SABAS Study Materials
22.9K subscribers
5.94K photos
62 videos
436 files
2.27K links
প্রস্তুতি হোক সেরা গাইডলাইনে, Welcome to SABAS.

📌 সাবাশের সকল গ্রুপ ও চ্যানেলঃ
https://t.me/SABASAdmission/4966

টপিক এনালাইসিস, সাজেশন, স্টাডি পোল, পিডিএফ পেতে চ্যানেলে জয়েন করো।
Download Telegram
🎓 রাবিতে বিগত ১০ বছরে যে যে টপিকগুলো থেকে প্রশ্ন এসেছে, সবগুলো গুরুত্বপূর্ণ টপিকের উপর কন্টেন্ট দিচ্ছি

কন্টেন্ট দেওয়া হবে এই চ্যানেলগুলোতে-

১) Biology BEE

২) Chemistry BEE

৩) Physics BEE
🔥52👌1🕊1
Forwarded from Premium PDF House 2.0
দাগানো_বই_রক্ত_ও_সংবহন_আলিম_স্যার_1st_half.pdf
4.6 MB
দাগানো বই - রক্ত ও সংবহন [1st half]

🌻 আলিম স্যার
11
Premium PDF House 2.0
দাগানো_বই_রক্ত_ও_সংবহন_আলিম_স্যার_1st_half.pdf
মেডিকেল এডমিশন ব্যাচে আলিম স্যারের জুলোজি দাগানো বই ও পাবা

এটা ডেমো দাগানো বই, দেখে নাও সবাই 😊
11
ফেসবুকের বড় বড় গ্রুপে আলিম স্যারের দাগানো বই শুধুমাত্র পেইড ব্যাচে দেওয়া হয় (বোটানি + জুলোজি)

এমনকি, পেইড ব্যাচে আলিম স্যারের দাগানো বই দেওয়া হচ্ছে এটা দেখিয়ে মার্কেটিং ও করা হয়!

সাবাশ সেখানে আলিম স্যারের বোটানি দাগানো বই সম্পূর্ণ পাবলিক করে দিয়েছে। তবে, পেইড ব্যাচের জন্য কিছু তো অবশ্যই রাখতে হবে, নাহলে স্টুডেন্টরা ৪০০০/- দিয়ে কেন ভর্তি হবে/হলো, তাইনা?

এজন্য, জুলোজি আলিম স্যারের দাগানো বই শুধুমাত্র পেইড ব্যাচের জন্য সংরক্ষিত, এটা ফ্রি-তে চাইলেও দেওয়া সম্ভব না।

তোমরা এখানে যারা আছো ম্যাক্সিমাম ১৮/২০ হাজার টাকা দিয়ে কোচিংয়ে ভর্তি হবা, এটা আমিও জানি তোমরাও জানো। সেখানে আলিম স্যারের একটা পত্র দেয় কিনা দেইখো তো 😊 অথচ, আমার ব্যাচে বই তো আছেই, ক্লাস সহ আছে 😊
39❤‍🔥7🥰4🏆4🔥2🎉1🕊1
Forwarded from Biology BEE by SABAS (সারোয়ার জাহান শাওন)
ওরে পন্ডিত! মাত্র ১৫০ সীটে ৪ হাজার টাকায় ১৩০+ ক্লাস, ১০০+ এক্সাম, ডেইলি গাইডলাইন, হাজার হাজার ঘন্টা মেন্টরিং, প্রবলেম সল্ভিং বিজনেস মনে হয় রে!!!

তোমার জন্য ২০ হাজার টাকার ব্যাচই সেরা, ওইটা বিজনেস না, ওখানে যাও।
😢50💯7🐳1
Slogan: Better Guideline, Better Preparation
🔥3013🏆1
Forwarded from Chemistry BEE by SABAS (সারোয়ার জাহান শাওন)
Forwarded from Chemistry BEE by SABAS (সারোয়ার জাহান শাওন)
#SABAS_contents
#Chemistry

📝Content-28
টপিকঃ ডাইপোল মোমেন্ট

ডাইপোল এবং ডাইপোল মোমেন্ট

📌 প্রথমে বুঝতে হবে, তড়িৎ ঋণাত্মকতা কি?

- সমযোজী বন্ধনে আবদ্ধ একটা পরমাণুর শেয়ারকৃত ইলেকট্রনকে নিজের দিকে টানার ক্ষমতাই হল তড়িৎ ঋণাত্মকতা! অর্থাৎ, কোন একটা বন্ধন যদি ২ টা ভিন্ন ভিন্ন পরমাণু দিয়ে তৈরি হয় তাহলে যেই পরমাণু বেশি তড়িৎ ঋণাত্মক শেয়ারকৃত ইলেকট্রনজোড়ের খেয়াল ওই পরমাণুর দিকে থাকবে।

মানে তখন অণুটা 100% পিউর সমযোজী থাকবে না, কিছুটা বিকৃতি ঘটবে।

আর যেই পরমাণু অধিক তড়িৎ ঋণাত্মক ওই পরমাণুর উপর আংশিক ঋণাত্মক চার্জ আর যেইটা কম তড়িৎ ঋণাত্মক (মানে বেশি তড়িৎ ধনাত্মক!) ওইটার উপর আংশিক ধনাত্মক চার্জ তৈরি হবে। অর্থাৎ, অণুটার অবস্থা দাঁড়াবে চিত্রের মত।

এই উদাহরণে H ও F পরমাণু সমযোজী বন্ধনে আবদ্ধ। F এর তড়িৎ ঋণাত্মকতা H এর চেয়ে বেশি। তাই বন্ধনের শেয়ারকৃত ইলেকট্রন F এর দিকে বেশি ঝুঁকে থাকবে বিধায় F এর উপর আংশিক ঋণাত্মক (-δ), আর H এর উপর আংশিক ধনাত্মক (+δ) চার্জ সৃষ্টি হয়েছে।

কিন্তু এইযে ইলেকট্রনের uneven distribution, আর এই কারণে যেই অণুটা তৈরি (ঠিক ভাবে বললে যেই বন্ধনটা) হল এই অণুটা (বা বন্ধনটা) কেই বলা হয় ডাইপোল অনু (বা ডাইপোল বন্ধন!)।

📌 এইবার আসা যাক পরবর্তী ধাপে।

ডাইপোল বন্ধন আর ডাইপোল অণু। এই ২ টার মধ্যে আসলে পার্থক্য কোথায়? আর কখনই বা আমরা “ডাইপোল বন্ধন” আর “ডাইপোল অণু” শব্দগুলা use করব?

উত্তর খুব সোজা। যখন আমরা একটা বন্ধন নিয়ে চিন্তা করছি তখন আমরা বলব ডাইপোল বন্ধন আর যখন আমরা একটা সম্পূর্ণ অনুর কথা বলছি তখন আমরা বলব ডাইপোল অণু (যদি তার লদ্ধি ডাইপোল মোমেন্ট থেকে থাকে তাইলে, নতুবা তাকে ডাইপোল বলা যাবে না!)।

একটা উদাহরণ দিয়ে ব্যাপারটা ক্লিয়ার করার চেষ্টা করি। ধরো আমাদের কাছে একটা অণু আছে যেটা ২ টা পরমাণু নিয়ে গঠিত H আর F। F এর তড়িৎ ঋণাত্মকতা H এর চেয়ে বেশি। তাহলে F এর উপর হবে আংশিক ঋণাত্মক (-δ) আর H এর উপর হবে আংশিক ধনাত্মক (+δ) চার্জ। তাহলে H-F বন্ধনটা হল একটা ডাইপোল বন্ধন। কিন্তু যেহেতু পুরা যৌগতে এই একটা বন্ধনই বিদ্যমান তাহলে এই যৌগের ডাইপোল বন্ধন আর পুরা অণুর ডাইপোল আসলে একই জিনিস!

কিন্তু ধরো আরেকটা অণু আছে CO2 । এইখানে ২ টা C=O বন্ধন আছে। আর ২ টা “বন্ধন”ই পোলার বা ডাইপোল বন্ধন। কিন্তু তারপরও CO2 অণুটা কিন্তু ডাইপোল অণু না!

কারণ এই ২ টা বন্ধনেরই একই মানের ডাইপোল বন্ধন (যেহেতু ২ টা বন্ধনই সেম C=O বন্ধন) বিপরীত দিকে কাজ করায় এরা একে অপরকে cancel করে দেয়। তাই সমগ্র অণুর কোন ডাইপোল (বা ডাইপোল মোমেন্ট) থাকে না।

অর্থাৎ CO2 এর প্রত্যেকটা বন্ধন ডাইপোল হলেও অণুটা ডাইপোল না!

📌 এইবার আরেকটু ভিতরের কথায় আসি। এইযে ডাইপোল, এইটাকে মাপা হয় কিভাবে? যেমন দৈর্ঘ্য মাপা হয় m এককে। ঠিক এরকমই ডাইপোলের তীব্রতা মাপা হয় যেই রাশি দিয়ে তার নাম হল ডাইপোল মোমেন্ট!

ডাইপোল মোমেন্ট একটা ভেক্টর রাশি আর এর দিক হল ডাইপোলের ধনাত্মক প্রান্ত থেকে ঋণাত্মক প্রান্তের দিকে। আমাদের HF অণুর ডাইপোল মোমেন্ট হল H থেকে F এর দিকে।

কেমিস্ট্রিতে অণুর ডাইপোল মোমেন্টের একক হল D (debyes)।

1D = 3.33 × 10⁻³⁰ C.m

© SABAS
© ShaonVaiya
🥰31🔥1
Picture for attention

কালকে জিকে-ইংলিশ ব্যাচ লঞ্চ হবে, ফী ১০০০/- মাত্র

এক কোর্সেই মেডিকেল জিকে-ইংলিশ পুরোপুরি কভার হবে ইনশাল্লাহ

ছবি সাদাপাথর, ভোলাগঞ্জ, সিলেট
25❤‍🔥7🔥6
Forwarded from Chemistry BEE by SABAS (সারোয়ার জাহান শাওন)
#SABAS_contents
#Chemistry

📝Content-29
টপিকঃ সব ব্যাটারির অ্যানোড, ক্যাথোড (তড়িৎ রসায়ন)

© SABAS
© ShaonVaiya
4
রাবিতে শিফট ভিত্তিক আলাদা মেরিট

প্রতি শিফটের পর সেই শিফটের প্রশ্ন আমার ইনবক্সে দিবি (@ShaonVaiya)

সব শিফটেই চেষ্টা করবো যথাসম্ভব কন্টেন্ট দেওয়ার। আশা করি কয়েকটা কমন পাওয়া যাবে
🔥9
Forwarded from Chemistry BEE by SABAS (সারোয়ার জাহান শাওন)
#SABAS_contents
#Chemistry

📝Content-30
টপিকঃ কোন কার্যকরী মূলকে কোন প্রতিস্থাপন (জৈব রসায়ন)

📌 একক বন্ধনযুক্ত কার্যকরী মূলকে প্রতিস্থাপন ও অপসারণ বিক্রিয়া ঘটে

📌 দ্বিবন্ধন ও ত্রিবন্ধনযুক্ত কার্যকরী মূলকে সংযোজন বিক্রিয়া ঘটে

📌 একক ও দ্বিবন্ধন উভয় কার্যকরী মূলক থাকলে এতে প্রতিস্থাপন বিক্রিয়া ঘটে

© SABAS
© ShaonVaiya
7🔥1
Forwarded from Chemistry BEE by SABAS (সারোয়ার জাহান শাওন)
#SABAS_contents
#Chemistry

📝Content-32
টপিকঃ কোন সংকরায়নে কয়টা বন্ধন (মৌলের পর্যাবৃত্ত ধর্ম)

📌 sp3 = সব একক বন্ধন = সব সিগমা বন্ধন

📌 sp2 = দ্বিবন্ধন = একটা পাই, তিনটা সিগমা (কার্বনের চারটা হাতের)

📌 sp = ত্রিবন্ধন = দুইটা পাই, দুইটা সিগমা

Join : Chemistry BEE

© SABAS
© ShaonVaiya
3🔥1
👤
নাম জোবায়ের
নিজেকে পরিচয় দিচ্ছে একজন এডমিশন ক্যান্ডিডেট হিসেবে, অথচ সে একজন এডমিশনের টিচারকে তুই, আবাল বলে সম্বোধন করতেছে

তার ভাষ্যমতে, সকল দাগানো বই বিভিন্ন গ্রুপে ফ্রি-তে পাওয়া যায়, যার কারনে আমাদের আলিম স্যারের দাগানো বইয়ের প্রচারণা একটা ব্যবসা।

তার উক্তির বিরোধিতা করলে, সে শাওন ভাইয়াকে + আমাদের এডমিন প্যানেলকে এই ভাষায় সম্বোধন করে।

একজন ভালো ফ্যামিলি থেকে বীলং করা এডমিশন স্টুডেন্টের, একজন টিচারের সাথে এমন আচরণ করা অবশ্যই অনুচিত, যেখানে তার বায়োতে লিখা 'God keep victory closer'!

ছবিটি তার হোয়াটসঅ্যাপ থেকে সংগ্রহ করা।

ছবিটি আমরা ফেসবুকের বড় প্লাটফর্ম / টেলিগ্রামের বড় প্লাটফর্মে ছড়িয়ে তাকে লজ্জায় ফেলবো না

আমি চাচ্ছি, এই অল্প লজ্জায় সে তার ভুল বুঝে নিক

আল্লাহ সবাইকে হেদায়েত দান করুক, আমিন।

- সাবাশ এডমিন প্যানেল
😢29❤‍🔥3
Forwarded from Chemistry BEE by SABAS (সারোয়ার জাহান শাওন)
#SABAS_contents
#Chemistry

📝Content-33
টপিকঃ কোন কণা নির্গত হলে কি পরিবর্তন হয় (গুণগত রসায়ন)

📌 আলফা কণা নির্গত হলে ভর ৪ একক ও প্রোটন সংখ্যা ২ একক কমে (‌যেহেতু, আলফা কণার ভর ৪, প্রোটন সংখ্যা ২)

📌 বিটা কণা নির্গত হলে প্রোটন সংখ্যা ১ বাড়ে, কিন্তু ভর একই থাকে

📌 গামা রশ্মি নির্গত হলে প্রোটন ও ভর সংখ্যা একই থাকে, No change

Join : Chemistry BEE

© SABAS
© ShaonVaiya
🔥43
Forwarded from Biology BEE by SABAS (সারোয়ার জাহান শাওন)
#SABAS_contents
#Biology

📝Content-23
টপিকঃ তরুণাস্থির প্রকারভেদ

📌 স্বচ্ছ/হায়ালিন
- ম্যাট্রিক্স সামান্য স্বচ্ছ, নীলাভ
- মেরুদণ্ডী প্রাণীর অস্থি সন্ধিস্থল
- পর্শুকার প্রান্তভাগ
- নাসিকা
- শ্বাসনালি

📌 স্থিতিস্থাপক/পীত তন্তুময়
- ম্যাট্রিক্স অস্বচ্ছ, হালকা হলুদ
- বহিঃকর্ণ/পিনা/External ear
- ইউস্টেশিয়ান নালি
- এপিগ্লটিস
ট্রিক: EEE

📌 শ্বেত-তন্তময়
- ম্যাট্রিক্স সাদা বর্ণের, কোলাজেন নির্মিত তন্তু থাকে
- দুটি কশেরুকার মধ্যবর্তী অঞ্চলে
- অস্থির সাথে টেনডন বা লিগামেন্টের সংযোগস্থলে

📌 চুনময়/ক্যালসিফাইড
- অস্থির মতো শক্ত রূপ ধারন করে
- হিউমেরাস ও ফিমারের মস্তকে

© SABAS
© ShaonVaiya
7🔥2❤‍🔥1
Forwarded from Physics BEE by SABAS (সারোয়ার জাহান শাওন)
#SABAS_contents
#Physics

📝Content-16
টপিকঃ তাপগতিবিদ্যার বিভিন্ন সূত্রের ধারণা

📌 তাপগতিবিদ্যার -
শূণ্যতম সূত্র - তাপীয় সাম্যাবস্থা - থার্মোমিটার

প্রথম সূত্র - অভ্যন্তরীণ শক্তি

দ্বিতীয় সূত্র - এনট্রপি - রেফ্রিজারেটর

📌 কাজ ও তাপের মধ্যে সম্পর্ক নির্ধারন করেন জুল

📌 তাপগতিবিদ্যার শূণ্যতম সূত্র দেন ফাউলার

📌 তাপগতিবিদ্যার প্রথম সূত্র দেন জুল

📌 প্রথম সূত্রকে সাধারণ ভাবে বর্ণনা করেন ক্লসিয়াস

© SABAS
© ShaonVaiya
4
Forwarded from Physics BEE by SABAS (সারোয়ার জাহান শাওন)
#SABAS_contents
#Physics

📝Content-17
টপিকঃ ধারকের ব্যবহার

📌 পরিবর্তনীয় ধারক
- বেতার গ্রাহক যন্ত্রে টিউনের কাজে
ট্রিক: টিউনিং মানেই পরিবর্তন করা, সাউন্ড টিউনিং করা হয়।

📌 স্থিরমান/অভ্র ধারক
-

📌 কাগজ ধারক
- সহজে তৈরি করা যায়
- সস্তা
- ইলেকট্রনিক বর্তনীতে টিউন সার্কিট/ ট্যাঙ্ক সার্কিট কম্পাঙ্ক নির্ধারণে ব্যবহৃত হয় (★)

📌 তড়িৎ বিশ্লেষক ধারক
- বেতার গ্রাহক যন্ত্রে প্রচুর পরিমাণে ব্যবহার করা হয়

© SABAS
© ShaonVaiya
🔥7