Fraud Alert!
সম্মানিত প্যাসেঞ্জার্স,
সম্প্রতি মেট্রোরেলের বিভিন্ন স্টেশনে প্রতারক চক্রের তৎপরতা বেড়েছে। অসুস্থতার ভান, ভাড়া হারানোর গল্প কিংবা মানবিক সহায়তার নাটক সাজিয়ে যাত্রীদের কাছ থেকে টাকা নেওয়ার চেষ্টা করা হচ্ছে।
সতর্ক থাকুন, সন্দেহজনক কাউকে দেখলে কর্তৃপক্ষকে জানান।
সাম্প্রতিক একটি ঘটনার পোস্ট দেখুন আমাদের ফেসবুক পেজে।

👍60❤26👏5
বিজয় সরণি স্টেশনে ইমার্জেন্সি বাটন প্রেস করা ও কিছু টেকনিক্যাল সমস্যার কারণে মেট্রোরেল চলাচল সাময়িকভাবে ব্যাহত হচ্ছে। আশা করা যাচ্ছে, কর্তৃপক্ষ দ্রুত সমস্যার সমাধান করবে।
এছাড়াও, প্যাসেঞ্জার্স কমিউনিটির পাবলিক গ্রুপে বর্তমানে ফেসবুকের একটি বাগের কারণে পোস্ট অ্যাপ্রুভ করা যাচ্ছে না। আশা করি, এটিও শীঘ্রই ঠিক হয়ে যাবে।

❤35🤬11🤔6
আজ থেকে মেট্রোরেলে যাদের ভাড়া প্রয়োজন নাই ও বিশেষ ডিসকাউন্ট!
১) যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাগণ বৈধ পরিচয়পত্র প্রদর্শন করে বিনা ভাড়ায় ভ্রমণ করতে পারবেন।
২) সাধারণ যাত্রীগণ এমআরটি পাস/ র্যাপিড পাস ব্যবহার করে প্রতি যাত্রায় ১০% ছাড় পাবেন।
৩) ৯০ সেন্টিমিটার পর্যন্ত উচ্চতার শিশু অভিভাবকের সঙ্গে বিনা ভাড়ায় ভ্রমণ করতে পারবে।
৪) বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিগণ বৈধ পরিচয়পত্র (সুবর্ণ কার্ড) প্রদর্শন করে ভাড়ায় ২৫% ছাড় পাবেন।
৫) পঁয়ষট্টি (৬৫) বছর বা তদুর্ধ্ব বয়সী নাগরিকরা জাতীয় পরিচয়পত্র প্রদর্শন সাপেক্ষে ভাড়ায় ২৫% ছাড় পাবেন।
বিশেষ ছাড় (১,৪,৫ নং)-এর জন্য একক যাত্রা টিকেট (SJT) ক্রয় করতে হবে। প্রতি স্টেশনের নিদিষ্ট কাউন্টার থেকে অগ্রাধিকার ভিত্তিতে এই টিকেট সংগ্রহ করতে পারবেন।

❤63🤣17😱5⚡2
সফট রিমাইন্ডার!!
পবিত্র ঈদুল আযহা উপলক্ষ্যে শুধুমাত্র আগামীকাল বৃহস্পতিবার (২৮ মে) মেট্রোরেল চলাচল বন্ধ থাকবে। শুক্রবার বিকাল থেকে যথারীতি যাত্রীসেবা পুনরায় চালু হবে।
সম্মানিত সকল যাত্রীকে জানাই পবিত্র ঈদুল আযহার আন্তরিক শুভেচ্ছা। ঈদ হোক ত্যাগ, ভালোবাসা ও মানবতার অনন্য বন্ধনে পরিপূর্ণ। ঈদ মোবারক।
[একটি পরিচ্ছন্ন, সুন্দর ও বাসযোগ্য নগরী গড়তে সবাইকে অনুরোধ করা যাচ্ছে, কোরবানির প#শুর বর্জ্য নির্ধারিত স্থানে ফেলুন এবং পরিচ্ছন্নতা বজায় রাখতে সচেতন থাকুন।]

❤53🔥2
ছোট্ট সুখবর!!
আগামী ৭ই জুন থেকে-
উত্তরা থেকে মতিঝিলগামী শেষ ট্রেন রাত ৯টা ৫০ মিনিটে (বর্তমানে ৯:৩০) এবং মতিঝিল থেকে উত্তরাগামী শেষ ট্রেন রাত ১০টা ৩০ মিনিটে (বর্তমানে ১০:১০) ছেড়ে যাবে।
পরবর্তী আপডেটের জন্য সাথেই থাকুন! ধন্যবাদ

❤158👍33🔥9🥰8👏7⚡4🤷♂2
সম্মানিত যাত্রীদের অবগতির জন্যঃ
শাহবাগ স্টেশনের রেললাইনে একটি বিড়াল প্রবেশ করায় মেট্রোরেল চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছিল। নিরাপত্তা নিশ্চিত করে বিড়ালটি উদ্ধার করার পর ট্রেন চলাচল পুনরায় স্বাভাবিক করা হয়েছে এবং যাত্রীসেবা প্রদান অব্যাহত রয়েছে।
এই অনাকাঙ্ক্ষিত সাময়িক অসুবিধার জন্য কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছে এবং যাত্রীদের ধৈর্য ও সহযোগিতার জন্য কৃতজ্ঞতা জানাচ্ছে।

❤72👍16🔥6👌6🥰2
সম্মানিত যাত্রীবৃন্দ,
মুশলধারে বৃষ্টির কারণে রাজধানীর অনেক সড়কে জলাবদ্ধতা ও তীব্র যানজট সৃষ্টি হলেও মেট্রোরেল নির্ধারিত নিয়মে যাত্রীসেবা প্রদান করে যাচ্ছে।
সকলের প্রতি বিশেষ অনুরোধ, সহযাত্রীদের প্রতি সৌজন্যমূলক ও সহনশীল আচরণ করুন। ভেজা পোশাক, ছাতা বা অন্যান্য সামগ্রী ব্যবহারের ক্ষেত্রে সচেতন থাকুন, যাতে অন্য কোনো যাত্রীর অসুবিধা বা অস্বস্তির কারণ না হয়।
আপনার সচেতনতা, সহযোগিতা ও শৃঙ্খলাপূর্ণ আচরণ সবার জন্য একটি নিরাপদ ও আরামদায়ক যাত্রা নিশ্চিত করতে সহায়তা করবে। ধন্যবাদ

❤77👍17🤩4👏2👎1
মতিঝিলগামী ট্রেন সাময়িক টেকনিক্যাল সমস্যার কারণে হেডওয়ে কিছুটা বৃদ্ধি পেয়েছে। সমস্যা সমাধানের কাজ চলমান রয়েছে এবং শিগগিরই স্বাভাবিক হবে। (উত্তরাগামী স্বাভাবিক আছে)
যদি কোনো যাত্রী স্টেশনে প্রবেশ (Entry) করার পর ট্রেনের বিলম্বের কারণে ভ্রমণ বাতিল করতে চান, তাহলে অনুগ্রহ করে EFO কাউন্টারে দায়িত্বরত কর্মীর কাছে আপনার MRT/Rapid Pass প্রদান করে Entry Cancellation সম্পন্ন করুন।
উল্লেখ্য, Entry করার পর Exit হতে ভাড়া/জরিমানা কাটবে, যা ফেরতযোগ্য নয়। তাই প্রয়োজন হলে অবশ্যই EFO কাউন্টারের মাধ্যমে Entry Cancellation করে নিন। ধন্যবাদ

❤28😭10
সকলের প্রতি বিশেষ অনুরোধ!!⚠️
মেট্রোরেল রুটের আশেপাশে অনুগ্রহ করে বেলুন, ফানুস, ড্রোন, ফুটবল বা অন্য কোনো উড়ন্ত কিংবা নিক্ষেপযোগ্য বস্তু ব্যবহার বা নিক্ষেপ করবেন না।
এ ধরনের বস্তু ওভারহেড বিদ্যুৎ (OCS) লাইনে আটকে গিয়ে ট্রেন চলাচলে বিঘ্ন ঘটাতে পারে, সেবায় বিলম্ব সৃষ্টি করতে পারে এবং নিরাপত্তা ঝুঁকি তৈরি করতে পারে।
গতকালও বেলুন ওভারহেড বিদ্যুৎ লাইনে আটকে যাওয়ার কারণে কিছু সময়ের জন্য মেট্রোরেল চলাচল ব্যাহত হয়েছিল।
আপনার সামান্য সচেতনতাই লাখো যাত্রীর নিরাপদ, নিরবচ্ছিন্ন ও সময়মতো যাত্রা নিশ্চিত করতে সহায়ক হতে পারে।
নিজে সচেতন হোন, অন্যকেও সচেতন করুন। ধন্যবাদ

❤42👍22🕊2🤔1🤣1
আজ ১লা জুলাই (বুধবার) “ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস” উদযাপন উপলক্ষে রাজু ভাস্কর্যের সামনে একটি কনসার্ট অনুষ্ঠিত হবে।
উক্ত কনসার্টের নিরাপত্তার স্বার্থে আজ বিকাল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রোরেল স্টেশন সাময়িকভাবে বন্ধ থাকবে। তবে অন্যান্য সকল স্টেশন যথারীতি চালু থাকবে এবং নির্ধারিত সময়সূচি অনুযায়ী যাত্রীসেবা প্রদান করবে।
ধন্যবাদ।

🔥25👍13👎9
গ্রাহকসেবার মানোন্নয়ন এবং সিস্টেমের কার্যকারিতা বৃদ্ধির লক্ষ্যে Rapid Pass/MRT Pass অনলাইন রিচার্জ সেবার সিস্টেম আপগ্রেডেশন কার্যক্রম পরিচালিত হবে।
এ কারণে আজ রাত ১১:০০টা থেকে আগামীকাল বিকাল ৩:০০টা পর্যন্ত অনলাইন রিচার্জ সেবা সাময়িকভাবে বন্ধ থাকবে।
সাময়িক এই অসুবিধার জন্য কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখিত।

❤30
সম্মানিত যাত্রীবৃন্দ,
মুশলধারে বৃষ্টির কারণে রাজধানীর অনেক সড়কে জলাবদ্ধতা ও তীব্র যানজট সৃষ্টি হলেও মেট্রোরেল নির্ধারিত নিয়মে যাত্রীসেবা প্রদান করে যাচ্ছে।
সকলের প্রতি বিশেষ অনুরোধ, সহযাত্রীদের প্রতি সৌজন্যমূলক ও সহনশীল আচরণ করুন। ভেজা পোশাক, ছাতা বা অন্যান্য সামগ্রী ব্যবহারের ক্ষেত্রে সচেতন থাকুন, যাতে অন্য কোনো যাত্রীর অসুবিধা বা অস্বস্তির কারণ না হয়।
আপনার সচেতনতা, সহযোগিতা ও শৃঙ্খলাপূর্ণ আচরণ সবার জন্য একটি নিরাপদ ও আরামদায়ক যাত্রা নিশ্চিত করতে সহায়তা করবে। ধন্যবাদ
মুশলধারে বৃষ্টির কারণে রাজধানীর অনেক সড়কে জলাবদ্ধতা ও তীব্র যানজট সৃষ্টি হলেও মেট্রোরেল নির্ধারিত নিয়মে যাত্রীসেবা প্রদান করে যাচ্ছে।
সকলের প্রতি বিশেষ অনুরোধ, সহযাত্রীদের প্রতি সৌজন্যমূলক ও সহনশীল আচরণ করুন। ভেজা পোশাক, ছাতা বা অন্যান্য সামগ্রী ব্যবহারের ক্ষেত্রে সচেতন থাকুন, যাতে অন্য কোনো যাত্রীর অসুবিধা বা অস্বস্তির কারণ না হয়।
আপনার সচেতনতা, সহযোগিতা ও শৃঙ্খলাপূর্ণ আচরণ সবার জন্য একটি নিরাপদ ও আরামদায়ক যাত্রা নিশ্চিত করতে সহায়তা করবে। ধন্যবাদ
❤112👍8👌4
আজ মতিঝিল মেট্রোরেল স্টেশনের নিচে একটি ছাতার মধ্যে সন্দেহজনক বস্তু দেখতে পেয়ে পথচারীরা পুলিশকে অবহিত করেন। পরে বো#ম্ব ডিসপোজাল ইউনিট এসে সেটি নিরাপদে নিষ্ক্রিয় করে। সৌভাগ্যবশত কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
এই ঘটনাকে সতর্কবার্তা হিসেবে বিবেচনা করে MRT Police ও DMTCL-এর প্রতি আমাদের বিনীত অনুরোধ, প্রতিটি মেট্রোরেল স্টেশনে Walk Through Metal Detector (WTMD), Hand Held Metal Detector (HHMD) এবং প্রয়োজন অনুযায়ী Explosive Trace Detector (ETD) স্থাপনের উদ্যোগ গ্রহণ করা হোক।
একই সঙ্গে স্টেশনভিত্তিক নিরাপত্তা তল্লাশি ও নজরদারি আরও জোরদার করা প্রয়োজন।
যাত্রীদের নিরাপত্তাই হোক সর্বোচ্চ অগ্রাধিকার।
-মেট্রোরেল প্যাসেঞ্জার্স কমিউনিটি- ঢাকা।

❤43👍41😱10😨8🥴4
যদি কোনো হারানো MRT Pass বা Rapid Pass আপনার হাতে আসে/কুড়িয়ে পান, তাহলে অনুগ্রহ করে নিম্নোক্ত উপায়ে প্রকৃত মালিকের কাছে পৌঁছে দিতে সহযোগিতা করুন-
১। মেট্রোরেল প্যাসেঞ্জার্স কমিউনিটির ফেসবুক পাবলিক গ্রুপে কার্ডের নাম্বার উল্লেখ করে একটি পোস্ট করুন অথবা অ্যাডমিনদের ইনবক্সে কার্ড নাম্বার পাঠান। আমরা প্রকৃত ব্যবহারকারীর সঙ্গে যোগাযোগ স্থাপনে সর্বোচ্চ সহযোগিতা করবো।
২। নিকটস্থ মেট্রোরেলের যেকোনো স্টেশনের কন্ট্রোল রুমে কার্ডটি জমা দিন।
আপনার একটি ছোট মানবিক উদ্যোগ কারো মূল্যবান সময়, অর্থ ও ভোগান্তি বাঁচাতে পারে।

❤32👍7
আপডেট:
মেট্রোরেলের সকল স্টেশন বর্তমানে স্বাভাবিকভাবে চালু রয়েছে। ধন্যবাদ

❤34🥰5
সাম্প্রতিক ঘটনাবলির পর মেট্রোরেলের যাত্রী ও স্থাপনার নিরাপত্তা আরও জোরদার করতে প্রতিটি স্টেশনে পর্যায়ক্রমে স্ক্যানার মেশিন ও মেটাল ডিটেক্টর স্থাপন করা হচ্ছে, যাতে যাত্রীদের নিরাপত্তা আরও নিশ্চিত করা যায়।
সম্মানিত যাত্রীবৃন্দ,
সবার নিরাপদ যাত্রা নিশ্চিত করতে আপনার সামান্য সহযোগিতাই হতে পারে সবচেয়ে বড় অবদান।
অনুগ্রহ করে:
• নির্ধারিত নিরাপত্তা গেট ব্যবহার করে সারিবদ্ধভাবে স্টেশনে প্রবেশ করুন।
• নিরাপত্তা তল্লাশি কার্যক্রমে এমআরটি পুলিশকে আন্তরিকভাবে সহযোগিতা করুন।
• কোনো সন্দেহজনক ব্যক্তি, বস্তু বা অনাকাঙ্ক্ষিত কিছু চোখে পড়লে সঙ্গে সঙ্গে দায়িত্বরত এমআরটি পুলিশ বা নিরাপত্তা কর্মীকে অবহিত করুন।
মেট্রোরেল আমাদের সবার সম্পদ। নিরাপদ, সুশৃঙ্খল ও নির্বিঘ্ন যাত্রা নিশ্চিত করতে আসুন, আমরা সবাই দায়িত্বশীল নাগরিক হিসেবে নিরাপত্তা ব্যবস্থায় সর্বাত্মক সহযোগিতা করি।

❤54👍13
মেট্রোরেল ও লিফটে গর্ভবতী নারী, বয়স্ক, শিশু ও শিশুসহ নারী, অসুস্থ ও বিশেষ সহায়তা প্রয়োজন এমন যাত্রীদের অগ্রাধিকার দিন।
সিটে বসার আগে একবার চারপাশে তাকান, আপনার চেয়ে বেশি প্রয়োজন আছে এমন কেউ আছেন কি না!!
নিজে সচেতন হই, অন্যকেও উৎসাহিত করি।

❤125👍16👎1