Physics BEE by SABAS
15.6K subscribers
875 photos
1 video
42 files
382 links
আমাদের সকল গ্রুপ ও চ্যানেলঃ
https://t.me/SABASAdmission/4966

মেন্টরঃ
👤 সারোয়ার জাহান শাওন
রাজশাহী মেডিকেল কলেজ ('২১)
সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ ('২০)

👤 গোলাম মহিউদ্দিন সিদ্দিকি
মাগুড়া মেডিকেল কলেজ
Download Telegram
ফিজিক্স অনুশীলনী এনালাইসিস সিরিজ (পর্ব-২০)

📚 বই : ইসহাক স্যারের অনুশীলনী
🩺 অধ্যায় : পদার্থের গাঠনিক ধর্ম

🌟 টপিক : পদার্থের আন্তঃআণবিক বল ও বন্ধন

📌 ১. কোনো পদার্থের অণুগুলির মধ্যে নিট বল শূন্য হয় যখন r = r₀
☞ r < r₀ হলে বিকর্ষণ করবে
☞ r > r₀ হলে আকর্ষণ করবে

📌 ২. বায়বীয় অবস্থায় অণুসমূহের মধ্যে আন্তঃআণবিক আকর্ষণ বল সর্বনিম্ন হয়

📌 ৩. বিভিন্ন পদার্থের অণুগুলোর মধ্যে পারষ্পরিক আকর্ষণ বলকে আসঞ্জন বল বলে

📌 ৪. একই পদার্থের বিভিন্ন অণুর মধ্যে পারষ্পরিক আকর্ষণ বলকে সংসক্তি বল বলে

📌 ৫. সিলিকন পরমাণুর বন্ধন ➝ ভ্যান্ডারওয়ালস বল


🔔 জেনে রাখো :

📌 আন্তঃআণবিক বল
☞ বৈদ্যুতিক বল
☞ অনুসমূহের মধ্যবর্তী দূরত্বের উপর নির্ভরশীল
☞ দুই প্রকার

সংসক্তি বল ➝ একই পদার্থের বিভিন্ন অণুর মধ্যকার বল
🌟 ট্রিক : একই/সেম >> স >> সংসক্তি
আসঞ্জন বল ➝ বিভিন্ন পদার্থের অণুগুলোর মধ্যকার বল


📌 গুরুত্বপূর্ণ ক্রম :
আন্তঃআণবিক আকর্ষণ
- কঠিন > তরল > বায়বীয়
আন্তঃআণবিক দূরত্ব
- কঠিন < তরল < বায়বীয়


📌 পদার্থের বন্ধন
☞ পদার্থের গঠনের প্রকৃতি ও মিথস্ক্রিয়া অনুসারে রাসায়নিক বন্ধন ৫ প্রকার

আয়নিক বন্ধন
☞ ধাতু এবং অধাতুর মধ্যে বন্ধন
☞ ইলেকট্রন আদান-প্রদানের মাধ্যমে গঠিত হয়
☞ তিনটি শর্ত
- প্রথম মৌলের নিম্ন আয়নিকরণ শক্তি
- দ্বিতীয় মৌলের উচ্চ ইলেকট্রন আসক্তি
- গঠিত যৌগের উচ্চ ল্যাটিস শক্তি

সমযোজী বন্ধন (Covalent bond)
☞ অধাতুর মধ্যবর্তী বন্ধন (H₂, N₂, Si, Ge)
☞ ইলেকট্রন শেয়ারের মাধ্যমে গঠিত হয়

ধাতব বন্ধন
☞ ধাতব পদার্থের মধ্যবর্তী বন্ধন

ভ্যান্ডারওয়ালস বল
☞ সবচেয়ে দূর্বল আকর্ষণ বল
☞ নিষ্ক্রিয় গ্যাস, অপোলার অণুসমূহের মধ্যে গঠিত হয়

হাইড্রোজেন বন্ধন
☞ পোলার অণুসমূহের মধ্যে গঠিত হয়


© Nritika
© SABAS

#onu_analysis
#sabas_contents
11
#SABAS_contents
#Physics

📝Content-29
টপিকঃ স্পর্শ কোণ (পদার্থের গাঠনিক ধর্ম)

🔰 সংজ্ঞা
কঠিন ও তরলের স্পর্শ বিন্দু হতে অঙ্কিত স্পর্শক কঠিন বস্তুর সাথে যে কোণ উৎপন্ন করে

🔰 প্রকারভেদ
▪️ সূক্ষ্ম স্পর্শ কোণ
- θ < 90°
- যে সকল তরল কাঁচকে ভেজায়

▪️ স্থূল স্পর্শ কোণ
- θ > 90°
- যে সকল তরল কাঁচকে ভেজায় না

🔰 নির্ভরশীলতা
▪️ স্পর্শ কোণ তিনটি বিষয়ের উপর নির্ভর করে
- কঠিন ও তরলের প্রকৃতি
- কঠিন ও তরলের বিশুদ্ধতা
- তরলের উপরিস্থিত মাধ্যম

🔰 স্পর্শ কোণের মান
▪️ বিশুদ্ধ পানি ও পরিষ্কার কাঁচ - প্রায় 0°
▪️ সাধারণ পানি ও কাঁচ - প্রায় 8°
▪️ রূপা ও পানি - প্রায় 90°
▪️ পারদ ও কাঁচ - প্রায় 140°


© SABAS
© ShaonVaiya
© Medical-Varsity Admission Test

[কন্টেন্টগুলো অন্য যেকোনো জায়গায় শেয়ার করার ক্ষেত্রে ক্রেডিট সহকারে শেয়ার করা যাবে।

আমরা চাই সকল স্তরের শিক্ষার্থীরা এই কন্টেন্টগুলো থেকে উপকৃত হোক]
15
#SABAS_contents
#Physics

📝 Content-57
টপিকঃ পয়সনের অনুপাত (পদার্থের গাঠনিক ধর্ম)


🔔 পরিচয়

☞ আবিষ্কারক সাইমন পয়সন
σ দ্বারা প্রকাশ করা হয়
☞ পইসনের অনুপাত = পার্শ্ব বিকৃতি / দৈর্ঘ্য বিকৃতি = L∇r/r∇L

পইসনের অনুপাত কেবলমাত্র কঠিন পদার্থের বৈশিষ্ট্য


📕 মান

☞ কোনো পদার্থের σ এর মান হয় -1<σ<1/2
☞ σ এর মানের বাস্তবসীমা 0<σ<1/2
☞ প্রকৃতপক্ষে এর মান 0.2-0.4
☞ অধিকাংশ ধাতুর ক্ষেত্রে এর মান 0.3

💡 মাত্রা ও একক

পয়সনের অনুপাত দুটি বিকৃতির অনুপাত, তাই এর কোনো মাত্রা ও একক নেই


🧿 পয়সনের অনুপাত কেবল বস্তুর উপাদানের উপর নির্ভর করে।


© Nowshin
© SABAS
🥰8👌1
এই প্রশ্নটির কথা মনে আছে?

[DAT 24-25]
😱41🥰1
টপিকওয়াইজ প্রশ্ন সল্ভ

📌 টপিক : পদার্থের আন্তঃআণবিক বল ও বন্ধন
(চ্যাপ্টার : পদার্থের গাঠনিক ধর্ম)
41
6
🥰81
[SABAS]

কোনটি রাসায়নিক বন্ধনের প্রকারভেদ নয় ?
Anonymous Quiz
81%
সন্নিবেশ আয়নিক
3%
আয়নিক
1%
সমযোজী
16%
সন্নিবেশ সমযোজী
🥰4😢31
[SABAS]

ক্রিস্টালে কোন বন্ধন থাকে ?
Anonymous Quiz
34%
আয়নিক
35%
সমযোজী
20%
ধাতব
11%
হাইড্রোজেন
😱72😢1
[SABAS]

অমেরুবর্তী অণুগুলোর মধ্যকার বন্ধনকে কী বলে ?
Anonymous Quiz
9%
আয়নিক বন্ধন
21%
সমযোজী বন্ধন
34%
দ্বিপোল বন্ধন
36%
ভ্যান্ডারওয়ালস বন্ধন
🔥3🍓1
[SABAS]

অ-পোলার অণুগুলোর মধ্যকার বন্ধনকে কী বলে?
Anonymous Quiz
9%
আয়নিক বন্ধন
51%
সমযোজী বন্ধন
9%
দ্বিপোল বন্ধন
31%
ভ্যান্ডারওয়ালস বন্ধন
1😱1😢1
[SABAS]

বিভিন্ন পদার্থের অণুগুলির মধ্যে পারস্পরিক আকর্ষণ বলকে কী বলে-
Anonymous Quiz
79%
আসঞ্জন বল
17%
সংসক্তি বল
3%
পৃষ্ঠ টান
0%
পৃষ্ঠ শক্তি
🎉1
[SABAS]

পদার্থের কোন বৈশিষ্ট্যের জন্য কাচের গায়ে পানি লাগে না ?
Anonymous Quiz
27%
পৃষ্ঠশক্তি
28%
কৈশিকতা
34%
আসঞ্জন বল
11%
সংসক্তি বল
😢16
[SABAS]

চক ও বোর্ডের অণুর মধ্যে আকর্ষণ বল ---
Anonymous Quiz
15%
সংসক্তি বল
79%
আসঞ্জন বল
5%
মহাকর্ষ বল
1%
তড়িৎ বল
2🥰1
[SABAS]

অসংকোচনীয় প্রবাহী কোনটি ?
Anonymous Quiz
34%
তরল
17%
গ্যাস
30%
কঠিন
20%
প্লাজমা
😢6