❝ 𝐋𝐨𝐬𝐭 𝐋𝐞𝐭𝐭𝐞𝐫 | হারানো চিঠি ❞
654 subscribers
102 photos
23 videos
144 links
Let's get to know Islam 🥰

https://t.me/Islamicproverbs07
Download Telegram
একদা ইমাম আবু হানিফা (রাহিমাহুল্লাহ) তার পুত্র হাম্মাদ (রাহিমাহুল্লাহ)-কে ধর্মতত্ত্ব বিষয়ে বিতর্ক করতে দেখে ভীষণ বিরক্ত হন। তৎক্ষণাৎ তাকে বিতর্ক করতে বারণ করেন।

তখন হাম্মাদ (রাহিমাহুল্লাহ) আত্মপক্ষ সমর্থন করে বলেন — আব্বাজান, আপনিও তো একসময় এ বিষয়ে বিতর্ক করতেন।

জবাবে ইমাম আবু হানিফা (রাহিমাহুল্লাহ) বলেন — আমরা যখন বিতর্ক করতাম তখন এই ভয়ে অস্থির থাকতাম, প্রতিপক্ষ ভাইয়ের সামনে প্রমাণ উপস্থাপনে সামান্য অসংগতি প্রকাশ পেলে হয়তো সে সঠিক পথ থেকে বিচ্যুত হয়ে যাবে। আর তোমরা আজকাল বিতর্ক করো প্রতিপক্ষকে ভুল প্রমাণ করতে এবং তাকে পথভ্রষ্ট আখ্যা দিতে। পরিণামে তোমরা তাদের পথভ্রষ্ট বানিয়েই ছাড়ো। কিন্তু ভুলে যাও যে, মৌলিক আকিদা তথা বিশ্বাসে কাউকে ভ্রষ্ট প্রমাণ করা মানেই হলো, তাকে কাফির আখ্যা দেওয়া। আর যে ব্যক্তি কোনো মুমিনকে কাফির আখ্যা দেয়, সে নিজেই কাফির হয়ে যায়!

[মানাকিবুল ইমাম আবি হানিফা, ১/১২১]
👍4
عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مَسْعُودٍ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ ‏"‏ أَوْلَى النَّاسِ بِي يَوْمَ الْقِيَامَةِ أَكْثَرُهُمْ عَلَىَّ صَلاَةً ‏"‏ ‏.

অনুবাদ : হযরত আবদুল্লাহ ইবনে মাসউদ (রাযি) থেকে বর্ণিত, তিনি বলেন : রাসুলুল্লাহ সাঃ বলেছেন :
কেয়ামতের দিন আমার নিকটতম ব্যক্তি হবে যে আমার প্রতি বেশি পরিমাণে দরুদ পাঠ করেছে।
5🥰1
দূর্বলের উদারতা কেউ ভালোবাসে না। শক্তিমানের শক্তিকেই সবাই ভয় পায়। যে বিজয়ের বহর রক্তের সমুদ্র বেয়ে আসতে হবে সেখানে পানির জাহাজের কী কাজ। তাই সুমুদের দাম ইজরায়েল দেয় না। দিবেও না। তারা দাম দিবে সিনওয়ারের সেই দীপ্ত কন্ঠে বলা কবিতাকে:

وللحرية الحمراء باب
بكل يد مضرجة يدق

রক্তস্নাত বিজয়ের দরজায়
রক্তাক্ত হাতই কড়া নেড়ে যায়...

- আম্মারুল হক (হাফি.)
😢4
আল্লাহ যিনা হারাম করলেন, আমরা তার জন্য ক্লাব খুলে দিলাম।

আল্লাহ সুদ নিষিদ্ধ করলেন, আমরা সুদের উপর সভ্যতা দাঁড় করালাম।

আল্লাহ জুয়া হারাম করলেন, আমরা তাকে বিনোদন বানালাম।

আল্লাহ মদ হারাম করলেন, আমরা তাকে সংস্কৃতি বানালাম।

আল্লাহ পর্দার হুকুম দিলেন, আমরা প্রযুক্তির পর্দায় বেহায়াপনা ছড়িয়ে দিলাম।

আল্লাহ বললেন সফলতা তাঁর কিতাবে—আর আমরা সফলতা খুঁজলাম কেবল ডিগ্রি, দুনিয়া আর বাহ্যিক মানদণ্ডে।

আজ উম্মাহ কেন অস্থির? কেন শান্তি নেই? কেন বরকত উধাও?

কারণ—যাকে খুশি করা ছিল, আমরা তাকেই নারাজ করেছি।

আল্লাহ তাআলা বলেন
وَمَنْ أَعْرَضَ عَن ذِكْرِي فَإِنَّ لَهُ مَعِيشَةً ضَنكًا
যে আমার স্মরণ থেকে মুখ ফিরিয়ে নেবে, তার জীবন হবে সংকীর্ণ ও কষ্টময়। [সূরা ত্ব-হা : ১২৪]

আবার তিনি বলেন
وَمَن يَتَّقِ اللَّهَ يَجْعَل لَّهُ مَخْرَجًا. وَيَرْزُقْهُ مِنْ حَيْثُ لَا يَحْتَسِبُ
যে আল্লাহকে ভয় করে, আল্লাহ তার জন্য বের হওয়ার পথ করে দেন এবং এমন জায়গা থেকে রিযিক দেন, যা সে কল্পনাও করে না। [সূরা তালাক : ২]

সমস্যা শুধু অর্থনীতি না, শুধু রাজনীতি না, শুধু শিক্ষাও না—সমস্যা আগে রূহের, তারপর সমাজের।

ফিরে আসার নাম—তাওবা।
বাঁচার পথ—ইতাআত।
সম্মানের পথ—আল্লাহর দিকে ফিরে আসা।

উম্মাহর সংকটের মূল একটাই—আমরা রবকে ভুলে গেছি।
আর মুক্তির পথও একটাই—রবের দিকেই ফিরে যেতে হবে।
#খুতুবাত

~ শাইখ উমায়ের কোব্বাদী হাফিযাহুল্লহ
5😭1
আসমায়ি (রাহিমাহুল্লাহ) বলেন—
আমি এক মরুচারী আরব বেদুঈনকে দেখেছিলাম, যার বয়স তখন একশ বিশ বছর। আমি তাকে বললাম—
“আপনার জীবন তো বেশ দীর্ঘ হয়েছে!”
তিনি বললেন—
“আমি হিংসা ত্যাগ করেছি; তাই আমার জীবনও দীর্ঘ হয়ে গেছে।”
—অর্থাৎ, হিংসা মানুষের অন্তরকে ক্ষয় করে, আর আল্লাহর অনুগ্রহে হিংসামুক্ত হৃদয় মানুষকে প্রশান্তি ও দীর্ঘ জীবনের স্বাদ পাইয়ে দেয়।
رأيتُ أعرابيًّا قد أتَتْ له مائة وعشرون سنة، فقلت له:
ما أطولَ عُمُرَكَ!
فقال: تركتُ الحسد فبقيتُ
6
কী অপূর্ব এক দৃশ্য!

কী অপূর্ব এক দৃশ্য! চারদিকে গভীর নীরবতা। সবাই ঘুমিয়ে আছে। পৃথিবী যেন নিশ্চুপ। কেউ দেখছে না, কেউ প্রশংসা করছে না, কোনো ক্যামেরা নেই, কোনো মানুষ নেই—শুধু আল্লাহর প্রিয় বান্দা নিঃশব্দে বিছানা ছেড়ে উঠে দাঁড়িয়েছে।

কেন? কোনো মানুষের প্রশংসা পাওয়ার জন্য নয়। কোনো সম্মান বা পরিচিতি লাভের জন্য নয়। শুধু একজনের সন্তুষ্টির জন্য—আল্লাহর জন্য। এই ইবাদতের নামই ইখলাস। দিনের ইবাদতে অনেক সময় মানুষ দেখে, প্রশংসা করে। কিন্তু রাতের ইবাদতের সাক্ষী থাকে কেবল আল্লাহ। তাই রাতের তাহাজ্জুদ একজন বান্দার আন্তরিকতার সবচেয়ে বড় প্রমাণগুলোর একটি।
🥰62
যুদ্ধে সেনাপতি থাকে একজন। কিন্তু, একটি যুদ্ধে রাসূলুল্লাহ ﷺ ৩ জন সেনাপতি নিয়োগ দেন। একজন শহীদ হলে আরেকজন।

দেখা যায় সেই যুদ্ধে ৩ জনই শাহাদাতবরণ করেন।

এটা কোন যুদ্ধ ছিলো?
6
মুসান্নাফ ইবনে আবী শাইবা-তে একটি দুআ আছে—
اَللّهُمَّ اشْفِنِيْ مِنَ النَّوْمِ بِيَسِيْرٍ، وَارْزُقْنِيْ سَهَرًا فِيْ طَاعَتِكَ
. (15/302)
‘ইয়া আল্লাহ, সামান্য ঘুম দ্বারাই আমার প্রয়োজন পূরণ করুন এবং আপনার আদেশ পালনে রাত্রিজাগরণের তাওফীক দিন।’
.
সুস্থতা ও কর্মক্ষমতা রক্ষা করার জন্য ঘুমের প্রয়োজন রয়েছে। তবে আল্লাহ যদি চান তাহলে তিন চার ঘন্টার ঘুমেও আট ঘন্টার সুফল দান করতে পারেন। যাতে তাহাজ্জুদ ও তেলাওয়াত এবং অধিক মুতালাআর সুযোগ পাওয়া যায়। বুযুর্গ তাবেয়ী হাম্মাম ইবনুল হারিছ ও মি’যাদ এই দুআ করতেন এবং নামকেওয়াস্তে সামান্য ঘুমিয়ে রাতভর তাহাজ্জুদ পড়তেন।

—মাওলানা আব্দুল মালেক দা.বা.
7👍1
মাহে রবীউল আউয়াল
প্রয়োজন আস্থা ও বিশ্বাসের নবায়ন


রবীউল আউয়াল মানব ইতিহাসের উজ্জ্বলতম অধ্যায়ের স্মারণ। বিশ্বনবী রাহমাতুল্লিল আলামীন হযরত মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ মাসেই পৃথিবীতে আগমন করেছেন। এ মাসেই তিনি মাতৃভূমি মক্কা ছেড়ে মদীনায় হিজরত করেছেন এবং এ মাসেই এ নশ্বর পৃথিবী ছেড়ে মহান আল্লাহর সান্নিধ্যে গমন করেছেন। তাই এ মাসে যেমন ভক্তহৃদয়ে আনন্দ ও বেদনার যুগল ধারা উৎসারিত হয় তদ্রূপ তা প্রিয়তম নবীর আদর্শ বাস্তবায়নে সর্বত্যাগী হওয়ার পয়গামও ধারণ করে।

চেক কমেন্ট 💬
4
Channel name was changed to «❝ 𝐋𝐨𝐬𝐭 𝐋𝐞𝐭𝐭𝐞𝐫 | হারানো চিঠি ❞»
আপনার সন্তানের সূরা ফাতিহার শিক্ষক আপনি নিজেই হোন। তাহলে সে সারা জীবনে যতবার সালাতের ভিতরে এবং বাহিরে সূরা ফাতিহা পড়বে, আপনি ততবার নেকি পেতেই থাকবেন। যদি আপনি মা*রা যান তাহলেও এই নেকি চলতেই থাকবে।

— শায়খ সুলাইমান আর রুহাইলি (হাফি.)
8👍1
মুত্তাকীদের বৈশিষ্ট্য সম্পর্কে আল্লাহ তাআলা বলেন,
‹إذا مَسَّهُمْ طَيْفٌ مِّنَ الشَّيْطانِ تَذَكَّرُوا
" যখন তাদেরকে শয়তানের পক্ষ থেকে কোন কুমন্ত্রণা স্পর্শ করে তখন তারা আল্লাহকে স্মরণ করে।"[১]
.
ইমাম সুদ্দী [রাহ.] বলেছেন, "অর্থাৎ তাদের পদস্খলন হওয়া মাত্র তারা তাওবাহ করে"। [২]
.
ইমাম মুক্বাতিল বিন সুলাইমান [রাহ.] বলেছেন,
"অর্থাৎ তারা অনুধাবন করে যে এটা একটা পাপ ছিল। তাই আল্লাহর ভয়ে ভীত হয়ে তারা তা থেকে দূরে সরে যায়"। [৩]
.
[১) সূরা আ'রাফ: ২০১;
২) ইমাম ইবনু আবি হাতিম (রাহ.), তাফসীরুল কুরআনিল আযীম: ৪/১৬৪১;
৩) ইমাম মুক্বাতিল বিন সুলাইমান (রাহ.), তাফসীরু মুক্বাতিল বিন সুলাইমান: ২/৮২]
4👍1
আবূ হুরাইরাহ্ (রাযিঃ) থেকে বর্ণিতঃ
তিনি বলেন, আমি রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-কে এ কথা বলতে শুনেছি যে,
নিজের অপরাধ প্রকাশকারী ছাড়া আমার সমস্ত উম্মাতের গুনাহ মাফ করে দেয়া হবে। নিজের দোষ-ত্রুটি প্রকাশ করার মানে হচ্ছে এই যে, মানুষ রাতে কোন্ ধরনের অপরাধজনিত কাজ করে, তারপর সকাল হয় আর তার পালনকর্তা সেটা লুক্কায়িত রাখেন। এতদ্সত্ত্বেও সে বলে, হে অমুক! গতরাত্রে আমি এ কাজ করেছি। অথচ রাতে তার পালনকর্তা সেটাকে গোপন রেখেছেন এবং অবিরত তার পালনকর্তা সেটাকে গোপন রাখছিলেন আর সে রাত অতিবাহিত করছিল। কিন্তু সকালে সে তার পালনকর্তার গোপনীয় বিষয়টিকে উন্মোচন করে দেয়।
• সহিহ মুসলিম | ৭৩৭৫(২৯৯০)
😢4👍1
‘কত ওয়াক্ত নামায কাযা করেছে’ এটা যদি কেউ স্মরণ রাখতে না পারে, তাহলে প্রথম বা শেষ দিক থেকে নিয়ত করে কাযা নামায শুরু করবে, যতক্ষণ না মনে হবে— সকল কাযা আদায় হয়ে গেছে।

- শায়খ ফাহিম বদরুল হাছান
5👍2