Islam Insight
9.39K subscribers
17.1K photos
7.61K videos
13 files
589 links
আল্লাহর পথে, সত্যের সাথে

Website: https://islaminsight.net

Facebook: facebook.com/insightislam5

Youtube: youtube.com/@IslamInsight1

Twitter: twitter.com/islaminsight1

Telegram: https://t.me/Islam_insight

Instagram: instagram.com/islam_insight1/
Download Telegram
This media is not supported in your browser
VIEW IN TELEGRAM
যুদ্ধবিরতি লঙ্ঘন করে মধ্য গাজার দেইর আল-বালাহ শহরে সন্ত্রাসী ইসরাইল বিমান হামলা চালিয়েছে।
😢4
🔴 হরমুজ প্রণালী খুলতে সমঝোতায় সম্মত ইরান

চলমান সংঘাত বন্ধ এবং হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়ার লক্ষ্যে একটি সমঝোতা স্মারকে সম্মতি দিয়েছে ইরান।

প্রস্তাবিত সমঝোতা অনুযায়ী, লেবাননসহ সব ফ্রন্টে যুদ্ধ ও সামরিক সংঘাত বন্ধ করা হবে। একই সঙ্গে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্টজ্ঞঢ়ম্পম পথ ব্যবহারকারী জাহাজগুলোর ওপর ইরানের পক্ষ থেকে কোনো শুল্ক আরোপ করা হবে না।

তবে ইরানের পারমাণবিক কর্মসূচি–সংক্রান্ত বিতর্কিত বিষয়গুলো এই চুক্তির বাইরে রাখা হয়েছে। এসব বিষয়ে আলাদা আলোচনার মাধ্যমে আগামী ৩০ থেকে ৬০ দিনের মধ্যে সমাধানের চেষ্টা করা হবে।

সমঝোতার অংশ হিসেবে বিদেশে আটকে থাকা প্রায় ২৫ বিলিয়ন ডলারের ইরানি সম্পদ ছাড় করার পরিকল্পনাও রয়েছে।
This media is not supported in your browser
VIEW IN TELEGRAM
হোয়াইট হাউসের কাছে গোলাগুলি, অন্তত দুইজন আহত

হোয়াইট হাউসের কাছে গোলাগুলির ঘটনায় আহত অন্তত দুই, আহতদের মধ্যে একজন সন্দেহভাজন ব্যক্তি এবং অন্যজন সম্ভবত পথচারী। তাদের হাসপাতালে নেওয়া হয়েছে। সন্দেহভাজনের অবস্থা আশঙ্কাজনক, আর অন্য আহত ব্যক্তি গুরুতর অবস্থায় রয়েছেন।

সিক্রেট সার্ভিসের সদস্যদের লক্ষ্য করে গুলি চালানো হলে তারাও পাল্টা গুলি চালায়। ঘটনাস্থলে ১৫ থেকে ৩০ রাউন্ড গুলি ছোড়া হয়েছে বলে জানা গেছে।

কয়েকজন কর্মকর্তাকে ঘটনাস্থলেই চিকিৎসা দেওয়া হলেও কাউকে হাসপাতালে ভর্তি করতে হয়নি।
🔴 রামিসা হত্যা মামলায় আজ চার্জশিট দাখিলের সম্ভাবনা

পল্লবীতে শিশু রামিসা আক্তারকে ধর্ষণের পর গলা কেটে হত্যার ঘটনায় করা মামলায় ডিএনএ টেস্ট সম্পন্ন হয়েছে।

শনিবার পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি মামলার তদন্ত কর্মকর্তার কাছে ডিএনএ রিপোর্ট হস্তান্তর করে।

তদন্ত কর্মকর্তা পল্লবী থানার উপপরিদর্শক অহিদুজ্জামান জানান, প্রতিবেদন হাতে পাওয়ার পর চার্জশিট দাখিল করা সম্ভব হবে।

তিনি আশা প্রকাশ করেন, আজ রোববার আদালতে মামলার চার্জশিট জমা দেওয়া হতে পারে।
This media is not supported in your browser
VIEW IN TELEGRAM
রাশিয়া ইউক্রেনের রাজধানী কিয়েভে হাইপারসনিক ‘ওরেশনিক’ আইআরবিএম ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। ২০২২ সালে যুদ্ধ শুরুর পর কিয়েভে রাশিয়ার অন্যতম বড় হামলা হিসেবে এটিকে দেখা হচ্ছে।
🏵 কোরআন থেকে শিক্ষা

আল্লাহ তা,য়ালা বলেছেন:

وَأَذِّنْ فِي النَّاسِ بِالْحَجِّ يَأْتُوكَ رِجَالًا وَعَلَىٰ كُلِّ ضَامِرٍ يَأْتِينَ مِنْ كُلِّ فَجٍّ عَمِيقٍ

আর মানুষের মাঝে হজের ঘোষণা দাও। তারা তোমার কাছে আসবে পায়ে হেঁটে এবং সব ধরনের দুর্বল উটের পিঠে চড়ে; তারা আসবে দূর-দূরান্তের পথ অতিক্রম করে।

-সূরা আল-হজ, আয়াত: ২৭

এই আয়াতে আল্লাহ তাআলা হজের মহান আহ্বানের কথা বলেছেন। হজ শুধু একটি সফর নয়; এটি আল্লাহর ডাকে সাড়া দেওয়া, দুনিয়ার ব্যস্ততা ছেড়ে রবের ঘরে হাজির হওয়ার এক মহান ইবাদত। পৃথিবীর বিভিন্ন দেশ, ভাষা ও বর্ণের মুসলিমরা একই ইহরামে, একই তাকবিরে, একই রবের সামনে বিনয়ী হয়ে দাঁড়ায়। এটাই উম্মাহর ঐক্য ও দাসত্বের বাস্তব প্রকাশ।

ইমাম ইবনে কাসীর রহ. বলেন:
আল্লাহ তাআলা ইবরাহিম আলাইহিস সালামকে মানুষের মাঝে হজের ঘোষণা দিতে আদেশ করেন। এরপর আল্লাহ তাঁর এই আহ্বান পৃথিবীর মানুষের কাছে পৌঁছে দেন, ফলে মানুষ দূর-দূরান্ত থেকে আল্লাহর ঘরের দিকে আগমন করে।

➡️আমাদের করণীয়:
- হজকে শুধু ভ্রমণ নয়, আল্লাহর ডাকে সাড়া দেওয়ার মহান ইবাদত হিসেবে বুঝতে হবে।

- হজে যাওয়ার সামর্থ্য থাকলে দেরি না করে প্রস্তুতি নেওয়া।

- যারা হজে যেতে পারি না, তারাও তাকওয়া, তাওবা ও আল্লাহর ঘরের ভালোবাসা অন্তরে জাগিয়ে রাখা।

হে আল্লাহ, আপনি আমাদেরকে আপনার ঘরের মেহমান হওয়ার তাওফিক দিন। আমাদের অন্তরে হজ, তাওবা ও তাকওয়ার আকাঙ্ক্ষা জাগিয়ে দিন। যারা হজে যাচ্ছেন, তাদের হজকে মকবুল করুন। আমিন।
Please open Telegram to view this post
VIEW IN TELEGRAM
👍31
🔴 মিডিয়াতে এমন ইসলামোফোবিক কন্টেন্ট বানানোর অপরাধে The Delta Lens মিডিয়াকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে।

সেইসাথে ভবিষ্যতে এধরনের Photocard না বানানোর প্রতিশ্রুতিও দিতে হবে।

#Islamophobia
#thedeltalens
Please open Telegram to view this post
VIEW IN TELEGRAM
5
🚨 ফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্স ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত

ফরিদপুরের নগরকান্দায় বিআরটিসি বাস ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। রোববার সকালে উপজেলার শংকরপাশা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে আরও একজন আহত হয়েছেন।

তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ শুরু করেন।
Please open Telegram to view this post
VIEW IN TELEGRAM
😢3
Media is too big
VIEW IN TELEGRAM
🔘 আকমারুত-তুফান (তুফানের নক্ষত্র)

শহীদ ময়দানী কমান্ডার আদেল আয়েশ মাসমাহ রাহিমাহুল্লাহ

হিত্তিন ব্যাটালিয়ন (দেইর আল-বালাহ) – মধ্যাঞ্চল ব্রিগেড
😢3
🚨মেয়ে শিশুর নিরাপত্তায় অভিভাবকদের করণীয়

সম্প্রতি ঢাকার পল্লবীতে রামিসার নির্মম মৃত্যু শুধু একটি পরিবারের বুক খালি করে দেয়নি; এটি বাংলাদেশের প্রতিটি বাবা-মায়ের হৃদয়ে ভয়, শঙ্কা ও গভীর প্রশ্ন রেখে গেছে। গত কয়েকদিনে মেয়ে শিশুদের ওপর যে নির্মম ধর্ষণ ও হত্যার ঘটনা সামনে এসেছে, তা আমাদের সমাজের বিবেক ও নিরাপত্তাবোধকে নাড়িয়ে দিয়েছে।

এমতাবস্থায় আমাদের আতঙ্কিত না হয়ে আরও সচেতন, সতর্ক এবং দায়িত্বশীল হতে হবে। বিশেষ করে মেয়ে শিশুদের নিরাপত্তার বিষয়ে পরিবারকে নিতে হবে কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

বিস্তারিতঃ https://islaminsight.net/2026/7525/
Please open Telegram to view this post
VIEW IN TELEGRAM
5
This media is not supported in your browser
VIEW IN TELEGRAM
পথে ঘাটে, রাস্তায়, বাজারে উচ্চস্বরে তাকবীরের আওয়াজ ছড়িয়ে দিন। চারদিকে ⁨⁩⁨যুলহিজ্জার⁩ আমেজ তৈরী করুন
13
🔴 যুক্তরাষ্ট্র-ইরানের সম্ভাব্য চুক্তিকে ‘খারাপ চুক্তি’ হিসেবে অভিহিত করেছে সন্ত্রাসী ইসরাইল

যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্র ও ইরান একটি চুক্তির দিকে এগিয়ে যাচ্ছে এবং ধারণা করা হচ্ছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ রোববারই (২৪ মে) এই খসড়া চুক্তির আনুষ্ঠানিক ঘোষণা দিতে পারেন।

সম্ভাব্য এই চুক্তি অনুযায়ী, ইরান কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি পুনরায় উন্মুক্ত করে দেবে। এর বিনিময়ে যুক্তরাষ্ট্র ইরানের ওপর থেকে নৌ-অবরোধ প্রত্যাহার, তেল রপ্তানির ওপর নিষেধাজ্ঞা স্থগিত এবং জব্দকৃত অর্থ ছাড় দেবে।

তবে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার এই সম্ভাব্য চুক্তিকে একটি ‘খারাপ চুক্তি’ হিসেবে অভিহিত করেছেন এক ইসরায়েলি কর্মকর্তা। নাম প্রকাশ না করার শর্তে ইসরায়েলের চ্যানেল-১২ সংবাদমাধ্যমকে বলেন,
“চুক্তির কাঠামোতে দেখা গেছে, এই চুক্তি হলে ইরান হরমুজ প্রণালিকে অস্ত্রে পরিণত করতে পারবে। তারা এটিকে এমনভাবে ব্যবহার করবে যা পারমাণবিক অস্ত্রের চেয়ে কম ভয়ানক হবে না।”


উক্ত ইসরায়েলি কর্মকর্তা আরও দাবি করে, মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প মনে করছেন এই চুক্তিটি সম্পূর্ণ বাণিজ্যভিত্তিক হবে, যার মাধ্যমে কেবল হরমুজ প্রণালি খোলা যাবে; কিন্তু এর ফলে ইরানকে তাদের পারমাণবিক কর্মসূচি নিয়ে আপাতত কোনো ছাড় দিতে হবে না।
Please open Telegram to view this post
VIEW IN TELEGRAM
🤬6🤣1
🚨পশ্চিমবঙ্গে কোরবানি ঈদের ছুটি কমিয়ে ১ দিন করল উগ্র হিন্দুত্ববাদী বিজেপি সরকার

পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদল হতেই মুসলিমদের ধর্মীয় উৎসবে সরকারি ছুটির কমিয়ে ১ দিন করেছে উগ্র হিন্দুত্ববাদী বিজেপি সরকার।

সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার ২০২৬ সালের শুরুতে কোরবানি ঈদ উপলক্ষ্যে দুই দিনের ছুটি ঘোষণা করলেও, নতুন মুখ্যমন্ত্রী হিন্দুত্ববাদী শুভেন্দু অধিকারীর প্রশাসন সেই সিদ্ধান্ত বাতিল করেছে।

শনিবার (২৩ মে) রাজ্যের অতিরিক্ত মুখ্যসচিব পি কে মিশ্র স্বাক্ষরিত একটি নতুন বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে,
এবার কোরবানি ঈদে দুই দিনের পরিবর্তে মাত্র ১ দিন সরকারি ছুটি থাকবে। সংশোধিত তালিকা অনুযায়ী, আগামী ২৮ মে (বৃহস্পতিবার) এই ছুটি কার্যকর হবে।


পূর্ব ঘোষিত ২৬ ও ২৭ মে-র ছুটি বাতিল করে ওই দুই দিন সমস্ত সরকারি দপ্তর ও শিক্ষাপ্রতিষ্ঠান খোলা রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

🔴উগ্র হিন্দুত্ববাদী বিজেপি সরকার মুসলিমের বিরুদ্ধে নানাবিধ নিষেধাজ্ঞা আরোপ করে যাচ্ছে। যার কারণে মুসলিমদের ঈদের ছুটি কমিয়ে ১ দিন করেছে। হিন্দুত্ববাদী সরকারের এমন সিদ্ধান্তের কারণে মুসলিমদের ঈদের আমেজ আগের তুলনায় আরো বাধাগ্রস্ত হবে।🔴
Please open Telegram to view this post
VIEW IN TELEGRAM
🤬13
🔴 সীমান্ত চুক্তি লঙ্ঘন করে সন্ত্রাসী বিএসএফের খুঁটি স্থাপনের চেষ্টা, বিজিবির বাধায় উত্তেজনা শেষে সমঝোতা

আন্তর্জাতিক সীমান্ত চুক্তি লঙ্ঘন করে শূন্যরেখার ১০-২০ গজের মধ্যে ভারতীয় সন্ত্রাসী সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) খুঁটি স্থাপনের জেরে সৃষ্ট উত্তেজনা প্রশমিত হয়েছে।

শনিবার (২৩ মে) ভারতের তিনবিঘা করিডোরে বিজিবি-বিএসএফ ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ের পতাকা বৈঠকে পরিস্থিতি স্বাভাবিক হয়। বৈঠকে সিদ্ধান্ত হয়, ভবিষ্যতে সীমান্তে যেকোনো কাজের আগে উভয় বাহিনীর আনুষ্ঠানিক আলোচনা ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি নিতে হবে।

এর আগে গত শুক্রবার ১৯৭৪ সালের চুক্তি অমান্য করে সন্ত্রাসী বিএসএফ শূন্যরেখার কাছে কাজ শুরু করলে বিজিবি তাৎক্ষণিক বাধা দেয়। এতে উভয় বাহিনী মুখোমুখি অবস্থান নিলে উত্তেজনা তৈরি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে শনিবার বিজিবির রংপুর-৫১ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজিউর রহমান এবং বিএসএফের ১৭৪ ও ৩০ ব্যাটালিয়নের কমান্ড্যান্টদ্বয় বৈঠকে বসেন।

বৈঠকে বিএসএফ দাবি করে, জমি অধিগ্রহণের জন্য তারা খুঁটি পুঁতেছিল এবং বিজিবির ফায়ারিং পজিশন নেওয়া অনাকাঙ্ক্ষিত ছিল। জবাবে বিজিবি স্পষ্ট জানায়, চুক্তি লঙ্ঘন করে স্থাপনা নির্মাণের চেষ্টা হলে প্রতিরোধমূলক অবস্থান নেওয়া বাধ্যতামূলক।

এছাড়া, বাংলাদেশি নাগরিকদের বিরুদ্ধে ভারতীয় ফসল নষ্টের অভিযোগের জবাবে বিজিবি অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থার নিশ্চয়তা দেয়। পরিশেষে, সীমান্তে শান্তি বজায় রাখতে উভয় পক্ষ সমন্বয়ের ভিত্তিতে কাজ করার সিদ্ধান্ত নেয়।
Please open Telegram to view this post
VIEW IN TELEGRAM
7
🔴 ঈদ উপলক্ষে সোমবার থেকে বিমানবন্দর স্টেশনে দাঁড়াবে না ঢাকাগামী ৯ ট্রেন

আসন্ন ঈদুল আজহায় ট্রেনের সময়ানুবর্তিতা বজায় রাখা এবং শিডিউল বিপর্যয় নিরসনে ঢাকাগামী নয়টি আন্তঃনগর ট্রেনের বিমানবন্দর রেলওয়ে স্টেশন-এ যাত্রাবিরতি বাতিল করেছে বাংলাদেশ রেলওয়ে।

কর্মপরিকল্পনায় বলা হয়েছে, ২৫ মে থেকে ঈদের আগের দিন পর্যন্ত ঢাকাগামী একতা, দ্রুতযান, পঞ্চগড়, নীলসাগর, কুড়িগ্রাম, লালমনি, রংপুর, চিলাহাটি ও বুড়িমারী এক্সপ্রেস ট্রেনগুলোর ঢাকা বিমানবন্দর স্টেশনে যাত্রাবিরতি থাকবে না।
Please open Telegram to view this post
VIEW IN TELEGRAM
7
🔴 নাইক্ষ্যংছড়ির ঘুমধুম সীমান্তে সন্ত্রাসী আরাকান আর্মির পুতে রাখা স্থল মাইন বিস্ফোরণে ৩ জন বাংলাদেশী নিহত

বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুম সীমান্তে সন্ত্রাসী আরাকান আর্মির (AA) পুতে রাখা স্থল মাইন বিস্ফোরণে ৩ জন বাংলাদেশী নাগরিক নিহত হয়েছেন।

আজ (রোববার, ২৪ মে) দুপুর আনুমানিক ১টার দিকে উপজেলার মিয়ানমার সীমান্তের জিরো পয়েন্টের ৪২ নম্বর পিলার সংলগ্ন তুমব্রু নোম্যান্সল্যান্ডের একটি কলা বাগানে কাজ করতে গিয়ে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন: বালুক্যা পাড়ার বাসিন্দা অক্যমং তংচঙ্গ্য (৪০), চিক্যং তংচঙ্গ্য (৩৪) এবং শৈফুচিং তংচঙ্গ্য (৩২)।

জানা গেছে, প্রথমে মাইন বিস্ফোরণে অংক্যমং তঞ্চঙ্গ্যা নিহত হন এবং পরে তাকে উদ্ধার করতে গিয়ে সঙ্গে থাকা অপর দুজনও একই ঘটনার শিকার হয়ে প্রাণ হারান।

ঘটনার খবর পেয়ে নাইক্ষ্যংছড়ি থানা পুলিশ ও বিজিবি সদস্যরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে নিহতদের মরদেহ উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন। নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন যে, বিষয়টি নিয়ে তদন্ত চলছে এবং পরবর্তীতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ড্রাগ মাফিয়া সন্ত্রাসী আরাকান আর্মির মাইন বিস্ফোরণে সীমান্তে বসবাসরত বাসিন্দারা ল্যান্ডমাইন বিস্ফোরণে আহত এবং নিহত হচ্ছেন।

তাই বর্তমান সরকারের উচিত সার্বভৌমত্বের প্রশ্নে এই সন্ত্রাসী আরাকান আর্মির বিরুদ্ধে দ্রুত জিরো টলারেন্স নীতি অবলম্বন করা।
Please open Telegram to view this post
VIEW IN TELEGRAM
😢6🤬21
Media is too big
VIEW IN TELEGRAM
১৪/০৫/২০২৬ তারিখে দক্ষিণ লেবাননের তাইবেহ শহরে আবাবিল অ্যাটাক ড্রোন ব্যবহার করে সন্ত্রাসী ইসরায়েলি বাহিনীর একটি "মারকাভা" ট্যাংক ধ্বংস করেছে হিজবুল্লাহ।
4
🔴 মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমাতে যুক্তরাষ্ট্র-ইরানের সম্ভাব্য সমঝোতা স্মারকের খসড়া প্রকাশ

মার্কিন গণমাধ্যম Axios প্রকাশিত এক প্রতিবেদনে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য সমঝোতা স্মারকের বিস্তারিত উঠে এসেছে।

কূটনৈতিক মহলে আলোচিত এই সমঝোতাকে মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা প্রশমনের একটি গুরুত্বপূর্ণ কৌশলগত পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

এতে যুদ্ধবিরতি, নৌপথ নিরাপত্তা, পারমাণবিক কর্মসূচি এবং আঞ্চলিক সংঘাত ইস্যুতে একাধিক শর্ত অন্তর্ভুক্ত রয়েছে।

শর্তসমূহ:

১. দুইমাস তথা ৬০ দিনের যুদ্ধবিরতি আরও বাড়ানোর বিষয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সমঝোতা হয়েছে।

২. হরমুজ প্রণালী ব্যবহারকারী জাহাজের ওপর ইরান কোনো ধরনের শুল্ক আরোপ করবে না।

৩. ইরান প্রথমে সব সামুদ্রিক মাইন অপসারণ করবে এবং নিজেদের অবরোধ তুলে নেবে।

৪. ইরান শর্ত পূরণ করলে যুক্তরাষ্ট্রও ইরানের বিরুদ্ধে আরোপিত নৌ অবরোধ প্রত্যাহার করবে।

৫. ইরানের তেল শিল্পসংক্রান্ত কিছু নিষেধাজ্ঞায় ছাড় দেওয়ার প্রতিশ্রুতি দেবে যুক্তরাষ্ট্র।

৬. ইরান অঙ্গীকার করবে যে তারা কখনো পারমাণবিক অস্ত্র তৈরির পথে যাবে না।

৭. ইরান তাদের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি পুরোপুরি স্থগিত করা এবং মজুত সমৃদ্ধ ইউরেনিয়াম অপসারণ নিয়ে আলোচনায় বসতে রাজি হবে।

৮. যুক্তরাষ্ট্র ধীরে ধীরে ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং বিদেশে জব্দ থাকা ইরানি সম্পদ নিয়ে আলোচনায় অংশ নেবে।

৯. দুইমাস তথা ৬০ দিনের সময়সীমা শেষ না হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্র ইরান ঘিরে অবস্থানরত কোনো সামরিক বাহিনী প্রত্যাহার করবে না।

১০. চূড়ান্ত চুক্তি সম্পন্ন হওয়ার পরই যুক্তরাষ্ট্র সেনা প্রত্যাহারের বিষয় বিবেচনা করবে।

১১. হিজবুল্লাহ ও ইসরাইলের মধ্যকার যুদ্ধ বন্ধ করার পরিকল্পনাও সমঝোতায় অন্তর্ভুক্ত আছে।

১২. হিজবুল্লাহ পুনরায় অস্ত্র সংগ্রহের চেষ্টা করলে ইসরায়েলকে আগাম সামরিক পদক্ষেপ নেওয়ার অনুমতি দেওয়া হবে।

১৩. এই সামরিক পদক্ষেপের মধ্যে লেবাননে বিমান হামলা ও ড্রোন হামলাও অন্তর্ভুক্ত থাকতে পারে।

১৪. সমঝোতা নিয়ে কূটনৈতিক মহলে বলা হয়েছে, "হিজবুল্লাহ শান্ত থাকলে ইসরায়েলও শান্ত থাকবে।"

বিশ্লেষকদের মতে, এই ধরনের সমঝোতা বাস্তবায়িত হলে মধ্যপ্রাচ্যের উত্তেজনা কিছুটা প্রশমিত হতে পারে। তবে চূড়ান্ত ফলাফল নির্ভর করবে দুই পক্ষের আস্থা, বাস্তবায়ন এবং আঞ্চলিক ভূরাজনৈতিক পরিস্থিতির ওপর।
Please open Telegram to view this post
VIEW IN TELEGRAM
🤬61