হিদায়াহ _هداية
228 subscribers
14 photos
20 videos
2 links
Download Telegram
রাসুল (সা.) এরশাদ করেছেনঃ
তোমরা জুমার দিনে আমার ওপর বেশি বেশি দরুদ পাঠ করো। কেননা তোমাদের পাঠকৃত দরুদ আমার সামনে পেশ করা হয়।


আবু দাউদ - ১০৪৭
1
“হে নবী তুমি তোমার স্ত্রীগণকে, কন্যাগণকে ও মুমিনদের নারীগণকে বল, তারা যেন তাদের উড়না বা চাদরের কিছু অংশ নিজেদের (চেহারা ও বুকের) উপর টেনে দেয়, এতে তাদের চেনা সহজতর হবে, (বুঝা যাবে যে তারা স্বাধীন ও সম্ভ্রান্ত) ফলে তাদেরকে উত্যক্ত করা হবে না। আল্লাহ ক্ষমাশীল, পরম দয়ালু।”
[সূরা আল-আহযাব, আয়াত: ৫৯]
3
তোমরা স্বগৃহে অবস্থান করবে, প্রাচীন জাহেলী যুগের মতো তোমরা সৌন্দর্য প্রদর্শন করে বেড়াবে না।”
[সূরা আল-আহযাব, আয়াত: ৩৩]
1
This media is not supported in your browser
VIEW IN TELEGRAM
আর তোমরা ব্যভিচারের কাছে যেয়ো না, নিশ্চয় তা অশ্লীল কাজ ও মন্দ পথ।
- সূরা: আল ইসরা, আয়াত: ৩২।
3
সালাত শুধু একটা নিয়ম নয়, এটা আল্লাহর সঙ্গে আমাদের সম্পর্কের সবচেয়ে শক্তিশালী মাধ্যম। যে ব্যক্তি দিনে পাঁচবার সালাত আদায় করে, সে যেন বারবার আল্লাহর দরবারে ফিরে আসে, নিজের ভুলগুলো শোধরানোর সুযোগ পায়।

কিন্তু দুঃখজনক বাস্তবতা হলো, অনেকেই সালাতকে গুরুত্ব দেয় না। তারা মনে করে, সময় থাকলে পড়বে, না হলে পড়বে না! অথচ
আল্লাহ নিজেই বলেছেন—

"নিশ্চয়ই সালাত মানুষকে অশ্লীল ও মন্দ কাজ থেকে বিরত রাখে।"
(সুরা আল-আনকাবূত, আয়াত নং ৪৫)

সালাত আমাদের জীবনে বরকত আনে, মনকে প্রশান্ত করে, গুনাহ থেকে দূরে রাখে।

রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন—

"তোমাদের কেউ যদি কোনো নদীর মাঝে প্রতিদিন পাঁচবার গোসল করে, তাহলে কি তার শরীরে কোনো ময়লা থাকবে?" সাহাবিরা বললেন, "না, কোনো ময়লা থাকবে না।" তখন তিনি বললেন, "এটাই পাঁচ ওয়াক্ত সালাতের উদাহরণ। আল্লাহ এর মাধ্যমে বান্দার গুনাহ মুছে দেন।"
(বুখারি ৫২৮, মুসলিম ৬৬৭)

অথচ আমরা কতটা উদাসীন! দুনিয়ার কাজ, ব্যস্ততা, অলসতা— এগুলো কি আমাদের রবের সামনে দাঁড়ানো থেকে বেশি গুরুত্বপূর্ণ? একদিন যখন এই দুনিয়া ছেড়ে চলে যাব, তখন কি কোনো অজুহাত আমাদের বাঁচাতে পারবে?
আসুন, আজ থেকেই নিজেদের প্রশ্ন করি— আমি কি সত্যিই আল্লাহর বান্দা, নাকি দুনিয়ার কাজের দাস?

©
2
"নিশ্চয়ই যারা আল্লাহ ও তাঁর রাসূলকে কষ্ট দেয়, আল্লাহ তাদেরকে দুনিয়া ও আখিরাতে অভিশপ্ত করেন এবং তিনি তাদের জন্য রেখেছেন অপমানজনক শাস্তি।"

সূরা আহযাব, আয়াত নং ৫৭
1
This media is not supported in your browser
VIEW IN TELEGRAM
আমরা কি সেই প্রশ্নের উত্তর দিতে প্রস্তুত...?
😢1
يٰٓـاَيُّهَا الَّذِيۡنَ اٰمَنُوۡا كُتِبَ عَلَيۡکُمُ
الصِّيَامُ کَمَا كُتِبَ عَلَى الَّذِيۡنَ مِنۡ قَبۡلِکُمۡ لَعَلَّكُمۡ تَتَّقُوۡنَۙ‏


হে ঈমানদারগণ! তোমাদের প্রতি রোযা ফরয করা হয়েছে, যেমন তোমাদের আগের লোকেদের প্রতি ফরয করা হয়েছিল, যাতে তোমরা মুত্তাকী হতে পার।

সুরা বাকারার ১৮৩
4
رَبِّ اشْرَحْ لِي صَدْرِي. وَيَسِّرْ لِي أَمْرِي. وَ احۡلُلۡ عُقۡدَۃً مِّنۡ لِّسَانِیۡ. یَفۡقَهُوۡا قَوۡلِیۡ
বাংলা উচ্চারণ-রব্বিশ রহলী ছদরী ওয়া ইয়াস্সির লী আমরী। ওয়াহলুল উখদাতাম মিললিসানি ইয়াফ ক্বহুও ক্বওলি

অর্থ: হে আমার প্রভু! আপনি আমার বক্ষকে প্রশস্ত করুন এবং আমার জন্য আমার কাজ সহজ করে দিন। আর আমার জিহবার জড়তা দূর করে দিন, যাতে তারা আমার কথা বুঝতে পারে। (ত্বহা ২৫-২৮)
2
Forwarded from Youth FoundationTalora
হিজাব-নেকাব, দাঁড়ি-টুপি তথা ইসলামিক বেশভূষা এবং রীতিনীতি মানার কারনে এবং এমনকি  ইসলামী প্রোগ্রাম আয়োজন করতে গিয়ে হয়রানির শিকার  বা চাকুরী থেকে বঞ্চিত মনে হলে আমাদের জানাতে অনুরোধ করছি। আপনার দেওয়া তথ্য নিয়ে আমরা কাজ করবো ইসলামোফোবিয়া প্রতিরোধে, সম্ভব হলে সাহায্য করবো নায্য অধিকার আদায়ে। স্বচ্ছতা এবং তথ্যের গুনগত মান নিশ্চিত করতে আপনার সাথে আমাদের টিম যোগাযোগ করতে পারে। আপনার দেওয়া কোন তথ্য আপনার অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা হবে না। 

https://forms.gle/K9CrKZegpJAc1KTz6?fbclid=IwZXh0bgNhZW0CMTEAAR3D_MJQrvU51tULWf6DxmO8uD74rgcB1hXoxnyogsK_UYLhXyLlwTJag2E_aem_3Lbj0IXPEljLrGVYHIj9-g
2
রাসূলুল্লাহ ﷺ বলেন: “কত রোজাদার আছে যাদের রোজার বিনিময়ে ক্ষুধা ছাড়া আর কিছুই জোটে না!” [সুনানে ইবনে মাজাহ: ১৬৯০]
তারা কারা? রাসূলুল্লাহ ﷺ বলেন: “যে ব্যক্তি মিথ্যা বলা ও সে অনুযায়ী আমল বর্জন করেনি, তাঁর এ পানাহার পরিত্যাগ করায় আল্লাহর কোন প্রয়োজন নেই।” [সহিহ বুখারী: ১৯০৩
]
2
🔴 এটা যমুনা গ্রুপের মালিকের কবর ।

যার একাউন্টে হয়ত এখনো পড়ে রয়েছে কয়েক শত কিংবা কয়েক হাজার কোটি টাকা । বিজনেস, যশ, সম্মান, প্রভাব, ক্ষমতা, সবকিছু ছিল ।

ইন্তেকালের সময় ডাক্তার কে বলেছেন, আমার শ্বাস নিতে কষ্ট হচ্ছে, আমার টাকা-পয়সা ব্যাংক ব্যালেন্স সব আপনাদের নামে লিখে দিবো, আমার শ্বাস নেওয়া টা কে একটু সহজ করে দেন, টাকা-পয়সা ব্যাংক ব্যালেন্স দিয়ে কিছুই হলো না, আল্লাহর ডাকে সারা দিয়ে,আল্লাহর মেহমান হয়ে গেলেন ।

এটা আজ কেবলই একটা কবর । একদলা মাটি আর সাইনবোর্ডটা ছাড়া কিচ্ছু নেই, কেউ সাথে নেই, কবরটা আর দশটা কবরের মতোই সাধারন, একাকী, অতি সাধারন ।

এমনই তো হবার কথা, এমনই হয়, এমনই হবে, সকলের, সবার।

মানুষ হয়ে কিসের এত অহংকার, ক্ষমতার দম্ভ, লোভ, সুপ্রিম পাওয়ার, কূটচাল, স্বার্থপরতা, রাগ, অভিযোগ, ভালোবাসা ! সাথে যায় না কিছুই।

দুনিয়ার নেশা ছেড়ে দাও,কবরে যাবার জন্য তৈরি হও ।
3
This media is not supported in your browser
VIEW IN TELEGRAM
রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন,
‘আমার জন্য (অর্থাৎ আমার উম্মাতের জন্য) সমগ্র জমিনকে পবিত্র এবং মসজিদ (সাজদার স্থান) বানানো হয়েছে।’
-আবু দাউদ
2
Forwarded from Md Abdullah Al Mamun
হে মুমিনগণ! তোমরা মুসলিমদের ছেড়ে কাফিরদেরকে বন্ধু বানিয়ো না। তোমরা কি আল্লাহর কাছে নিজেদের বিরুদ্ধে (অর্থাৎ নিজেদের শাস্তিযোগ্য হওয়া সম্পর্কে) সুস্পষ্ট প্রমাণ দাঁড় করাতে চাও? -সূরা নিসা (৪) : ১৪৪

হে মুমিনগণ! তোমাদের পিতা ও ভাইয়েরা যদি ঈমানের বিপরীতে কুফরকে পছন্দ করে, তবে তাদেরকে নিজেদের বন্ধু বানিয়ো না। তোমাদের মধ্যে যারা তাদের সাথে বন্ধুত্ব করবে, তারাই জালেম। -সূরা তাওবা (৯) : ২৩


.

হে মুমিনগণ! তোমরা নিজেদের বাইরের কোনো ব্যক্তিকে অন্তরঙ্গ বন্ধু বানিয়ো না। তারা তোমাদের অনিষ্ট কামনায় কোনো রকম ত্রুটি করে না। তারা মনে-প্রাণে কামনা করে- তোমরা কষ্ট ভোগ কর। তাদের মুখ থেকে আক্রোশ বের হয়ে পড়ে। আর তাদের অন্তর যা-কিছু (বিদ্বেষ) গোপন রাখে, তা আরও গুরুতর। আমি আসল বৃত্তান্ত তোমাদের কাছে স্পষ্টভাবে বর্ণনা করে দিলাম- যদি তোমরা বুদ্ধিকে কাজে লাগাও! -সূরা আলে ইমরান (৩) : ১১৮


আপনি অবশ্যই মানুষের মধ্যে মুসলমানদের শত্রুতায় সর্বাপেক্ষা কঠোর পাবেন ইহুদীদেরকে এবং সেই সমস্ত লোককে, যারা শিরক করে। -সূরা মায়িদা (৫) : ৮২
1
This media is not supported in your browser
VIEW IN TELEGRAM
❝হে আল্লাহ, গাজায় আমাদের জনগণকে সাহায্য করুন এবং আমাদের বন্দিদের মুক্তি দিন।❞

ইসরাইলি নিষেধাজ্ঞা সত্ত্বেও রমাদ্বানের ২৯তম রাতে মসজিদুল আক্বসাতে প্রায় ১০০,০০০ মুসল্লি তারাবির নামাজ আদায় করেছেন।
2
ঈদ মুবারক।

ঈদের দিন সাহাবায়ে কেরাম যখন একে অপরের সাথে সাক্ষাত করতেন তখন বলতেন:
تَقَبَّلَ اللهُ مِنَّا وَ مِنْكُمْ

“তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম।”

অনুবাদ: আল্লাহ্‌ আমাদের ও আপনাদের নেক আমলগুলো কবুল করে নিন। [বায়হাকী ২/৩১৯]

“ঈদে আনন্দ প্রকাশ করা দ্বীনের শিআর।” (ফতহুল বারী ২/৪৪৩)।
4
This media is not supported in your browser
VIEW IN TELEGRAM
ঈদুল ফিতরের প্রথম দিনে, গাযার খান ইউনিসে একটি বাড়িতে বিমান হামলা চালিয়ে পুরো এক ফিলিস্তিনি পরিবারকে নিশ্চিহ্ন করেছে ইসরাইল।
😭3😢2
This media is not supported in your browser
VIEW IN TELEGRAM
গাযার আল-তুফাহ এলাকায় গতকাল ইসরাইলের হামলার সময় এভাবেই বোমার আঘাতে ফিলিস্তিনি শিশুদের দেহ আকাশে উড়ে যায়।



তুমি কি দেখনি যে, তোমার প্রতিপালক হাতি-ওয়ালাদের সাথে কিরূপ (আচরণ) করেছিলেন? (০১) তিনি কি তাদের চক্রান্ত ব্যর্থ করে দেন নি? (০২) তাদের বিরুদ্ধে তিনি ঝাঁকে ঝাঁকে পাখী পাঠিয়েছিলেন। (০৩) যারা তাদের উপর পোড়া মাটির কঙ্কর নিক্ষেপ করেছিল। (০৪) অতঃপর তিনি তাদের চিবানো তৃণ-ঘাসের মতো করে দিয়েছিলেন। (০৫)
😭3
وَ تِلۡكَ الۡقُرٰۤی اَهۡلَكۡنٰهُمۡ لَمَّا ظَلَمُوۡا وَ جَعَلۡنَا لِمَهۡلِكِهِمۡ مَّوۡعِدًا

আর এগুলো সেই জনপদ যেগুলো আমি ধ্বংস করেছি যখন তারা যুলম করেছে এবং আমি তাদের ধ্বংসের জন্য একটি নির্দিষ্ট সময় নির্ধারণ করেছি।

(কাহফ: ৫৯)
1