Khelafat Majlis Official
139 subscribers
119 photos
10 videos
10 links
A political organization of Bangladesh. Khelafat Majlis wants to establish a representative government system based on justice and fairness in Bangladesh. This party is registered by the Bangladesh Election Commission to participate in the elections.
Download Telegram
👍21
ঢাকা বিভাগের ৫৬টি সংসদীয় আসনে খেলাফত মজলিসের সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণা
------------------------------------------------------------------------
জনগণের প্রকৃত কল্যাণের স্বার্থে সৎ ও যোগ্য ব্যক্তিদেরকে সংসদে পাঠাতে হবে- খেলাফত মজলিস

ঢাকা, ৫ জুলাই ২০২৫:
খেলাফত মজলিসের আমীর মাওলানা আব্দুল বাছিত আজাদ বলেছেন, জনগণের প্রকৃত কল্যাণের স্বার্থে সৎ ও যোগ্য ব্যক্তিদেরকে সংসদে পাঠাতে হবে। পরকালীন জবাবদিহীতার ভয়ে ভীত জনগণের কোন নেতা রাষ্ট্রের সম্পদ চুরি ও লুণ্ঠন করতে পারেন না। কর্তৃত্ব নয় সেবাপরায়ণতাই হচ্ছে ইসলামী মূল্যবোধে বিশ্বাসী নেতৃত্বের অন্যতম গুণাবলী। জুলাই গণঅভ্যুত্থানের পর সাধারণ মানুষ নতুন বাংলাদেশের যে স্বপ্ন দেখছে সে স্বপ্ন পূরণে এই আদর্শবাদীদের এগিয়ে আসতে হবে। আমাদেরকে সাধারণ মানুষের পাশে দাঁড়াতে হবে। সংশ্লিষ্ট আসনে সাংগঠনিক কার্যক্রম জোরদার করতে হবে। নির্বাচনে বিজয় নিশ্চিত করে ঘরে ফিরতে হবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খেলাফত মজলিসের দেওয়াল ঘড়ি প্রতীকে ঢাকা বিভাগের সম্ভাব্য প্রার্থীদের নিয়ে আয়োজিত মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আজ সকাল ১০ টায় পল্টন্থ মজলিস মিলনায়তনে আমীরে মজলিস মাওলনা আবদুল বাছিত আজাদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সম্ভাব্য প্রার্থীদের গুরুত্বপূর্ণ নির্দেশনা প্রদান করেন মহাসচিব ড. আহমদ আবদুল কাদের। বক্তব্য রাখেন নায়েবে আমীর মাওলানা আহমদ আলী কাসেমী, মাওলানা সাইয়েদ ফেরদাউস বিন ইসহাক, যুগ্মমহাসচিব এডভোকেট জাহাঙ্গীর হোসাইন, মুহাম্মদ মুনতাসির আলী, এবিএম সিরাজুল মামুন, ড. মোস্তাফিজুর রহমান ফয়সল, অধ্যাপক আবদুল জলিল, সাংগঠনিক সম্পাদক এডভোকেট মো: মিজানুর রহমান, অধ্যাপক কাজী মিনহাজুল আলম, মাওলানা শেখ মুহাম্মদ সালাহ উদ্দিন প্রমুখ। সভায় ঢাকা বিভাগের সংসদীয় আসন সমূহের সম্ভাব্য প্রার্থীগণ স্ব স্ব এলাকার সাংগঠনিক অবস্থা ও তৎপরতার রিপোর্ট পেশ করেন। সভায় ঢাকা বিভাগের ৫৬টি সংসদীয় আসনে খেলাফত মজলিসের সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণা করা হয়। ঘোষিত প্রার্থীগণ হলেন:

টাঙ্গাইল জেলা
টাংগাইল-১: মাওলানা কে এম আনসার আলী
টাংগাইল-২: মুফতি আব্দুল মালেক
টাংগাইল-৩: মুফতি বছির উদ্দিন বিপ্লবী
টাংগাইল-৪: মুফতি আবদুর রহমান মাদানী
টাংগাইল-৫: মাওলানা মো: ছানোয়ার হোসেন সরকার
টাংগাইল-৬: আব্দুল মান্নান সেখ
টাংগাইল-৭: অধ্যাপক মুফতি আবু তাহের তালুকদার
টাংগাইল-৮: মাওলানা মো: শহীদুল ইসলাম

কিশোরগঞ্জ জেলা
কিশোরগঞ্জ-১: মাওলানা হিফজুর রহমান খান
কিশোরগঞ্জ-২: মাওলানা সাঈদ আহমদ
কিশোরগঞ্জ-৩: প্রভাষক আতাউর রহমান শাহান
কিশোরগঞ্জ-৪: মাওলানা ওলিউর রহমান
কিশোরগঞ্জ-৫: শায়খুল হাদিস মাওলানা আবদুল আহাদ
কিশোরগঞ্জ-৬: মাওলানা সাইফুল ইসলাম সাহেল

মানিকগঞ্জ জেলা
মানিকগঞ্জ-১: মুফতি আশরাফুল ইসলাম
মানিকগঞ্জ-২: মাওলানা এস এম সালাহ উদ্দিন
মানিকগঞ্জ-৩: তাওহিদুল ইসলাম তুহিন

মুন্সিগঞ্জ জেলা
মুন্সীগঞ্জ-১: মুহাম্মদ আনোয়ার হোসাইন
মুন্সীগঞ্জ-২: হাজী মিজানুর রহমান মৃধা
মুন্সীগঞ্জ-৩: হাজী আব্বাস কাজী

ঢাকা জেলা
ঢাকা-১: সিকদার মোবারক হোসেন
ঢাকা-৩: হাজী নূর হোসেন
ঢাকা-৫: মাওলানা সেলিম হোসাইন আজাদী
ঢাকা-৬: মাওলানা কাজী সরদার নেয়ামত উল্লাহ
ঢাকা-৯: ফয়েজ বক্স সরকার শহীদ
ঢাকা-১০: মাওলানা আহমদ আলী কাসেমী
ঢাকা-১১: অধ্যাপক সিদ্দিকুর রহমান
ঢাকা-১২: মাওলানা ফারুক আহমদ ভূঁইয়া
ঢাকা-১৩: মোহাম্মদ শাহজাহান
ঢাকা-১৪: মুফতি মাওলানা মিজানুর রহমান
ঢাকা-১৫: শেখ মুহাম্মদ সুলাইমান
ঢাকা-১৬: ডা: রিফাত হোসেন মালিক
ঢাকা-১৭: লে. কর্ণেল (অব.) ডা: এমদাদুল হক
ঢাকা-১৮: মাওলানা সাইফ উদ্দিন আহমদ খন্দকার
ঢাকা-১৯: অধ্যাপক এনামুল হক
ঢাকা-২০: মুফতি আশরাফ আলী

গাজীপুর জেলা
গাজীপুর-১: মুফতি আবদুল হালিম আল হেরা
গাজীপুর-২: খন্দকার রুহুল আমীন
গাজীপুর-৩: মাওলানা সুলতান মাহমুদ
গাজীপুর-৫: মুফতি মাওলানা আজীজুল হক

নরসিংদী জেলা
নরসিংদী-১: হাফেজ মহিউদ্দিন জামিল
নরসিংদী-২: নূরুল আবসার শাহীন
নরসিংদী-৫: মাওলানা জাকির হোসাইন কাসেমী

নারায়ণগঞ্জ জেলা
নারায়ণগঞ্জ-১: মো: এমদাদুল হক
নারায়ণগঞ্জ-২: হাফেজ মাওলানা আহমদ আলী
নারায়ণগঞ্জ-৩: মুফতি সিরাজুল ইসলাম
নারায়ণগঞ্জ-৪: ইলিয়াস আহমদ
নারায়ণগঞ্জ-৫: এবিএম সিরাজুল মামুন

রাজবাড়ী জেলা
রাজবাড়ী-২: অধ্যাপক কাজী মিনহাজুল আলম

গোপালগঞ্জ জেলা
গোপালগঞ্জ-১: মুফতি মাওলানা কাজী রফিকুর রহমান
গোপালগঞ্জ-২: জি এম মনিরুজ্জামান মিন্টু
গোপালগঞ্জ-৩: শায়খুল হাদিস মাওলানা আলী আহমদ

মাদারীপুর জেলা
মাদারীপুর-৩: মনির হোসেন আকন্জী

শরীয়তপুর জেলা
শরীয়তপুর-১: এডভোকেট মো: মিজানুর রহমান
শরীয়তপুর-২: মাওলানা দেলাওয়ার হোসাইন
শরীয়তপুর-৩: মাওলানা ইউসুফ ইসলাম
আগামী ৫ই আগষ্ট সকাল ১০টায় গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে সমাবেশ
স্থান: পল্টন মোড়ে
দেশব্যাপী খেলাফত মজলিসের বি*ক্ষো*ভ কর্মসূচি পালন।

উল্লেখ্য, জাতীয় সংসদের উচ্চ কক্ষে পিআর পদ্ধতির নির্বাচন ও জুলাই সনদের আইনি ভিত্তি সহ ৬ দফা দাবিতে সম্প্রতি ৩ দিনের কর্মসূচি ঘোষণা করে খেলাফত মজলিস এবং সেই কর্মসূচির আলোকে আজ ২৬ সেপ্টেম্বর দেশব্যাপী বি*ক্ষো*ভ কর্মসূচি ছিল।

৬ দফা দাবি:

১) অবিলম্বে জুলাই জাতীয় সনদ-২০২৫ ঘোষণা করা ও এর আইনি ভিত্তি দেয়া। ঘোষিত জুলাই জাতীয় সনদ-২০২৫ এর ভিত্তিতেই ফেব্রুয়ারি ২০২৬’র জাতীয় নির্বাচন আয়োজন করা।

জুলাই জাতীয় সনদ-২০২৫ এর আইনি ভিত্তি প্রদানের জন্য আমাদের প্রস্তাবনা হচ্ছে-

ক) জুলাই জাতীয় সনদ-২০২৫ স্বাক্ষরের পর দুই মাসের মধ্যে গণভোটের মাধ্যমে জুলাই সনদ-২০২৫ কে সাংবিধানিক ও আইনি মর্যাদা বা বৈধতা প্রদান করা।অথবা
খ) জুলাই সনদে রাষ্ট্রীয় পলিসি বা ব্যবস্থাপনা সংক্রান্ত বিষয়গুলো অর্ডিনেন্স বা নির্বাহী আদেশে বাস্তবায়ন করা। আর সংবিধান সংশ্লিষ্ট বিষয়গুলো রাষ্ট্রপতির Proclamation তথা সাংবিধানিক ঘোষণার মাধ্যমে আশু কার্যকর করা। তবে শর্ত হচ্ছে যে, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে কোন পরিবর্তন-পরিবর্ধন ছাড়াই সেগুলো Ratify (আনুষ্ঠানিক অনুমোদন) করতে সংসদ সদস্যগণ বাধ্য থাকবেন- এ মর্মে সকল দল ও পক্ষের কাছ থেকে লিখিত প্রতিশ্রুতি গ্রহণ করা।

২) পিআর ((Proportional Representation) পদ্ধতিতে জাতীয় সংসদের উচ্চ কক্ষের সদস্য নির্বাচন করা।

৩) আওয়ামী ফ্যাসিবাদ ও তার দোসরদের অপরাধের বিচার দৃশ্যমান করা।

৪) আওয়ামী ফ্যাসিবাদের সব দোসরদের রাজনৈতিক কর্মকাণ্ড স্থগিত ও নির্বাচনে অযোগ্য ঘোষণা করা।

৫) নির্বাচনে সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করতে হবে। অবৈধ অস্ত্র, পেশী শক্তি, কালো টাকার প্রভাবমুক্ত সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে কার্যকর উদ্যোগ নিতে হবে।

৬) দেশের সকল প্রাথমিক বিদ্যালয়ে গানের শিক্ষক নিয়োগের প্রজ্ঞাপন অবিলম্বে বাতিল করে ধর্মীয় শিক্ষক নিয়োগের কার্যকর ইউদ্যোগ নিতে হবে।

#জাতীয়নির্বাচন #নির্বাচন #পিআর #বিক্ষোভ #জাতীয়সংসদ #দেওয়ালঘড়ি #দেয়ালঘড়ি #খেলাফতমজলিস #রাজনীতি #ইসলামীরাজনীতি #বাংলাদেশ #সংস্কার #বিচার #ভোট #ঘড়ি #KhelafatMajlis #Majlis #Bangladesh #wallclock
3🥰1
3👍1