Poll Machine
12.7K subscribers
2.74K photos
63 videos
391 files
2.08K links
সূরাঃ আন-নাজম [53:24]

أَمْ لِلْإِنسَٰنِ مَا تَمَنَّىٰ

অর্থ: মানুষ যা চায়, তাই কি পায়?

সূরাঃ আন-নাজম [53:39]

وَأَن لَّيْسَ لِلْإِنسَٰنِ إِلَّا مَا سَعَىٰ

অর্থ: এবং মানুষ তাই পায়, যা সে চেষ্টা করে।
Download Telegram
আপনার যখন খুব অস্থির লাগবে, আপনার যখন বাজে লাগবে, আর মনে হবে কাউকে বোঝাতে পারছেন না ভেতরের ঝড়গুলো ... তখন জাস্ট কুরআন খুলে পড়া শুরু করে দিবেন যে কোন জায়গা থেকে এত বামে ডানে ভাববেন না, অনেক বেশি আয়োজন করতে হবে না, ওভারথিঙ্কিং করবেন না, আপনার এবং কুরআনের মধ্যে অন্য কোন টাস্ক তখন আসতে দিবেন না, জাস্ট ফোন থেকে এপ অন করে সুন্দর কণ্ঠে কুরআন তিলাওয়াত শুরু করুন। আল্লাহর কালামের শব্দের ফ্রিকুয়েন্সি এবং তিলাওয়াতের শব্দ-তরঙ্গ গুলো এমন যে, আপনার অন্তরকে শান্ত করতে বাধ্য। যতই ভয়াবহ পরিস্থিতিতে থাকি না কেন। আল্লাহ এই সমাধান সবার জন্যেই রেখেছেন! সেটার স্বাদ যেন আমরা সবাইই পাই!আমিন 🤲


✍️শারিন সফি আদ্রিতা
❤‍🔥4320🥰11🔥3💘2
This media is not supported in your browser
VIEW IN TELEGRAM
6🥰2
মনে করেন, রাত্রিবেলা আপনি ঘুমালেন। কিন্তু, আপনার আমলনামায় লেখা হলো ❝সারা রাত তাহাজ্জুদ নামাজের সওয়াব!❞


কি, দারুন না!?

জ্বি আলহামদুলিল্লাহ, আপনি যদি ৩ মিনিট খরচ করে ঘুমানোর আগে সূরা বাকারাহ এর শেষ ২ আয়াত পড়েন, তাহলে পেতে পারেন এমন অফার। ❪১❫

আর ২ মিনিট খরচ করে যদি আয়াতুল কুরসি পড়ে নেন, তাহলে সারা রাতের জন্য একজন পাহারাদার ফেরেশতা নিযুক্ত হয়ে যাবে আপনার নিরাপত্তার কাজে। আলহামদুলিল্লাহ। ❪২❫

আচ্ছা!

সারাদিন তো অনেক পাপ করা হলো। পাপগুলো কি রিমুভ করা লাগবে না? বলেন! তার জন্য- ৩৩ বার সুবহানাল্লাহ, ৩৩ বার আলহামদুলিল্লাহ, ৩৪ বার আল্লাহু আকবার বলতে আর কতক্ষণ লাগে? হিসাব করেন তো দেখি কার কতক্ষণ লাগে... ❪৩❫

আর পারলে, অজু করে শুইলে তো পুরা সুন্নাহের উপরেই শুয়ে পড়লেন। এখন ডান কাত হয়ে ❛আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া❜ বলে শান্তির এক ঘুম। আহহ। ❪৪❫



❪১❫ বুখারী ৪০০৮/
❪২❫ বুখারী ৩২৭৫/
❪৩❫ আন নাসাঈ ১৩৪৮/
❪৪❫ বুখারী ২৪৭, ৬৩২৪
©
❤‍🔥359🥰5🫡1
গুচ্ছ পরীক্ষার্থীদের কি খবর?এক্সাম তো এসেই গেলো কাছে...
পড়াশোনা হচ্ছে তো?

ভালো করে রিভাইস করুন সবকিছু...আল্লাহ্ উত্তম পরিকল্পনাকারী...ইনশাআল্লাহ্ ভালো কিছু হবে💚

সবার জন্য শুভকামনা...🍃
28😢5🥰4
This media is not supported in your browser
VIEW IN TELEGRAM
😭132👀1
বুকে গুচ্ছ ক্র্যাকের আশা নিয়ে থাকা মানুষদের উদ্দেশ্যে ~

আত্নবিশ্বাসী হয়ে এক্সাম হলে যাবেন, আপনি পারবেন আপনাকে দিয়ে হবে। আপনি চান্স পাবেন এই বিশ্বাসটা বুকে রাখেন!

পর্যাপ্ত পরিমাণ খাবেন যাতে এক্সাম হলে ক্ষিদে না পায়! এই গরমে ডিহাইড্রেশন হওয়ার ভয় থাকে তাই যথেষ্ট পরিমাণ পানি খাবেন এবং পানি সাথে রাখবেন।

সকাল থেকে আজাইরা কথাবার্তা পরিহার করা চাই! এক্সাম হলে কিছু মানুষকে দেখবেন যারা এক্সাম দেয়ার আগেই টিকে গেছে ভাব নিয়ে থাকবে , এদের দেখে ভয় পাবেন না বরং দূরে থাকবেন! আর হ্যাঁ এক্সাম শুরু করার আগে সামনে-পিছনে, ডানে-বামে কারো সাথে ভাব করতে যাবেন না! কারণ সে হয়তো এক্সাম হলে আপনার হেল্প চাইবে যেটা আপনার জন্য খুবই বাজে সিচুয়েশন তৈরী করতে পারে! নিজে দেখবেন না কারো থেকে, কাউকে দেখাবেনও না!

এক্সাম শুরু হওয়ার পরঃ
প্রথমে ভালো ভাবে নাম রোল সব লিখবেন চেক করবেন।
প্রশ্ন হাতে পাওয়ার সাথে সাথে পুরো প্রশ্নে একবার চোখ বুলিয়ে নিবেন।
ধাপ-১ঃ একদম এক দেখাতে যেগুলো পারবেন সেগুলো দাগিয়ে ফেলবেন।
ধাপ-২ঃ একটু মাথায় ক্যালকুলেশন করা লাগে ওগুলো দাগাবেন।
ধাপ-৩ঃ হাতে কলমে ক্যালকুলেশন যেগুলোর লাগে ওগুলো দাগাবেন। এবং এই ধাপেই আপনার এক্সাম মোটামুটি শেষ হয়ে যাবে।
ধাপ-৪ঃ সময় হাতে থাকলে যেগুলো পারবেন মনে হয় কিন্তু ক্যালকুলেশন অনেক বড় হবে ওগুলো করবেন...

একটা প্রশ্নে বেশি সময় নষ্ট করা যাবে না, না পারলে প্রশ্নে দাগ দিয়ে রেখে সামনে চলে যান!

এক্সাম হলে মাথা ব্ল্যাংক? ডিপ ব্রিথিং এক্সারসাইজ করেন, পানি খান কিন্তু প্যানিক করা যাবে না। (এক্সাম হলে পানি মাস্ট নিয়ে যাবেন)

প্রশ্নের ফন্ট ছোট থাকতে পারে, এটা নিয়ে মন খারাপ করে লাভ নাই! পুরো প্রশ্নে যে কোন জায়গায় রাফ করতে পারবেন।

এই কয়েকটা কাজ করতে পারলে আর আপনার প্রিপ্রারেশন মোটামুটি ভালো থাকলে আপনি কোপ দিয়ে ফেলতে পারবেন!!

এক্সাম দিয়ে প্রশ্ন না মিলিয়ে বাসায় এসে ঘুম দেন, সামনে কোনো এক্সাম থাকলে ওইটার প্রিপ্রারেশন নেন!

অনেক অনেক শুভকামনা আপনাদের সবার জন্য! দোয়া চাই আমার জন্য!

~© Raihan & SOT
❤‍🔥266🔥1
কি অবস্থা সবার??

কালকে তো রেজাল্ট দিবে...
ভয় হচ্ছে?আমারও ভয় হচ্ছে অনেক...আসেন একসাথে কান্না করি🙂💔
😭17😢21
তুমি যেদিকে ছুটে যাচ্ছিলে, কখনো কখনো আল্লাহ তোমাকে সেখান থেকেই রক্ষা করেন। তুমি ভাবো, তুমি একটা সুযোগ হারিয়েছো… কিন্তু আসলে সেই সুযোগটাই তোমাকে হারিয়েছে। সব বন্ধ পথই প্রত্যাখ্যান নয় কিছু কিছু হয় লুকানো রক্ষা, যা তুমি বুঝতে পারো শুধু তখনই, যখন জীবন আবার ঘুরে দাঁড়ায়।

নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলেছেন: “নিশ্চয়ই আল্লাহ তাঁর বান্দাদের প্রতি কোমল।”
আর কখনো কখনো তাঁর এই কোমলতাই হয় কঠিন রূপে প্রকাশিত। তিনি এমন মানুষদের তোমার জীবন থেকে সরিয়ে দেন, যারা তোমাকে আঘাত করতে পারত। তিনি এমন পরিকল্পনাগুলো থামিয়ে দেন, যা তোমাকে ক্লান্ত করে দিত। তিনি এমন নিয়ামত দেরি করে দেন, যতক্ষণ না তুমি সেটি বহন করার মতো শক্ত হও। ভয়ের বিষয় হলো—এই রক্ষাটা যখন ঘটছে, তখন তুমি তা বুঝতে পারো না। কিন্তু পরে—মাস বা বছর পরে—তুমি ফিরে তাকিয়ে আস্তে করে বলো: “যদি এটা তখন ঘটতো… আজ আমি এই মানুষটা হতে পারতাম না।”

©
38🫡8😢6🥰2
লাইফের ক্রুশিয়াল মোমেন্টে এসে এমন ধরনের কিছু সিচুয়েশন ক্রিয়েট হবে, যা মেনে নেয়ার মতো না এবং কল্পনাও করার মতো না।।

বিশেষ করে যারা এডমিশন ক্যান্ডিডেট, তারা একদম নিজের সেরাটা দিয়ে ট্রাই করবেন,,যাতে করে এডমিশন ফেজ টা খুব সুন্দর করে পার করতে পারেন, যাতে ইজিলি আপনার ড্রিম মেডিকেল/ইউনিভার্সিটি তে পড়ার সুযোগ পেয়ে যান।

ডিমোটিভেট হয়ে কথা গুলো বলছি না, আসলে শেষে গিয়ে এমন সিচুয়েশনে পরবেন, তখন নিজেকে মানিয়ে নিতে অনেক কষ্ট হয়ে যাবে💔

পরিশেষে সবার জন্য শুভকামনা এবং দোয়া রইলো 🤲

যাতে সবার এডমিশন জার্নি সফলভাবে কেটে যায়।।
13😢7
মেডিকেলে কালকে যাদের অরিয়েন্টেশন হতে চলেছে! মাই ডেয়ার জুনিয়র,

ক্যাম্পাসে এসে আপনার শুভাকাঙ্ক্ষী বেড়ে যাবে।আপনি চোখ মেলে দেখার আগেই আবিষ্কার করবেন আপনার জন্য কত আয়োজনে ক্যাম্পাস মেতে আছে।সপ্তাহ থেকে মাস গড়াবে আপনি বুঝতেও পারবেন না সময়ের স্রোত এত দ্রুত কিভাবে গড়িয়েছে!


কালকেই অরিয়েন্টেশন।আপনার জন্য কিছু নছিহা লিখছি, যদি পছন্দ না করেন ছুঁড়ে ফেলে দিয়েন।তবে বিশ্বাস করছি চিন্তাশীল মানুষদের জন্য উত্তম পথেয় হবে।


১)সময় আপনার জন্য আমানত।রবের দেওয়া আমানতের খেয়ানত করলেই রব আপনার জন্য নিদিষ্ট রহমতের চাদর তুলে নিবে।সময়ের সর্বোচ্চ মূল্যায়ন করবেন ইনশাআল্লাহ।

২)চোখের হিফাজত রবের পক্ষ থেকে দেওয়া ফরজ বিধান।চোখের হিফাজত থেকে গাফেল হলে দ্বীন থেকে ছিটকে পড়া সহজ হতে শুরু করে।


৩)বন্ধু এবং সিনিয়র নির্বাচনে খুবই সাবধান।আপনার মেডিকেলে আগামী দিনগুলো স্মুথ থাকবে কি না টোটালি ডিপেন্ড অন ফেন্ড & সিনিয়র।বন্ধু নির্বাচনের মানদন্ড হলো যাকে দেখলে কিংবা যার সাথে কথা বললে রবের শ্রেষ্ঠত্বের কথা আপনাকে স্মরণ করিয়ে দিবে।


৪)ট্যুরের নামে,চিল করার উদ্দেশ্যে কিংবা ক্যাম্পাসে সময় কাটানোর নামে(আরো হাজারো ফিতনার ফাঁদ আছে) ফ্রী মিক্সিং এ অভ্যস্হ হয়ে নিজেকে কলুষিত করিয়েন না।প্লিজ রবকে ভয় করুন।আপনার কারণে আগামী বছরে আপনার একজন জুনিয়রও রব থেকে দূরে সরে যাবে।বিচারের মাঠে হিসাব দেওয়ার জন্য আপনি প্রস্তুত তো?


৫) বিভিন্ন ক্লাবের নামে(মেডিসিন, সন্ধানী,রেড ক্রিসেন্ট) তোমাদের
টোপ দিবে।মনে রাখবেন,যেখানে ফ্রী মিক্সিং হবে সেখানে আপনার ঈমান নিরাপদ না।


আমি জানি আপনার এতক্ষণে বিরক্তি প্রকাশ পেয়েছে।মনে হয়েছে সময় নষ্ট করে এ লিখাটা পড়লেন।তবে এই লিখাটা তাদের জন্য যারা চিন্তা করে।


রব আপনাদের ক্যাম্পাসের দিনগুলো সুন্দর করুক এবং ফিতনা থেকে বেঁচে থাকার তৌফীক দান করুন।আমীন।


অনুরোধ:যারা বিভিন্ন মেডিকেলে কাল ক্লাস শুরু করতে যাচ্ছেন, যদি মনে করেন এ বার্তা আপনার অন্য ভাইকে সর্তক করতে হেল্প করবে প্লিজ আপনার ব্যাচ গ্রুপে দিয়েন।
29😢4😭2
টিস্যু ও টিস্যুতন্ত্র নিয়ে হাজারজনের হাজার অভিযোগ। এই চ্যাপ্টার মনে থাকে না, কেমন জানি অগোছালো। কিন্তু আপনাদের জন্য একটু হলেও ইজি করার জন্য আমার এই প্রচেষ্টা।


প্লেলিস্ট লিংক:
https://youtube.com/playlist?list=PLaCP6dLEc6d9EGK7OIHEVtUiX-Ff2jHs8&si=jNscU7GYuME5m2OA


হামীম জহুর
10
তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম ( تَقَبَّلَ اللهُ مِنَّا وَ مِنْكُمْ )


ঈদ মোবারক।
14🥰2
Dear Medical Aspirants, we will be back very soon ❤️
17🥰7