Physics BEE by SABAS
15.7K subscribers
875 photos
1 video
42 files
382 links
আমাদের সকল গ্রুপ ও চ্যানেলঃ
https://t.me/SABASAdmission/4966

মেন্টরঃ
👤 সারোয়ার জাহান শাওন
রাজশাহী মেডিকেল কলেজ ('২১)
সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ ('২০)

👤 গোলাম মহিউদ্দিন সিদ্দিকি
মাগুড়া মেডিকেল কলেজ
Download Telegram
🧲 SABAS ভার্সিটি Physics: কাজ, ক্ষমতা ও শক্তি(কুইক রিভিশন)

🔥 ১. সূত্র ও কনসেপ্ট

A. কাজের সাধারণ সূত্র:

   • W = Fs cosθ
     - θ < 90° হলে: ধনাত্মক কাজ (বল ও সরণ একই দিকে)।
     - θ = 90° হলে: শূন্য কাজ (উদাহরণ: কেন্দ্রমুখী বল, উপগ্রহের ঘূর্ণন, মাথায় বোঝা নিয়ে সমতলে হাঁটা)।
     - θ > 90° হলে: ঋণাত্মক কাজ (উদাহরণ: ঘর্ষণ বল, অভিকর্ষের বিপরীতে উপরে ওঠা)।

B. স্প্রিং এর ক্ষেত্রে কাজ:

   • কৃতকাজ, W = ½kx²
   • স্প্রিং দ্বারা কাজ সর্বদা ঋণাত্মক (-½kx²), কিন্তু স্প্রিং এর উপর প্রযুক্ত বল দ্বারা কাজ ধনাত্মক।
   • স্প্রিং কাটার নিয়ম: একটি স্প্রিংকে কেটে সমান 'n' টুকরা করলে, প্রতি টুকরার স্প্রিং ধ্রুবক হবে 'nk'। (দৈর্ঘ্য কমলে k বাড়ে)।

C. গতিশক্তি (Ek) ও ভরবেগ (P):

   • সূত্র: Ek = P² / 2m
   • সম্পর্ক: গতিশক্তি ভরবেগের বর্গের সমানুপাতিক (Ek ∝ P²)।
   • গ্রাফ: Ek বনাম P গ্রাফটি হবে প্যারাবোলিক (Parabolic)।
   • শর্টকাট (শতকরা পরিবর্তন):
     - ভরবেগ x% বাড়লে গতিশক্তি বাড়ে ≈ (2x + x²/100)%
     - ভরবেগ x% কমলে গতিশক্তি কমে ≈ (2x - x²/100)%

D. কুয়া বা পাম্পের

   • ক্ষমতা, P = (m × g × h') / t
   •  h =ভারকেন্দ্রের সরণ
     - সম্পূর্ণ পানিপূর্ণ কুয়া খালি করতে: h' = H/2
     - অর্ধেক পানিপূর্ণ কুয়া খালি করতে: h' = H/2 + H/4 = 3H/4

🧠 ২. তথ্যকণিকা: যা অবশ্যই মুখস্থ রাখবে

১. বলের প্রকারভেদ (খুবই গুরুত্বপূর্ণ):

   • সংরক্ষণশীল বল (Conservative Force): যে বল দ্বারা কৃতকাজ পথের ওপর নির্ভর করে না, শুধু আদি ও শেষ অবস্থানের ওপর নির্ভর করে। এবং পূর্ণ চক্রে কাজ শূন্য হয়।
     - উদাহরণ: অভিকর্ষ বল, স্প্রিং বল, স্থির তড়িৎ বল, চৌম্বক বল, আদর্শ স্প্রিং এর প্রত্যানয়নী বল।
   • অসংরক্ষণশীল বল (Non-Conservative Force): যে বল দ্বারা কৃতকাজ পথের ওপর নির্ভর করে এবং পূর্ণ চক্রে কাজ শূন্য হয় না। শক্তি তাপ হিসেবে অপচয় হয়।
     - উদাহরণ: ঘর্ষণ বল, সান্দ্র বল , বাতাসের বাধা।

২. একক ও রূপান্তর

   • কাজের একক: জুল (SI), আর্গ (CGS)। সম্পর্ক: 1 Joule = 10⁷ erg
   • ক্ষমতার একক: ওয়াট (W)। যান্ত্রিক ক্ষমতায় হর্স পাওয়ার (HP)।
     - 1 HP = 746 Watt
   • শক্তির ব্যবহারিক একক (বিদ্যুৎ বিল):
     - 1 kWh (বোর্ড অব ট্রেড ইউনিট) = 3.6 × 10⁶ Joule (3.6 MJ)
   • পারমাণবিক পদার্থবিজ্ঞান:
     - 1 eV (Electron Volt) = 1.6 × 10⁻¹⁹ J
   • ক্যালরি ও জুল:
     - 1 Calorie = 4.2 Joule (প্রায়)

৩. শক্তিতে রূপান্তর :

   • ডায়নামো/জেনারেটর: যান্ত্রিক শক্তি → তড়িৎ শক্তি
   • মোটর: তড়িৎ শক্তি → যান্ত্রিক শক্তি
   • ব্যাটারি/তড়িৎ কোষ: রাসায়নিক শক্তি → তড়িৎ শক্তি
   • স্পিকার: তড়িৎ শক্তি → শব্দ শক্তি
   • মাইক্রোফোন: শব্দ শক্তি → তড়িৎ শক্তি
   • আলোক তড়িৎ কোষ (Solar Cell): আলোক শক্তি → তড়িৎ শক্তি
   • ফিলামেন্ট বাল্ব: তড়িৎ শক্তি → আলোক ও তাপ শক্তি

৪. মাত্রা সমীকরণ :

   • কাজ ও শক্তি (একই মাত্রা): [ML²T⁻²]
   • ক্ষমতা: [ML²T⁻³]
   • বল: [MLT⁻²]
   • স্প্রিং ধ্রুবক (k): [MT⁻²]

৫. অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য:

   • কাজ ও ক্ষমতা স্কেলার রাশি।
   • পড়ন্ত বস্তুর ক্ষেত্রে যান্ত্রিক শক্তির নিত্যতা খাটে (বিভব শক্তি + গতিশক্তি = ধ্রুবক)।
   • আইনস্টাইনের ভর-শক্তি সমীকরণ: E = mc²
   • কর্মদক্ষতা (Efficiency) সর্বদা ১০০% এর চেয়ে কম হয় (বাস্তব যন্ত্রে)। ঘর্ষণের কারণে শক্তির অপচয় হয়।
   • স্প্রিং সমবায় (Note: রোধ বা ক্যাপাসিটরের উল্টো):
     - শ্রেণিতে (Series): 1/ks = 1/k1 + 1/k2
     - সমান্তরালে (Parallel): kp = k1 + k2

🚀 ৩. অ্যাডমিশন স্পেশাল শর্টকাট :

★ টাইপ ১: উচ্চতা ও শক্তি

"কত উচ্চতায় গতিশক্তি বিভবশক্তির 'n' গুণ হবে?"

   • শর্টকাট: x = H / (n + 1)


   (যেখানে x = ভূমি হতে উচ্চতা, H = মোট উচ্চতা)
  
   ⚠️ সতর্কতা: যদি বলে "বিভবশক্তি গতিশক্তির n গুণ হবে", তবে সূত্র: x = (n × H) / (n + 1)

★ টাইপ ২: গুলি ও তক্তা

"বন্দুক থেকে গুলি ছোঁড়ার পর তক্তার ভেতর x পরিমাণ ঢুকে বেগ 1/n অংশ হারায় (বা কমে যায়), তবে আর কতটুকু ঢুকবে?"

   • শর্টকাট: আর প্রবেশ করবে = x / {(n)² - 1}

   • উদাহরণ: বেগ অর্ধেক (1/2) হলে, n=2। আর ঢুকবে = x / (4-1) = x/3

⚠️ ৪. সাধারণ ভুল :

১. এককের ভুল: পাম্পের অংকে 'লিটার' থাকলে অবশ্যই তাকে কেজিতে (kg) কনভার্ট করবে। পানির ক্ষেত্রে ১ লিটার = ১ কেজি।
২. কোণ (Angle) নির্ণয়: প্রশ্নে যদি 'উল্লম্বের সাথে ৩০° কোণে' বলা থাকে, তবে সূত্রের θ হবে (৯০° - ৩০°) = ৬০°। কারণ θ হলো বল ও সরণের মধ্যবর্তী কোণ।
৩. অভিকর্ষজ কাজ:
   - বস্তু নিচে পড়লে: কাজ ধনাত্মক (+mgh)
   - বস্তু উপরে উঠালে: কাজ ঋণাত্মক (-mgh)

© SABAS
#SABAS_Varisty_Physics
15
📊 GST last moment revision
[Phy-1]


🖇️ ভৌত জগৎ ও পরিমাপ:
রাশির সংকেত+একক+মাত্রা
পরিমাপের ত্রুটি


🖇️ ভেক্টর:
ভেক্টর রাশির বৈশিষ্ট্যসমূহ
ভেক্টর গুণন
অপারেটর+গ্রাডিয়ান্ট
ডাইভারজেন্স+কার্ল


🖇️ গতিবিদ্যা:
গতির সূত্রাবলির প্রয়োগ
প্রাস


🖇️ নিউটনিয়ান বলবিদ্যা:
বিভিন্ন প্রকার বল
নিউটনের গতিসূত্র সমূহ
ঘাতবল


🖇️ কাজ শক্তি ও ক্ষমতা:
শক্তি+শক্তির রূপান্তর
সংরক্ষণশীল+অসংরক্ষণশীল বল
ক্ষমতা


🖇️ মহাকর্ষ ও অভিকর্ষ:
অভিকর্ষজ ত্বরণ সংক্রান্ত যাবতীয়
মুক্তিবেগ


🖇️ পদার্থের গাঠনিক ধর্ম:
স্থিতিস্থাপকতা
স্পর্শ কোণ
কৌশিকথা


🖇️ পর্যায়বৃত্তিক গতি:
স্পন্দন+দোলগতি
সরল ছন্দিত স্পন্দন+দোলন গতি
সরল দোলক+দোলনকাল


🖇️ তরঙ্গ:
শব্দের উপরিপাতন নীতি
বিভিন্ন প্রকার বীট
তীব্রতা লেভেল
দশা+পথ পার্থক্য


🖇️ আদর্শ গ্যাস ও গতিতত্ত্ব:
গ্যাসের সূত্রাবলী
স্বাধীনতার মাত্রা
শিশিরাঙ্ক
6🥰6😱2
📊 GST last moment revision
[Phy-2]


🖇️ তাপগতিবিদ্যা:
তাপগতীয় পরিবর্তন সমূহ
Cp, Cv, R
তাপ ইঞ্জিন
কার্নো চক্র
এনট্রপি


🖇️ স্থির তড়িৎ:
কুলম্বের সূত্র
তড়িৎক্ষেত্র+তড়িৎ ফ্লাক্স
প্রাবল্য
ধারক
গাউসের সূত্র


🖇️ চল তড়ি:
রোধ
জুলের তাপীয় ক্রিয়া
কার্শফের সূত্র


🖇️ তড়িৎ প্রবাহের চৌম্বক ক্রিয়া ও চুম্বকত্ব:
বায়োট স্যাভার্ট সূত্র
গতিশীল চার্জ
হল ক্রিয়া
লরেন্জ বল


🖇️ তড়িৎ চুম্বকীয় আবেশ:
স্বকীয় আবেশ
পারস্পরিক আবেশ
ট্রান্সফর্মার


🖇️ জ্যামিতিক আলোকবিজ্ঞান:
ফার্মাটের নীতি
প্রতিফলন+প্রতিসরণ
অণুবীক্ষণ+দূরবীক্ষণ যন্ত্র
নূন্যতম বিচ্যুতি


🖇️ ভৌত আলোকবিজ্ঞান:
আলোর তত্ত্ব
ব্যতিচার


🖇️ আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনা:
আইনস্টাইনের আপেক্ষিকতা
আলোক তড়িৎ ক্রিয়া


🖇️ নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান:
তেজস্ক্রিয়তা
গড় আয়ু+অর্ধায়ু
নিউক্লিয়ার ফিশন+ফিউশন


🖇️ সেমিকন্ডাক্টর:
পরিবাহী
অপরিবাহী
অর্ধপরিবাহী+ডায়োড
ইন্টিগ্রেটেড সার্কিট
লজিক গেট


🖇️ জ্যোতির্বিজ্ঞান:
মহাবিশ্বের মূল কণিকাসমূহ
14🎉1
পদার্থবিজ্ঞান সাজেশন কমপ্লিট, ভালোকরে দেখে যেও। দোয়া রইলো সবার জন্য 💝
19🥰4
ব্লটিং পেপার কোন‌ ধর্মের জন্য পানি শুষে নেয়?

❤️ পৃষ্ঠটানের ক্রিয়ায়

🥲 সান্দ্রতার ক্রিয়ায়

👍🏻 পৃষ্ঠশক্তির ক্রিয়ায়

😮 কৈশিক ক্রিয়ায়
28😱12
Forwarded from Physics BEE by SABAS (সারোয়ার জাহান শাওন)
✉️ ফিজিক্স টপিকওয়াইজ প্রশ্ন সমাধান


✔️ ভৌতজগৎ ও পরিমাপ
https://t.me/PhysicsBEE1/7094

✔️ ভেক্টর
https://t.me/PhysicsBEE1/9095

✔️ নিউটনীয় বলবিদ্যা
https://t.me/PhysicsBEE1/8777

✔️ কাজ, শক্তি ও ক্ষমতা
https://t.me/PhysicsBEE1/9309

✔️ পদার্থের গাঠনিক ধর্ম
https://t.me/PhysicsBEE1/7481

✔️ পর্যাবৃত্ত গতি
https://t.me/PhysicsBEE1/7643

✔️ তরঙ্গ
https://t.me/PhysicsBEE1/7822

✔️ আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব
https://t.me/PhysicsBEE1/8230


✔️ তাপগতিবিদ্যা
https://t.me/PhysicsBEE1/8168

✔️ চল তড়িৎ
https://t.me/PhysicsBEE1/8554

✔️ ভৌত আলোকবিজ্ঞান
https://t.me/PhysicsBEE1/9649

✔️ জ্যোতির্বিজ্ঞান
https://t.me/PhysicsBEE1/9646

✔️ আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনা
https://t.me/PhysicsBEE1/10088

✔️ জ্যামিতিক আলোকবিজ্ঞান
https://t.me/PhysicsBEE1/10089


[আপডেট হবে ইনশাআল্লাহ...]

© SABAS
Please open Telegram to view this post
VIEW IN TELEGRAM
5🎉1
Short Note
26🥰3
টপিকঃ সকল নির্ভরশীলতা

🌟 প্রশ্নের ধরণঃ "জড়তার ভ্রামক" নিচের কোনটির উপর নির্ভর করে না?
(ক) ঘূর্ণন অক্ষের অবস্থান
(খ) দৃঢ় বস্তুর ভরবিন্যাস
(গ) দৃঢ় বস্তুর আকৃতি
(ঘ) দৃঢ় বস্তুর ব্যাসার্ধ

📌 সকল নির্ভরশীলতা একসাথেঃ

☑️ জড়তার ভ্রামক
- ঘূর্ণন অক্ষের অবস্থান
- দৃঢ় বস্তুর ভরবিন্যাস
- দৃঢ় বস্তুর আকৃতি

☑️ প্রাসের গতিপথ
- নিক্ষেপণ কোণ
- নিক্ষেপণ বিন্দু
- অভিকর্ষজ ত্বরণ

☑️ স্প্রিং ধ্রুবক
- স্প্রিং এর দৈর্ঘ্য
- স্প্রিংয়ের জ্যামিতিক গঠন
- পদার্থের স্থিতিস্থাপক ধর্ম

☑️ মুক্তিবেগ
- গ্রহের ভর (বস্তুর ভর নয় )
- গ্রহের ব্যাসার্ধ

☑️ মহাকর্ষীয় ধ্রুবক (G)
- কোনো কিছুর উপর নির্ভরশীল নয় ()

☑️ ইয়ংয়ের গুনাঙ্ক
- বস্তুর উপাদান

☑️ তরলের পৃষ্ঠটান
- দূষণ
- দ্রবীভূত বস্তুর উপস্থিতি
- তাপমাত্রা
- তাড়িতাহিতকরণ
- তরলের ওপরে অবস্থিত মাধ্যম
- তরলের মুক্ত তলের সাথে অন্য কোনো বস্তুর উপস্থিতি

☑️ প্রান্তিক বেগের নির্ভরশীলতা
- তরলের সান্দ্রতাঙ্ক
- বস্তুর ঘনত্ব
- তরলের ঘনত্ব
- গোলক ব্যাসার্ধ

☑️ মুক্ত কম্পন
- বস্তুর ঘনত্ব
- বস্তুর আকৃতি
- স্থিতিস্থাপকতা
- চাপ

☑️ শব্দের তীব্রতা
- উৎসের আকার
- উৎস থেকে দূরত্ব
- মাধ্যমের ঘনত্ব

☑️ স্পর্শ কোণ
- তরলের প্রকৃতি
- তরলের বিশুদ্ধতা
- তরলের উপরিস্থিত মাধ্যম

☑️ বাষ্পায়ন
- বায়ুর আর্দ্রতা
- বায়ুর তাপমাত্রা
- তরলের তাপমাত্রা

☑️ আপেক্ষিক আর্দ্রতা
- সিস্টেমের তাপমাত্রা
- সিস্টেমের চাপ


☑️ রোধ
- বস্তুর উপাদান
- তাপমাত্রা
- তারের দৈর্ঘ্য
- তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল

☑️ আপেক্ষিক রোধ
- বস্তুর উপাদান
- তাপমাত্রা

☑️ সুষম চৌম্বক ক্ষেত্রে চার্জের ওপর ক্রিয়াশীল বল
- চার্জের মান
- চৌম্বক ক্ষেত্রের মান
- চার্জের বেগ
- চৌম্বক ক্ষেত্র ও চার্জের গতির দিকের মধ্যবর্তী যে কোণ উৎপন্ন করে তার sin

© Shaon Vaiya, SABAS

#suggestion
#sabas_contents
🔥107
#SABAS_contents
#Physics

📝 Content-64
টপিকঃ আদর্শ গ্যাস সামারি

⚔️ আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব

📌 গুরুত্বপূর্ণ তথ্য

E = 3/2 nRT = 3/2PV

☑️ -273°C তাপমাত্রাকে সর্বনিম্ন তাপমাত্রা বা পরম শূন্য তাপমাত্রা বা চরম শূন্য তাপমাত্রা বা চরম শীতলতা বা‌ পরম শীতলতা বলে।

☑️ আয়তন (V) , তাপমাত্রা (T) , চাপ (P) এই তিনটিকে গ্যাসের চলরাশি‌ বলা‌ হয়।

স্থির চাপে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের ঘনত্ব তার পরম তাপমাত্রার ব্যস্তানুপাতিক।

☑️ স্থির তাপমাত্রায় একটি নির্দিষ্ট ভরের কোন গ্যাসের চাপ তার ঘনত্বের সমানুপাতিক।

STP তে বায়ুর ঘনত্ব = 1.293 kg/m^3

☑️ ব্রাউনীয় গতি সূত্রের আবিষ্কারক আইনস্টাইন।

☑️ প্রতি গ্ৰাম অণু = ১ মোল

‌প্রত্যেক স্বাধীনতার মাত্রা প্রতি শক্তির পরিমাণ 1/2 KT

☑️ ‌প্রতিটি অণুর গড় গতিশক্তি = f×1/2 KT (f = স্বাধীনতার মাত্রা)

জলীয় বাষ্প শুষ্ক বায়ু অপেক্ষা হালকা ।

☑️ জলীয় বাষ্পের পরিমাণ বেড়ে গেলে বায়ুর ঘনত্ব কমে যায়, ‌ফলে বায়ুর চাপ ও কমে যায়।

জলীয় বাষ্পের পরিমাণ যত বেশি হবে তার বাষ্প চাপ তত বেশি হবে ।

☑️ জলীয় বাষ্পের ঘনত্ব শুষ্ক বায়ুর ঘনত্বের চেয়ে কম।

বায়ু অসম্পৃক্ত হওয়ার ফলেই শিশির তিরোহিত হয়।

☑️ বায়ুর তাপমাত্রা শিশিরাঙ্কে উপনীত হলে বাষ্পায়ন হবে না।

বায়ুর প্রতি একক আয়তনে উপস্থিত জলীয় বাষ্পের ভরকে বলে পরম আদ্রতা।

☑️ শুষ্ক ও সিক্ত বাল্ব থার্মোমিটার দুটি পাঠের পার্থক্য না থাকলে বাতাস সম্পৃক্ত হবে।

থার্মোমিটার দুটির পাঠ সমান হলে অর্থাৎ পাঠের পার্থক্য শুন্য হলে আপেক্ষিক আদ্রতার মান ১০০%।

☑️ সম্পৃক্ত বাষ্প শুধু আবদ্ধ স্থানে তৈরি করা যায়।

অসম্পৃক্ত বাষ্প আবদ্ধ বা খোলা উভয় স্থানে তৈরি করা যায়।

☑️ গড় বর্গ বেগের একক = m^2/s^2

গড়‌ বর্গবেগ > বেগের সমষ্টি > মূল গড় বর্গবে‌গ‌ > গড়বেগ > সর্বাধিক সম্ভাব্য বেগ

☑️ গ্যাসের RMS বেগ পরম তাপমাত্রার বর্গমূলের সমানুপাতিক।

ক্লসিয়াস সর্বপ্রথম গড় মুক্ত পথের রাশিমালা বের করেন।

☑️ রৈখিক গতির স্বাধীনতার মাত্রা =3

আদর্শ কিসের প্রতিটি অনুর স্বাধীনতার মাত্রা = 3

☑️ আবর্তনরত কণার স্বাধীনতার মাত্রা =3

পানির হিমাংক 0°C বা 273.15 k

☑️ পানির সংকট তাপমাত্রা 374°C বা 647 K

তাপমাত্রা বৃদ্ধি পেলে সম্পৃক্ত বাষ্প‌ চাপ বৃদ্ধি‌ পায়।

☑️ কোনো স্থানে বাতাসের আর্দ্রতা নির্ভর করে ঐ স্থানের
👉 পানির উৎসের উপস্থিতি
👉 অক্ষাংশ
👉 সমুদ্র পৃষ্ঠ থেকে উচ্চতার উপর

পরম আদ্রতার একক kg/m^3

☑️ আর্দ্রতা মাপক যন্ত্রগুলো চার শ্রেণিতে বিভক্ত।
👉 শিশিরাংক হাইগ্ৰোমিটার
👉 সিক্ত ও শুষ্ক বাল্ব হাইগ্ৰোমিটার
👉 রাসায়নিক হাইগ্ৰোমিটার
👉 কেশ হাইগ্ৰোমিটার

জলীয় বাষ্পের বিকিরণ প্রক্রিয়ায় তাপ বর্জনের ফল→ শিশির, কুয়াশা।

☑️ জলীয়বাষ্পে শীতল ও গরম বায়ুর মিশ্রণ → কোনো মেঘের উৎপত্তি , তিরোধান।

রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় চাপের দ্রুত পরিবর্তনের ফল → মেঘের উৎপত্তি, বৃষ্টিপাত।

বায়ুমণ্ডলে বাষ্পঘনীভূত হওয়ার ফল:
শিশির→কুয়াশা →মেঘ→বৃষ্টি→শিলা

☑️ মেঘাচ্ছন্ন রাত অপেক্ষা মেঘমুক্ত রাত শিশির জমার জন্য সহায়ক। কারণ মেঘলা রাত্রিতে তাপমাত্রা বেশি থাকে।

বর্ষার দিন অপেক্ষা শীতকালে
ভেজা কাপড় তাড়াতাড়ি শুকায়।

☑️ গরমের দিনে কুকুর‌ জিহ্বা হবে বের করে দৌড়ায়।

ঘর্মাক্ত দেহে বাতাস লাগলে আরাম অনুভূত হয়।

☑️ শীতকালে শরীরে গ্লিসারিন ব্যবহৃত হয়।

একই তাপমাত্রায় ঢাকার চেয়ে চট্টগ্রাম বেশি অস্বস্তিকর।

☑️ দুপুরের আগেই শিশির তিরোহিত হয়।

মরুভূমিতে তাপমাত্রা বেশি হলে শরীর ঘর্মাক্ত হয় না।

☑️ থার্মোমিটারের বাল্বকে পানিতে ডুবিয়ে রাখলে তাপমাত্রা কমে না কিন্তু বাল্বের গায়ে ভেজা কাপড় জড়ালে তাপমাত্রা কমে যায়।


অসম্পৃক্ত বাষ্প বয়েল এবং চার্লসের সূত্র মেনে চললেও সম্পৃক্ত বাষ্প তা মানে না।

☑️ নির্দিষ্ট তাপমাত্রায় সকল গ্যাস অণুর জন্য গতিশক্তি ধ্রুবক।

বার্ণৌলি গ্যাসের গতিতত্ত্বের জনক।

☑️ তাপমাত্রা কমিয়ে একটি নির্দিষ্ট পরিমাণ অসম্পৃক্ত বাষ্পকে সম্পৃক্ত বাষ্পে পরিণত করা যায়।

সম্পৃক্ত জলীয় বাষ্প সর্বাধিক চাপ দেয়।

☑️কৌণিক গতির জন্য গ্যাসের মোট গতি শক্তি , K = 5/2 RT

বয়েলের সূত্রের লেখ → আইসোথার্ম

☑️ চার্লসের সূত্রের লেখ → আইসোবার

গে'লুসাকের সূত্রের লেখ→ আইসোকোর

☑️ গ্যাসের গতিত্বত্ত →

i) অণুগুলোর স্থিতিশক্তি নেই

ii) অণুগুলোর গতিশক্তি আছে

iii) সংঘর্ষ গুলি সম্পূর্ণ স্থিতিস্থাপক

iv) অণুগুলোর ভরবেগ আছে

v) অণুগুলোর সঞ্চিত শক্তি হলো গতিশক্তি

1atm = 76 cmHg
= 0.76 mHg
= 760 mmHg
= 101.325 kPa
= 1Bar
= 760 Torr
= 1.01325 × 10^5 Pa


© MUHAMMAD MUHTASIM
© SABAS
9🔥2
Forwarded from SABAS Study Materials (সারোয়ার জাহান শাওন)
8
Forwarded from SABAS Study Materials (সারোয়ার জাহান শাওন)
SABAS Study Materials
📍 Class Link https://youtu.be/3pLenwd4FeQ
১ হাজার+ রিকুয়েস্ট এসেছিলে এই অধ্যায়ের জন্য।

ক্লাসটি দিয়ে দিলাম, সবচেয়ে কমপ্যাক্ট + তথ্যবহুল ক্লাস।
11
কোনটা সঠিক কোনটা ভুল? ভুল হলে কেন ভুল বলো দেখি 😉