MODEL CYBER SECURITY (MCS – Cyber Defense Unit)
6.89K subscribers
52 photos
8 videos
34 links
Model_Cyber_Security (MCS)
Cyber Alert | Scam Report | Digital Safety

বাংলাদেশের প্রথম টেলিগ্রাম ভিত্তিক সাইবার সচেতনতা টিম।

Stay safe, stay smart. Join the mission to secure your digital life.
Download Telegram
🛡 Online Scam Alert |

🔍MCS Operation Report


প্রতারণার অভিযোগ:
ফেসবুকে ফলোয়ার ও লাইক দেওয়ার নাম করে অর্থ আত্মসাৎ করছিল এই নাম্বারটি –
🌟 : 01341362794
🌟 : Prodip Sarkar

📩 ভুক্তভোগীদের তথ্য, লেনদেনের স্ক্রিনশট ও অভিযোগ হাতে পেয়ে Model Cyber Security (MCS) টিম তা দ্রুত যাচাই করে সকল প্রমাণসহ বিকাশ কর্তৃপক্ষের কাছে দায়ের করে।


সফল ফলাফল:
এই নম্বরের বিকাশ একাউন্ট অফিসিয়াল ভাবে স্থগিত করা হয়েছে।


M.C.S সাইবার ইউনিট কাজ করেছে নিখুঁতভাবে, দায়িত্বশীলভাবে।



📌 সতর্ক বার্তা:

ফলোয়ার/লাইক/বুস্টিং বা অন্য কোনো অফারের প্রলোভনে টাকা পাঠাবেন না।

আগে যাচাই করুন – পরে লেনদেন করুন।

📧সন্দেহজনক কিছু দেখলে, সাথে সাথে আমাদের জানান।

😀 Email: [modelcyber.helpdesk@gmail.com]

Telegram✈️ Facebook👤 YouTube🎥

MCS Cyber Defence Alert:💻

We are watching. We are defending. We are the firewa


#MCS_Alert #CyberAwareness #OnlineScam #DigitalSafety #BangladeshCyberGuard #ModelCyberSecurity #Ashraf_Cyber #StopScamsNow
Please open Telegram to view this post
VIEW IN TELEGRAM
👏4327🔥21🤝6
😕 বিশ্বজুড়ে সাইবার ঝুঁকি: ১৬ বিলিয়ন পাসওয়ার্ড ফাঁস!

সম্প্রতি এক বিশাল ডেটা লিকের ঘটনায়, Facebook, Google, Apple, Telegram, Github এবং সরকারি বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে ১৬ বিলিয়নেরও বেশি অ্যাকাউন্ট তথ্য ফাঁস হয়েছে।

🕷️ এই তথ্যগুলো কোনো পুরোনো ডেটা নয় — একেবারে সম্প্রতি চুরি হওয়া অ্যাক্টিভ পাসওয়ার্ড ও ইউজারনেইম।


👮‍♂️২০২৪ সালের মে মাসেই ফাঁস হয়েছিল ১৮৪ মিলিয়ন অ্যাকাউন্টের তথ্য।
কিন্তু এবার রেকর্ড ছাড়িয়ে গেছে ১৬ বিলিয়নের বেশি ইউজারনেইম, পাসওয়ার্ড এবং একাউন্ট লিংক ফাঁস হয়েছে!



😭 এই বিপজ্জনক ঘটনা ঘটেছে:

বিশাল পরিসরে ম্যালওয়্যার অ্যাটাক

➤ ফিশিং লিংক এর মাধ্যমে প্রতারণা

➤ দুর্বল ও পুনঃব্যবহৃত পাসওয়ার্ডের কারণে

➤ সন্দেহজনক অ্যাপ/সফটওয়্যার ব্যবহারে



📎 এখনই আপনার করণীয় কী?

গুরুত্বপূর্ণ সকল অ্যাকাউন্টের পাসওয়ার্ড পরিবর্তন করুন

২-স্টেপ অথেনটিকেশন (2FA) চালু করুন

অজানা লিংকে ক্লিক না করা ও সন্দেহভাজন ফাইল ডাউনলোড থেকে বিরত থাকুন

অপ্রয়োজনীয় বা অপরিচিত অ্যাপস আনইনস্টল করুন

সচেতন থাকুন এবং আপনার পরিচিতদেরও সতর্ক করুন


🛡 আমরা সবাই এখন একটি ডিজিটাল যুদ্ধে আছি যেখানে সচেতনতাই আপনার সবচেয়ে বড় অস্ত্র।
সাইবার আক্রমণ কোনো নোটিশ দিয়ে আসে না তাই প্রতিরোধই সবচেয়ে বড় নিরাপত্তা।



📬 সাহায্য প্রয়োজন বা সন্দেহভাজন কিছু মনে হলে যোগাযোগ করুন:

📧Official Email:
["modelcyber.helpdesk@gmail.com"]


Telegram✈️ Facebook👤 YouTube🎥

𝗠𝗼𝗱𝗲𝗹 𝗖𝘆𝗯𝗲𝗿 𝗦𝗲𝗰𝘂𝗿𝗶𝘁𝘆 (𝗠.𝗖.𝗦)💻
শব্দহীন এই ডিজিটাল দুনিয়ায়, আমরা আপনার নীরব নিরাপত্তার ঢাল।



#CyberSecurityAlert #DataLeak2024 #OnlineSafetyMatters #ProtectYourData #MCS_CyberDefense #DigitalSecurityAwareness
Please open Telegram to view this post
VIEW IN TELEGRAM
👏4538🔥24😎5
🚨 𝗖𝗮𝗽𝗖𝘂𝘁-এর নতুন আপডেট: আপনি হয়তো জানেন না, কিন্তু আপনার ব্যক্তিগত ছবি এখন আর আপনার নেই!

𝗖𝗮𝗽𝗖𝘂𝘁 সম্প্রতি তাদের প্রাইভেসি পলিসি আপডেট করেছে অনেকেই এখনো জানেন না—এই আপডেটের মাধ্যমে CapCut আপনার তৈরি করা ছবি, ভিডিও, ভয়েস এবং অন্যান্য কনটেন্ট-এর উপর ব্যবসায়িক অধিকার পেতে পারে।



⚙️ CapCut-এর নতুন আপডেটের মূল বিষয়বস্তু:

1. Pre-uploading system চালু করা হয়েছে

➤ আপনি যতক্ষণ না “Save” বা “Post” করছেন, তার আগেই আপনার কনটেন্ট CapCut-এর সার্ভারে চলে যাচ্ছে।


2. Face, Body & Voice Data Analysis করা হচ্ছে

➤ AI effect, face filter বা caption generate করার সময়, আপনার মুখমণ্ডল, শরীরের বৈশিষ্ট্য এবং ভয়েস সংগ্রহ ও বিশ্লেষণ করা হচ্ছে।


3. User Content ব্যাবহার করা হতে পারে প্রশিক্ষণ ও বিজ্ঞাপনে

➤ CapCut আপনার ছবি, ভিডিও, ভয়েস ব্যবহার করতে পারে AI মডেল ট্রেনিং বা বাণিজ্যিক প্রচারে — এমনকি আপনার অনুমতি ছাড়াও।


4. তৃতীয় পক্ষকে ডেটা শেয়ার করার অনুমতি রেখেছে

➤ Google, Facebook, TikTok এর মতো থার্ড পার্টি সার্ভিসের সাথে ডেটা বিনিময় করা হতে পারে।


5. কোনো একাউন্ট ছাড়াই ডিভাইসের Clipboard Access

➤ আপনি একাউন্ট না খুললেও, আপনার ক্লিপবোর্ড, ব্যাটারি অবস্থা, লোকেশন, কনটেন্ট ব্যবহার প্যাটার্ন সব সংগ্রহ করছে।


🔴 এর দ্বারা কী কী ক্ষতি হতে পারে?

➤ আপনার চেহারা বা কণ্ঠস্বর Deepfake বা Fake ID বানাতে ব্যবহৃত হতে পারে

➤ ব্যক্তিগত ভিডিও বাণিজ্যিক কাজে ব্যবহার হতে পারে (আপনার অজান্তেই)

➤ আপনার কনটেন্ট AI Dataset-এ সংযুক্ত হতে পারে, যা ভবিষ্যতে নিয়ন্ত্রণ করা অসম্ভব

➤ ডেটা Breach হলে আপনার পরিচয় ও একাধিক একাউন্ট হ্যাক হতে পারে

➤ আপনার ব্যবহার প্যাটার্ন বিক্রি করে দেওয়া হতে পারে বিজ্ঞাপন কোম্পানির কাছে



✈️ কী করবেন এখন?

CapCut ব্যবহারে সতর্ক থাকুন

ব্যক্তিগত ছবি, ডকুমেন্ট, ভয়েস বা শিশুদের ভিডিও এডিট না করা শ্রেয়

অ্যাপ পারমিশন রিভিউ করুন, অনাবশ্যক অ্যাক্সেস বন্ধ করুন

বিকল্প ব্যবহারে যান: VN, Kinemaster (Offline), InShot, CapCut Offline Mod (নিরাপদ হলে)

নিজের ও পরিবারের প্রাইভেসি রক্ষা করুন


🛡 মনে রাখবেন:

CapCut আপনার জন্য ফ্রি — কিন্তু আপনার ছবি, ভিডিও, কণ্ঠস্বর দিয়ে তারা আয় করে বিলিয়ন ডলার!

আপনি সাবধান না হলে আজকের একটা Reels কালকে হয়তো কারো বিজ্ঞাপনে দেখা যাবে — আপনার অনুমতি ছাড়াই।




📧 আপনার তথ্য নিরাপত্তা নিয়ে কোনো প্রশ্ন বা ঝুঁকি থাকলে যোগাযোগ করুন:
✉️ Email: ["modelcyber.helpdesk@gmail.com"]


Telegram✈️ Facebook👤 YouTube🎥


#CapCutPrivacy #DataRights #ModelCyberSecurity #AIPrivacyAlert #Ashraf_Cyber #SecureYourContent #NoMoreSilentTracking #ProtectYourDigitalLife
Please open Telegram to view this post
VIEW IN TELEGRAM
63😢26🔥24🤝104😎2
⚠️ পাবলিক ওয়াইফাই: সুবিধার আড়ালে সাইবার বিপদ! 🧨

আজকের ডিজিটাল যুগে ইন্টারনেট ছাড়া জীবন কল্পনা করা কঠিন।
আর যখনই কোনো ফ্রি পাবলিক ওয়াইফাই পাওয়া যায় — আমরা অনেকেই কোনো চিন্তা না করেই কানেক্ট করে ফেলি।
কিন্তু আপনি কি জানেন, এটাই হতে পারে আপনার জীবনের সবচেয়ে বড় ডিজিটাল ভুল?
🚫


🔍 কেন পাবলিক ওয়াইফাই বিপজ্জনক?

ফ্রি পাবলিক ওয়াইফাই নেটওয়ার্কগুলো সাধারণত সুরক্ষিত (secured) থাকে না।
এগুলোতে এনক্রিপশন বা প্রাইভেট সুরক্ষা ব্যবস্থা না থাকায়, হ্যাকাররা খুব সহজেই আপনাকে লক্ষ্যবস্তুতে পরিণত করতে পারে।



🔇 নিচে কয়েকটি সাধারণ কিন্তু ভয়ংকর আক্রমণের ধরন দেখুন:

1. Man-in-the-Middle (MITM) Attack

আপনি ও ওয়েবসাইটের মাঝখানে হ্যাকার অবস্থান নিয়ে আপনার সমস্ত তথ্য হাতিয়ে নিতে পারে — যেমন লগইন তথ্য, পাসওয়ার্ড, ব্যাংক অ্যাকাউন্ট ডেটা ইত্যাদি।

2. Fake Wi-Fi Network / Evil Twin Attack

হ্যাকার ইচ্ছাকৃতভাবে “Free_WiFi” বা “Public_Net” নামে নেটওয়ার্ক তৈরি করে আপনাকে ফাঁদে ফেলে।

3. Session Hijacking

আপনি যেই ওয়েবসাইটে লগইন করেছেন, হ্যাকার সেই সেশনের নিয়ন্ত্রণ নিয়ে নিতে পারে।

4. Packet Sniffing

ডেটা ট্রান্সফার চলাকালে হ্যাকার সেই প্যাকেটগুলো রিড করে আপনার গোপন তথ্য সংগ্রহ করতে পারে।



👁 সবচেয়ে বেশি ঝুঁকিতে যেসব তথ্য থাকে:

🔸 ব্যাংকিং/মোবাইল ফাইন্যান্স অ্যাপ

🔸 সোশ্যাল মিডিয়া লগইন (Facebook, Instagram, Telegram)

🔸 ব্যক্তিগত ইমেইল ও ক্লাউড স্টোরেজ

🔸 ছবি, ভিডিও, নোটস

🔸 অফিসিয়াল ওয়ার্ক ফাইল বা গোপন নথিপত্র


করণীয়: নিজেকে সুরক্ষিত রাখুন

🛡 VPN ব্যবহার করুন: পাবলিক নেটওয়ার্কে থাকলে Virtual Private Network (VPN) ব্যবহারের মাধ্যমে ডেটা এনক্রিপশন নিশ্চিত করুন।

🛡 2FA চালু রাখুন: প্রতিটি অ্যাকাউন্টে Two-Factor Authentication চালু রাখলে হ্যাকাররা শুধু পাসওয়ার্ড জেনে প্রবেশ করতে পারবে না।

🛡 Automatic Connection বন্ধ করুন: মোবাইল বা ল্যাপটপের সেটিংসে “Auto-connect to WiFi” অপশনটি বন্ধ রাখুন।

🛡 সন্দেহজনক ওয়াইফাই এড়িয়ে চলুন: এমন কোনো নেটওয়ার্ক যেটা পাসওয়ার্ড ছাড়া কানেক্ট হয়ে যায় বা নাম অস্বাভাবিক — তাতে কানেক্ট করবেন না।

🛡 ব্যাংকিং, ট্রান্সফার বা লগইন কাজ পাবলিক ওয়াইফাইতে করবেন না।

🛡পাবলিক ওয়াইফাই যেন সুবিধার বদলে বিভীষিকা না হয় — সে দায়িত্ব আপনারই।
সাইবার সুরক্ষা শুরু হয় সচেতনতা দিয়ে।
একটু সাবধানতা আপনার বহু বড় ক্ষতি থেকে বাঁচাতে পারে।


যদি আপনি কোনো সন্দেহজনক নেটওয়ার্ক, ফিশিং অ্যাটাক, বা হ্যাকিং এর শিকার হন — তাহলে আমাদের Model Cyber Security টিম আপনার পাশে আছে।

📧 যোগাযোগ করুন: ["modelcyber.helpdesk@gmail.com"]


Telegram✈️ Facebook👤 YouTube🎥

𝗠𝗼𝗱𝗲𝗹 𝗖𝘆𝗯𝗲𝗿 𝗦𝗲𝗰𝘂𝗿𝗶𝘁𝘆 (𝗠.𝗖.𝗦)💻
শব্দহীন এই ডিজিটাল দুনিয়ায়, আমরা আপনার নীরব নিরাপত্তার ঢাল।


#CyberAwareness #PublicWiFiRisks #StaySafeOnline #WiFiSecurity #CyberProtection #Ashraf_Cyber #HackAlert #ThinkBeforeYouConnect
Please open Telegram to view this post
VIEW IN TELEGRAM
54🔥26👏23🙈53🙏3
বৃষ্টির পানি নিষ্কাশন না হওয়ার কারণে কিছু পানি সীমিত সময়ের জন্য আটকে ছিল! কিন্তু এখন পানি মোটামুটি কমে যাচ্ছে।



#BangladeshUpdate #BangladeshNews #BangladeshToday #BDUpdatesNow #BanglaBreaking #ModelCyberSecurity #CyberAwareBD #MCSCyberDefenseUnit #2025History
71😢27👏23🔥114👌3
🛡 সোশ্যাল ইঞ্জিনিয়ারিং অ্যাটাক: মনের দরজা দিয়ে হ্যাক হওয়া!

সাইবার নিরাপত্তায় প্রযুক্তির বাইরে সবচেয়ে বড় দুর্বলতাটি কোথায়?

উত্তর: “মানুষের বিশ্বাস।”

এই বিশ্বাসকে কেন্দ্র করেই তৈরি হয় সোশ্যাল ইঞ্জিনিয়ারিং (Social Engineering) — এমন একটি সাইবার হামলা পদ্ধতি যেখানে হ্যাকার বা প্রতারকরা আপনাকে বোকা বানিয়ে আপনার কাছ থেকেই তথ্য আদায় করে নেয়। তারা মেশিন নয়, মানুষের আবেগ, আচরণ, অজ্ঞানতা আর তাড়াহুড়োকে ব্যবহার করে।


🧠 সোশ্যাল ইঞ্জিনিয়ারিং কীভাবে কাজ করে?

কেউ পরিচিত সেজে ফোন করে বলছে – “ভাই, আমি আপনার ছোট ভাইয়ের বন্ধু”

➤ ফেসবুকে সরকারি অফিসার, ব্যাংক কর্মকর্তা বা জনপ্রিয় প্রতিষ্ঠান সেজে মেসেজ করছে

➤ বলছে আপনার অ্যাকাউন্ট ব্লক হয়ে গেছে, এখনি এই লিংকে ঢুকুন

➤ চাকরি, স্কলারশিপ, লোন, ইনকাম অফার দিয়ে এক ক্লিকেই তথ্য চাচ্ছে

➤ বা বলছে আপনি পুরস্কার জিতেছেন, একটা কোড জানালে টাকা পাবেন


তারা বিশ্বাস তৈরি করে — এবং সেই বিশ্বাসের সুযোগ নিয়েই চুরি করে নিচ্ছে আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্যগুলো।



জানেন কি?

🔺 বিশ্বজুড়ে ঘটে যাওয়া অধিকাংশ সাইবার হামলার পেছনে থাকে সোশ্যাল ইঞ্জিনিয়ারিং

🔺 ৯৫% এর বেশি সফল ফিশিং অ্যাটাক হয় মানুষের অসতর্কতা বা আবেগের সুযোগ নিয়ে

🔺 শুধু বাংলাদেশেরই হাজার হাজার মানুষ প্রতিদিন ফাঁদে পড়ে অর্থ ও তথ্য হারাচ্ছে


🌟 নিজেকে রক্ষা করবেন কীভাবে?

সতর্ক হোন: অপরিচিত নম্বর বা মেসেজে আসা লিংকে ক্লিক করবেন না

OTP, পাসওয়ার্ড, ব্যাঙ্ক ডিটেইলস কারো সাথেই শেয়ার করবেন না

পরিচিত ব্যক্তি হলেও হঠাৎ করে তথ্য চাইলে যাচাই করে নিন

সরকারি, ব্যাংক, বা আন্তর্জাতিক কিছু বললে — অফিশিয়াল ওয়েবসাইট চেক করুন

আবেগ নিয়ন্ত্রণে রাখুন — তাড়াহুড়ো বা লোভেই সর্বনাশ বেশি হয়

আপনার মোবাইলে সন্দেহজনক অ্যাপস বা সফটওয়্যার ইন্সটল করবেন না


📌 সোশ্যাল ইঞ্জিনিয়ারিং প্রতিরোধের একমাত্র উপায় — সচেতনতা।
তাই জেগে উঠুন, নিজে সতর্ক হোন এবং অন্যদের সতর্ক করুন!


Any Help connect:
["
modelcyber.helpdesk@gmail.com"]

Telegram✈️ Facebook👤 YouTube🎥


MCS Cyber Defense🛡 = Speed☄️ Skill 🏹

#SocialEngineering #CyberSecurity #Ashraf_Cyber #DigitalAwareness #OnlineFraud #ProtectYourData #ModelCyberSecurity
Please open Telegram to view this post
VIEW IN TELEGRAM
👏5340😱25😢113🔥1🤝1
🪙 বিটকয়েন: ইতিহাস, মূল্যবৃদ্ধি ও বর্তমান অবস্থান


১. বিটকয়েনের জন্ম (২০০৮-২০০9)


বিটকয়েনের শুরু হয় ২০০৮ সালের ৩১ অক্টোবর, যখন এক অজ্ঞাত ব্যক্তি বা গ্রুপ, যার ছদ্মনাম Satoshi Nakamoto, একটি গবেষণাপত্র (white paper) প্রকাশ করে:
"Bitcoin: A Peer-to-Peer Electronic Cash System"

এর মূল লক্ষ্য ছিল—

> "একটি এমন ডিজিটাল মুদ্রা তৈরি করা যা কোনো কেন্দ্রীয় ব্যাংক বা তৃতীয় পক্ষ ছাড়াই সরাসরি লেনদেন করতে পারে।"

🗓️ ২০০৯ সালের ৩ জানুয়ারি:
Genesis Block (Block 0) মাইন করা হয়। এটাই ছিল বিটকয়েনের প্রথম ব্লক। এটি ছিল ইতিহাসের শুরু।


২. শুরুর মূল্য ও আদান-প্রদান


😀 ২০১০ সালে বিটকয়েনের মূল্য ছিল প্রায় শূন্য (0.003$)।

প্রথমবার বিটকয়েন ব্যবহার হয় বাস্তব পণ্যের বিনিময়ে –

🗓️ ২২ মে, ২০১০: এক ব্যক্তি ১০,০০০ BTC দিয়ে কিনেছিল ২টি পিজ্জা 🍕🍕

আজকের হিসাবে, সেই বিটকয়েনের মূল্য কোটির উপরে!

এই দিনটিকে এখন বলা হয় "Bitcoin Pizza Day"।


৩. ধীরে ধীরে মূল্যবৃদ্ধি


2011: BTC প্রথমবারের মতো ১ ডলার অতিক্রম করে

2013: $266 পর্যন্ত ওঠে, পরে আবার পড়ে যায়

2017: ইতিহাস গড়ে —
➤ ডিসেম্বর ২০১৭: বিটকয়েন পৌঁছে যায় $19,000+

📈 এটি ছিল বিটকয়েনের প্রথম বড় বুল রান (bull run)।


৪. সরকার ও মিডিয়ার মনোযোগ


২০১৭ সালের বুমের পর মিডিয়া, বিনিয়োগকারী, এবং সরকার বিটকয়েনের প্রতি আগ্রহী হতে শুরু করে।

কিন্তু একই সাথে আসে:

Regulatory Crackdowns (চীনের নিষেধাজ্ঞা)

Scam ও Hack এর সংখ্যা বৃদ্ধি


৫. করোনা পরবর্তী নতুন যুগ (2020–2021)


📊 2020: COVID-19-এর সময় অনেক প্রতিষ্ঠান ও ব্যক্তি বিটকয়েনকে ডিজিটাল গোল্ড হিসেবে ধরে রাখতে শুরু করে।

Elon Musk এবং Tesla ১.৫ বিলিয়ন ডলার বিটকয়েনে বিনিয়োগ করে।

PayPal, Visa, Mastercard বিটকয়েন গ্রহণ করা শুরু করে।

2021 সালের নভেম্বর: বিটকয়েন সর্বোচ্চ দামে পৌঁছে:
👉 $68,789 USD (প্রায়)


৬. পতনের পর্ব ও পুনরুদ্ধার (2022–2023)


📉 2022:

বিশ্বব্যাপী অর্থনৈতিক সংকট

FTX ও অন্যান্য এক্সচেঞ্জে বড় স্ক্যাম
এর প্রভাবে বিটকয়েন দাম পড়ে যায় $16,000–$18,000 পর্যন্ত।


📈 2023-2024:
ধীরে ধীরে পুনরুদ্ধার শুরু হয়।


৭. বর্তমান (2025)


📅 জুলাই ২০২৫ অনুযায়ী, বিটকয়েনের দাম প্রায়
💰 $110,000 – $120,000 USD এর মধ্যে ঘোরাফেরা করছে।

🔼 গত ছয় মাসে দাম দ্বিগুণের বেশি বেড়েছে!



⚙️ বিটকয়েনের বৈশিষ্ট্য

সীমিত সরবরাহ: সর্বমোট মাত্র ২১ মিলিয়ন বিটকয়েন থাকবে

বিকেন্দ্রীকৃত (decentralized): কোনও সরকার নিয়ন্ত্রণ করে না

ব্লকচেইন প্রযুক্তি ব্যবহার করে

মানুষকে ব্যাংক ছাড়াই টাকা পাঠানোর সুযোগ দেয়



⚠️ সতর্কতা

বিটকয়েন একটি ভলাটাইল (দাম ওঠানামা বেশি) মুদ্রা

এটি উচ্চ ঝুঁকির বিনিয়োগ

স্ক্যাম, ফেক ওয়ালেট, এবং ফিশিং অ্যাটাক থেকে সাবধান থাকা জরুরি




বিটকয়েন একটি আর্থিক বিপ্লবের প্রতীক, যার যাত্রা শুরু হয়েছিল একটি গবেষণাপত্র থেকে, আর আজ তা কোটি কোটি মানুষের নজরে।

তবে এর সাথে থাকা উচিত সচেতনতা ও নিরাপত্তা জ্ঞান— কারণ ভুল সিদ্ধান্ত বড় ক্ষতির কারণ হতে পারে।



🏳️Brought to you by=
MCS Cyber SecurityTeam(M.C.S)
💻


#Bitcoin #CryptoNews #BlockchainTechnology #BTC2025 #DigitalCurrency
Please open Telegram to view this post
VIEW IN TELEGRAM
53🔥25👏211
This media is not supported in your browser
VIEW IN TELEGRAM
,,


আগামী জাতীয় নির্বাচন 2026 সালের এপ্রিল মাসে।

সরাসরি ঘোষণা করলেন, বাংলাদেশর বর্তমান অন্তর্বর্তী সরকার ডক্টর ইউনুস।


#BangladeshUpdate #BangladeshNews #BangladeshToday #BDUpdatesNow #BanglaBreaking #ModelCyberSecurity #CyberAwareBD #MCSCyberDefenseUnit #2025History
👏4839🔥22👌2🙏1🙈1
🪙 BNB (Binance Coin) — ক্রিপ্টো দুনিয়ার শক্তিশালী এক অস্ত্র

🔍 কি এই BNB?

BNB বা Binance Coin হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় ক্রিপ্টো এক্সচেঞ্জ Binance-এর নিজস্ব ডিজিটাল কারেন্সি। এটি মূলত Binance প্ল্যাটফর্মে ট্রেডিং ফি ডিসকাউন্ট, ট্রানজাকশন ফি, গেমিং ও অন্যান্য DApps-এ ব্যবহার করা হয়। একে বলা হয় – ক্রিপ্টো মার্কেটের মাষ্টার টুলস।


🪙 BNB এর জন্ম

প্রথম চালু হয়: জুলাই ২০১৭ সালে

Binance ICO-র সময় মাত্র $0.10 দামে বিক্রি শুরু

আজকের রেট (জুলাই ২০২৫): প্রায় $580+ USD (বাজার ওঠানামা করতে পারে)



⚙️ BNB কীভাবে কাজ করে?

BNB মূলত দুইভাবে ব্যবহৃত হয়:

1. Binance এক্সচেঞ্জে ট্রেডিং ফি কমানো


2. BNB চেইন (স্মার্ট চেইন) এর মাধ্যমে NFT, গেমস, এবং DApp তৈরি ও চালানো



এছাড়া অনেকে এটিকে DeFi প্রোজেক্টেও ব্যবহার করে।



🔥 কেন BNB এত জনপ্রিয়?

Binance বিশ্বের সবচেয়ে বড় ও ট্রাস্টেড এক্সচেঞ্জ

BNB এর নিজস্ব স্মার্ট চেইন (Binance Smart Chain - BSC)

কম ফি, দ্রুত ট্রানজাকশন

প্রতিবছর কয়েন বার্ন (burn) করার মাধ্যমে সরবরাহ কমানো হয়, যার ফলে দামে প্রভাব পড়ে


🥰 BNB ও FORSAGE-এর সম্পর্ক:

Forsage একটি জনপ্রিয় ডেসেন্ট্রালাইজড ইনকাম প্ল্যাটফর্ম, যা বিভিন্ন স্মার্ট কন্ট্র্যাক্টের মাধ্যমে প্যাসিভ ইনকাম জেনারেট করে থাকে। বর্তমান ট্রেন্ড অনুসারে, BNB স্মার্ট চেইনের মাধ্যমে Forsage-এ কাজ করার সুবিধা বৃদ্ধি পেয়েছে।

কম ট্রানজেকশন ফি,

দ্রুত লেনদেন,

ডেসেন্ট্রালাইজড প্লাটফর্মের উপযুক্ততা —
এই সব কিছুই BNB-কে FORSAGE ইউজারদের জন্য আদর্শ করে তুলেছে।



🔶 Binance Coin (BNB) এর বর্তমান অবস্থা (২০২৫)

বর্তমান মূল্য (২৬ জুলাই ২০২৫):

🔸 ১ BNB ≈ $781.54 (≈ ৯৫,৫৬৬ টাকা)


💸 মূল্যবৃদ্ধির ইতিহাস (সংক্ষিপ্ত টাইমলাইন):

সাল গড় মূল্য (প্রায়)

২০১৭: $0.10
২০১৮: $13
২০২১: $600+ (😓Boom time!)
২০২৩: $250
২০২৫: $580+ (বর্তমান রিকভারি ট্রেন্ড)


BNB শুধুমাত্র একটি কয়েন নয় এটি একটি শক্তিশালী ইকোসিস্টেম।
NFT থেকে শুরু করে ক্রিপ্টো ট্রেডিং, গেমিং, এবং ব্লকচেইন ডেভেলপমেন্ট – সবখানেই BNB এর ব্যবহার রয়েছে।




🛡️Published by:
Model Cyber Security (MCS)💻

✈️Telegram 👤Facebook 🎥YouTube


#BNB #BinanceCoin #CryptoKing #Ashraf_Cyber #CryptoEducation #ModelCyberSecurity #DeFiRevolution
Please open Telegram to view this post
VIEW IN TELEGRAM
64🔥21👏19👌7😱3🙏1😎1
👑কে হবেন বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার?

বর্তমানে বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি হলেন এলন মাস্ক। তার মোট সম্পদের পরিমাণ প্রায় ৩৫ হাজার কোটি ডলার। দ্বিতীয় স্থানে রয়েছেন আমাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস, যার সম্পদ প্রায় ১৯ হাজার কোটি ডলার। গত বছর এলন মাস্কের সম্পদ এক সময় ৪০ হাজার কোটি ডলার ছাড়িয়েছিল। কিন্তু রাজনীতিতে জড়িয়ে পড়া এবং একের পর এক বিতর্কিত সিদ্ধান্তের কারণে তার কোম্পানি টেসলার শেয়ারে ধস নামে, ফলে কমে যায় তার সম্পদের পরিমাণ।

অনেকেই মনে করেন, এলন মাস্কই হতে যাচ্ছেন পৃথিবীর প্রথম ট্রিলিয়নিয়ার-অর্থাৎ ১ লাখ কোটি ডলারের মালিক। কিন্তু মজার বিষয় হলো, পৃথিবীর প্রথম ট্রিলিয়ন ডলারের মালিক হয়তো হবেন না এলন মাস্ক কিংবা জেফ বেজোস! বরং হবেন এমন একজন মানুষ, যার নাম অনেকেই শোনেননি।
তার নাম সাতোশি নাকামোতো। তিনি বিটকয়েনের স্রষ্টা। সাতোশি নিজের জন্য ১ মিলিয়ন বিটকয়েন সংরক্ষণ করে রেখেছেন একটি ওয়ালেটে-যা একেবারেই প্রকাশ্য, যে কেউ দেখতে পারে। তবে সেটি স্পর্শ করতে পারে না কেউই।

বর্তমানে একটি বিটকয়েনের দাম পৌঁছেছে ১ লক্ষ ১৮ হাজার মার্কিন ডলার-এ। ক্রিপ্টোবিশ্বের বিশ্লেষকদের মতে, যেভাবে এই দাম বেড়েই চলেছে, শিগগিরই বিটকয়েনের মূল্য ১ মিলিয়ন ডলার ছাড়িয়ে যাবে। সেদিনই সাতোশি নাকামোতোর সম্পদের পরিমাণ দাঁড়াবে ১ ট্রিলিয়ন ডলার-সম্পূর্ণ লিকুইড এবং কোনো শেয়ারের কল্পিত মূল্য নয়, বরং বাস্তব ডিজিটাল সম্পদ।

সবচেয়ে আকর্ষণীয় দিকটি হলো—এই সাতোশি নাকামোতো কে, তা আজও কেউ জানে না। তিনি কি একক ব্যক্তি, নাকি একটি দল-সেই প্রশ্নের উত্তর আজও অজানা। সম্ভবত, তিনি যখন ট্রিলিয়ন ডলারের মালিক হবেন, তখনই প্রকাশ্যে আসবেন। তবে বর্তমান মূল্য অনুযায়ী, তিনি ইতিমধ্যেই বিশ্বের ১২তম সর্বোচ্চ ধনী ব্যক্তি।

সুতরাং, হয়তো ইতিহাসে প্রথম ট্রিলিয়ন ডলার আয়কারী ব্যক্তি হবেন না কোনো মাল্টি ট্রিলিয়ন ডলার কোম্পানির সিইও, বরং হবেন এক রহস্যময় নাম-সাতোশি নাকামোতো। নামটা কিন্তু মনে রাখবেন!


🛡️Published by:
Model Cyber Security (MCS)💻


✈️Telegram 👤Facebook 🎥YouTube


#SatoshiNakamoto #CryptoFuture #BitcoinMillionaire #ElonVsSatoshi #MCS_Exclusive #DigitalWealth #CryptoMystery #BlockchainBillionaire #ModelCyberSecurity
Please open Telegram to view this post
VIEW IN TELEGRAM
👏7157🔥3713🤝5😱3
Forwarded from Pavel Durov (Paul Du Rove)
📣 Following my post 20 days ago, users have sent us hundreds of reports about scams and blackmail. 👮‍♂️

⛔️ Based on these reports, this week we’re banning numerous channels for doxxing and extortion. 🔒

A ban for this reason means we have undeniable evidence that a channel’s admins published defamatory posts, then deleted them in exchange for payment from victims. Some have even been caught selling so-called “protection blocks” — fees victims must pay to avoid being targeted. 💵

Telegram is not a place for doxxing or blackmail. And to those running such channels: don’t waste your time creating clones — we’ll find you. 📡
Please open Telegram to view this post
VIEW IN TELEGRAM
126🔥37👏36😱61
🔐 Cyber Security: ক্যারিয়ারের নতুন দিগন্ত 🛡️

আজকের ডিজিটাল যুগে সবকিছুই চলে আসছে অনলাইনে—ব্যাংকিং, ব্যবসা, শিক্ষা, এমনকি ব্যক্তিগত জীবনও। কিন্তু যতই আমরা প্রযুক্তির উপর নির্ভরশীল হচ্ছি, ততই বাড়ছে ঝুঁকি—হ্যাকিং, ডাটা চুরি, অনলাইন প্রতারণা ও সাইবার আক্রমণ।


এই ঝুঁকিগুলো থেকে বাঁচতে এবং ভবিষ্যৎকে সুরক্ষিত করতে প্রয়োজন এক বিশেষ দক্ষতা—সাইবার সিকিউরিটি ☆



📌 কেন এটা গুরুত্বপূর্ণ?

প্রতিদিন লাখ লাখ ডলার ক্ষতি হচ্ছে শুধু সাইবার আক্রমণের কারণে।

• বড় বড় কোম্পানি, সরকার এবং সংস্থা খুঁজছে দক্ষ সাইবার বিশেষজ্ঞ।

• এ খাতে আন্তর্জাতিকভাবে বেতনের মান সবচেয়ে আকর্ষণীয় ও সম্মানজনক।



🌐 সাইবার সিকিউরিটি ক্যারিয়ার কেবল চাকরি নয়—এটা এক ধরনের মিশন। একজন সাইবার প্রফেশনাল যেমন সিস্টেম ও নেটওয়ার্ক রক্ষা করে, তেমনি মানুষের নিরাপত্তা নিশ্চিত করে।

💡 এখানে রয়েছে অসংখ্য পথ:

🖱️ Ethical Hacking

🖱️ Cyber Security Analyst

🖱️Digital Forensics

🖱️AI & Cyber Defense


🚀 বিশ্লেষকরা বলছেন, আগামী ৫-১০ বছরের মধ্যে সাইবার সিকিউরিটি হবে বিশ্বের সবচেয়ে দ্রুত বর্ধনশীল ক্যারিয়ারগুলোর একটি।
আজ যে কেউ চাইলে এই দক্ষতা অর্জন করে ভবিষ্যতের চাকরি বাজারে নিজের জায়গা তৈরি করতে পারবে।



👉 মনে রাখবেন, প্রযুক্তি বদলাবে, চাহিদা বদলাবে—কিন্তু সাইবার সিকিউরিটির গুরুত্ব কখনও কমবে না।༺


🛡️ Published by:
Model Cyber Security (MCS) 💻
Please open Telegram to view this post
VIEW IN TELEGRAM
77🔥24👏243🤝3🙏1😎1
প্রথমবারের মতো বাংলাদেশে আসছেন বিশিষ্ট ইসলামী বক্তা ও ধর্মীয় চিন্তাবিদ ড. জাকির নায়েক। আগামী ২৮ নভেম্বর তিনি ঢাকায় আসবেন।

,

#BangladeshUpdate #BangladeshNews #BangladeshToday #BDUpdatesNow #BanglaBreaking #ModelCyberSecurity #CyberAwareBD #MCSCyberDefenseUnit #2025History
97🔥34👏278🤝4👌2😎2
Forwarded from Jamuna Television (Jamuna Television)
67🔥29👏27😢21🤝2
রাজধানীতে বায়তুল মোকাররম মসজিদের সামনে বৈদ্যুতিক খুঁটিতে আগুন, পুড়ল দোকান

 
 
আপডেট: ০০:২৩, শনিবার, ২২ নভেম্বর, ২০২৫



রাজধানীতে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সামনের একটি বৈদ্যুতিক খুঁটিতে আগুন লাগার ঘটনা ঘটেছে।

শুক্রবার (২১ নভেম্বর) সন্ধ্যা ৬টা ১৮ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। এসময় খুঁটির নিচের ফুটপাতে থাকা কয়েকটি দোকান পুড়ে গেছে। তবে কেউ হতাহত হননি বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিসের মিডিয়া অফিসার আনোয়ারুল ইসলাম দোলন বলেন, বৈদ্যুতিক খুঁটিতে আগুন লাগার খবর পান তারা। পরে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট গিয়ে কিছুক্ষণের মধ্যেই আগুন নেভায়।  
এ বিষয়ে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের কর্তব্যরত কর্মকর্তা রোজিনা আক্তার জানান, তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, বৈদ্যুতিক খুঁটিতে আগুন জ্বলছে।

খুঁটির নিচের ফুটপাতে বেশ কয়েকটি দোকান রয়েছে। আগুন দেখে দোকানিরা দোকানের জিনিসপত্র গুছিয়ে ফেলার চেষ্টা করছেন। তবে খুঁটির আগুনের ফুলকি নিচে পড়ে কয়েকটি দোকানের কিছু অংশ পুড়ে যায়।

,

#BangladeshUpdate #BangladeshNews #BangladeshToday #BDUpdatesNow #BanglaBreaking #ModelCyberSecurity #CyberAwareBD #MCSCyberDefenseUnit #2025History
56😢18👏16🔥13
🇧🇩 December 16th | Great Victory Day 🇧🇩

On this glorious day, we remember with deep respect
the sacrifice of 3 million martyrs and 2 million mothers and sisters.
In exchange for their blood, we got the independent red-green Bangladesh...!

Happy Victory Day Bangladesh 🇧🇩🇧🇩

#Bangladesh
#HappyVictoryDay
Please open Telegram to view this post
VIEW IN TELEGRAM
48👏22🔥19👌1
Forwarded from Jamuna Television
😢76👏1817🔥13😱41🙈1
রাজনীতি ও সম্পদের ভবিষ্যৎ —
একটি বাস্তব পর্যবেক্ষণ Entrepreneur ও Investor দের নেওয়া প্রয়োজন!

ট্রাম্পের রাজনৈতিক বক্তব্যের সঙ্গে বর্তমান US-এর বাস্তব অর্থনৈতিক ডেটা পুরোপুরি মিলছে না।

আজকের News অনুযায়ী :
US Inflation নেমে এসেছে 1.21%-এ।
এ কারণে অনেকেই মনে করছে,
যুক্তরাষ্ট্রে আগের মতো ট্রাম্প-স্টাইল রাজনীতি আর কার্যকর হবে না।

কিন্তু একই সময়ে আমরা দেখছি, স্বর্ণের দাম বাড়ছে।

ইতিহাস বলে :
প্রাচীন কালে যুদ্ধ বা বড় অস্থিরতার আগে মানুষ নিজের সম্পদকে Physical Asset (বিশেষ করে স্বর্ণ)-এ রূপান্তর করত এবং নিরাপত্তার জন্য তা মাটির নিচে সংরক্ষণ করত।

এখন চিন্তার বিষয় :
তাহলে কি Virtual Asset আসলেই নিরাপদ নয়?
Entrepreneur ও Investor-রা বিলিয়ন ডলার ইনভেস্ট করেছে Web3, Blockchain বা Digital Asset-এর ওপর বিশ্বাস রাখা কি ঝুঁকিপূর্ণ?

কিন্তু গত ৫ বছরের বৈশ্বিক অর্থনীতি ভিন্ন কথা বলছে।
বাস্তবতা হলো :
অনলাইন ব্যবসা,
ডিজিটাল প্রোডাক্ট,
Web-based সার্ভিস.

এসব সেক্টরে Entrepreneur ও Investor-রা বিলিয়ন ডলার ইনভেস্ট করেছে। আর সত্যটা হলোগত পাঁচ বছরে সবচেয়ে সফল ব্যবসাগুলোর প্রায় সবই অনলাইন ভিত্তিক।

তাহলে দ্বন্দ্বটা?
একদিকে
যুদ্ধের আশঙ্কা
রাজনৈতিক অস্থিরতা
স্বর্ণের দাম বৃদ্ধি
অন্যদিকে
Digital Economy বিস্তার
Blockchain Adoption
Online Business Growth

অভিজ্ঞ দের কাছে, আমার ব্যাক্তিগত প্রশ্ন :

বাংলাদেশসহ সারা বিশ্বের রাজনৈতিক পরিস্থিতি ও অর্থনৈতিক সিদ্ধান্তগুলো আমাদের ঠিক কোন দিকে নিয়ে যাচ্ছে?

আমরা কি পুরনো নিরাপত্তা মানসিকতায় আটকে আছি, নাকি
ধীরে ধীরে নতুন যুগের সম্পদ ব্যবস্থায় প্রবেশ করছি?

এখন আমরা কোন সময়ের মধ্যে দাঁড়িয়ে আছি?
Entrepreneur ও Investor দের কোন পথে এগোনো উচিৎ?
50🔥16👏13🙏2🙈1
অচেনা মানুষের ভিডিও কল না ধরা, অজানা মেসেজ লিংকে ক্লিক না করা এবং অপরিচিত লোককে কলে কোন তথ্য না দেওয়া বড় ধরণের সাইবার সুরক্ষা।
30🔥12👏12😎3👌1
ফেসবুক আইডিতে অবশ্যই একটি জিমেইল এড করে রাখুন, আর সেই জিমেইল দিয়ে একটি YouTube চ্যানেল খুলে রাখুন!

বিস্তারিত :

অনেকেই ফেসবুক আইডি খুলে ব্যবহার করেন, কিন্তু জিমেইল ঠিকভাবে যুক্ত করেন না। অথচ একটি জিমেইল ফেসবুক আইডির নিরাপত্তার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আইডি হ্যাক হলে বা ডিজেবল হয়ে গেলে জিমেইলের মাধ্যমেই সহজে রিকভারি করা যায়।

আর আপনার ফেসবুক আইডিতে যে জিমেইল ব্যবহার করেন, সেই জিমেইল দিয়ে অবশ্যই একটি YouTube চ্যানেল খুলে রাখুন এবং চ্যানেলের আইডি সেভ করে রাখুন।

কারণ ভবিষ্যতে যদি কখনো জিমেইল হ্যাক হয়, তাহলে YouTube চ্যানেলের তথ্য ব্যবহার করে জিমেইল রিকভারি করা সহজ হয়। 📌
35👏15🔥133👌1🤝1