Admission group[ MAT, DAT,GST]
2.51K subscribers
1.29K photos
9 videos
598 files
1.31K links
Download Telegram
আমাদের অনেকের প্রিয় Fahad Hossain  স্যার, Fahad's Tutorial এর স্রষ্টা, উনাকে একটু আগে মিরপুর ১০, চারুলতা থেকে ক্লাস নেওয়ার মাঝখান থেকে আরও ৪জন সহ এরেস্ট করে নিয়ে যাওয়া হয়েছে। উল্লেক্ষ্য এখানেও প্রথমে ওনার ফোন চেক করা হয়েছে যা আইন লঙ্ঘন করে। শুরু থেকেই উনি আমাদের আন্দোলনের সাথে জড়িত ছিলেন। দেশের সকল শিক্ষার্থী যারা উনাকে চিনেন উনার থেকে উপকৃত হয়েছেন সবার প্রতি আহবান জানানো হলো যত দ্রুত সম্ভব এর বিরুদ্ধে ব্যবস্থা নিতে।
©
History repeat; 14 Dec 1971
😢11
Use VPN untill success

VPN থাককে আপনাকে কেউ ট্রাক করতে পারবে না। VPN যাতে সবাই ব্যাবহার বন্ধ করে, এজন্যে এটা একটা বড় ফাঁদ!

সাবধান!! সাবধান!! সাবধান!!
©
12
চট্টগ্রামের কলেজসমূহ🔥
🔥6
ঘরে ঘরে থাকুক এমন বাঘিনী বোন🔥
🔥14
Remember the Month..!🙂
At the end of July-2024.. 💔🇧🇩
আমরা তোমাদের ভুলবো না! 🙂
😢5
11. তাদেরকে যখন বলা হয়, ‘পৃথিবীতে ফাসাদ সৃষ্টি করো না’; তারা বলে, ‘আমরা তো সংশোধনকারী’। 12. মূলতঃ তারাই অশান্তি সৃষ্টিকারী, কিন্তু তারা তা বুঝতে পারে না।

Sura Baqarah 11, 12
6
সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে উদ্ভূত পরিস্থিতিতে ১১ আগস্ট থেকে নতুন সময়সূচিতে এইচএসসি ও সমমানের পরীক্ষাও নেওয়া হবে। এর আগপর্যন্ত সব পরীক্ষা স্থগিত করা হয়েছে।

আজ বৃহস্পতিবার ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেন।

এর আগে কয়েক দফায় এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছিল। প্রথমে গত ১৮ জুলাইয়ের পরীক্ষা স্থগিত করা হয়। তারপর একসঙ্গে ২১, ২৩ ও ২৫ জুলাইয়ের সব শিক্ষা বোর্ডের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়। এরপর আরেক দফায় ২৮ জুলাই থেকে ১ আগস্ট পর্যন্ত পরীক্ষা স্থগিত করা হয়। পরবর্তী পরীক্ষা ছিল ৪ আগস্ট থেকে। এখন নতুন সিদ্ধান্ত হলো, ১১ আগস্ট থেকে নতুন সময়সূচিতে এইচএসসি ও সমমানের পরীক্ষাও নেওয়া হবে।
2
দেশের যে পরিস্থিতি, মনে হচ্ছে পরীক্ষার হলে প্রধানমন্ত্রী, শিক্ষামন্ত্রী ও অন্যান্য মন্ত্রীরাই বসতে হবে🙂
কথা দিয়েছিলেন আন্দোলনকারী শিক্ষার্থীদের থেকে কাউকে গ্রেফতার করবেন না, মামলা দিয়ে হয়রানি করবেন না ৷ আপনারা কথা রাখেননি ৷

আপনারা আমার বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের উপর আঘাত করেছেন ৷ সারাদেশে আমার স্কুল কলেজের ভাইবোনদের উপর লাঠিচার্জ করেছেন ৷ যাকে ইচ্ছা তাকে জেলে পাঠিয়েছেন ৷ আন্দোলনকারীকে খুঁজে না পেলে বাসা থেকে ভাইকে তুলে নিয়েছেন, বাবা'কে হুমকি দিয়েছেন ! মাশরুর তার উদাহরণ ৷

যারা একটিবারের জন্যও এই আন্দোলনে এসেছে তারা শান্তিতে ঘুমাতে পারেনা, গ্রেফতারের ভয়ে থাকে ৷ এমন অনেকে আছে যাদের পরিবার এখনো তাদের খোঁজ পায়নি ৷ এমন তো হওয়া উচিৎ ছিল না !

কোথায় মহাখালীর সেতু ভবন আর কোথায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ! অথচ আপনারা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক আরিফ সোহেলকে মহাখালীর সেতুভবনে হামলার জন্য গ্রেফতার করে রিমান্ডে নিলেন ৷ সাথে আছে আসিফ মাহতাব স্যার, মাশরুর সহ আন্দোলনে অংশগ্রহনকারী অসংখ্য শিক্ষার্থী ৷

রিক্সা থেকে নামিয়ে প্রিজন ভ্যানে তুলছেন, বাসা থেকে তুলে নিয়ে মামলা দিয়ে কারাগারে পাঠিয়েছেন ৷ আমার বোনদের রাস্তায় ফেলে পিটিয়েছেন ৷ কি ভাবছেন ? এভাবেই সবকিছু শেষ হয়ে যাবে ?

৬ দিনের ডিবি হেফাজত দিয়ে ৬জনকে আটকে রাখা যায় কিন্তু এই বাংলাদেশের পুরো তরুণ প্রজন্মকে কিভাবে আটকে রাখবেন ? দূর্নীতি, লুটপাট, অর্থ পাচার, ক্ষমতার অপব্যবহার করে যে ক্ষোভ সৃষ্টি করেছেন প্রতিনিয়ত সেগুলো কিভাবে নিবৃত করবেন ?

পুলিশ ভাইদের উদ্দেশ্যে একটা বলি ৷ এ দেশের মানুষের ক্ষোভ আপনাদের উপর নয়, পুলিশের উপর নয় ৷ এই ক্ষোভ আপনার গায়ের ওই পোশাকটার উপর ৷ যে পোশাকটাকে ইউজ করে বছরের পর বছর আপনাদের দিয়ে এ দেশের অসংখ্য মানুষকে দমন-পীড়ন করা হয়েছে, অত্যাচার-নির্যাতন করা হয়েছে, জেল আর আদালতের প্রাঙ্গনে চক্কর কাটানো হয়েছে, সেই পোশাকটার উপর ৷ ওই পোশাকটা ছেড়ে আসুন আমাদের সাথে, বুকে টেনে নিব ৷

এ পথ যেহেতু সত্যের পথ, ন্যায়ের পথ, তাই যেকোনো কিছু মোকাবেলা করতে আমরা বিন্দুমাত্র বিচলিত নই ৷ যতদিন না এ বাংলাদেশ আন্দোলনকারীদের নিরাপদ আশ্রয়স্থল হয়ে উঠছে ; গণগ্রেফতার, জুলুম, নির্যাতন বন্ধ হচ্ছে ;
ততদিন এ লড়াই চলবে ৷

--লেখা--
সারজিস আলম
সমন্বয়বৃন্দ
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন
🔥14
🔥
🔥9