SABAS Study Materials
22.8K subscribers
5.94K photos
62 videos
436 files
2.27K links
প্রস্তুতি হোক সেরা গাইডলাইনে, Welcome to SABAS.

📌 সাবাশের সকল গ্রুপ ও চ্যানেলঃ
https://t.me/SABASAdmission/4966

টপিক এনালাইসিস, সাজেশন, স্টাডি পোল, পিডিএফ পেতে চ্যানেলে জয়েন করো।
Download Telegram
📌 মেডিকেল-ডেন্টালের ফল প্রকাশ, পাসের হার ৬৬.৫৭ শতাংশ!

রেজাল্ট দেখে নাও!

http://dgme.teletalk.com.bd/mbbs/
10
চান্স পাও বা না পাও, পরিশ্রমী সকলকে নিয়ে আমি গর্বিত।

তোমরা পড়াশোনায় কতটা ডেডিকেটেড ছিলে দেখেছি। সামনে অবশ্যই ভালো কিছু হবে ইনশাআল্লাহ।
29😢8
🔔🔔🔔🔔

সাবাশের গ্রুপে আপাতত চান্সপ্রাপ্তদের নিয়ে কোনো পোস্টারিং/স্ক্রিনশট পোস্ট করা হবে না।

আজকে থেকেই আমরা ভার্সিটিতে চান্স পাওয়ার উদ্দেশ্যে পড়াশোনা শুরু করবো।
Please open Telegram to view this post
VIEW IN TELEGRAM
45🕊5🔥3
মেডিকেল ও ডেন্টাল ভর্তি পরীক্ষা ২০২৫-২৬

কাটমার্ক : ৭৪.২৫

Add Folder : SABAS Edu
Please open Telegram to view this post
VIEW IN TELEGRAM
😢294🕊2
SABAS Study Materials
📌 মেধা কোটা বিষয়ক বিস্তারিত গাইডলাইন https://t.me/SABASPoll/4226
মেরিট পজিশন ১০ হাজারের আশে পাশে পর্যন্ত মেধা কোটায় আবেদন করিয়ো।

আমার ৩০+ স্টুডেন্ট মেধা কোটায় পড়তেছে।
📍 মেধা কোটা প্রসঙ্গে
26
নেক্সট প্লান ঠিক করো।

জাবি, চবি, কৃষি, রাবি, গুচ্ছ। অসংখ্য অপশন হাতে।

ডিপ্রেশনের সুযোগ নাই।
70🆒6
কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষার জন্যে যে টপিকগুলো না পড়লেই নয়। এই টপিকগুলো এখনই রিভিশন দেওয়া শুরু করো ৮০-৯০ ℅ কমন পাবা ইনশাল্লাহ

SUBJECT: PHYSICS (পদার্থবিজ্ঞান)

ভেক্টর (Vector) [গুরুত্ব: ]

HOT TOPICS:
• ডট গুণন ও ক্রস গুণন (সবচেয়ে বেশি কমন)
• লব্ধির মান ও দিক নির্ণয়
• ভেক্টরের মধ্যবর্তী কোণ নির্ণয়
• নদী-নৌকা বা বৃষ্টি-ছাতার অঙ্ক

নিউটনীয় বলবিদ্যা [গুরুত্ব: ]

HOT TOPICS:
• জড়তার ভ্রামক (Moment of Inertia) ও চক্রগতির ব্যাসার্ধ
• রাস্তার ব্যাংকিং কোণ
• সংঘর্ষ ও রৈখিক ভরবেগের নিত্যতা
• ঘর্ষণ গুণাঙ্ক

কাজ, শক্তি ও ক্ষমতা [গুরুত্ব: ]

HOT TOPICS:
• কুয়া বা চৌবাচ্চা খালি করতে কৃতকাজ ও ইঞ্জিনের ক্ষমতা
• স্প্রিং-এর সঞ্চিত শক্তি
• গতিশক্তি ও ভরবেগের সম্পর্ক (E = p^2 / 2m)

মহাকর্ষ ও অভিকর্ষ [গুরুত্ব: ]
HOT TOPICS:
• ‘g’ এর মানের পরিবর্তন (উচ্চতা h ও গভীরতা d-তে)
• মুক্তিবেগ (Escape Velocity)
• কৃত্রিম উপগ্রহের পর্যায়কাল ও উচ্চতা

পদার্থের গাঠনিক ধর্ম [গুরুত্ব: ]
HOT TOPICS:
• ইয়ং-এর গুণাঙ্ক (Young's Modulus)
• পয়সনের অনুপাত

পর্যায়বৃত্ত গতি [গুরুত্ব: ]

HOT TOPICS:
• সরল দোলকের দোলনকাল ও দৈর্ঘ্যের সম্পর্ক (T ∝ √L)
• পাহাড়ের উচ্চতা নির্ণয় (দোলক দিয়ে)
• সর্বোচ্চ বেগ ও ত্বরণ নির্ণয়


তাপগতিবিদ্যা [গুরুত্ব: ]

HOT TOPICS:
• ইঞ্জিনের দক্ষতা বের করা
• এন্ট্রপির পরিবর্তন
• রুদ্ধতাপীয় প্রক্রিয়ার সম্পর্ক (T ও V এর সম্পর্ক)

স্থির তড়িৎ ও চল তড়িৎ [গুরুত্ব: ]

HOT TOPICS:
• ধারকত্ব (Capacitance) ও সঞ্চিত শক্তি
• আপেক্ষিক রোধ ও রোধের সমবায় (Circuit solve)
• শান্ট (Shunt) ও গ্যালভানোমিটার

ভৌত আলোকবিজ্ঞান (Physical Optics) [গুরুত্ব: ]
HOT TOPICS:
• ইয়ং-এর দ্বি-চির পরীক্ষা
- ডোরার প্রস্থ ও ডোরা ব্যবধান নির্ণয়।
- কেন্দ্রীয় চরম থেকে n-তম উজ্জ্বল বা অন্ধকার ডোরার দূরত্ব
• পথ পার্থক্য ও দশা পার্থক্য: এই দুটির মধ্যকার সম্পর্ক দিয়ে ছোট অঙ্ক।
• অপবর্তন : একক চিরের ক্ষেত্রে অবম বা চরম বিন্দুর শর্ত

আধুনিক পদার্থবিজ্ঞান [গুরুত্ব: ]
HOT TOPICS :
• ভর ও শক্তির সম্পর্ক (E=mc^2) (সবচেয়ে গুরুত্বপূর্ণ)
• ফোটন ও আলোক তড়িৎ ক্রিয়া
. সূচন কম্পাঙ্ক, কার্য অপেক্ষক
. আইনস্টাইনের সমীকরণ

পরমাণুর মডেল ও নিউক্লীয় পদার্থবিজ্ঞান [ ]

HOT TOPICS:
• তেজস্ক্রিয়তা ও অর্ধায়ু (Half-life)
• ফোটনের শক্তি ও তরঙ্গদৈর্ঘ্য

সেমিকন্ডাক্টর ও ইলেকট্রনিক্স [গুরুত্ব: ]

HOT TOPICS:
. প্রবাহ লাভ ও প্রবাহ বিবর্ধক গুণক এর অংক।
. লজিক গেট
43
কৃষি গুচ্ছ: উচ্চতর গণিত

(Short Syllabus Focus)


১. ম্যাট্রিক্স ও নির্ণায়ক (Matrix & Determinant) []
• নির্ণায়কের মান নির্ণয় (ছোট অঙ্ক)
• বিপরীত ম্যাট্রিক্স (Inverse Matrix) - 2x2 ম্যাট্রিক্সের শর্টকাট
• ব্যতিক্রমী (Singular) ম্যাট্রিক্স হওয়ার শর্ত (Det = 0)

২. সরলরেখা (Straight Lines) []
• ঢাল (Slope) ও দুটি রেখার মধ্যবর্তী কোণ
• সমান্তরাল ও লম্ব হওয়ার শর্ত ('k' এর মান নির্ণয়)
• লম্ব দূরত্ব (বিন্দু থেকে রেখা)

৩. বৃত্ত (Circle) []
• কেন্দ্র ও ব্যাসার্ধ নির্ণয়
• বৃত্ত দ্বারা অক্ষের ছেদক অংশের দৈর্ঘ্য (x-অক্ষ: 2√(g²-c), y-অক্ষ: 2√(f²-c))
• স্পর্শক হওয়ার শর্ত (কেন্দ্র হতে দূরত্ব = ব্যাসার্ধ)

৪. ত্রিকোণমিতি (Trigonometry - 1st Paper) []
• সংযুক্ত কোণের ত্রিকোণমিতিক অনুপাত (মান নির্ণয়)
• সর্বোচ্চ ও সর্বনিম্ন মান নির্ণয় (a cosθ + b sinθ টাইপ)
• ত্রিভুজের গুণাবলী (sine ও cos সূত্র)

৫. অন্তরীকরণ (Differentiation) []
• লিমিট (Limits) - L'Hopital Rule (সবচেয়ে ইম্পর্টেন্ট)
• d/dx (lnx, e^x টাইপ ফাংশন)
• ঢাল নির্ণয় ও গুরুমান-লঘুমান

৬. যোগজীকরণ (Integration) []
• নির্দিষ্ট যৌগজ (Definite Integral) - মান নির্ণয়
• ক্ষেত্রফল (Area) - বৃত্ত ও পরাবৃত্তের আবদ্ধ ক্ষেত্রফল
• সাধারণ ফাংশনের ইন্টিগ্রেশন [ln(x+1), e^x+1 টাইপ ফাংশন)

৭. জটিল সংখ্যা (Complex Number) []
• মডুলাস ও আর্গুমেন্ট নির্ণয়
• এককের ঘনমূল (ω) সংক্রান্ত অঙ্ক (1+ω+ω²=0)
• i এর পাওয়ার (i^4n = 1)

৮. বহুপদী ও বহুপদী সমীকরণ []
• মূলদ্বয়ের যোগফল ও গুণফল (α+β, αβ) দিয়ে রাশিমালা নির্ণয়
• নিশ্চায়ক (Discriminant) ও মূলের প্রকৃতি
• মূল দেওয়া থাকলে সমীকরণ গঠন

৯. কণিক (Conics) []
• পরাবৃত্তের শীর্ষবিন্দু, উপকেন্দ্র ও নিয়ামকের সমীকরণ
• উপবৃত্ত ও অধিবৃত্তের উৎকেন্দ্রিকতা (Eccentricity - e) নির্ণয়

১০. বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন (Inverse Trig) []
• tan⁻¹x + tan⁻¹y এর সূত্র দিয়ে ম্যাথ
• ডোমেন ও রেঞ্জ
• সাধারণ সমাধান (General Solution) - θ এর মান

১১. স্থিতিবিদ্যা (Statics) []
• লব্ধির মান ও দিক (সামান্তরিক সূত্র)
• লামির উপপাদ্য (Lami's Theorem) - ছোট অঙ্ক
• সদৃশ ও বিসদৃশ সমান্তরাল বল

১২. গতিবিদ্যা (Dynamics) []
• প্রক্ষেপক (Projectile) - সর্বাধিক উচ্চতা (H) ও পাল্লা (R)
• পড়ন্ত বস্তুর সূত্র ও তক্তা ভেদ করার অঙ্ক


(Full Syllabus Focus)

১. ভেক্টর (Vector) [Math Part] []
• ডট গুণন ও ক্রস গুণন (লবম্ব হওয়ার শর্ত)
• অভিক্ষেপ (Projection) ও উপাংশ নির্ণয়
• ভেক্টরের মধ্যবর্তী কোণ

২. বিন্যাস ও সমাবেশ (Permutation & Combination) []
• শব্দ গঠন (কতভাবে সাজানো যায় - স্বরবর্ণ একত্রে রেখে/না রেখে)
• দল গঠন বা কমিটি গঠন (সমাবেশ)
• সংখ্যা গঠন (0 ব্যবহার করে বা না করে)

৩. ফাংশন ও ফাংশনের লেখচিত্র []
• ডোমেন (Domain) ও রেঞ্জ (Range) নির্ণয় (বিশেষ করে রুট ও ভগ্নাংশ থাকলে)
• বিপরীত ফাংশন (Inverse Function) নির্ণয়
• এক-এক ফাংশন চেনার উপায়

৪. বাস্তব সংখ্যা ও অসমতা (Real Numbers & Inequality) []
• পরমমান চিহ্ন তুলে দিয়ে অসমতা সমাধান (-a < x < a)
• সুপ্রিমাম (Sup) ও ইনফিমাম (Inf) নির্ণয়

৫. দ্বিপদী বিস্তৃতি (Binomial Expansion) []
• 'x' বর্জিত পদ বা ধ্রুবক পদ নির্ণয়
• মধ্যপদ নির্ণয়
• নির্দিষ্ট পদের সহগ নির্ণয় (x^n এর সহগ)

৬. সম্ভাবনা (Probability) []
• মুদ্রা ও ছক্কার অঙ্ক (Basic probability)
• বল তোলার অঙ্ক (বাক্স থেকে লাল/সাদা বল)
• বর্জনশীল ও অবর্জনশীল ঘটনার সূত্র

💡 শেষ মুহূর্তের পরামর্শ:
Calculus (Diff + Int), Straight Line, Circle, & Trigonometry - এই ৫টি অধ্যায় Short Syllabus থেকে সবচেয়ে শক্তিশালী করো। এখান থেকেই ৫০-৬০% প্রশ্ন পাবে।

Full Syllabus-এর জন্য Probability আর Permutation-Combination-এর বেসিক সূত্রগুলো দেখে যেও, এখান থেকে ১-২টি সহজ প্রশ্ন এসে যায় যা মিস করা বোকামি হবে।
46
DU লিখিত অংশের (Written) স্পেশাল টিপস

১.Calculation hack: যেহেতু ক্যালকুলেটর নেই, তাই π≈3, g≈10 (যদি অপশন দূরে দূরে থাকে), √2=1.412​=1.41, √3=1.733​=1.73—এই মানগুলো এবং কাটাকাটি করার টেকনিক প্র্যাকটিস করো।
২. Written Part: রিটেনে জায়গা খুব কম থাকে (২-৩ ইঞ্চি)। তাই অহেতুক "আমরা জানি" বা বড় বাংলা লেখা বাদ দিয়ে সরাসরি গাণিতিক টার্ম দিয়ে অঙ্ক করবে।
৩. Short vs Full Syllabus: DU অফিশিয়ালি ফুল সিলেবাস ফলো করে, তবে প্রশ্নের ৮০% শর্ট সিলেবাস থেকেই আসে। শর্ট সিলেবাসের চ্যাপ্টারগুলো একদম নখদর্পণে রাখো, আর ফুল সিলেবাসের চ্যাপ্টারগুলোর বেসিক সূত্র দেখে যেও।
৪. চিত্র আঁকবে: ভেক্টর, অপটিক্স, বা স্থিতিবিদ্যার অঙ্কে ছোট করে পেন্সিল বা কলম দিয়ে চিত্র আঁকবে। এতে ফুল মার্কস পাওয়া সহজ হয়।
৫. একক (Unit): উত্তরের শেষে একক দিতে ভুলবে না।
৬. Step Jumping: ক্যালকুলেশন সহজ হলে ১-২ লাইন স্কিপ করতে পারো, কিন্তু মেইন সূত্র অবশ্যই লিখবে।
20
কারা কারা ১৯ তারিখ খুবি এর এক্সাম দিচ্ছো?
যদি তোমরা খুবি স্পেশাল ফ্রি এক্সাম দিতে চাও তাহলে বেশি করে
রিয়াক্ট করো।
তোমাদের আগ্রহের ওপর নির্ভর করে, আজকে সন্ধায় (ফিজিক্স+ম্যাথ) এর উপরে এক্সাম নিব কি নিব না!!!
106👌1
🚨 JU-D ইউনিট: শেষ ৯ দিনের 'ফাইনাল স্ট্রাইক' প্রিপারেশন!

​আর মাত্র ৯ দিন! এই সময়টা নতুন কিছু শেখার নয়, বরং স্মার্ট রিভিশন ও প্র্যাকটিসের। JU-D-তে চান্স নিশ্চিত করতে এই 'সুপার-শর্ট' কৌশলগুলো অনুসরণ করো:

​১. 🧬 বায়োলজি: ফোকাস অন 'D' স্পেশাল

​১ম ধাপ (প্রশ্ন ব্যাংক): বিগত বছরের প্রশ্ন সলভ করার সময় 'JU স্পেশাল টপিক' (যেমন: কোডনের ছক, রেস্ট্রিকশন এনজাইম, অর্থনৈতিক গুরুত্ব) চিহ্নিত করো।

​২য় ধাপ (মেইন বই): এই JU স্পেশাল টপিকগুলো মেইন বইয়ে (হাসান স্যার) "D" লিখে মার্ক করো।

​৩য় ধাপ (রিভিশন): শুধুমাত্র মেডিকেলের দাগানো লাইন এবং এই নতুন 'D' মার্ক করা লাইনগুলোই বারবার রিভাইস করো।


​২. 🧪 কেমিস্ট্রি: ডেটা, ম্যাথ, ব্যাখ্যা

​প্রশ্ন ব্যাংক: চ্যাপ্টারওয়াইজ প্রশ্নগুলো ব্যাখ্যাসহ সলভ করো।

​হাজারী স্যারের বই: দাগানো লাইন এবং JU-D-এর জন্য গুরুত্বপূর্ণ ব্যতিক্রম ধর্মী তথ্য গুলো ঝটপট দেখে নাও।

​ম্যাথ: হ্যান্ড ক্যালকুলেশন (pH, ঘনমাত্রা, মোল) দ্রুত করার অভ্যাস করো। অনুশীলনীগুলো একবার চোখ বুলিয়ে নাও।


​৩. 📝 ইংরেজি: বেসিক আর কমনসেন্স

​গ্রামার: Basic Grammar (Tense, Voice, Subject-Verb Agreement) রুলসগুলো একনজরে দেখে যাও।

​ভোকাবুলারি: বিগত বছরের JU-D ও BCS থেকে আসা কমন Idioms, Synonyms ও Antonyms গুলো রিভাইস করো।

​৪. 📒 বাংলা ও 💡 আইকিউ: বোনাস পয়েন্ট

​কৌশল: এই দুই বিষয়ে নতুন করে না পড়ে, শুধু বিগত বছরের JU-D-এর প্রশ্নগুলো দ্রুত সলভ করো।

​গুরুত্ব: এদের প্রস্তুতিতে বেশি সময় না দিয়ে সেই সময়টা বায়োলজি ও কেমিস্ট্রিতে দাও। এই দুটি সাবজেক্টে ভালো করাই তোমার মূল লক্ষ্য।

🚀 চূড়ান্ত সতর্কতা: দিনে সর্বোচ্চ সময় (প্রায় ৬০-৭০%) দাও বায়োলজি ও কেমিস্ট্রিকে। আত্মবিশ্বাস রাখো, এই শেষ ৯ দিনের ফোকাসড প্রস্তুতিই তোমাকে চান্স এনে দেবে।

​শুভকামনা রইলো! ❤️
49❤‍🔥1
🧲 SBSAS ভার্সিটি Physics : পর্যায়বৃত্ত গতি ( কুইক রিভিশন)

১. ব্যাসিক ও শর্ত
• শর্ত: a ∝ -x (ত্বরণ সরণের সমানুপাতিক ও বিপরীতমুখী)।
• গ্রাফ: সরণ-সময় গ্রাফ সাইন (sine) বা কোসাইন (cosine) ওয়েভ।
• দশা পার্থক্য:
- সরণ ও বেগের মধ্যে: π/2 (90°)
- বেগ ও ত্বরণের মধ্যে: π/2 (90°)
- সরণ ও ত্বরণের মধ্যে: π (180°)

২. শক্তি (Energy) – ১টি সূত্রেই সব
• মোট শক্তি (E): ½kA² (সর্বদা ধ্রুবক)।
• সর্বোচ্চ বেগ (সাম্যাবস্থায়): Vmax = ωA
• সর্বোচ্চ ত্বরণ (প্রান্তবিন্দুতে): a_max = ω²A
• শর্টকাট:
- যেখানে Ek = Ep হয়, সেখানে সরণ x = A / √2
- যেখানে Ek = 3Ep হয়, সেখানে সরণ x = A / 2

৩. সময় সংক্রান্ত সুপার ট্রিক
• সাম্যাবস্থা (0) হতে A/2 যেতে সময়: T/12
• A/2 হতে বিস্তারে (A) যেতে সময়: T/6
• নোট: সাম্যাবস্থার কাছে বেগ বেশি তাই সময় কম লাগে (T/12)।

৪. সরল দোলক
• সূত্র: T = 2π √(L/g)
• সম্পর্ক: T ∝ √L এবং T ∝ 1/√g
• নির্ভরতা নেই: দোলকের ভর (m) ও বিস্তারের (৪° এর কম হলে) ওপর।
• সেকেন্ড দোলক: T = 2 sec, কার্যকরী দৈর্ঘ্য L ≈ 0.993 m (পৃথিবীতে)।
• লিফট কেস:
- লিফট a ত্বরণে উপরে উঠলে: g' = g + a (T কমে)
- লিফট a ত্বরণে নিচে নামলে: g' = g - a (T বাড়ে)
- লিফট ছিড়ে পড়লে (g-এ নামলে): g' = 0 (T = ∞, দুলবে না)

৫. স্প্রিং (Spring) – ভার্সিটি হট টপিক
• সূত্র: T = 2π √(m/k)
• বিশেষত্ব: স্প্রিং-এর দোলনকাল g-এর ওপর নির্ভর করে না। (পৃথিবী বা চাঁদে T সমান)।
• স্প্রিং কাটলে: একটি স্প্রিং কেটে n টুকরা করলে, প্রতিটি টুকরার ধ্রুবক k' = nk হবে। (ধ্রুবক বাড়ে)।
• সমবায় (Combination):
- শ্রেণি (Series): 1/ks = 1/k1 + 1/k2 (লম্বা হলে k কমে)
- সমান্তরাল (Parallel): kp = k1 + k2 (পাশাপাশি থাকলে k বাড়ে)

৬. গাণিতিক প্র্যাকটিস (Rapid Fire Math)

প্রশ্ন ১: সরল দোলকের দৈর্ঘ্য ৪ গুণ করলে দোলনকাল কত হবে?
শর্টকাট: T ∝ √L => T₂ = √(4) T₁ = 2T₁। (দ্বিগুণ হবে)

প্রশ্ন ২: একটি সেকেন্ড দোলককে পাহাড়ে নিলে দোলনকাল ২.০১ সেকেন্ড হলো। দোলকটি ফাস্ট না স্লো?
উত্তর: স্লো। (সময় বেশি লাগছে মানে ধীরে চলছে)।

প্রশ্ন ৩: স্প্রিং ধ্রুবক k বিশিষ্ট স্প্রিং কেটে সমান ২ ভাগ করলে প্রতি ভাগের ধ্রুবক কত?
উত্তর: ২ টুকরা করা হয়েছে, তাই k' = 2k।

প্রশ্ন ৪: কণার সরণ x = 10 sin(6πt)। কম্পাঙ্ক (f) কত?
সমাধান: ω = 6π
=> ω = 2πf
2πf = 6π
=> f = 3 Hz.
Taile
প্রশ্ন ৫: বিস্তার A = 4m, কৌণিক কম্পাঙ্ক ω = 2 rad/s। সাম্যাবস্থায় বেগ কত?
সমাধান: সাম্যাবস্থায় বেগ সর্বোচ্চ। Vmax = ωA = 2 × 4 = 8 ms⁻¹

© SABAS
#SABAS_Varsity_Physics
32🔥1🕊1
কুইক রিভিশন কনটেন্ট বেশি বেশি চাইলে রিঅ্যাক্ট করো।
65🗿2
🧲 SABAS ভার্সিটি Physics : তাপগতিবিদ্যা ( কুইক রিভিশন)

১. তাপগতিবিদ্যার ১ম সূত্র (First Law) – বেসিক ও চিহ্ন প্রথা
• সূত্র: dQ = dU + dW
- dQ: সিস্টেমে তাপ দিলে (+), তাপ বর্জন করলে (-)।
- dW: সিস্টেম কাজ করলে (আয়তন বাড়লে) (+), সিস্টেমের ওপর কাজ হলে (সংকুচিত হলে) (-)।
- dU: তাপমাত্রা বাড়লে (+), কমলে (-)।
• কৃতকাজ: W = P(V₂ - V₁) [চাপ স্থির থাকলে]।
• গ্রাফ কনসেপ্ট: P-V লেখচিত্রের নিচের ক্ষেত্রফল = কৃতকাজ (Work Done)।
• চক্রীয় প্রক্রিয়া (Cyclic): সিস্টেম আগের অবস্থায় ফিরে এলে dU = 0, তখন dQ = dW।

২. বিভিন্ন প্রক্রিয়া ও কন্ডিশন – *সূত্রসূত্রMost Important*
• সমোষ্ণ প্রক্রিয়া (Isothermal):
- তাপমাত্রা স্থির (dT = 0, dU = 0)।
- সূত্র: dQ = dW। বয়েলের সূত্র মানে (P₁V₁ = P₂V₂)।
- কৃতকাজ: W = nRT ln(V₂/V₁)

• রুদ্ধতাপীয় প্রক্রিয়া (Adiabatic):
- তাপের আদান-প্রদান নেই (dQ = 0)।
- সূত্র: dW = -dU (কাজ করলে অন্তঃস্থ শক্তি কমে, তাই ঠান্ডা হয়)।
- সম্পর্ক:
1. PV^γ = ধ্রুবক
2. TV^(γ-1) = ধ্রুবক (বেশি আসে)

• সমআয়তন (Isochoric): dV = 0 => dW = 0। (সব তাপ শক্তিতে রূপান্তর হয়, dQ = dU)।
• সমচাপ (Isobaric): চাপ স্থির। চার্লসের সূত্র খাটে (V ∝ T)।

৩. গামা (γ) ও ঢাল– ভর্তি পরীক্ষার ট্রিক
• গামার মান মুখস্থ:
- এক পারমাণবিক (He, Ne, Ar): γ = 1.67
- দ্বি-পারমাণবিক (N₂, O₂, H₂): γ = 1.40
- বহু পারমাণবিক (CO₂, NH₃): γ = 1.33
• ঢালের সম্পর্ক: রুদ্ধতাপীয় লেখের ঢাল = γ × সমোষ্ণ লেখের ঢাল।
(অর্থাৎ, রুদ্ধতাপীয় গ্রাফ সমোষ্ণ গ্রাফের চেয়ে খাড়া বা Steep হয়)।

৪. কার্নো ইঞ্জিন ও দক্ষতা
• সূত্র: η = 1 - (T₂ / T₁)
OR, η = 1 - (Q₂ / Q₁)
• শর্টকাট সম্পর্ক: Q₁ / Q₂ = T₁ / T₂
• টিপস:
- T₁ = উৎসের তাপমাত্রা, T₂ = গ্রাহকের তাপমাত্রা।
- অবশ্যই ক্যালভিন (Kelvin) স্কেলে মান বসাতে হবে।
- দক্ষতা বাড়াতে হলে: T₁ বাড়াতে হবে অথবা T₂ কমাতে হবে।
• ১০০% দক্ষতা: সম্ভব না, কারণ এর জন্য T₂ = 0K হতে হবে, যা বাস্তবে অসম্ভব।

৫. এনট্রপি ( S)
• সূত্র: dS = dQ / T
• অবস্থার পরিবর্তনে (বরফ গলা/পানি বাষ্প হওয়া): dS = mL / T
(L = আপেক্ষিক সুপ্ততাপ, T = কেলভিন স্কেলে গলনাঙ্ক বা স্ফুটনাঙ্ক)।
• বিশ্বজগত: এনট্রপি সর্বদা বাড়ছে (বিশৃঙ্খলা বাড়ছে)।

৬. র‍্যাপিড ফায়ার ম্যাথ (Rapid Fire Math)

প্রশ্ন ১: একটি কার্নো ইঞ্জিনের দক্ষতা ৫০%। উৎসের তাপমাত্রা 600K হলে গ্রাহকের তাপমাত্রা কত?
সমাধান:
η = 1 - (T₂/T₁)
0.5 = 1 - (T₂/600)
T₂/600 = 0.5
T₂ = 300K = 27°C.

প্রশ্ন ২: হঠাৎ টায়ার ফেটে যাওয়া কী প্রক্রিয়া এবং কেন?
উত্তর: রুদ্ধতাপীয় প্রক্রিয়া। কারণ ঘটনাটি এত দ্রুত ঘটে যে তাপ আদান-প্রদানের সময় পায় না (dQ=0)। টায়ার ফাটলে বাতাস প্রসারিত হয়, তাই ঠান্ডা লাগে।

প্রশ্ন ৩: স্বাভাবিক চাপ ও তাপমাত্রায় (STP) আয়তন অর্ধেক করলে চাপ কত হবে? (রুদ্ধতাপীয় প্রক্রিয়ায়, γ = 1.4)
সূত্র: P₁V₁^γ = P₂V₂^γ
P₂ = P₁ (V₁/V₂)^γ
P₂ = 1 × (2)^1.4 [যেহেতু আয়তন অর্ধেক, অনুপাত ২]
P₂ = 2.64 atm (প্রায়)।

প্রশ্ন ৪: 0°C তাপমাত্রার 5kg বরফকে 0°C তাপমাত্রার পানিতে পরিণত করতে এনট্রপির পরিবর্তন কত? (L_f = 336000 J/kg)
সূত্র: dS = mL / T
T = 273K
dS = (5 × 336000) / 273 ≈ 6153.8 J/K.

প্রশ্ন ৫: সমোষ্ণ প্রক্রিয়ায় চাপ দ্বিগুণ করলে আয়তন কত হবে?
শর্টকাট: P₁V₁ = P₂V₂
V₂ = (P₁/P₂) × V₁ = (1/2) V₁।
আয়তন অর্ধেক হবে। (রুদ্ধতাপীয় হলে অংকটা জটিল হতো, সমোষ্ণতে একদম সোজা)।
© SABAS
#SABAS_Varsity_Physics
26
আসসালামু আলাইকুম।
আমি সায়কা কবীর। আলহামদুলিল্লাহ ২০২১-২২ সেশনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ৬ষ্ঠ হয়ে ফার্মেসীতে পড়ার সুযোগ পাই এবং ২০২২-২৩ সেশনে চট্টগ্রাম মেডিকেল কলেজে চান্স পেয়েছি।

তোমরা অনেকেই চবি ২২-২৩ এডমিশন গাইডলাইন  চেয়েছো। এজন্য আমার  প্রিপারেশন জার্নি থেকে A Unit এর জন্য লাস্ট ৭ দিনের গাইডলাইন দিব ইনশাআল্লাহ।

প্রথমেই চবির জন্য প্রশ্নব্যাংক সল্ভ করা খুবই জরুরি (আমার সেশনে ডিরেক্ট কমন এসেছিল)। আমি পানকৌড়ি পড়েছিলাম। যেই প্রশ্নব্যাংকই পড়ো না কেন পড়াটা এনালাইসিস করে পড়ে ফেলো। অনেকেই এনালাইসিস বিষয়টা জানতে চাও।
এনালাইসিস করে পড়া মানে তুমি একটা সালের প্রশ্ন দেখে, এখন যেহেতু সময় কম তুমি সাবজেক্ট ধরে সব প্রশ্ন দেখে ফেলো। দেখে এবার বই থেকে শুধু ওই টপিকগুলো ক্লিয়ার করে ফেলো। এগুলো শেষে কিছু বাকি থাকলে পরে ওগুলো পড়ো। আমিও এভাবে পড়েছিলাম। ফলে কনফিডেন্টও থাকবা এবং প্রশ্নও কমন থাকবে ইনশাআল্লাহ।
এবার সাবজেক্ট ওয়াইস বলি।

বাংলা :
বাংলার জন্য সেকেন্ড পেপার  আগে শেষ করবা (নবম দশম শ্রেণির বই থেকে পড়লে বেটার)। এরপর ফার্স্ট পেপার গদ্য পদ্য যা যা আছে মাস্ট টপিক দেখে শেষ করো। আর হ্যা, আনন্দপাঠ থেকে গল্পগুলো দেখে নিও। আমার সময় সিরাজুদ্দৌলা থেকে সংলাপ এসেছিল। তাই একবার পড়ে নিলেও কিন্তু ১ নাম্বার বাড়ছে।
আরেকটা বিষয় বাংলার ক্ষেত্রে, অনেক আগের প্রশ্ন যেমন ২০০৬ - ০৭ এর দিকের প্রশ্নগুলোও দেখে নিও, অনেক আগের সাল দেখে ফেলে রেখো না। এখান থেকেও রিপিট হয়।

ইংরেজি :
আসলে গ্রামার পার্ট থেকেই প্রশ্ন বেশি আসে। আমার সময় ফার্স্ট পেপার থেকে প্রশ্ন আসেই নি, বেসিক্যালি ইংলিশ মেডিকেল প্রিপারেশন দিয়েই হয়ে যায়। আর ফার্স্ট পেপার নিয়ে এত প্যানিক হইয়ো না, সময় থাকলে দেখে নিও।

🚫 ফিজিক্স এবং কেমিস্ট্রি :
দুইটার জন্যই আগে প্রশ্নব্যাংক সল্ভ করো, বই থেকে দেখে টপিকগুলো শেষ করো।
মেডিকেল এর জন্য তো বই দাগানোই আছে। দাগানো অংশটুকু আবার রিভাইস দিয়ে নিও।  

বায়োলজি :
বায়োলজিতে দেখবা প্রশ্নব্যাংকে অনেক আজব মার্কা প্রশ্ন, যেগুলো বইয়ের কোথাও নাই। এগুলো স্কিপ, টেনশন নিও না। যেই প্রশ্নটা দেখে মনে হয় বইয়ে নাই বাট আসার মতো ওটা মনে রাখো।

MATH :
ম্যাথ দাগানো কোনো ম্যাটার করে না পছন্দের সাবজেক্ট পাওয়ার ক্ষেত্রে। তাই ম্যাথে দুর্বল হলে তুমি বায়োলজি দাগাও, সমস্যা নেই। আমিও বায়োলজি দাগিয়েছিলাম। আসলে বাংলা এবং ইংলিশ বাদে বাকি তিনটা তোমার পছন্দ অনুযায়ী দাগাতে পারো। এক্ষেত্রে সার্কুলার অবশ্যই দেখে নিবা।

মোটকথা, তুমি প্রশ্নব্যাংক দেখো (এটা মাস্ট এবং ভালো করে)। টপিকটা শেষ করো, বারবার বলছি টপিক, শেষ সময়ে এসে সব পড়তে গিয়ে হাঁপিয়ে না ওঠে টপিক অনুযায়ী শেষ করো। তাহলে পড়াটাও খুব দ্রুত শেষ হবে। সব সাবজেক্টের জন্য দাগানো বইটা রিভাইস দাও।
আসলে তুমি এখন অনেক কিছুই শেষ করে ফেলেছো, এখন যেটা কম পারো মনে হয় ওটাতে ফোকাস করো, ইনশাআল্লাহ ভালো একটা প্রিপারেশন হবে আশা করি।

প্রস্তুুতি নিতে থাকো, সৃষ্টিকর্তার ওপর ভরসা রাখো, টেনশন নিও না। সৃষ্টিকর্তা সকলের জন্য ভালোকিছু রেখেছেন ইনশাআল্লাহ।
সবার জন্য অনেক অনেক শুভকামনা। ❤️
আসসালামু আলাইকুম।
33
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতি গাইডলাইন

👩‍🎓 সায়কা কবির
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এ ইউনিটে ৬ষ্ঠ (২১-২২ সেশন)
চট্টগ্রাম মেডিকেল কলেজ (২২-২৩ সেশন)

▫️ গাইডলাইন পোস্ট - Click here
8
🔥 খুবি (KU) Free Exam (Math+Physics)


🔵 Exam link :
https://www.rayvila.com/g.php/251215181409


⏱️ পরীক্ষা দেওয়া যাবে কাল সন্ধ্যা ৭.০০ টা পর্যন্ত

পূর্ণমান : ৫০
সময় : ৩৫ মিনিট


🏅 মেরিট-লিস্ট কালকে রাত ১০ টায় দেয়া হবে ইনশাআল্লাহ

পরীক্ষা শেষেই বিস্তারিত ব্যাখাসহ সল্ভ শীট দেখতে পাবে
Please open Telegram to view this post
VIEW IN TELEGRAM