Notes Hour
3.74K subscribers
73 photos
2 files
91 links
একাডেমিক নোট শেয়ারের উন্মুক্ত প্ল্যাটফর্ম!

📲 𝐒𝐞𝐧𝐝 𝐔𝐬 𝐅𝐞𝐞𝐝𝐁𝐚𝐜𝐤: @pHFeedBackBot

✅ 𝗔𝗿𝗿𝗮𝗻𝗴𝗲𝗱 𝗯𝘆: @Study_on_Telegram

©️একটি 𝗘ɴᴄʀʏᴘᴛᴇᴅ 𝗘ᴅᴜ প্রতিষ্টান
Download Telegram
#Chemistry_important_topic
📜 Content - 6

প্রাইমারি ও সেকেন্ডারি বায়ু দূষক

💢প্রাইমারি বায়ু দূষক:

CO, CO₂, SO₂, NO, NH₃, H₂S

✓এখানে NH₃ ব্যতিত কোন দূষকের শেষে 2 এর বেশি নাই(ব্যতিক্রম NH₃)

💢সেকেন্ডারি বায়ু দূষক:

SO₃, H₂SO₄, N₂O₄, NO₃, NO₂

✓NO₂ ব্যতিত কোন দূষকের শেষে 3 এর কম নাই(ব্যতিক্রম NO₂)

🧪Chemistry Hour🧪

📍Notes Hour 📜
❤6
চলুন জেনে নেওয়া যাক "
মিসর" সম্পর্কে কিছু তথ্য :

➡️রাষ্ট্রীয় নাম: Arab Republic of Egypt

➡️রাজধানী ও বৃহত্তম নগরী:কায়রো (এটি আয়তন ও জনসংখ্যায় আফ্রিকার বৃহত্তম শহর)

➡️ সরকারি ভাষা:আরবি


➡️ মুদ্রার নাম:মিসরীয় পাউন্ড

➡️ দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার নাম:পার্লামেন্ট

➡️ সরকার পদ্ধতি: রাষ্ট্রপতি শাসিত

➡️ প্রথম রাষ্ট্রপতি:মোহাম্মদ নাগীব

➡️ বর্তমান রাষ্ট্রপতি:আবদেল ফাত্তাহ আল সিসি

➡️ প্রথম প্রধানমন্ত্রী: নুবার পাশা

➡️বর্তমান প্রধানমন্ত্রী:মোস্তফা মাদবুলি

➡️রাষ্ট্রীয় ধর্ম:ইসলাম

➡️কেন্দ্রীয় ব্যাংকের নাম:দ্যা সেন্ট্রাল ব্যাংক অব ইজিপ্ট (CBE)

➡️প্রধান গোয়েন্দা সংস্থার নাম:মুখরবাত

➡️মিসরের রাজতন্ত্রের অবসান ঘটে:২৩জুলাই ১৯৫২

➡️ প্রথম ফারাও বা রাজা:মেনেস

➡️শেষ ফারাও বা রাজা ছিলেন:কা

➡️প্রজাতন্ত্র ঘোষণা করে: ১৮ জুন ১৯৫৩

➡️স্বাধীনতা লাভ করে:২৮ ফেব্রুয়ারী ১৯২২

➡️জাতি সংঘের সদস্য পদ লাভ করে:২৪ অক্টোবর ১৯৪৫

➡️ইসরায়েল কে স্বীকৃতিদানকারী প্রথম আরবদেশ: মিসর

➡️পিরামিডের দেশ/নীল নদের দান বলা হয়:মিসরকে

➡️মিসরের সবচেয়ে বড় পিরামিড:ফারাও কুফুর পিরামিড

➡️তাহরির স্কয়ার অবস্থিত :মিসরের কায়রোতে

➡️মিসরীয় সভ্যতা গড়ে উঠে:নীল নদের তীরে (মিসরীয় সভ্যতা ২৫০০ বছরের বেশি স্থায়ী ছিল)

➡️রানি ক্লিওপেট্রার জন্মস্থান:মিসর

➡️বিশ্বের প্রথম ইসলামী ব্যাংক প্রথা চালু করে:মিসর (১৯৬৩ সালে)

➡️প্রথম মুসলিম হিসেবে নোবেল পুরস্কার পান:আনোয়ার সাদাত (মিসর)

➡️বিশ্বকাপ ফুটবলে অংশগ্রহণকারী প্রথম মুসলিম দেশ:মিসর (১৯৩৪ সালে)

➡️আলেকজান্দ্রিয়া বন্দর,বিখ্যাত অবকাশ কেন্দ "শারম-আল-শেখ" অবস্থিত :মিসরে

-মাহমুদা

📍Notes Hour 📜
❤7💔1
বাংলাদেশে বৃহত্তম:

➡️বৃহত্তম নদী:মেঘনা

➡️বৃহত্তম বিল:চলন বিল

➡️বৃহত্তম হাওড়:হাকালুকি হাওর

➡️বৃহত্তম রেলকারখানা:সৈয়দপুর,নীলফামারী

➡️বৃহত্তম গ্যাসক্ষেত্র:তিতাস

➡️বৃহত্তম ঈদের জামায়াত:দিনাজপুরের গোর-ই-শহীদ ময়দান

©মাহমুদা

📍Notes Hour 📜
🔥12
✅ ২৩ সেপ্টেম্বর পৃথিবীর সর্বত্র দিন-রাত সমান
✅ ২১ মার্চ পৃথিবীর সর্বত্র দিন-রাত সমান।
( পৃথিবীতে দুইবার দিন-রাত সমান হয়- ২১ মার্চ ও ২৩ সেপ্টেম্বর)
✅ উত্তর গোলার্ধে সবচেয়ে ছোট দিন ও বড় রাত- ২২ শে ডিসেম্বর
✅ উত্তর গোলার্ধে সবচেয়ে বড় দিন ও ছোট রাত- ২১ শে জুন।
✅ দক্ষিণ গোলার্ধে সবচেয়ে বড় দিন-ছোট রাত-২২ ডিসেম্বর



-সংগৃহীত

📍Notes Hour 📜
❤3🔥1
💡 রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র

★ বাংলাদেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র।

★ বাংলাদেশের পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার রূপপুর নামক স্থানে নির্মীত।

★ রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের ইউরেনিয়ামের প্রথম চালান ২৯ সেপ্টেম্বর , ২০২৩।

★ এ প্রকল্পের প্রথম ইউনিটের জ্বালানি হিসেবে 'ফ্রেশ নিউক্লিয়ার ফুয়েল' বা ইউরেনিয়ামের প্রথম চালান ঢাকা থেকে প্রকল্প এলাকায় পৌঁছেছে ২৯ সেপ্টেম্বর,২০২৩ শুক্রবার।

★ রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের জন্য তেজস্ক্রিয় জ্বালানির প্রথম চালান দেশে এসে পৌঁছায় ২৮ সেপ্টেম্বর বৃহস্পতিবার।

★ রাশিয়ার একটি উড়োজাহাজে করে এই জ্বালানি বাংলাদেশে আনা হয়েছে।

©

📍Notes Hour 📜
❤1
🍁🍁🍁

★ ভুটান বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করে- ৬ ডিসেম্বর ১৯৭১ (সর্বপ্রথম)

★ ভারত বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করে- ৬ ডিসেম্বর ১৯৭১

★ সোভিয়েত ইউনিয়ন বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করে- ২৪ জানুয়ারি ১৯৭২

★ সেনেগাল বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করে- ১ ফেব্রুয়ারি ১৯৭২ (প্রথম মুসলিম এবং আফ্রিকান দেশ হিসেবে)

★ যুক্তরাষ্ট্র বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করে- ৪ এপ্রিল ১৯৭২

★ ইরাক বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করে- ৮ জুলাই ১৯৭২ (প্রথম আরব দেশ হিসেবে)

★ পাকিস্তান বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করে- ২২ ফেব্রুয়ারি ১৯৭৪

★ চীন বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করে- ৩১ আগস্ট ১৯৭৫

📍Notes Hour 📜
❤5
💫 রিসেন্ট জিকে

🔹 করোনা মহামারি মোকাবিলায় mRNA ভ্যাকসিন তৈরিতে গুরুত্বপূর্ণ অবদান রাখায়,
       ২০২৩ সালে (২ অক্টোবর)  ‘চিকিৎসায়’ নোবেল পেয়েছেন-

★ হাঙ্গেরির ক্যাটালিন কারিকো ও
★ যুক্তরাষ্টের ড্রিউ উইসম্যান।

🔰 GK Hour 🔰

📍Notes Hour 📜
❤2
💫 রিসেন্ট জিকে

🔹পদার্থের ইলেকট্রন ডাইনামিকস গবেষণায় আলোর অ্যাটোসেকেন্ড স্পন্দন তৈরির পরীক্ষণলব্ধ প্রক্রিয়া নিয়ে গবেষণার জন্য,
         ২০২৩ সালে (৩ অক্টোবর) ‘পদার্থবিজ্ঞানে’ নোবেল পেয়েছেন-

★ ফেরেঙ্ক ক্রাউজ,
★পিয়েরে অ্যাগোস্টিনি এবং
★অ্যান ল'হুইলিয়ার।

🔰 GK Hour 🔰

📍Notes Hour 📜
❤4
💫 রিসেন্ট জিকে

🔹কোয়ান্টাম ডটের আবিষ্কার, উন্নয়ন এবং ন্যানো ক্রিস্টাল প্রযুক্তি বা ন্যানোপার্টিকলের আকার ও বৈশিষ্ট্য নির্ধারণে ভূমিকা রাখায়,
          ২০২৩ সালে (৪ অক্টোবর) ‘রসায়নে’ নোবেল পেয়েছেন-

★ মুঙ্গি জি বাওয়েন্দি,
★ লুইস ই ব্রুস,
★ অ্যালেক্সি আই একিমোড।

🔰 GK Hour 🔰

📍Notes Hour 📜
🍁 এক নজরে ২০২৩ সালের নোবেল জয়ীদের তালিকা:

★ ২ অক্টোবর ২০২৩, চিকিৎসায় নোবেল পেয়েছেন ২ বিজ্ঞানী-

ক্যাটকলিন কারিকো ও ড্রিউ উইসম্যান (করোনা মোকাবিলায় mRNA Vaccine তৈরিতে অবদান রাখায়)।

——————

★ ৩ অক্টোবর ২০২৩, পদার্থবিজ্ঞানে নোবেল পেয়েছেন ৩ বিজ্ঞানী-

ফেরেঙ্ক ক্রাউজ, পিয়েরে অ্যাগোস্টিনি ও অ্যান ল'হুইলিয়ার (পদার্থের ইলেকট্রন ডাইনামিকস গবেষণায় আলোর অ্যাটোসেকেন্ড স্পন্দন তৈরির পরীক্ষালব্ধ প্রক্রিয়া নিয়ে গবেষণার জন্য)

———————

★ ৪ অক্টোবর ২০২৩, রসায়নে নোবেল পেয়েছেন ৩ মার্কিন বিজ্ঞানী-

মুঙ্গি জি বাওয়েন্দি, লুইস ই ব্রুস, অ্যালেক্সি আই একিমোড (কোয়ান্টাম ডটের আবিষ্কার, উন্নয়ন এবং ন্যানো ক্রিস্টাল প্রযুক্তি বা ন্যানোপার্টিকলের আকার ও বৈশিষ্ট্য নির্ধারণে ভূমিকা রাখায়)

——————

★ ৫ অক্টোবর ২০২৩, সাহিত্যে নোবেল পেয়েছেন-

নরওয়ের লেখক ও নাট্যকার ইয়োন ফসে (তার উদ্ভাবনী নাটক ও গদ্যের জন্য তাকে এ পুরস্কার প্রদান করা হয়)।

———————

★ ৬ অক্টোবর ২০২৩, শান্তিতে নোবেল পেয়েছেন-

ইরানের নার্গেস মোহাম্মদি (ইরানে নারীদের নিপীড়নের বিরুদ্ধে এবং সবার জন্য মানবাধিকারের পক্ষে সোচ্চার  থাকায়)

———————

★ ৯ অক্টোবর ২০২৩, অর্থনীতিতে নোবেল পুরস্কার পেয়েছেন-

যুক্তরাষ্ট্রের ক্লডিয়া গোল্ডিন (নারী শ্রমবাজার নিয়ে মানুষের বোঝাপড়ার উন্নয়ন ঘটাতে গবেষণা করায়)

📍Notes Hour 📜
❤1
#Chemistry_important_topic
📜Content_7

• ধনাত্মক প্রভাবক
  » MnO2, খনিজ এসিড

• ঋণাত্মক প্রভাবক
   » গ্লিসারিন, ইথানল, H3PO4, H2SO4 অ্যানিসোল, সোডিয়াম বেনজোয়েট

• স্ব/স্বয়ংক্রিয়/ অটো প্রভাবক
  » Mn2+, এসিটিক এসিড, আর্সেনিক

• আবিষ্ট প্রভাবক
  » Na2SO3

• প্রভাবক সহায়ক/প্রভাবক প্রমোটার
  » Mo, MgO, Al2O3, SiO2, K2O.

• প্রভাবক বিষ 
  » As2O3, Sb2O3, ধুলাবালি, সালফার গুঁড়া, H2S, BaSO4.


📍Notes Hour 📜

🧪Chemistry Hour🧪
❤6
Forwarded from Medi Notes Hour
কর্মমুখী রসায়ন

⏩WHO কর্তৃক খাদ্য নিরাপত্তার সংজ্ঞা দেওয়া হয় ১৯৯৬ সালে।

⏩খাদ্য নিরাপত্তার নীতি ৩ টি।যথা:

১)পর্যাপ্ত খাদ্য প্রাপ্তি,
২)খাদ্য গ্রহণের সামর্থ্য
৩)খাদ্যের সঠিক ব্যবহার

⏩খাদ্য নিরাপত্তার দিক নির্দেশনা ৫ টি,যথা:

১) দূষণমুক্ত খাদ্য
২) কাঁচা ও রান্না খাদ্য পৃথক রাখা
৩)যথাযথ রান্না
৪)খাদ্য সংরক্ষণ
৫)নিরাপদ পানি

🖋️Medi Notes Hour💉
❤7
Forwarded from Medi Notes Hour
📌কোষ বিভাজনে বিভিন্ন বিজ্ঞানীর অবদান-

⏩ফ্রেমিং-১৮৮২-Triturus maculosa (সামুদ্রিক স্যালামান্ডার) এর কোষে প্রথম কোষ বিভাজন পর্যবেক্ষণ করেন ।

⏩শ্লাইখার-১৮৭৯-নিউক্লিয়াসের বিভাজন প্রথম দেখতে পান এবং এ বিভাজনকে নাম দেন ক্যারিওকাইনেসিস ।

⏩হাওয়ার্ড ও পেল্ক-১৯৫৩-কোষ চক্রের প্রস্তাব করেন ।

⏩বোভেরী-১৮৮৭-সর্বপ্রথম গোলকৃমির জননাঙ্গে মিয়োসিস কোষ বিভাজন প্রত্যক্ষ করেন।

⏩স্ট্রাসবুর্গার-১৮৮৮-সপুষ্পক উদ্ভিদের জনন মাতৃকোষে মিয়োসিস কোষ বিভাজন প্রত্যক্ষ করেন ।

⏩ফার্মার ও মুর-১৯০৫-মিয়োসিস কোষ বিভাজনের নামকরণ করেন।

⏩থমাস হান্ট মর্গান-১৯০৯-ভূট্টা উদ্ভিদে প্রথম ক্রসিং ওভার সম্পর্কে বর্ণনা দেন ।

🖋️Medi Notes Hour💉
❤5❤‍🔥2
🍂 ল্যাবরেটরিতে বিভিন্ন কাজে ব্যবহৃত গ্লাভসসমূহের বৈশিষ্ট্য:


🥊নাইট্রাইল গ্লাভসের বৈশিষ্ট্য:
   
    🍁 পরিবেশ বান্ধব ও পচনশীল।
    🍁 সংশ্লেষিত রাবার (অ্যাক্রাইল নাইট্রাইল ও বিউটা ডাইইন-এর কো-পলিমার) থেকে তৈরি হয়।
    🍁ল্যাবরেটরিতে প্রধানত নাইট্রাইল গ্লাভস ব্যবহৃত হয়।
    🍁 প্রোটিন উপাদান না থাকায় হাতে এলার্জি সৃষ্টি করে না।


🥊 জিটেক্স গ্লাভসের বৈশিষ্ট্য:

    🍁 জ্বলন্ত বস্তু নিয়ে কাজ করার সময় ব্যবহৃত হয়।
    🍁 তাপ রোধক অ্যাসবেস্টস গ্লাভসের বিকল্পরূপে ব্যবহৃত হয়।
    🍁 ফাইবার কাচ দ্বারা তৈরি উললাইনিং বা নাইট্রাইল আস্তরণযুক্ত আরামদায়ক গ্লাভস।


🥊 ল্যাটেক্স গ্লাভসের বৈশিষ্ট্য:

    🍁 চামড়ায় ক্ষয় ও জ্বালা সৃষ্টিকারী রাসায়নিক পদার্থের ব্যবহারকালে ব্যবহৃত হয়।
    🍁 সংক্রামক পদার্থের বিরুদ্ধে প্রতিরোধ সৃষ্টি করে।
    🍁 প্রাকৃতিক রাবার ল্যাটেক্স থেকে তৈরি করা হয়। এতে প্রোটিন উপাদান থাকায় হাতে এলার্জি সৃষ্টি করে।
    🍁 বৈদ্যুতিক শক বা ত্বকে ক্ষত সৃষ্টি থেকে রক্ষা করে।


🥊 PVC বা ভিনাইল গ্লাভসের বৈশিষ্ট্য:

     🍁 পলিভিনাইল ক্লোরাইড বা PVC দিয়ে তৈরি।
     🍁 মৃদু ক্ষয়কারী পদার্থ ও ত্বকে বিরক্তিকর অনুভূতি সৃষ্টিকারী রাসায়নিক পদার্থ ব্যবহারকালে ব্যবহৃত হয়।


🥊 নিওপ্রিন গ্লাভসের বৈশিষ্ট্য:

     🍁 নিওপ্রিন রাবার বা পলিক্লোরোপ্রিন [(-CH₂CCl=CH-CH₂-)ₙ] দিয়ে তৈরি।
     🍁 বেশ নরম ও তাপরোধী।
     🍁 মৃদু ক্ষয়কারক পদার্থ, তেল জাতীয় পদার্থ ও জৈব দ্রাবক পদার্থ নিয়ে কাজ করাকালীন ব্যবহৃত হয়।


🥊 প্রাকৃতিক রাবার গ্লাভসের বৈশিষ্ট্য:

    🍁 মৃদু ক্ষয়কারক পদার্থের সংস্পর্শ থেকে ত্বককে রক্ষা করে।
    🍁  বৈদ্যুতিক শক প্রতিরোধ করে।

@olosbd

📍Notes Hour 📜
❤3
Forwarded from Medi Notes Hour
মুক্তিযুদ্ধ ভিত্তিক স্থাপত্য ও ভাস্কর্য

🔰মুজিবনগর স্মৃতিসৌধ-মেহেরপুর-তানভীর কবির

🔰জাতীয় স্মৃতিসৌধ-সাভার-মঈনুল হোসেন

🔰অপরাজেয় বাংলা-ঢাকা বিশ্ববিদ্যালয়-সৈয়দ আব্দুল্লাহ খালেদ

🔰জয় বাংলা জয় তারুণ্য-ঢাকা বিশ্ববিদ্যালয়-আলাউদ্দিন বুলবুল

🔰স্বাধীনতা-কাজী নজরুল ইসলাম এভিনিউ, ঢাকা-হামিদুজ্জামান খান

🔰কিংবদন্তি-মিরপুর, ঢাকা-হামিদুজ্জামান খান

🔰স্বাধীনতার সংগ্রাম-ঢাকা বিশ্ববিদ্যালয়-শামীম শিকদার

🔰স্বোপার্জিত স্বাধীনতা-ঢাকা বিশ্ববিদ্যালয় সংলগ্ন, টিএসসি সড়ক দ্বীপ-শামীম শিকদার

🔰বিজয়োল্লাস-আনোয়ার পাশা ভবন-শামীম শিকদার

🔰স্মৃতির জানালায় ৭১-সূর্যসেন হল, ঢাকা বিশ্ববিদ্যালয়-আবদুল মোতালেব

🔰বিজয়' ৭১-বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়-শ্যামল চৌধুরী

🔰৭১ এর গণহত্যা ও মুক্তিযুদ্ধের প্রস্তুতি-জগন্নাথ বিশ্ববিদ্যালয়-ভাস্কর রাশা

🔰সাবাশ বাংলাদেশ-রাজশাহী বিশ্ববিদ্যালয়-নিতুন কুণ্ডু

🔰স্মারক ভাস্কর্য-চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়-মর্তুজা বশীর

🔰চেতনা ৭১-শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্বঃ-মোবারক হোসেন নৃপাল

🔰রক্ত সোপান-রাজেন্দ্রপুর সেনানিবাস, গাজীপুর

🖋️Medi Notes Hour💉
❤10😱1
Forwarded from GK Hour (SNJhinuk)
🚦বঙ্গবন্ধু টানেল বিস্তারিত🚦

✳️বঙ্গবন্ধু টানেল হলো কর্ণফুলী নদীর নিচে অবস্থিত নির্মাণাধীন সড়ক সুড়ঙ্গ পথ। এটিই বাংলাদেশের দীর্ঘতম সুড়ঙ্গ পথ।বঙ্গবন্ধু টানেলের অপর নাম হচ্ছে কর্ণফুলী টানেল।

✳️প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ ২৮ অক্টোবর,২০২৩ টানেলটি উদ্বোধন করেন।

✳️বঙ্গবন্ধু টানেলের দৈর্ঘ্য ৩.৪৩ কিলোমিটার।

✳️বঙ্গবন্ধু টানেল প্রকল্প পরিচালকের নাম জনাব হারুনুর রশিদ চৌধুরী।

✳️বঙ্গবন্ধু টানেল প্রকল্পের সর্বপ্রথম যাত্রা শুরু হয় ১৪ ফেব্রুয়ারী ২০১৬ সালে।

✳️বঙ্গবন্ধু টানেলের নির্মাণ কাজ উদ্ভোদন করা হয়২৪ ফেব্রুয়ারী ২০১৯ সালে।

✳️বঙ্গবন্ধু টানেলের নির্মাণ কাজ উদ্ভোদন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

✳️বঙ্গবন্ধু টানেল চট্টগ্রাম জেলায় অবস্থিত

✳️বঙ্গবন্ধু টানেল সংযুক্ত হচ্ছে পতেঙ্গা ৪১ নং ওয়ার্ডের নেভাল একাডেমির বন্দর অঞ্চল থেকে চট্টগ্রামের আনােয়ারা পর্যন্ত।

✳️বঙ্গবন্ধু টানেলে ২ লেনের রাস্তা রয়েছে।

✳️কর্ণফুলী টানেলের মোট দৈর্ঘ্য ৯.৩৯২ কিলোমিটার।

✳️বঙ্গবন্ধু টানেলের মোট ৮টি বায়ুচলাচল ফ্যান রয়েছে।

✳️বঙ্গবন্ধু টানেলের জেট ফ্যান সংখ্যা ১২৬ টি।

✳️বঙ্গবন্ধু টানেলের যানবাহন চলাচল ক্ষমতা প্রতি ঘন্টায় প্রায় ৮,০০০ টি।

✳️বঙ্গবন্ধু টানেলের যানবাহনের গতিসীমা ৬০ কি.মি./ ঘন্টা।

✳️বঙ্গবন্ধু টানেলের মোট ব্যয় প্রায় ১০ হাজার ৬৮৯.৭১ কোটি টাকা।

✳️বঙ্গবন্ধু টানেলের ইংরেজি অপর নাম Two towns-one city।

✳️বঙ্গবন্ধু টানেল নির্মাণে আর্থিক সহায়তা প্রদানকারী দেশ হচ্ছে “চীন”।

✳️বঙ্গবন্ধু টানেলের সুবিধা হচ্ছে দেশের অন্যতম জনপ্রিয় পর্যটন গন্তব্য ঢাকা এবং কক্সবাজারের মধ্যে ভ্রমণের সময় কমিয়ে দেবে, যা স্থানীয় পর্যটন খাতে অনন্য পরিবর্তন আনবে।

✳️বঙ্গবন্ধু টানেল অর্থায়নে সহযােগিতায় ছিলো চীনের এক্সিম ব্যাংক এবং বাংলাদেশ সরকার।

✳️বঙ্গবন্ধু টানেলে সারাদিনে প্রায় ১৭ হাজার ২৬০টি গাড়ি চলাচল করতে পারবে।


🔰 GK Hour 🔰
❤12
কর্মমুখী রসায়ন

★ পানির পরিমাণ সবচেয়ে বেশি- গাভীর দুগ্ধে (87.8%)
★ চর্বির পরিমাণ সবচেয়ে বেশি- মহিষের দুগ্ধে (7.4%)
★ প্রোটিনের পরিমাণ সবচেয়ে বেশি- ভেড়ার দুগ্ধে (4.6%)
★ ল্যাকটোজের পরিমাণ সবচেয়ে বেশি- মানুষের দুগ্ধে (7.1%)
★ খণিজ উপাদানের পরিমাণ সবচেয়ে বেশি- ভেড়ার দুগ্ধে (0.9%)
★ খাদ্য ক্যালরির পরিমাণ সবচেয়ে বেশি- মহিষের দুগ্ধে (100kcal/100g)

📍Notes Hour 📜
❤19😱5🔥2
৭ জন বীরশ্রেষ্ঠের নাম ও কে কোন সেক্টরের অধীনে যুদ্ধ করেছিলেন তা মনে রাখার ট্রিক:

৭ জন বীরশ্রেষ্ঠের নাম মনে রাখার ট্রিক:
    ★“সাত হাজার মোম আনো”★
          সাত: ৭ জন বীরশ্রেষ্ঠ
          হা: হামিদুর রহমান
          জা: মহিউদ্দিন জাহাঙ্গীর
          র: রুহুল আমিন
          মো: মোস্তফা কামাল
          ম: মতিউর রহমান
          আ: মুন্সী আব্দুর রউফ
          নো: নুর মোহাম্মদ শেখ

সেক্টরের নং মনে রাখার উপায়:
       ★“৪–৭–১০, ২০১৮”★
         ৪= হামিদুর রহমান
         ৭= মহিউদ্দিন জাহাঙ্গীর
         ১০= রুহুল আমিন
         ২= মোস্তফা কামাল
         ০= মতিউর রহমান (কোনো সেক্টরের অধীনে ছিলেন না)
         ১= মুন্সী আব্দুর রউফ
         ৮= নুর মোহাম্মদ শেখ

©

📍Notes Hour 📜
🔥32❤11😱2🥰1
Forwarded from GK Hour (Nusrat Jahan)
★ভূমিকম্প★

• ভূমিকম্প তৎসম শব্দ।
• ভূমিকম্পের উৎপত্তিস্থলকে বলা হয়- কেন্দ্র।
• ভূমিকম্প নির্ণায়ক যন্ত্রের নাম- সিসমোগ্রাফ (এ যন্ত্রে মিটারস্কেল ব্যবহার করা হয় বলে একে সিসমোমিটারও বলা হয়)।
• ভূমিকম্পের তীব্রতা মাপার যন্ত্রের নাম- রিখটার স্কেল।

🔰 GK Hour 🔰
❤21❤‍🔥2⚡2
On/Over/By

📍Notes Hour 📜
❤15❤‍🔥6