Recent Job Solution
771 subscribers
1.91K photos
1 video
415 files
317 links
বাংলাদেশের সকল চাকুরীর
বিসিএস
ব্যাংক
পেট্রোবাংলা
প্রাইমারি
পরীক্ষার প্রস্তুতির নির্ভরযোগ্য পেইজ
সকল চাকরির পরীক্ষার প্রশ্ন ও সমাধান। চাকরির প্রিপারেশন। দৈনিক পত্রিকা থেকে সাম্প্রতিক MCQ

FB: https://www.facebook.com/JobSolution
Download Telegram
বাংলা টু ইংরেজি অনুবাদ
--
প্রস্তাবিত বাজেটে শিক্ষায় রেকর্ড বরাদ্দের কথা বলা হচ্ছে।

The proposed budget talks about a record allocation for education.

একই সঙ্গে প্রতিটি নির্বাচনী আসনে বিশ্ববিদ্যালয় স্থাপনের পরিকল্পনার কথা জানাচ্ছে সরকার।

The government is simultaneously announcing plans to establish a university in every electoral constituency.

শুধু নতুন বিশ্ববিদ্যালয়ের জন্য অবকাঠামো নির্মাণকে শিক্ষা উন্নয়ন বলা যাবে না।

Building infrastructure only for a new university cannot be called educational development.

বাংলাদেশে বর্তমানে ৫৮টি সরকারি ও প্রায় ১১৫-১২০টি বেসরকারি বিশ্ববিদ্যালয় রয়েছে।

Currently, there are 58 public and about 115-120 private universities in Bangladesh.

লাখ লাখ শিক্ষার্থী উচ্চশিক্ষায় অধ্যয়নরত। কিন্তু বর্তমানে উচ্চশিক্ষিত বেকারের হারও ঊর্ধ্বমুখী; প্রায় ১৩ শতাংশের বেশি।

Millions of students are pursuing higher education. But currently, the rate of highly educated unemployment is also rising; more than about 13 percent.

এটি স্পষ্ট করে যে উচ্চশিক্ষার সম্প্রসারণের সঙ্গে শ্রমবাজারের চাহিদার যথাযথ সমন্বয় হয়নি।

It clarifies that there has not been proper coordination between the expansion of higher education and the demand of the labor market.

একই সঙ্গে দ্রুত অনেক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হওয়ায় যোগ্য শিক্ষক ও গবেষণা সক্ষমতারও ঘাটতি রয়েছে।

At the same time, due to the rapid establishment of many universities, there is a shortage of qualified teachers and research capabilities.

এ অবস্থায় নতুন বিশ্ববিদ্যালয় স্থাপনের পরিবর্তে বিদ্যমান বিশ্ববিদ্যালয়গুলোর গুণগত মানোন্নয়নই সরকারের অগ্রাধিকার হওয়া উচিত।

In this situation, instead of establishing new universities, the government's priority should be the qualitative improvement of existing universities.

শিক্ষক উন্নয়ন, গবেষণা, আধুনিক শিক্ষণ পদ্ধতি এবং চতুর্থ শিল্প বিপ্লব উপযোগী দক্ষতা উন্নয়নে বিনিয়োগ বেশি প্রয়োজন।

More investment is needed in teacher development, research, modern teaching methods, and skill development suitable for the Fourth Industrial Revolution.

পাশাপাশি প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষার ভিত্তিও শক্তিশালী করতে হবে।

At the same time, the foundation of primary and secondary education must also be strengthened.
1
💥বিগত বিসিএস 48তম+49তম+50তম পরীক্ষা প্রশ্ন সমাধান।