Islam Insight
9.39K subscribers
17.1K photos
7.61K videos
13 files
588 links
আল্লাহর পথে, সত্যের সাথে

Website: https://islaminsight.net

Facebook: facebook.com/insightislam5

Youtube: youtube.com/@IslamInsight1

Twitter: twitter.com/islaminsight1

Telegram: https://t.me/Islam_insight

Instagram: instagram.com/islam_insight1/
Download Telegram
This media is not supported in your browser
VIEW IN TELEGRAM
🚨 তাকবিরের সুন্নতকে জীবিত করুন।

তাকবির দিন, যেন সেই ধ্বনি আকাশ পর্যন্ত পৌঁছে যায়।

তাকবির দিন, কারণ আল্লাহ মহান। তিনিই একমাত্র প্রশংসা ও মহিমার যোগ্য।

আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ।
আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ।


জিলহজের দিনগুলোতে সাহাবায়ে কেরাম ঘর, পথঘাট ও বাজারে উচ্চস্বরে তাকবির ধ্বনি দিতেন। সেই সুন্নতকে জীবিত করতেই সিরিয়ার হোমস প্রদেশের কালআতুল হিসন শহরে তুর্কমান পাড়া, সারায়া পাড়া ও হিসন পাড়ার মানুষ একত্রিত হয়েছেন।
Please open Telegram to view this post
VIEW IN TELEGRAM
18
বান্দরবানের দুর্গম থানচি উপজেলায় অপহৃত এক ঠিকাদারকে সফল অভিযানের মাধ্যমে উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় অপহৃতের পরিবারের কাছ থেকে নেওয়া মুক্তিপণের তিন লাখ টাকাসহ সন্ত্রাসী ইউপিডিএফের এক সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (২২ মে) এক সংবাদ সম্মেলনে বলিপাড়া জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. ইয়াসির আরাফাত হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন।

উদ্ধার হওয়া ঠিকাদারের নাম আমু হোসেন, যিনি থানচি উপজেলার বিভিন্ন উন্নয়নমূলক নির্মাণকাজে নিয়োজিত রয়েছেন। অন্যদিকে গ্রেপ্তারকৃত অপহরণকারীর নাম মাংলে ম্রো, তবে তার বিস্তারিত পরিচয় এখনো শনাক্ত করা যায়নি।


বিজিবি জানায়, গত বৃহস্পতিবার ঠিকাদার আমু হোসেনকে সন্ত্রাসী ইউপিডিএফ অপহরণ করে তার পরিবারের কাছে মোটা অঙ্কের মুক্তিপণ দাবি করে এবং পরিবারের সদস্যরা বাধ্য হয়ে দাবিকৃত অর্থ পরিশোধও করেছিলেন।
Media is too big
VIEW IN TELEGRAM
নিশ্চয়ই যারা কুফরি করেছে এবং কাফির অবস্থায় মারা গেছে, তাদের জন্য রয়েছে বেদনাদায়ক শাস্তি। আর তাদের জন্য কোনো সাহায্যকারী নেই....


সূরা আল-ইমরান ৮৪-৯১
4
রাজধানীর ধানমন্ডি ও শেরে বাংলা নগর থানা এলাকায় ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৩২ জন সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ধানমন্ডি ও শেরে বাংলা নগর থানা পুলিশ।

শুক্রবার (২২ মে) ভোরে আগারগাঁও মেট্রোরেল স্টেশনের সামনে এবং জুমার নামাজের পর ধানমন্ডি-৩২ এলাকার আশপাশে পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

শনিবার (২৩ মে) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) এন এম নাসিরুদ্দিন এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, শুক্রবার ভোর আনুমানিক ৫টা ৪৫ মিনিটে আগারগাঁও মেট্রোরেল স্টেশনের সামনে ফুল মার্কেট সংলগ্ন এলাকায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসীরা ঝটিকা মিছিলের প্রস্তুতি নিচ্ছিলো।

খবর পেয়ে শেরে বাংলা নগর থানার একটি টিম ঘটনাস্থলে অভিযান চালায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা পালানোর চেষ্টা করলে ঘটনাস্থল থেকেই ৬ জনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
🔥5
🔴 রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় ঈদের আগেই চার্জশিট: আইনমন্ত্রী

রাজধানীর মিরপুরের পল্লবীতে শিশু রামিসা ধর্ষণ ও হত্যার মামলায় ডিএনএ রিপোর্ট ৭২ ঘণ্টার মধ্যে পাওয়া গেলে ঈদের আগেই চার্জশিট দেওয়া হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।

তিনি বলেন, ডিএনএ রিপোর্ট ছাড়া চার্জশিট দিলে বিচার প্রক্রিয়া প্রশ্নবিদ্ধ হতে পারে। ঈদের পর দ্রুত বিচার শুরু করার কথাও জানান তিনি।
Please open Telegram to view this post
VIEW IN TELEGRAM
5
🔴 গরু কুরবানি ইসলামের বাধ্যতামূলক অংশ নয়": রায় দিল কলকাতা হাইকোর্ট

ঈদুল আজহার প্রাক্কালে পশ্চিমবঙ্গ সরকারের গবাদিপশু কুরবানি নিয়ন্ত্রণ সংক্রান্ত আদেশ বাতিলের আবেদন খোদ খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট। বৃহস্পতিবার প্রধান বিচারপতি সুজয় পল ও বিচারপতি পার্থ সারথী সেনের ডিভিশন বেঞ্চ স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছে যে, গরু কুরবানি নাকি ঈদুল আজহার কোনো অপরিহার্য অংশ নয় এবং ইসলাম ধর্মে এটি ধর্মীয়ভাবে বাধ্যতামূলকও করা হয়নি।

রাজ্য সরকারের ওই নিষেধাজ্ঞা জারির সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে এবং এর ওপর অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ চেয়ে আদালতে একাধিক জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছিল। তবে আদালত সেই সমস্ত আবেদন পুরোপুরি নাকচ করে দেয়।

বিশ্লেষকদের একাংশের মতে, কেন্দ্রে এবং দেশের বিভিন্ন রাজ্যে বিজেপি (BJP) ক্ষমতায় আসার পর থেকেই দেশজুড়ে ইসলাম-বিরোধী বা মুসলিম জনগোষ্ঠীর ধর্মীয় স্বাধীনতায় হস্তক্ষেপকারী একগুচ্ছ আইন ও বিধিনিষেধ পাসের প্রবণতা তীব্রভাবে বৃদ্ধি পেয়েছে।

উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ বা আসামের মতো বিজেপি-শাসিত রাজ্যগুলোর পথ অনুসরণ করে এখন দেশের বিচার বিভাগ ও প্রশাসনিক স্তরেও এর প্রভাব স্পষ্ট লক্ষ্য করা যাচ্ছে।

সমালোচকদের দাবি, সাধারণ মানুষের রুটি-রুজির মূল সমস্যাগুলো থেকে নজর ঘোরাতে এবং নিজেদের রাজনৈতিক ক্ষমতাকে চিরস্থায়ী ও পাকাপোক্ত করতে উগ্র হিন্দুত্ববাদী বিজেপি পরিকল্পিতভাবে হিন্দু-মুসলিম বিভাজনের রাজনীতি উসকে দিচ্ছে।
Please open Telegram to view this post
VIEW IN TELEGRAM
🤬15
উত্তর গাজা সিটির আল-তুয়াম এলাকার কাছে একটি পুলিশ স্টেশনে হামলা করেছে সন্ত্রাসী ইসরায়েল। হামলার পর, দখলদার বাহিনীর বোমাবর্ষণে নিহত ও আহতদের একটি অংশকে দ্রুত সরিয়ে নিয়ে যাওয়া হয়।
🔴 বাংলাদেশের "ট্রাম্প মহিষ" নিয়ে ট্রাম্পকে খোঁচা দিল ইরানি দূতাবাস

বাংলাদেশের ভাইরাল "ট্রাম্প মহিষ" এবার আন্তর্জাতিক কূটনৈতিক রসিকতার বিষয় হয়ে উঠেছে।

ইরানের রাশিয়া দূতাবাস এক্সে মহিষটির ছবি প্রকাশ করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে খোঁচা দিয়ে লিখেছে, ট্রাম্পের সঙ্গে তুলনা করায় নাকি মহিষটির মন খারাপ।

নারায়ণগঞ্জের ৭০০ কেজি ওজনের এলবিনো মহিষটি লালচে-সোনালি চুলের কারণে ট্রাম্পের চুলের স্টাইলের সঙ্গে মিলিয়ে আলোচনায় আসে।

ইতিমধ্যে কেজি দরে বিক্রি হওয়া মহিষটি আসন্ন ঈদুল আজহায় কোরবানি করা হবে।
Please open Telegram to view this post
VIEW IN TELEGRAM
🤣12😁2
Media is too big
VIEW IN TELEGRAM
🔴 বিহারে কোরবানির পশু জব্দ করল উগ্র হিন্দুত্ববাদী প্রশাসন

ভারতের বিহারের ঔরঙ্গাবাদে কোরবানির জন্য আনা মুসলমানদের পশু জব্দ করে নিয়ে যায় স্থানীয় প্রশাসন। ঘটনাটিকে কেন্দ্র করে এলাকায় ক্ষোভ ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে।

অভিযোগ অনুযায়ী, ঈদুল আজহাকে সামনে রেখে আনা পশুগুলো প্রশাসনের সদস্যরা আটক করে নিয়ে যায়।

স্থানীয় মুসলিম সম্প্রদায়ের দাবি, ধর্মীয় বিধান পালনের প্রস্তুতির সময় বিজেপি প্রশাসনের এমন পদক্ষেপ নতুন নয়, কিন্তু তাদের চুপ করে থাকা ছাড়া আর কিছু করার নেই।
Please open Telegram to view this post
VIEW IN TELEGRAM
😢4
🔴 গাজার ফ্লোটিলা ইস্যুতে বেন-গভিরের উপর নিষেধাজ্ঞা দিল ফ্রান্স

ফ্রান্স ইসরায়েলের কট্টর ডানপন্থী পুলিশমন্ত্রী ইতামার বেন-গভিরের ওপর কঠোর পদক্ষেপ নিয়েছে।

দেশটির পররাষ্ট্রমন্ত্রী জ্যঁ-নোয়েল বারো শনিবার ঘোষণা দিয়েছেন যে, আজ থেকে বেন-গভির ফ্রান্সে প্রবেশ করতে পারবেন না।

তিনি বলেন, গাজায় সহায়তা নিয়ে যাওয়া ফ্লোটিলা জাহাজের কর্মীদের সঙ্গে যে আচরণ করা হয়েছে, তাতে বিশ্বের অনেক দেশের মতো ফ্রান্সও ক্ষুব্ধ।

বারো আরও জানান, তিনি ইতালির পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মিলে ইউরোপীয় ইউনিয়নের কাছেও বেন-গভিরের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানিয়েছেন।
Please open Telegram to view this post
VIEW IN TELEGRAM
5
Media is too big
VIEW IN TELEGRAM
২১/০৫/২০২৬ তারিখে দক্ষিণ লেবাননের দেইর সেরিয়ান শহরের উপকণ্ঠে খাল্লাত আল-রাজ এলাকায় সন্ত্রাসী "ইসরায়েলি" সেনাবাহিনীর একটি বুলডোজারকে ড্রোন দিয়ে সফলভাবে লক্ষ্যবস্তু করে হিজবুল্লাহ।
3
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান যুদ্ধবিরতির মেয়াদ আরো ৬০ দিন বাড়তে পারে বলে মধ্যস্থতাকারীদের বরাতে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম ফিন্যান্সিয়াল টাইমস। একই সঙ্গে ইরানের উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত হস্তান্তর বা এর ঘনত্ব কমিয়ে আনার বিষয়ে একটি কাঠামোগত আলোচনা শুরু হওয়ার ইঙ্গিতও পাওয়া গেছে।

প্রতিবেদনে বলা হয়,
যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে যুক্তরাষ্ট্র ইরানের বন্দরগুলোর ওপর আরোপিত অবরোধ শিথিল করতে পারে। অন্যদিকে ইরান ধীরে ধীরে গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালি পুনরায় উন্মুক্ত করার পদক্ষেপ নেবে।


এছাড়া ওয়াশিংটন তেহরানের ওপর আরোপিত কিছু নিষেধাজ্ঞা শিথিল এবং বিদেশে থাকা ইরানের জব্দকৃত সম্পদ আটকে রাখার প্রক্রিয়াও সাময়িকভাবে স্থগিত করতে সম্মত হতে পারে।
3
This media is not supported in your browser
VIEW IN TELEGRAM
স্পেনের বাস্ক কান্ট্রির বিলবাও বিমানবন্দরে ফিরে আসা গ্লোবাল সুমুদ ফ্লোটিলার কর্মীদের উপর হামলা চালিয়েছে পুলিশ।
🤬13
চীনের শানসি প্রদেশের একটি কয়লা খনিতে শুক্রবার সন্ধ্যায় গ্যাস বিস্ফোরণে অন্তত ৮২ জন নিহত এবং ২ জন নিখোঁজ হয়েছেন।

ঘটনার সময় ভূগর্ভে থাকা ২৪৭ জন শ্রমিকের মধ্যে ১২৮ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
😢52
রামিসা হত্যাকাণ্ডের মতো ট্র্যাজেডি আর নয়: এখনই থামাতে হবে আরাকান আর্মির মাদক সন্ত্রাস

আজ প্রশ্ন শুধু রামিসা হত্যার বিচার নয়। প্রশ্ন হলো আমরা কেমন বাংলাদেশ ভবিষ্যৎ প্রজন্মকে দিতে চাই?

সন্ত্রাসী আরাকান আর্মি কর্তৃক মাদক যদি সীমান্ত পেরিয়ে আমাদের ঘরে ঢুকে পড়ে, তাহলে এর বিরুদ্ধে প্রতিরোধও হতে হবে রাষ্ট্র, সমাজ ও জনগণের সম্মিলিত শক্তিতে। এখনই সময় কঠোর সিদ্ধান্ত নেওয়ার। নইলে এই নীরব বিষ একদিন পুরো জাতিকেই গ্রাস করবে।

বিস্তারিতঃ https://islaminsight.net/2026/7523/
3
🚨 গাজা গণহত্যায় সন্ত্রাসী ইসরাইলকে অস্ত্র জুগিয়েছে ভারতসহ ৫১ দেশ: আল জাজিরা

গাজা উপত্যকায় দীর্ঘ দুই বছর ধরে চলা সন্ত্রাসী ইসরাইলি আগ্রাসনের সময় বিশ্বের অন্তত ৫১টি দেশ ও স্বশাসিত অঞ্চল তেল আবিবকে অস্ত্র, গোলাবারুদ ও সামরিক সরঞ্জাম জুগিয়েছে বলে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার কয়েক মাসব্যাপী এক বিশেষ অনুসন্ধানী প্রতিবেদনে উঠে এসেছে।

আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে) গাজায় গণহত্যার আশঙ্কার বিষয়ে সতর্কবার্তা জারি করার পরও এবং বিশ্বজুড়ে তীব্র প্রতিবাদের মধ্যেও ইসরাইলে এই সামরিক সরবরাহ অব্যাহত ছিল।

ইসরাইলি ট্যাক্স অথরিটির (আইটিএ) ২০২২ থেকে ২০২৫ সাল পর্যন্ত আমদানি তথ্য ও শুল্ক রেকর্ড বিশ্লেষণ করে দেখা গেছে, ২০২৩ সালের অক্টোবর থেকে ২০২৫ সালের অক্টোবর পর্যন্ত যুদ্ধ চলাকালীন সময়ে ইসরাইলে মোট ২ হাজার ৬০৩টি সামরিক চালান প্রবেশ করেছে, যার মোট মূল্য প্রায় ৮৮ কোটি ৫৬ লাখ মার্কিন ডলার।


সবচেয়ে উদ্বেগের বিষয় হলো, এই মোট মূল্যের ৯১ শতাংশই ইসরাইলে পৌঁছেছে ২০২৪ সালের জানুয়ারিতে আইসিজে-এর ঐতিহাসিক অন্তর্বর্তীকালীন আদেশের পর। প্রতিবেদনে দেখা যায়, ইসরাইলে সামরিক সরঞ্জাম সরবরাহকারী শীর্ষ পাঁচটি দেশ হলো আমেরিকা, ভারত, রোমানিয়া, তাইওয়ান ও চেক প্রজাতন্ত্র ।

যার মধ্যে একক দেশ হিসেবে আমেরিকা মোট সামরিক আমদানির ৪২ শতাংশের বেশি এবং দ্বিতীয় অবস্থানে থাকা ভারত ২৬ শতাংশ সরবরাহ করেছে। ভারতের ক্ষেত্রে দেখা গেছে, দেশটির বেসরকারি ও যৌথ মালিকানাধীন প্রতিষ্ঠানগুলো ইসরাইলি প্রতিরক্ষা বাহিনীর জন্য ভারী কামানের গোলার বডি, বুস্টার পেলেট এবং বিস্ফোরক সামগ্রী রপ্তানি করেছে।



এ ছাড়া ইউরোপীয় ইউনিয়নের সদস্য রাষ্ট্রগুলো সম্মিলিতভাবে মোট অস্ত্র আমদানির প্রায় ১৯ শতাংশের জন্য দায়ী। অনুসন্ধানে আরও দেখা গেছে, স্পেন, কানাডা, ফ্রান্স ও ইতালির মতো দেশগুলো প্রকাশ্যে নতুন লাইসেন্স দেওয়া বন্ধের দাবি করলেও পূর্ব-অনুমোদিত লাইসেন্সের দোহাই দিয়ে আড়ালে সরবরাহ চেইন সচল রেখেছিল।

এমনকি বিশ্বমঞ্চে ফিলিস্তিনিদের পক্ষে সোচ্চার থাকা তুরস্ক ও ব্রাজিলের মতো দেশগুলোর অঞ্চল থেকেও যুদ্ধের শুরুর দিকে সামরিক যন্ত্রাংশ ইসরাইলে প্রবেশ করেছে। যদিও তুরস্ক ২০২৪ সালের মে মাসে বাণিজ্য সম্পূর্ণ বন্ধ করে, তবে পরবর্তীতে ভিন্ন উপায়ে তুর্কি পণ্য প্রবেশের তথ্য মিলেছে।

আইনি বিশেষজ্ঞদের মতে, আইসিজে-এর সতর্কবার্তার পরও যেসব দেশ ইসরাইলকে অস্ত্র সরবরাহ নিশ্চিত করেছে, তারা আন্তর্জাতিক আইন অনুযায়ী গাজা গণহত্যায় উসকানি বা সহযোগিতার দায়ে অভিযুক্ত হতে পারে।


মূলত এই দীর্ঘস্থায়ী বৈশ্বিক অস্ত্র সরবরাহ চেইনের কারণেই ইসরাইল গাজা উপত্যকায় দীর্ঘ সময় ধরে এত তীব্র ও বিধ্বংসী সামরিক অভিযান পরিচালনা করতে সক্ষম হয়েছে।
Please open Telegram to view this post
VIEW IN TELEGRAM
😢9
🚨 সন্ত্রাসী বাশার আল-আসাদের সহযোগী মেজর জেনারেল নাইউফকে গ্রেপ্তার করেছেন সিরিয়ান বাহিনী

ক্ষমতাচ্যুত সন্ত্রাসী বাশার আল-আসাদ সরকারের সাবেক মেজর জেনারেল মোহাম্মদ মহসিন নাইউফকে বিশেষ অভিযান চালিয়ে গ্রেপ্তার করেছে সিরিয়ার অভ্যন্তরীণ নিরাপত্তা বাহিনী।

শুক্রবার (২২ মে) দেশটির হামা প্রদেশের সালামিয়া নিরাপত্তা অধিদপ্তরের সদস্যরা তাকে আটক করেন। সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা (SANA) এক নিরাপত্তা সূত্রের বরাতে এই তথ্য নিশ্চিত করেছে।


একটি নিরাপত্তা সূত্র জানায়, ক্ষমতাচ্যুত সন্ত্রাসী আসাদ সরকারের আমলে সামরিক বাহিনীতে বেশ কয়েকটি জ্যেষ্ঠ পদে দায়িত্ব পালন করেছিল সন্ত্রাসী মেজর জেনারেল নাইউফ।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ক্ষমতাচ্যুত শাসনামলে সিরীয় নাগরিকদের বিরুদ্ধে সংঘটিত অপরাধ ও মানবাধিকার লঙ্ঘনের সঙ্গে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনতে যে দেশব্যাপী বৃহত্তর অভিযান চালাচ্ছে, নাইউফের গ্রেপ্তার তারই অংশ।

মূলত জবাবদিহি, অন্তর্বর্তীকালীন ন্যায়বিচার বাস্তবায়ন, দায়মুক্তি প্রতিরোধ এবং ভুক্তভোগী ও তাদের পরিবারের অধিকার নিশ্চিত করার লক্ষ্যের সঙ্গে সামঞ্জস্য রেখে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
Please open Telegram to view this post
VIEW IN TELEGRAM
🔥71👍1
This media is not supported in your browser
VIEW IN TELEGRAM
জিলহজ্জ মাসের বরকতময় রাতগুলোতে মক্কার পবিত্র হারামাইনের মনোমুগ্ধকর দৃশ্য। কাবার প্রান্তরে আল্লাহর বান্দারা রবের প্রশংসায় আকাশ-বাতাস মুখরিত করে তুলেছেন।
19
This media is not supported in your browser
VIEW IN TELEGRAM
যারা মুমিনদের পরিবর্তে কাফেরদেরকে বন্ধুরূপে গ্রহণ করে, তারা কি তাদের কাছে সম্মান চায়? অথচ যাবতীয় সম্মান আল্লাহর।
8👍1