Voice of News
200 subscribers
65 photos
38 videos
3 links
সকল ধরনের নিউজ পেতে আমাদের নিউজ অফ বয়েজ সবাই সাবস্ক্রাইব করেন
Download Telegram
মনে রাখবেন!
স্বৈরাচার সরাইতে ২০ দিন লাগছে। আপনারা এখন শোডাউন দিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করলে আপনাদের সরাইতে ২০ মিনিট লাগবে!

ছাত্রসমাজ
👍6
অনির্দিষ্টকালের জন্য এইচএসসি পরীক্ষা স্থগিত
আমাদের হাউন আঙ্কেলের ভিডিও
1
Media is too big
VIEW IN TELEGRAM
দয়া করে দূর্বল হার্টের কেউ দেখবেন না,

আপনার নিশ্চয়ই যাত্রাবাড়ির ৫ মিনিটের পুলিশের অ্যাকশনের ভিডিওটা দেখেছেন। তারপর যাত্রাবাড়ি থানার ভিতরে কেমন ছিল দেখুন। দুর্বল চিত্তের কেউ এই ভিডিও দেখবেন না। ভিডিওটা দেখে অনেক খারাপ লাগছে। একজনের জিদের কারণে এতো এতো মানুষের জীবন চলে গেলো।
মুজিব টানেলে তার নাম মুছে ফেলছে টানেল কর্তৃপক্ষ!
3
This media is not supported in your browser
VIEW IN TELEGRAM
৬ আগস্ট ২০২৪, মিরপুর ১ গোল চত্ত্বর।
প্রজাপতি পরিবহনের বাস তাদের চিরাচরিত স্বভাব অনুযায়ী বাসের মাথা বাকা করে দাঁড়িয়ে ছিল । পিছনে টহলরত সেনাবাহিনীর জিপ ।
সামনে এসে বাস থামিয়ে ড্রাইভার কে তার উপযুক্ত পাওনা নিশ্চিত করে গেলো। আপাদত কিছুদিন এভাবে শিক্ষা দেয়া গেলে রাস্তার পরিস্থিতি অস্বাভাবিক ভাবে বদলে যেত।
মারার স্টাইল।

#army
9
আনিসুল এভাবে পল্টি নিয়ে নিলো!

তার তো মনে হচ্ছে আর তর সইতেছেনা...
৬ই আগস্ট, বিকাল ৫ ঘটিকায়, রাস্তায় ট্রাফিক পুলিশ না থাকায় শাহজাহানপুরের কিছু ছাত্র মিলে শাহজাহানপুর আমতলা মোরে রাস্তায় আইন শৃঙ্খলা রক্ষার দ্বায়িত্বে নামেন।
দ্বায়িত্বরত অবস্থায় রাত ৮ ঘটিকার দিকে দুটি বাইক রং সাইড দিয়ে যাওয়ার সময় তাদের থামিয়ে অনুরোধের সহিত বলা হয় রাইট সাইড দিয়ে যাওয়ার জন্য।
তারা ছিল স্থানীয় যুবদল নেতা। তাদের একজন এলাকায় “টিকটিকি সরিফ “ নামে পরিচিত।
তারা বলতে থাকে তারা যুবদল তাদের যেতে দেওয়ার জন্য নাহলে নাকি কপালে শনি আছে! ছাত্র ভাই বলেন ,” সরি ভাইয়য়া আমি যেতে দিতে পারব না। “ তখন তাদের একজন জিজ্ঞেস করল কোন থানা কোন ওয়ার্ড এর। তাদের বলা হল আমি সাধারণ ছাত্র এবং আমি কোনোভাবেই যেতে দিতে পারবো না।
তখন তারা সাধারণ ছাত্রের প্রতি মারমুখি হয় এবং তাদের একজন ছাত্র ভাইয়ের গলা টিপে ধরে বলে ,” গত ১৫ বছর জেলে ছিলাম , এখন বের হইছি তাফালিং করতে! “

ভাই , ছাত্ররা গত ২২ দিন যাবত জীবন হাতে নিয়ে রাস্তায় নামছে। দয়া করে তাদের সাথে খারাপ ব্যবহার করবেন না, তাদের কে ক্ষমতা দেখাবেন না৷ আর যে যা করছেন সেটা ছাত্রদের জন্যই।

অপেক্ষার ফল সুমিষ্ট হয়।
অপেক্ষা বাংলাদেশ!!

-খান তালাত মাহমুদ রাফি
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন
👍4
- কাল দুপুরে দেশে ফিরছেন ড. মুহাম্মদ ইউনূস
- এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে বাংলাদেশ থেকে আজ নয়াদিল্লি গেছে ২০৫ যাত্রী
- এবার দেশ ছাড়ল সাবেক সেনাপ্রধান আজিজের পরিবার
🤣81
ইউনূস সেন্টার থেকে প্রেস রিলিজ দিয়ে মাত্রই জানানো হয়েছে—
প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস আগামীকাল ৮ আগস্ট ২০২৪ বৃহস্পতিবার দুবাই থেকে এমিরেটস ফ্লাইট (EK-582) যোগে ঢাকা সময় (GMT+6) দুপুর ২:১০টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, ঢাকায় পৌঁছাবেন।
👍1
This media is not supported in your browser
VIEW IN TELEGRAM
টাকার বস্তা সহ গাড়ী আটক, উত্তরা, ঢাকা।
আজ বিকেলে সেনাসদরে এক সংবাদ সম্মেলনে সেনাপ্রধান এসব কথা বলেন।
8
ঢাকায় কোথাও ডাকাতি লুটপাট হলে আমাদের খবর দিন। আমরা ১২ টা বাইক এবং ৩ টা অটোরিক্সা নিয়ে টহলে আছি।
কল🫵🫵
01627332001 noornobi
01756187154 mahin
+880 1516-101363

©NoorNobi
👍1
বাংলাদেশে হাসিনার পতনের পর মণিপুরে কারফিউ জারি

বাংলাদেশ থেকে মানুষের অনুপ্রবেশ রোধে ভারতের উত্তর–পূর্বাঞ্চলীয় মণিপুর রাজ্য সরকার আজ বুধবার আসাম সীমান্তবর্তী দুই জেলা ফেরজাওল ও জিরিবামে কারফিউ (সান্ধ্য আইন) জারি করেছে। ওই জেলার ম্যাজিস্ট্রেটরা এই নিষেধাজ্ঞা জারি করেছেন।

বাংলাদেশের সঙ্গে মণিপুরের কোনো আন্তর্জাতিক সীমান্ত নেই, তবে মণিপুরের সঙ্গে দক্ষিণ আসামের সীমানা রয়েছে। যেহেতু আসামের সঙ্গে বাংলাদেশের সীমান্ত রয়েছে, তাই এই কারফিউ জারি করা হয়েছে বলে জানানো হয়েছে। গত সোমবার উত্তর-পূর্ব ভারতের আরেক রাজ্য মেঘালয়ও রাতের কারফিউ জারি করেছিল। মেঘালয়ের সঙ্গে বাংলাদেশের প্রায় ৪৫০ কিলোমিটার সীমান্ত রয়েছে।

অর্থাৎ আ.লীগের বন্ধুরাষ্ট্র ভারত পলাতক আওয়ামী সন্ত্রাসীদের আশ্রয় দিতে চাচ্ছেনা!
বিচারবিভাগের ফ্যাসিবাদ বিলোপ করতে হবে

আমরা উদ্বেগের সাথে লক্ষ্য করছি,
বিচারবিভাগে এখনো ফ্যাসিবাদী ব্যবস্থার শরিক বিচারপতিরা বিচরণ করছেন। আমরা শুনতে পেলাম, অভ্যুত্থানের আগে আমাদের যেভাবে আদালতের নামে টালবাহানা করা হত, ঠিক একই কায়দায় অভ্যুত্থান পরবর্তী ছাত্র-জনতার সরকার ব্যাহত করার প্রচেষ্টা চলমান। 

আমরা অচিরেই ফ্যাসিবাদী ব্যবস্থার সক্রিয় শরিক প্রধান বিচারপতি, আপিল বিভাগের বিচারপতিবৃন্দের অপসারণ দাবি করছি। অনতিবিলম্বে দেশপ্রেমিক এবং জনগণের পক্ষের  বিচারপতিদের উক্ত শুন্য পদসমূহে নিয়োগ করে দেশে ছাত্র-জনতার সরকার প্রতিষ্ঠার কার্যক্রম দ্রুততর করা হোক। আশা করবো সকালের মধ্যেই বিচারপতিগণ স্বেচ্ছায় পদত্যাগ করবেন। অন্যথায় আমাদের কঠোর কর্মসূচির দিকে যেতে হবে।
এছাড়াও অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি বিচারবিভাগকে স্বাধীন ও কার্যকর ভাবে কাজ করার জন্য প্রয়োজনীয় পলিসি বাস্তবায়ন করার আহ্বান থাকবে।

এছাড়াও দেশের সকল পর্যায়েই ফ্যাসিবাদের সুবিধাভোগী, সহযোগীদের স্বেচ্ছায় পদত্যাগের আহ্বান করা যাচ্ছে।

আসিফ মাহমুদ
সমন্বয়ক
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন
2
👍1
সেনেগালের রাষ্ট্রপতি:

আমি সত্যিই অফিসে আমার ছবি চাই না কারণ আমি ঈশ্বর নই;  আমি জাতির সেবক।

#SENEGAL

বাংলাদেশে তো ক্ষমতায় আসলেই সরকারী অফিসে নেতার ছবি টাঙ্গানো আবশ্যক করে দেয়!
👍7