Islam Insight
9.39K subscribers
17.1K photos
7.61K videos
13 files
588 links
আল্লাহর পথে, সত্যের সাথে

Website: https://islaminsight.net

Facebook: facebook.com/insightislam5

Youtube: youtube.com/@IslamInsight1

Twitter: twitter.com/islaminsight1

Telegram: https://t.me/Islam_insight

Instagram: instagram.com/islam_insight1/
Download Telegram
This media is not supported in your browser
VIEW IN TELEGRAM
🔴 মসজিদে আগুন ও কুরআন পুড়িয়েছে নেপালের উগ্র হিন্দুত্ববাদীরা

নেপালের রৌতাহাট জেলার গৌর ওয়ার্ড–৫ এলাকায় একদল উগ্র হিন্দুত্ববাদী সন্ত্রাসী গোষ্ঠী পরিকল্পিতভাবে স্থানীয় মুসলিমদের লক্ষ্য করে সহিংস হামলা চালায়। এসময় তারা দুটি মসজিদে অগ্নিসংযোগ করে এবং আরেকটি মসজিদে ভাঙচুর চালিয়ে ধর্মীয় স্থাপনাগুলোর মারাত্মক ক্ষতি সাধন করে।

হামলার সময় সন্ত্রাসীরা আশপাশের বেশ কয়েকটি মুসলিম বাড়িঘরেও ভাঙচুর ও ক্ষতিসাধন করে, যার ফলে বহু পরিবার আতঙ্ক ও অনিশ্চয়তার মধ্যে পড়ে যায়। হামলাকারীরা একটি মসজিদের ভেতরে প্রবেশ করে পবিত্র কুরআনে আগুন লাগিয়ে দেয়।

স্থানীয়দের মতে, এ হামলা ছিল উদ্দেশ্যপ্রণোদিত এবং সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের মধ্যে ভয় ও ভীতি ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে পরিচালিত।

ঘটনার পর পুরো এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে এবং আক্রান্ত মুসলিমরা নিজেদের নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগে রয়েছেন।

দোষীদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা না নেওয়া হলে এ ধরনের হামলা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা।
Please open Telegram to view this post
VIEW IN TELEGRAM
🤬22😢3🤣32
🔴 সুপ্রিম কোর্টের রায়ে বন্ধ ট্রাম্পের অতিরিক্ত শুল্ক

বিশ্বের বিভিন্ন দেশের ওপর প্রেসিডেন্ট Donald Trump আরোপিত অতিরিক্ত শুল্ক সুপ্রিম কোর্টের নির্দেশে বন্ধ হচ্ছে। স্থানীয় সময় মঙ্গলবার রাত ১২টা ১ মিনিট থেকে শুল্ক সংগ্রহ স্থগিতের ঘোষণা দিয়েছে U.S. Customs and Border Protection।

কার্গো সিস্টেমস মেসেজিং সার্ভিসের মাধ্যমে জাহাজ পরিচালনাকারীদের জানানো হয়েছে, আইইইপিএ ১৯৭৭ সম্পর্কিত সব শুল্ক কোড নিষ্ক্রিয় করা হচ্ছে।

২০২৫ সালের ২ এপ্রিল ট্রাম্প ১০ শতাংশ "বেইসলাইন" ও "রেসিপ্রোকাল ট্যারিফ" চালু করেন যা চীন, ভারত, কানাডা, মেক্সিকো ও ব্রাজিলসহ বিভিন্ন দেশের সঙ্গে বাণিজ্য টানাপোড়েনে ব্যবহৃত হয়।

গত ২১ ফেব্রুয়ারি আদালত রায় দেয়, আইইইপিএ প্রেসিডেন্টকে একতরফাভাবে এমন শুল্ক আরোপের ক্ষমতা দেয় না যা এখন মাঠপর্যায়ে কার্যকর হচ্ছে।
Please open Telegram to view this post
VIEW IN TELEGRAM
👏11🤣1
This media is not supported in your browser
VIEW IN TELEGRAM
যে ব্যক্তি রাতের প্রহরে সিজদাবনত হয়ে ও দাঁড়িয়ে আনুগত্য প্রকাশ করে, আখিরাতকে ভয় করে..
14👍1
🚨একনজরে আজকের তারাবীহ

রমাদান ০৭

সূরা আনফাল (৩৪ -৭৫) থেকে সূরা তাওবা (১-৯২) আয়াত

বিস্তারিতঃ

https://t.me/Islam_Insight/12660
https://t.me/Islam_Insight/12661
Please open Telegram to view this post
VIEW IN TELEGRAM
10
🚨এপ*স্টেইন ফাইল: সাবেক ব্রিটিশ রাষ্ট্রদূত গ্রেপ্তার

যুক্তরাজ্যের মন্ত্রিসভায় থাকাকালে অসদাচরণ করার সন্দেহে দেশটির সাবেক রাষ্ট্রদূত পিটার ম্যান্ডেলসনকে (৭২) গ্রেপ্তার করেছে লন্ডন পুলিশ। যুক্তরাষ্ট্রের কুখ্যাত যৌ*ন অপরাধী জেফ*রি এপস্টে*ইনের সঙ্গে তার সম্পর্কের কথা প্রকাশ্যে আসার পর ওয়াশিংটনে নিযুক্ত যুক্তরাজ্যের রাষ্ট্রদূত ম্যান্ডেলসকে বরখাস্ত করেছিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। এরই ধারাবাহিকতায় গ্রেপ্তার হলেন তিনি। খবর রয়টার্সের।

যুক্তরাজ্যের কূটনৈতিক পেশায় সবচেয়ে সম্মানজনক নিয়োগ হলো ওয়াশিংটনে রাষ্ট্রদূত হওয়া। এপস্টে*ইনের সঙ্গে সম্পর্কের গভীরতা পরিষ্কার হতে শুরু করার পর সেপ্টেম্বরে ওই পদ থেকে অপসারিত হন ম্যান্ডেলসন ।


যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের প্রকাশ করা একটি নথিতে বলা হয়েছে, তিনি যুক্তরাজ্যের মন্ত্রী থাকাকালে রাষ্ট্রীয় সংবেদনশীল তথ্যও এপস্টে*ইনের কাছে পাচার করেছিলেন।
Please open Telegram to view this post
VIEW IN TELEGRAM
16
🚨 ঐতিহাসিক আম্মুরিয়ার যুদ্ধ

রমাদানে বদর ফাতহে মক্কা বিজয়ের ইতিহাস আমরা জানি। কিন্তু এই রমাদানেই ইতিহাসের গতিপথ পরিবর্তনকারী এক যুদ্ধ সংঘটিত হয়ছিল, যার মাধ্যমে রোমদের দম্ভ চূর্ণ - বিচূর্ণ হয়ে গেছিলো, তার ইতিহাস আমরা কয়জন জানি ? সেই ঐতিহাসিক যুদ্ধের নাম আম্মুরিয়ার যুদ্ধ। এটি আব্বাসীয় শাসনামলের সর্বশ্রেষ্ঠ যুদ্ধ নামেও পরিচিত।

বিস্তারিতঃ https://islaminsight.net/2026/6780/
Please open Telegram to view this post
VIEW IN TELEGRAM
17👍5
🚨সন্ত্রাসী আরাকান আর্মির কাছে পণ্য পাচারকালে ১৮০০ বস্তা সিমেন্টসহ ১৮ পাচারকারী আটক

কক্সবাজারের টেকনাফ উপজেলার বিচ্ছিন্ন দ্বীপ সেন্টমার্টিনে কোস্ট গার্ডের পৃথক দুই অভিযানে সন্ত্রাসী আরাকান আর্মির কাছে পাচারকালে এক হাজার ৬০০ বস্তা সিমেন্টসহ ১৮ পাচারকারী আটক হয়েছে। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বিকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার মধ্যরাত ১টার দিকে 'অপারেশন সমুদ্র প্রহরায় নিয়োজিত কোস্ট গার্ড জাহাজ 'কামরুজ্জামান' টেকনাফের সেন্টমার্টিন ইউনিয়নের ছেঁড়াদ্বীপের দক্ষিণ-পশ্চিম সংলগ্ন সমুদ্র এলাকায় বিশেষ অভিযান চালায়।

অভিযানকালে ওই এলাকায় সন্দেহজনক ১টি ফিশিং বোটে তল্লাশি চালিয়ে অবৈধভাবে শুল্ক-কর ফাঁকি দিয়ে সন্ত্রাসী আরাকান আর্মির কাছে পাচারের উদ্দেশ্যে বহন করা প্রায় ৫ লাখ টাকা মূল্যের ১০০০ বস্তা সিমেন্ট উদ্ধার ও পাচার কাজে ব্যবহৃত ফিশিং বোটসহ ১০ জন পাচারকারীকে আটক করা হয়।


অপরদিকে রাত ৩টার দিকে 'অপারেশন কোরাল দ্বীপে' নিয়োজিত কোস্ট গার্ড জাহাজ 'অপূর্ব বাংলা' সেন্টমার্টিন ইউনিয়নের ছেঁড়াদ্বীপের দক্ষিণ-পশ্চিম সংলগ্ন সমুদ্র এলাকায় আরেকটি বিশেষ অভিযান চালায়।

অভিযানকালে ওই এলাকায় সন্দেহজনক ১টি ফিশিং বোটে তল্লাশি চালিয়ে অবৈধভাবে শুল্ক-কর ফাঁকি দিয়ে সন্ত্রাসী আরাকান আর্মির কাছে পাচারের উদ্দেশ্যে বহন করা প্রায় ৩ লাখ টাকা মূল্যের ৬০০ বস্তা সিমেন্ট উদ্ধার ও পাচার কাজে ব্যবহৃত ফিশিং বোটসহ ৮ জন পাচারকারীকে আটক করা হয়।

🔴ড্রাগ মাফিয়া সন্ত্রাসী আরাকান আর্মি প্রতিনিয়ত বাংলাদেশের পণ্য মিয়ানমারে পাচার করছে। যার ফলে বাংলাদেশের বাজারে পণ্যের মূল্য স্বাভাবিকের তুলনায় বৃদ্ধি পাচ্ছে। এই সন্ত্রাসীরা একদিকে বাংলাদেশের সার্বভৌমত্বের হুমকি হয়ে দাঁড়িয়েছে, আর অন্যদিকে বাংলাদেশের বাজারে তাদের হস্তক্ষেপে বাজারে পণ্যের স্বাভাবিক দাম বৃদ্ধি পাচ্ছে।🔴
Please open Telegram to view this post
VIEW IN TELEGRAM
👍10🔥2
Media is too big
VIEW IN TELEGRAM
🚨প্রবলবৃষ্টিতে গাজাজুড়ে বন্যাঃ পানিবন্দী হাজারো ফিলিস্তিনি

আজ মঙ্গলবার ভোরে প্রবল বৃষ্টিতে গাজা উপত্যকা জুড়ে বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহৃত তাবুগুলো প্লাবিত হয়েছে। পবিত্র রমাদান মাস শুরুর পর এটিই ছিল প্রথম শীতকালীন ঝড়, যা ইতোমধ্যে ভয়াবহ মানবিক পরিস্থিতিকে জটিল করে তুলেছে।

গাজার সিভিল ডিফেন্স জানিয়েছে,
ভারী বৃষ্টির কারণে বাস্তুচ্যুতদের শিবির প্লাবিত হওয়ার বিষয়ে রাতভর তারা একাধিক জরুরি কল পেয়েছে। দক্ষিণ গাজার খান ইউনিস-এর পশ্চিমে আল-মাওয়াসি এলাকায় বন্যার পানিতে তাবু ডুবে যাওয়ার পর উদ্ধারকারী দল কয়েকটি পরিবারকে উদ্ধার করেছে বলে সংস্থাটি জানায়।


🔴এছাড়া পশ্চিম গাজায়, বিশেষ করে আল-রিমাল এলাকা ও বন্দর সংলগ্ন এলাকায় তাবুগুলোতে পানি ঢুকে পড়েছে।🔴
Please open Telegram to view this post
VIEW IN TELEGRAM
😢24💔9
🚨 Ramadan Naseehah: Day 07

আধ্যাত্মিক প্রোডাক্টিভিটি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তাই নিজেকে প্রশ্ন করুনঃ

আল্লাহ আমার রোযা কবুল করবেন তো? সকল সুন্নাহ নামাজ সময়মত আদায় করেছি তো? কুরআন পড়া হয়েছে?


রামাদান শুধু সেহরি আর ইফতার করার মাস নয়। এ মাস হচ্ছে আধ্যাত্মিকতার শিখরে উঠার মাস, ইবাদাতের মজা পাওয়ার মাস। তাই নিয়মিত নিজের রুটিন ও পরিকল্পনা চেক করুন আর যাচাই করুন যে সবকিছু নিয়মমাফিক হচ্ছে কিনা ।
Please open Telegram to view this post
VIEW IN TELEGRAM
12
This media is not supported in your browser
VIEW IN TELEGRAM
আসমানসমূহ ও যমীনের চাবিসমূহ আল্লাহর কাছেই
13👍1
🚨 দক্ষিণ-পূর্ব ব্রাজিলে টানা বৃষ্টিতে বন্যা-ভূমিধস, নিহত অন্তত ২৩

দক্ষিণ-পূর্ব ব্রাজিলের মিনাস জেরাইস রাজ্যে টানা ভারী বৃষ্টিতে ভয়াবহ বন্যা ও ভূমিধসে অন্তত ২৩ জন নিহত হয়েছেন। নিখোঁজ রয়েছেন ৪০ জনের বেশি। সবচেয়ে ক্ষতিগ্রস্ত জুইজ দি ফোরা শহরে ১৮ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

শহরের বহু এলাকা কাদা ও পানিতে তলিয়ে গেছে, নদীর গতিপথ বদলে নতুন স্থানে প্লাবন সৃষ্টি হয়েছে। অন্তত ৪৪০ জন মানুষ ঘরছাড়া হয়েছেন।

পাশের উবা শহরেও প্রাণহানির ঘটনা ঘটেছে। দমকল বাহিনী ও উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপে দিনরাত তল্লাশি চালাচ্ছেন।
Please open Telegram to view this post
VIEW IN TELEGRAM
😢72
Media is too big
VIEW IN TELEGRAM
পবিত্র রমাদানে দামেস্কের ঐতিহাসিক উমাইয়া মসজিদ
22
🚨 গাজা ও পশ্চিম তীরে ত্রাণ নিষেধাজ্ঞা ঠেকাতে ইসরায়েলি সুপ্রিম কোর্টে আবেদন ১৭টি আন্তর্জাতিক সংস্থার

গাজা, পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমে ত্রাণ কার্যক্রম বন্ধের পরিকল্পনার বিরুদ্ধে ইসরায়েলের সুপ্রিম কোর্টে আবেদন করেছে ১৭টি আন্তর্জাতিক সহায়তা সংস্থা। সন্ত্রাসী ইসরাইল সরকার ১ মার্চ থেকে ৩৭টি সংস্থার কাজ বন্ধ করতে চায়।

আন্তর্জাতিক সংস্থাগুলো জরুরি স্থগিতাদেশ ও পূর্ণ বিচারিক পর্যালোচনা চেয়েছে। গত ৩০ ডিসেম্বর ২০২৫-এ তাদের নিবন্ধন নবায়ন ও ফিলিস্তিনি কর্মীদের ব্যক্তিগত তথ্যের তালিকা দিতে ৬০ দিনের নোটিশ দেওয়া হয়।

তারা বলছে, এ শর্ত মানলে কর্মীরা ঝুঁকিতে পড়বেন, মানবিক নিরপেক্ষতা ক্ষুণ্ন হবে এবং ইউরোপীয় তথ্য সুরক্ষা আইন লঙ্ঘিত হতে পারে।

জাতিসংঘ জানিয়েছে, ৭ অক্টোবর ২০২৩ থেকে গাজায় ১৩৩ এনজিওকর্মী নিহত হয়েছেন।

যৌথ বিবৃতিতে আন্তর্জাতিক সহায়তা সংস্থাগুলো বলেছে, তাদের কার্যক্রম বন্ধ করা হলে প্রয়োজনের মধ্যে থাকা লাখো মানুষের জন্য ভয়াবহ মানবিক বিপর্যয় ও অপূরণীয় ক্ষতি দেখা দেবে।
Please open Telegram to view this post
VIEW IN TELEGRAM
2😢2🤬1
🚨 আজ পিলখানা গণহত্যার ১৭ বছর

মর্মান্তিক পিলখানা গণহত্যার ১৭ বছর আজ। হিন্দুত্ববাদী ভারতের প্রেসক্রিপশনে ও তাদের দোসর আওয়ামী লীগের সহযোগিতায় ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি বিডিআরের (বর্তমানে বিজিবি) ঢাকার পিলখানা সদর দপ্তরে বিদ্রোহী নামধারী ভারতীয় দালাল সৈনিকরা তৎকালীন বিডিআর মহাপরিচালক মেজর জেনারেল শাকিল আহমেদসহ ৫৭ জন সেনা কর্মকর্তা এবং মোট ৭৪ জনকে নৃশংসভাবে হত্যা করে।

এই গণহত্যার ঘটনাটি দেশের সার্বভৌমত্বের ওপর বড় আঘাত ছিল। এই হত্যাকান্ডের মাধ্যমে দেশের সেনাবাহিনীকে দূর্বল করতে চেয়েছিলো ভারত, যাতে করে বাংলাদেশকে ভারতের অঙ্গরাজ্য বানানো যায়।

দেশপ্রেমিক সেনাকর্মকর্তাদের নৃশংসভাবে হত্যা করেই ক্ষান্ত হয়নি বিদ্রোহী নামধারী ভারতীয় দালাল সৈনিকেরা, তারা লাশ গুম ও পুড়িয়ে ফেলার চেষ্টা করে। এমনকি পরিবারের সদস্যদের ওপরও নির্যাতন চালায়। ১৭ বছর পেরিয়ে গেলেও আজ এই হত্যাকান্ডের বিচার হয় নি।

🔴বর্তমান নবনির্বাচিত সরকারের উচিত পিলখানা গণহত্যার সঠিক বিচার করা এবং ভবিষ্যতে এধরনের হত্যাকান্ড না ঘটে সেব্যাপারে পদক্ষেপ নেয়া।🔴
Please open Telegram to view this post
VIEW IN TELEGRAM
👍5💔41
🚨 তুরস্কে এফ-১৬ Fighting Falcon যুদ্ধবিমান বিধ্বস্ত, পাইলট নিহত

তুরস্কে একটি F-16 Fighting Falcon যুদ্ধবিমান দুর্ঘটনায় পাইলট নিহত হয়েছেন। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাতে স্থানীয় সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে।

মঙ্গলবার গভীর রাতে বালিকেসির থেকে স্থানীয় সময় রাত ১২টা ৫৬ মিনিটে উড্ডয়নের পরপরই বিমানের সঙ্গে রেডিও ও ট্র্যাকিং যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। পরে উদ্ধারকারী দল ধ্বংসাবশেষ খুঁজে পায়।

কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্ঘটনার সঠিক কারণ জানতে তদন্ত শুরু হয়েছে। উল্লেখ্য, মার্কিন প্রতিষ্ঠান Lockheed Martin নির্মিত এফ-১৬ সাম্প্রতিক সময়ে বিভিন্ন দেশে একাধিক দুর্ঘটনার শিকার হয়েছে।
Please open Telegram to view this post
VIEW IN TELEGRAM
3👏1💔1
🚨জুলাই গনঅভ্যুত্থানে ইন্টারনেট বন্ধ করে গণহত্যার মামলার সাক্ষ্যগ্রহণ শুরু

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থান চলাকালে দেশব্যাপী ইন্টারনেট বন্ধ করে হত্যা, গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দায়ের মামলার প্রথম সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে আজ।

মামলার প্রধান আসামিদের মধ্যে রয়েছে গণহত্যাকারী শেখ হাসিনা-র ছেলে সজীব ওয়াজেদ জয় এবং সাবেক আইসিটি প্রতিমন্ত্রী সন্ত্রাসী জুনায়েদ আহমেদ পলক। সদ্য সাবেক চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম অভিযোগ করেছেন, আইসিটি মন্ত্রণালয়ের মাধ্যমে ইন্টারনেট বন্ধ করে সহিংসতার তথ্য গোপনের নির্দেশ দেওয়া হয়েছিল।


বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে ট্রাইব্যুনাল শুনানি পরিচালনা করছে। গত ১৮ ফেব্রুয়ারি সূচনা বক্তব্য উপস্থাপনের পর আজ থেকে সাক্ষ্যগ্রহণ শুরু হলো।
Please open Telegram to view this post
VIEW IN TELEGRAM
👍61
আজকের দুয়া
16👍1
Media is too big
VIEW IN TELEGRAM
সুরা আশ-শামস (সূর্য)
18
🔴 ২৬ মার্চ ঘিরে প্রত্যাবর্তনের মাস্টারপ্ল্যান করছে নিষিদ্ধ আওয়ামী লীগ

আগামী ২৬ মার্চকে কেন্দ্র করে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা সৃষ্টির আশঙ্কা জোরালো হচ্ছে।

২০২৪ সালের ছাত্র-জনতার অভ্যুত্থানের পর নিষিদ্ধ ও ক্ষমতাচ্যুত ফ্যাসিস্ট আওয়ামী লীগ ২৬ মার্চকে ঘিরে সংগঠিতভাবে রাজনৈতিক অঙ্গনে পুনঃপ্রবেশের কৌশল নিয়েছে বলে একাধিক গোয়েন্দা সূত্র নিশ্চিত করেছে।

বিস্তারিত : https://islaminsight.net/2026/6797/
Please open Telegram to view this post
VIEW IN TELEGRAM
6🤬3🔥2
🔴 পর্তুগালের লিসবনের মার্টিম মনিজে গুলি, বাংলাদেশিসহ আহত ৪

পর্তুগালের রাজধানী লিসবন-এর মার্টিম মনিজ এলাকায় মঙ্গলবার রাত ১২টা ৩৫ মিনিটে গুলির ঘটনায় বাংলাদেশিসহ অন্তত চারজন আহত হয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, কথা-কাটাকাটির জেরে সংঘর্ষ বাধে এবং হঠাৎ গুলি ছোড়া হয়।

আহতদের দ্রুত হাসপাতালে নেওয়া হয়; দুজনের অবস্থা আশঙ্কাজনক, বাকিরা স্থিতিশীল। প্রবাসী সূত্রে নিশ্চিত হওয়া গেছে, আহতদের মধ্যে দুইজন বাংলাদেশি নাগরিক। পুলিশ এলাকা ঘিরে আলামত সংগ্রহ ও সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করছে।

ঘটনার পর স্থানীয় বাংলাদেশি কমিউনিটিতে উদ্বেগ ছড়িয়ে পড়েছে; নিরাপত্তা জোরদারের দাবি উঠেছে।
Please open Telegram to view this post
VIEW IN TELEGRAM
3😢1