Islam Insight
9.39K subscribers
17.1K photos
7.61K videos
13 files
588 links
আল্লাহর পথে, সত্যের সাথে

Website: https://islaminsight.net

Facebook: facebook.com/insightislam5

Youtube: youtube.com/@IslamInsight1

Twitter: twitter.com/islaminsight1

Telegram: https://t.me/Islam_insight

Instagram: instagram.com/islam_insight1/
Download Telegram
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান যুদ্ধবিরতির মেয়াদ আরো ৬০ দিন বাড়তে পারে বলে মধ্যস্থতাকারীদের বরাতে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম ফিন্যান্সিয়াল টাইমস। একই সঙ্গে ইরানের উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত হস্তান্তর বা এর ঘনত্ব কমিয়ে আনার বিষয়ে একটি কাঠামোগত আলোচনা শুরু হওয়ার ইঙ্গিতও পাওয়া গেছে।

প্রতিবেদনে বলা হয়,
যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে যুক্তরাষ্ট্র ইরানের বন্দরগুলোর ওপর আরোপিত অবরোধ শিথিল করতে পারে। অন্যদিকে ইরান ধীরে ধীরে গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালি পুনরায় উন্মুক্ত করার পদক্ষেপ নেবে।


এছাড়া ওয়াশিংটন তেহরানের ওপর আরোপিত কিছু নিষেধাজ্ঞা শিথিল এবং বিদেশে থাকা ইরানের জব্দকৃত সম্পদ আটকে রাখার প্রক্রিয়াও সাময়িকভাবে স্থগিত করতে সম্মত হতে পারে।
3
This media is not supported in your browser
VIEW IN TELEGRAM
স্পেনের বাস্ক কান্ট্রির বিলবাও বিমানবন্দরে ফিরে আসা গ্লোবাল সুমুদ ফ্লোটিলার কর্মীদের উপর হামলা চালিয়েছে পুলিশ।
🤬13
চীনের শানসি প্রদেশের একটি কয়লা খনিতে শুক্রবার সন্ধ্যায় গ্যাস বিস্ফোরণে অন্তত ৮২ জন নিহত এবং ২ জন নিখোঁজ হয়েছেন।

ঘটনার সময় ভূগর্ভে থাকা ২৪৭ জন শ্রমিকের মধ্যে ১২৮ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
😢52
রামিসা হত্যাকাণ্ডের মতো ট্র্যাজেডি আর নয়: এখনই থামাতে হবে আরাকান আর্মির মাদক সন্ত্রাস

আজ প্রশ্ন শুধু রামিসা হত্যার বিচার নয়। প্রশ্ন হলো আমরা কেমন বাংলাদেশ ভবিষ্যৎ প্রজন্মকে দিতে চাই?

সন্ত্রাসী আরাকান আর্মি কর্তৃক মাদক যদি সীমান্ত পেরিয়ে আমাদের ঘরে ঢুকে পড়ে, তাহলে এর বিরুদ্ধে প্রতিরোধও হতে হবে রাষ্ট্র, সমাজ ও জনগণের সম্মিলিত শক্তিতে। এখনই সময় কঠোর সিদ্ধান্ত নেওয়ার। নইলে এই নীরব বিষ একদিন পুরো জাতিকেই গ্রাস করবে।

বিস্তারিতঃ https://islaminsight.net/2026/7523/
3
🚨 গাজা গণহত্যায় সন্ত্রাসী ইসরাইলকে অস্ত্র জুগিয়েছে ভারতসহ ৫১ দেশ: আল জাজিরা

গাজা উপত্যকায় দীর্ঘ দুই বছর ধরে চলা সন্ত্রাসী ইসরাইলি আগ্রাসনের সময় বিশ্বের অন্তত ৫১টি দেশ ও স্বশাসিত অঞ্চল তেল আবিবকে অস্ত্র, গোলাবারুদ ও সামরিক সরঞ্জাম জুগিয়েছে বলে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার কয়েক মাসব্যাপী এক বিশেষ অনুসন্ধানী প্রতিবেদনে উঠে এসেছে।

আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে) গাজায় গণহত্যার আশঙ্কার বিষয়ে সতর্কবার্তা জারি করার পরও এবং বিশ্বজুড়ে তীব্র প্রতিবাদের মধ্যেও ইসরাইলে এই সামরিক সরবরাহ অব্যাহত ছিল।

ইসরাইলি ট্যাক্স অথরিটির (আইটিএ) ২০২২ থেকে ২০২৫ সাল পর্যন্ত আমদানি তথ্য ও শুল্ক রেকর্ড বিশ্লেষণ করে দেখা গেছে, ২০২৩ সালের অক্টোবর থেকে ২০২৫ সালের অক্টোবর পর্যন্ত যুদ্ধ চলাকালীন সময়ে ইসরাইলে মোট ২ হাজার ৬০৩টি সামরিক চালান প্রবেশ করেছে, যার মোট মূল্য প্রায় ৮৮ কোটি ৫৬ লাখ মার্কিন ডলার।


সবচেয়ে উদ্বেগের বিষয় হলো, এই মোট মূল্যের ৯১ শতাংশই ইসরাইলে পৌঁছেছে ২০২৪ সালের জানুয়ারিতে আইসিজে-এর ঐতিহাসিক অন্তর্বর্তীকালীন আদেশের পর। প্রতিবেদনে দেখা যায়, ইসরাইলে সামরিক সরঞ্জাম সরবরাহকারী শীর্ষ পাঁচটি দেশ হলো আমেরিকা, ভারত, রোমানিয়া, তাইওয়ান ও চেক প্রজাতন্ত্র ।

যার মধ্যে একক দেশ হিসেবে আমেরিকা মোট সামরিক আমদানির ৪২ শতাংশের বেশি এবং দ্বিতীয় অবস্থানে থাকা ভারত ২৬ শতাংশ সরবরাহ করেছে। ভারতের ক্ষেত্রে দেখা গেছে, দেশটির বেসরকারি ও যৌথ মালিকানাধীন প্রতিষ্ঠানগুলো ইসরাইলি প্রতিরক্ষা বাহিনীর জন্য ভারী কামানের গোলার বডি, বুস্টার পেলেট এবং বিস্ফোরক সামগ্রী রপ্তানি করেছে।



এ ছাড়া ইউরোপীয় ইউনিয়নের সদস্য রাষ্ট্রগুলো সম্মিলিতভাবে মোট অস্ত্র আমদানির প্রায় ১৯ শতাংশের জন্য দায়ী। অনুসন্ধানে আরও দেখা গেছে, স্পেন, কানাডা, ফ্রান্স ও ইতালির মতো দেশগুলো প্রকাশ্যে নতুন লাইসেন্স দেওয়া বন্ধের দাবি করলেও পূর্ব-অনুমোদিত লাইসেন্সের দোহাই দিয়ে আড়ালে সরবরাহ চেইন সচল রেখেছিল।

এমনকি বিশ্বমঞ্চে ফিলিস্তিনিদের পক্ষে সোচ্চার থাকা তুরস্ক ও ব্রাজিলের মতো দেশগুলোর অঞ্চল থেকেও যুদ্ধের শুরুর দিকে সামরিক যন্ত্রাংশ ইসরাইলে প্রবেশ করেছে। যদিও তুরস্ক ২০২৪ সালের মে মাসে বাণিজ্য সম্পূর্ণ বন্ধ করে, তবে পরবর্তীতে ভিন্ন উপায়ে তুর্কি পণ্য প্রবেশের তথ্য মিলেছে।

আইনি বিশেষজ্ঞদের মতে, আইসিজে-এর সতর্কবার্তার পরও যেসব দেশ ইসরাইলকে অস্ত্র সরবরাহ নিশ্চিত করেছে, তারা আন্তর্জাতিক আইন অনুযায়ী গাজা গণহত্যায় উসকানি বা সহযোগিতার দায়ে অভিযুক্ত হতে পারে।


মূলত এই দীর্ঘস্থায়ী বৈশ্বিক অস্ত্র সরবরাহ চেইনের কারণেই ইসরাইল গাজা উপত্যকায় দীর্ঘ সময় ধরে এত তীব্র ও বিধ্বংসী সামরিক অভিযান পরিচালনা করতে সক্ষম হয়েছে।
Please open Telegram to view this post
VIEW IN TELEGRAM
😢9
🚨 সন্ত্রাসী বাশার আল-আসাদের সহযোগী মেজর জেনারেল নাইউফকে গ্রেপ্তার করেছেন সিরিয়ান বাহিনী

ক্ষমতাচ্যুত সন্ত্রাসী বাশার আল-আসাদ সরকারের সাবেক মেজর জেনারেল মোহাম্মদ মহসিন নাইউফকে বিশেষ অভিযান চালিয়ে গ্রেপ্তার করেছে সিরিয়ার অভ্যন্তরীণ নিরাপত্তা বাহিনী।

শুক্রবার (২২ মে) দেশটির হামা প্রদেশের সালামিয়া নিরাপত্তা অধিদপ্তরের সদস্যরা তাকে আটক করেন। সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা (SANA) এক নিরাপত্তা সূত্রের বরাতে এই তথ্য নিশ্চিত করেছে।


একটি নিরাপত্তা সূত্র জানায়, ক্ষমতাচ্যুত সন্ত্রাসী আসাদ সরকারের আমলে সামরিক বাহিনীতে বেশ কয়েকটি জ্যেষ্ঠ পদে দায়িত্ব পালন করেছিল সন্ত্রাসী মেজর জেনারেল নাইউফ।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ক্ষমতাচ্যুত শাসনামলে সিরীয় নাগরিকদের বিরুদ্ধে সংঘটিত অপরাধ ও মানবাধিকার লঙ্ঘনের সঙ্গে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনতে যে দেশব্যাপী বৃহত্তর অভিযান চালাচ্ছে, নাইউফের গ্রেপ্তার তারই অংশ।

মূলত জবাবদিহি, অন্তর্বর্তীকালীন ন্যায়বিচার বাস্তবায়ন, দায়মুক্তি প্রতিরোধ এবং ভুক্তভোগী ও তাদের পরিবারের অধিকার নিশ্চিত করার লক্ষ্যের সঙ্গে সামঞ্জস্য রেখে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
Please open Telegram to view this post
VIEW IN TELEGRAM
🔥71👍1
This media is not supported in your browser
VIEW IN TELEGRAM
জিলহজ্জ মাসের বরকতময় রাতগুলোতে মক্কার পবিত্র হারামাইনের মনোমুগ্ধকর দৃশ্য। কাবার প্রান্তরে আল্লাহর বান্দারা রবের প্রশংসায় আকাশ-বাতাস মুখরিত করে তুলেছেন।
19
This media is not supported in your browser
VIEW IN TELEGRAM
যারা মুমিনদের পরিবর্তে কাফেরদেরকে বন্ধুরূপে গ্রহণ করে, তারা কি তাদের কাছে সম্মান চায়? অথচ যাবতীয় সম্মান আল্লাহর।
8👍1
🔴 দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর ড্রোন হামলায় ৪০১তম সাঁজোয়া ব্রিগেডের সন্ত্রাসী স্টাফ সার্জেন্ট নোয়াম হামবার্গার নিহত হওয়ার ব্যাপারে নিশ্চিত করেছে ইসরায়েলি বাহিনী।
🔥111👍1
This media is not supported in your browser
VIEW IN TELEGRAM
দক্ষিণ লেবাননের খিয়াম শহরে একটি ইজরায়েলি সামরিক খননযন্ত্রকে লক্ষ্য করে ড্রোন হামলার ভিডিও প্রকাশ করেছে হিযবুল্লাহ।
7
Media is too big
VIEW IN TELEGRAM
আল-মানারা এলাকায় একটি ইজরায়েলি সামরিক রসদবাহী যানকে লক্ষ্য করে আরেকটি এফপিভি ড্রোন হামলার ভিডিও প্রকাশ করেছে হিযবুল্লাহ।
🔥5
This media is not supported in your browser
VIEW IN TELEGRAM
যুদ্ধবিরতি লঙ্ঘন করে মধ্য গাজার দেইর আল-বালাহ শহরে সন্ত্রাসী ইসরাইল বিমান হামলা চালিয়েছে।
😢4
🔴 হরমুজ প্রণালী খুলতে সমঝোতায় সম্মত ইরান

চলমান সংঘাত বন্ধ এবং হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়ার লক্ষ্যে একটি সমঝোতা স্মারকে সম্মতি দিয়েছে ইরান।

প্রস্তাবিত সমঝোতা অনুযায়ী, লেবাননসহ সব ফ্রন্টে যুদ্ধ ও সামরিক সংঘাত বন্ধ করা হবে। একই সঙ্গে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্টজ্ঞঢ়ম্পম পথ ব্যবহারকারী জাহাজগুলোর ওপর ইরানের পক্ষ থেকে কোনো শুল্ক আরোপ করা হবে না।

তবে ইরানের পারমাণবিক কর্মসূচি–সংক্রান্ত বিতর্কিত বিষয়গুলো এই চুক্তির বাইরে রাখা হয়েছে। এসব বিষয়ে আলাদা আলোচনার মাধ্যমে আগামী ৩০ থেকে ৬০ দিনের মধ্যে সমাধানের চেষ্টা করা হবে।

সমঝোতার অংশ হিসেবে বিদেশে আটকে থাকা প্রায় ২৫ বিলিয়ন ডলারের ইরানি সম্পদ ছাড় করার পরিকল্পনাও রয়েছে।
This media is not supported in your browser
VIEW IN TELEGRAM
হোয়াইট হাউসের কাছে গোলাগুলি, অন্তত দুইজন আহত

হোয়াইট হাউসের কাছে গোলাগুলির ঘটনায় আহত অন্তত দুই, আহতদের মধ্যে একজন সন্দেহভাজন ব্যক্তি এবং অন্যজন সম্ভবত পথচারী। তাদের হাসপাতালে নেওয়া হয়েছে। সন্দেহভাজনের অবস্থা আশঙ্কাজনক, আর অন্য আহত ব্যক্তি গুরুতর অবস্থায় রয়েছেন।

সিক্রেট সার্ভিসের সদস্যদের লক্ষ্য করে গুলি চালানো হলে তারাও পাল্টা গুলি চালায়। ঘটনাস্থলে ১৫ থেকে ৩০ রাউন্ড গুলি ছোড়া হয়েছে বলে জানা গেছে।

কয়েকজন কর্মকর্তাকে ঘটনাস্থলেই চিকিৎসা দেওয়া হলেও কাউকে হাসপাতালে ভর্তি করতে হয়নি।
🔴 রামিসা হত্যা মামলায় আজ চার্জশিট দাখিলের সম্ভাবনা

পল্লবীতে শিশু রামিসা আক্তারকে ধর্ষণের পর গলা কেটে হত্যার ঘটনায় করা মামলায় ডিএনএ টেস্ট সম্পন্ন হয়েছে।

শনিবার পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি মামলার তদন্ত কর্মকর্তার কাছে ডিএনএ রিপোর্ট হস্তান্তর করে।

তদন্ত কর্মকর্তা পল্লবী থানার উপপরিদর্শক অহিদুজ্জামান জানান, প্রতিবেদন হাতে পাওয়ার পর চার্জশিট দাখিল করা সম্ভব হবে।

তিনি আশা প্রকাশ করেন, আজ রোববার আদালতে মামলার চার্জশিট জমা দেওয়া হতে পারে।
This media is not supported in your browser
VIEW IN TELEGRAM
রাশিয়া ইউক্রেনের রাজধানী কিয়েভে হাইপারসনিক ‘ওরেশনিক’ আইআরবিএম ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। ২০২২ সালে যুদ্ধ শুরুর পর কিয়েভে রাশিয়ার অন্যতম বড় হামলা হিসেবে এটিকে দেখা হচ্ছে।
🏵 কোরআন থেকে শিক্ষা

আল্লাহ তা,য়ালা বলেছেন:

وَأَذِّنْ فِي النَّاسِ بِالْحَجِّ يَأْتُوكَ رِجَالًا وَعَلَىٰ كُلِّ ضَامِرٍ يَأْتِينَ مِنْ كُلِّ فَجٍّ عَمِيقٍ

আর মানুষের মাঝে হজের ঘোষণা দাও। তারা তোমার কাছে আসবে পায়ে হেঁটে এবং সব ধরনের দুর্বল উটের পিঠে চড়ে; তারা আসবে দূর-দূরান্তের পথ অতিক্রম করে।

-সূরা আল-হজ, আয়াত: ২৭

এই আয়াতে আল্লাহ তাআলা হজের মহান আহ্বানের কথা বলেছেন। হজ শুধু একটি সফর নয়; এটি আল্লাহর ডাকে সাড়া দেওয়া, দুনিয়ার ব্যস্ততা ছেড়ে রবের ঘরে হাজির হওয়ার এক মহান ইবাদত। পৃথিবীর বিভিন্ন দেশ, ভাষা ও বর্ণের মুসলিমরা একই ইহরামে, একই তাকবিরে, একই রবের সামনে বিনয়ী হয়ে দাঁড়ায়। এটাই উম্মাহর ঐক্য ও দাসত্বের বাস্তব প্রকাশ।

ইমাম ইবনে কাসীর রহ. বলেন:
আল্লাহ তাআলা ইবরাহিম আলাইহিস সালামকে মানুষের মাঝে হজের ঘোষণা দিতে আদেশ করেন। এরপর আল্লাহ তাঁর এই আহ্বান পৃথিবীর মানুষের কাছে পৌঁছে দেন, ফলে মানুষ দূর-দূরান্ত থেকে আল্লাহর ঘরের দিকে আগমন করে।

➡️আমাদের করণীয়:
- হজকে শুধু ভ্রমণ নয়, আল্লাহর ডাকে সাড়া দেওয়ার মহান ইবাদত হিসেবে বুঝতে হবে।

- হজে যাওয়ার সামর্থ্য থাকলে দেরি না করে প্রস্তুতি নেওয়া।

- যারা হজে যেতে পারি না, তারাও তাকওয়া, তাওবা ও আল্লাহর ঘরের ভালোবাসা অন্তরে জাগিয়ে রাখা।

হে আল্লাহ, আপনি আমাদেরকে আপনার ঘরের মেহমান হওয়ার তাওফিক দিন। আমাদের অন্তরে হজ, তাওবা ও তাকওয়ার আকাঙ্ক্ষা জাগিয়ে দিন। যারা হজে যাচ্ছেন, তাদের হজকে মকবুল করুন। আমিন।
Please open Telegram to view this post
VIEW IN TELEGRAM
👍31