Kahf Guard Bangla
279 subscribers
9 photos
16 videos
12 links
নিরাপদ ইন্টারনেট, নিরাপদ উম্মাহ
Download Telegram
This media is not supported in your browser
VIEW IN TELEGRAM
নিজেকে কন্ট্রোল করা কঠিন হয়ে যাচ্ছে?

১ মিনিট থেকে ১ ঘন্টা, আপনার Self-Control এখন আপনার হাতে! কাহফ গার্ডের নতুন ফিচারের টিউটোরিয়াল 'Custom Wait Time'

#KahfGuard #Tutorial #NewFeature
This media is not supported in your browser
VIEW IN TELEGRAM
সোশ্যাল মিডিয়ায় গত ২৮ দিনে কোন এপস কত ঘন্টা ব্যবহার করেছেন?

কাহফ গার্ডের নতুন টিউটোরিয়াল 'Apps Usage & Blocks'
3
This media is not supported in your browser
VIEW IN TELEGRAM
পথে-ঘাটেও যদি হোচট খেয়ে পড়েন, প্রথমেই.....
1
This media is not supported in your browser
VIEW IN TELEGRAM
বান্দার শেষ পরিণাম যে যে কারণে লাঞ্ছনাজনক হয় | মাওলানা যুলফিকার আলী নকশাবন্দী
Channel name was changed to «Kahf Community (Bangla)»
Channel name was changed to «Kahf Guard Bangla»
Please open Telegram to view this post
VIEW IN TELEGRAM
জীবনের সব দরজা বন্ধ মনে হচ্ছে? কেন এমন হয়?

আব্দুল্লাহর জীবনটা যেন এক স্থির পুকুর। সবকিছু আছে, কিন্তু কোনো গতি নেই। সকালে অ্যালার্ম বাজলেও ফজরটা প্রায়ই ছুটে যায়। কাজের টেবিলে বসলেই অজান্তেই হাত চলে যায় মোবাইলের দিকে, ঘণ্টার পর ঘণ্টা কেটে যায় অর্থহীন স্ক্রলিংয়ে। একবার ভাবলো, ব্যবসা শুরু করবে, কিন্তু সুদের কারবারিদের কাছ থেকে দূরে থাকতে পারলো না। আবার যখন মনে হলো, আল্লাহর কাছে ক্ষমা চাইবে, তখন জিভ যেন আটকে যায়— ইস্তেগফার করা হয় না। এক রাতে, সে স্বপ্নে দেখলো, তার ঘরের দরজায় সাতটি বিশাল তালা ঝুলছে। প্রতিটি তালার গায়ে লেখা: "ফজর কাযা", "অতিরিক্ত ভোজন", "অশ্লীল ছবি", "পরনিন্দা", "সুদ", "ইস্তেগফারের অভাব"। সে বুঝতে পারলো, সে নিজেই তার রিজিকের দরজায় তালা ঝুলিয়ে রেখেছে। জীবন তাকে আটকে রাখেনি, সে নিজেই নিজেকে আটকে রেখেছে। পরের দিন সকালে, সে আর অ্যালার্ম বন্ধ করলো না। ফজর পড়েই সে প্রথম তালাটি ভাঙলো। এরপর প্রতিবার যখনই স্ক্রল করতে মন চাইলো, সে মনে করলো, "না, আরেকটা তালা ভাঙতে হবে। "রিজিক শুধু টাকা নয়, রিজিক হলো সময়, শান্তি আর আল্লাহর নৈকট্য। যখন সে ভেতরের তালাগুলো ভাঙতে শুরু করলো, তখন বাইরের জীবনের বন্ধ দরজাগুলোও একে একে খুলতে শুরু করলো......

আপনার জীবনের দরজায় কিসের তালা ঝুলছে?

#KahfGuard #রিজিক #জীবনেরগল্প #আত্মশুদ্ধি
2
নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে কুরআন কনফারেন্স হচ্ছে। NSUer ভাইগণ আমাদের স্টল কাল ভিজিট করতে ভুলবেন না যেন ইংশা'আল্লাহ!
3
আপনার আর আপনার সন্তানের মাঝে কি একটি কাঁচের দেয়াল তৈরি হচ্ছে?

সন্ধ্যার পর ঘরজুড়ে এক অদ্ভুত নীরবতা। রান্নাঘর থেকে ভেসে আসা মৃদু শব্দ আর ড্রয়িংরুমের কোণ থেকে আসা এক নীলচে আলো—এইটুকুই। বাবা-মা দুজনেই ক্লান্ত, সারাদিনের কাজের শেষে একটু শান্তি খুঁজছেন। কিন্তু শান্তি নেই। কারণ, ঘরের মাঝখানে যেন এক অদৃশ্য কাঁচের দেয়াল।দেয়ালের ওপাশে বসে আছে ছোট্ট মন। তার হাতে ধরা এক ছোট্ট যন্ত্র। যন্ত্রের ভেতরে ঝলমলে এক জগৎ, যেখানে সবকিছুই দ্রুত, রঙিন আর উত্তেজনাপূর্ণ। বাইরের জগতের কোনো শব্দ তার কানে পৌঁছায় না। মায়ের ডাক, বাবার আদর, এমনকি খেলার সাথীর আহ্বান—সবই যেন দেয়ালে ধাক্কা খেয়ে ফিরে আসে।একসময় যে মনটা ছিল খোলা বইয়ের মতো, যেখানে ছিল হাজারো প্রশ্ন আর কৌতূহল, এখন তা বন্ধ। চোখগুলো যন্ত্রের আলোয় স্থির, পলক পড়ে কম। বাবা-মা যখন কাছে আসেন, তখন মনটা বিরক্ত হয়, কারণ বাইরের জগৎ তার ভেতরের রঙিন জগৎকে বিরক্ত করছে।বাবা-মা জানেন, এই যন্ত্রটা তাদের সন্তানের জন্য দরকারি ছিল। কিন্তু কখন যে দরকারি জিনিসটা নেশা হয়ে গেল, তা তারা বুঝতে পারেননি। তারা এখন দেয়ালের এপাশ থেকে শুধু তাকিয়ে থাকেন, আর অপেক্ষা করেন কখন সেই নীলচে আলো নিভবে, কখন সেই মনটা আবার তাদের দিকে ফিরবে।আসলে, দেয়ালটা কাঁচের নয়, দেয়ালটা অভ্যাসের। আর সেই অভ্যাস ভাঙার চাবিটা সন্তানের হাতে নয়, বাবা-মায়ের হাতেই থাকে।

আপনার সন্তানের মনকে সেই রঙিন জগৎ থেকে ফিরিয়ে আনার চাবিটা কি আপনি খুঁজে পেয়েছেন?

#KahfGuard #জীবনেরগল্প #স্ক্রীনটাইম #প্যারেন্টিং #ডিজিটালনিরাপত্তা #SafeInternet
1💔1
Media is too big
VIEW IN TELEGRAM
তিন ধরণের জিন্দেগী আমাদের... | পীরে কামেল মাওলানা যুলফিকার আহমদ নকশবন্দি
This media is not supported in your browser
VIEW IN TELEGRAM
ও বন্ধু! তোমার কি হুঁশ আছে? যুলফিকার আহমদ নকশবন্দী
আপনার মনোযোগ ফিরিয়ে আনুন, সাথে পান ১০০% ক্যাশব্যাক! 💚

সোশ্যাল মিডিয়া ডিস্ট্র্যাকশন থেকে বাঁচুন কাহফ গার্ড প্রিমিয়াম সিলভার দিয়ে।

এবং সেরা অংশ? বিকাশ অ্যাপ থেকে ডিসেম্বর '২৫ মাসে মাসিক সাবস্ক্রিপশন কিনলেই পাচ্ছেন ১০০% ক্যাশব্যাক!

প্রিমিয়াম ফিচার পাচ্ছেন সম্পূর্ণ বিনামূল্যে:
সোশ্যাল মিডিয়া ডিস্ট্র্যাকশন ব্লক
অ্যাপ ব্লকার
কাস্টম ওয়েবসাইট ব্লক
সালাতের সময় ফোন অটো-সাইলেন্ট

বিকাশে "Kahf Guard" খুঁজুন আজই।

#ডিজিটালসুরক্ষা #মনোযোগ #প্রোডাক্টিভিটি #KahfGuard
👍2
This media is not supported in your browser
VIEW IN TELEGRAM
মানুষজনও এইসব দেখতে পছন্দ করে, কিন্তু কীভাবে?
2👍2
আবার চলে এল কাহফ লাইফটাইম গোল্ড মেম্বার হওয়ার সুযোগ! সীমিত সময়ের এই অফার এবার শুধুমাত্র প্রথম ১০০ জনের জন্য থাকবে।

আমরা শুরু করেছিলাম একটা স্বপ্ন নিয়ে- উম্মাহকে সকল ধরনের অনলাইন ফিতনা থেকে রক্ষা করা। গুটি গুটি পায়ে চলতে চলতে আজ আমরা প্রতি মাসে ১ বিলিয়নেরও বেশি অনলাইন ক্ষতি ব্লক করছি আলহামদুলিল্লাহ। প্রতিদিন লাখ লাখ ইউজার আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টায় ইন্টারনেটের নানাবিধ হারাম থেকে বেঁচে থাকতে পারছেন, এটাই আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি।

আমরা এই মেম্বারশিপ নেয়ার জন্য অনেক রেকুয়েস্ট পেয়েছি, তাই সীমিত সময়ের জন্য এই সুযোগ আবার লাইভ হয়েছে। কিন্তু ১০০ জনের কোটা পূরণ হয়ে গেলেই আমরা বন্ধ করে দিব।

এই অফারে পাচ্ছেন:
কাহফ গার্ড প্রিমিয়াম সিলভার - লাইফটাইম এক্সেস
কাহফ কিডস প্রিমিয়াম- ৩ মাস সম্পূর্ণ ফ্রী
কাহফ ইন্টারনেট- ৩ মাস ৳৫০ ডিস্কাউন্ট
আরও অনেক এক্সক্লুসিভ সুবিধা
প্রায়োরিটি সাপোর্ট

অফারটি পেতে এই লিংক এ ক্লিক করুন: https://id.kahf.co/pay/membership

আমাদের সাথে বিনিয়োগ করুন, নিরাপদ অনলাইন ইকোসিস্টেম বিনির্মাণের সংগী হন।
2
Media is too big
VIEW IN TELEGRAM
কীভাবে বাচ্চাকে Online Harm থেকে বাঁচাবেন? Omar Al Zabir
সোকোলোভ ল' (Sokolove Law)-এর ২০২৬ সালের পরিসংখ্যান অনুযায়ী, প্রায় ৫৯% কিশোর-কিশোরী অনলাইনে সাইবার বুলিং বা ইন্টারনেটে হয়রানির শিকার হয়েছে। মানে আপনার সন্তানের ক্লাসে ৩০ জন থাকলে প্রায় ১৮ জন ইতিমধ্যে এই অভিজ্ঞতার মধ্য দিয়ে গেছে। আর সবচেয়ে ভয়ের বিষয় হলো বেশিরভাগ বাচ্চা এই হয়রানির কথা বাবা-মাকে বলে না, একা একা সহ্য করতে থাকে।
সাইবার বুলিং মানে শুধু খারাপ কমেন্ট করা নয়। এর মধ্যে রয়েছে ছবি edit করে fake content তৈরি করা, গোপন ভিডিও record করে ছড়িয়ে দেওয়া, বড় গ্রুপে একজনকে target করে ক্রমাগত অপমান করা, memes বানিয়ে viral করা, ব্যক্তিগত তথ্য leak করা, anonymous account থেকে threatening message পাঠানো, personal details দিয়ে blackmail করা, false rumors ছড়ানো, এবং private chat এর screenshot নিয়ে twist করে public করা। এই সবকিছুই হচ্ছে প্রতিদিন, আপনার অজান্তে।
এই cyber bullying এর প্রভাব মারাত্মক। অনেক কিশোর-কিশোরী depression আর anxiety তে ভুগছে, স্কুলে যেতে ভয় পাচ্ছে, পড়াশোনায় মনোযোগ হারিয়ে ফেলছে, আত্মবিশ্বাস একেবারে শূন্যে নেমে আসছে, এবং কিছু ক্ষেত্রে self-harm এর চিন্তাও আসছে মাথায়। কিন্তু বাবা-মা বুঝতেই পারছেন না কী হচ্ছে তাদের সন্তানের সাথে।
আপনার সন্তান এই মুহূর্তে কোন গ্রুপে আছে জানেন? কে তাকে message পাঠাচ্ছে জানেন? তার ছবি কেউ misuse করছে কিনা জানেন? কোন app ব্যবহার করছে, কতক্ষণ online থাকছে, কোন website visit করছে, এসব কিছুই কি জানা আছে? না জানলে, এখনই জানা দরকার।
৫৯% মানে বেশিরভাগ কিশোর-কিশোরী। আপনার সন্তান যে এর বাইরে থাকবে, এমন কোনো গ্যারান্টি নেই। যতক্ষণ না আপনি সচেতন পদক্ষেপ নিচ্ছেন, ততক্ষণ ঝুঁকি রয়েই যাচ্ছে।
https://www.sokolovelaw.com/.../social-media.../statistics/
গবেষণায় দেখা গেছে, ২–৫ বছর বয়সী প্রি-স্কুল শিশুদের মধ্যে স্মার্ট ডিভাইস আসক্তি বিষণ্ণতা ও সামাজিক বিচ্ছিন্নতার লক্ষণের সঙ্গে সম্পর্কিত। মানে যে বাচ্চাটা এখনও স্কুলেও যায়নি, সে ইতিমধ্যে ডিভাইসের কারণে মানসিকভাবে প্রভাবিত হচ্ছে। আপনার ২ বছরের বাচ্চা কার্টুন দেখতে দেখতে খাচ্ছে, ৩ বছরের বাচ্চা ফোন না পেলে কান্নাকাটি করছে, ৪ বছরের বাচ্চা YouTube Kids থেকে উঠতে চাইছে না, ৫ বছরের বাচ্চা অন্য বাচ্চাদের সাথে খেলার চেয়ে ট্যাবলেট নিয়ে বসে থাকছে। এগুলো normal মনে হলেও এগুলোই আসলে addiction এর প্রাথমিক লক্ষণ।

এই বয়সে বাচ্চাদের মস্তিষ্ক তৈরি হচ্ছে, তারা শিখছে কীভাবে মানুষের সাথে interact করতে হয়, কীভাবে emotion বুঝতে হয়, কীভাবে নিজের feelings express করতে হয়। কিন্তু যখন তারা স্ক্রিনের সামনে বসে থাকছে, তখন এই সব skill develop হচ্ছে না। বরং তারা সামাজিকভাবে বিচ্ছিন্ন হয়ে পড়ছে, অন্য বাচ্চাদের সাথে মিশতে পারছে না, বাবা-মায়ের সাথে eye contact করছে না, নিজের মধ্যে গুটিয়ে যাচ্ছে।

আরও ভয়ের বিষয় হলো depression এর লক্ষণ। হ্যাঁ, ২-৫ বছরের বাচ্চাদের মধ্যেও depression দেখা যাচ্ছে। তারা সবসময় মন খারাপ থাকছে, কোনো কিছুতে আগ্রহ দেখাচ্ছে না, irritable হয়ে যাচ্ছে, ঠিকমতো খাচ্ছে না, ঘুমাচ্ছে না। কারণ? অতিরিক্ত screen time।

আপনার ছোট্ট বাচ্চাটা যখন ফোন চাচ্ছে, মনে হচ্ছে শুধু একটু কার্টুন দেখবে। কিন্তু আসলে কী হচ্ছে? তার brain এর dopamine system অভ্যস্ত হয়ে যাচ্ছে instant gratification এ। সে শিখছে না কীভাবে patience রাখতে হয়, কীভাবে নিজেকে entertain করতে হয়, কীভাবে বাস্তব জগতে মজা খুঁজে পেতে হয়। ফলাফল? একটা বাচ্চা যে প্রি-স্কুলেই পৌঁছানোর আগেই psychologically damaged হয়ে যাচ্ছে।

গবেষণা স্পষ্ট বলছে এই addiction এর সাথে depression আর social isolation এর direct link আছে। আপনি হয়তো ভাবছেন "আমার বাচ্চা তো ছোট, এখনই কী আর হবে।" কিন্তু এখনই যদি habit তৈরি হয়ে যায়, পরে সেটা control করা আরও কঠিন হবে। যে বাচ্চা ২ বছর বয়স থেকে unlimited screen time পাচ্ছে, সে ১০ বছর বয়সে কীভাবে নিজেকে control করবে?

আপনার ছোট্ট সন্তান এখনই ঝুঁকিতে আছে। প্রি-স্কুল বয়সেই তার মানসিক স্বাস্থ্য প্রভাবিত হচ্ছে। আর আপনি হয়তো জানেনই না কারণ আপনি মনে করছেন "বাচ্চা তো ভালোই আছে, চুপচাপ বসে থাকছে।" কিন্তু এই চুপচাপ বসে থাকাটাই আসলে বিপদের সংকেত।

এই বয়স থেকেই যদি healthy digital habits তৈরি না করা যায়, তাহলে আগামীতে পরিস্থিতি আরও খারাপ হবে। Kahf Guard শুধু বড় বাচ্চাদের জন্য নয়, ছোট বাচ্চাদের জন্যও জরুরি। কারণ prevention সবসময় cure এর চেয়ে ভালো। এখনই যদি screen time control করেন, age-appropriate content নিশ্চিত করেন, healthy boundaries তৈরি করেন, তাহলে আপনার সন্তান একটা সুস্থ মানসিক বিকাশের মধ্য দিয়ে বড় হবে।

২-৫ বছর বয়সী বাচ্চারা ইতিমধ্যে depression আর social isolation এর শিকার হচ্ছে। আপনার বাচ্চা কি এর মধ্যে পড়বে, নাকি আপনি এখনই পদক্ষেপ নেবেন?
source:https://pubmed.ncbi.nlm.nih.gov/36844311
🚫 YouTube Block করুন Kahf Guard Parental Control দিয়ে!
আসসালামু আলাইকুম!
আপনার সন্তানের ডিভাইস নিরাপদ রাখতে Kahf Guard Parental Control ব্যবহার করছেন? তাহলে জেনে নিন এর মাধ্যমে কী কী সুবিধা পাচ্ছেন:
আপনার সন্তান কি অতিরিক্ত সময় YouTube-এ ব্যয় করছে? অনুপযুক্ত কন্টেন্ট দেখার ভয়ে চিন্তিত?
সমস্যাগুলো:

ঘন্টার পর ঘন্টা YouTube-এ সময় নষ্ট
পড়াশোনায় মনোযোগ কমে যাওয়া
অনৈতিক ও ক্ষতিকর ভিডিও দেখার ঝুঁকি

সমাধান: Kahf Guard Parental Control!
YouTube Block করার সুবিধা:
সম্পূর্ণ App Block=YouTube অ্যাপ সম্পূর্ণভাবে ব্লক করুন
সময় নির্ধারণ=নির্দিষ্ট সময়ে YouTube ব্যবহারের অনুমতি দিন (যেমন: সন্ধ্যা ৭টা থেকে ৮টা)
Website Filtering=ব্রাউজারের মাধ্যমে YouTube.com ও অ্যাক্সেস ব্লক করুন
Uninstall Protection=সন্তান নিজে থেকে ব্লক সরাতে পারবে না
Monitor করুন=কখন, কতক্ষণ YouTube ব্যবহার করছে তা দেখুন

আপনার সন্তানকে সুরক্ষিত রাখুন, সঠিক পথে পরিচালিত করুন!
Kahf Guard দিয়ে আজই শুরু করুন Digital Parenting!
#KahfGuard #YouTubeBlock #ParentalControl #DigitalSafety #IslamicParenting #বাংলাদেশ #সন্তানেরনিরাপত্তা
আল্লামা ইবনুল কাইয়িম জাওযী রহ. বলেন,
"হে বন্ধু! আল্লাহ তোমাকে তাওফীক দান করুন, তুমি দৃষ্টির অনিষ্ট থেকে নিজেকে বাঁচাও। এ দৃষ্টি বহু ইবাদতকারীকে ধ্বংস করেছে। কত পরহেযগার-মুত্তাকীকে দ্বীন থেকে দূরে সরিয়ে দিয়েছে। দৃষ্টিকে তুমি সংযত করো, কারণ দৃষ্টি হলো সব অনিষ্টের কারণ। প্রাথমিক অবস্থায় তা থেকে ফিরে আসা সহজ। কিন্তু যদি তা বারবার হয়ে থাকে, অভ্যাসে পরিণত হয়, তখন তা শক্তিশালী ব্যাধিতে পরিণত হয়; তার চিকিৎসা তখন কঠিন হয়ে যায়।"
2
হযরত উমামা রা. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো মুসলমান যখন কোনো গায়রে মাহরাম নারীর সৌন্দর্যের দিকে দৃষ্টিপাত করে, এরপর শুধু এজন্য দৃষ্টি নিচু করে নেয় যে, আল্লাহর কাছে এর জন্য জবাবদিহি করতে হবে, তা হলে আল্লাহ তা'আলা তাকে এমন এক ইবাদতের তাওফীক দান করেন, যার স্বাদ সে অন্তরে উপলব্ধি করতে পারে।
(মুসনাদে আহমদ)
4