Rapid Pass কর্তৃপক্ষের দ্বিচারিতা!
সম্প্রতি ক্ষতিগ্রস্ত ও হারিয়ে যাওয়া MRT Pass পুনরায় ইস্যু শুরু হয়েছে, যেখানে হারানো কার্ডের ক্ষেত্রে মাত্র ২৫০ টাকা দিয়েই রিপ্লেসমেন্ট পাওয়া যাচ্ছে।
কিন্তু একই পরিস্থিতিতে Rapid Pass কার্ড পুনরায় ইস্যু করতে এখনো ব্যবহারকারীদের ৪০০ টাকা দিতে হচ্ছে।
বিষয়টি আরও প্রশ্নবিদ্ধ, কারণ ফেব্রুয়ারির শুরুতে Rapid Pass ব্যবহারকারীদের সঙ্গে এক অনলাইন ফিডব্যাক সভায় কর্তৃপক্ষ ঘোষণা দিয়েছিল- ১লা মার্চ থেকে Rapid Pass কার্ডের রি-ইস্যু ফি কমিয়ে ২৫০ টাকা করা হবে। এমনকি এই তথ্য তাদের অফিসিয়াল ওয়েবসাইটেও প্রকাশ করা হয়েছে। কিন্তু বাস্তবে সেই ঘোষণার কোনো প্রতিফলন এখনো দেখা যাচ্ছে না।
স্টেশনের বুথ বা হেল্পলাইনে যোগাযোগ করেও এ বিষয়ে স্পষ্ট কোনো ব্যাখ্যা পাওয়া যায় না। ফলে প্রতিশ্রুতি ও বাস্তবতার এই ফারাকে যাত্রীরা পড়েছেন বিভ্রান্তি ও ভোগান্তিতে।
প্রশ্ন থেকেই যায়- অন্তর্বর্তী সরকারের সময়ে দেওয়া এই ঘোষণা কি শুধুই আশ্বাস ছিল? নাকি কোনো বিশেষ উদ্দেশ্যে বিষয়টি ঝুলিয়ে রাখা হয়েছে, যাতে নির্বাচিত সরকারের ভাবমূর্তি প্রশ্নবিদ্ধ হয়?
জনস্বার্থে বিষয়টি নিয়ে সম্মানিত সাংবাদিকদের দৃষ্টি আকর্ষণ করছি।

😢18❤13🤣10👍7🔥3🤬3
ঈদের ছুটিতে শহর থেকে গ্রামে যাওয়ার আগে বাসা ফাঁকা রেখে গেলে কয়েকটি বিষয় খেয়াল রাখুন-
• দরজা–জানালা ভালোভাবে বন্ধ করুন।
• লাইট, ফ্যান ও অপ্রয়োজনীয় বৈদ্যুতিক সংযোগ বন্ধ রাখুন।
• গ্যাসের চুলা ও লাইন বন্ধ আছে কি না দেখে নিন।
• বাথরুম, বারান্দা বা ছাদে কোথাও পানি জমে আছে কি না নিশ্চিত করুন।
• সম্ভব হলে বিষয়টি বিশ্বস্ত প্রতিবেশী বা নিরাপত্তাকর্মীকে জানিয়ে যান।
সচেতন থাকুন, নিরাপদ থাকুন।
মেট্রোরেল প্যাসেঞ্জার্স কমিউনিটির পক্ষ থেকে সবার জন্য শুভ যাত্রা ও ঈদের অগ্রিম শুভেচ্ছা। 🌙
উল্লেখ্য, আগের বছরগুলোর মতো এবারও সম্ভবত ঈদের দিন মেট্রোরেল বন্ধ থাকতে পারে, তবে এ বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হয়নি। ধন্যবাদ।

❤73❤🔥8👍8
বিজ্ঞপ্তি!!
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শুধুমাত্র ঈদের দিন মেট্রোরেল চলাচল বন্ধ থাকবে।
ঈদের আগের ও পরের দিনগুলোতে যথারীতি মেট্রোরেল যাত্রীসেবা প্রদান করবে।
ধন্যবাদ।

❤71👍17
সাম্প্রতিক সময়ে মেট্রোরেলের স্টেশন ও ট্রেনের ভেতরে কিছু কাপলের অতিরিক্ত ঘনিষ্ঠ ও অশালীন আচরণ অনেক সাধারণ যাত্রীর জন্য অস্বস্তির কারণ হয়ে উঠছে, যা আমাদের সামাজিক ও ধর্মীয় মূল্যবোধের সাথে সামঞ্জস্যপূর্ণ নয়।
ইসলামসহ সকল ধর্মেই শালীনতা, সংযম ও পারস্পরিক সম্মান বজায় রাখার উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। গণপরিবহন একটি সবার জন্য উন্মুক্ত স্থান; এখানে এমন আচরণই কাম্য, যা অন্যের স্বাচ্ছন্দ্য, ব্যক্তিগত পরিসর ও মর্যাদাকে সম্মান করে।
তাই সকলের প্রতি অনুরোধ-
কাপলসহ সকল যাত্রী যেন জনসমাগমস্থলে শালীনতা বজায় রাখেন, অতিরিক্ত ঘনিষ্ঠতা পরিহার করেন এবং সামাজিক ও নৈতিক মূল্যবোধের প্রতি সম্মান প্রদর্শন করেন।
একটি স্বস্তিদায়ক ও পারস্পরিক সৌহার্দপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে সবার সচেতন অংশগ্রহণ প্রয়োজন। ধন্যবাদ।

❤130👍45😁10🔥8👏4🥴4🤣2
“ফুয়েল সংকটের কারণে গণপরিবহন কম থাকায় শুক্রবার সকালেও মেট্রোরেল যাত্রীসেবা দিচ্ছে” - এ ধরনের তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ভুইফোড় সংবাদ মাধ্যম বা পেজ/গ্রুপে প্রচারিত হলেও এটি সম্পূর্ণ ভিত্তিহীন ও বিভ্রান্তিকর।
বর্তমান বাস্তবতায় শুক্রবার সকালে মেট্রোরেল যাত্রীসেবা চালু হয়নি। অতীতে একাধিকবার এ বিষয়ে আশাব্যঞ্জক ঘোষণা শোনা গেলেও তা এখনো কার্যকর হয়নি।
[শুক্রবার উত্তরা থেকে প্রথম ট্রেন বিকাল ০৩:০০, মতিঝিল থেকে ৩:২০ মিনিটে। এবং উত্তরা থেকে শেষ ট্রেন রাত ৯:০০, মতিঝিল থেকে শেষ ট্রেন ৯:৪০মিনিটে]
সংশ্লিষ্ট বিষয়ে নির্ভরযোগ্য তথ্য পেতে মেট্রোরেল প্যাসেঞ্জার্স কমিউনিটির সাথেই থাকুন!!

❤59🤣18👍16👏5🤪4
মেট্রোরেলের যাত্রীসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে,
আগামীকাল ১৪ এপ্রিল ২০২৬ (১ বৈশাখ, ১৪৩৩) তারিখ মঙ্গলবার শাহবাগ মেট্রো স্টেশন (দুপুর ১২টা পর্যন্ত) এবং ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রো স্টেশন (সারাদিন) বন্ধ থাকবে। ধন্যবাদ

❤49👍27🤣20👎17🔥5
শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন বন্ধ রয়েছে; অন্যান্য সকল স্টেশনে যথারীতি মেট্রোরেল যাত্রীসেবা চালু রয়েছে। ধন্যবাদ
❤28🥰3
র্যাপিড পাস অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন সংক্রান্ত বিজ্ঞপ্তি!
বর্তমানে কারিগরি সমস্যার কারণে বাংলালিংক নম্বর থেকে অ্যাকাউন্ট তৈরির সময় SMS OTP পেতে বিলম্ব হতে পারে। সমস্যাটি দ্রুত সমাধানে কাজ চলছে।
বিকল্প ব্যবস্থাঃ
অন্য অপারেটর ব্যবহার: সম্ভব হলে অন্য অপারেটরের নম্বর দিয়ে অ্যাকাউন্ট খোলার অনুরোধ করা হচ্ছে।
হেল্পলাইন সহায়তা: যাদের বিকল্প নম্বর নেই, তারা সকাল ৯টা থেকে বিকেল ৪টার মধ্যে ০৯৬৪৪০০০১১১ নম্বরে কল করে একাউন্ট তৈরি বা রিচার্জ সংক্রান্ত সহায়তা নিতে পারবেন।
সাময়িক অসুবিধার জন্য কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছেন।

❤22😢4👍3
সম্মানিত মেট্রোরেল যাত্রীবৃন্দ,
নিরাপদ, স্বাচ্ছন্দ্যপূর্ণ ও সুশৃঙ্খল যাত্রা নিশ্চিত করতে সবাইকে কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে সচেতন হওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে-
১. ভীড়ের সময় কাঁধে বা বুকে ঝুলানো ব্যাগ হাতে রাখুন, যাতে অন্য যাত্রীদের চলাচলে বাধা না সৃষ্টি হয়।
২. এস্কেলেটরের বাম পাশে দাঁড়ান এবং ডান পাশ খালি রাখুন।
৩. ট্রেনের সীট ও লিফটে বিশেষ চাহিদাসম্পন্ন যাত্রীদের অগ্রাধিকার নিশ্চিত করুন।
৪. ট্রেনে ওঠা-নামার সময় লাইনে দাঁড়ান এবং তীর-চিহ্নিত মাঝখান থেকে নামতে দিন, দুই পাশ দিয়ে উঠুন।
৫. ট্রেনের দরজার সামনে অবস্থান না করে যথাসম্ভব ভেতরে প্রবেশ করুন।
৬. ট্রেন ও স্টেশন নোংরা করবেন না, এবং পানাহার থেকে বিরত থাকবেন।
৭. প্রথম কোচটি শুধুমাত্র নারীদের জন্য, সেখানে পুরুষরা উঠবেন না। পিক আওয়ারে নারী যাত্রীরা (বিশেষ কারণ ব্যতীত) প্রথম কোচেই ভ্রমণে সচেষ্ট হউন। যদিও নারীদের জন্য কোনো কোচেই বাঁধা নাই।
৮. সহযাত্রী ও কর্তব্যরত কর্মীদের সাথে ভদ্র ও সহনশীল আচরণ করুন।
৯. কোনো জরুরি বা সন্দেহজনক কিছু দেখলে সাথে সাথে কর্তৃপক্ষ(সিকিউরিটি/MRT Police)-কে জানান।
১০. উচ্চস্বরে কথা বলা, গান বাজানো বা অন্যদের বিরক্ত করে এমন আচরণ থেকে বিরত থাকুন।
আপনার সচেতনতা - সবার নিরাপদ যাত্রা।
ধন্যবাদান্তে,
মেট্রোরেল প্যাসেঞ্জার্স কমিউনিটি-ঢাকা।

❤88👍10🥰1👏1
মেট্রোরেল বা স্টেশনে কোনো কিছু হারিয়ে গেলে অনুগ্রহ করে EFO কাউন্টারে থাকা রেজিস্টারে বিষয়টি লিপিবদ্ধ করুন অথবা স্টেশন কন্ট্রোলারকে জানান।
প্রত্যেক স্টেশন কন্ট্রোলারের যোগাযোগ নম্বর:
https://dhakametrorail.com/?p=1464
অন্যদিকে, কোনো হারানো জিনিস কুড়িয়ে পেলে তা অবশ্যই নিকটস্থ স্টেশনে জমা দিন। পাশাপাশি একটি ছবি তুলে মেট্রোরেল প্যাসেঞ্জার্স কমিউনিটির ফেসবুক গ্রুপে পোস্ট করতে পারেন, এতে মালিক দ্রুত খুঁজে পাওয়া সহজ হয় এবং একজন দায়িত্বশীল নাগরিক হিসেবে আপনার পরিচয়ও ফুটে ওঠে।
উদাহরণস্বরূপ, আজ সামিরা নামে একজনের AB Bank-এর কিছু গুরুত্বপূর্ণ ডকুমেন্টস কুড়িয়ে পেয়ে একজন যাত্রী শেওড়াপাড়া স্টেশনে জমা দিয়েছেন।
জরুরি প্রয়োজনে MRT Police-এর সহায়তা নিন: 01320-215598, 01320-215599

Dhaka MetroRail
মেট্রোরেলের সকল স্টেশন কন্ট্রোল রুমের নাম্বার
প্রত্যেক স্টেশনের কন্ট্রোল রুমের মোবাইল নাম্বার চালু করা একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ, যা যাত্রীদের সেবার মান বাড়াতে সহায়তা করবে।
❤41👍1
চলতি মাসেই মেট্রোরেল চলাচলের সময় বাড়তে পারে।
সম্ভাব্য সময়সূচি:
▪️ উত্তরা থেকে শেষ ট্রেন: রাত ১০:২০
▪️ মতিঝিল থেকে শেষ ট্রেন: রাত ১১:০০
🕒 শুক্রবার সকালে চালু হওয়ার বিষয়টি এখনো নিশ্চিত নয়।
📢 নির্ভরযোগ্য ও সবার আগে আপডেট পেতে "মেট্রোরেল প্যাসেঞ্জার্স কমিউনিটি"র সাথেই থাকুন!😃

❤137👍33🔥12🥰5😱2
Fraud Alert!
সম্মানিত প্যাসেঞ্জার্স,
সম্প্রতি মেট্রোরেলের বিভিন্ন স্টেশনে প্রতারক চক্রের তৎপরতা বেড়েছে। অসুস্থতার ভান, ভাড়া হারানোর গল্প কিংবা মানবিক সহায়তার নাটক সাজিয়ে যাত্রীদের কাছ থেকে টাকা নেওয়ার চেষ্টা করা হচ্ছে।
সতর্ক থাকুন, সন্দেহজনক কাউকে দেখলে কর্তৃপক্ষকে জানান।
সাম্প্রতিক একটি ঘটনার পোস্ট দেখুন আমাদের ফেসবুক পেজে।

👍60❤26👏5
বিজয় সরণি স্টেশনে ইমার্জেন্সি বাটন প্রেস করা ও কিছু টেকনিক্যাল সমস্যার কারণে মেট্রোরেল চলাচল সাময়িকভাবে ব্যাহত হচ্ছে। আশা করা যাচ্ছে, কর্তৃপক্ষ দ্রুত সমস্যার সমাধান করবে।
এছাড়াও, প্যাসেঞ্জার্স কমিউনিটির পাবলিক গ্রুপে বর্তমানে ফেসবুকের একটি বাগের কারণে পোস্ট অ্যাপ্রুভ করা যাচ্ছে না। আশা করি, এটিও শীঘ্রই ঠিক হয়ে যাবে।

❤35🤬11🤔6
আজ থেকে মেট্রোরেলে যাদের ভাড়া প্রয়োজন নাই ও বিশেষ ডিসকাউন্ট!
১) যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাগণ বৈধ পরিচয়পত্র প্রদর্শন করে বিনা ভাড়ায় ভ্রমণ করতে পারবেন।
২) সাধারণ যাত্রীগণ এমআরটি পাস/ র্যাপিড পাস ব্যবহার করে প্রতি যাত্রায় ১০% ছাড় পাবেন।
৩) ৯০ সেন্টিমিটার পর্যন্ত উচ্চতার শিশু অভিভাবকের সঙ্গে বিনা ভাড়ায় ভ্রমণ করতে পারবে।
৪) বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিগণ বৈধ পরিচয়পত্র (সুবর্ণ কার্ড) প্রদর্শন করে ভাড়ায় ২৫% ছাড় পাবেন।
৫) পঁয়ষট্টি (৬৫) বছর বা তদুর্ধ্ব বয়সী নাগরিকরা জাতীয় পরিচয়পত্র প্রদর্শন সাপেক্ষে ভাড়ায় ২৫% ছাড় পাবেন।
বিশেষ ছাড় (১,৪,৫ নং)-এর জন্য একক যাত্রা টিকেট (SJT) ক্রয় করতে হবে। প্রতি স্টেশনের নিদিষ্ট কাউন্টার থেকে অগ্রাধিকার ভিত্তিতে এই টিকেট সংগ্রহ করতে পারবেন।

❤63🤣17😱5⚡2
সফট রিমাইন্ডার!!
পবিত্র ঈদুল আযহা উপলক্ষ্যে শুধুমাত্র আগামীকাল বৃহস্পতিবার (২৮ মে) মেট্রোরেল চলাচল বন্ধ থাকবে। শুক্রবার বিকাল থেকে যথারীতি যাত্রীসেবা পুনরায় চালু হবে।
সম্মানিত সকল যাত্রীকে জানাই পবিত্র ঈদুল আযহার আন্তরিক শুভেচ্ছা। ঈদ হোক ত্যাগ, ভালোবাসা ও মানবতার অনন্য বন্ধনে পরিপূর্ণ। ঈদ মোবারক।
[একটি পরিচ্ছন্ন, সুন্দর ও বাসযোগ্য নগরী গড়তে সবাইকে অনুরোধ করা যাচ্ছে, কোরবানির প#শুর বর্জ্য নির্ধারিত স্থানে ফেলুন এবং পরিচ্ছন্নতা বজায় রাখতে সচেতন থাকুন।]

❤53🔥2
ছোট্ট সুখবর!!
আগামী ৭ই জুন থেকে-
উত্তরা থেকে মতিঝিলগামী শেষ ট্রেন রাত ৯টা ৫০ মিনিটে (বর্তমানে ৯:৩০) এবং মতিঝিল থেকে উত্তরাগামী শেষ ট্রেন রাত ১০টা ৩০ মিনিটে (বর্তমানে ১০:১০) ছেড়ে যাবে।
পরবর্তী আপডেটের জন্য সাথেই থাকুন! ধন্যবাদ

❤158👍33🔥9🥰8👏7⚡4🤷♂2
সম্মানিত যাত্রীদের অবগতির জন্যঃ
শাহবাগ স্টেশনের রেললাইনে একটি বিড়াল প্রবেশ করায় মেট্রোরেল চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছিল। নিরাপত্তা নিশ্চিত করে বিড়ালটি উদ্ধার করার পর ট্রেন চলাচল পুনরায় স্বাভাবিক করা হয়েছে এবং যাত্রীসেবা প্রদান অব্যাহত রয়েছে।
এই অনাকাঙ্ক্ষিত সাময়িক অসুবিধার জন্য কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছে এবং যাত্রীদের ধৈর্য ও সহযোগিতার জন্য কৃতজ্ঞতা জানাচ্ছে।

❤72👍16🔥6👌6🥰2