SABAS Study Materials
22.8K subscribers
5.94K photos
62 videos
436 files
2.27K links
প্রস্তুতি হোক সেরা গাইডলাইনে, Welcome to SABAS.

📌 সাবাশের সকল গ্রুপ ও চ্যানেলঃ
https://t.me/SABASAdmission/4966

টপিক এনালাইসিস, সাজেশন, স্টাডি পোল, পিডিএফ পেতে চ্যানেলে জয়েন করো।
Download Telegram
কাজ, ক্ষমতা ও শক্তি এর ওপর
একটা কনটেন্ট রেডি করতেছি।
একবার পড়লেই এই অধ্যায় থেকে ভার্সিটির ৮০ থেকে ৯০% কুইক রিভিশন হয়ে যাবে 🔥

চাও নাকি তোমরা?
55
🧲 SABAS ভার্সিটি Physics: কাজ, ক্ষমতা ও শক্তি(কুইক রিভিশন)

🔥 ১. সূত্র ও কনসেপ্ট

A. কাজের সাধারণ সূত্র:

   W = Fs cosθ
    ◑ θ < 90° হলে: ধনাত্মক কাজ (বল ও সরণ একই দিকে)।
     ◑ θ = 90° হলে: শূন্য কাজ (উদাহরণ: কেন্দ্রমুখী বল, উপগ্রহের ঘূর্ণন, মাথায় বোঝা নিয়ে সমতলে হাঁটা)।
     ◑ θ > 90° হলে: ঋণাত্মক কাজ (উদাহরণ: ঘর্ষণ বল, অভিকর্ষের বিপরীতে উপরে ওঠা)।

B. স্প্রিং এর ক্ষেত্রে কাজ:

   • কৃতকাজ, W = ½kx²
   • স্প্রিং দ্বারা কাজ সর্বদা ঋণাত্মক (-½kx²), কিন্তু স্প্রিং এর উপর প্রযুক্ত বল দ্বারা কাজ ধনাত্মক।
   • স্প্রিং কাটার নিয়ম: একটি স্প্রিংকে কেটে সমান 'n' টুকরা করলে, প্রতি টুকরার স্প্রিং ধ্রুবক হবে 'nk'। (দৈর্ঘ্য কমলে k বাড়ে)।

C. গতিশক্তি (Ek) ও ভরবেগ (P):

   • সূত্র: Ek = P² / 2m
   • সম্পর্ক: গতিশক্তি ভরবেগের বর্গের সমানুপাতিক (Ek ∝ P²)।
   • গ্রাফ: Ek বনাম P গ্রাফটি হবে প্যারাবোলিক (Parabolic)।
   • শর্টকাট (শতকরা পরিবর্তন):
     - ভরবেগ x% বাড়লে গতিশক্তি বাড়ে ≈ (2x + x²/100)%
     - ভরবেগ x% কমলে গতিশক্তি কমে ≈ (2x - x²/100)%

D. কুয়া বা পাম্পের

   • ক্ষমতা, P = (m × g × h') / t
   •  h =ভারকেন্দ্রের সরণ
     - সম্পূর্ণ পানিপূর্ণ কুয়া খালি করতে: h' = H/2
     - অর্ধেক পানিপূর্ণ কুয়া খালি করতে: h' = H/2 + H/4 = 3H/4

🧠 ২. তথ্যকণিকা: যা অবশ্যই মুখস্থ রাখবে

১. বলের প্রকারভেদ (খুবই গুরুত্বপূর্ণ):

   • সংরক্ষণশীল বল (Conservative Force): যে বল দ্বারা কৃতকাজ পথের ওপর নির্ভর করে না, শুধু আদি ও শেষ অবস্থানের ওপর নির্ভর করে। এবং পূর্ণ চক্রে কাজ শূন্য হয়।
     - উদাহরণ: অভিকর্ষ বল, স্প্রিং বল, স্থির তড়িৎ বল, চৌম্বক বল, আদর্শ স্প্রিং এর প্রত্যানয়নী বল।
   • অসংরক্ষণশীল বল (Non-Conservative Force): যে বল দ্বারা কৃতকাজ পথের ওপর নির্ভর করে এবং পূর্ণ চক্রে কাজ শূন্য হয় না। শক্তি তাপ হিসেবে অপচয় হয়।
     - উদাহরণ: ঘর্ষণ বল, সান্দ্র বল , বাতাসের বাধা।

২. একক ও রূপান্তর

   • কাজের একক: জুল (SI), আর্গ (CGS)। সম্পর্ক: 1 Joule = 10⁷ erg
   • ক্ষমতার একক: ওয়াট (W)। যান্ত্রিক ক্ষমতায় হর্স পাওয়ার (HP)।
     - 1 HP = 746 Watt
   • শক্তির ব্যবহারিক একক (বিদ্যুৎ বিল):
     - 1 kWh (বোর্ড অব ট্রেড ইউনিট) = 3.6 × 10⁶ Joule (3.6 MJ)
   • পারমাণবিক পদার্থবিজ্ঞান:
     - 1 eV (Electron Volt) = 1.6 × 10⁻¹⁹ J
   • ক্যালরি ও জুল:
     - 1 Calorie = 4.2 Joule (প্রায়)

৩. শক্তিতে রূপান্তর :

   • ডায়নামো/জেনারেটর: যান্ত্রিক শক্তি → তড়িৎ শক্তি
   • মোটর: তড়িৎ শক্তি → যান্ত্রিক শক্তি
   • ব্যাটারি/তড়িৎ কোষ: রাসায়নিক শক্তি → তড়িৎ শক্তি
   • স্পিকার: তড়িৎ শক্তি → শব্দ শক্তি
   • মাইক্রোফোন: শব্দ শক্তি → তড়িৎ শক্তি
   • আলোক তড়িৎ কোষ (Solar Cell): আলোক শক্তি → তড়িৎ শক্তি
   • ফিলামেন্ট বাল্ব: তড়িৎ শক্তি → আলোক ও তাপ শক্তি

৪. মাত্রা সমীকরণ :

   • কাজ ও শক্তি (একই মাত্রা): [ML²T⁻²]
   • ক্ষমতা: [ML²T⁻³]
   • বল: [MLT⁻²]
   • স্প্রিং ধ্রুবক (k): [MT⁻²]

৫. অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য:

   • কাজ ও ক্ষমতা স্কেলার রাশি।
   • পড়ন্ত বস্তুর ক্ষেত্রে যান্ত্রিক শক্তির নিত্যতা খাটে (বিভব শক্তি + গতিশক্তি = ধ্রুবক)।
   • আইনস্টাইনের ভর-শক্তি সমীকরণ: E = mc²
   • কর্মদক্ষতা (Efficiency) সর্বদা ১০০% এর চেয়ে কম হয় (বাস্তব যন্ত্রে)। ঘর্ষণের কারণে শক্তির অপচয় হয়।
   • স্প্রিং সমবায় (Note: রোধ বা ক্যাপাসিটরের উল্টো):
     - শ্রেণিতে (Series): 1/ks = 1/k1 + 1/k2
     - সমান্তরালে (Parallel): kp = k1 + k2

🚀 ৩. অ্যাডমিশন স্পেশাল শর্টকাট :

★ টাইপ ১: উচ্চতা ও শক্তি

"কত উচ্চতায় গতিশক্তি বিভবশক্তির 'n' গুণ হবে?"

   • শর্টকাট: x = H / (n + 1)


   (যেখানে x = ভূমি হতে উচ্চতা, H = মোট উচ্চতা)
  
   ⚠️ সতর্কতা: যদি বলে "বিভবশক্তি গতিশক্তির n গুণ হবে", তবে সূত্র: x = (n × H) / (n + 1)

★ টাইপ ২: গুলি ও তক্তা

"বন্দুক থেকে গুলি ছোঁড়ার পর তক্তার ভেতর x পরিমাণ ঢুকে বেগ 1/n অংশ হারায় (বা কমে যায়), তবে আর কতটুকু ঢুকবে?"

   • শর্টকাট: আর প্রবেশ করবে = x / {(n)² - 1}

   • উদাহরণ: বেগ অর্ধেক (1/2) হলে, n=2। আর ঢুকবে = x / (4-1) = x/3

⚠️ ৪. সাধারণ ভুল :

১. এককের ভুল: পাম্পের অংকে 'লিটার' থাকলে অবশ্যই তাকে কেজিতে (kg) কনভার্ট করবে। পানির ক্ষেত্রে ১ লিটার = ১ কেজি।
২. কোণ (Angle) নির্ণয়: প্রশ্নে যদি 'উল্লম্বের সাথে ৩০° কোণে' বলা থাকে, তবে সূত্রের θ হবে (৯০° - ৩০°) = ৬০°। কারণ θ হলো বল ও সরণের মধ্যবর্তী কোণ।
৩. অভিকর্ষজ কাজ:
   - বস্তু নিচে পড়লে: কাজ ধনাত্মক (+mgh)
   - বস্তু উপরে উঠালে: কাজ ঋণাত্মক (-mgh)

© SABAS
#SABAS_Varisty_Physics
21
জাবি - চবি - কৃষি - রাবি - হাবিপ্রবি - সাস্ট - গুচ্ছ সহ সকল ভার্সিটির চ্যাপ্টারওয়াইজ এনালাইসিস সাজেশন, পোল পেতে এই চ্যানেলে জয়েন করো।

📍 Channel Link
https://t.me/VarsitybySABAS

৫ বছরের অভিজ্ঞতা থেকে তোমাদের সার্বক্ষণিক গাইড করা হবে ইনশাআল্লাহ।
20🔥1
ভেক্টর ভার্সিটি কুইক রিভিশন এর কাজ চলমান। আপাতত এই পার্ট টুকু পড়তে থাকো কারন এই জায়গা থেকে একটা না একটা Question পাবাই..

★ লব্ধি নির্ণয়ের স্পেশাল চার্ট

এই কন্ডিশনগুলো হুবহু প্রশ্নে আসে। উত্তরগুলো মুখস্থ রাখা বুদ্ধিমানের কাজ:

★ T-01 : তিনটি সমান ভেক্টর
   যদি দুটি ভেক্টরের মান এবং তাদের লব্ধির মান সমান হয়, তবে ভেক্টরদ্বয়ের মধ্যবর্তী কোণ কত?(P = Q = R)
   Ans:120°

★ T-02: যোগফল ও বিয়োগফল সমান
   যদি দুটি ভেক্টরের যোগফলের মান ও বিয়োগফলের মান সমান হয় (|A+B| = |A-B|), তবে মধ্যবর্তী কোণ কত?
   Ans : 90° (পরস্পর লম্ব)

★ T-03: ডট ও ক্রস গুণনের সম্পর্ক

   • যদি |A × B| = A . B হয় (মান সমান), তবে কোণ, θ = 45°

   • যদি |A × B| = √3 (A . B) হয়, তবে কোণ, θ = 60°

   • যদি (A . B) = √3 |A × B| হয়, তবে কোণ, θ = 30°

★ T -04: পিথাগোরাস

   যদি P + Q = R (ভেক্টর যোগ) এবং P² + Q² = R² (মান) হয়, তবে কোণ কত?
   Ans : 90°

★T-05 :
দুটি সমান মানের ভেক্টরের লব্ধি কোণকে সমদ্বিখন্ডিত করে (অর্থাৎ θ/2)।

(দুটি সমান  ভেক্টরের মধ্যবর্তী কোণ 60° হলে, লব্ধি একটার সাথে 30° কোণে থাকবে।)

★T-6 :দুটি ভেক্টর P এবং Q সমান হলে
(P=Q):

   • কোণ 0°   হলে লব্ধি = 2P
   • কোণ 60°  হলে লব্ধি = √3 P
   • কোণ 90°  হলে লব্ধি = √2 P
   • কোণ 120° হলে লব্ধি = P
   • কোণ 180° হলে লব্ধি = 0

© SABAS

#SABAS_Varsity_Physics
18
🌾 কৃষি গুচ্ছ স্পেশাল গাইডলাইন & হ্যাকস 🌾

কৃষি গুচ্ছের মূল খেলাটা হলো Speed & Accuracy। প্রশ্ন সাধারণত খুব একটা প্যাঁচানো হয় না, তবে ১ ঘণ্টায় ১০০টি প্রশ্নের উত্তর করাটাই এখানে বড় চ্যালেঞ্জ।
নিচে বিষয়ভিত্তিক এবং স্ট্র্যাটেজিক টিপস আলোচনা করা হলো:

🧬 Biology (সবচেয়ে গুরুত্বপূর্ণ - ৩০ নম্বর)

কৃষিতে চান্স পাওয়ার চাবিকাঠি হলো বায়োলজি। এখানে ৩০-এ ২৫+ পেতেই হবে।
বইয়ের লাইন টু লাইন: কৃষি গুচ্ছে মেডিকেলের মতো প্রশ্ন হয়। আজমল স্যার ও হাসান স্যারের বইয়ের বোল্ড লাইন, চার্ট এবং বৈশিষ্ট্যের ছকগুলো নখদর্পণে রাখতে হবে।
উদাহরণ ও ব্যতিক্রম: উদ্ভিদবিজ্ঞানের ক্ষেত্রে—নগ্নবীজী ও আবৃতবীজী, টিস্যু ও টিস্যুতন্ত্র, এবং শৈবাল-ছত্রাকের উদাহরণগুলো খুব গুরুত্বপূর্ণ।
টিপস: উদাহরণগুলো মনে রাখতে ছন্দ  ব্যবহার করো।

তুলনামূলক ছক: একবীজপত্রী vs দ্বিবীজপত্রী, C3 vs C4 উদ্ভিদ, DNA vs RNA—এই পার্থক্য বা তুলনামূলক ছক থেকে প্রশ্ন আসবেই।

Genetics & Statistics: মেন্ডেলের অনুপাতগুলো এবং জিনতাত্ত্বিক রোগ (বর্ণান্ধতা, থ্যালাসেমিয়া) সম্পর্কে ক্লিয়ার ধারণা রাখবে।

🧪 Chemistry (২০ নম্বর)

এখানে থিওরি এবং ম্যাথ মিক্সড থাকে। তবে খুব জটিল ক্যালকুলেশন থাকে না।
জৈব যৌগ (Organic): বিশাল বিক্রিয়া মুখস্থ না করে নামধারী বিক্রিয়া  এবং শনাক্তকরণ  ভালো করে পড়ো।
Focus: গ্রিগনার্ড বিকারক, লুকাস বিকারক, এবং অ্যালকোহল/অ্যালডিহাইড শনাক্তকরণ।

পরিবেশ ও কর্মমুখী রসায়ন: এই অধ্যায়গুলো অনেকেই অবহেলা করে, কিন্তু এখান থেকে ২-৩টি সহজ প্রশ্ন আসে (যেমন: প্রিজারভেটিভস, ভিনেগার প্রস্তুতি, বায়ুমণ্ডলের স্তর)। এগুলো মিস করা যাবে না।

দ্রবণ ও ইকুয়েশন: মোলারিটি, ppm, এবং pH-এর ছোট ছোট ম্যাথগুলো হাতে করার প্র্যাকটিস করো।
Hack: প্রশ্নের অপশনগুলো খেয়াল করবে। যদি অপশনগুলোর ব্যবধান বেশি হয়, তবে রাফলি  ক্যালকুলেশন করে কাছের মানটা দাগাবে।

🧲 Physics (২০ নম্বর)

ফিজিক্সে বড় অংকের চেয়ে ছোট সূত্রভিত্তিক অংক বেশি আসে।
সূত্র মুখস্থ: সব অধ্যায়ের সূত্রগুলো এক জায়গায় লিখে রিভিশন দাও। কৃষিতে সূত্র সরাসরি তুলে দেয় অথবা সূত্রে মান বসালেই উত্তর মিলে যায় এমন প্রশ্ন হয়।
একক ও মাত্রা  প্রতি বছর ১-২টি প্রশ্ন থাকে শুধুমাত্র একক বা মাত্রা নিয়ে। বিশেষ করে মহাকর্ষ, চৌম্বক ও আলোর অধ্যায়গুলো থেকে।

থিওরিটিক্যাল প্রশ্ন: সেমিকন্ডাক্টর, আধুনিক পদার্থবিজ্ঞান এবং আলোর অধ্যায় থেকে ব্যাখ্যামূলক প্রশ্ন বেশি আসে। যেমন: "নিচের কোনটি ডায়োডের কাজ?"

📐 Mathematics (২০ নম্বর)

ম্যাথ নিয়ে অহেতুক ভয় পাবে না। এখানকার ম্যাথ মেইন বই (কেতাব বা এস ইউ আহমেদ) এর বেসিক টাইপ থেকেই আসে।

শর্টকাট ও অপশন টেস্ট: ইন্টিগ্রেশন, ডিফারেন্সিয়েশন এবং ত্রিকোণমিতির বিশাল অংকগুলো পুরোটা না করে Option Test বা Back Calculation মেথড অ্যাপ্লাই করবে।

ম্যাট্রিক্স ও নির্ণায়ক: নির্ণায়কের প্রপার্টি ব্যবহার করে (যেমন: শাড়ি বা কলাম জিরো হলে মান জিরো) উত্তর বের করার টেকনিক শিখবে।

টাইপভিত্তিক প্রস্তুতি: কণিক, সরলরেখা এবং বৃত্তের সমীকরণ থেকে কেন্দ্র, ব্যাসার্ধ বা উপকেন্দ্র বের করার ছোট ম্যাথগুলো বারবার প্র্যাকটিস করো।

📝 English (১০ নম্বর)

ইংলিশের সিলেবাস নির্দিষ্ট নয়, তবে বিগত বছরের প্রশ্ন দেখলে প্যাটার্ন বোঝা যায়।

Vocabulary Based: Synonym, Antonym, Preposition, Spelling — এগুলো থেকেই ৬০-৭০% প্রশ্ন হয়। বিগত বছরের বিসিএস, ঢাবি এবং মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নগুলো সলভ করলে অনেক কমন পাবে।

Grammar: Voice change, Narration এবং Right form of verbs-এর বেসিক নিয়মগুলো দেখে যাবে।

মাথা ঠান্ডা রাখো।স্বপ্ন তোমার পূরণ হবেই ইনশাল্লাহ

শুভকামনা সবার জন্য ❤️
50
📌 ভার্সিটি কোর্স রুটিন। এই রুটিন ফলো করলে ১৫ দিনে ১০০% প্রস্তুতি হয়ে যাবে ইনশাআল্লাহ।

বিস্তারিত আসছে...
9🔥4🫡3🎉1
🎓 Varsity Exam Batch 5.0 🎓
জাবিকিউ ব্যাচ
চবিকিউ ব্যাচ
এগ্রিকিউ ব্যাচ

আমরা সাজিয়েছি এমন একটি রুটিন যা ফলো করলে মাত্র ১৫ দিনেই তোমার প্রস্তুতি ১০০% বুস্ট হবে 🔥 টেনশন না নিয়ে আমাদের JU, CU, Agri Special Exam Batch-এ জয়েন করো।

📌 ফিচার :

Tutorial Exams: প্রতিটি অধ্যায়ের নাড়ি-নক্ষত্র ঝালাই করার সুযোগ।
Chapter-wise Analysis PDF: কোন টপিক থেকে প্রশ্ন আসবেই, তা আগেই জেনে নাও।
Final Model Test: হুবহু ভার্সিটি স্ট্যান্ডার্ড প্রশ্ন।
Instant Solution PDF: এক্সাম শেষেই ব্যাখাসহ সমাধান।
Varsity wise Analysis : প্রতিটি ভার্সিটির আলাদা চ্যাপ্টার ওয়াইজ এনালাইসিস এবং তার ওপর এক্সামের ব্যবস্থা।
Telegram Quiz & Polls: সকল ভার্সিটির এনালাইসিস টপিকের উপর রেপিড ফায়ার।
Subject Care: ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথ- আলাদা আলাদা ফোকাস।
Guideline Session
Exclusive Analysis Sheet
Quick Revision : (তত্ত্ব +ম্যাথ) দ্রুত রিভিশনের জন্য পাচ্ছো অধ্যায় ভিত্তিক ভার্সিটি স্পেশাল কনটেন্ট।

▪️ রুটিন লিংক ড্রাইভ লিংক
https://drive.google.com/file/d/1kTG5w5trpv78xOl3CtG7AFRHVyPMcstg/view?usp=drivesdk

[এই ব্যাচে জয়েন হলে এক্সেস পেয়ে যাবা আমাদের Varsity PDF House Premium চ্যানেলে। এখানে টপিক ওয়াইজ সাজেশন, সূত্রের নোট, শর্টকাট, দাগানো বই পাবা]

▪️ সম্মানী কত?
- প্রতিটি ব্যাচে আলাদাভাবে ফী ১০০/- (মোট ফী ৩০০/-)
তবে কম্বাইন্ড ব্যাচে ভর্তি হলে ডিসকাউন্ট ফী ২০০/-

[পুরো সময়ের জন্য, এককালীন, কৃষিগুচ্ছ পরীক্ষা পর্যন্ত]

▫️ সম্মানী কিভাবে পাঠাবো?

বিকাশ
018 9275 4718
016 3045 3754

নগদ
018 9275 4718
016 3045 3754

রকেট
016 3045 37542

https://forms.gle/Xfn3CmgieSWHtz719

সেন্ড মানি করে ফর্মটা ফিলআপ করতে হবে।

📍 ফর্ম ফিলআপ শেষে @SABASHelpline আইডিতে পেমেন্টের লাস্ট ৫ ডিজিট + কোর্সের নাম জানাবে।

📧 যোগাযোগের উপায়?
- 01622747944
- 01707321925

এছাড়াও, এই নম্বরে হোয়াটসঅ্যাপ, টেলিগ্রামে নক দিয়েও কোর্স সম্পর্কে জানা যাবে।যেকোনো কনফিউশন কমেন্ট বক্সে জানাও, তবে এর আগে পুরো পোস্টটি দুয়েকবার পড়ে নাও।

◑ First 200 students will get discount
◑ এক্সাম ব্যাচের স্টুডেন্টদের জন্য আলাদা সিক্রেট গ্রুপ থাকবে যেখানে মেন্টররা সরাসরি গাইডলাইন দেবে।

🏆 প্রস্তুতি হোক সেরা গাইডলাইনে
13❤‍🔥2🎉2🔥1
📌 CU মানবন্টন নিয়ে যাদের কনফিউশন আছে, দেখে নাও।
Please open Telegram to view this post
VIEW IN TELEGRAM
22
📌 চবিকিউ ব্যাচ | আজকের বায়োলজি

🌟 Botany অধ্যায় ১, ২ ও ৭

📌 চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশ্নব্যাংক সল্ভিং শুরু
https://t.me/BiologyBEE
Please open Telegram to view this post
VIEW IN TELEGRAM
3🔥3
কোষ বিভাজন : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশ্নব্যাংক সল্ভ

📌 https://t.me/BiologyBEE/23651

© চবিকিউ ব্যাচ
6🕊1
📌 জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় || প্রশ্নব্যাংক সল্ভ 📌

🔥 আনলিমিটেড বার কুইজ এক্সাম 🔥

🎓 রসায়ন ১ম পত্র

গুণগত রসায়ন
☞ Set-A : Click here
☞ Set-B : Click here

মৌলের পর্যাবৃত্ত ধর্ম
☞ Set-A : Click here
☞ Set-B : Click here

রাসায়নিক পরিবর্তন
☞ Set-A : Click here
☞ Set-B : Click here

কর্মমুখী রসায়ন
☞ Set-A : Click here
☞ Set-B : Click here

[জাবিকিউ, চবিকিউ, এগ্রিকিউ ব্যাচে ভর্তি চলছে...]

© SABAS
Please open Telegram to view this post
VIEW IN TELEGRAM
11
ভৌতজগৎ ও পরিমাপ + ভেক্টর : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বিগত ৫ বছরের প্রশ্নব্যাংক সল্ভ

📍 https://t.me/PhysicsBEE1/10600

© চবিকিউ ব্যাচ
😉😌😍🥰 ভর্তি চলছে সেকেন্ড টাইম মেডিকেল ব্যাচ, এক্সাম ব্যাচ, ইংলিশ কোর্স সহ অন্যান্য কোর্সে...

ভিজিট করো সাবাশের ওয়েবসাইট ❤️

📎 Website Link :
https://sabasedu.com/
Please open Telegram to view this post
VIEW IN TELEGRAM
📌 জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় || প্রশ্নব্যাংক সল্ভ 📌

🔥 আনলিমিটেড বার কুইজ এক্সাম 🔥

🎓 রসায়ন ২য় পত্র

পরিবেশ রসায়ন
☞ Set-A : Click here
☞ Set-B : Click here

জৈব রসায়ন
☞ Set-A : Click here
☞ Set-B : Click here
☞ Set-C : Click here
☞ Set-D : Click here

পরিমাণগত রসায়ন
☞ Set-A : Click here
☞ Set-B : Click here

তড়িৎ রসায়ন
☞ Set-A : Click here
☞ Set-B : Click here

[জাবিকিউ, চবিকিউ, এগ্রিকিউ ব্যাচে ভর্তি চলছে...]

© SABAS
Please open Telegram to view this post
VIEW IN TELEGRAM
🔥71