SABAS Study Materials
22.9K subscribers
5.94K photos
62 videos
436 files
2.27K links
প্রস্তুতি হোক সেরা গাইডলাইনে, Welcome to SABAS.

📌 সাবাশের সকল গ্রুপ ও চ্যানেলঃ
https://t.me/SABASAdmission/4966

টপিক এনালাইসিস, সাজেশন, স্টাডি পোল, পিডিএফ পেতে চ্যানেলে জয়েন করো।
Download Telegram
Forwarded from Biology BEE by SABAS (সারোয়ার জাহান শাওন)
#SABAS_contents
#Biology

📝Content-23
টপিকঃ তরুণাস্থির প্রকারভেদ

📌 স্বচ্ছ/হায়ালিন
- ম্যাট্রিক্স সামান্য স্বচ্ছ, নীলাভ
- মেরুদণ্ডী প্রাণীর অস্থি সন্ধিস্থল
- পর্শুকার প্রান্তভাগ
- নাসিকা
- শ্বাসনালি

📌 স্থিতিস্থাপক/পীত তন্তুময়
- ম্যাট্রিক্স অস্বচ্ছ, হালকা হলুদ
- বহিঃকর্ণ/পিনা/External ear
- ইউস্টেশিয়ান নালি
- এপিগ্লটিস
ট্রিক: EEE

📌 শ্বেত-তন্তময়
- ম্যাট্রিক্স সাদা বর্ণের, কোলাজেন নির্মিত তন্তু থাকে
- দুটি কশেরুকার মধ্যবর্তী অঞ্চলে
- অস্থির সাথে টেনডন বা লিগামেন্টের সংযোগস্থলে

📌 চুনময়/ক্যালসিফাইড
- অস্থির মতো শক্ত রূপ ধারন করে
- হিউমেরাস ও ফিমারের মস্তকে

© SABAS
© ShaonVaiya
7🔥2❤‍🔥1
Forwarded from Physics BEE by SABAS (সারোয়ার জাহান শাওন)
#SABAS_contents
#Physics

📝Content-16
টপিকঃ তাপগতিবিদ্যার বিভিন্ন সূত্রের ধারণা

📌 তাপগতিবিদ্যার -
শূণ্যতম সূত্র - তাপীয় সাম্যাবস্থা - থার্মোমিটার

প্রথম সূত্র - অভ্যন্তরীণ শক্তি

দ্বিতীয় সূত্র - এনট্রপি - রেফ্রিজারেটর

📌 কাজ ও তাপের মধ্যে সম্পর্ক নির্ধারন করেন জুল

📌 তাপগতিবিদ্যার শূণ্যতম সূত্র দেন ফাউলার

📌 তাপগতিবিদ্যার প্রথম সূত্র দেন জুল

📌 প্রথম সূত্রকে সাধারণ ভাবে বর্ণনা করেন ক্লসিয়াস

© SABAS
© ShaonVaiya
4
Forwarded from Physics BEE by SABAS (সারোয়ার জাহান শাওন)
#SABAS_contents
#Physics

📝Content-17
টপিকঃ ধারকের ব্যবহার

📌 পরিবর্তনীয় ধারক
- বেতার গ্রাহক যন্ত্রে টিউনের কাজে
ট্রিক: টিউনিং মানেই পরিবর্তন করা, সাউন্ড টিউনিং করা হয়।

📌 স্থিরমান/অভ্র ধারক
-

📌 কাগজ ধারক
- সহজে তৈরি করা যায়
- সস্তা
- ইলেকট্রনিক বর্তনীতে টিউন সার্কিট/ ট্যাঙ্ক সার্কিট কম্পাঙ্ক নির্ধারণে ব্যবহৃত হয় (★)

📌 তড়িৎ বিশ্লেষক ধারক
- বেতার গ্রাহক যন্ত্রে প্রচুর পরিমাণে ব্যবহার করা হয়

© SABAS
© ShaonVaiya
🔥7
Forwarded from Biology BEE by SABAS (সারোয়ার জাহান শাওন)
#SABAS_contents
#Biology

📝Content-26
টপিকঃ প্লাজমিড (জীব প্রযুক্তি)

📌 ব্যাকটেরিয়ার সাইটোপ্লাজমে মূল ক্রোমোসোম ছাড়াও বৃত্তাকার দ্বিসূত্রক DNA কে প্লাজমিড বলে

📌 আবিষ্কারক Laderberg (E. coli থেকে)
জেনে রাখা ভালো, E. coli মানুষের অন্ত্রে Vitamin B,K তৈরি করে

📌 প্লাজমিডের সংখ্যা কোষপ্রতি ১-১০০০ হতে পারে

📌 বৈশিষ্ট্য
- বৃত্তাকার/চক্রাকার
- DNA
- যেহেতু DNA, তাই দ্বিসূত্রক
- ছোট, তাই অল্পসংখ্যক জিন ধারন করে
- রেস্ট্রিকশন এনজাইম দ্বারা কাটা যায়
- আণবিক ভর 10^6 - 200×10^6 dalton

📌 প্রকারভেদ
- তিন প্রকার
i) F এবং F' plasmid
ii) R plasmid
iii) কোল প্লাজমিড

- F এবং F' প্লাজমিড পিলি তৈরি করে ও যৌনজননে সাহায্য করে
- R প্লাজমিডে অ্যান্টিবায়োটিক ক্ষমতাসম্পন্ন জিন থাকে

📌 জেনেটিক ইঞ্জিনিয়ারিং, জিন ক্লোনিং কাজে প্লাজমিড ভেক্টর/বাহক হিসেবে কাজ করে

© SABAS
© ShaonVaiya
5
Forwarded from Biology BEE by SABAS (সারোয়ার জাহান শাওন)
#SABAS_contents
#Biology

📝Content-26
টপিকঃ রেস্ট্রিকশন এনজাইম (জীব প্রযুক্তি)

📌 যে এনজাইম DNA এর নির্দিষ্ট অংশ কাটতে পারে, তাকে রেস্ট্রিকশন এনজাইম বলে

📌 ৪-৬ জোড়া বেস পেয়ার কাটতে পারে

📌 প্রতি ব্যাকটেরিয়াতে কমপক্ষে ১ টি রেস্ট্রিকশন এনজাইম থাকে

📌 ব্যাকটেরিয়াকে আক্রমণকারী ভাইরাসের ডিএনএ কেটে দেওয়া এর কাজ

📌 ভিন্ন নাম
- সূক্ষ্ম ছুরিকা
- molecular scissors
- আণবিক কাঁচি
- বায়োলজিক্যাল নাইফ

📌 উদাহরণ
- Eco RI

- Hind III
ট্রিক: হিন্দি ৩ অক্ষর

- Bam HI
ট্রিক: বাম হাতে হাই দেওয়া

- Hpa II
ট্রিক: হাত-পা ২ টা

- Mbo I
ট্রিক: মোবাইল ১ টা

© SABAS
© ShaonVaiya
9🔥3
প্রিয় ভার্সিটি কেমিস্ট্রি ব্যাচের স্টুডেন্টরা,

রিভিউ দিয়ে যাও, রাবিতে কেমন কমন পেয়েছো?

কালকে রাতে পরিবেশ রসায়ন ক্লাসে যা যা বলছিলাম কমন আসছে? অন্যান্য অধ্যায় কেমন কমন আসছে?
🔥6
🎓 এইচএসসি, কৃষি গুচ্ছ ২০২২-২৩, মেডিকেল ও ভার্সিটি ভর্তি পরীক্ষা ২০২৩-২৪ কে টার্গেট করে আমাদের নতুন দুইটা চ্যানেল-

🆓 Hazari Sir MCQ by SABAS - ব্যাখাসহ সভ

🆓 Ishaq Sir MCQ by SABAS - ব্যাখাসহ সভ

যেখানেই পরীক্ষা দাও, বেসিক থেকে প্রশ্ন সল্ভ করার কোনো বিকল্প নাই। আর, আমার এই চ্যানেলগুলোতে শুধু প্রশ্ন সল্ভই করবো না, সাথে ব্যাখাও দিবো।

অনুশীলনীর প্রশ্ন সল্ভ করলে সব টাইপই কভার হয়ে যায়। তাই এই প্রশ্নগুলো ব্যাখাসহ সল্ভ করার কোনো বিকল্প নাই।

চ্যানেলে প্রতিদিন আমরা ৫-১০ টা করে এমসিকিউ সল্ভ করবো, যা পড়বো সলিড পড়বো।

কয়েকটা প্রশ্ন সল্ভ করা হয়েছে, জয়েন করে কোয়ালিটি দেখো!
9🥰1
40
Forwarded from Dental Exam Batch - SABAS (সারোয়ার জাহান শাওন)
তোদের সাথে আমার লাইফের একটা গুরুত্বপূর্ণ বিষয় শেয়ার করি, আমার লাইফের সবচেয়ে বড় দায়িত্ব।

তোদের সাথে শেয়ার করার কারন, তোরা আমাকে বিশ্বাস করে ডেন্টাল ব্যাচে জয়েন হয়েছিস, আমার কাছ থেকে ভালো কিছু পাবি বলে। যে আমাকে বিশ্বাস করে, সে নিঃসন্দেহে আমার আপনজন।


আমি একটা ব্রোকেন ফ্যামিলি থেকে উঠে আসা ছেলে; আমার বাবা-মায়ের ডিভোর্সের সময় আমি বাবার কোটি কোটি টাকার পরোয়া না করে মায়ের সাথে চলে আসি, ক্লাস ফোর এ পড়ি তখন, ২০১১ সাল।

সবাই বলেছে এই ছেলে মানুষ হবে না, বাসের হেল্পারি করবে। আমার আম্মু দিন-রাত কষ্ট করে, স্কুলের চাকরির পাশাপাশি সংসার সামলিয়ে টিউশন করে আমাকে আর আপুকে বড় করেছে।

অনেক কষ্ট করে বড় হয়েছি। '১১ সালেই আম্মু বলছিলো পুরো পরিবার সুইসাইড করবে, আমি-আম্মু-আপু,
। হাতে বিষও নিয়েছিল। আমি ক্লাস ফোরে পড়া একটা বাচ্চা সেদিন বিষ ফেলে দিয়ে বলছিলাম দেখি সামনে কি আছে, মরে গেলে তো হেরেই গেলাম। ক্লাস ফোরের একটা বাচ্চা সেদিন কিভাবে এটা বলছিলো আমি জানি না।

এই ১০ বছরে (২০১১-২০২১) আমাদের একা হাতে বড় করতে গিয়ে আম্মুর ঋণ হয়ে যায় প্রায় ৩০ লাখ টাকা।

আমাকে কখনো বুঝতে দেয় নাই এই ঋণের বোঝা, আমি ২১ সালের এপ্রিলে চান্স পাওয়ার পর জিজ্ঞেস করে জানতে পারি এতো টাকা ঋণ।

যেদিন থেকে জানলাম, এর পরের দিন থেকেই ১৬ ঘন্টা টিউশনি শুরু করলাম, আমার মাথায় একটাই চিন্তা ওইদিন থেকে, এই ঋণের বোঝা মায়ের মাথা থেকে সরাতে হবে।

আমার অফলাইনের স্টুডেন্টরা জানো, আমি দিনে ৩ টা ৩ ঘন্টা করে ৯ ঘন্টার অফলাইন ব্যাচ পড়িয়েছি, ৪ টা দেড় ঘন্টা করে ৬ ঘন্টার অনলাইন ব্যাচ পড়িয়েছি। ২ বছর খেটে এই ঋণটা আমি ১৫ লাখে নিয়ে আসতে পারছি আলহামদুলিল্লাহ।

তোমরা প্রশ্ন করো, আমি ঘুমাই কখন? ২০১৮ থেকে ২০২১ আমি দিনে ৫ ঘন্টা ঘুমিয়েছি, ২০২১ থেকে ২০২৩ অসুস্থ হওয়া ছাড়া ৩ ঘন্টার বেশি ঘুমাই না, আমার মাথায় একটাই চিন্তা।

মেডিকেল ভর্তি পরীক্ষার ২ দিন আগেও বাসায় কিস্তির লোক এসে বসেছিল ৩ ঘণ্টা। আমি বললাম, আমাকে পরীক্ষার জন্য একটু পড়তে দিন, আমি চান্স পেলে টিউশন করিয়ে আপনাদের ঋণ দিয়ে দিবো। উনারা বললেন তোমার হয়তো একদিন কোটি টাকা হবে, তখন আমাদের দরকার নাই। আমাদের আজকে ৫ হাজার টাকা দরকার, আজকে দাও।

জীবনে কেউ কখনো এক টাকা দিয়ে সাহায্য করে নাই, বন্ধুদের কাছে ৫০০ টাকা করে চাইছি, কেউ দেয় নাই।

তোদের কাছে একটা চাওয়া,
আমার সামনে যে সেকেন্ড টাইম ব্যাচটা আসতেছে, '২৩ ব্যাচের প্রি-মেডিকেল ব্যাচটা আসতেছে, এই দুইটা আমার সবচেয়ে পরিশ্রমের ব্যাচ হবে। আমার বিশ্বাস এই দুইটা ব্যাচ থেকে আমার ঋণ শেষের দিকে আসবে। এই ব্যাচের জন্য শুধু আমার কলিজা খুলে দেওয়া বাকি থাকবে।

তোদের মধ্যে যাদের পরিচিত কেউ সেকেন্ড টাইম প্রিপারেশন নিবে, '২৩ ব্যাচের যারা মেডিকেল প্রিপারেশন নিবে, আমার কোর্সটা সাজেস্ট করিস। আমি প্রচুর খাটি, সেই তুলনায় আমার প্রচারণা নাই। তোরাই আমার প্রচারণা, তোরা ২৪০ জন একজন করেও রিকমেন্ড করলে আমার জীবনে অনেক বড় একটা পরিবর্তন আসে, এটুকু করিস সবাই ভাইয়ার জন্য।

দোয়া করিস আমার জন্য, আল্লাহ যেন সর্বোচ্চটা দেওয়ার তৌফিক দেন।
370😢127❤‍🔥8🥰1😱1🕊1🗿1
Dental Exam Batch - SABAS
তোদের সাথে আমার লাইফের একটা গুরুত্বপূর্ণ বিষয় শেয়ার করি, আমার লাইফের সবচেয়ে বড় দায়িত্ব। তোদের সাথে শেয়ার করার কারন, তোরা আমাকে বিশ্বাস করে ডেন্টাল ব্যাচে জয়েন হয়েছিস, আমার কাছ থেকে ভালো কিছু পাবি বলে। যে আমাকে বিশ্বাস করে, সে নিঃসন্দেহে আমার আপনজন। আমি…
ডেন্টাল এক্সাম ব্যাচে ম্যাসেজটা দিয়েছিলাম, কথাগুলো কখনো পাবলিক করতে চাইনি।

কিন্তু ইদানিং কিছু ঘটনায় খুব কষ্ট পাওয়ায় পাবলিকলি বললাম আমার সমস্যার কথা।

প্রথমত, কিছু ছেলেমেয়ে মনে করো আমি ব্যবসা করি, আমার হাতে এখন ৮ হাজার টাকা আছে। আমি কোটিপতি বা লাখপতি না! আমার ফোন কেনার মতো টাকা জমাতে পারিনাই এখনো, বাটনই চালাচ্ছি।

দ্বিতীয়ত, আমার বাবাকে বলছিলাম স্টেথোস্কোপ আর নতুন বই কিনার জন্য ১০ হাজার টাকা দিতে। বললেন টাকার সমস্যা ৫ হাজার টাকা নিতে, নিলাম। কিন্তু কালকে শুনলাম উনি জমি কিনতেছেন। হায়রে! জমি কিনার জন্য টাকার সমস্যা! দুইরাত ধরে ঘুমাতে পারতেছিনা তাই বাধ্য হয়ে সমস্যার কথাগুলো তোমাদের সাথে শেয়ার করলাম।

আমি একটু জিদ্দি প্রকৃতির। অনেকেই বলছে BDF/ওষুধ কোম্পানিতে সাহায্য চাইতে। আমি সাহায্য চাইনি, আমি চাচ্ছি যতদিন বেঁচে আছি, নিজে খেটে, নিজের রক্ত পানি করে হলেও ঋণটা শেষ করে মরতে। এজন্য আমি অনলাইনে বেশি সময় দেই, বেশি খাটি।

হয়তো স্ট্র্যাটেজির কিছু ভুল, তাই গ্রো হচ্ছে না। তবে ইনশাল্লাহ একদিন এই পরিস্থিতি থেকে বের হতে পারবো ইনশাল্লাহ, সবার কাছেই দোয়া চাই।
342❤‍🔥32😢22🥰10🔥7😱2
Thank you 💚
76🎉6🔥3🐳1
Forwarded from Chemistry BEE by SABAS (সারোয়ার জাহান শাওন)
NaOH এর অপচয় রোধ করার জন্য ব্যবহৃত বিশেষ cell এর নাম কী?
Anonymous Quiz
25%
মার্কারি সেল
23%
নেলসন সেল
36%
ক্যাথোড সেল
15%
উইলসন সেল
10🐳6🥰4🔥2🫡1
মেডিকেলে চান্স পাওয়ার জন্য সবচেয়ে বেশি যে দুইটা জিনিস প্রয়োজন তা হচ্ছে-

১) গাইডলাইন
২) ভাগ্য

২ তো তোমার-আমার হাতে নাই, তবে ১ আমাদের হাতে অবশ্যই আছে।

গাইডলাইন কয়েকরকম আছে। ৫ হাজার স্টুডেন্টের ক্লাসে গাইডলাইন, আবার আলাদা দুয়েকটা কথা বলে গাইডলাইন।

তুমি যদি দুর্বল স্টুডেন্ট হও ৫ হাজার স্টুডেন্টের ক্লাসের গাইডলাইন তোমাকে শুধু মনের খোঁড়াকই জোগাবে, মনে হবে গাইডলাইন পেয়ে ফেটে যাচ্ছো, অথচ সেটা তোমার জন্য ছিল না। ঠিকই তোমার থেকে ভালো ভালো স্টুডেন্ট গুলো চান্স পেয়ে যাবে, তুমি যেটা ছিলা সেটাই রয়ে যাবা।

এটা এতোকাল ধরে হয়ে আসতেছে, সামনেও হবে।

সমাধান একটাই, পার্সোনাল গাইডলাইন নাও। অনলাইনে কম স্টুডেন্টে ভর্তি হও বা বাসায় প্রয়োজনে ভাইয়া/আপু রাখো। টাকা তো জীবনে অনেক খরচ করলা, ভাইয়াদের টাকা দিতে সমস্যা কোথায়? যে তোমাকে নিজের ক্যারিয়ার-পড়ায় গ্যাপ দিয়ে আলাদা সময় দিবে, তাকে টাকা দিতেই তোমাদের যত সমস্যা।

অনলাইনে চোখরোচক বিজ্ঞাপনে চোখ না ফুলিয়ে বাস্তবতাটা দেখো। ৭০০/৮০০ স্টুডেন্ট চান্স পেয়েছে শুনে চোখ কলাগাছে না তোলে, এক্সাম ব্যাচে ৬০০০ স্টুডেন্ট ছিল সেটাও ভাবো!!!

সবশেষে, নদীর এই পাড়ে ছাড়িয়া নিশ্বাস, ওপারে স্বর্গসুখ আমার বিশ্বাস।

সাবাশের উপর ভরসা থাকলে সাবাশে জয়েন করবা, ভরসা না থাকলে লাল সালাম। আমার প্লাটফর্ম তুমি ছাড়াও একদিন দাঁড়িয়ে যাবে ইনশাল্লাহ, কিন্তু তোমার জীবনে এটাই শেষ সুযোগ।
47
Forwarded from Hazari & Kabir Sir MCQ by SABAS - ব্যাখাসহ সভ (সারোয়ার জাহান শাওন)
[SABAS] - গুণগত রসায়ন

5) নিচের ৪ টি কোয়ান্টাম সংখ্যার মানের কোন সেটটি একটি d-ইলেকট্রনের জন্য সঠিক?
Anonymous Quiz
24%
4, 3, 2, +1/2
8%
4, 2, 1, 0
15%
4, 3, -2, +1/2
53%
4, 2, 1, -1/2
3
Forwarded from Biology BEE by SABAS (সারোয়ার জাহান শাওন)
#SABAS_contents
#Biology

📝Content-28
টপিকঃ রিকম্বিনেন্ট DNA প্রযুক্তির মাধ্যমে উৎপাদিত ওষুধের ব্যবহার (জীব প্রযুক্তি)

📌 ইন্টারফেরন - ক্যান্সার ও ভাইরাসজনিত সংক্রমণে

📌 হিউমেন ইউরোকাইনেজ (tPA) - রক্ত সংবহন জটিলতায়

📌 ইনসুলিন - ডায়াবেটিকস চিকিৎসায়

📌 হিউমেন ফ্যাক্টর সাবাশ IV - হিমোফিলিয়ার চিকিৎসায়
বেসিক: হিমোফিলিয়ায় রক্ত জমাট বাধে না, আর ক্লটিং ফ্যাক্টর জমাট বাধাতে সাহায্য করে।

📌 লিম্ফোলাইনস - স্বয়ংক্রিয় ইমিউন কার্যকারিতায়
বেসিক: লিম্ফোসাইট মানেই ইমিউন/প্রতিরক্ষা রিলেটেড।

📌 সেরাম অ্যালবুমিন - শল্য চিকিৎসায়

📌 রেবিস ভাইরাস সাবাশ অ্যান্টিজেন - জলাতঙ্ক রোগের চিকিৎসায়

📌 টিস্যু প্লাজমিনোজেন অ্যাক্টিভেটর - হৃদরোগ চিকিৎসায়
বেসিক: রক্তনালির জমাট বাধা রক্ত গলাতে সাহায্য করে।

📌 সোমাটোস্ট্যাটিন - বামনত্ব চিকিৎসায়
বেসিক: সোমাটোস্ট্যাটিন হচ্ছে গ্রোথ হরমোন।

© SABAS
© ShaonVaiya
12🥰7🔥1
Forwarded from Biology BEE by SABAS (সারোয়ার জাহান শাওন)
#SABAS_contents
#Biology

📝Content-29
টপিকঃ ইনসুলিন (জীব প্রযুক্তি)

💢 অবস্থান

📌 মানুষের ১১ নং ক্রোমোসোমের খাটো বাহুর DNA এর শীর্ষে ১৫৩ টি নাইট্রোজেন বেস নিয়ে গঠিত ইনসুলিনের জেনেটিক কোড বিদ্যমান

📌 স্তন্যপায়ী প্রাণীর অগ্ন্যাশয়ের আইলেটস অব ল্যাঙ্গারহ্যান্স গ্রন্থির বিটা কোষগুচ্ছ থেকে ক্ষরিত হয়

💢 নিয়ন্ত্রণ-রোগ

📌 ইনসুলিন শর্করার বিপাক ঘটিয়ে গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণ করে

📌 ইনসুলিন কমে গেলে রক্তে গ্লুকোজের পরিমাণ বেড়ে যায়

📌 ইনসুলিনের অভাবে মানবদেহে যেসব উপসর্গ দেখা দেয় তাদের সামগ্রিকভাবে ডায়াবেটিস মেলিটাস বলে

💢 আবিষ্কার

📌 শারপে শ্যাফার মানুষের অগ্ন্যাশয় কোষ থেকে ইনসুলিন আবিষ্কার করেন

💢 গঠন

📌 ইনসুলিন মোট ১৭ ধরনের ৫১ টি অ্যামাইনো এসিড দিয়ে গঠিত

📌 দুটি পলিপেপটাইড সাবাশ শিকল থাকে (শিকল A=২১, শিকল B=৩০)

📌 শিকল দুটি ডাইসালফাইড সাবাশ সেতু দিয়ে সংযুক্ত থাকে

💢 কিছু তথ্য

📌 ইলি লিলি কোম্পানি সর্বপ্রথম ১৯৮২ সালে ইনসুলিন বাজারজাত করে, হিউমুলিন নামে

📌 শুকরের ইনসুলিনকে সর্বপ্রথম ৯৯% বিশুদ্ধ মানব ইনসুলিনে রূপান্তর করা হয়

📌 বর্তমানে কুসুম ফুলে মানুষের ইনসুলিন উৎপাদনকারী জিন প্রবেশ করানো হয়েছে। এর ফলে কুসুম ফুলের বীজ বা তেলে ইনসুলিন থাকবে।

© SABAS
© ShaonVaiya
13👌2
গুচ্ছ ভর্তি পরীক্ষা ২০২২-২৩ এর 'ক' ইউনিটের বায়োলজি অংশের সমাধান

⚕️SABAS
🔥20
💢 কৃষিতে এক্সাম দিবা কারা?

[সেকেন্ড টাইম মেডি যারা দিবা, কৃষি + সেকেন্ড টাইম একসাথে প্রিপারেশন নিবা। বায়ো, কেম একই প্রিপারেশন, ম্যাথ আর ফিজিক্সের জন্য এক্সট্রা ২-৩ ঘন্টা রাখবা। এভাবে পড়লে সেকেন্ড টাইম মেডি + কৃষি একসাথে ক্র্যাক করা যাবে ইনশাল্লাহ]
Anonymous Poll
46%
কৃষি + সেকেন্ড টাইম মেডিকেলে দিবো
36%
শুধু কৃষি দিবো
18%
শুধু সেকেন্ড টাইম মেডিকেলে দিবো
Forwarded from SABAS Study Materials (সারোয়ার জাহান শাওন)
⚕️ মেডিকেল এডমিশনের জন্য সাবাশের দুইটি মেডিকেল ব্যাচ -

১) সেকেন্ড টাইম মেডিকেল প্রাইভেট ব্যাচ (HSC-22)
২) প্রি-মেডিকেল + এইচএসসি টেস্ট পেপার সল্ভিং ব্যাচ (HSC-23)

👥 সীট - ১৫০ টি মাত্র

⚕️ডিটেইলস - Click here

🌻 ডেমো ক্লাস:
১) জীববিজ্ঞান - Click here
২) রসায়ন - Click here
৩) পদার্থবিজ্ঞান - Click here
1🔥1
💢 সেকেন্ড টাইম প্রিপারেশন নেওয়ার ক্ষেত্রে অল্প সম্মানীতে, সেরা গাইডলাইন পাবা এই ব্যাচে ইনশাল্লাহ
🔥21🥰4💯3❤‍🔥2🏆21🎉1👌1🕊1