আগামীকাল ২০ই ডিসেম্বর (শনিবার) “রাষ্ট্রীয় শোক” ঘোষণা করা হলেও মেট্রোরেল নিয়মিত সময়সূচি অনুযায়ী যাত্রীসেবা প্রদান করবে।
এছাড়া, জোহর নামাজের পর ওসমান গনি হাদীর জানাজা/কফিনে শ্রদ্ধা নিবেদন উপলক্ষে আগত ব্যক্তিবর্গ ফার্মগেট স্টেশন অথবা বিজয় সরণি স্টেশন ব্যবহার করতে পারেন। উভয় স্টেশন থেকেই মানিক মিয়া এভিনিউ (খেজুরতলা/খামারবাড়ি মোড়ের পশ্চিম পাশ) হাঁটা দূরত্বে অবস্থিত।
বিঃদ্রঃ ঈদের দিন ব্যতীত সরকারি যেকোনো ছুটির দিনেও মেট্রোরেল নিয়মিত যাত্রীসেবা প্রদান করে।

❤48👍12😭11😢1
আগামীকাল ২০ই ডিসেম্বর (শনিবার) দুপুর ২:০০ ঘটিকায় মানিক মিয়া এভিনিউয়ে অনুষ্ঠিতব্য ওসমান গনি হাদীর জানাজা নামাজ উপলক্ষে ফার্মগেট ও বিজয় সরণি মেট্রোরেল স্টেশনে MRT Police কর্তৃক অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হবে।
এছাড়া, উক্ত এলাকায় কোনো ব্যক্তি ভারী বস্তা বা ব্যাগ বহনে বিশেষভাবে নিরুৎসাহিত করা হচ্ছে। একই সঙ্গে, উক্ত এলাকায় জনসাধারণের জন্য ড্রোন ব্যবহার সম্পূর্ণরূপে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।
নিরাপত্তা সংক্রান্ত কার্যক্রম নির্বিঘ্ন ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে সকলকে সচেতন নাগরিক হিসেবে MRT Police-কে সহযোগিতা করার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো যাচ্ছে।
— MRT Police

❤35🔥6👍4
আজ মেট্রোরেলে অস্বাভাবিক ভিড়ের কারণে অনেক যাত্রী এক্সিট গেইটে কার্ড টাচ/ট্যাপ করতে পারেননি। ফলে আগামীকাল এন্ট্রির সময় কার্ড অকার্যকর দেখালে EFO (বাড়তি ভাড়া আদায়) কাউন্টারে দায়িত্বরত ব্যক্তির সাথে যোগাযোগ করুন এবং বিষয়টি বিস্তারিতভাবে জানান। আপনার সমস্যার সমাধান জরিমানা ছাড়াই করে দেওয়া হবে।
(তবে, রুলস অনুযায়ী এক্সিট টাচ না হলে পরবর্তী দিন এন্ট্রির সময় ১০০ টাকা জরিমানা প্রযোজ্য। তাই সতর্কতার সাথে এন্ট্রি ও এক্সিট গেইটে কার্ড পাঞ্চ/ট্যাপ নিশ্চিত করুন।)

👍32❤17🤣6🤡4
হারানো সংক্রান্ত বিজ্ঞপ্তি!
আজ দুপুর আনুমানিক ১:০০ ঘটিকার সময় মতিঝিল স্টেশন এলাকায় Rapid Pass কার্ডের একটি বক্স (মোট ২৫০টি কার্ড) হারিয়ে গেছে।
উক্ত কার্ডসমূহ কেউ পেয়ে থাকলে অনুগ্রহ করে Rapid Pass-এর হটলাইন নম্বর ০৯৬৪৪০০০১১১-এ যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো যাচ্ছে।
এছাড়া, Rapid Pass সংক্রান্ত যেকোনো তথ্য বা সমস্যার জন্য উক্ত নম্বরে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ

🤡46🤣27😢19🤯8❤7😁4👎1
আগামীকাল ২৫ ডিসেম্বর (বড়দিন/Christmas) সরকারি ছুটির দিন অথবা অন্য কোনো বিশেষ দিবস হলেও মেট্রোরেল নির্ধারিত সময়সূচি অনুযায়ী নিয়মিত যাত্রীসেবা প্রদান করবে।
উল্লেখ্য, সরকারি সকল ছুটির দিনেও মেট্রোরেল স্বাভাবিকভাবে চলাচল করে।
★মেট্রোরেলসহ সকল ক্ষেত্রে বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের জন্য নির্ধারিত অগ্রাধিকার নিশ্চিত করতে সবাইকে দায়িত্বশীল ও অগ্রণী ভূমিকা পালনের জন্য অনুরোধ জানানো যাচ্ছে।

❤72👏6🤓5👍4
সফট রিমাইন্ডার!
আগামীকাল ৩১ই ডিসেম্বর (বুধবার) “রাষ্ট্রীয় শোক” ঘোষণা করা হলেও মেট্রোরেল নিয়মিত সময়সূচি অনুযায়ী আরও বিশেষ সংখ্যক ট্রেন যাত্রীসেবা প্রদান করবে।
জোহর নামাজের পর বেগম খালেদা জিয়ার জানাজা/কফিনে শ্রদ্ধা নিবেদন উপলক্ষে আগত ব্যক্তিবর্গ ফার্মগেট স্টেশন অথবা বিজয় সরণি স্টেশন ব্যবহার করতে পারেন। উভয় স্টেশন থেকেই মানিক মিয়া এভিনিউ (খেজুর বাগান/খামারবাড়ি মোড়ের পশ্চিম পাশ) হাঁটা দূরত্বে অবস্থিত।
★আপনার সামান্য সচেতনতা মেট্রোরেলকে আরও পরিচ্ছন্ন রাখবে-
অনুগ্রহপূর্বক সুনাগরিকের ভূমিকায় সহযোগিতা করুন।

❤35👍6🤣4
মাত্রাতিরিক্ত ভীড়ের কারণে আজ ফার্মগেট ও বিজয় সরণি স্টেশনের Entry–Exit গেইট উন্মুক্ত রাখায় যারা Single Journey Ticket পাঞ্চ করতে পারেননি, তারা অনুগ্রহ করে টিকিটটি স্টেশনে দায়িত্বরত কর্মীর কাছে জমা দিবেন।
এছাড়া যারা Rapid Pass / MRT Pass দিয়ে Entry করেছেন কিন্তু Exit পাঞ্চ করতে পারেননি, তারা নিকটবর্তী EFO (বাড়তি ভাড়া আদায়) কাউন্টারে যোগাযোগ করে ভাড়া পরিশোধ ও কার্ড পুনরায় সচল করে নিবেন- কোনো প্রকার জরিমানা ছাড়াই।
মেট্রোরেল আমাদের জাতীয় সম্পদ- এর সুরক্ষা ও সঠিক ব্যবহারে সবাইকে সচেতন ও সহযোগিতাপূর্ণ ভূমিকা রাখার অনুরোধ রইল।

❤37
সম্মানিত যাত্রীসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অনুরোধে আজ ৩১ ডিসেম্বর ২০২৫ তারিখ সন্ধ্যা ৭:০০ হতে মেট্রোরেলের ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন বন্ধ থাকবে।
😢7👍4❤2
থার্টি-ফার্স্ট নাইট উপলক্ষে ঢাকা মহানগর এলাকায় জননিরাপত্তা ও সার্বিক শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে ডিএমপি, ডিএনসিসি, ডিএসসিসি, ডিএমটিসিএলসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সব ধরনের আতশবাজি ও পটকা ফোটানো, ফানুস ও গ্যাস বেলুন ওড়ানো সম্পূর্ণরূপে নিষিদ্ধ ঘোষণা করেছে।
অনুগ্রহপূর্বক সবাই নিজে এ ধরনের কার্যক্রম থেকে বিরত থাকুন এবং পরিচিতজনদেরও নিরুৎসাহিত করুন। বিগত বছরগুলোতে এসবের কারণে শিশুমৃত্যু, পক্ষিকূলের প্রাণহানি, ফানুস থেকে অগ্নিকাণ্ড এবং মেট্রোরেল চলাচলে বিঘ্নসহ একাধিক অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা ঘটেছে।
আসুন, আইন মেনে চলি-
নিজে সুনাগরিক হই, অন্যকেও সচেতন করি।

❤49
মেট্রোরেল চলাচল নির্বিঘ্ন ও নিরাপদ রাখতে সারারাত ধরে মেট্রোরেলের লাইনে হেঁটে প্রায় ২৪টি ফানুস উদ্ধার করা হয়েছে।
সকল স্টেশন চালু রেখে এবং নির্ধারিত সময়সূচি অনুযায়ী মেট্রোরেল নিয়মিত যাত্রীসেবা প্রদান করবে।
গতকাল অতিরিক্ত ভীড়ের কারণে যারা Single Journey Ticket জমা করতে পারেননি, অথবা পরিচিত কেউ নিয়ে থাকলে- অনুগ্রহ করে যেকোনো নিকটবর্তী মেট্রোরেল স্টেশনে তা ফেরত দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। এই টিকিটটি ব্যক্তিগতভাবে আপনার কোনো উপকারে আসবে না, বরং তা রাষ্ট্রীয় সম্পদের ক্ষতি। ধন্যবাদ

❤54👍9🥰7
মেট্রোরেল কর্তৃপক্ষের আশ্বাস দেওয়ার গতি যত দ্রুত, বাস্তব সেবা দেওয়ার গতি ঠিক ততটাই ধীর।
শুক্রবার সকালের যাত্রীসেবা চালু- এই প্রতিশ্রুতি বহুবার শোনা গেলেও বাস্তবে তার কোনো অস্তিত্ব এখনও দেখা যায়নি।
অন্যদিকে MRT Pass রিপ্লেসমেন্ট সেবা বন্ধ রেখে যাত্রীদের আর্থিক ক্ষতির মুখে ঠেলে দেওয়া হয়েছে, অথচ সেই ক্ষতির দায় নেওয়া বা সমাধানের কোনো উদ্যোগ চোখে পড়ে না।
মনে হচ্ছে, যাত্রীদের অধিকার এখানে কেবল পোস্টার আর নীতিমালার পাতাতেই সীমাবদ্ধ।

👍36🤬14🤣11❤7
১/ ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় যাওয়ার জন্য ফার্মগেট স্টেশনের নিকটবর্তী খামারবাড়ি মোড়/খেজুরবাগান থেকে বিআরটিসি বাস ব্যবহার করতে পারেন, এলিভেটেড এক্সপ্রেসওয়ে দিয়ে সরাসরি বাণিজ্যমেলা।
২/ Rapid Pass এর অ্যাপ পাবলিশ হয়েছে, আপাতত শুধুমাত্র Play Store এ পাবেন Rapid Pass নামে। যেই নাম্বার দিয়ে আপনার MRT/ Rapid Pass রেজিস্ট্রেশন করেছিলেন তা দিয়ে Sign Up/ In করবেন।
★মেট্রোরেলে আপনার সকল অভিজ্ঞতা (সুবিধা/ অসুবিধা / মতামত/ ফটোগ্রাফি ইত্যাদি) শেয়ার করুন MetroRail Passengers Community - DHAKA ফেসবুক পাবলিক গ্রুপে। ধন্যবাদ

❤68
আপনার Rapid Pass কার্ডটি কি রেজিস্ট্রেশন করা আছে?
রেজিস্ট্রেশন না থাকলে হারিয়ে যাওয়া বা কুড়িয়ে পাওয়া Rapid Pass কার্ড প্রকৃত মালিকের কাছে ফেরত দেওয়া সম্ভব হয় না। তাই কার্ডের পিছনে উল্লেখিত ওয়েবসাইটে ভিজিট করে দ্রুত আপনার কার্ডটি রেজিস্ট্রেশন করে নিন।
বিঃদ্রঃ MRT Pass আলাদা করে রেজিস্ট্রেশন করার প্রয়োজন নেই। স্টেশন থেকেই সেটি রেজিস্ট্রেশন করা থাকে।
কোনো Rapid Pass কার্ড কুড়িয়ে পেলে অনুগ্রহ করে
✔কার্ড নম্বর আমাদের ইনবক্সে পাঠান, অথবা
✔কমিউনিটির ফেসবুক গ্রুপে পোস্ট করুন, অথবা
✔নিকটস্থ যেকোনো স্টেশনের কন্ট্রোলারের কাছে জমা দিন।
সচেতন থাকুন, দায়িত্বশীল হোন; নিরাপদ যাত্রা নিশ্চিত করুন।

❤31👍10🥰3
প্রতিটি স্টেশনে প্রতিদিন আনুমানিক ৫০–২০০টি Rapid Pass কার্ড বিক্রি করা হয় (Dutch-Bangla Bank কাউন্টার ও DMTCL কর্তৃক)। সাধারণত সকাল ৮টা থেকে কার্ড সরবরাহ শুরু হয় এবং স্টক শেষ না হওয়া পর্যন্ত বিক্রি কার্যক্রম অব্যাহত থাকে।
সুতরাং যেসব যাত্রীর Rapid Pass কার্ড প্রয়োজন, তাদেরকে সকালের দিকেই নিকটবর্তী স্টেশনে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হচ্ছে।

❤35
BCB কর্তৃক BPL অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষণার প্রেক্ষিতে, BPL উপলক্ষে মেট্রোরেলের বর্ধিত ট্রিপসমূহ বহাল থাকবে কিনা - সে বিষয়ে জানতে মেট্রোরেলের পরিচালক (অপারেশন অ্যান্ড মেইনটেন্যান্স)-এর সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোন রিসিভ করেননি।
পরবর্তী কোনো আনুষ্ঠানিক নির্দেশনা না পাওয়া পর্যন্ত, ধারণা করা যাচ্ছে যে পূর্বঘোষিত বর্ধিত সময়সূচি অনুযায়ী মেট্রোরেল যাত্রীসেবা অব্যাহত থাকবে।
সর্বশেষ ও নির্ভরযোগ্য আপডেট পেতে মেট্রোরেল প্যাসেঞ্জার্স কমিউনিটির সাথেই থাকুন!!🙂

❤15👍5
Update!
BPL এর জন্য বর্ধিত ট্রিপগুলোতে ট্রেন চলবেনা। ধন্যবাদ

🔥27💩4❤2
আজ শুক্রবার উত্তরা থেকে সর্বশেষ ট্রেন রাত ০৯:০০ মিনিটে এবং মতিঝিল থেকে সর্বশেষ ট্রেন রাত ০৯:৪০ মিনিটে।
BPL এর কারণে শিডিউল পরিবর্তনের নতুন কোনো সিদ্ধান্ত জানা যায়নি। ধন্যবাদ

❤18👍1
আজ শনিবার (১৭ই জানুয়ারি) BPL উপলক্ষে মেট্রোরেলের সময়সূচিতে সাময়িক পরিবর্তন আনা হয়েছে।
উত্তরা থেকে সর্বশেষ ট্রেন রাত ১০:০০টা এবং মতিঝিল থেকে সর্বশেষ ট্রেন রাত ১০:৪০টায় ছেড়ে আসবে।
(অর্থাৎ, এই বর্ধিত সেবার আওতায় নিয়মিত সময়সূচির বাইরে অতিরিক্ত ২টি করে, মোট ৪টি ট্রেন চলাচল করবে।) ধন্যবাদ

🥰17🤮5😁4🔥3👍1🥴1
আজ সোমবার (১৯ জানুয়ারি) এবং আগামী ২১ ও ২৩ জানুয়ারি বাংলাদেশ প্রিমিয়ার লিগ (BPL) উপলক্ষে মেট্রোরেলের সময়সূচিতে সাময়িক পরিবর্তন আনা হয়েছে।
উত্তরা উত্তর থেকে সর্বশেষ ট্রেন রাত ১০:০০টায় এবং মতিঝিল থেকে সর্বশেষ ট্রেন রাত ১০:৪০টায় ছেড়ে আসবে।
অর্থাৎ, মিরপুরে BPL খেলা অনুষ্ঠিত হলে নিয়মিত সময়সূচির বাইরে অতিরিক্ত ২টি করে মোট ৪টি ট্রেন এই বর্ধিত সেবার আওতায় চলাচল করবে। ধন্যবাদ

👍17