Pathway To Noor
3.45K subscribers
276 photos
53 videos
1 file
161 links
আস-সালামু 'আলাইকুম
ইসলাম প্রচার ও ইসলাম সম্বন্ধে সবাইকে অবগত করার জন্য আমাদের ক্ষুদ্র প্রচেষ্টা ❤️

FB Page- https://www.facebook.com/PathwayToNoor

WP:
https://whatsapp.com/channel/0029VbBD7VA1SWssAQh17W2n
Download Telegram
"শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়্যা (রহিমাহুল্লাহ) কেউ কোন সাহায্য চাইলে তাকে সাহায্য করার জন্য খুব চেষ্টা করতেন। কেননা তিনি জানতেন যে, যখনই তিনি কোন মানুষকে সাহায্য করবেন আল্লাহ ওনাকে সাহায্য করবেন।"

- ইমাম ইবন আল কায়্যিম (রহিমাহুল্লাহ)
[রওদ্বাতুল মুহিব্বীন : ১/১৬৮]

@PathwayToNoor
10
মন ভেঙ্গেছে যাহার,
সাধ্যই বা আছে কাহার
এই বুকফাটা বিরহ
জোড়া লাগাবার?

মানুষ সান্ত্বনা দেয়,
কিন্তু শান্তি দেয় না।
কেউ নেই…
রব ছাড়া কেউ নেই যে তাহার। 🤍

“নিশ্চয়ই কষ্টের সাথেই রয়েছে স্বস্তি।”
— (৯৪:৬) 🌿
"হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল" (حَسْبُنَا اللَّهُ وَنِعْمَ الْوَكِيلُ)

collected
@PathwayToNoor
16❤‍🔥6😢5
""রব্বানা আ-তিনা মিল্লাদুনকা রহমাহ, ওয়াহায়্যি’লানা মিন আমরিনা রশাদা।""

তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম সলিহাল আ'মাল

রাসুলুল্লাহ ﷺ বলেছেন,

যে ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের আশায় রমযানের রোযা রাখবে তার পূর্ববর্তী সকল গোনাহ ক্ষমা করে দেওয়া হবে। (সহীহ বুখারী, হা/১৯০১)

@PathwayToNoor
22
🌝 Ramadan Planner: Day 1
⭐️ রমাদ্বানের সুন্নাহ ও দু'আ; সদয় কাজ এবং ঘুমানোর আগের জিকরসমূহ

নিয়মিত মেনে চলার চেষ্টা করুন..

@PathwayToNoor
Please open Telegram to view this post
VIEW IN TELEGRAM
19
Forwarded from Pathway To Noor
জুমার দিনের গুরুত্বপূর্ণ ৪টি আমলঃ


সূরা আল-কাহফ পাঠ করা
নোট: যদি পুরো সূরা সম্ভব না হয় কোনো কারণে তাহলে (প্রথম ১০ আয়াত ও শেষের ১০ আয়াত ) পড়ে নিবেন ইন-শা-আল্লাহ
🤍

অধিক পরিমাণে দরুদ পড়া
اَللّٰهُمَّ صَلِّ وَسَلِّمْ عَلَى نَبِيِّنَا مُحَمَّدٍ
[“আল্লা-হুম্মা সাল্লি ওয়াসাল্লিম ‘আলা নাবিয়্যিনা মুহাম্মাদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)”]

বেশি বেশি ইস্তিগফার পড়া
أَسْتَغْفِرُ اللّٰهَ
[“আস্তাগফিরুল্লা-হ”]

আসর ও মাগরিবের মধ্যবর্তী সময়ে দু'আ করা

অবশ্যই বেশি বেশি পৃথিবীর সকল দেশের মাজলুম, মুজাহিদ, কারাবন্দী মুসলিম ভাই-বোন ও দ্বীনের দাঈদের জন্য দু'আ করবেন।

আল্লাহ তা'আলা সকল জা'লি'ম, মুনা'ফি'ক, তা'গু'ত ও কু'ফফা'রদের হেদায়েত লিখা থাকলে হেদায়েত দিন নয়তো তারা জাতির ক্ষতির কারন হলে ধ্বং*স দিন তাদের, আমিন।

🌝 @PathwayToNoor
‌‌
Please open Telegram to view this post
VIEW IN TELEGRAM
6
🌝 Ramadan Planner: Day 2
⭐️ রমাদ্বানের সুন্নাহ ও দু'আ; সদয় কাজ এবং ঘুমানোর আগের জিকরসমূহ

নিয়মিত মেনে চলার চেষ্টা করুন..

@PathwayToNoor
Please open Telegram to view this post
VIEW IN TELEGRAM
9
কুরআন আমাদের যা বলতে চায় - পর্ব ৩

"আল্লাহ কোনো জাতির অবস্থা পরিবর্তন করেন না, যতক্ষণ না তারা নিজেদের পরিবর্তন করে " - সূরা আর-রাদ ১৩:১১

আমরা খুব সহজে বলি "দেশটা শেষ", "সবাই দুর্নীতি গ্রস্থ", "সিস্টেমটাই খারাপ" কিন্তু আয়াতটা আমাদের দিকে আঙুল তোলে। প্রশ্ন করে— তুমি কি সৎ? তুমি কি দায়িত্বশীল? তুমি কি অন্যায় দেখলে চুপ থাকো না প্রতিবাদ করো? আমরা যদি নিজের জীবনে ছোট ছোট অন্যায়কে নরমাল বানাই, যদি হারামকে ট্রেন্ড বানাই, যদি অসততাকে ‘স্মার্টনেস’ ভাবি— তাহলে আল্লাহ কেন পুরো জাতির অবস্থা বদলে দেবেন?

এই আয়াত আমাদের ভিক্টিম মাইন্ডসেট ভাঙে । এই আয়াত বলে— পরিবর্তন কোনো একদিনের ইমোশনাল রেভল্যুশন না; এটা ডেইলি ডিসিপ্লিন । আজ একটা গুনাহ ছেড়ে দেওয়া, আজ একটা নামাজ ঠিক করা, আজ কারও হক নষ্ট না করা—এই ছোট ছোট সিদ্ধান্তগুলোই আসলে বড় টার্নিং পয়েন্ট। যখন একজন না, অনেক মানুষ একইভাবে নিজেদের সংশোধন করতে শুরু করে—তখনই আল্লাহর সাহায্য নামে, তখনই জাতির কপাল ঘুরে যায়

সোজা কথা— আমরা যেমন হব, আমাদের সমাজ তেমন হবে। ভেতরটা পরিষ্কার না হলে বাইরেটা কখনো পরিষ্কার হবে না। তাই সিস্টেম বদলাতে চাইলে, আগে নিজের সিস্টেম ঠিক করতে হবে

@PathwayToNoor
15
🌝 Ramadan Planner: Day 3
⭐️ রমাদ্বানের সুন্নাহ ও দু'আ; সদয় কাজ এবং ঘুমানোর আগের জিকরসমূহ

নিয়মিত মেনে চলার চেষ্টা করুন..

@PathwayToNoor
Please open Telegram to view this post
VIEW IN TELEGRAM
7
সম্মানিত একজন শিক্ষিকা বোন বলেন, আমি স্কুল থেকে ফিরে  রান্নাঘরের কাজ শেষ করে বের হতে   প্রায় অর্ধ রাত হয়ে যায়।
একদিন আমার ভাই এসেছিল।
সে এসব দেখে বলল, আমি তো সবসময়ই তোমাকে রান্নাঘরে দেখি! 
আমি বিরক্তির সুরে বললাম, তাহলে কেন তুমি লাইলাতুল কদরে আমার জন্য দোয়া কর না যে, আল্লাহ যেন আমাকে রান্নাঘরের জ্বালা থেকে মুক্তি দান করেন!

এই বলে আমি কিছু সময় চুপ রইলাম কিন্তু মাথায় ইমাম আহমাদ (রাহি)-এর ঘটনাটি ঘুরপাক খেতে শুরু করল। তিনি আল্লাহর কাছে দোয়া করেছিলেন, "হে আল্লাহ!  আমাকে হাদিস হিফজ করার মতো সময় দাও।"
কিন্তু তিনি আফিয়াতের কথা বলতে ভুলে যান। ফলে তিনি সুযোগ তো পেয়েছিলেন তবে তা বন্দি অবস্থায় জেলখানায়।  তাই তো  কেউ যখন আল্লাহর কাছে কিছু চাইবে তার তো আফিয়াত ও উত্তম বস্তুটি চাওয়া উচিত।

তাই ঝটপট করে ভাইকে বললাম, "দেখ, আমার রান্নাঘরের ঝামেলা থেকে মুক্তির দোয়া যদি তোমার করতেই হয়, তবে এই দোয়া করবে, যে আল্লাহ যেন আমাকে আফিয়াতের সাথে মুক্তি দান করেন। "
.
পরেরদিন  ছাত্রীদেরকে এই বিষয়টি আমি বুঝিয়ে বলছিলাম এবং সতর্ক করছিলাম।৷ তাদেরকে ইমাম আহমাদের গল্পও শুনালাম।

তাদের মধ্য থেকে এককজন ছাত্রী দাঁড়িয়ে পড়ল এবং বলা শুরু করল, উস্তাদ! আমাদের বাড়ির পাশে এক মহিলা আছে। আমি তাকে চিনি। সে সবসময় দোয়া করেন,

" হে আল্লাহ! আমাকে বিনা পরিশ্রমে ঘরে বসে বসে তিন মিলিয়ন টাকার মালিক বানিয়ে দাও। "

সে যেকোন সম্মানিত জায়গায় যেতেন বা যেকোন বরকতময় রজনীতে এই একি দোয়া করতেন, " তিন মিলিয়ন  টাকা বিনা পরিশ্রমে ঘরে বসে বসে। "

উস্তাদ,  আল্লাহর শপথ! এভাবে দোয়া করার ফলে কিছুদিন পর তার দোয়া অনুযায়ী ৩ মিলিয়ন টাকা ঘরে বসে বসে কাছে তো আসল কিন্তু-----

কিন্তু কি?!

কিন্তু ম্যাডাম, তার যেহেতু এ পরিমাণ টাকা কামানোর যোগ্যতা ছিল না। আর তার দোয়া ছিল তার লাগবেই।  তাই  তো তার ছেলেকে যখন কিছু ব্যক্তি হ**ত্যা করে তার দিয়াত হিসেবে সে ৩ মিলিয়ন পেয়ে যায়। 

উস্তাদ- এইজন্যই আমি তোমাদেরকে সতর্ক করেছি। অর্থাৎ যখন দোয়া করবা তখন আফিয়াত ও খায়েরও চাইবা।

যদি সম্পদ চাও তাহলে বলবা, 'হে আল্লাহ! আমাকে এতটুকু সম্পদ দেন যেন সে সম্পদ  আমার দুনিয়া ও আখিরাতে আফিয়াত ও কল্যাণময় জীবন কাটানোর জন্য যথেষ্ট হয়।'

যদি পাত্র/পাত্রী কামনা কর তাহলে বলবা, 'হে আল্লাহ!  আমাকে এমন ভাল ছেলে/মেয়ে মিলিয়ে দিন যাকে পেয়ে আমি দুনিয়া ও আখিরাত আফিয়াত এবং কল্যাণের সাথে কাটিয়ে দিতে পারি। এবং সে আমার চক্ষু শীতলকারী হওয়ার পাশাপাশি আমার সাহায্যকারীও হতে পারে।' ❤‍🩹

– শায়েখ রাতিব নাবুলুসী (হাফি)
অনুবাদ - আব্দুর রহমান

[আফিয়াত = নিরাপত্তা, সুস্থতা ইত্যাদি।
খায়ের = কল্যাণ, উত্তম ইত্যাদি।]
c.p
collected
@PathwayToNoor
14❤‍🔥10
Pathway To Noor
জান্নাতের_রাইয়্যান_দরজা.jpg
রোজায় পানির তৃষ্ণায় শুকিয়ে যায় ঠোঁট, ক্লান্ত থাকে শরীর, আরো কত বাধা!
কিন্তু আমাদের সবার নিয়ত অটুট...
“আমি আল্লাহর জন্য রোজা রেখেছি।”

আমাদের এই ত্যাগের মূল্য সরাসরি আকাশে লেখা হয়..রমাদান আমাদেরকে জান্নাতের একটি দরজার সাথে কানেক্ট করে দিচ্ছে

নবি কারিম ﷺ বলেছেন–

জান্নাতে 'রাইয়্যান' নামক একটি দরজা আছে। এ দরজা দিয়ে কিয়ামতের দিন কেবল রোজাদারগণ প্রবেশ করবে। সেদিন ঘোষণা দেওয়া হবে, সওম পালনকারীরা কোথায়? তখন রোজাদারগণ দাঁড়াবে। তারা ব্যতীত আর কেউ এ দরজা দিয়ে প্রবেশ করতে পারবে না। অতঃপর যখন রোজাদারগণ সেই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে, তখন দরজা বন্ধ হয়ে যাবে। আর কেউ সেটাতে প্রবেশ করতে পারবে না।”
- সহীহ বুখারী, হাদিস: ১৮৯৬

রাইয়্যান আমাদের অপেক্ষায় আছে ইনশা'আল্লাহ। শুধু আমাদের সিয়াম,ধৈর্য, সংযম ও ইবাদত সবকিছু হোক আল্লাহর জন্য 🤍

@PathwayToNoor
#PathwayToNoor #Ramadan2026
#RamadanKareem
25❤‍🔥2
Forwarded from Pathway To Noor
🌝 Ramadan Planner: Day 4
⭐️ রমাদ্বানের সুন্নাহ ও দু'আ; সদয় কাজ এবং ঘুমানোর আগের জিকরসমূহ

নিয়মিত মেনে চলার চেষ্টা করুন..

🌙 @PathwayToNoor
Please open Telegram to view this post
VIEW IN TELEGRAM
3
সবাই আমার জন্য একটু দোয়া করিয়েন, আমি গতকাল থেকে অসুস্থ। আজকে ৪র্থ রহমতের দিন আমি কোনো ইবাদত ঠিক ভাবে করতে পারি নি। ৩০ দিনের মধ্যে একটা দিন এমনি চলে গেল। এই সময়ের মতো সোয়াব তো অন্য সময় পাওয়া যায় না। এই মাসে প্রতিটা সময়ের মুল্য অনেক বেশি।
সবাই দোয়া করিয়েন যেন বাকি দিন গুলো আমি ঠিক ভাবে সবকিছু করতে পারি।এই পোস্ট দেখে কেউ আমাকে দ্বীনদার ভেবে নিয়েন না যেন দয়া করে।
গুনাহ ভাড়ে নিমজ্জিত একজন মানুষ। একটু আল্লাহ তায়ালার রহমত পাওয়ার জন্য চেষ্টা করছি।আল্লাহ যেন আমাকে একটু হিদায়েত দেন, হেফাজত করেন এবং রহমত ও সুস্থতা দেন,, সবাই একটু আমার জন্য দোয়া করিয়েন please
12😢9❤‍🔥2
কুরআন আমাদের যা বলতে চায় - পর্ব ৪

"যিনি মৃত্যু ও জীবন সৃষ্টি করেছেন—যাতে তোমাদের পরীক্ষা করেন, কে তোমাদের মধ্যে আমলের দিক থেকে সবচেয়ে উত্তম (أَحْسَنُ عَمَلًا) আর তিনি মহাপরাক্রমশালী, অতি ক্ষমাশীল।" - (সূরা মুলক: ২)


জীবনের উদ্দেশ্য আসলে কি
দুনিয়াটা কোনো চাকরির পরীক্ষা বা এডমিশন টেস্ট না যে চান্স পেলেই গেম ওভার । এটা নেটফ্লিক্স সিরিজও না যে শুধু টাইমপাস আর এন্টারটেইনমেন্টের জন্য এসেছি । জীবন একটা continuous process — যেখানে আল্লাহ ২৪/৭ দেখছেন আমাদের দৈনন্দিন কাজকর্ম কতটা ভালো । সূরা মুলকের এই আয়াতটা আমাদের রিয়েলিটি চেক দেয় । জীবন আর মৃত্যু বানানোর মূল উদ্দেশ্য হলো — একটাই পরীক্ষা করা যে কে আমলে সবচেয়ে উত্তম (أَحْسَنُ عَمَلًا)

আল্লাহ মূলত কি চান
আল্লাহ কিন্তু এখানে বেশি আমল করার কথা বলেন নাই । বরং “উত্তম আমল”—মানে quality over quantity . সারাদিন ১০০ রাকাত নামাজ পড়লাম কিন্তু মন শুধু ফেসবুকে অন্যদিকে মাত্র ২ রাকাত নামায পড়লাম কিন্তু ফুল ফোকাস, sincerity এবং perfection এর সঙ্গে । আল্লাহ এটাই চান

আমল মানে শুধু তসবিহ টেপা না !
শুধু নামাজ রোজা জিকির মানেই আমল না । Tricky math বা ফিজিক্সের কোনো কঠিন কনসেপ্ট বন্ধুদের সহজে বুঝিয়ে দেয়া, ভালো কোনো পোস্ট বা ভিডিও শেয়ার করা , অনলাইনে negativity কমানো , পরিবেশের যত্ন নেওয়া , প্লাস্টিক কম ব্যবহার, রাস্তা থেকে ময়লা তুলে ফেলা, পানি-বিদ্যুৎ বাঁচানো এগুলিও উত্তম আমলের অন্তর্ভুক্ত । মনে রাখবেন , বনী ইসরাইল এর এক নারীকে আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি দিয়েছিলেন শুধু মাত্র তৃষ্ণার্ত কুকুরকে পানি পান করানোর জন্য । এজন্য ইখলাসের সাথে করা আপনার কোনো কাজই ছোট না

@PathwayToNoor
❤‍🔥94
5
Pathway To Noor
Photo
অজান্তেই করা কিছু ভুল…
সবটা পড়ার অনুরোধ (বিশেষ করে ভাইদের জন্য)।


আজ মাগরিবের নামাজ পড়তে গিয়ে একটা বিষয় খেয়াল করলাম। দেরীতে যাওয়ায় অজু শুরু না করতেই জামাত শুরু হয়ে গেছিল। অজু চলাকালীন সূরাহ ফাতিহা শেষ হইছে, এরপর সূরা আন-নাসর (ইযা জা-আ নাসরুল্লাহি ওয়াল ফাতহ…) তিলাওয়াত শুরু করলো ঈমাম সাহেব। যেহেতু এই সূরা সবারই প্রায় মুখস্থ, তাই সবাই বুঝতে পারছিল প্রথম রাকাত শেষ হয়ে যেতে পারে।
এতটুকু পর্যন্ত স্বাভাবিকই ছিল সব।

এরপর যা ঘটলো, সেটা ঠিক না।
মসজিদে ঢুকে জুতা রাখতে যেতেই দেখলাম জামাতে দাঁড়ানোর জন্য দৌড়াদৌড়ি শুরু হয়ে গেছে সবার..একদম ধাক্কাধাক্কির মতো অবস্থা। কেউ রুকুর আগেই দাঁড়াতে পারলো, আবার কেউ পারলো না..
এই সম্পূর্ণ এপ্রোচটাই কিন্তু ভুল


জামাতে নামাজ ধরার জন্য তাড়াহুড়া করা একদম নিষেধ। রাসূল ﷺ বলেছেন:
“যখন তোমরা নামাজের জন্য ইকামত শুনবে, তখন নামাজে আসবে প্রশান্তি ও স্থিরতার সাথে। তাড়াহুড়া করবে না। যা পাবে, তা আদায় করবে; আর যা ছুটে যাবে, তা পূরণ করবে।”
— সহীহ বুখারী, সহীহ মুসলিম

যেখানে স্বয়ং রাসূল ﷺ তাড়াহুড়া করতে নিষেধ করেছেন, সেখানে আমাদের হুলুস্থুল করে নামাজে যাওয়া কি উচিত???
আমরা জামাতে ধীরে-সুস্থে যাবো, যতটুকু পাবো ততটুকুই পড়বো, আর যা ছুটে যাবে পরে পূরণ করবো..এটাই আমাদের সুন্নাহসম্মত পদ্ধতি

এবার আসি পরবর্তী প্রসঙ্গে।
আমি যখন কাতারে দাঁড়ালাম, আমার দুই পাশের ভাইসহ পুরো কাতারই প্রথম রাকাতের রুকুর পর থেকে (সিজদায় যাবে এমন মোমেন্টে) নামাজে শরিক হয়েছে। অর্থাৎ আমরা কেউই রুকু পাইনাই; ইমাম রুকু থেকে উঠে সিজদায় যাওয়ার মুহূর্তে আমরা দাঁড়াইছি।
নামাজ শেষে ইমাম সাহেব সালাম ফিরালেন। আমি দাঁড়িয়ে গেলাম, কারণ প্রথম রাকাত পুরাটা পাইনাই..
কিন্তু...আমার দুই পাশের কেউই দাঁড়ালেন না; ঈমামের সাথেই সালাম ফিরাইয়া নিলো তারা। মানে তারা ধরে নিছে, সিজদার আগে দাঁড়াতে পারছে মানেই পুরা রাকাত হয়ে গেছে। অথচ এটাও সঠিক ধারণা নয়।

রাসূল ﷺ বলেছেন:
“যে ব্যক্তি রুকু পায়, সে রাকাত পায়।”
— সুনান আবু দাউদ
অর্থাৎ ইমামের সাথে রুকুতে শরিক হতে পারলে সেই রাকাত পাওয়া গণ্য হবে। কিন্তু যদি রুকু না পাওয়া যায়..রুকুর পর বা রুকু থেকে উঠে যাওয়ার মুহূর্তে নামাজে শরিক হলে সেই রাকাত গণ্য হবে না। ইমামের সালামের পর সেই রাকাত এক্সট্রা নিজে পূরণ করতে হবে।
বিষয়গুলো সূক্ষ্ম হলেও অনেক অনেক গুরুত্বপূর্ণ। অনেকেই জানেন এই ব্যাপারে আগেই, কিন্তু এই পোস্টের কারণে যদি একজনেরও ভুল সংশোধন হয় তাহলেই আলহামদুলিল্লাহ, আমার এই উদ্দেশ্য নিয়েই পোস্টটা লেখা 🥹
আল্লাহ আমাদের সবাইকে সঠিকভাবে দ্বীন বুঝার ও মানার তৌফিক দিন।
জাযাকাল্লাহু খাইরান 🤍

- তাওসিভ
Follow: @PathwayToNoor
#PathwayToNoor #Ramadan2026
#RamadanKareem #Islam
23👏1
🌝 Ramadan Planner: Day 5
⭐️ রমাদ্বানের সুন্নাহ ও দু'আ; সদয় কাজ এবং ঘুমানোর আগের জিকরসমূহ

নিয়মিত মেনে চলার চেষ্টা করুন..

🌙 @PathwayToNoor
Please open Telegram to view this post
VIEW IN TELEGRAM
4🥰1
রাব্বি ইন্নি লিমা আনজালতা ইলাইয়্যা মিন খাইরিন ফাকির" (رَبِّ إِنِّي لِمَا أَنزَلْتَ إِلَيَّ مِنْ خَيْرٍ فَقِيرٌ)

এই রামাদানে প্রতিদিন সুযোগ পেলেই এই দোয়াটি পাঠ করুন, এটি একটি অত্যন্ত শক্তিশালী দোয়া, এই বিশ্বাস নিয়ে এটি পাঠ করুন যে আল্লাহ অসম্ভবকে সম্ভব করতে পারেন কারণ তিনিই পারেন, একমাত্র তিনিই আপনার পরিস্থিতি পরিবর্তন করতে পারেন এবং ইহকাল ও পরকালে আপনার যা কিছু প্রয়োজন তা সরবরাহ করতে পারেন, আপনার পূর্ণ হৃদয় এবং মহান আল্লাহর উপর আস্থা রেখে এটি প্রার্থনা করুন!

সংগৃহীত
@PathwayToNoor
24
🌝 Ramadan Planner: Day 6
⭐️ রমাদ্বানের সুন্নাহ ও দু'আ; সদয় কাজ এবং ঘুমানোর আগের জিকরসমূহ

নিয়মিত মেনে চলার চেষ্টা করুন..

🌙 @PathwayToNoor
Please open Telegram to view this post
VIEW IN TELEGRAM
6
রমাদান সিরিজ — দিন ৬
রমাদান: জিহ্বার হিফাজত।

মুহাম্মদ ﷺ বলেছেন: যে ব্যক্তি রোজা রেখে মিথ্যা কথা ও অসৎ আচরণ ত্যাগ করে না, তার খাবার-পানীয় ত্যাগ করার প্রয়োজন আল্লাহর নেই।
— সহীহ বুখারী, সহীহ মুসলিম

প্রিয় ভাই ও বোনেরা, রোজা শুধু খাবার ও পানীয় থেকে বিরত থাকা নয়; বরং জিহ্বার সংযমও রোজার একটি গুরুত্বপূর্ণ অংশ। আমরা অনেক সময় না ভেবে কথা বলে ফেলি, কারও হৃদয় কষ্ট দিই, অথবা অনর্থক কথায় সময় নষ্ট করি। রমাদান আমাদের শেখায়— প্রতিটি শব্দের হিসাব আছে। প্রতিটি বাক্য আল্লাহর সামনে জবাবদিহির বিষয়। জিহ্বা নিয়ন্ত্রণ করা সহজ নয়, কিন্তু এটিই রোজার প্রকৃত শক্তি।

📍 আজকের আমল
1️⃣ মিথ্যা, গীবত ও অশ্লীল কথা থেকে দূরে থাকি।
2️⃣ কারও সমালোচনার বদলে তার জন্য দোয়া করি।
3️⃣ বেশি বেশি যিকির ও দরুদ পড়ি।
4️⃣ কথা বলার আগে ভাবি— “এতে কি আল্লাহ সন্তুষ্ট হবেন?”

আল্লাহ আমাদের জিহ্বাকে পবিত্র রাখুন এবং আমাদের রোজা কবুল করুন। আমীন।

— মুসলিমা ডায়েরি
@PathwayToNoor
17
কুরআন আমাদের যা বলতে চায় - পর্ব ৫

"যে আল্লাহকে ভয় করে (তাকওয়া অবলম্বন করে), আল্লাহ তার জন্য বের হওয়ার পথ করে দেন। এবং তাকে এমন জায়গা থেকে রিযিক দেন, যা সে কল্পনাও করে না।" - (সূরা আত-তালাক: ২-৩)


তোমার লাইফে এমন সময় আসে যখন মনে হয় সামনে আর কোনো রাস্তা নেই—সব দরজা বন্ধ। টাকা পয়সার টানাটানি, ক্যারিয়ারের অনিশ্চয়তা, অ্যাডমিশনে চান্স না পাওয়া—এসব সময় স্ট্রেস লেভেল ১০০ হয় । মনে হয় এবার সব শেষ । কিন্তু এই আয়াত গ্যারান্টি দিচ্ছে: যেখান থেকে তুমি ভাবছ রাস্তা শেষ, ঠিক সেখান থেকেই আল্লাহ তোমার জন্য “বের হওয়ার রাস্তা” তৈরি করে দেবেন। শর্ত শুধু একটাই—তাকওয়া


তাকওয়া আসলে কী?
আল্লাহর কাছে জবাবদিহিতার ভয় রেখে নিজেকে সব ধরনের হারাম থেকে দূরে রাখা। এটা শুধু বড় গুনাহ নয়—ছোট কম্প্রোমাইজ । যেমন: অ্যাসাইনমেন্টে কপি-পেস্টের সুযোগ থাকলেও না করা, ফ্রেন্ডদের চাপে ভুল পথে না যাওয়া, কাউকে ঠকানোর স্কোপ থাকলেও আল্লাহর ভয়ে পিছিয়ে আসা । এগুলোই রিয়েল তাকওয়া । হযরত ওমর ইবনে আব্দুল আযীয (রহ.) বলেছেন, “দিনের রোজা, রাতের কিয়াম মানেই তাকওয়া নয়; বরং তাকওয়া হলো আল্লাহ যা দিয়ে বান্দাকে শাহওয়াত ( প্রবৃত্তি ) ও মা’সিয়াত ( গুনাহ ) থেকে রক্ষা করেন।”

তোমার কল্পনার বাইরে থেকে রিযিক

আল্লাহ বলছেন, যদি তুমি তাকওয়ায় থাকো, আমি তোমাকে এমন জায়গা থেকে রিযিক দেব যা তুমি ভেবেও দেখোনি।
ধরো, একটা ছেলে হারাম ইনকাম সোর্স ছেড়ে দিল—কেউ ধরবে না জেনেও । কয়েক মাস পর হঠাৎ perfect + legal চাকরির অফার পেল, স্যালারিও আগের চেয়ে কয়েক গুণ বেশি । অথবা একটা মেয়ে রিলেশনে না জড়িয়ে সঠিক সময়ের জন্য অপেক্ষা করল, আল্লাহ তাকে এমন লাইফ পার্টনার দিলেন যা সে কল্পনাও করেনি ।

এটা ম্যাজিক নয়—এটাই আয়াতের ওয়াদা। আল্লাহর জন্য কিছু স্যাক্রিফাইস করলে মনে করো না তুমি হারাচ্ছো । তিনি তার বদলে হাজার গুণ বেটার কিছু রেডি রাখেন, সময় মতো ।

@PathwayToNoor
❤‍🔥10