Islam Insight
9.39K subscribers
17.1K photos
7.61K videos
13 files
590 links
আল্লাহর পথে, সত্যের সাথে

Website: https://islaminsight.net

Facebook: facebook.com/insightislam5

Youtube: youtube.com/@IslamInsight1

Twitter: twitter.com/islaminsight1

Telegram: https://t.me/Islam_insight

Instagram: instagram.com/islam_insight1/
Download Telegram
Media is too big
VIEW IN TELEGRAM
সুরা আশ-শামস (সূর্য)
18
🔴 ২৬ মার্চ ঘিরে প্রত্যাবর্তনের মাস্টারপ্ল্যান করছে নিষিদ্ধ আওয়ামী লীগ

আগামী ২৬ মার্চকে কেন্দ্র করে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা সৃষ্টির আশঙ্কা জোরালো হচ্ছে।

২০২৪ সালের ছাত্র-জনতার অভ্যুত্থানের পর নিষিদ্ধ ও ক্ষমতাচ্যুত ফ্যাসিস্ট আওয়ামী লীগ ২৬ মার্চকে ঘিরে সংগঠিতভাবে রাজনৈতিক অঙ্গনে পুনঃপ্রবেশের কৌশল নিয়েছে বলে একাধিক গোয়েন্দা সূত্র নিশ্চিত করেছে।

বিস্তারিত : https://islaminsight.net/2026/6797/
Please open Telegram to view this post
VIEW IN TELEGRAM
6🤬3🔥2
🔴 পর্তুগালের লিসবনের মার্টিম মনিজে গুলি, বাংলাদেশিসহ আহত ৪

পর্তুগালের রাজধানী লিসবন-এর মার্টিম মনিজ এলাকায় মঙ্গলবার রাত ১২টা ৩৫ মিনিটে গুলির ঘটনায় বাংলাদেশিসহ অন্তত চারজন আহত হয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, কথা-কাটাকাটির জেরে সংঘর্ষ বাধে এবং হঠাৎ গুলি ছোড়া হয়।

আহতদের দ্রুত হাসপাতালে নেওয়া হয়; দুজনের অবস্থা আশঙ্কাজনক, বাকিরা স্থিতিশীল। প্রবাসী সূত্রে নিশ্চিত হওয়া গেছে, আহতদের মধ্যে দুইজন বাংলাদেশি নাগরিক। পুলিশ এলাকা ঘিরে আলামত সংগ্রহ ও সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করছে।

ঘটনার পর স্থানীয় বাংলাদেশি কমিউনিটিতে উদ্বেগ ছড়িয়ে পড়েছে; নিরাপত্তা জোরদারের দাবি উঠেছে।
Please open Telegram to view this post
VIEW IN TELEGRAM
3😢1
Media is too big
VIEW IN TELEGRAM
আজারবাইজানঃ দখলদার ইসরাইলের বিশ্বস্ত ও গোপন মিত্র
🤬15
🔴 জুলাই জাতীয় সনদ বাতিল চেয়ে রিট, শুনানি ১ মার্চ

জুলাই জাতীয় সনদ বাতিল ও সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক ঘোষণার নির্দেশনা চেয়ে দায়ের করা রিটের শুনানির জন্য আগামী ১ মার্চ দিন ধার্য করেছেন হাইকোর্ট। বিচারপতি খিজির আহমেদ চৌধুরী ও বিচারপতি মো. জিয়াউল হকের বেঞ্চ এ আদেশ দেন।

রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট ইউনুছ আলী আকন্দ, যিনি ১৮ ফেব্রুয়ারি জনস্বার্থে আবেদনটি দায়ের করেন এবং সনদের কার্যকারিতা স্থগিতও চান। রিটে মন্ত্রিপরিষদ সচিব, আইন সচিব, জাতীয় ঐকমত্য কমিশন ও প্রধান নির্বাচন কমিশনারসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে।

একই সঙ্গে ১২ ফেব্রুয়ারির গণভোটের বৈধতা চ্যালেঞ্জ ও ১৩ ফেব্রুয়ারির ফল বাতিল চেয়ে পৃথক রিট করেছেন অ্যাডভোকেট এ বি এম আতাউল মজিদ তৌহিদ।
Please open Telegram to view this post
VIEW IN TELEGRAM
6
This media is not supported in your browser
VIEW IN TELEGRAM
আর তোমাদের রব বলেছেন, তোমরা আমাকে ডাক, আমি তোমাদের ডাকে সাড়া দেব।
19👍2
🚨একনজরে আজকের তারাবীহ

রমাদান ০৮

সূরা তাওবার বাকী অংশ থেকে সূরা ইউনুস এবং সূরা হুদের কিছু অংশ

বিস্তারিতঃ

https://t.me/Islam_Insight/12675
https://t.me/Islam_Insight/12676
Please open Telegram to view this post
VIEW IN TELEGRAM
8
This media is not supported in your browser
VIEW IN TELEGRAM
🚨উত্তরাখণ্ডে নামাজরত অবস্থায় বয়স্ক মুসলিমকে মারধর

ভারতের উত্তরাখণ্ড প্রদেশের রুদ্রপুর এলাকায় একটি খোলা মাঠে নামাজ আদায় করছিলেন বয়স্ক মুসলিম ব্যক্তি বিলাল। এসময় অরবিন্দ শর্মা নামে এক উগ্র বিজেপি সন্ত্রাসী মারধর করে এবং জয় শ্রীরাম স্লোগান দিতে বাধ্য করে। নির্যাতনের সময় সন্ত্রাসীটি বলে,

“ব্রাহ্মণের জমিতে নামাজ পড়ার সাহস কীভাবে হলো?”


🔴এই ঘটনা প্রমাণ করে, পবিত্র রমাদান মাসেও ভারতের মুসলিমরা নিরাপদে নেই। সময় যত গড়াচ্ছে, নির্যাতনের মাত্রা তত ব্যাপক আকারে বৃদ্ধি পাচ্ছে।🔴
Please open Telegram to view this post
VIEW IN TELEGRAM
😢251🤬1
This media is not supported in your browser
VIEW IN TELEGRAM
হে আল্লাহ, রমাদান মাসগুলোতে আমাদের অন্তরগুলো পরিশুদ্ধ করার তাওফিক দিন। আমিন।
😢116
🚨শাপলা গণহত্যার নির্দেশদাতা খুনি হাসিনা, প্রমাণ পেয়েছে তদন্ত সংস্থা

২০১৩ সালে শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের ঘটনায় তদন্ত শেষ করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। প্রতিবেদনে বর্বরোচিত এ হত্যাকাণ্ডের নির্দেশদাতা হিসেবে খুনি হাসিনার নাম উঠে এসেছে। এ ঘটনায় খুনি হাসিনাসহ অন্তত ৩০ জনকে আসামি করা হয়েছে।

তদন্ত প্রতিবেদন বলা হয়েছে,
শাপলা চত্বরে গণহত্যার ঘটনায় ৩০ এর বেশি আসামি করা হয়েছে। সরাসরি গণভবন থেকে এই হত্যার নির্দেশ আসে। এজন্য খুনি হাসিনাকে প্রধান আসামি করা হয়েছে। এরপর নাম এসেছে তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দিন খান আলমগীর, প্রতিমন্ত্রী শামসুল হক টুকু ও তৎকালীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফের।


এছাড়াও আসামিদের মধ্যে সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, যুবলীগ সভাপতি ওমর ফারুক, গণজাগরণ মঞ্চের ইমরান এইচ সরকার, শাহরিয়ার কবীর, পুলিশের আইজি হাসান মাহমুদ খোন্দকার, পুলিশ কর্মকর্তা শহিদুল হক, ডিএমপি কমিশনার বেনজীর আহমেদ, র‍্যাবের ডিজি মোখলেস, জিয়াউল আহসান ও পুলিশের আরও কয়েকজন কর্মকর্তার নাম রয়েছে।
Please open Telegram to view this post
VIEW IN TELEGRAM
13🔥3
ভুমিকম্পের মাত্রা ৪.১
😢26
🚨বুথিডং থেকে রোহিঙ্গা কিশোরীকে অপহরণ করেছে সন্ত্রাসী আরাকান আর্মি

নিজ বাহিনীতে জোরপূর্বক নিয়োগের উদ্দেশ্যে ১৬ বছর বয়সী এক রোহিঙ্গা কিশোরীকে অপহরণ করেছে ড্রাগ মাফিয়া সন্ত্রাসী আরাকান আর্মি। স্থানীয় সুত্রের বরাতে জানা গেছে, গত ২১ ফেব্রুয়ারী আরাকানের বুথিডং শহরে এই ঘটনা ঘটে।

অপহৃত কিশোরী শমশুল নবীর কন্যা ও আবুল হাসিমের নাতনি বলে জানা গেছে। তাকে বুথিডংয়ের ফন নিয়ো লেক গ্রাম থেকে অপহরণ করে নিয়ে যাওয়া হয়। স্থানীয় এক বাসিন্দা জানান, মেয়েটিকে নেওয়ার পর তার বাবা মানসিকভাবে ভেঙে পড়েছেন এবং পরিবার এখন পর্যন্ত তার অবস্থান বা শারীরিক অবস্থার বিষয়ে কোনো তথ্য পায়নি।

স্থানীয়দের দাবি,
সন্ত্রাসী আরাকান আর্মি তাদের বাহিনীতে নারীদের নিয়োগে চাপ সৃষ্টি করছে। মানুষ আতঙ্কে দিন কাটাচ্ছে এবং মেয়েদের লুকিয়ে রাখছে যাতে তাদের নিতে না পারে।”


বাসিন্দারা আরও জানান, বুথিডং শহরে অপ্রাপ্তবয়স্ক মেয়েদের জোরপূর্বক নিয়োগের চেষ্টা ও অপহরণের ঘটনা প্রতিনিয়ত ঘটছে। অপহরণ ও জোরপূর্বক নিয়োগের আশঙ্কায় বহু পরিবার বাড়িঘর ছেড়ে পালাচ্ছে জানিয়েছেন স্থানীয়রা।
Please open Telegram to view this post
VIEW IN TELEGRAM
🤬18😢21
🚨 Ramadan Naseehah: Day 08

প্রতিদিন কুরআন তিলাওয়াতের পাশাপাশি বাংলা অর্থ এবং সংক্ষিপ্ত তাফসীর অধ্যয়ন করুন।

কুরআন থেকে প্রাপ্ত শিক্ষা নিজ জীবনে বাস্তবায়ন করুন।

আপনার সালাতে যদি মনোযোগ না থাকে, তাহলে সালাতে পঠিত সূরা ও দুয়ার বাংলা অর্থ মুখস্ত করে নিন। ইন শা আল্লাহ এই পদ্ধতি আপনার সালাতে মনোযোগ বহুগুণে বাড়িয়ে দিবে।
Please open Telegram to view this post
VIEW IN TELEGRAM
8
This media is not supported in your browser
VIEW IN TELEGRAM
আর আল্লাহ মোত্তাকীদেরকে তাদের সাফল্যসহ নাজাত দিবেন
15👍1
🔴 কক্সবাজারে এলপিজি গ্যাসপাম্পে ভয়াবহ বিস্ফোরণ, আগুনে দগ্ধ অন্তত ১০

কক্সবাজারের কলাতলী এলাকায় বুধবার রাতে এন আলম এলপিজি গ্যাসপাম্পে ভয়াবহ বিস্ফোরণ ঘটে। সন্ধ্যায় ট্যাংক থেকে গ্যাস বের হয়ে আগুন ধরে যায়। প্রথমে কর্মীরা আগুন নেভানোর চেষ্টা করলেও রাত সাড়ে নয়টার দিকে এক ভয়ানক বিস্ফোরণে আগুন ছড়িয়ে পড়ে।

এতে আশপাশের অনেক ঘরবাড়ি এবং গ্যারেজসহ প্রায় ৩০টি গ্যারেজে রাখা গাড়ি পুড়ে গেছে। আগুনে অন্তত ১০ জন দগ্ধ হয়ে হাসপাতালে ভর্তি, যাদের মধ্যে ৯ জন উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন।

সেনাবাহিনী, বিমানবাহিনী, পুলিশ ও ফায়ার সার্ভিসের যৌথ প্রচেষ্টায় রাত পৌনে দুইটার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
😢9
৩ মার্চ থেকে ট্রেনের ঈদযাত্রার টিকিট বিক্রি শুরু


আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি আগামী ৩ মার্চ থেকে শুরু হতে যাচ্ছে। বুধবার বাংলাদেশ রেলওয়ে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, ঘরমুখো যাত্রীদের সুবিধার্থে এবারও শতভাগ টিকিট অনলাইনে বিক্রি করা হবে।

৩ মার্চ পাওয়া যাবে ১৩ মার্চের টিকিট এবং পর্যায়ক্রমে ৯ মার্চ পর্যন্ত চলবে ১৯ মার্চের অগ্রিম টিকিট বিক্রি। একইভাবে ফিরতি যাত্রার টিকিট বিক্রি শুরু হবে ১৩ মার্চ থেকে, যা চলবে ১৯ মার্চ পর্যন্ত।

যাত্রীচাপ সামলাতে নিয়মিত ট্রেনের পাশাপাশি ৫ জোড়া বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। বিশেষ রুটগুলোর মধ্যে রয়েছে ঢাকা-দেওয়ানগঞ্জ, চট্টগ্রাম-চাঁদপুর, জয়দেবপুর-পার্বতীপুর এবং কিশোরগঞ্জ অভিমুখে দুটি রুট।

একজন যাত্রী সর্বোচ্চ ৪টি টিকিট কিনতে পারবেন এবং টিকিট না পাওয়া যাত্রীদের জন্য ভ্রমণের দিন স্টেশন থেকে ২৫ শতাংশ স্ট্যান্ডিং টিকিট দেওয়া হবে।

নিরাপত্তা নিশ্চিতে ১৬ মার্চ থেকে আন্তঃনগর ট্রেনের সাপ্তাহিক ছুটি বাতিল করা হয়েছে। এছাড়া স্টেশনগুলোতে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নজরদারি থাকবে এবং টিকিটবিহীন যাত্রীদের প্রবেশ ঠেকাতে বিশেষ কড়াকড়ি আরোপ করা হবে।

১৯ মার্চ থেকে ঈদের দিন সন্ধ্যা পর্যন্ত জরুরি পণ্যবাহী ট্রেন ছাড়া অন্য সব মালবাহী ট্রেন চলাচল বন্ধ থাকবে।
10
This media is not supported in your browser
VIEW IN TELEGRAM
🚨 ভারতের উত্তরপ্রদেশের গজিয়াবাদ এলাকায় স্থানীয় উগ্র বিজেপি সন্ত্রাসী সত্যম পণ্ডিত মুসলিম মালিকানাধীন একটি গরুর মাংসের দোকানে গিয়ে হুমকি দেয়,

যদি আগামী মঙ্গলবার এই দোকান খোলা দেখি, তাহলে দোকানে আগুন লাগিয়ে দিবো।


🔴মুলত এরকম হুমকি দিয়ে মুসলিমদের ব্যবসা-বাণিজ্য বন্ধ করার নতুন পাঁয়তারা শুরু করেছে উগ্র আরএসএস সন্ত্রাসীরা। লক্ষ্য একটাই, মুসলিমদেরকে আর্থিকভাবে দুর্বল করে ফেলা।🔴
Please open Telegram to view this post
VIEW IN TELEGRAM
😢15🤬2
🚨গাজা অবরোধ ভাঙতে মার্চে সুমুদ ফ্লোটিলার নতুন মিশন

ফ্রিডম ও সুমুদ ফ্লোটিলা জোট ২০২৬ সালের মার্চ–এপ্রিলে ইসরায়েলের গাজা অবরোধ ভাঙার উদ্দেশ্যে বড় আকারের একটি নৌ–মিশন পরিচালনার পরিকল্পনা করছে।

আয়োজকদের মতে, এই মিশনে ১০০টির বেশি জাহাজ এবং ৩,০০০–এর বেশি অংশগ্রহণকারী যুক্ত হওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।


তাদের ঘোষণা অনুযায়ী, বহরটি গাজায় মানবিক সহায়তা পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে যাত্রা করবে। অংশগ্রহণকারীদের মধ্যে বিভিন্ন দেশের মানবাধিকারকর্মী, চিকিৎসক, আইনজীবী ও স্বেচ্ছাসেবক থাকার কথা জানানো হয়েছে।
Please open Telegram to view this post
VIEW IN TELEGRAM
24
🚨কিউবার নিরাপত্তা অভিযানে যুক্তরাষ্ট্রে বসবাসকারী চারজন নিহত

কিউবার নিরাপত্তা বাহিনীর অভিযানে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় নিবন্ধিত একটি স্পিডবোটে চারজন নিহত ও ছয়জন আহত হয়েছেন। বুধবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে কিউবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

বিবৃতিতে দাবি করা হয়, স্পিডবোটটি কিউবার জলসীমায় প্রবেশ করে নিরাপত্তা বাহিনীর ওপর গুলি চালায়। কিউবার উত্তর উপকূলের কায়ো ফ্যালকোনেস থেকে প্রায় এক মাইল উত্তর-পূর্বে এ গুলিবিনিময়ের ঘটনা ঘটে।

কিউবার নিরাপত্তা বাহিনী দাবি করেন নৌকাটিতে যুক্তরাষ্ট্রে বসবাসকারী কিউবানরা ছিলেন, যারা কিউবায় অনুপ্রবেশের চেষ্টা করছিল।
Please open Telegram to view this post
VIEW IN TELEGRAM
👍82😁1
আজকের দুয়া
14👍1