Pathway To Noor
3.4K subscribers
286 photos
54 videos
1 file
165 links
আস-সালামু 'আলাইকুম
ইসলাম প্রচার ও ইসলাম সম্বন্ধে সবাইকে অবগত করার জন্য আমাদের ক্ষুদ্র প্রচেষ্টা ❤️

FB Page- https://www.facebook.com/PathwayToNoor

WP:
https://whatsapp.com/channel/0029VbBD7VA1SWssAQh17W2n
Download Telegram
আজকের দিনে যে দুয়াগুলো বেশি বেশি করা যেতে পারেঃ

☛ নিজের গুনাহ মাফের জন্য দোয়া করবেন !
☛ গুনাহ থেকে বেঁছে থাকার জন্য দোয়া করবেন !
☛ আল্লাহর অনুগত বান্দা হওয়ার জন্য দোয়া করবেন !
☛ সুন্নাহ মেনে চলা সহজ হওয়ার জন্য দোয়া করবেন !
☛ অন্যের কাছে অপদস্থ না হওয়ার দোয়া করবেন !
☛ বদ নজর থাকে বাঁচার জন্য দোয়া করবেন !
☛ বিপদ বালা মছিবত থেকে বেচে থাকার জন্য দোয়া করবেন !
☛ নিজের হেদায়েতের জন্য দোয়া করবেন !
☛ ইসলামের উপর টিকে থাকার জন্য দোয়া করবেন !
☛ মুনাফিকি থেকে মুক্ত থাকার জন্য দোয়া করবেন !
☛ নিজের পরিবারবর্গের জন্য দোয়া করবেন !
☛ পিতামাতার জন্য দোয়া করবেন !
☛ সন্তান সন্ততির জন্য দোয়া করবেন !
☛ সন্তান সন্ততি স্বামী স্ত্রী-নিজের জন্য নয়ন তৃপ্তিকর হওয়ার জন্য দোয়া করবেন !
☛ স্বামী স্ত্রীর মধ্যে সুসম্পর্ক বজায় রাখার জন্য দোয়া করবেন !
☛ সমস্ত মুসলিম উম্মাহর জন্য দোয়া করবেন !
☛ ছেলে মেয়েদের ইসলামী শিক্ষা দেওয়া সহজ হওয়ার জন্য দোয়া করবেন !
☛ ছেলে মেয়েরা যাতে ইসলামের উপর থাকে সেজন্য দোয়া করবেন !
☛ আত্মীয় স্বজনদের জন্য দোয়া করবেন !
☛ যারা আপনার কাছে দোয়া চেয়েছেন তাদের জন্য দোয়া করবেন !
☛ যে সমস্ত আত্মীয় স্বজন মারা গেছেন তাদের মাগফিরাতের জন্য দোয়া করবেন !
☛ ইসলামের পথে থাকা সহজ হওয়ার জন্য দোয়া করবেন !
☛ ইসলাম সম্প্রসারণের জন্য দোয়া করবেন !
☛ ইসলামের জন্য বুককে সম্প্রসারণ করার জন্য দোয়া করবেন !
☛ আপনার প্রয়োজন পূরণের জন্য দোয়া করবেন !
☛ রোগ মুক্তির জন্য দোয়া করবেন !
☛ হালাল রিজিক সহজ হওয়ার জন্য দোয়া করবেন !
☛ হারাম কাজ থেকে বেচে থাকার জন্য দোয়া করবেন !
☛ সহজে ঋণ পরিশোধ হওয়ার জন্য দোয়া করবেন !
☛ কাফেরদের উতপীড়ন থেকে নিরাপদ থাকার দোয়া করবেন !
☛ অন্যের উপর বোঝা স্বরূপ না হওয়ার জন্য দোয়া করবেন !
☛ বিদাত থেকে বেচে থাকার জন্য দোয়া করবেন !
☛ শির্ক থেকে বেচে থাকার জন্য দোয়া করবেন !
☛ লোক দেখানো ইবাদত থেকে মুক্ত থাকার জন্য দোয়া করবেন !
☛ ঈমান বৃদ্ধির জন্য দোয়া করবেন !
☛ সকল অবস্থায় খাটি ঈমানদার হয়ে থাকার জন্য দোয়া করবেন !
☛ বদ অভ্যাস থেকে মুক্ত থাকার জন্য দোয়া করবেন !
☛ জান্নাতুল ফেরদৌস এর জন্য দোয়া করবেন !
☛ জাহান্নাম থেকে মুক্ত থাকার জন্য দোয়া করবেন !
☛ কবরের আযাব থেকে মুক্তির জন্য দোয়া করবেন !
☛ সকল বিকাল জিকির করা সহজ হওয়ার জন্য দোয়া করবেন !
☛ প্রতিদিন কুরআন তিলওয়াত করা সহজ হওয়ার জন্য দোয়া করবেন !
☛ নবীজির শাফায়াত নসীব হওয়ার জন্য দোয়া করবেন ।
☛ দাজ্জালের ফেতনা থেকে বেচে থাকার জন্য দোয়া করবেন !
☛ সকল রকম ফেতনা থেকে মুক্ত থাকার জন্য দোয়া করবেন !
☛ মনে যাতে মুমিনদের প্রতি হিংসা উৎপাদন না হয় সে জন্য দোয়া করবেন। আল্লাহ আমাদেরকে কবুল করুন

[সংগৃহীত]
@PathwayToNoor
13
যিলহজ্জের প্রথম ১০ দিন আর মাত্র কয়েক দিনের জন্য আমাদের মাঝে রয়েছে, আর ‘আরাফাহর দিন খুবই নিকটে। এই বরকতময় দিনগুলোতে করা নেক আমল আল্লাহ অত্যন্ত ভালোবাসেন।

লাইলাতুল কদর গোপন রাখা হয়েছে, কিন্তু ‘আরাফাহর দিন নির্ধারিত ও জানা। যদি এমন কোনো দিন থাকে যা আপনার জীবন বদলে দিতে পারে, তবে সেটি হলো ‘আরাফাহর দিন—একটি দিন, যেদিন আল্লাহর রহমত নাযিল হয়। এই দিনে করা দোয়া কবুল হয় এবং আল্লাহ অতীত ও ভবিষ্যতের গুনাহ মাফ করে দেন।

তাই নিজেকে বেশি বেশি ইবাদতে ব্যস্ত রাখুন। এটি আপনার জন্য এক মহামূল্যবান সুযোগ—দোয়া কবুল হওয়ার এবং আল্লাহর ক্ষমা লাভের। আল্লাহ আপনার ইবাদতকে সম্মানিত করবেন এবং উত্তম প্রতিদান দেবেন। এই বরকতময় দিনগুলোতে গুনাহ থেকে বেঁচে থাকুন এবং সর্বদা আল্লাহকে সন্তুষ্ট করার চেষ্টা করুন।

—সংগৃহীত
@PathwayToNoor
11
মাঝেমধ্যে কিছু শাইখদের এমন আলোচনা শুনি, পুরো জীবনটা এলোমেলো মনে হয়। ভাবি, করছিটা কী আসলে?
.
আজকের শোনা একটি ছোট্ট বয়ান ঠিক তেমনই । শাইখ মা - হমু- দ হাসানাত বলেন -
.
"জীবন আসলে বয়সের মাপকাঠিতে পরিমাপ করা হয় না, বরং পরিমাপ করা হয় আমাদের আমল বা কর্ম দিয়ে। এই যেমন সাহাবী হযরত সা'দ ইবনে মুয়ায (রা.)। তিনি ইসলাম গ্রহণ করেছিলেন ৩০ বছর বয়সে। আর খন্দকের যুদ্ধে যখন তিনি শহীদ হন, তখন তাঁর বয়স মাত্র ৩৬ বছর। অর্থাৎ, মুসলিম হিসেবে তাঁর জীবনকাল ছিল মাত্র ৬ বছরের!
.
অথচ এই ৬ বছরের আমল এতই ভারী ছিল যে, তাঁর চিরবিদায়ে আকাশ থেকে ৭০,০০০ ফেরেশতা নেমে এসেছিলেন!
.
এমনকি জিবরাঈল (আ.) স্বয়ং রাসূল (সা.)-এর কাছে এসে বলেছিলেন, 'হে মুহাম্মদ, আজ রাতে আপনার এমন এক সাহাবী ইন্তেকাল করেছেন, যাঁর মৃত্যুতে পরম করুণাময়ের আরশ কেঁপে উঠেছে!'
.
মাত্র ৬ বছরের একটি জীবন... আর তাতেই রহমানের আরশ কেঁপে ওঠে!
.
আর আমরা যারা ২০, ৩০, ৪০, ৫০ কিংবা ৬০ বছর পার করে দিচ্ছি, আমরা এই দীর্ঘ জীবনে আল্লাহর জন্য আসলে কী করছি? কি আমল পাঠাচ্ছি ওপারে ?"
.
একটু নিজেকে নিয়ে ভাবা উচিত আমাদের। মহান আল্লাহ আমাদেরকে জীবনের প্রতিটি মুহুর্তকে ঈমান ও আমলের সাথে কাটানোর তাওফিক দিন।

আস্তাগফিরুল্লাহ্- হাল্লাজি লা ইলাহা ইল্লা হুওয়াল হাইয়্যুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি!
collected
@PathwayToNoor
12
আরাফার দিনের রোজা

অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দিন। এই দিনের রোজা আমাদের জন্য অনেক বড় একটা সুযোগ গুনাহ মাফ করানোর..

রাসূলুল্লাহ ﷺ বলেছেন —

“আরাফার দিনের রোযার ব্যাপারে আমি আল্লাহর কাছে আশা রাখি, এটি পূর্ববর্তী এক বছর ও পরবর্তী এক বছরের গুনাহের কাফফারা হবে।”
- সুনানে ইবনে মাজাহ: ১৭৩০
- সহীহ মুসলিম: ১১৬২

অনেকের মাঝে একটা কনফিউশন থাকে যে এই রোজা কবে রাখবো আমরা!! আমাদের দেশের হিসাবে জিলহজ্জ এর ৯ তারিখ পরে বুধবারে (ইংরেজি ২৭ মে), আবার সৌদি আরবে সবাই আরাফায় অবস্থান করবে আমাদের দেশের হিসাবে জিলহজ্জ এর ৮ তারিখ অর্থাৎ আগামিকাল মঙ্গলবারে (ইংরেজি ২৬ মে)

তাহলে আমরা কোনদিন রোজা রাখবো??

এখানে দুইদিকেরই মত আছে সমানে সমান। কারো মতে আগেরদিন আর কারো মতে পরের দিন। আরাফার দিন বলতে এমনিতে ৯ জিলহজ্জ ধরা হয়..
কিন্তু আমরা সেইফ থাকতে এবং বিভ্রান্ত না হওয়ার জন্য ৮ এবং ৯ জিলহজ্জ (২৬ এবং ২৭ তারিখ) দুইদিনই রোজা রাখা উত্তম..

জাযাকাল্লাহু খাইরান 🤍
©
@PathwayToNoor
10🥰2
আমার Friend  এর ছোট ভাই   Blood Cancer  এ আক্রান্ত।তার নাম ফুয়াদ।  বয়স মাত্র ৭ বছর।... সে ICU তে লাইফ সাপোর্টে ছিল।....

সেই ছোট ফুয়াদ আর নেই , আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন,সবাই দোয়া করিয়েন
😢215
⚠️ রিমাইন্ডার...

আগামিকাল (বুধবার) ফজর থেকে শুরু করে রবিবার আসর পর্যন্ত প্রতি ফরজ নামাজের পর অবশ্যই তাকবীর দিবেন সবাই...

তাকবীরে তাশরিক্ব:

اَللّٰهُ أَكْبَرُ، اَللّٰهُ أَكْبَرُ، لَا إِلٰهَ إِلَّا اللّٰهُ، وَاللّٰهُ أَكْبَرُ، اَللّٰهُ أَكْبَرُ، وَلِلّٰهِ الْحَمْدُ

উচ্চারণ: আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা-ইলাহা ইল্লাল্লাহু, ওয়া'ল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ্‌

৯ জিলহজ্জ ফজর থেকে ১৩ জিলহজ্জ আসর পর্যন্ত এই ২৩ ওয়াক্ত নামাজের ফরজের পর অন্তত একবার উচ্চস্বরে (নারীরা নিচুস্বরে) তাকবীরে তাশরিক পাঠ করা ওয়াজিব..
যদি নামাজ চলাকালীন ভুলে যান তাহলে পরবর্তীতে মনে আসলে সাথে সাথে পড়ে নিবেন!! আবার কোনো নামাজ কাজা হলে কাজা নামাজ পড়ার সময় পড়ে নিবেন অবশ্যই..

জাযাকাল্লাহু খাইরান..🤍

@PathwayToNoor
12
আরাফাতের দিনে আল্লাহ তাআলা দুইবার নাজিল হন; অন্যান্য রাতের মতোই রাতের শেষ তৃতীয়াংশে নাজিল হন, এবং আরাফাতের দিনের 'আশিয়্যা' কালেও নাজিল হন।
.
প্রশ্ন আসতে পারে 'আশিয়্যা' কখন শুরু হয়?
.
​'আশিয়্যা' শুরু হয় সূর্য ঢলে পড়ার পর থেকে (অর্থাৎ জোহরের আজানের পর থেকে) এবং তা সূর্যাস্ত পর্যন্ত স্থায়ী হয়। আর এটিই হচ্ছে দোয়া কবুল হওয়ার এবং জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার সর্বোত্তম সময়।

- আব্দুল্লাহ ইয়াসিন
-
- সংগৃহীত
@PathwayToNoor
12
আসসালামু আলাইকুম
تَقَبَّلَ اللَّهُ مِنَّ وَ مِنْكُمْ
[তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম]

অনুবাদ : আল্লাহ আমাদের এবং আপনাদের নেক আমলগুলো কবুল করুন।

ঈদ মোবারাক 🌙❤️
17
*তওবা হলো অন্তরের গোসল, যা আত্মা থেকে গুনাহের সব ময়লা ধুয়ে ফেলে!*
*আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি*🎀

_কথা:সংগৃহীত
@PathwayToNoor
❤‍🔥103
শেষ বিচারের দিন আল্লাহর এক বান্দার সামনে পুরস্কারের বিশাল এক পাহাড় নিয়ে আসা হবে। বান্দা বলবে, 'ইয়া আল্লাহ! এগুলো কার?'

আল্লাহ বলবেন, 'এগুলো তোমার।'

বান্দা কিছুতেই বিশ্বাস করতে চাইবে না এতগুলো পুরস্কার তার, কারণ সে জানে দুনিয়াতে থাকতে এগুলো পাওয়ার মতো আমল সে করেনি।

আল্লাহ বান্দাকে বলবেন, 'তোমার মনে আছে তুমি আমার কাছে অনেক দু'আ করতে দুনিয়াতে। সেই দু'আগুলোর কিছু জবাব আমি দিয়েছিলাম, কিছু দেইনি। জবাব না দেওয়া দু'আগুলোর বদলে আমি তোমাকে এই পুরস্কার দিচ্ছি।'

বান্দা আফসোস করে বলবে, 'ইয়া আল্লাহ! কেন আপনি দুনিয়াতে আমার কিছু দু'আ কবুল করেছিলেন! আপনি যদি একটা দু'আও কবুল না করতেন তাহলে আমি আজ কতগুলো পুরস্কার পেতাম!'

রেফারেন্স :
আল আদাব আল মুফরাদ লিল ইমামিল বুখারী : ৭১০, মুসনাদে ইমাম আহমাদ : ১১১৩৩, সহীহ আত-তারগীব : ১৬৩৩।

#Sirah©©


*আল্লাহ যে দরজা!*
খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তা কেউ বন্ধ করতে পারবে না। বিশ্বাস রাখো, সঠিক সময়ে তুমি আল্লাহর দয়া পাবে, আরও একটু সবর করো। শীঘ্রই তুমি মহান রবের দয়া দেখতে পাবে।

ইন'শা'আল্লাহ্!
~সংগৃহীত
@PathwayToNoor
14
আল্লাহুম্মাগফিরলী
collected
@PathwayToNoor
😢15❤‍🔥2
এই হিন্দুত্ববাদী পোশাককে মুসলিমদের সংস্কৃতি বানিয়ে দেয়া হয়েছে

collected
@PathwayToNoor
😢14👏2🔥1
পরকালে আ’গুনে পু*ড়লে ইহকালের জনপ্রিয়তার কোনও দাম নেই।
ইহকালে মানুষ আপনার কথা সারাজীবন স্মরণ করলে কী লাভ যদি আপনি পরকালে সারাজীবন আ’গুনের অধিবাসী হয়ে যান?

[বই : সবুজ পাতার বন, পৃ. ১৪৪]

Sirah
collected
@PathwayToNoor
💯8