Pathway To Noor
3.45K subscribers
276 photos
53 videos
1 file
161 links
আস-সালামু 'আলাইকুম
ইসলাম প্রচার ও ইসলাম সম্বন্ধে সবাইকে অবগত করার জন্য আমাদের ক্ষুদ্র প্রচেষ্টা ❤️

FB Page- https://www.facebook.com/PathwayToNoor

WP:
https://whatsapp.com/channel/0029VbBD7VA1SWssAQh17W2n
Download Telegram
✪ *যাকাতুল ফিতর বা ফিতরার সংক্ষিপ্ত বিধি-বিধান*

১. যাকাতুল ফিতর/ফিতরা দেওয়ার হুকুম কী?
➤ ফরজ বা ওয়াজিব।

২. কার জন্য ফিতরা দেওয়া ফরজ?
➤ পরিবারের প্রতিটি সদস্য পুরুষ-নারী, বড়-ছোট সবার জন্য। *এমনকি ঈদের চাঁদ উদিত হওয়ার পূর্বে সন্তান ভূমিষ্ঠ হলেও তার ফিতরা দেওয়া আবশ্যক!*

৩. ফিতরা দেওয়ার দায়িত্ব কার?
➤ গৃহকর্তা নিজের ফিতরা দেবে এবং তার অধীনস্থ ঐ সকল ব্যক্তিদের ফিতরা দেবে যাদের ভরণ-পোষণ দেওয়া তার জন্য ফরজ।

৪. কোন জিনিস দ্বারা ফিতরা প্রদান করা উচিৎ?
➤ প্রত্যেক দেশের প্রধান খাদ্যদ্রব্য। যেমন: আমাদের দেশে চাল, গম।

৫. ফিতরার পরিমাণ কত?
➤ এক সা, তথা প্রায় *আড়াই থেকে তিন কেজি* (চাল/গম)। তবে তিন কেজি দেওয়া অধিক উত্তম ও নিরাপদ। (সৌদি ফতোয়া বোর্ড)

*বি.দ্র. হাদিসে যেহেতু খাদ্যদ্রব্য দেওয়ার কথা বলা হয়েছে তাই সুন্নত অনুসরণ করতে চাইলে খাদ্যদ্রব্যই দিতে হবে। একান্ত অপরিহার্য পরিস্থিতি না হলে টাকা দ্বারা ফিতরা দেওয়া সুন্নত পরিপন্থী।*

৬. ফিতরা কখন আদায় করতে হবে?
➤ ঈদের দিন ঈদগাহে যাওয়ার আগে। তবে ১-২ দিন আগে দেওয়াও জায়েজ। ঈদের পরে ফিতরা দেওয়া হলে তা শুদ্ধ হবে না, বরং তা সাধারণ সদাকা হিসেবে গণ্য হবে।

৭. ফিতরা আদায়ের উদ্দেশ্য কী?
➤ ঈদের দিন গরিব-অসহায় মানুষের খাবারের ব্যবস্থা করা এবং রোজাদারকে অর্থহীন কাজ, অশ্লীলতা ও ত্রুটি-বিচ্যুতি থেকে পবিত্র করা।

৮. ফিতরা বণ্টনের খাত কী কী?
➤ প্রধানত গরিব-অসহায় মানুষ। তবে অনেক আলেমের মতে যাকাতের ৮টি খাতের সবগুলোতেই ফিতরা দেওয়া যাবে।

✪ *ফিতরা বিষয়ক কতিপয় জরুরি মাসায়েল:*

ক. প্রয়োজনে এক দেশে থেকে অন্য দেশে ফিতরা প্রেরণ করা জায়েজ।

খ. একজনের ফিতরা একাধিক ব্যক্তিকে যেমন দেওয়া জায়েজ তদ্রূপ একাধিক ব্যক্তির ফিতরা প্রয়োজনে একজনকেও দেওয়া জায়েজ।

গ. ঈদের দিন নিজ পরিবারে খাওয়ার মতো অর্থ-সম্পদ এবং ফিতরা দেওয়ার মতো সামর্থ্য থাকলে ফিতরা প্রদান করা আবশ্যক।

ঘ. ঈদের চাঁদ উদিত হওয়ার পূর্বে সন্তান ভূমিষ্ঠ হলেও তার ফিতরা দেওয়া আবশ্যক। গর্ভস্থ সন্তানের ফিতরা দেওয়া আবশ্যক নয়, তবে দেওয়া উত্তম।

ঙ. ঈদের চাঁদ উদিত হওয়ার পূর্বে কোনো মেয়ের বিয়ে হলে পিতার জন্যে তার ফিতরা দেওয়া আবশ্যক। আর ঈদের চাঁদ উদিত হওয়ার পরে বিয়ে হলে স্বামীর জন্য তার স্ত্রীর পক্ষ থেকে ফিতরা দেওয়া আবশ্যক।

চ. ঈদের চাঁদ উদিত হওয়ার পূর্বে কোনো ব্যক্তি মারা গেলে তার ফিতরা দেওয়া আবশ্যক নয়। তবে চাঁদ উদিত হওয়ার পরে মারা গেলে তার ওয়ারিশগণ তার পরিত্যক্ত সম্পদ থেকে ফিতরা প্রদান করবে।

الله اعلم

- আব্দুল্লাহিল হাদী বিন আব্দুল জলীল (حفظه الله)
(লিসান্স, মদিনা ইসলামি বিশ্ববিদ্যালয়, সউদি আরব)
#Abdullahilhadi 🇸🇦
©©©©

@PathwayToNoor
❤‍🔥6
🎇 আজকের সেহরি ও ইফতারের সময়সূচী
📍 ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার জন্য


🌝 @PathwayToNoor
Please open Telegram to view this post
VIEW IN TELEGRAM
4
6❤‍🔥1
🌝 Ramadan Planner: Day 26
⭐️ রমাদ্বানের সুন্নাহ ও দু'আ; সদয় কাজ এবং ঘুমানোর আগের জিকরসমূহ

নিয়মিত মেনে চলার চেষ্টা করুন..

🌙 @PathwayToNoor
Please open Telegram to view this post
VIEW IN TELEGRAM
❤‍🔥31🥰1
আজকে সন্ধা থেকে আগামীকাল ফজর পর্যনতো সময় টা খুবই বরকতময় খুবই গুরুত্বপূর্ণ..... বিজোড় রাত্রি গুলোর মধ্যে সবচেয়ে সম্ভবনাময় রজনী এবং শুক্রবার (জুম্মাতুল বিদা).... ইনশাআল্লাহ সবাই  দুনিয়াবি সকল কাজকর্ম থেকে  আমরা সবাই নিজে বিরত রেখে আমাদের রবের জন্য  এই সময় টা ব্যয় করবো

@PathwayToNoor❤️🤍
10😢3❤‍🔥2🥰1
❝ যদি লাইলাতুল কদরের তালাশকৃত বিজোড় রাতটি জুম’আর রাতের মাঝে পরে যায়,তাহলে অন্যান্য বিজোড় রাতের তুলনায় এই রাতে লাইলাতুল কদর সংঘটিত হওয়ার বেশি আশা করা যায়। ❞

- ইমাম ইবনু রজব আল হাম্বলী রহিমাহুল্লাহ
[লাতায়িফুল মা’আরিফ, ইবনু রাজাব পৃ.২০৩]
#কালেক্টেড
@PathwayToNoor
8❤‍🔥1
আল্লাহুম্মা ইন্নাকা আফ্যুয়ুন কারিমুন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নি।

অর্থ : হে আল্লাহ, আপনি ক্ষমাশীল, দয়ালু, আপনি ক্ষমা করতে ভালোবাসেন, সুতরাং আমাকে ক্ষমা করুন।
#কালেক্টেড
@PathwayToNoor
13❤‍🔥1
🎇 আজকের সেহরি ও ইফতারের সময়সূচী
📍 ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার জন্য


🌝 @PathwayToNoor
Please open Telegram to view this post
VIEW IN TELEGRAM
4
Forwarded from Pathway To Noor
জুমার দিনের গুরুত্বপূর্ণ ৪টি আমলঃ


সূরা আল-কাহফ পাঠ করা

অধিক পরিমাণে দরুদ পড়া
اَللّٰهُمَّ صَلِّ وَسَلِّمْ عَلَى نَبِيِّنَا مُحَمَّدٍ
[“আল্লা-হুম্মা সাল্লি ওয়াসাল্লিম ‘আলা নাবিয়্যিনা মুহাম্মাদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)”]

বেশি বেশি ইস্তিগফার পড়া
أَسْتَغْفِرُ اللّٰهَ
[“আস্তাগফিরুল্লা-হ”]

আসর ও মাগরিবের মধ্যবর্তী সময়ে দু'আ করা

অবশ্যই বেশি বেশি পৃথিবীর সকল দেশের মাজলুম, মুজাহিদ, কারাবন্দী মুসলিম ভাই-বোন ও দ্বীনের দাঈদের জন্য দু'আ করবেন।

আল্লাহ তা'আলা সকল জা'লি'ম, মুনা'ফি'ক, তা'গু'ত ও কু'ফফা'রদের হেদায়েত লিখা থাকলে হেদায়েত দিন নয়তো ধ্বংস করে দিন, আমিন।


🌝 @PathwayToNoor
‌‌
Please open Telegram to view this post
VIEW IN TELEGRAM
4❤‍🔥1
🌝 Ramadan Planner: Day 27
⭐️ রমাদ্বানের সুন্নাহ ও দু'আ; সদয় কাজ এবং ঘুমানোর আগের জিকরসমূহ

নিয়মিত মেনে চলার চেষ্টা করুন..

🌙 @PathwayToNoor
Please open Telegram to view this post
VIEW IN TELEGRAM
5
🎇 আজকের সেহরি ও ইফতারের সময়সূচী
📍 ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার জন্য


🌝 @PathwayToNoor
Please open Telegram to view this post
VIEW IN TELEGRAM
3
🌝 Ramadan Planner: Day 28
⭐️ রমাদ্বানের সুন্নাহ ও দু'আ; সদয় কাজ এবং ঘুমানোর আগের জিকরসমূহ

নিয়মিত মেনে চলার চেষ্টা করুন..

🌙 @PathwayToNoor
Please open Telegram to view this post
VIEW IN TELEGRAM
4
সৌদিতে শাওয়ালের চাঁদ দেখা গিয়েছে। আজ আমাদের শেষ রাত রামাদানের।
আজকে ৫ম বিজোড় রাত্রি
আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিবুল আফওয়া ফা'ফু আন্নি।
©©©
@PathwayToNoor
❤‍🔥12
🎇 আজকের সেহরি ও ইফতারের সময়সূচী (সর্বশেষ ইনশাআল্লাহ)
📍 ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার জন্য


🌝 @PathwayToNoor
Please open Telegram to view this post
VIEW IN TELEGRAM
5
#কালেক্টেড pic
তারাবি বিদায় নিয়েছে
সেহরি বিদায়  নিল
এরপর বিদায় নিবে ইফতার
😥😥
আজকে শেষ রমজান
রমজানে যেভাবে নিজেকে সবকিছু থেকে বিরত রেখেছেন
ইনশাআল্লাহ আগামী রমজান পরযনতো সবাই যেন ধরে রাখতে পারেন..
@PathwayToNoor
😢16
🌝 Ramadan Planner: Day 29
⭐️ রমাদ্বানের সুন্নাহ ও দু'আ; সদয় কাজ এবং ঘুমানোর আগের জিকরসমূহ

নিয়মিত মেনে চলার চেষ্টা করুন..

🌙 @PathwayToNoor
Please open Telegram to view this post
VIEW IN TELEGRAM
4🥰1
আজকে শেষ রমজান এ সবাই সবার জন্য থেকে দোয়া করবেন..রাসুলুল্লাহ (সঃ) সকল উম্মতের জন্য দোয়া করবেন
@PathwayToNoor
❤‍🔥92
This media is not supported in your browser
VIEW IN TELEGRAM
تَقَبَّلَ اللهُ مِنَّا وَ مِنْكُمْ

অর্থ: ‘আল্লাহ তাআলা আমাদের ও আপনাদের নেক আমল তথা ভাল কাজগুলো কবুল করুন।’

ঈদ মুবারাক 🌙

#তালিমুননিসা
©©©
@PathwayToNoor
4🥰1
ঈদের নামাজ যেহেতু বছরে দুইবারই আসে তাই অনেকেই নিয়মগুলো ভুলে যেতে পারেন।
এখান থেকে নিয়ম জেনে নিন নামাজের।

দুইটা পিকই সেইম। একটা জাস্ট লেখা আর আরেকটা ছবি সহকারে দেখানো, যেটা সুবিধা দেখে নিবেন 🥰


🌝 @PathwayToNoor
Please open Telegram to view this post
VIEW IN TELEGRAM
Please open Telegram to view this post
VIEW IN TELEGRAM
🥰9❤‍🔥3
রমাদন শেষে সন্ধ্যায় শাওয়াল মাসের যে চাঁদ দেখা যায়, সেই রাতই ঈদুল ফিতরের রাত। আর এই রাতটি অত্যন্ত বরকতময়। দীর্ঘ সিয়াম-সাধনার পর মহান আল্লাহর পক্ষ থেকে মুমিন বান্দার পুরস্কার লাভের রাত। হাদিসে এই রাতকে ‘লাইলাতুল জাইযাহ’ তথা ‘পুরস্কার লাভের রাত’ হিসেবে সাব্যস্ত করা হয়েছে। (শুআবুল ইমান)

লাইলাতুল জাইযাহ বা ঈদের রাতের  একাধিক ফযিলত রয়েছে।

🔸প্রথম ফজিলত: ঈদুল ফিতরের রাতে ইবাদতের মাধ্যমে বান্দার জন্য  জান্নাত ওয়াজিব হয়ে যায়।
মুয়াজ ইবনে জাবাল (রা.) থেকে বর্ণিত, নবী (সা.) বলেন, যে ব্যক্তি পাঁচটি রাত (ইবাদতের মাধ্যমে) জাগ্রত থাকবে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে।

এক. যিলহজ মাসের ৮ তারিখের রাত
দুই. যিলহজ মাসের ৯ তারিখের রাত (আরাফার রাত)
তিন. ঈদুল আজহার রাত
চার. ইদুল ফিতরের রাত এবং
পাঁচ. ১৫ শাবানের রাত।
(আত তারগিব ওয়াত তারহিব লিল মুনজেরি ২/৯৮, হাদিস : ১৬৫৬)


🔸 দ্বিতীয় ফজিলত: ঈদের রাতে কৃত দোয়া ফিরিয়ে দেওয়া হয় না।
হাদীসে এসেছে,

যে ব্যক্তি জুমার রাত, রজব মাসের প্রথম রাত, অর্ধ শাবানের রাত এবং দুই ঈদের রাতসহ এই পাঁচ রাতে কোনো দোয়া করে; সে রাতে তার কোনো আবেদনই ফিরিয়ে দেয়া হয় না।

(মুসান্নাফে আবদুর রাজ্জাক, হাদিস : ৭৯২৭)


🔸তৃতীয় ফজিলত: যে ব্যক্তি দুই ঈদের রাতে আল্লাহর কাছে সওয়াব প্রাপ্তির নিয়তে ইবাদত করবে তার হৃদয় সেদিনও জীবিত থাকবে যেদিন সকল হৃদয়ের মৃত্যু ঘটবে।
(সুনানে ইবনে মাজাহ, হাদিস : ১৭৮২)।


🔸ঈদুল ফিতরের রাতে ইবাদতে মশগুল থাকা মুস্তাহাব। হাদিসে এসেছে, নবীজি (সা.) এরশাদ করেন,
রমাদনের ব্যাপারে আমার উম্মতকে বিশেষভাবে পাঁচটি জিনিস দেয়া হয়েছে, যা পূর্ববর্তী উম্মতগণ পায়নি। তন্মধ্যে একটি হল রমাদনের শেষ রাতে রোজাদারদেরকে ক্ষমা করে দেয়া হয়।

সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসুলাল্লাহ! ক্ষমার এই রাতটি শবে কদর নয় তো?

নবীজি (সা.) বললেন, না, বরং শ্রমিকের কাজ শেষ হওয়ার পূর্বেই শ্রমের মজুরি দিয়ে দেয়া হয়।
(মুসনাদে আহমদ)

🔸 হাদীসে আরো এসেছে,

যে ব্যক্তি শুধু আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভের জন্য দুই ঈদের রাতে জেগে থাকবে; সেদিন (হাশরের দিন) তার হৃদয় সজীব থাকবে, যেদিন সবার হৃদয় মারা যাবে।’
(ইবনে মাজাহ)


🔸উল্লেখিত হাদিসগুলোতে ঈদের রাতের যে সব ফজিলতের কথা বলা হয়েছে এগুলোর মধ্যে কোনটিতে বিশেষ কোনো ইবাদত করার কথা বলা হয়নি। তাই এই রাতে সাধ্যানুসারে নফল নামাজ, কোরআন তিলাওয়াত, জিকির-আযকার, ইস্তিগফার এবং দোয়া-মুনাজাতে মশগুল থাকা কর্তব্য।

🔸বরকতময় এই রাতে অযথা কাজে লিপ্ত হওয়া, বাজারে-মার্কেটে ঘুরাঘুরি করা,আমোদ-ফুর্তিতে কাটিয়ে দেয়া উচিত নয়।

ঈদের রাত ইবাদতের রাত।। আর আল্লাহ আমাদেরকে পবিত্র ঈদুল ফিতরের রাতসহ প্রতিটা মুহূর্তকে দ্বীনের কাজে লাগানোর তাওফিক দান করুন। আমিন।

~সংগৃহিত এবং পরিমার্জিত
#তালিমুন_নিসা
@PathwayToNoor
4