Islam Insight
9.4K subscribers
17K photos
7.56K videos
13 files
581 links
আল্লাহর পথে, সত্যের সাথে

Website: https://islaminsight.net

Facebook: facebook.com/insightislam5

Youtube: youtube.com/@IslamInsight1

Twitter: twitter.com/islaminsight1

Telegram: https://t.me/Islam_insight

Instagram: instagram.com/islam_insight1/
Download Telegram
🔴 Google Maps Timeline: অপরাধ তদন্তে নতুন অস্ত্র নাকি গণ-নজরদারির সূচনা?

সাম্প্রতিক বছরগুলোতে যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশে আইনশৃঙ্খলা বাহিনী "Geofence Warrant" নামে একটি পদ্ধতি ব্যবহার শুরু করেছে, যেখানে নির্দিষ্ট কোনো অপরাধস্থলের আশেপাশে থাকা সব মোবাইল ব্যবহারকারীর লোকেশন ডাটা সংগ্রহ করা হয়। এই ডাটা মূলত Google Maps Timeline বা Location History থেকে নেওয়া হচ্ছে।

বিস্তারিত : https://islaminsight.net/2026/6729/
Please open Telegram to view this post
VIEW IN TELEGRAM
1👏1
This media is not supported in your browser
VIEW IN TELEGRAM
আর এর অধিকারী কেবল তারাই হয় যারা মহাভাগ্যবান।
10
🔴 কথিত "বোর্ড অব পিস" এর আড়ালে গাজায় সামরিক ঘাঁটির পরিকল্পনা

যুদ্ধবিধ্বস্ত গাজায় শান্তি ও পুনর্গঠনের লক্ষ্যে গঠিত কথিত "বোর্ড অব পিস" এর আড়ালে ৩৫০ একরজুড়ে একটি বড় সামরিক ঘাঁটি নির্মাণের পরিকল্পনার তথ্য প্রকাশ করেছে The Guardian।

নথি অনুযায়ী, এটি "আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী'র অপারেশনাল সেন্টার হবে, যেখানে প্রায় পাঁচ হাজার সেনার অবস্থানের ব্যবস্থা থাকবে।

২৬টি সাঁজোয়া নজরদারি টাওয়ার, অস্ত্র প্রশিক্ষণ রেঞ্জ, বাঙ্কার ও ভূ-তাত্ত্বিক জরিপের মাধ্যমে সুড়ঙ্গ শনাক্তের পরিকল্পনাও রয়েছে।

ওয়াশিংটনে বৈঠকে Donald Trump ১০ বিলিয়ন ডলার সহায়তার ঘোষণা দেন সেখানে ইন্দোনেশিয়াও সেনা পাঠানোর প্রস্তাব দেয়।

তবে ফিলিস্তিনি প্রতিনিধিত্ব ছাড়াই বৈঠক হওয়ায় সমালোচনা বাড়ছে। আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞ ও আইনজীবী Diana Buttu একে সম্ভাব্য দখলদারিত্ব বলে মন্তব্য করেছেন।
Please open Telegram to view this post
VIEW IN TELEGRAM
🤬151
একনজরে আজকের তারাবীহ
রমাদান ০৩

বিস্তারিতঃ
https://www.facebook.com/share/p/1BdtaeJ3xp/
10
🚨হরমুজ প্রণালি ঘিরে উত্তেজনায় জ্বালানি তেলের দামে ঊর্ধ্বগতি

ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের উত্তেজনা এবং সাময়িক সময়ের জন্য হরমুজ প্রণালি বন্ধ থাকার প্রভাবে বৈশ্বিক জ্বালানি তেলের বাজারে অস্থিরতা দেখা দিয়েছে। বৃহস্পতিবার তেলের দামে ঊর্ধ্বগতি লক্ষ্য করা গেছে বলে জানিয়েছে রয়টার্স।

প্রতিবেদন অনুযায়ী,
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) ব্রেন্ট ফিউচার ২৪ সেন্ট বা ০.৩ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৭০ দশমিক ৫৯ ডলারে পৌঁছেছে। একই সময়ে মার্কিন ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম ২৮ সেন্ট বা ০.৪ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৬৫ দশমিক ৪৭ ডলারে লেনদেন হয়েছে। পরে ডব্লিউটিআইয়ের দাম ১ দশমিক ১৬ ডলার বা ১ দশমিক ৮ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৬৬ দশমিক ৩৫ ডলারে দাঁড়ায়।


🔴বিশ্লেষকদের মতে, হরমুজ প্রণালি দিয়ে বিশ্বে সরবরাহ হওয়া মোট তেলের প্রায় ২০ শতাংশ পরিবাহিত হয়। ফলে এই জলপথে জাহাজ চলাচল ব্যাহত হলে বৈশ্বিক জ্বালানি সরবরাহে বড় ধরনের প্রভাব পড়তে পারে।🔴
Please open Telegram to view this post
VIEW IN TELEGRAM
7👍2😢1
This media is not supported in your browser
VIEW IN TELEGRAM
সিরিয়ার আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ইফতারের পূর্বমুহূর্তে রাস্তায় থাকা সাধারণ মানুষদের মাঝে খেজুর ও পানি বিতরণ করছে।
39
This media is not supported in your browser
VIEW IN TELEGRAM
সূরা মুলক | ক্বারী আব্দুল আযীয শুকরি আল জাযায়েরী |
11
This media is not supported in your browser
VIEW IN TELEGRAM
🔴 মন্দিরের সামনে মুসলিম ব্যবসায়ীর দোকান থাকায়, উগ্র হিন্দুত্ববাদীদের হামলা

ভারতের পুনেতে একজন মুসলিম ব্যক্তির মালিকানাধীন একটি মুরগির দোকানে উগ্র হিন্দুত্ববাদীরা হামলা চালিয়ে সবকিছু ভাঙচুর করে দিয়েছে।

সেই মুসলিম দোকানদারের "দোষ" শুধু এই ছিল যে, ওই দোকানটি একটি মন্দিরের সামনে ছিল। অসহায় সেই মুসলিম দোকানদার কিছু বুঝে ওঠার আগেই একদল উগ্র হিন্দুত্ববাদী এসে হামলা চালায়।

বিজেপি শাসনে ভারতে এভাবেই টার্গেট করে মুসলিম ব্যবসায়ীদের পঙ্গু করে দিচ্ছে আরএসএস ও বিজেপির দালালরা।
Please open Telegram to view this post
VIEW IN TELEGRAM
🤬25😢51
🚨 Ramadan Naseehah: Day 03

রমাদান প্রোডাক্টিভ বানাতে হলে গুনাহের উপকরণ থেকে দূরে থাকার বিকল্প নেই। তাই গুনাহের সকল উপায় - উপকরণ থেকে দূরে থাকুন।

সাফল্য অর্জনের জন্য সূরা মুমিনুনের প্রথম ১৫ টি আয়াত অর্থ ও তাফসীরসহ অধ্যয়ন করুন।

আপনার বন্ধু ও পরিবারের সদস্যদেরকে নসীহার উদ্দেশ্যে কিছু নসীহামূলক ভিডিও লেকচার শেয়ার করুন।

ইফতারের পূর্বে বেশী করে দুয়া করুন।
Please open Telegram to view this post
VIEW IN TELEGRAM
9
Media is too big
VIEW IN TELEGRAM
সিরিয়ান মুজাহিদীন ভাইদের তারাবীহর সালাত আদায়
22
🚨 ট্রাম্পের শুল্ক আরোপ অবৈধ ঘোষণা করে মার্কিন সুপ্রিম কোর্টের রায়

আন্তর্জাতিক জরুরি অর্থনৈতিক ক্ষমতা আইন ব্যবহার করে ব্যাপক শুল্ক আরোপে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতার সীমা অতিক্রম করেছেন বলে রায় দিয়েছে মার্কিন সুপ্রিম কোর্ট। ছয়-তিন ভোটে দেওয়া রায়ে আদালত জানায়, আইইইপিএ প্রেসিডেন্টকে স্বতন্ত্রভাবে শুল্ক আরোপের ক্ষমতা দেয় না।

কংগ্রেস যদি এমন ক্ষমতা দিতে চাইত, তা স্পষ্টভাবে আইনে উল্লেখ থাকত। পুনর্নির্বাচনের পর ট্রাম্প যুক্তরাষ্ট্রের বহু বাণিজ্য অংশীদারের ওপর নতুন শুল্ক আরোপ করেছিলেন, যা নিয়ে আইনি বিতর্ক শুরু হয়।

এর আগে নিম্ন আদালতও এসব শুল্ক স্থগিত করেছিল। সর্বশেষ রায়ে সেই অবস্থান বহাল থাকল। বিশ্লেষকদের মতে,আদালতের এ রায় ট্রাম্পের বাণিজ্য কৌশলের জন্য বড় ধাক্কা।
Please open Telegram to view this post
VIEW IN TELEGRAM
6
This media is not supported in your browser
VIEW IN TELEGRAM
🚨 রমাদানের দ্বিতীয় দিনে গাজায় ইফতারের দৃশ্য

চারদিকে ধ্বংসস্তূপ, ভাঙা ঘর আর ক্ষতবিক্ষত স্মৃতির মাঝেও পরিবারগুলো সামান্য খাবার সামনে রেখে একসঙ্গে বসছে, সব কষ্টের ভেতরেও তারা আশার আলো আঁকড়ে ধরেছে।

গাজায় রমাদান শুধু রোজা রাখার মাস নয়, এটি ধৈর্য, দৃঢ়তা আর অবিচল ঈমানের এক জীবন্ত সাক্ষ্য।
Please open Telegram to view this post
VIEW IN TELEGRAM
16😢6
🚨 নাইজেরিয়ায় বন্দুকধারীদের হামলায় অন্তত ৫০ জন নিহত

নাইজেরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় জামফারা রাজ্যে বন্দুকধারীদের হামলায় অন্তত ৫০ জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার গভীর রাতে বুককুয়ুম এলাকার একটি গ্রামে মোটরসাইকেলে করে ঢুকে সশস্ত্র হামলাকারীরা শুক্রবার সকাল পর্যন্ত তাণ্ডব চালায়।

তারা বাড়িঘরে আগুন দেয় এবং বেশ কয়েকজন নারী ও শিশুকে অপহরণ করে। স্থানীয় আইনপ্রণেতা হামিসু এ ফারু জানান, অপহৃতদের সঠিক সংখ্যা এখনো নিশ্চিত নয়।

এক বাসিন্দার দাবি, আগের দিনই ১৫০টির বেশি মোটরসাইকেলে সশস্ত্র ব্যক্তিদের চলাচল দেখে নিরাপত্তা বাহিনীকে জানানো হয়েছিল, তবে ব্যবস্থা নেওয়া হয়নি।

সম্প্রতি নাইজার রাজ্যেও একই ধরনের হামলায় বহু মানুষ নিহত হয়েছে, যা অঞ্চলে নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন উদ্বেগ সৃষ্টি করেছে।
Please open Telegram to view this post
VIEW IN TELEGRAM
5
🚨 ড্রাগ মাফিয়া আরাকান আর্মির নিকট পাচারকালে ২ বোটভর্তি সিমেন্টসহ ১৯ জনকে আটক করেছে নৌবাহিনী

সেন্টমার্টিন দ্বীপ সংলগ্ন বঙ্গোপসাগরে বিশেষ অভিযান চালিয়ে দুটি ইঞ্জিনচালিত বোট ও বিপুল পরিমাণ পণ্যসহ ১৯ জনকে আটক করেছে বাংলাদেশ নৌবাহিনী।

বৃহস্পতিবার গভীর সমুদ্রে নৌবাহিনীর জাহাজ ‘প্রত্যাশা’ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে। বাতিঘর থেকে প্রায় ৩৮ মাইল দূরে সন্দেহজনক দুটি বোট থামার সংকেত অমান্য করলে ধাওয়া করে ‘এফবি সীমান্ত’ ও ‘এফবি সুরভি’ আটক করা হয়।

তল্লাশিতে ১১৪০ বস্তা সিমেন্ট, ২৫০ কেজি ডাল-ছোলা, ১৬০ কেজি আদা ও ৩৬০ বোতল এনার্জি ড্রিংক জব্দ করা হয়।

পণ্যগুলো ড্রাগ মাফিয়া আরাকান আর্মির নিকট পাচারের উদ্দেশ্যে নেওয়া হচ্ছিল। আটক ব্যক্তিদের ও জব্দকৃত মালামাল আইনগত প্রক্রিয়ার জন্য নৌবাহিনীর ফরোয়ার্ড বেইজ সেন্টমার্টিনে হস্তান্তর করা হয়েছে।

🔴দীর্ঘদিন ধরে অর্থের লোভে কিছু অসাধু চক্র ড্রাগ মাফিয়া সন্ত্রাসী আরাকান আর্মির সঙ্গে আঁতাত করে সমুদ্রপথে পাচার তৎপরতা চালিয়ে যাচ্ছে। এই চোরাচালান, জলদস্যুতা ও সন্ত্রাসের নেটওয়ার্ক ভেঙে দিতে সমুদ্রসীমায় নৌবাহিনীর টহল ও বিশেষ অভিযান আরও কঠোর ও জোরদার করা সময়ের দাবি।🔴
Please open Telegram to view this post
VIEW IN TELEGRAM
👏7
🚨 নামাজ পড়তে ডাকায় বরিশালে ১৩ বছরের স্কুলছাত্রকে লাথি মেরে হ*ত্যা

বরিশাল জেলার হিজলা উপজেলা-র চরবিশোর গ্রামে নামাজ পড়তে ডাক দেওয়াকে কেন্দ্র করে এক স্কুলছাত্রকে লাথি মেরে হ*ত্যার ঘটনা ঘটেছে। হত্যার পরে ম*রদেহ খালে ফেলে দেওয়া হয়। এ ঘটনায় প্রতিবেশী ঘাতক খুনি মোশারফ বয়াতি প্রাথমিকভাবে হ*ত্যার কথা স্বীকার করেছে।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সকালে স্থানীয়রা খালপাড় থেকে ম*রদেহ উদ্ধার করে সেই খু*নিকে পুলিশের কাছে সোপর্দ করেন। বিষয়টি নিশ্চিত করেছেন বরিশালের সহকারী পুলিশ সুপার তারেক আমান বান্না।

পুলিশের বরাতে জানা যায়, বৃহস্পতিবার এশার নামাজের আগে আরিফ মোশারফের ঘরে যায়। সে সময় মোশারফ খাটে শুয়ে ছিল। আরিফ তাকে নামাজে যাওয়ার জন্য ডাকলে সে উঠতে রাজি হয়নি।

এ নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে আরিফ তাকে চড় দেয় বলে অভিযোগ। এতে ক্ষিপ্ত হয়ে মোশারফ আরিফের বুকে লাথি মারে। এতে ঘটনাস্থলেই আরিফের মৃ*ত্যু হয়।
Please open Telegram to view this post
VIEW IN TELEGRAM
😢231😁1
This media is not supported in your browser
VIEW IN TELEGRAM
🚨হায়দরাবাদে তারাবির চলাকালীন উচ্চস্বরে গান ও জয়-শ্রীরাম স্লোগান দেয় উগ্র হিন্দুত্ববাদী সন্ত্রাসীরা।

ভারতের হায়দরাবাদে ১৯ ফেব্রুয়ারি অ্যাম্বারপেটে তারাবির নামাজ চলাকালে মসজিদের সামনে একটি শোভাযাত্রা থেকে উচ্চ শব্দে গান ও স্লোগান দেয় উগ্র হিন্দুত্ববাদী সন্ত্রাসীরা। ছত্রপতি শিবাজী জয়ন্তী উপলক্ষে মিছিলটি বের হয়েছিল এবং সেই মিছিল মসজিদের তারাবিকে কেন্দ্র করে উচ্চস্বরে গান ও স্লোগান দিতে থাকে উগ্র হিন্দুত্ববাদীরা। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।
Please open Telegram to view this post
VIEW IN TELEGRAM
🤬211
This media is not supported in your browser
VIEW IN TELEGRAM
❝সেদিন বন্ধুরা একে অপরের শত্রু হবে, মুত্তাকীরা ছাড়া।❞
11
আজকের দুয়া
13👍1
This media is not supported in your browser
VIEW IN TELEGRAM
🔴 ভারতের উত্তর প্রদেশে অক্ষয় নামে এক উগ্র হিন্দুত্ববাদী তিনজন মুসলিম পথচারীর ওপর হামলা চালিয়েছে।

প্রত্যক্ষদর্শীদের মতে, রাস্তা ছিল প্রশস্ত এবং সেই উগ্র হিন্দুত্ববাদী (অক্ষয়) চাইলে সহজেই তাদের পাশ কাটিয়ে যেতে পারত। কিন্তু ইচ্ছাকৃতভাবে তাদের পেছনে গিয়ে নিজের মোটর-সাইকেল থামিয়ে হর্ন বাজাতে শুরু করে। এরপর কোনো কারণ ছাড়াই ওই তিনজন মুসলিমকে গালাগালি ও মারধর করতে শুরু করে।

তারা যখন সেখান থেকে সরে যাওয়ার চেষ্টা করে, তখনও অক্ষয় তাদের পিছু নিয়ে কিছু দূর পর্যন্ত মারধর ও নির্যাতন চালিয়ে যায় যা ঘটে সবার সামনে। তবুও কেউ তাদের রক্ষা করতে এগিয়ে আসেনি।

বিজেপির রাষ্ট্রীয় মদদে ভারতে সাম্প্রতিক বছরগুলোতে এভাবেই সংখ্যালঘুদের ওপর প্রকাশ্যে হামলার ঘটনা বেড়েই চলেছে। দোষীদের বিরুদ্ধে হিন্দুত্ববাদী বিজেপি প্রশাসনের কার্যকর ব্যবস্থা না নেওয়ায় এ ধরনের হামলা আরও স্বাভাবিক হয়ে উঠছে এবং উগ্রপন্থীরা আরও উৎসাহিত হচ্ছে।
Please open Telegram to view this post
VIEW IN TELEGRAM
🤬25
🔴 ইউক্রেনের ১০ হাজার ৬০০ কোটি ডলারের ঋণ আটকে দিলো হাঙ্গেরি

ইউক্রেনের জন্য ইইউ বরাদ্দ করা ১০ হাজার ৬০০ কোটি ডলারের ঋণ হাঙ্গেরি স্থগিত করেছে। সামাজিকমাধ্যম এক্সে দেওয়া বার্তায় এ সিদ্ধান্তের কথা জানান হাঙ্গেরির পররাষ্ট্রমন্ত্রী পিটার শ্চিজার্তো।

তার অভিযোগ, ইউক্রেন দ্রুজবা পাইপলাইন বন্ধ করে ইইউ-ইউক্রেন সহযোগিতা চুক্তি লঙ্ঘন করেছে এবং এটি "ব্ল্যাকমেইল"।

১৯৬৪ সালে নির্মিত দ্রুজবা পাইপলাইন রাশিয়া থেকে ইউক্রেন, বেলারুশ, হাঙ্গেরি, স্লোভাকিয়া, চেক রিপাবলিক ও জার্মানিতে তেল সরবরাহ করে আসছিল।

গত ২৭ জানুয়ারি ইউক্রেন রাশিয়াকে চাপে ফেলতে পাইপলাইনটি বন্ধ করে দেয় যা এখনও চালু হয়নি। হাঙ্গেরি জানিয়েছে, পাইপলাইন পুনরায় চালু না হওয়া পর্যন্ত ঋণও আটকে থাকবে।
Please open Telegram to view this post
VIEW IN TELEGRAM
11👏2
🔴 মধ্যপ্রাচ্যে উত্তেজনা, কাতার-বাহরাইন ঘাঁটি থেকে সেনা সরাল যুক্তরাষ্ট্র

মধ্যপ্রাচ্যে সম্ভাব্য উত্তেজনা বৃদ্ধির প্রেক্ষাপটে কাতার ও বাহরাইনের প্রধান সামরিক ঘাঁটি থেকে শত শত মার্কিন সেনা সরিয়ে নিয়েছে যুক্তরাষ্ট্র।

The New York Times পেন্টাগন সূত্রের বরাতে জানিয়েছে, কাতারের আল উদেইদ বিমান ঘাঁটি এবং বাহরাইনে অবস্থিত United States Fifth Fleet সদর দপ্তর থেকে এই পুনর্বিন্যাস করা হয়েছে।

তবে ইরাক, সিরিয়া, কুয়েত, সৌদি আরব, জর্ডান ও সংযুক্ত আরব আমিরাতে মার্কিন উপস্থিতি বহাল রয়েছে। বিশ্লেষকদের মতে, ইরানের ওপর সম্ভাব্য মার্কিন হামলার আশঙ্কায় এটি আগাম সতর্কতামূলক ব্যবস্থা, যাতে পাল্টা হামলার ঝুঁকি কমানো যায়।

উল্লেখ্য আল উদেইদ ঘাঁটিতে সাধারণত প্রায় ১০ হাজার মার্কিন সেনা অবস্থান করে এবং এটি অঞ্চলজুড়ে বিমান অভিযানের প্রধান কেন্দ্র।
Please open Telegram to view this post
VIEW IN TELEGRAM
6😢5