Pathway To Noor
3.46K subscribers
274 photos
53 videos
1 file
160 links
আস-সালামু 'আলাইকুম
ইসলাম প্রচার ও ইসলাম সম্বন্ধে সবাইকে অবগত করার জন্য আমাদের ক্ষুদ্র প্রচেষ্টা ❤️

FB Page- https://www.facebook.com/PathwayToNoor

WP:
https://whatsapp.com/channel/0029VbBD7VA1SWssAQh17W2n
Download Telegram
‘যে ব্যক্তি যৌবনে বিবাহ করে নেয়, শয়তান চিৎকার করে বলে উঠে — হায় আফসোস! সে আমার থেকে তার দ্বীনকে সুরক্ষিত করে নিল।’

[মাজমাঊয যাওয়ায়েদ, খন্ড : ৪, পৃষ্ঠা : ২, হাদিস : ৭৩১৬]
@PathwayToNoor
27🥰1
এরচে বড় দুর্যোগ কী হতে পারে যে-তোমার অন্তর মরে গেছে, আর তুমি টেরও পাওনি! ব্যাপারটা অনেকটা এরকম, যেন তুমি বলছো- "ইয়া রব! আমি কতবার তোমার অবাধ্য হচ্ছি! অথচ তুমি আমাকে কোনোই শাস্তি দিচ্ছ না!''

ওদিকে আল্লাহ তাআলা বলছেন-'আমি তোমাকে কত শাস্তি দিচ্ছি, অথচ তুমি বুঝতেও পারছো না! আমি কি তোমার অন্তর থেকে এর "প্রাণ" কেড়ে নিইনি?!

~ শাইখ আব্দুল্লাহ আযযাম রাহি.

#collected
@PathwayToNoor
😢166
@PathwayToNoor❤️🤍
❤‍🔥122
*সে পাপ করলো, একদিন আল্লাহর কাছে ক্ষমা চেয়ে পেয়েও গেল।*

*আপনি তার পাপের সমালোচনা করে গীবত করলেন।*
*সেটার ক্ষমাও চাইলেন না, পেলেনও না।*
*দিন শেষে— পাপ করলো সে, পাপী হলেন আপনি।*

~শায়েখ ফাহিম বদরুল হাসান

আল্লহুম্মাগফিরলি

#collected
@PathwayToNoor
😢31
যাদের ফজরের সময় ঘুম গভীর হয়, উঠতে লেট হয় এছাড়া আরও সমস্যা হয় তারা রাতে  ---
১. সুরা ফাতিহা
2. সুরা বাকারাহ'র (১-৫) নং আয়াত, আয়তুল কুরসি ও এরপরের ২ আয়াত এবং সুরা বাকারাহ'র লাস্ট ৩ আয়াত
3. সুরা মুলক


শুধু এটুকু আমল করলেই শরীর অনেক হালকা হয়ে যাবে, গভীর ঘুম পাতলা হবে। এবং ফজর পড়া সহজ হবে ইনশাআল্লাহ। ওয়ামা তাওফীকি ইল্লা বিল্লাহ।

Rabbaniyahh
#collected
@PathwayToNoor
42
Forwarded from Pathway To Noor
জুমার দিনের গুরুত্বপূর্ণ ৪টি আমলঃ


সূরা আল-কাহফ পাঠ করা

অধিক পরিমাণে দরুদ পড়া
اَللّٰهُمَّ صَلِّ وَسَلِّمْ عَلَى نَبِيِّنَا مُحَمَّدٍ
[“আল্লা-হুম্মা সাল্লি ওয়াসাল্লিম ‘আলা নাবিয়্যিনা মুহাম্মাদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)”]

বেশি বেশি ইস্তিগফার পড়া
أَسْتَغْفِرُ اللّٰهَ
[“আস্তাগফিরুল্লা-হ”]

আসর ও মাগরিবের মধ্যবর্তী সময়ে দু'আ করা

অবশ্যই বেশি বেশি পৃথিবীর সকল দেশের মাজলুম, মুজাহিদ, কারাবন্দী মুসলিম ভাই-বোন ও দ্বীনের দাঈদের জন্য দু'আ করবেন।

আল্লাহ তা'আলা সকল জা'লি'ম, মুনা'ফি'ক, তা'গু'ত ও কু'ফফা'রদের হেদায়েত লিখা থাকলে হেদায়েত দিন নয়তো ধ্বং*স দিন তাদের, আমিন।
🌝 @PathwayToNoor
‌‌
Please open Telegram to view this post
VIEW IN TELEGRAM
9❤‍🔥2🥰1
ইস্তিগফার: 

রাসূলুল্লাহ ﷺ বলেছেন-

“যে ব্যক্তি বেশি পরিমাণে ইস্তেগফার করবে আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালা যে কোন অভাব ও সংকটের সময় তার জন্য রাস্তা খুলে দিবেন, যেকোন দুঃখ ও দুশ্চিন্তা দূর করে দিবেন এবং তার জন্য এমন রুজি-রোজগারের ব্যবস্থা করে দিবেন যা সে কল্পনাও করতে পারবে না।” [আবু দাউদ, হা/১৫১৮]

কুরআন থেকে-

“আমি বললাম, তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা প্রার্থনা কর। নিশ্চয়ই তিনি ক্ষমাশীল। তাহলে তিনি তোমাদের প্রতি মুষলধারে বৃষ্টি প্রেরণ করবেন। আর তিনি তোমাদেরকে সম্পদ ও সন্তানাদি বৃদ্ধি করে দেবেন। তিনি তোমাদের জন্য বিভিন্ন উদ্যান ও নদ-নদী সৃষ্টি করে দেবেন।” [ নূহ, ১০-১২]
“হে আমার সম্প্রদায়! তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা প্রার্থনা কর। অতঃপর তাঁর কাছে তাওবা কর। তিনি তোমাদের প্রতি মুষলধারে বৃষ্টি প্রেরণ করবেন। তোমাদের শক্তিকে আরও বাড়িয়ে দেবেন। আর তোমরা অপরাধী হয়ে মুখ ফিরিয়ে নিও না।” [হুদ, আয়াত: ৫২]

এভাবে কুরআন ও হাদিসে তাওবা ও ইস্তিগফারের অনেক ফায়দা ও উপকারের কথা বলা হয়েছে। তাই আল্লাহ তাআলার ক্ষমা, দয়া এবং দুনিয়া ও আখিরাতে সব দিক থেকে তাঁর সাহায্য লাভ করার জন্য তাওবা ও ইস্তিগফারের বিকল্প নেই।

মোটকথা, তাওবা ও ইস্তিগফারের মাধ্যমে একজন মুমিনের দুনিয়া ও আখেরাতের জীবন সর্বাঙ্গীন সুন্দর ও সফল হয়। এর মাধ্যমে একজন মুমিন লাভ করে উভয় জাহানের সমৃদ্ধি। সর্বোপরি তাওবা ও ইস্তিগফারের মাধ্যমে মুমিন আল্লাহ তাআলার নিকটতম বান্দায় পরিণত হয়।

আল্লাহ তাআলা আমাদের সকলের সগীরা-কবীরা গুনাহসহ সব ধরনের অন্যায়-অপরাধ ক্ষমা করেন। এবং আমাদেরকে সব ধরনের গুনাহ থেকে তাওবা করার তাওফীক দান করুন— আমীন, ইয়া রাব্বাল আলামীন।

তবে নিজেকে সবধরনের অশ্লীলতা, অপবিত্রতা থেকে পবিত্র থাকা চাই।

ইস্তেগফার এমন এক ঔষধ যার কোনো পার্শ্বপ্রতিক্রিয়া নেই।

শক্তির রহস্য হচ্ছে ইস্তিগফার।

গুনাহ্ থেকে বেঁচে থাকার মাধ্যম হলো ইস্তিগফার।

ইস্তিগফার হলো গুনাহ্সমূহ ধ্বংসের হাতিয়ার।

এই পবিত্র কুরআন তোমাদের রোগও বলে দেয় এবং উক্ত রোগের চিকিৎসাও বলে দেয়। সুতরাং তোমাদের রোগ হলো গুনাহ্ আর তোমাদের চিকিৎসা হলো ইস্তিগফার।

কাতাদাহ্ (রাযিয়াল্লাহু আন্‌হ)

দুনইয়া ও আখিরাতের এমন কোনো প্রয়োজন ও মুসিবত নেই, ইস্তিগফার দ্বারা যার প্রতিকার হয় না।

স্বপ্নের জগতে বাস্তবে যেতে চান?
ইস্তিগফারকে আবশ্যক করে নিন।


ইস্তিগফারের দাবিই হচ্ছে তাক্বওয়া। যে ইস্তিগফারের হক্ব আদায় করে ইস্তিগফার করে তার তাক্বওয়ার দৌলত নসিব হয়ে যায়।

এটাও গুনাহের একটি মন্দ প্রভাব যে, ইস্তিগফারের এতো বড়ো বড়ো উপকারিতা কুরআন-সুন্নাহ্‌তে পাঠ করেও মানুষ ইস্তিগফারকে অবলম্বন করে না।

মুফতি মুহাম্মাদ খুবাইব (হাফিযাহুল্লাহ্‌

)
আশ্চর্য তার জন্যে, যে ধ্বংস হয় অথচ তার সঙ্গেই রয়েছে মুক্তি।
আরয করা হলো— তা কি?
বললেন— ‘ইস্তিগফার’।

আলী ইবনে আবি ত্বালিব রাযিয়াল্লাহু 'আন্

‌হ


সকল আঘাতের উপশম হলো ইস্তিগফার।

সুকুন হচ্ছে অমূল্য, যা আসবে খাঁটি ইস্তিগফারের দ্বারা।

ইস্তিগফার পিঁপড়ার শক্তিকে হাতির চেয়েও অধিকতর করে দেয়।

#collected
Rabbaniyahh
@PathwayToNoor
❤‍🔥104
মৃত্যুর পরও যদি আপনার ছবি সেই Profile এ থেকে যায়... হোক বা নিজের বা যেকোনো নারীর ছবি..... আপনার গুনাহ কবরে পৌঁছাতেই থাকবে... যদি কিয়ামত পর্যন্ত থাকে তাহলে সেই গুনাহ কবরে কিয়ামত পর্যন্তই পৌঁছাতে থাকবে...
আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন

Join
@PathwayToNoor 🌝
Please open Telegram to view this post
VIEW IN TELEGRAM
😢24
❤‍🔥86
Forwarded from Pathway To Noor
জুমার দিনের গুরুত্বপূর্ণ ৪টি আমলঃ


সূরা আল-কাহফ পাঠ করা

অধিক পরিমাণে দরুদ পড়া
اَللّٰهُمَّ صَلِّ وَسَلِّمْ عَلَى نَبِيِّنَا مُحَمَّدٍ
[“আল্লা-হুম্মা সাল্লি ওয়াসাল্লিম ‘আলা নাবিয়্যিনা মুহাম্মাদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)”]

বেশি বেশি ইস্তিগফার পড়া
أَسْتَغْفِرُ اللّٰهَ
[“আস্তাগফিরুল্লা-হ”]

আসর ও মাগরিবের মধ্যবর্তী সময়ে দু'আ করা

অবশ্যই বেশি বেশি পৃথিবীর সকল দেশের মাজলুম, মুজাহিদ, কারাবন্দী মুসলিম ভাই-বোন ও দ্বীনের দাঈদের জন্য দু'আ করবেন।

আল্লাহ তা'আলা সকল জা'লি'ম, মুনা'ফি'ক, তা'গু'ত ও কু'ফফা'রদের হেদায়েত লিখা থাকলে হেদায়েত দিন নয়তো ধ্বং*স দিন তাদের, আমিন।
🌝 @PathwayToNoor
‌‌
Please open Telegram to view this post
VIEW IN TELEGRAM
5💯1
Forwarded from Pathway To Noor (🌼 أنيكا 🦋)
দিনে একবার করে হলেও যে আমল গুলো  করবেন.... আর বেশি  করতে পারলে তো আরও ভালো....📿📿

[ নিয়মিত  ইবাদতকারীকে আল্লাহ বেশি পছন্দ করেন]

১.ইস্তেগফার -১০০ বার
২.দরুদ -১০০বার
৩.দোয়া ইউনুস -১০০বার
৪.ইয়া জালজালালি ওয়াল ইকরাম-১০০বার
৫.সুবহানাল্লাহ -১০০ বার
৬. আলহামদুলিল্লাহ -১০০বার
৭.আল্লাহ আকবর -১০০বার
৮.লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা  
    বিল্লাহ -১০০বার
৯.সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি
    সুবহানাল্লাহিল আলিয়্যিল আযীম

১০.লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইয়িন কাদির -১০০বার
১১.সুরা ফাতিহা -৭বার
১২. সুরা ইখলাস -৩ বার
১৩.সুরা ফালাক-৩বার
১৪.সুরা নাস-৩ বার
১৫.সালামুন আলা নূহীং ফিল আলামীন 
  -৭ বার
১৬.হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযিম - ৭ বার

১৭.আল্লাহুম্মা আজিরনি মিনান্নার - ৭
১৮.আল্লাহুম্মা ইন্নী আস-আলুকাল জান্নাতা ওয়া আ'উযু বিকা মিনান্নার" -৭বার

১৯.লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রসুলুল্লাহ -১০০বার
              ........★★........
""এই ইবাদত  গুলো ফজর এবং মাগরিবের পরে করার চেষ্টা  করবেন।যদি  না পারেন সারাদিন এ যে কোনো  সময় একবার করার চেষ্টা  করবেন """
           ...............★★.............

@PathwayToNoor
14❤‍🔥3🔥2😱1
This media is not supported in your browser
VIEW IN TELEGRAM
এশার নামাজের পর পাঠ করবেন❤️🤍
ওই সময়ে না পারলেও সারাদিনে একবার পাঠ করার চেষ্টা করবেন যে কোনো সময়ে
@PathwayToNoor
16🥰3
This media is not supported in your browser
VIEW IN TELEGRAM
@PathwayToNoor... 🤍❤️
12❤‍🔥4🥰1
ইস্তেগফারের অলৌকিক গল্প 🌻

মাহিরা আপু ১২ বছর ধরে নিঃসন্তান। ডাক্তার বলেছে, আর কোনো সম্ভাবনাই নেই। মানসিকভাবে বিধ্বস্ত হয়ে একদিন ইউটিউবে এক আলিমের লেকচার শুনলেন—“যে নারী বা পুরুষ নিয়মিত ইস্তেগফার পড়ে, আল্লাহ তার জন্য রিজিক ও বাচ্চার দরজা খুলে দেন।” সেদিন থেকেই শুরু করলেন—আস্তাগফিরুল্লাহ আল্লাযি লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়্যুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি
দিনে অন্তত ৫০০ বার।

৩ মাস পর এক অলৌকিক দিন— মাহিরা আপু কান্নায় ভেঙে পড়লেন... রিপোর্ট বলছে, তিনি গর্ভবতী!ডাক্তারও অবাক—"এটা বিজ্ঞান দিয়ে বোঝানো যায় না!"

🔸নোট: ৫০০ বারই পড়তে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই।ইস্তেগফার যত বেশি পড়বেন, তত বেশি বরকত আসবে।
কারও পক্ষে ১০০ বার সম্ভব, কারও পক্ষে ১০০০ বার—আল্লাহ নিয়ত ও চেষ্টাকেই দেখেন।

🔹ইস্তেগফার শুধু গুনাহ মাফের জন্য নয়—
এটা রিজিক, শান্তি ও অলৌকিক পরিবর্তনের চাবিকাঠি।

#collected
সংগ্রহক → Fari
দোয়ার_অলৌকিকতা
@PathwayToNoor
29
Forwarded from Pathway To Noor
জুমার দিনের গুরুত্বপূর্ণ ৪টি আমলঃ


সূরা আল-কাহফ পাঠ করা

অধিক পরিমাণে দরুদ পড়া
اَللّٰهُمَّ صَلِّ وَسَلِّمْ عَلَى نَبِيِّنَا مُحَمَّدٍ
[“আল্লা-হুম্মা সাল্লি ওয়াসাল্লিম ‘আলা নাবিয়্যিনা মুহাম্মাদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)”]

বেশি বেশি ইস্তিগফার পড়া
أَسْتَغْفِرُ اللّٰهَ
[“আস্তাগফিরুল্লা-হ”]

আসর ও মাগরিবের মধ্যবর্তী সময়ে দু'আ করা

অবশ্যই বেশি বেশি পৃথিবীর সকল দেশের মাজলুম, মুজাহিদ, কারাবন্দী মুসলিম ভাই-বোন ও দ্বীনের দাঈদের জন্য দু'আ করবেন।

আল্লাহ তা'আলা সকল জা'লি'ম, মুনা'ফি'ক, তা'গু'ত ও কু'ফফা'রদের হেদায়েত লিখা থাকলে হেদায়েত দিন নয়তো ধ্বং*স দিন তাদের, আমিন।
🌝 @PathwayToNoor
‌‌
Please open Telegram to view this post
VIEW IN TELEGRAM
🥰12🔥3
This media is not supported in your browser
VIEW IN TELEGRAM
@PathwayToNoor... ❤️🤍
4🥰3
🌱 দোয়া কবুলের গল্প 🌱

আমি অনেক ইস্তিগফার পড়তাম। মনে মনে ভেবেছিলাম, “হয়তো আমি এই সেমিস্টারে টপ করতে পারব” কিংবা “বাকি বইগুলো কদিন পর পড়ে শেষ করব।” সব কিছুই কেবল মনে মনে চাওয়া ছিল...

কিন্তু আলহামদুলিল্লাহ, এক সময় সেই চাওয়া পূরণ হয়ে গেল। আমি টপ করলাম, সাথে বইগুলোও পড়ে শেষ করলাম—শুধু ইস্তিগফারের বরকতে।
আজও যখন কোনো দুশ্চিন্তা, ভয় বা টেনশন আমাকে ঘিরে ধরে, আমি শুধু ইস্তিগফার পড়া শুরু করি। এরপর দেখি, আল্লাহ নিজেই আমার জন্য সবকিছু সহজ করে দিচ্ছেন।
#collected
Tayyebah-তাইয়্যেবাহ
@PathwayToNoor
39❤‍🔥4