Islam Insight
9.4K subscribers
17K photos
7.55K videos
13 files
581 links
আল্লাহর পথে, সত্যের সাথে

Website: https://islaminsight.net

Facebook: facebook.com/insightislam5

Youtube: youtube.com/@IslamInsight1

Twitter: twitter.com/islaminsight1

Telegram: https://t.me/Islam_insight

Instagram: instagram.com/islam_insight1/
Download Telegram
Media is too big
VIEW IN TELEGRAM
হিযবুল্লাহর FPV ড্রোন স্ট্রাইকে ইসরায়েলি পতাকা অপসারণ

হিযবুল্লাহর ধারাবাহিক অপারেশনের পর আল-বাইয়াদা শহরে স্থাপিত ইসরায়েলের ২২৬তম ব্রিগেড হেডকোয়ার্টার ছেড়ে যায় ইসরায়েলি বাহিনী।

চলে যাওয়ার সময় তারা সেখানে নিজেদের পতাকা উড়িয়ে রেখে যায়। পরে হিযবুল্লাহ প্রতীকী অপারেশনে FPV ড্রোন স্ট্রাইক চালিয়ে ওই পতাকা নামানোর ভিডিও প্রকাশ করে।
🔥9
🔴 ওমানে নিহত ৪ প্রবাসী ভাইয়ের লাশ দেশে পৌঁছেছে

ওমানের দক্ষিণ আল বাতিনাহর আল মুলাদ্দা এলাকায় গাড়ির ভেতরে রহস্যজনক মৃত্যুর শিকার হওয়া চার প্রবাসী ভাইয়ের লাশ দেশে পৌঁছেছে।

মঙ্গলবার রাত ৮টা ১৫ মিনিটে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাদের মরদেহ আনা হয়। পরে সংসদ সদস্য হুম্মাম কাদের চৌধুরী স্বজনদের কাছে লাশ হস্তান্তর করেন।

নিহতরা হলেন রাশেদুল ইসলাম, সাহেদুল ইসলাম, সিরাজুল ইসলাম ও শহিদুল ইসলাম। তারা চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার একই পরিবারের চার ভাই।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গাড়ির এসির বিষাক্ত গ্যাসে শ্বাসরুদ্ধ হয়ে তাদের মৃত্যু হয়েছে। বুধবার সকালে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাদের দাফন করা হবে।
😢6💔2
🚨 দক্ষিণ লেবাননে সন্ত্রাসী ইসরাইলের হামলায় নিহত ৯

দক্ষিণ লেবাননের নাবাতিয়েহ জেলায় সন্ত্রাসী ইসরাইলের বিমান হামলায় অন্তত ৯ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন নারীও রয়েছেন বলে জানিয়েছে লেবাননের রাষ্ট্রীয় বার্তা সংস্থা এনএনএ। হামলায় আরও ১২ জন আহত হয়েছেন, যাদের মধ্যে দুই নারী রয়েছেন।

একই সময়ে টাইর জেলার হানাওয়ে শহরে আরেকটি বিমান হামলায় ১০ জন আহত হন; তাদের একজনের অবস্থা আশঙ্কাজনক। এ ছাড়া মারাকেহ শহরে পৃথক হামলায় আরও সাতজন আহত হয়েছেন, যাদের মধ্যে একটি শিশু ও তিন নারী রয়েছেন।

দক্ষিণ লেবাননে সাম্প্রতিক ইসরাইলি হামলা ও সীমান্ত উত্তেজনা বেড়ে যাওয়ায় অঞ্চলজুড়ে নতুন করে আতঙ্ক ও উদ্বেগ তৈরি হয়েছে।
Please open Telegram to view this post
VIEW IN TELEGRAM
1
🚨 ইরানের সাবেক প্রেসিডেন্ট আহমাদিনেজাদকে ক্ষমতায় আনতে চেয়েছিল যুক্তরাষ্ট্র-ইসরাইল

ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরুর পর দেশটির নেতৃত্ব ভেঙে পড়লে সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদকে ক্ষমতায় আনার পরিকল্পনা করেছিল যুক্তরাষ্ট্র ও ইসরাইল এমন দাবি করেছে দ্য নিউইয়র্ক টাইমস।

প্রতিবেদনে বলা হয়, যুদ্ধের শুরুতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইঙ্গিত দিয়েছিলেন যে ইরানের ভেতর থেকেই নতুন নেতৃত্ব উঠে আসতে পারে। তবে মার্কিন ও ইসরাইলি কর্মকর্তাদের আলোচনায় নির্দিষ্টভাবে আহমাদিনেজাদের নামই সামনে ছিল।

রিপোর্ট অনুযায়ী, পরিকল্পনাটি মূলত ইসরাইলের পক্ষ থেকেই তৈরি করা হয়েছিল এবং এ বিষয়ে আহমাদিনেজাদের সঙ্গে যোগাযোগও করা হয়।

কিন্তু যুদ্ধের প্রথম দিন তেহরানে তার বাড়িতে ইসরাইলি হামলার পর পুরো পরিকল্পনা দুর্বল হয়ে পড়ে। পরে ইরানে সরকার পরিবর্তনের বৃহত্তর পরিকল্পনাও ভেঙে যায় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
Please open Telegram to view this post
VIEW IN TELEGRAM
4
🏵 কোরআন থেকে শিক্ষা

আল্লাহ তা,য়ালা বলেছেন:

إِنَّ الْحَسَنَاتِ يُذْهِبْنَ السَّيِّئَاتِ ۚ ذَٰلِكَ ذِكْرَىٰ لِلذَّاكِرِينَ

নিশ্চয়ই নেক কাজসমূহ গুনাহসমূহকে দূর করে দেয়। এটি উপদেশ গ্রহণকারীদের জন্য স্মরণীয় শিক্ষা।

-সূরা আল-হুদ, আয়াত: 114

মানুষ ভুল করবে, কিন্তু একজন মুমিন ব্যাক্তি সে গুনাহে পড়ে থাকে না, বরং তাওবা, সালাত, ইস্তিগফার, দান ও ভালো কাজের মাধ্যমে আল্লাহর দিকে ফিরে আসে।


ইমাম ইবনে কাসীর রহ. বলেন:
এই আয়াতে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন যে, নেক আমল গুনাহ মুছে দেয়। বিশেষ করে সালাত, তাওবা ও আল্লাহর আনুগত্য বান্দার পাপ দূর করার বড় কারণ। তাই গুনাহ হয়ে গেলে বান্দার উচিত দ্রুত আল্লাহর দিকে ফিরে আসা এবং নেক আমলে নিজেকে ব্যস্ত করা।

➡️ আমাদের করণীয়:

- গুনাহ হয়ে গেলে হতাশ না হয়ে সঙ্গে সঙ্গে তাওবা করা।

- সালাত, ইস্তিগফার, দান ও ভালো কাজকে গুনাহ মাফের মাধ্যম হিসেবে গ্রহণ করা।

- ভুলের পর গুনাহে পড়ে না থেকে আল্লাহর রহমতের দিকে ফিরে আসা।


হে আল্লাহ! আপনি আমাদের গুনাহগুলো ক্ষমা করে দিন। আমাদেরকে বেশি বেশি নেক আমল করার তাওফিক দিন। আমিন।
Please open Telegram to view this post
VIEW IN TELEGRAM
5👍1
🚨 আরাকানে জোরপূর্বক কৃষিজমি দখলের প্রতিবাদ করায় ১০ রোহিঙ্গা মুসলিম কৃষক আটক

আরাকান রাজ্যের ক্যাউকতাউ শহরে ১৯৬ একর রোহিঙ্গা কৃষিজমি জোরপূর্বক দখলের অভিযোগ উঠেছে সন্ত্রাসী আরাকান আর্মির রাজনৈতিক সংগঠন ULA-এর বিরুদ্ধে।

স্থানীয় সূত্র জানায়, কারখানা ও শিল্পপ্রতিষ্ঠান নির্মাণের নামে তাউংথাউং (মু) গ্রামের ৯৬ জন রোহিঙ্গা কৃষকের জমি অধিগ্রহণের পরিকল্পনা করা হয়।

কৃষকদের দাবি, বাজারদরের তুলনায় অত্যন্ত কম মূল্যে জমি নেওয়ার চেষ্টা চলছে এবং আশপাশের অন্যান্য সম্প্রদায়ের জমি বাদ দিয়ে শুধু রোহিঙ্গাদের জমিই লক্ষ্যবস্তু করা হয়েছে।

এ বিষয়ে অভিযোগ জানালেও কোনো জবাব পাওয়া যায়নি। পরে বিষয়টি নিয়ে প্রশ্ন তোলা ১০ জন রোহিঙ্গা কৃষককে আটক করে ৭২ ঘণ্টা অন্ধকার কক্ষে নির্যাতন করা হয় বলে অভিযোগ করেছেন স্থানীয়রা।
Please open Telegram to view this post
VIEW IN TELEGRAM
😢61😁1🤬1
Media is too big
VIEW IN TELEGRAM
🔘 আকমারুত-তুফান (তুফানের নক্ষত্র)

শহীদ ময়দানি কমান্ডার / আহমাদ ওয়ায়েল আলিয়ান রাহিমাহুল্লাহ

দর আল-কুবরা ব্যাটালিয়ন (আশ-শাতি) - গাজা ব্রিগেড
5🤣1
ইসরায়েলি পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছ

"হামাসের সহায়তায় নিয়োজিত নৌবহরের সমস্ত অর্থাৎ ৪৩০ জন অ্যাক্টিভিস্টকে সন্ত্রাসী ইসরাইলের জাহাজে স্থানান্তর করা হয়েছে এবং তাদের ইসরাইলে নিয়ে যাওয়া হচ্ছে।

আমরা আন্তর্জাতিক আইন অনুযায়ী পদক্ষেপ নেব এবং গাজায় আইনগত নৌ-অবরোধের কোনো লঙ্ঘন আমরা মেনে নেব না।"


🔴এই অবৈধ রাষ্ট্র ইসরাইল নিজেরাই আন্তর্জাতিক আইন অমান্য করে ফিলিস্তিন রাষ্ট্রকে অবৈধভাবে দখল করে আছে। তারাই আবার আন্তর্জাতিক আইনের দোহাই দেখিয়ে সকল অ্যাক্টিভিস্টদের গ্রেপ্তার করেছে।🔴
Please open Telegram to view this post
VIEW IN TELEGRAM
🤬5😁1😢1
🚨 আবার যুদ্ধ শুরু হলে আরও চমক দেখবে বিশ্ব: হুঁশিয়ারি ইরানের

আমেরিকা ও সন্ত্রাসী ইসরাইলের সঙ্গে পুনরায় সংঘাত শুরু হলে তা শত্রুপক্ষের জন্য নতুন এবং বড় ধাক্কা বয়ে আনবে বলে কড়া হুঁশিয়ারি দিয়েছে ইরান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তেহরানকে চুক্তিতে পৌঁছানোর জন্য দুই থেকে তিন দিন সময় বেঁধে দেওয়ার পর ইরানের পক্ষ থেকে এই প্রতিক্রিয়া এলো।

মঙ্গলবার (১৯ মে) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (X) দেওয়া এক পোস্টে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি এই সতর্কবার্তা দেন।


আরাঘচি দাবি করেন, সাম্প্রতিক সংঘাত থেকে ইরান গুরুত্বপূর্ণ সামরিক অভিজ্ঞতা অর্জন করেছে এবং মার্কিন কংগ্রেসের একটি প্রতিবেদনের উদ্ধৃতি দিয়ে জানান, ইরানি বাহিনীই ইতিহাসে প্রথম একটি আমেরিকান অত্যাধুনিক এফ-৩৫ (F-35) যুদ্ধবিমান ভূপাতিত করেছে।

তিনি আরও বলেন,
যুদ্ধের কয়েক মাস পর মার্কিন কংগ্রেস শত শত কোটি ডলার মূল্যের কয়েক ডজন বিমান হারানোর কথা স্বীকার করেছে। ফলে নতুন করে যুদ্ধ শুরু হলে তেহরানের সেনাবাহিনী ‘নতুন ফ্রন্ট’ খোলার পাশাপাশি আরও বড় চমক দেখাবে।


এদিকে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স জানিয়েছে, ওয়াশিংটন ও তেহরানের মধ্যকার আলোচনায় বেশ অগ্রগতি হয়েছে। তবে এই আলোচনার আবহেই আঞ্চলিক উত্তেজনা কমেনি। ইসরাইলের হামলায় দক্ষিণ লেবাননে আরও ৯ জন নিহত হয়েছেন, যার ফলে গত ২ মার্চ থেকে মোট নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ৩ হাজার ৪২ জনে।
Please open Telegram to view this post
VIEW IN TELEGRAM
🔥52🤣2
ভারতে নিরপরাধ মুসলিমদের কোনো কারণ ছাড়াই তথাকথিত মিথ্যা অভিযোগে উগ্র হিন্দুত্ববাদী সন্ত্রাসীরা হত্যা করে যাচ্ছে।
🤬8💔2
This media is not supported in your browser
VIEW IN TELEGRAM
কেয়ামত অবশ্যই আসবে, আমি তা গোপন রাখতে চাই যাতে প্রত্যেকেই তার কর্মানুযায়ী ফল লাভ করতে পারে।

সূরা ত্বহা
6
This media is not supported in your browser
VIEW IN TELEGRAM
🚨 ভারতের পশ্চিমবঙ্গে এক মুসলিম যুবককে তথাকথিত বাংলাদেশী আখ্যা দিয়ে মারধর করেছে উগ্র হিন্দুত্ববাদী সন্ত্রাসীরা।

এই সন্ত্রাসীরা মুসলিম যুবককে 'ভারত মাতা কি জয়', 'জয় শ্রী রাম’ এবং ‘বন্দে মাতরম’ বলতেও বাধ্য করেছে।
Please open Telegram to view this post
VIEW IN TELEGRAM
🤬111
This media is not supported in your browser
VIEW IN TELEGRAM
সন্ত্রাসী ইসরাইল গ্লোবাল সুমুদ ফ্লোটিলা থেকে অপহৃত এক্টিভিস্টদের সাথে এমন আচরণ করছে যেন তারা কোনো অপরাধী কিন্তু তারপরেও বৈশ্বিক সংগঠনগুলো চুপ হয়ে আছে।
😢72
🔴 অর্থমন্ত্রী বেজালেল ও নিরাপত্তা মন্ত্রী বেন-গিভিরের উপর গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আইসিসি

নেদারল্যান্ডসের হেগের আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) ইসরায়েলের অর্থমন্ত্রী বেজালেল স্মোতরিচ এবং জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন-গিভিরের বিরুদ্ধে একটি গোপন গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে।

আন্তর্জাতিক নিষেধাজ্ঞা অমান্য করে ফিলিস্তিনের পশ্চিম তীরে অবৈধ ইহুদি বসতি স্থাপন ও দখলদারিত্বে নেতৃত্ব দেওয়ার অভিযোগে এই পরোয়ানা জারি করা হয়।

স্মোতরিচ ছাড়াও ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) ৩ জন কর্মকর্তার বিরুদ্ধেও পরোয়ানা জারি করা হয়েছে।

জেরুজালেমে এক সংবাদ সম্মেলনে স্মোতরিচ বলেন এই পরোয়ানার মাধ্যমে নাকি আদালত ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে।
Please open Telegram to view this post
VIEW IN TELEGRAM
10
🔴 হৈয়ার সিয়ি রোহিঙ্গা গণহত্যা: Human Rights Watch এর প্রতিবেদনে উঠে এলো আরাকান আর্মির নৃশংসতা

২০২৪ সালের ২ মে জাতিগত রাখাইন সশস্ত্র গোষ্ঠী সন্ত্রাসী আরাকান আর্মি রোহিঙ্গা মুসলমানদের ওপর যে নৃশংস হত্যাযজ্ঞ চালায়, তার ভয়াবহতা আজও জীবিতদের দুঃস্বপ্নের মতো তাড়া করে ফিরছে।

মৃত্যুর সেই বিভীষিকাময় রাতের মাত্র দুই মাস পর, ২০২৪ সালের জুলাইয়ে, নিজের জীবন বাজি রেখে ওমর আহমদসহ কয়েকজন রোহিঙ্গা গোপনে হৈয়ার সিয়ি গ্রামে ফিরে যান।

বিস্তারিত: https://islaminsight.net/2026/7474/
Please open Telegram to view this post
VIEW IN TELEGRAM
😢6
This media is not supported in your browser
VIEW IN TELEGRAM
হে আল্লাহ, (আপনি) ইসলাম এবং মুসলিমদের বিজয় দান করুন।
8
🔴 রয়টার্স: চীনে গোপন সামরিক প্রশিক্ষণ নিয়ে ইউক্রেনে ফিরছেন রুশ সেনারা

রয়টার্সের এক প্রতিবেদনে ইউরোপীয় গোয়েন্দা তথ্যের বরাত দিয়ে জানানো হয়েছে, গত বছরের শেষ দিকে চীন গোপনে প্রায় ২০০ রুশ সেনাকে তাদের দেশে ড্রোন পরিচালনা ও কৌশলগত প্রশিক্ষণ দিয়েছে।

২০২৫ সালের জুলাইয়ে দুই দেশের মধ্যে স্বাক্ষরিত এক চুক্তির আওতায় বেইজিং ও নানজিংয়ের সামরিক স্থাপনায় এই প্রশিক্ষণ দেওয়া হয়, যার পর অনেক সেনা ইউক্রেন যুদ্ধে অংশ নেন। চুক্তিতে সমসংখ্যক চীনা সেনাকেও রাশিয়ায় প্রশিক্ষণের কথা উল্লেখ রয়েছে।

যদিও চীন ইউক্রেন যুদ্ধে নিজেদের নিরপেক্ষ দাবি করে আসছে, তবে এই পদক্ষেপকে পশ্চিমা গোয়েন্দারা যুদ্ধে বেইজিংয়ের সরাসরি জড়িয়ে পড়ার সংকেত হিসেবে দেখছেন। এদিকে ২০২২ সালে "সীমাহীন" অংশীদারিত্ব ঘোষণার পর থেকে দুই দেশের অর্থনৈতিক ও সামরিক সম্পর্ক আরও জোরদার হয়েছে।

বর্তমানে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তাঁর ২৫তম চীন সফরে রয়েছেন, যাকে পশ্চিমা দেশগুলোর চাপের মুখেও দুই দেশের ‘সব পরিস্থিতিতে’ পাশে থাকার প্রমাণ হিসেবে দেখা হচ্ছে।
Please open Telegram to view this post
VIEW IN TELEGRAM
4
Media is too big
VIEW IN TELEGRAM
ভিডিওটি ১৯/০৫/২০২৬ তারিখে হিজবুল্লাহ'র পরিচালিত এক অভিযানের, যেখানে দক্ষিণ লেবাননের সীমান্তবর্তী জাল আল-আলাম এলাকায় সন্ত্রাসী ইসরায়েলি সেনাবাহিনীর একটি "Iron Dome" প্রতিরক্ষা প্ল্যাটফর্মকে একটি আক্রমণাত্মক ড্রোনের মাধ্যমে সফলভাবে লক্ষ্যবস্তু করে।
4
This media is not supported in your browser
VIEW IN TELEGRAM
দখলদার ইসরাইলের প্রধানমন্ত্রী বেন গাভির গ্লোবাল সুমুদ ফ্লোটিলার এক্টিভিস্টদের আটক করে রাখা একটি সেল পরিদর্শন করে। এসময় তার সামনেই এক্টিভিস্টদের নির্যাতন করা হয়।
🤬6
ইরানের সঙ্গে চলমান যুদ্ধ বন্ধ করতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে দাঁড়িয়ে গেছেন তারই দলের চার রিপাবলিকান সিনেটর। মঙ্গলবার (১৯ মে) সিনেটে 'ওয়ার পাওয়ার্স অ্যাক্ট'-এর আওতায় একটি প্রস্তাব পাস হয়েছে, যাতে কংগ্রেসের অনুমোদন ছাড়া ইরানে মার্কিন সামরিক অভিযান চালিয়ে যাওয়ার ক্ষমতা প্রেসিডেন্টের হাত থেকে কেড়ে নেওয়ার পথ প্রশস্ত হয়েছে। প্রস্তাবটি ৫০-৪৭ ভোটে পাস হয়।
6🔥1