SABAS Study Materials
22.8K subscribers
5.94K photos
62 videos
436 files
2.27K links
প্রস্তুতি হোক সেরা গাইডলাইনে, Welcome to SABAS.

📌 সাবাশের সকল গ্রুপ ও চ্যানেলঃ
https://t.me/SABASAdmission/4966

টপিক এনালাইসিস, সাজেশন, স্টাডি পোল, পিডিএফ পেতে চ্যানেলে জয়েন করো।
Download Telegram
🎯 মিশন এডমিশন: অধ্যায়ভিত্তিক কমপ্লিট এনালাইসিস (Agri & CU) 🎯

তোমাদের অনেকেরই রিকোয়েস্ট ছিল স্পেসিফিক কিছু অধ্যায়ের ওপর ‘হট টপিক’ সাজেশন দেওয়ার। আজ সরলরেখা, বৃত্ত, কাজ-ক্ষমতা-শক্তি, মহাকর্ষ এবং রাসায়নিক পরিবর্তন—এই অধ্যায়গুলোর "Must Read" টপিকগুলো নিয়ে আলোচনা করলাম।
কৃষিতে ফোকাস স্পিডে, আর চবিতে টেকনিকে। দেখে নাও কার জন্য কী কী পড়তে হবে:

🌾 কৃষি গুচ্ছ স্পেশাল (No Calculator, High Speed)

মার্কস: ম্যাথ ২০ | ফিজিক্স ২০ | কেমিস্ট্রি ২০

📐 Mathematics (সরলরেখা ও বৃত্ত)কৃষিতে ম্যাথ আসে ডিরেক্ট সূত্রভিত্তিক।
সরলরেখা:
🔥 সমান্তরাল ও লম্ব হওয়ার শর্ত: ঢালদ্বয় সমান (m1=m2) হলে সমান্তরাল এবং গুণফল −1−1 হলে লম্ব—এই কনসেপ্ট থেকে প্রশ্ন আসবেই।
ত্রিভুজের ক্ষেত্রফল ও ভরকেন্দ্র নির্ণয়।
বৃত্ত:
সমীকরণ থেকে কেন্দ্র ও ব্যাসার্ধ নির্ণয় (সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ)।
বৃত্ত দ্বারা অক্ষের খণ্ডিতাংশ নির্ণয়ের ছোট সূত্র।

🧲 Physics (কাজ-শক্তি ও মহাকর্ষ)বড় অঙ্ক করার সুযোগ নেই, তাই শর্টকাটই ভরসা।

কাজ, ক্ষমতা ও শক্তি:

🔥 Most Wanted: "কত উচ্চতায় গতিশক্তি বিভবশক্তির দ্বিগুণ/তিনগুণ হবে?" শর্টকাট: 
x=h/(n+1)
কুয়া থেকে পানি তোলার ম্যাথ (P = mgh/t)।

মহাকর্ষ ও অভিকর্ষ:

🔥 g-এর পরিবর্তন: পৃথিবী পৃষ্ঠ থেকে উচ্চতায় বা গভীরতায় 
g-এর মানের পরিবর্তন।
মুক্তিবেগ (ve) এবং কৃত্রিম উপগ্রহের বেগ (v) এর সূত্র।

🧪 Chemistry (রাসায়নিক পরিবর্তন)

🔥 pH ও এসিড: সবল ও দুর্বল এসিড চেনার উপায় এবং pH নির্ণয় (ক্যালকুলেটর ছাড়া লগ এর মান বের করার টেকনিক শিখবে)।
বাফার দ্রবণ: কোনটি বাফার দ্রবণ এবং কোনটি নয়—উদাহরণগুলো।
অন্যান্য: 
Kp ও Kc-এর একক এবং গ্রিন কেমিস্ট্রির ১২টি নীতি।

🚂 চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (CU) স্পেশাল (Trick & Calculator)

মার্কস: ফিজিক্স ২৫ | কেমিস্ট্রি ২৫ | ম্যাথ ২০

📐 Mathematics (সরলরেখা ও বৃত্ত)চবিতে জ্যামিতি অংশ থেকে একটু কনসেপচুয়াল প্রশ্ন হয়।

সরলরেখা: দুটি সরলরেখার মধ্যবর্তী কোণ নির্ণয় এবং লম্ব দূরত্ব বের করা।
বৃত্ত: স্পর্শকের সমীকরণ এবং একটি বিন্দু বৃত্তের ভেতরে/বাইরে/উপরে অবস্থিত কিনা যাচাই করা।
Hack: সমীকরণ বের করতে বললে অঙ্ক না করে অপশনের মান (x,y) বসিয়ে Back Calculation করবে।

🧲 Physics (কাজ-শক্তি ও মহাকর্ষ)ক্যালকুলেটর (fx-100 series)

ব্যবহার করে বড় অঙ্কগুলো সহজে করা যায়।
কাজ, ক্ষমতা ও শক্তি: স্প্রিং প্রসারণে কৃতকাজ এবং ইঞ্জিনের কর্মদক্ষতা (η) নির্ণয়। লেখচিত্র (Graph) থেকে কাজ বের করার নিয়ম দেখে যাবে।
মহাকর্ষ ও অভিকর্ষ:
বিভিন্ন গ্রহে মুক্তিবেগ এবং ওজনের তুলনা।
মহাকর্ষীয় প্রাবল্য ও বিভবের অঙ্কগুলো।
Hack: বড় সমীকরণে মান বসিয়ে ক্যালকুলেটরে সলভ করবে, হাতে করতে গিয়ে সময় নষ্ট করবে না।

🧪 Chemistry (রাসায়নিক পরিবর্তন)

🔥 pH ও বাফার: হেন্ডারসন-হ্যাসেলবাখ সমীকরণ দিয়ে বাফার দ্রবণের pH নির্ণয় (ক্যালকুলেটর দিয়ে মান বসাবে)।
বিক্রিয়ার হার ও তাপ: লা-শাতেলিয়ার নীতি এবং প্রশমন তাপের মান (যেমন: দুর্বল এসিডের ক্ষেত্রে মান কত কমে)।
বিক্রিয়ার ক্রম: ১ম ক্রম ও ২য় ক্রম বিক্রিয়ার একক ও অর্ধায়ু নির্ণয়।

📌 শেষ কথা: কৃষির জন্য ছোট ম্যাথ আর শর্টকাট সূত্র রিভিশন দাও। আর চবির জন্য ক্যালকুলেটর হ্যাকস আর বিগত বছরের প্রশ্ন সলভ করো।
শুভকামনা সবার জন্য! ফোকাস ধরে রাখো। 🔥

©SABAS
#SABAS_Varsity_suggestions
#Agriculture_Admission #CU_Admission

🔥ভার্সিটি এক্সাম ব্যাচের আজকের অধ্যায়ভিত্তিক এনালাইসিস ও গাইডলাইন

◑ চবি, জাবি, এগ্রিকিউ ব্যাচে ভর্তি চলমান 😊
15
অ্যাভিয়েশন ও অ্যারোস্পেস এডমিট ডাউনলোড শুরু হয়েছে। ডাউনলোড করা যাবে ২৬ ডিসেম্বর পর্যন্ত http://aaub.teletalk.com.bd/bsc/admitcard/index.php
হাজী মোহাম্মদ দানেশ  বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আবেদন সময়সীমা ২৪ ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে 🔥
🗿1910
📢 DU A ইউনিটের পরীক্ষা ২৭ ডিসেম্বর ৩:৩০টায় অনুষ্ঠিত হবে

- প্রফেসর ড.এনামুল হক
ডিন,জীববিজ্ঞান অনুষদ,ঢাবি
13
সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বর্তমানে SABAS এবং ATLAS দুটি প্ল্যাটফর্ম সম্পূর্ণরূপে আলাদা ব্যবস্থাপনা ও স্বতন্ত্র পরিচালনায় তাদের নিজ নিজ কার্যক্রম পরিচালনা করছে।

একটি নির্দিষ্ট সময় পর্যন্ত উভয় প্ল্যাটফর্ম যৌথভাবে কিছু কোর্স পরিচালনা করেছিল। সেই সময়কালে কোর্সসমূহের Mentor Panel-এর সাথে যুক্ত সকল Mentor ভবিষ্যতে SABAS-এর আসন্ন ব্যাচসমূহে Mentor হিসেবে যুক্ত থাকবেন।

উক্ত Mentor Panel-এর সদস্যগণ প্রত্যেকেই ২০-২১-২২ সেশনের অভিজ্ঞ, এবং Medical Varsity background-এর well-experienced শিক্ষার্থী, যাঁদের অবদান প্রতিটি কোর্সের মান ও সফলতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

বর্তমানে ATLAS-এর সকল কোর্স শুধুমাত্র ATLAS এবং তাদের নিজস্ব নতুন টিমের মাধ্যমে পরিচালিত হচ্ছে, যার সাথে SABAS বা SABAS Team-এর কোনো ব্যক্তি, Mentor কিংবা প্ল্যাটফর্মের কোনো ধরনের সংশ্লিষ্টতা নেই।

আমাদের শিক্ষার্থীদের প্রতি অনুরোধ- কোর্সে ভর্তি হওয়ার পূর্বে সংশ্লিষ্ট প্ল্যাটফর্ম, পরিচালনাকারী টিম এবং Mentor Team-এর অভিজ্ঞতা ও পরিচয় সম্পর্কে যথাযথভাবে যাচাই করে সিদ্ধান্ত গ্রহণ করবেন।

এই বিজ্ঞপ্তিটি তথ্যগত স্বচ্ছতা বজায় রাখা এবং যেকোনো ধরনের বিভ্রান্তি এড়ানোর উদ্দেশ্যেই প্রকাশ করা হলো।

ধন্যবাদান্তে,
- SABAS TEAM
🔥179😢9
জাবিকিউ - চবিকিউ - এগ্রিকিউ ব্যাচে প্রশ্নকর্তা ও মেন্টরদের সংক্ষিপ্ত পরিচয় :

১। সারোয়ার জাহান শাওন
- সিওমেক ২০-২১ সেশন
- বায়োলজি, কেমিস্ট্রি, ইংলিশ বিষয়ে অভিজ্ঞ
- প্রায় ৫ বছরের অভিজ্ঞতা

২। রাকিব ইসলাম
- সিওমেক ২০-২১ সেশন
ঢাবি ২০-২১ সেশন
- ফিজিক্স ও ম্যাথ বিষয়ে অভিজ্ঞ
- প্রায় ৫ বছরের অভিজ্ঞতা

৩। সানজিদা আফরিন
- ডিপার্টমেন্ট অফ 'ল, এসআইইউ
- বাংলা, ইংলিশ বিষয়ে অভিজ্ঞ
- প্রায় ৪ বছরের অভিজ্ঞতা

৪। সাকিবা বেলাল
- নোবিপ্রবি ২২-২৩ সেশন
- ফিজিক্স বিষয়ে অভিজ্ঞ
- প্রাশ ৩ বছরে৪ অভিজ্ঞতা

৫। নৃতিকা বিশ্বাস
- সামেক ২৩-২৪ সেশন
- বায়োলজি ও কেমিস্ট্রি বিষয়ে অভিজ্ঞ
- প্রায় ২ বছরের অভিজ্ঞতা

এছাড়াও আরো ৪-৫ জন জুনিয়র মেন্টর আছেন ; যারা সার্বক্ষণিক স্টুডেন্টদের গাইডলাইন, সাজেশন, প্রশ্ন সমাধান করে যাচ্ছেন।

🏆 জাবিকিউ, চবিকিউ, এগ্রিকিউ ব্যাচ
9🔥9
হাদীময় ❣️
66😢3
🌟 এগ্রিকিউ ব্যাচে বোটানি বিগত ২০ বছরের এনালাইসিস টপিক দেয়া হয়েছে!

ইনশাআল্লাহ এই টপিকগুলো থেকে ১০০% কমন থাকবে।

📍ভর্তি চলছে জাবিকিউ, চবিকিউ, এগ্রিকিউ ব্যাচে...
🔥9😱32💯1
🎯মিশন এডমিশন: আজকের টপিক এনালাইসিস (Agri & CU)

আজকের সিলেবাসে থাকা অধ্যায়গুলো—পদার্থের গাঠনিক ধর্ম, পর্যায়বৃত্ত গতি, আদর্শ গ্যাস, অন্তরীকরণ এবং জৈব যৌগ—ভর্তি পরীক্ষায় সবচেয়ে বেশি ওয়েট বহন করে। বিশেষ করে অর্গানিক কেমিস্ট্রি ও অন্তরীকরণ থেকে প্রশ্নের বন্যা বয়ে যায়।

চলো দেখে নিই কৃষির জন্য কী পড়ব আর চবির জন্য কী দেখব:

🌾 কৃষি গুচ্ছ স্পেশাল (Formula & Memorization Based)

প্রশ্ন প্যাটার্ন: ক্যালকুলেটর নেই, তাই সরাসরি সূত্র বা জ্ঞানমূলক প্রশ্ন বেশি হবে।

🧲 Physics
পদার্থের গাঠনিক ধর্ম:

🔥 ইয়ং-এর গুণাঙ্ক (Y): তারের দৈর্ঘ্য বৃদ্ধি বা পীড়ন-বিকৃতি সংক্রান্ত ছোট ম্যাথ। পয়সনের অনুপাত (σ)-এর সীমা।
সান্দ্রতা ও পৃষ্ঠটান: স্টোকসের সূত্র, প্রান্তিক বেগ এবং বৃষ্টির ফোঁটা গোলাকার হওয়ার কারণ।
পর্যায়বৃত্ত গতি:
🔥 সরল দোলক:
T=2π√L/g​​
সূত্র দিয়ে T ও L-এর সম্পর্ক। পাহাড়ের উচ্চতায় দোলক ধীরে চলে না দ্রুত চলে—এই কনসেপ্ট।
স্প্রিং সমবায় (শ্রেণি ও সমান্তরাল)-এর তুল্য ধ্রুবক নির্ণয়।
আদর্শ গ্যাস:

PV=nRT
এবং Crms∝√T​ বা Crms∝1/√M সম্পর্ক দিয়ে বেগের তুলনা। শিশিরাঙ্ক ও আপেক্ষিক আর্দ্রতার বেসিক সংজ্ঞা।

📐 Mathematics (অন্তরীকরণ)

লিমিট (Limit):
lim⁡x→0sin⁡x/x=1
বা lim⁡x→∞ এর ছোট ম্যাথগুলো।
মূল ফাংশন:
ln⁡x,e^ax,sin⁡^−1x
এর সরাসরি ডিফারেন্সিয়েশন সূত্র।
স্পর্শক: কোনো বক্ররেখার নির্দিষ্ট বিন্দুতে ঢাল (m=dy/dx​) নির্ণয়।

🧪 Chemistry (জৈব যৌগ - Organic)

🔥 শনাক্তকরণ ও বিকারক: লুকাস বিকারক (অ্যালকোহল), টলেন বিকারক/ফেলিং দ্রবণ (অ্যালডিহাইড), এবং বেয়ার পরীক্ষা (অসম্পৃক্ততা)—এগুলো থেকে প্রশ্ন আসবেই।
নামকরণ ও সমাণুতা: জ্যামিতিক সমাণুতা (cis-trans) এবং কাইরাল কার্বন চেনার উপায়।
ব্যবহার: ফরমালিন, ক্লোরোফর্ম এবং ডেটল-এর সংকেত ও ব্যবহার।


🚂 চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (CU) স্পেশাল (Concept & Calculator Hack)

প্রশ্ন প্যাটার্ন: ক্যালকুলেটর ব্যবহারে এডভান্টেজ এবং জৈব যৌগের বিক্রিয়া

🧲 Physics

পদার্থের গাঠনিক ধর্ম: ইয়ং গুণাঙ্কের ম্যাথগুলো ক্যালকুলেটরে এক স্টেপে করার প্র্যাকটিস করো। কৈশিক নলে পানির উচ্চতা নির্ণয় (h=2Tcos⁡θ/rρg​)
পর্যায়বৃত্ত গতি:
🔥 গ্রাফ: সরণ বনাম সময়, বেগ বনাম সময় গ্রাফগুলো এবং সর্বোচ্চ বেগ (Vmax=ωA)-এর অঙ্ক।
সেকেন্ড দোলকের দৈর্ঘ্য ও কার্যকরী দৈর্ঘ্য পরিবর্তন।
আদর্শ গ্যাস: হ্রদের গভীরতা নির্ণয় (বুদবুদ ও আয়তন সূত্র) এবং
Crms
বেগের বড় ক্যালকুলেশনগুলো ক্যালকুলেটরে সলভ করবে।

📐 Mathematics (অন্তরীকরণ)

🔥 L'Hopital's Rule: লিমিটের যেকোনো কঠিন অঙ্কে লা-হসপিটাল রুল ব্যবহার করে দ্রুত উত্তর বের করার টেকনিক শিখতেই হবে।
গুরুমান ও লঘুমান:
f′(x)=0
ধরে x-এর মান বের করে ফাংশনের সর্বোচ্চ ও সর্বনিম্ন মান নির্ণয়।
পর্যায়ক্রমিক অন্তরীকরণ:
বা n-তম অন্তরজ এবং y=x^y টাইপের ফাংশনগুলোর ডিফারেন্সিয়েশন।

🧪 Chemistry (জৈব যৌগ - Organic)

🔥 বিক্রিয়া ও উৎপাদ: গ্রিগনার্ড বিকারক থেকে ১°, ২°, ৩° অ্যালকোহল প্রস্তুতি এবং ওজোনোলাইসিস (Ozonolysis) এর ফলে কী উৎপাদ তৈরি হয়—এগুলো চবির হট টপিক।
অ্যারোমেটিক যৌগ: বেনজিনের ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন (নাইট্রেশন, ফ্রিডেল ক্রাফট), অর্থো-প্যারা ও মেটা নির্দেশক গ্রুপ চেনা।
সিগমা ও পাই বন্ধন: বড় যৌগ দিয়ে বলবে কয়টি সিগমা ও পাই বন্ধন আছে।
Hack: জৈব যৌগের বড় বিক্রিয়া মুখস্থ না থাকলে, বিক্রিয়ক আর প্রভাবক দেখে উৎপাদ গেস করার অপশন টেস্ট মেথড কাজে লাগাবে।

📌 Pro Tip: অর্গানিক কেমিস্ট্রি বিশাল, তাই ভয় না পেয়ে "বিকারক" এবং "শনাক্তকরণ" অংশগুলো আগে শেষ করো। ম্যাথের জন্য ক্যালকুলেটরে ডিফারেন্সিয়েশন চেক করা (Check derivative function) শিখে নিও, এমসিকিউতে জীবন বাঁচাবে।
শুভকামনা ফিউচার এগ্রিকালচারিস্ট ও চবিয়ানরা! 💚

©SABAS
#SABAS_Varsity_Suggestions
#Agri_Guideline #CU_Mission

🔥ভার্সিটি এক্সাম  ব্যাচের আজকের অধ্যায়ভিত্তিক এনালাইসিস  ও গাইডলাইন

◑ চবি, জাবি, এগ্রিকিউ ব্যাচে ভর্তি চলমান 😊
19
উদ্ভিদ শারীরতত্ত্ব : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রশ্নব্যাংক সল্ভ

📍 https://t.me/BiologyBEE/23737

© জাবিকিউ ব্যাচ
4
🎯 অধ্যায়ভিত্তিক প্রশ্ন-সল্ভিং চ্যানেলঃ (BEE সিরিজ)

⚕️ Biology BEE
https://t.me/BiologyBEE

⚕️ Chemistry BEE
https://t.me/ChemistryBEE

⚕️ Physics BEE
https://t.me/PhysicsBEE1

⚕️ English BEE
https://t.me/EnglishBEE1

⚕️ GK BEE
https://t.me/GKBEE

🛍 Math BEE by SABAS
https://t.me/MathBEE1

🎓 Bangla BEE
https://t.me/BanglaBEE1

🖥️ ICT BEE
https://t.me/ICTBEE1
14
গুণগত রসায়ন : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রশ্নব্যাংক সল্ভ

📍 https://t.me/ChemistryBEE/17276

© জাবিকিউ ব্যাচ
3
তুমি কোনটা হতে চাও? নিজের পরিস্থিতির সাথে ম্যাচ করো।
😢4112🔥21👌1
🎓 কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষা ২০২৫-২৬ ; কি কি বই পড়তে হবে?

-----------------------

বোটানি
১) হাসান স্যার (ফুল বই)


জুলোজি
১) আজমল স্যার (ফুল বই)


রসায়ন
১) হাজারি স্যার (দাগানো লাইন)
২) কৃষি গুচ্ছ প্রশ্নব্যাংক এর টাইপ ভিত্তিক ম্যাথ ও সকল প্রশ্ন সলভ
৩) সময় থাকলেঃ অনুশীলনীর প্রশ্ন (হাজারী ও কবির স্যার)


পদার্থবিজ্ঞান
১) প্রশ্নব্যাংক এর টাইপ ও বিগত বছরের কৃষি গুচ্ছতে আসা সব প্রশ্ন প্র‍্যাকটিস
২) বই এর দাগানো লাইন গুলো
৩) সময় থাকলেঃ অনুশীলনী প্র‍্যাকটিস (ইসহাক ও তপন স্যার)


উচ্চতর গণিত
১) প্রশ্নব্যাংক এর টাইপ ও বিগত বছরের গুচ্ছ ও কৃষি গুচ্ছতে আসা সব ম্যাথ প্র‍্যাকটিস


ইংলিশ
১) মাস্টার থেকে সিলেক্টেড টপিক

[SABAS এর সকল পোল + MASTER Channel Solve]


প্রশ্নব্যাংক

🔘 কৃষি গুচ্ছ পরীক্ষার জন্য: নেটওয়ার্ক

-----------------------

[প্রথমবার প্রশ্নব্যাংক সলভ করার সময় যেগুলো কনফিউশন থাকবে বা বুঝবেন না সেগুলো মার্ক করে রাখবেন। যাতে পরেরবার পড়ে যেতে সুবিধা হয়।

ম্যাথ যেগুলো প্রথমে সলভ করতে অসুবিধা হবে ঐগুলো সলভ করে পাশে লিখে রাখবেন।

ম্যাক্সিমাম যেহেতু মেডিকেল ক্যান্ডিডেট ছিলেন, আশা রাখি মেইন বই ও অনুশীলনী ভালো ভাবেই পড়া আছে। প্রশ্নব্যাংকটা এনালাইসিস করে পড়বেন। আশা করি টাইপ গুলো কমন থাকবে।

ফিজিক্স আর ম্যাথ প্রশ্ন মেডিকেল এর প্যাটার্ন থেকে একটু ভিন্ন হয়। ঐ পার্ট গুলোতে গুরুত্ব একটু বেশি দিবেন।

🎉 শর্ট সিলেবাস বেশি গুরুত্ব দিবেন। ৮০% প্রশ্ন শর্ট থেকেই হয়।

আর বায়োলজি ও কেমিস্ট্রি যেহেতু মেডিকেল এর মোটামুটি অনুরূপ ই হয়, ঐগুলাতে যাতে ফুল মার্ক আসে সেইটা লক্ষ রাখবেন।

শুভ কামনা রইলো 🖤

-----------------------

© Adon, SABAS

⚕️Join Poll Channel: SABAS Poll Channel

-----------------------

🎓 কমপ্লিট গাইডলাইনে থাকতে চাইলেঃ "এগ্রিকিউ ব্যাচে ভর্তি হয়ে যাও"
Please open Telegram to view this post
VIEW IN TELEGRAM
22
BEE চ্যানেলগুলোতে পোল এক্সামের টাইম শিডিউলঃ

সকাল ৯ টা
বিকাল ৩ টা
রাত ৮ টা
রাত ১০ টা


এই সময়গুলোতে অনলাইনে থেকে প্রশ্নগুলো সল্ভ করবে।
🔥64
প্রাণীর বিভিন্নতা ও শ্রেণিবিন্যাস : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রশ্নব্যাংক সল্ভ

📍 https://t.me/BiologyBEE/23974

© জাবিকিউ ব্যাচ
11
প্রাণীর বিভিন্নতা ও শ্রেণিবিন্যাস : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশ্নব্যাংক সল্ভ

📍 https://t.me/BiologyBEE/24043

© চবিকিউ ব্যাচ
14