Motivation [By Practice Channel]
673 subscribers
185 photos
44 files
194 links
Sharing spiritual knowledge!!!
Download Telegram
"যে আল্লাহকে ভুলে যায়, সে সবকিছু পেয়ে হারায়।
আর যে আল্লাহকে স্মরণে রাখে, সে সবকিছু হারিয়ে পেয়েও যায়।"

- ইবনে কাইয়্যিম (রহিমাহুল্লাহ)

"যে আল্লাহর উপর ভরসা করে, আল্লাহ তার জন্য যথেষ্ট।"
[সূরা আত-তালাক, আয়াত ৩]



Motivation
3
Abu Huraira reported Allah's Messenger (ﷺ) as saying:
Look at those who stand at a lower level than you but don't look at those who stand at a higher level than you, for that is better-suited that you do not disparage Allah's favors.

Sahih Muslim 2963
3
collected
4
বই থেকে শেখা
ইট দ্যাট ফ্রগ বই থেকে ৮ শিক্ষা
ব্রায়ান ট্রেসি একজন কানাডিয়ান-আমেরিকান আত্মোন্নয়নমূলক বক্তা
ও লেখক। তাঁর রচিত 'ইট দ্যাট ফ্রগ' বইটি ২০০১ সালে প্রকাশিত হয়। বইটি এখন পর্যন্ত ৪২টিরবেশি ভাষায় অনূদিত হয়েছে। এ বইয়ের শিক্ষা বাস্তবজীবনে কাজে লাগিয়ে এগিয়ে যাওয়া সম্ভব।

বইটি পড়ে শিক্ষামূলক বিষয় নিয়ে লিখেছেন এম এম মুজাহিদ উদ্দীন।
এই বইতে লেখক গুরুত্বপূর্ণ কাজকে রূপক অর্থে ব্যাঙ খাওয়ার সঙ্গে
তুলনা করেছেন। কারণ, ব্যাঙ খাওয়া যেমন কঠিন ও বিরক্তিকর, তেমনি গুরুত্বপূর্ণ কাজ সম্পন্নকরাও কঠিন। শুরুতে গুরুত্বপূর্ণ ও কঠিন কাজটি সম্পন্ন করতে পারলে সহজ বা পছন্দের কাজ
করতে সমস্যা হয় না। সবচেয়ে প্রয়োজনীয় থেকে শুরু করে সব কাজ সহজে সম্পন্ন হয়। এভাবেকাজ করলে কোনো কাজ জমা পড়ে থাকে না। তাই সবার আগে ব্যাঙগুলো তথা সবচেয়ে গুরুত্বপূর্ণ
কাজগুলো চিহ্নিত করতে হবে। আর সেগুলো দিনের শুরুতে করতে হবে। কোনো গড়িমসি করা যাবেনা। বইটিতে গড়িমসি করাকে নেতিবাচক হিসেবে উপস্থাপন করা হয়েছে।
১. লক্ষ্য নির্ধারণ হোক স্পষ্ট
সফলতার জন্য লক্ষ্য নির্ধারণ করতে হয়। সেই লক্ষ্য হতে হবে খুবই
স্পষ্ট এবং বাস্তবায়নযোগ্য। লক্ষ্য স্পষ্ট থাকলে কাজ করার ক্ষেত্রে কার্যকর সময় ব্যবস্থাপনাসহজ হয়। ব্রায়ান ট্রেসি পাঠকদের লক্ষ্যগুলো লিখে রাখার পরামর্শ দিয়েছেন। আর সেই লক্ষ্য
পূরণের জন্য দিকনির্দেশনার আলোকে মনোযোগের সঙ্গে কাজ চালিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন।
২. অগ্রাধিকার দিন কাজকে
আমাদের সব কাজ সমান গুরুত্বপূর্ণ নয়। তাই কাজগুলোকে এ, বি,
সি ও ডি পদ্ধতিতে শ্রেণিবদ্ধ করুন। সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ এ শ্রেণিতে, এরপরের গুরুত্বপূর্ণকাজ বি শ্রেণিতে, মাঝারি গুরুত্বপূর্ণ কাজ সি এবং সবচেয়ে কম গুরুত্বপূর্ণ কাজ ডি শ্রেণিতে
রেখে সেগুলো সম্পন্ন করতে হবে। প্রথমে এ শ্রেণির কাজগুলো সম্পন্ন করতে হবে। তারপর পর্যায়ক্রমেবি, সি এবং ডি শ্রেণির কাজ শেষ করতে হবে।
৩. আগের রাতে হোক দিনের পরিকল্পনা
আগামীকাল কী কী কাজ করতে হবে, সেগুলোর পরিকল্পনা আগের রাতে
করে ফেলতে হবে। তাহলে নতুন দিনের শুরুতে আপনি পরিকল্পনা অনুযায়ী কাজ সম্পন্ন করতে পারবেন।কোন কাজ দিনের প্রথমে শুরু করতে হবে, সেটা আপনি জানবেন। অগ্রাধিকার ভিত্তিতে আপনার
সব কাজ সম্পন্ন হয়ে যাবে। এতে সময় নষ্ট হবে না। গুরুত্বপূর্ণ কোনো কাজও বাদ পড়বে না।
৪. কাজে নেমে পড়ুন
শুধু স্বপ্ন দেখে আর পরিকল্পনা করে বসে থাকলে সফলতা আসবে না।
সফলতার জন্য লেখক বইয়ে কাজে নেমে পড়ার প্রতি গুরুত্বারোপ করেছেন। আপনি কাজ না করে যতগড়িমসি করবেন, ততই আপনার মধ্যে ভয় ও অনিশ্চয়তা ভর করবে। ফলে কাজগুলো করা হয়ে উঠবে না।
তাই যত কঠিন মনে হোক না কেন, কাজ শুরু করতে হবে; তবেই সফলতা আসবে।
৫. আত্মশৃঙ্খলা বাড়ান
কার্যকর সময় ব্যবস্থাপনার জন্য আত্মশৃঙ্খলা বাড়ানো অপরিহার্য।ব্রায়ান ট্রেসি পাঠকদের জন্য আত্মনিয়ন্ত্রণ অনুশীলন করতে বলেছেন। গুরুত্বপূর্ণ কাজ
যত বোরিং হোক না কেন, তা দ্রুত ও নির্ভুলভাবে সম্পন্ন করতে উৎসাহিত করেছেন।
৬. বিভ্রান্তি দূর করুন
কাজ করার ক্ষেত্রে নানা বিভ্রান্তি আসে, যেমন পড়তে বসলে মোবাইলটিপতে মন চায়। কাজের ক্ষেত্রে যত বিভ্রান্তি আছে, সব দূর করে কাজে মনোনিবেশ করলে ভালো
ফল আশা করা যায়।
৭. প্রযুক্তিকে বিজ্ঞতার সঙ্গে ব্যবহার করুন
উৎপাদন বাড়াতে প্রযুক্তি কাজে লাগান। তবে এর ওপর অতিরিক্ত নির্ভরশীলহওয়া এড়িয়ে চলুন। কাজ করার সময় প্রয়োজনে প্রযুক্তির বিভিন্ন সরঞ্জাম এবং অ্যাপস ব্যবহার
করুন। কিন্তু যেসব প্রযুক্তি এবং অ্যাপস কাজে বিভ্রান্তি ঘটায়, সেগুলো দূরে রাখতে হবে;যেমন পড়াশোনার সময় মোবাইল।
৮. নিজের অগ্রগতি পর্যালোচনা করুন
শুধু কাজ করলে হবে না, নিয়মিত নিজের অগ্রগতি মূল্যায়ন করতে
হবে। যথাযথ অগ্রগতি না হলে কাজের কৌশল পরিবর্তন করতে হবে। কেননা জীবনে সফলতা শুধু পরিশ্রমকরলে যদি পাওয়া যেত, তাহলে গাধা হতো বনের রাজা। তাই কাজের পরিশ্রমের পাশাপাশি কৌশলী
হতে হবে। প্রয়োজনে কৌশল পরিবর্তন করে একই কাজ নতুনভাবে বা একই স্থান থেকে শুরু করাযেতে পারে।
©

Motivation
1
I wonder how much Allah must Love us to Forgive us over and over again whenever we turn to Him in repentance, in desperation ,when we,humans,can't forgive simple mistakes. SubhanAllah!
3
জাপানি একটি জনপ্রিয় প্রবাদ আছে:
"早起きは三文の得" (হায়াওকি ওয়া সানমোন নো তোকু)
এর মানে হলো – "ভোরে ওঠা মানুষ বেশী সুযোগ পায়"।

জাপানে ভোরে ওঠা শুধু একটা অভ্যাস নয়, এটা একরকম জীবনধারা। আর এই অভ্যাস যদি আপনি নিজের জীবনে আনেন, তাহলে তা আপনার জীবনে বড় ধরনের ইতিবাচক প্রভাব ফেলতে পারে।

🔹 ১. মানসিক স্বচ্ছতা – মন থাকে পরিষ্কার ও চটপটে

সকালে ঘুম থেকে উঠলে আপনার মস্তিষ্ক একদম ফ্রেশ ও চাঙ্গা থাকে। তাই জাপানিরা বলে, ভোরে মানুষের মন পরিষ্কার থাকে, যেটা আপনার গুরুত্বপূর্ণ কাজগুলো সহজে, দ্রুত ও ঠিকভাবে করতে সাহায্য করে।

🔹 ২. কাজের গতি বাড়ে – প্রোডাকটিভিটি বেড়ে যায়

জাপানে অনেক অফিসে সকালে প্রথম ৩ ঘণ্টায় সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজগুলো শেষ করা হয়। বাকি সময় থাকে ছোটখাটো কাজের জন্য। আপনি যদি ভোরে উঠেন, তাহলে আপনার মন থাকবে একাগ্র ও শরীর থাকবে চাঙ্গা – ফলে কাজের গতি অনেক বেড়ে যাবে।

🔹 ৩. আত্ম-নিয়ন্ত্রণ গড়ে ওঠে

ভোরে ওঠার জন্য রাতে ঠিকমতো ঘুমাতে যেতে হয়, আর সেটা করতে পারলে আপনার মধ্যে শৃঙ্খলা বা ডিসিপ্লিন তৈরি হয়। এই অভ্যাস আপনাকে আপনার জীবনের লক্ষ্যে পৌঁছাতে সাহায্য করবে।

🔹 ৪. মনোযোগ বেড়ে যায়

ভোরে চারপাশে কম শব্দ, কম ব্যস্ততা থাকে – তাই মনোযোগে ব্যাঘাত ঘটে না। আপনি যা-ই করুন, তা আরও মনোযোগ দিয়ে করতে পারবেন। ফলে কাজ হবে আরো কার্যকরভাবে।

🔹 ৫. শরীরের জন্য উপকারি

ভোরে উঠে হালকা ব্যায়াম বা অন্তত ৩০ মিনিট হাঁটা আপনার শরীরের জন্য খুবই ভালো। এতে শরীরে শক্তি বাড়ে এবং সারাদিন আপনি চাঙ্গা থাকেন – যেটা কাজের ক্ষেত্রে অনেক উপকার করে।

শেষ কথা:
ভোরে ওঠা শুধু অভ্যাস নয়, এটা একটা সফল জীবনের চাবিকাঠি হতে পারে। আজ থেকেই চেষ্টা শুরু করুন – আপনার জীবনেও পরিবর্তন আসবে! 🌅💪
©
3🥰1
Quiz dea hosse ey group e!!

Click here and participate
Chemistry Practice
*পরীক্ষায় সফলতার সেরা কৌশল (বারাকাহসহ) একজন মুসলিম মেয়ের গাইড*

*তাহাজ্জুদ নামাজ পড়ো পরীক্ষার জন্য*

- রাসূল (সা.) বলেছেন:রাতের শেষ ভাগে আল্লাহ বান্দার সবচেয়ে কাছাকাছি থাকেন।" (তিরমিজি)
- কৌশল: ফজরের ১৫-২০ মিনিট আগে উঠে তাহাজ্জুদ পড়ো, বিশেষভাবে পরীক্ষার জন্য, মনোযোগ ও মনে রাখার শক্তির জন্য দোয়া করো।

*দোয়ায় আল্লাহর নাম ব্যবহার করো*

- আল্লাহর সুন্দর নাম দিয়ে দোয়া করো:
- ইয়া ফাত্তাহ الْفَتَّاحُ (যিনি দরজা খুলে দেন) - সফলতার জন্য
- ইয়া আলীম الْعَلِيُّ (সবজান্তা) - জ্ঞানের জন্য
- ইয়া হাফিয الْحَفِيظُ (সংরক্ষণকারী) - মুখস্থ রাখার জন্য

- কৌশল: ব্যক্তিগতভাবে বলো: "ইয়া ফাত্তাহ, আপনি যেমন মূসা (আ.)-এর জন্য সাগর খুলে দিয়েছিলেন, আমার জন্যও এই প্রশ্নপত্র খুলে দিন।"

*দিন শুরু করো ফজর ও কুরআন দিয়ে*

- সকালে কুরআন পড়লে মস্তিষ্ক পরিষ্কার ও শান্ত হয়।
- কৌশল: ফজরের পর অন্তত ১ আয়াত পড়ো, বই খুলার আগে "বিসমিল্লাহ" বলো—তাতে বারাকাহ আসে।

*লেখো ও বারবার পড়ো যা পড়ছো*

- পুনরাবৃত্তি = মুখস্থ করা।
- কৌশল: ছোট বোনকে শেখানোর মতো করে জোরে জোরে বলো—তাতে ব্রেইন ভালোভাবে মনে রাখে!

*৫০/১০ নিয়ম অনুসরণ করো*

- ৫০ মিনিট পড়ো, ১০ মিনিট বিশ্রাম নাও—তাতে ব্রেইন সতেজ থাকে।
- কৌশল: বিরতির সময় ফোন ঘাঁটাঘাঁটি না করে জিকির করো—নালিশ কমে, নেকি বাড়ে।

*পাস্ট পেপার = সম্পদ*

- কৌশল: শুধু পড়ো না—উত্তর লিখে প্র্যাকটিস করো, যেন পরীক্ষা দিচ্ছো।
- রাসূল (সা.) বলেছেন:
- তোমার উট বেঁধে রাখো, তারপর আল্লাহর উপর ভরসা করো। (তিরমিজি)

তুমি চেষ্টা করো, এবং আল্লাহর হাতে ছেড়ে দাও।

*ফোন বন্ধ। কুরআন চালু।*

- ফোনে Do Not Disturb চালু করো। মৃদু কুরআন বাজাও—বিশেষ করে মুখস্থ করার সময়।
- কৌশল: সূরা আর-রহমান বা সূরা ইয়াসিন বাজালে মন শান্ত হয়, মনোযোগ বাড়ে।

*নিয়ত = ইবাদত*

- এই নিয়ত করো: আমি হালাল উপার্জনের জন্য, পরিবারকে সম্মানিত করতে, উম্মাহর সেবা করতে, ও আল্লাহকে খুশি করতে পড়ছি।
- কৌশল: প্রতিদিন সকালে নিয়ত নতুন করে করো—প্রেরণা পাবে, আর প্রতিটি সেকেন্ড ইবাদতে রূপান্তরিত হবে।

*সুন্নাহ ব্রেইন ফুড খাও*

- রাসূল (সা.) যেসব খাবার পছন্দ করতেন:
- খেজুর (এনার্জি + স্মৃতি শক্তি)
- মধু (মানসিক স্বচ্ছতা)
- তরমুজ ও শশা (মনকে রিফ্রেশ করে)
- পর্যাপ্ত পানি পান করো

*প্রশ্নপত্র খোলার আগে দোয়া করো*

رَبِّ زِدْنِي عِلْمًا
রব্বি যিদনী ইলমা
হে আমার প্রভু, আমাকে জ্ঞান বৃদ্ধি করে দিন।" (সূরা তোয়াহা ২০:১১৪)
- কৌশল: এক মুহূর্ত থেমে শ্বাস নাও, হাসো। আল্লাহ তোমাকে এতদূর এনেছেন, তিনিই তোমাকে পরীক্ষায় সফল করবেন।

পরীক্ষা মৌসুম | একজন মুসলিম মেয়ের গাইড

সফলতা শুধু গ্রেডে নয়—নিয়ত, চেষ্টা ও আল্লাহর উপর ভরসার মধ্যেই আসল সফলতা।
পরিশ্রম করো, দোয়া আরও বেশি করো।
এই পরীক্ষার মৌসুমে, তোমার হৃদয় হোক শান্ত, মন হোক তীক্ষ্ণ, আর ফলাফল ভরে উঠুক বারাকাহে।
তুমি পারবে, ইনশাআল্লাহ।

𝗕𝗶𝗻𝘁𝗲 𝗔𝗹𝗶
3
Narrated by Asmā’ bint Umays-She said, the Prophet ﷺ taught her to say these words when in distress:
“Allāhu Allāhu Rabbi lā ushriku bihi shay’an (Allah, Allah is my Lord, I do not associate anything with Him)”
— Sunan Abī Dāwūd (No. 1520), Sunan Ibn Mājah (3882)
1
মা তার বাচ্চা‌কে বুঝা‌চ্ছে : য‌দি তু‌মি সুরা ইখলাস ১০বার পড়, তা হ‌লে তোমার জন‌্য জান্না‌তে এক‌টি অট্টা‌লিকা নির্মাণ করা হ‌বে।
শিশু‌টি সূরা ইখলাস পড়‌তে আরম্ভ করল। মা-ও তার বাচ্চার সা‌থে পড়‌তে থাকল।

শিশু‌টি তার মা‌কে বলল : মা! তোমা‌র পড়ার প্রয়োজন নেই। আমি তোমা‌কেও আমার সা‌থে অট্টা‌লিকায় রাখব।

আরবী থে‌কে সংগৃ‌হিত (সাইফুদদীন গাজী)

Click here for more
7
Salawaat of Sayyidina Ali RA.

صَلَواتُ اللهِ تَعَالَى وَمَلَائِكَتِهِ وَأَنْبِيَائِهِ وَرُسُلِهِ وَجَمِيعِ خَلْقِهِ عَلَى مُحَمِّدٍ وَعَلَى آلِ مُحَمَّدٍ، عَلْيِهِ وَعَلْيِهِمُ اْلْسَّلَامُ وَرَحْمَةُ اللهِ تَعَالَى وَبَرَكَاتُهُ.

Salawaatu 'Llaahi ta`ala wa malaa’ikatihi wa anbiyaaihi wa rusulihi wa jami`ee khalqihi `alaa Muhammadin wa `alaa aali Muhammad `alayhi wa `alayhimu ‘s-salaam wa rahmatullaahi ta`ala wa barakaatuh.

Sayyidina `Ali RA. said, “If you read this salawat three times daily and a hundred times on Jumu`ah, it will be as if you have read the salawat of all Creation, including ins, jinn, angels, and anything that makes salawat on Sayyidina Muhammad PBUH , and the Prophet PBUH will take you by the hand to Paradise."

Blessings of Allah Almighty, of His Angels, of His Prophets, of His Messengers, and all Creation be upon Muhammad and the family of Muhammad; may the Peace and Mercy of Allah Almighty and His Blessings be upon upon him and upon them.
🥰2
Narrated Rifa`a bin Rafi` Az-Zuraqi: One day we were praying behind the Prophet. When he raised his head from bowing, he said, "Sami`a l-lahu liman hamidah".
A man behind him said," Rabbana wa laka l-hamdu, hamdan kathiran taiyiban mubarakan fihi (O our Lord! All the praises are for You, many good and blessed praises)."
When the Prophet completed the prayer, he asked, Who has said these words? The man replied, I. The Prophet said, I saw over thirty angels competing to write it first. Prophet rose (from bowing) and stood straight till all the vertebrae of his spinal column came to a natural position.
Source : Sahih al-Bukhari 799
🔥1