Notes Hour
3.75K subscribers
73 photos
2 files
91 links
একাডেমিক নোট শেয়ারের উন্মুক্ত প্ল্যাটফর্ম!

📲 𝐒𝐞𝐧𝐝 𝐔𝐬 𝐅𝐞𝐞𝐝𝐁𝐚𝐜𝐤: @pHFeedBackBot

✅ 𝗔𝗿𝗿𝗮𝗻𝗴𝗲𝗱 𝗯𝘆: @Study_on_Telegram

©️একটি 𝗘ɴᴄʀʏᴘᴛᴇᴅ 𝗘ᴅᴜ প্রতিষ্টান
Download Telegram
❓/20 👀
সংকরায়ন ও বন্ধন কোণ (Hybridization & Bond Angle) — HSC special

সংকরায়ন (Hybridization) কী?
একই পরমাণুর কাছাকাছি শক্তির অরবিটাল (s, p, d) মিশে সমশক্তির নতুন অরবিটাল গঠন করলে তাকে সংকরায়ন বলে।
এতে অণুর আকৃতি (shape) ও বন্ধন কোণ (bond angle) নির্ধারিত হয়।
মনে রাখার ট্রিক:
সংকরায়ন → অণুর আকৃতি → বন্ধন কোণ

১) sp সংকরায়ন
অরবিটাল মিশ্রণ: 1s + 1p
সংকর অরবিটাল সংখ্যা: 2
আকৃতি: Linear (সরলরেখীয়)
বন্ধন কোণ: 180°
উদাহরণ: BeCl₂, CO₂

২) sp² সংকরায়ন
অরবিটাল মিশ্রণ: 1s + 2p
সংকর অরবিটাল সংখ্যা: 3
আকৃতি: Trigonal Planar (ত্রিকোণ সমতলীয়)
বন্ধন কোণ: 120°
উদাহরণ: BF₃, C₂H₄ (ইথিন)

৩) sp³ সংকরায়ন
অরবিটাল মিশ্রণ: 1s + 3p
সংকর অরবিটাল সংখ্যা: 4
আকৃতি: Tetrahedral (চতুস্তলকীয়)
বন্ধন কোণ: 109.5°
উদাহরণ: CH₄
ব্যতিক্রম (Lone pair থাকলে কোণ কমে):
NH₃ → 107° (Trigonal pyramidal)
H₂O → 104.5° (Bent shape)

কেন কমে?
Lone pair–lone pair repulsion > bond pair repulsion
তাই বন্ধন কোণ কমে যায়।

৪) sp³d সংকরায়ন
অরবিটাল মিশ্রণ: 1s + 3p + 1d
আকৃতি: Trigonal Bipyramidal
বন্ধন কোণ: 90°, 120°, 180°
উদাহরণ: PCl₅

৫) sp³d² সংকরায়ন
অরবিটাল মিশ্রণ: 1s + 3p + 2d
আকৃতি: Octahedral
বন্ধন কোণ: 90°
উদাহরণ: SF₆

খুব গুরুত্বপূর্ণ বন্ধন কোণ (Admission + HSC):
sp → 180°
sp² → 120°
sp³ → 109.5°
NH₃ → 107°
H₂O → 104.5°

Shortcut মনে রাখো:
“180 → 120 → 109.5”
(sp → sp² → sp³)


MCQ ফাঁদ:
CH₄ এর bond angle = 109.5°, 90° না
H₂O ও NH₃ এ lone pair থাকার কারণে angle কমে যায়।
CO₂ linear হলেও double bond আছে, angle 180°
তড়িৎচুম্বকীয় তরঙ্গের তরঙ্গদৈর্ঘ্য (Electromagnetic Wavelength) — HSC শর্ট নোট

তড়িৎচুম্বকীয় তরঙ্গ কী?
যে তরঙ্গ চলার জন্য কোনো মাধ্যমের প্রয়োজন হয় না এবং বৈদ্যুতিক ও চৌম্বক ক্ষেত্রের কম্পনের মাধ্যমে চলে তাকে তড়িৎচুম্বকীয় তরঙ্গ বলে।
উদাহরণ: রেডিও তরঙ্গ, মাইক্রোওয়েভ, অবলোহিত (IR), দৃশ্যমান আলো, অতিবেগুনি (UV), এক্স-রে, গামা রশ্মি।

তরঙ্গদৈর্ঘ্য (λ) কী?
পরপর দুটি শীর্ষ বা দুটি খাদ-এর মধ্যবর্তী দূরত্বকে তরঙ্গদৈর্ঘ্য বলে।
চিহ্ন: λ (লাম্বডা)

একক: মিটার (m)
মূল সূত্র:λ = v/f

এখানে,
v = তরঙ্গের বেগ
f = কম্পাঙ্ক (frequency)
λ = তরঙ্গদৈর্ঘ্য

আলোর জন্য:
v = c = 3 × 10⁸ m/s
তাই,
λ = 3 × 10⁸ / f

তরঙ্গদৈর্ঘ্যের ক্রম (বড় → ছোট):
• Radio wave → 10³ – 10⁻¹ m
• Microwave → 10⁻¹ – 10⁻³ m
• Infrared (IR) → 10⁻³ – 7×10⁻⁷ m
• Visible light → 7×10⁻⁷ – 4×10⁻⁷ m
• Ultraviolet (UV) → 4×10⁻⁷ – 10⁻⁸ m
• X-ray → 10⁻⁸ – 10⁻¹² m
• Gamma ray → < 10⁻¹² m

মনে রাখার ট্রিক:(বড়-ছোট)
“রেহনুমা-ই দৃশ্যত অতি-রঞ্জিত করে গান গায়”
গুরুত্বপূর্ণ তথ্য
• তরঙ্গদৈর্ঘ্য বাড়লে কম্পাঙ্ক কমে
• তরঙ্গদৈর্ঘ্য কমলে শক্তি বাড়ে
• দৃশ্যমান আলোর তরঙ্গদৈর্ঘ্য ≈ 400–700 nm

MCQ Important:
• সবচেয়ে বড় λ = Radio wave
• সবচেয়ে ছোট λ = Gamma ray
• দৃশ্যমান আলো = 400–700 nm
• তড়িৎচুম্বকীয় তরঙ্গ চলতে মাধ্যম লাগে না।
❤1
সেরুমেন হলো মোমজাতীয় পদার্থ, যা সেরুমিনাস নামক বহিঃক্ষরা গ্রন্থি হতে ক্ষরিত হয়। এটি ১ম স্তরের প্রতিরক্ষা দেয়।
অডিটরি মিটাস বা কর্ণকুহরের দুই তৃতীয়াংশ হলো অস্থি নির্মিত। বাকি এক তৃতীয়াংশ তরুণাস্থি নির্মিত
ইউস্টেশিয়ান নালির গলবিলীয় সংযোগস্থলে ইনফেকশন হয়ে রোগ সৃষ্টি হয় যাকে কান পাকা রোগ বলে।
কর্ণাস্থি তিন প্রকার :
melleus, inkus, stapes.
এর মাঝে stapes দেহের সবচেয়ে ক্ষুদ্র অস্থি।
✦ Notes Hour ✦ [Join:https://t.me/NotesHour]
জারণ (Oxidation) প্রক্রিয়ায় নিচের কোনটি ঘটে?
Anonymous Quiz
11%
ইলেকট্রন গ্রহণ
84%
ইলেকট্রন ত্যাগ
5%
প্রোটন গ্রহণ
0%
প্রোটন ত্যাগ
❤1
✦ Notes Hour ✦ [Join:https://t.me/NotesHour]
বিজারণ (Reduction) বলতে কী বোঝায়?
Anonymous Quiz
10%
ইলেকট্রন ত্যাগ
80%
ইলেকট্রন গ্রহণ
10%
H ত্যাগ
0%
O গ্রহণ
✦ Notes Hour ✦ [Join:https://t.me/NotesHour]
মুক্ত মৌলের জারণ সংখ্যা কত ধরা হয়?
Anonymous Quiz
19%
+1
8%
-1
62%
0
12%
+2
✦ Notes Hour ✦ [Join:https://t.me/NotesHour]
তাপশোষী বিক্রিয়ার ক্ষেত্রে কোনটি সঠিক?
Anonymous Quiz
16%
ΔH < 0
60%
ΔH > 0
16%
ΔH = 0
8%
ΔH ঋণাত্মক
✦ Notes Hour ✦ [Join:https://t.me/NotesHour]
নিচের কোনটি একটি গুরুত্বপূর্ণ জারক পদার্থ?
Anonymous Quiz
7%
Zn
79%
KMnO₄
10%
H₂
3%
Na
✦ Notes Hour ✦ [Join:https://t.me/NotesHour]
কোনো রাসায়নিক বিক্রিয়ায় মৌলের জারণ সংখ্যা বাড়লে তাকে কী বলে?
Anonymous Quiz
34%
বিজারণ
41%
জারণ
10%
প্রতিস্থাপন
15%
বিযোজন