আজ মতিঝিল মেট্রোরেল স্টেশনের নিচে একটি ছাতার মধ্যে সন্দেহজনক বস্তু দেখতে পেয়ে পথচারীরা পুলিশকে অবহিত করেন। পরে বো#ম্ব ডিসপোজাল ইউনিট এসে সেটি নিরাপদে নিষ্ক্রিয় করে। সৌভাগ্যবশত কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
এই ঘটনাকে সতর্কবার্তা হিসেবে বিবেচনা করে MRT Police ও DMTCL-এর প্রতি আমাদের বিনীত অনুরোধ, প্রতিটি মেট্রোরেল স্টেশনে Walk Through Metal Detector (WTMD), Hand Held Metal Detector (HHMD) এবং প্রয়োজন অনুযায়ী Explosive Trace Detector (ETD) স্থাপনের উদ্যোগ গ্রহণ করা হোক।
একই সঙ্গে স্টেশনভিত্তিক নিরাপত্তা তল্লাশি ও নজরদারি আরও জোরদার করা প্রয়োজন।
যাত্রীদের নিরাপত্তাই হোক সর্বোচ্চ অগ্রাধিকার।
-মেট্রোরেল প্যাসেঞ্জার্স কমিউনিটি- ঢাকা।

❤43👍41😱10😨8🥴4
যদি কোনো হারানো MRT Pass বা Rapid Pass আপনার হাতে আসে/কুড়িয়ে পান, তাহলে অনুগ্রহ করে নিম্নোক্ত উপায়ে প্রকৃত মালিকের কাছে পৌঁছে দিতে সহযোগিতা করুন-
১। মেট্রোরেল প্যাসেঞ্জার্স কমিউনিটির ফেসবুক পাবলিক গ্রুপে কার্ডের নাম্বার উল্লেখ করে একটি পোস্ট করুন অথবা অ্যাডমিনদের ইনবক্সে কার্ড নাম্বার পাঠান। আমরা প্রকৃত ব্যবহারকারীর সঙ্গে যোগাযোগ স্থাপনে সর্বোচ্চ সহযোগিতা করবো।
২। নিকটস্থ মেট্রোরেলের যেকোনো স্টেশনের কন্ট্রোল রুমে কার্ডটি জমা দিন।
আপনার একটি ছোট মানবিক উদ্যোগ কারো মূল্যবান সময়, অর্থ ও ভোগান্তি বাঁচাতে পারে।

❤32👍7
আপডেট:
মেট্রোরেলের সকল স্টেশন বর্তমানে স্বাভাবিকভাবে চালু রয়েছে। ধন্যবাদ

❤34🥰5
সাম্প্রতিক ঘটনাবলির পর মেট্রোরেলের যাত্রী ও স্থাপনার নিরাপত্তা আরও জোরদার করতে প্রতিটি স্টেশনে পর্যায়ক্রমে স্ক্যানার মেশিন ও মেটাল ডিটেক্টর স্থাপন করা হচ্ছে, যাতে যাত্রীদের নিরাপত্তা আরও নিশ্চিত করা যায়।
সম্মানিত যাত্রীবৃন্দ,
সবার নিরাপদ যাত্রা নিশ্চিত করতে আপনার সামান্য সহযোগিতাই হতে পারে সবচেয়ে বড় অবদান।
অনুগ্রহ করে:
• নির্ধারিত নিরাপত্তা গেট ব্যবহার করে সারিবদ্ধভাবে স্টেশনে প্রবেশ করুন।
• নিরাপত্তা তল্লাশি কার্যক্রমে এমআরটি পুলিশকে আন্তরিকভাবে সহযোগিতা করুন।
• কোনো সন্দেহজনক ব্যক্তি, বস্তু বা অনাকাঙ্ক্ষিত কিছু চোখে পড়লে সঙ্গে সঙ্গে দায়িত্বরত এমআরটি পুলিশ বা নিরাপত্তা কর্মীকে অবহিত করুন।
মেট্রোরেল আমাদের সবার সম্পদ। নিরাপদ, সুশৃঙ্খল ও নির্বিঘ্ন যাত্রা নিশ্চিত করতে আসুন, আমরা সবাই দায়িত্বশীল নাগরিক হিসেবে নিরাপত্তা ব্যবস্থায় সর্বাত্মক সহযোগিতা করি।

❤54👍13
মেট্রোরেল ও লিফটে গর্ভবতী নারী, বয়স্ক, শিশু ও শিশুসহ নারী, অসুস্থ ও বিশেষ সহায়তা প্রয়োজন এমন যাত্রীদের অগ্রাধিকার দিন।
সিটে বসার আগে একবার চারপাশে তাকান, আপনার চেয়ে বেশি প্রয়োজন আছে এমন কেউ আছেন কি না!!
নিজে সচেতন হই, অন্যকেও উৎসাহিত করি।

❤125👍16👎1
মেট্রোরেলের চলাচলের সময় বৃদ্ধি নিয়ে গুঞ্জন শোনা গেলেও, কবে থেকে এটি কার্যকর হবে তা বহুমুখী প্রতিবন্ধকতার কারণে এখনো নিশ্চিত নয়।
এছাড়া, শুক্রবার সকালেও মেট্রোরেল চলাচল অত্যন্ত প্রয়োজনীয় হলেও এ সময়ে ট্রেন চালু করা হচ্ছে না।
এ বিষয়ে সুনির্দিষ্ট ও নির্ভরযোগ্য তথ্য পাওয়া মাত্রই জানানো হবে। বিভ্রান্তি এড়িয়ে সঠিক তথ্যের জন্য আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ

❤31👍20😢7👎3👏3
মিরপুর-১০ স্টেশনে আজ ১,৭০২ পিস ই#য়া#বা ট্যাবলেটসহ এক ব্যক্তিকে আ#ট#ক করেছে MRT Police।
মেট্রোরেলে কোনো সন্দেহজনক কর্মকাণ্ড চোখে পড়লে দ্রুত সংশ্লিষ্ট নিরাপত্তাকর্মীদের অবহিত করুন।
মা#দ#ককে ‘না’ বলুন, নিরাপদ মেট্রোরেল যাত্রা নিশ্চিত করুন।

❤71👍22🤣15😁10🤬8😱7😢5🖕3🤝2👏1
মেট্রোরেলের প্রত্যেক স্টেশনে স্মোক ডিটেক্টরসহ অগ্নিনিরাপত্তা ব্যবস্থা সক্রিয় রয়েছে। তাই স্টেশন এলাকায় ধূমপান বা আগুন ও ধোঁয়া সৃষ্টি করতে পারে এমন কোনো কার্যক্রম থেকে বিরত থাকার জন্য সকলের প্রতি বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে।
এছাড়া, আজ কারওয়ান বাজার মেট্রোরেল স্টেশনে অগ্নিনির্বাপক ও জরুরি পরিস্থিতি মোকাবিলাবিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়েছে। মহড়াকালীন পরিস্থিতি দেখে কোনো ধরনের বিভ্রান্ত বা আতঙ্কিত না হওয়ার জন্য যাত্রীদের অনুরোধ করা হচ্ছে।
আপনার সচেতনতা ও সহযোগিতাই নিরাপদ মেট্রোরেল যাত্রা নিশ্চিত করতে পারে। ধন্যবাদ

❤59👍23🔥3🥰2👏2
মেট্রোরেলে ইদানীং চলাচলের সময় হঠাৎ ঝাঁকুনি অনুভূত হওয়ার বিষয়টি অনেক যাত্রী লক্ষ্য করেছেন। বিশেষ করে আগারগাঁও থেকে ফার্মগেট অংশে।
যদিও কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়েছে, এতে বিশেষ কোনো অসুবিধা নেই, তবুও যাত্রীদের নিরাপত্তার স্বার্থে বিষয়টি গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করা এবং প্রয়োজনীয় রক্ষণাবেক্ষণ ও কারিগরি পরীক্ষা জোরদার করা জরুরি বলে আমরা মনে করি।
এছাড়া, যান্ত্রিক ত্রুটির কারণে মাঝেমধ্যে কয়েক মিনিটের জন্য ট্রেন চলাচলে সাময়িক বিঘ্ন ঘটতে দেখা যায়। এ ধরনের স্বল্পমেয়াদি ঘটনায় সাধারণত কমিউনিটিতে আলাদা আপডেট দেওয়া হয় না। তবে অনাকাঙ্ক্ষিত বা যাত্রীদের জন্য উল্লেখযোগ্য কোনো অসুবিধা সৃষ্টি হলে তা এবং তথ্য প্রদান প্রয়োজন হলে যথাসময়ে এই কমিউনিটির মাধ্যমে আপডেট জানানো হবে। ধন্যবাদ

👍60❤17😢7🤣3
সম্মানিত মেট্রোরেল যাত্রীদের অবগতির জন্যঃ
ঢাকা মেট্রোরেলের সূচনালগ্ন থেকেই যাত্রীদের তথ্যগত সহায়তা, যাত্রী অধিকার ও বিভিন্ন যৌক্তিক দাবি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তুলে ধরার মাধ্যমে কাজ করে যাচ্ছে মেট্রোরেল প্যাসেঞ্জার্স কমিউনিটি-ঢাকা।
এরই ধারাবাহিকতায়, পূর্বে জমাকৃত বিভিন্ন আবেদনের অগ্রগতি ও বাস্তবায়নাধীন বিষয়সমূহ সম্পর্কে অবহিত হওয়ার জন্য আজ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট একটি স্মারকলিপি প্রদান করা হয়েছে।
সম্মানিত প্যাসেঞ্জারদের অবগতির জন্য স্মারকলিপির একটি কপি এখানে সংযুক্ত করা হলো।
যাত্রীদের যৌক্তিক অধিকার, সুবিধা ও নিরাপদ যাত্রা নিশ্চিত করাই আমাদের লক্ষ্য। আপনিও যদি যাত্রীদের কল্যাণে আমাদের সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে স্বেচ্ছাসেবী হিসেবে যুক্ত হতে চান, নিঃসংকোচে যোগাযোগ করতে পারেন।
আপনার সহযোগী মনোভাবের অপেক্ষায় রইলাম।
ধন্যবাদান্তে,
আপনার ভাই, “নাঈম”

❤26🔥5🤝2🥰1
মেট্রোরেল চলাচল সংক্রান্ত আপডেট!
ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন এলাকায় ওভারহেড ক্যাটেনারি সিস্টেমের ওপর কাপড় পড়ায় নিরাপত্তার কারণে সাময়িকভাবে ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছিল। প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে কাপড়টি সরিয়ে ফেলার পর মেট্রোরেল চলাচল স্বাভাবিক হয়েছে।
এ সময় একটি ট্রেন থামিয়ে রাখার কারণে অন্যান্য স্টেশনেও ট্রেনগুলো নির্দিষ্ট দূরত্বে থামিয়ে রাখা হয়, ফলে যাত্রীদের সাময়িক ভোগান্তি হয়।
বর্তমানে মেট্রোরেল স্বাভাবিকভাবে চলাচল করছে। তাই অনুগ্রহ করে বিভ্রান্ত না হয়ে, এমন পরিস্থিতিতে ধৈর্যসহকারে অপেক্ষা করার জন্য যাত্রীদের অনুরোধ করা হচ্ছে। দীর্ঘক্ষণ বিশেষ অসুবিধা হলে এখানে জানানো হবে। ধন্যবাদ

👍17🍌8❤5👏4💅2