Pathway To Noor
3.39K subscribers
288 photos
54 videos
1 file
165 links
আস-সালামু 'আলাইকুম
ইসলাম প্রচার ও ইসলাম সম্বন্ধে সবাইকে অবগত করার জন্য আমাদের ক্ষুদ্র প্রচেষ্টা ❤️

FB Page- https://www.facebook.com/PathwayToNoor

WP:
https://whatsapp.com/channel/0029VbBD7VA1SWssAQh17W2n
Download Telegram
আমার Friend  এর ছোট ভাই   Blood Cancer  এ আক্রান্ত।তার নাম ফুয়াদ।  বয়স মাত্র ৭ বছর।... সে ICU তে লাইফ সাপোর্টে ছিল।....

সেই ছোট ফুয়াদ আর নেই , আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন,সবাই দোয়া করিয়েন
😢215
⚠️ রিমাইন্ডার...

আগামিকাল (বুধবার) ফজর থেকে শুরু করে রবিবার আসর পর্যন্ত প্রতি ফরজ নামাজের পর অবশ্যই তাকবীর দিবেন সবাই...

তাকবীরে তাশরিক্ব:

اَللّٰهُ أَكْبَرُ، اَللّٰهُ أَكْبَرُ، لَا إِلٰهَ إِلَّا اللّٰهُ، وَاللّٰهُ أَكْبَرُ، اَللّٰهُ أَكْبَرُ، وَلِلّٰهِ الْحَمْدُ

উচ্চারণ: আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা-ইলাহা ইল্লাল্লাহু, ওয়া'ল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ্‌

৯ জিলহজ্জ ফজর থেকে ১৩ জিলহজ্জ আসর পর্যন্ত এই ২৩ ওয়াক্ত নামাজের ফরজের পর অন্তত একবার উচ্চস্বরে (নারীরা নিচুস্বরে) তাকবীরে তাশরিক পাঠ করা ওয়াজিব..
যদি নামাজ চলাকালীন ভুলে যান তাহলে পরবর্তীতে মনে আসলে সাথে সাথে পড়ে নিবেন!! আবার কোনো নামাজ কাজা হলে কাজা নামাজ পড়ার সময় পড়ে নিবেন অবশ্যই..

জাযাকাল্লাহু খাইরান..🤍

@PathwayToNoor
12
আরাফাতের দিনে আল্লাহ তাআলা দুইবার নাজিল হন; অন্যান্য রাতের মতোই রাতের শেষ তৃতীয়াংশে নাজিল হন, এবং আরাফাতের দিনের 'আশিয়্যা' কালেও নাজিল হন।
.
প্রশ্ন আসতে পারে 'আশিয়্যা' কখন শুরু হয়?
.
​'আশিয়্যা' শুরু হয় সূর্য ঢলে পড়ার পর থেকে (অর্থাৎ জোহরের আজানের পর থেকে) এবং তা সূর্যাস্ত পর্যন্ত স্থায়ী হয়। আর এটিই হচ্ছে দোয়া কবুল হওয়ার এবং জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার সর্বোত্তম সময়।

- আব্দুল্লাহ ইয়াসিন
-
- সংগৃহীত
@PathwayToNoor
12
আসসালামু আলাইকুম
تَقَبَّلَ اللَّهُ مِنَّ وَ مِنْكُمْ
[তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম]

অনুবাদ : আল্লাহ আমাদের এবং আপনাদের নেক আমলগুলো কবুল করুন।

ঈদ মোবারাক 🌙❤️
17
*তওবা হলো অন্তরের গোসল, যা আত্মা থেকে গুনাহের সব ময়লা ধুয়ে ফেলে!*
*আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি*🎀

_কথা:সংগৃহীত
@PathwayToNoor
❤‍🔥104
শেষ বিচারের দিন আল্লাহর এক বান্দার সামনে পুরস্কারের বিশাল এক পাহাড় নিয়ে আসা হবে। বান্দা বলবে, 'ইয়া আল্লাহ! এগুলো কার?'

আল্লাহ বলবেন, 'এগুলো তোমার।'

বান্দা কিছুতেই বিশ্বাস করতে চাইবে না এতগুলো পুরস্কার তার, কারণ সে জানে দুনিয়াতে থাকতে এগুলো পাওয়ার মতো আমল সে করেনি।

আল্লাহ বান্দাকে বলবেন, 'তোমার মনে আছে তুমি আমার কাছে অনেক দু'আ করতে দুনিয়াতে। সেই দু'আগুলোর কিছু জবাব আমি দিয়েছিলাম, কিছু দেইনি। জবাব না দেওয়া দু'আগুলোর বদলে আমি তোমাকে এই পুরস্কার দিচ্ছি।'

বান্দা আফসোস করে বলবে, 'ইয়া আল্লাহ! কেন আপনি দুনিয়াতে আমার কিছু দু'আ কবুল করেছিলেন! আপনি যদি একটা দু'আও কবুল না করতেন তাহলে আমি আজ কতগুলো পুরস্কার পেতাম!'

রেফারেন্স :
আল আদাব আল মুফরাদ লিল ইমামিল বুখারী : ৭১০, মুসনাদে ইমাম আহমাদ : ১১১৩৩, সহীহ আত-তারগীব : ১৬৩৩।

#Sirah©©


*আল্লাহ যে দরজা!*
খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তা কেউ বন্ধ করতে পারবে না। বিশ্বাস রাখো, সঠিক সময়ে তুমি আল্লাহর দয়া পাবে, আরও একটু সবর করো। শীঘ্রই তুমি মহান রবের দয়া দেখতে পাবে।

ইন'শা'আল্লাহ্!
~সংগৃহীত
@PathwayToNoor
14
আল্লাহুম্মাগফিরলী
collected
@PathwayToNoor
😢17❤‍🔥2
এই হিন্দুত্ববাদী পোশাককে মুসলিমদের সংস্কৃতি বানিয়ে দেয়া হয়েছে

collected
@PathwayToNoor
😢14🔥3👏3
পরকালে আ’গুনে পু*ড়লে ইহকালের জনপ্রিয়তার কোনও দাম নেই।
ইহকালে মানুষ আপনার কথা সারাজীবন স্মরণ করলে কী লাভ যদি আপনি পরকালে সারাজীবন আ’গুনের অধিবাসী হয়ে যান?

[বই : সবুজ পাতার বন, পৃ. ১৪৪]

Sirah
collected
@PathwayToNoor
💯10
রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেন,
“যে ব্যক্তি যাকে ভালোবাসে (কিয়ামত দিবসে) সে তার সাথেই অবস্থান করবে।”

[সুনান আত তিরমিজি, হাদিস : ২৩৮৭]

Sirah
collected
@PathwayToNoor
❤‍🔥151
collected
@PathwayToNoor
😢12
-তুমি পর্দা করো?
-জ্বি করি!
-তাহলে আজ একজনের মোবাইলে তোমার ছবি দেখলাম যে?
-কই নাতো! আমি কাউকে ছবি দিইনি!
-না দিলে ওরা পাবে কোত্থেকে? ওরা যেভাবে গোল হয়ে দাঁড়িয়ে ছবিটা দেখছিল,যে কারোরই খা'রাপ লাগবে!
-ও আচ্ছা! আমার ফেসবুক আইডি থেকে নিয়েছে তাহলে।

-এ কেমন পর্দা! তুমি বোরখা গায়ে বাইরে যাবে কিন্তু ফেসবুক-ওয়াটসআপ-ইনস্ট্রাগ্রামে তোমার ছবি হাতে হাতে ঘুরবে! তোমাকে আম্মাজান আয়েশা (রাঃ) এর ঘটনা বলেছি না?

-কোনটা?

-ভুলে গেছো। ঠিক আছে আবার বলছি! আম্মাজান বলেছেন:- “আমি মাঝেমধ্যে আমার ঘরে প্রবেশ করতাম। যেখানে নবীজি (সা.) শুয়ে আছেন। আমার আব্বাজান শুয়ে আছেন। কোনো পর্দা ছাড়াই! কিন্তু যখন উমারকে সেখানে দা'ফন করা হলো,আমি নিজেকে পুরোপুরি কাপড়ে মুড়িয়ে সে ঘরে যেতাম। উমরকে ল'জ্জা লাগতো যে!”

দেখো মা! তিনি একজন ক'ব'রবাসী মৃ'ত মানুষের সামনেও পর্দাহীন যেতে ল'জ্জা'বোধ করেছেন! আর তোমরা অফলাইনে পর্দা করলেও অনলাইনে অন্যরকম! আফসোস!

বই: যাররাতিন খাইরান
লেখক: শাইখ আতিক উল্লাহ হাফিযাহুল্লাহ।
©
@PathwayToNoor
12
*তোমার মতোই, আমিও একজন পাপী।*

ভুল হওয়ায় কোনো লজ্জা নেই। আমরা মানুষ, আর মানুষ হিসেবে আমরা ভুল করি।
লজ্জা তখনই, যখন কেউ ভুল জেনেও ভুল পথেই থেকে যায়। যত কঠিনই হোক, পরিবর্তন আনো।
প্রথম পদক্ষেপটা নাও, আবার সঠিক পথে ফিরে আসো।
আল্লাহ আমাদের অতীত দেখে বিচার করেন না, বরং আমরা এখন কতটা ভালো হওয়ার চেষ্টা করছি তা দেখেন।
তাই ইতিবাচকভাবে চেষ্টা চালিয়ে যাও।
তোমার অতীতকে তাওবার মাধ্যমে মুছে ফেলো, আর ভবিষ্যৎ গড়ো আন্তরিকতা ও ভালো কাজের মাধ্যমে।
📖 রাসূলুল্লাহ ﷺ বলেছেন—
“আদম সন্তানের সবাই পাপী, আর পাপীদের মধ্যে শ্রেষ্ঠ তারাই, যারা তাওবা করে।”
— (তিরমিযী)

নামাজ ঠিক করুন, আল্লাহ আপনার সমস্যাগুলো ঠিক করে দেবেন।
নামাজকে সুন্দর করুন এভাবে—
• ইখলাস (একনিষ্ঠতা) রাখুন
• সুন্দরভাবে অজু করুন
• সময়মতো নামাজ আদায় করুন
• খুশু ও মনোযোগ অর্জন করুন
• তাড়াহুড়ো করবেন না
• নিয়মিত ও ধারাবাহিক থাকুন
“নিজের সালাহ ঠিক করুন, দেখবেন কীভাবে আপনার জীবন বদলে যায়।” 🤍

— সংগৃহিত
@PathwayToNoor
6