং নিজ নিজ বিশ্ববিদ্যালয় তা পরিচালনা করবে।
(খ) আবেদনকারী GST ওয়েবসাইটে লগইন করে আবেদনকৃত বিশ্ববিদ্যালয়সমূহে মেধাক্রম, ভর্তির জন্য নির্বাচিত বিভাগ (যদি থাকে) ইত্যাদি একযোগে দেখতে পাবে।
(গ) সমূদয় ভর্তি প্রক্রিয়া দুই ধাপে সম্পন্ন হবে। প্রথম ধাপে প্রাথমিক ভর্তি ও প্রয়োজনীয় মাইগ্রেশন GST ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে পররিচালিত হবে। প্রাথমিক পর্যায়ে ভর্তি প্রক্রিয়া ফি বাবদ ৫০০০/= টাকা (পরবর্তীতে সমন্নয় করা হবে) জমা দিয়ে ভর্তিকৃত বিশ্ববিদ্যালয়ে এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান পরীক্ষার মার্কসিট জমা দিতে হবে।
(ঘ) সকল প্রকার মাইগ্রেশন প্রক্রিয়া GST ওয়েবসাইটের মাধ্যমে সম্পন্ন করা হবে। একটি নির্দিষ্ট বিশ্ববিদ্যালয়ে বিভাগ মাইগ্রেশন প্রক্রিয়া অটোমেটিক পদ্ধতিতে সম্পন্ন হবে। কোন আবেদনকারী চাইলে মাইগ্রেশন চলাকালীন সময়ে সেই বিশ্ববিদ্যালয়ের জন্য মাইগ্রেশন বন্ধ করতে পারবে। এক্ষেত্রে উক্ত আবেদনকারী সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের অন্য কোন বিষয়ে ভর্তির জন্য বিবেচিত হবে না। একজন আবেদনকারী একটি বিশ্ববিদ্যালয়ে ভর্তি থাকাকালীন অন্য কোন বিশ্ববিদ্যালয়ের কোন একটি বিভাগে ভর্তির জন্য নির্বাচিত হলে পরবর্তী বিশ্ববিদ্যালয়ে মাইগ্রেশন করতে চাইলে GST ওয়েবসাইটের মাধ্যমে নিজে তা সম্পন্ন করতে হবে।
(ঙ) দ্বিতীয় ধাপে কোন আবেদনকারী যে বিশ্ববিদ্যালয়ে চূড়ান্ত ভর্তি (সকল প্রকার মাইগ্রেশন সম্পন্ন হবার পর)-এর জন্য নির্বাচিত হবে সেখানে সশরীরে উপস্থিত হয়ে সংশ্লিষ্ট ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। দুই ধাপে ভর্তি ও মাইগ্রেশন প্রক্রিয়া সংক্রান্ত বিস্তারিত তথ্য যথাসময়ে GST ওয়েবসাইটে প্রকাশিত হবে।

-The Daily Campus
👍1
Congratulations to SUST Robo Core (Nafi Ullah Shafin- SWE'20(Team Leader), Mohammad Ashraful Islam- SWE'20, Fazle Elahi Tonmoy(EEE'16)) for securing the third position and qualifying for the final round in Tech Fest, IIT, Bombay and wishing them the best of luck for the final round.

-SWE Society, SUST
গুচ্ছ অধিভুক্ত ২২ বিশ্ববিদ্যালয়ের ২০২১-২০২২ শিক্ষাবর্ষের কেন্দ্রীয় সার্কুলার!
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক-ইউনিটে সিট ফাকা হওয়ায় ৫৮০১-৬০০০ পর্যন্ত ভাইভা কল করা হয়েছে। আগামী ১৬ অক্টোবর উপস্থিত হয়ে ভর্তি নিশ্চিত করতে হবে।
Another Googler from JU CSE
Congratulations Mir Noshin Jahan Apu Congratulations
🎉🎉

Mir Noshin Jahan for cracking Google! Another proud moment for JU! Your hard work and passion for coding paid off! It was a great pleasure to me guiding you! What more important was you tried your best to follow those! May Allah always be with you and you go a long long way ahead!
If I am not wrong, she is going to be the first full time Female Googler from JU! (P.S: I am not discriminating, just a success she should be proud of and the girls should be inspired by her🙂)

Raihat Jaman Niloy
Ju CSE
Software engineer at Google, Ireland
1👍1
গুচ্ছে এক আবেদনে সব ইউনিটে সাবজেক্ট পছন্দের সুযোগ ভর্তিচ্ছুদের!

গুচ্ছভুক্ত ২২ বিশ্ববিদ্যালয়ে এক আবেদনের মাধ্যমে একটি বিশ্ববিদ্যালয়ের তিনটি ইউনিটের সব বিষয়ের পছন্দক্রম দিতে পারবেন ভর্তিচ্ছুরা। প্রতিটি ইউনিটে পৃথক পৃথক আবেদনের পূর্বের সিদ্ধান্ত থেকে সরে এসেছে গুচ্ছ কমিটি।

বৃহস্পতিবার (১৩ অক্টোবর) রাতে গুচ্ছ ভর্তি পরীক্ষা আয়োজক কমিটির এক জরুরি সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।

শুক্রবার (১৪ অক্টোবর) বিষয়টি দ্যা ডেইলি ক্যাম্পাসকে নিশ্চিত করেছেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আনোয়ার হোসেন।

তিনি বলেন, একটি বিশ্ববিদ্যালয়ে আবেদন করে নির্ধারিত ফি দিলে ওই বিশ্ববিদ্যালয়ের সকল ইউনিটের সাবজেক্ট পছন্দ করার সুযোগ পাবেন শিক্ষার্থীরা। পৃথক ইউনিটের জন্য অতিরিক্ত ফি প্রয়োজন হবে না। আবেদনের পর শিক্ষার্থীদের রেজাল্ট ও বিশ্ববিদ্যালয়ে ভর্তির মানদণ্ড অনুযায়ী শিক্ষার্থীরা ভর্তির সুযোগ পাবেন।

-The Daily Campus
👍1🥰1
সহজ হচ্ছে গুচ্ছের আবেদন, যোগ্যতা অনুযায়ী উল্লেখ থাকবে বিশ্ববিদ্যালয়!

গুচ্ছভুক্ত ২২ বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষে ভর্তি আবেদন প্রক্রিয়া আরও সহজ করা হয়েছে। আবেদনের সময় শিক্ষার্থীদের প্রাপ্ত নম্বর অনুযায়ী বিশ্ববিদ্যালয় এবং সাবজেক্ট সাজেস্ট করা হবে। ৫০০ টাকা ফি দিয়ে একটি বিশ্ববিদ্যালয়ের তিনটি ইউনিটেই আবেদন করতে পারবেন ভর্তিচ্ছুরা।

শিক্ষার্থীদের একটি নির্দিষ্ট ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে। এই একটি ওয়েবসাইট থেকেই সব বিশ্ববিদ্যালয়ে আবেদন করা যাবে।শিক্ষার্থীদের আবেদন প্রক্রিয়া সহজ করতে প্রাপ্ত নম্বর অনুযায়ী সম্ভাব্য বিশ্ববিদ্যালয় এবং সাবজেক্ট সাজেস্ট করা হবে।এটি একটি সফটওয়্যারের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে সম্পন্ন হবে।

উদাহারণ দিয়ে যবিপ্রবি উপাচার্য বলেন, ধরুণ একজন শিক্ষার্থী গুচ্ছ ভর্তি পরীক্ষায় ৫০ নম্বর পেয়েছেন। এই নম্বরে সে কোন কোন বিশ্ববিদ্যালয়ে কোন কোন সাবজেক্ট পেতে পারে তার একটি সম্ভাব্য তালিকা তার সামনে তুলে ধরা হবে।এখন পরবর্তী সিদ্ধান্ত ওই শিক্ষার্থী নিজেই নেবে।সে যদি আত্মবিশ্বাসী হয় তাহলে একটি বিশ্ববিদ্যালয়ে আবেদন করবে। আর আত্মবিশ্বাসী না হলে সম্ভাব্য সব বিশ্ববিদ্যালয়ে আবেদন করবে।

-The Daily Campus
👍6🔥4
What a privilege to be in the same room as Dr. Jeffrey Ullman, Turing prize (also known as the nobel in computer science) winner. He is the writer of the famous Dragon book on Compilers.

Tapan Basak
Graduate Teaching Assistant at New Jersey Institute of Technology
SUST CSE


-Schooling
গুচ্ছের যে বিষয়গুলোর জন্য ৩০০ টাকা গুনতে হবে ভর্তিচ্ছুদের!

গুচ্ছভুক্ত ২২ বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষে ভর্তি আবেদন প্রক্রিয়া আগামী সোমবার (১৭ অক্টোবর) থেকে শুরু হচ্ছে। চলবে ২৭ অক্টোবর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। প্রতিটি বিশ্ববিদ্যালয়ে আবেদন করতে শিক্ষার্থীদের ৫০০ টাকা খরচ হবে। এই ফি দিয়ে একটি বিশ্ববিদ্যালয়ের তিনটি ইউনিটেই আবেদন করতে পারবেন ভর্তিচ্ছুরা। এ ছাড়া কয়েকটি বিষয়ে আবেদন করতে বাড়তি ৩০০ টাকা গুনতে হবে।

জানা গেছে, কয়েকটি বিশেষায়িত বিভাগের জন্য ব্যবহারিক পরীক্ষা আবশ্যক। এরমধ্যে রয়েছে স্থাপত্য, সংগীত, নাট্যকলা, ফিল্ম এন্ড মিডিয়া স্টাডিজ, ফিল্ম এন্ড টেলিভিশন, থিয়েটার এন্ড পারফরমেন্স স্টাডিজ, চারুকলা (ড্রইং এন্ড পেইন্টিং, প্রিন্টমেকিং, ভাস্কর্য প্রভৃতি)। এসব বিভাগে পছন্দক্রম করলে ফি বাবদ অতিরিক্ত ৩০০ টাকা জমা দিতে হবে।

বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত নিয়মানুসারে আবেদন ফি উল্লেখিত সময়ের মধ্যে অবশ্যই পরিশোধ করতে হবে। ব্যবহারিক পরীক্ষা স্ব-স্ব বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হবে।

-The Daily Campus
👍1
সিন্যাপস র‌্যাংকিংয়ে ৯ ধাপ এগোলো কুমিল্লা বিশ্ববিদ্যালয়!

সিন্যাপস র‌্যাংকিংয়ে ২৮৯ পয়েন্ট নিয়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রোগ্রামিং টিম নয় ধাপ এগিয়ে ১৭তম স্থানে এসেছে। এর আগে আন্তর্জাতিক কলেজিয়েট প্রোগ্রামিং প্রতিযোগিতায় (আইসিপিসি) চট্টগ্রাম বিভাগীয় অঞ্চলে প্রথম এবং জাতীয় পর্যায়ে ১৬তম স্থান অর্জন করেছিল কুমিল্লা বিশ্ববিদ্যালয়। এতে করে সিন্যাপস রেটিংয়ে ২৮৯ পয়েন্ট যুক্ত হওয়ায় ২৬ তম অবস্থান থেকে ১৭ তম অবস্থানে উঠে আসে কুমিল্লা বিশ্ববিদ্যালয়।

উল্লেখ্য, ২০১৪ সাল থেকে ৪৫ টি জাতীয় পর্যায়ের প্রোগ্রামিং প্রতিযোগিতার ওপর ভিত্তি করে সিন্যাপস এই র‌্যাংকিং তালিকা প্রকাশ করেছে।

-The Daily Campus
👍21
২০২২-২০২৩ শিক্ষাবর্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয় গুচ্ছে থাকবে না!

এককভাবে পরীক্ষা নিবে এবং সেকেন্ড টাইম সুযোগ দিতে চাচ্ছে না জবি।

-Aspect Series
1👍1
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আবেদন খুব শীগ্রই শুরু হবে!

মজার কথা শাবিপ্রবিতে শুধু টাকা পেমেন্ট করলে তোমার কাজ শেষ, যেদিন রেজাল্ট প্রকাশিত হবে তোমার মেরিট অনুযায়ী সরাসরি ভাইভা হবে। ভাইভার দিন বড় প্রজেক্টর এ তোমার সামনে সব সাবজেক্ট এভেল এভেল হবে, তোমাকে বলবে তুমি কোন সাবজেক্ট এ পড়তে ইচ্ছুক তারপর তোমার ইচ্ছে অনুযায়ী একটা সাবজেক্ট চয়েজ করে হয়ে যাবে SUSTian। ডোপ টেস্ট এর মুখোমুখি হতে হবে SUSTian হতে হলে।

-সংগৃহীত
7👍1
বিশ্বের সেরা ২% বিজ্ঞানীদের তালিকার মধ্যে  বাংলাদেশের মোট ১৪২ জনের নাম এসেছে, যার মধ্যে সর্বোচ্চ সংখ্যক (১৬ জন) বিজ্ঞানী ICDDR'B এর এবং সেই সাথে রাজশাহী বিশ্ববিদ্যালয় ১০ জন  বিজ্ঞানী নাম উঠে এসেছে।

1.ICDDR'B - ১৬ জন
2. RU - ১০ জন
3. BAU - ৭ জন
4. DU - ৭জন
5. JU - ৬ জন
6. BUET - ৫ জন
7. SUST - ৫ জন
8. RUET - ৫ জন
9. Bracu - ৪ জন
10. NSU - ৩ জন

-JU insider
👍1
খুলনা বিশ্ববিদ্যালয় ২০২১-২০২২ শিক্ষাবর্ষের সার্কুলার প্রকাশিত!

ইঞ্জিনিয়ারিং এবং পিওর সাবজেক্ট পেতে হলে গণিতে ন্যূনতম ৭.৫ মার্কস পেতে হবে।
বায়োলজিক‍্যাল সাবজেক্ট পেতে হলে জীববিজ্ঞানে নূন‍্যতম ৭.৫ মার্কস পেতে হবে।

-Admission Booster
4😢3👍2
মেডিকেলে প্রশ্নফাঁস: ‘থ্রি ডক্টরস’ ও ১২ শিক্ষার্থী নিয়ে চাঞ্চল্যকর তথ্য!

মেডিকেল ভর্তি পরীক্ষায় প্রশ্নফাঁসের ঘটনায় খুলনার থ্রি ডক্টরস কোচিং সেন্টার এবং ১২ জন মেডিকেল শিক্ষার্থীর নাম এসেছে। কোচিং সেন্টার ও শিক্ষার্থীদের নাম আসায় তদন্তে নতুন মোড় নিয়েছে। বেরিয়ে এসেছে চাঞ্চল্যকর সব তথ্য। মেডিকেলের প্রফেশনাল পরীক্ষায় পাস করতে হিমশিম খাওয়া এসব শিক্ষার্থীর বিষয়ে নানা তথ্য পেয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

জানা গেছে, খুলনার থ্রি ডক্টরস কোচিং সেন্টারের মালিক সাবেক ছাত্রলীগ নেতা ডা. ইউনুসুজ্জামান খান তারিম। তিনি প্রশ্নপত্র ফাঁসের মাধ্যমে নিজ প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মেডিকেলে ভর্তি করেছেন। বিপুল অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে তার ব্যাংক হিসাব ইতোমধ্যে জব্দ করা হয়েছে।


বিস্তারিত ১ম কমেন্টে...
🤬12
নোবিপ্রবি ভর্তিতে কমতে পারে জিপিএ নম্বর!

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২০২১-২২ শিক্ষাবর্ষে ভর্তির ক্ষেত্রে এসএসসি ও এইচএসসিতে প্রাপ্ত জিপিএর ওপর ১০০ নম্বর রাখা হয়েছে। তবে এই নম্বর কমানো হতে পারে।

বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নোবিপ্রবির ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশের পর জিপিএ নম্বর নিয়ে অনেক শিক্ষার্থী এবং তাদের অভিভাবক অভিযোগ জানিয়েছেন। তারা ভর্তিতে জিপিএ নম্বর কমানোর দাবি জানিয়েছেন। শিক্ষার্থী-অভিভাবকদের দাবির বিষয়টি আমলে নিয়ে জিপিএর ওপর নির্ধারিত নম্বর কমানোর বিষয়ে ভাবা হচ্ছে।


বিস্তারিত ১ম কমেন্টে...
👍2👏1
জবি ভর্তিতে থাকতে পারে জিপিএ নম্বর!

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষের ভর্তিতে এসএসসি ও এইচএসসিতে প্রাপ্ত জিপিএর ওপর নম্বর রাখা হতে পারে। এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে সভা ডাকা হয়েছে।

বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২০২০ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা না হলেও জবি ভর্তিতে জিপিএ নম্বর রাখা হয়েছিল। এ বছর তিনটি বিষয়ের ওপর এইচএসএসসি পরীক্ষা হওয়ায় অধিক সংখ্যক জিপিএ-৫ পেয়েছে। তাই ভর্তিতে জিপিএ নম্বর না রাখার বিষয়ে অনেকেই মত দিয়েছেন। তবে মূল ভর্তি কমিটির সদস্যরা জিপিএর ওপর নম্বর রাখার পক্ষে মত দিয়েছেন।


বিস্তারিত ১ম কমেন্টে...
SUST EEE vs JUST EEE
(Meticulously explained by a student of JUST EEE)

এইটা নিয়ে গত কয়েকদিন ধরে অনেক আলোচনা চলছে,আমি অল্প একটু বিশ্লেষণ করি 😊

এই প্রশ্নের উত্তর কম্পলেক্স, এক কথায় এর উত্তর দেওয়ার মতো না।

শাবিপ্রবি এশিয়া মহাদেশের অন্যতম বড় একটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়,এটি ১৯৮৬ সালে প্রতিষ্ঠিত এবং ১৯৯১ সাল থেকে শিক্ষার্থী ভর্তি শুরু করে। শাবিপ্রবিতে ইইই বিভাগ চালু হয় ২০১১ সালে।
বড় বিশ্ববিদ্যালয় হিসেবে শাবিপ্রবির Alumni এবং এনভায়রনমেন্ট অনেক ভালো।
বর্তমানে শাবিপ্রবি একটি ব্র্যান্ডের নাম,এটি ৫-১০ বছরে ব্র্যান্ডে রুপান্তরিত হয় নি। ধীরে ধীরে শিক্ষক-শিক্ষার্থী সকলের প্রচেষ্টায় শাবিপ্রবি এখন দেশের অন্যতম সেরা বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয় হিসেবে শাবিপ্রবির সাথে যবিপ্রবির এখনো তুলনা দেওয়ার সময় আসে নাই।


বিস্তারিত ১ম কমেন্টে...
Most subscribed (17.2M) YouTube channel in Bangladesh Hacked!

Renamed as Ethereum 2.0 and they deleted all contents from HOME.

-Short Stories
🔥1