This media is not supported in your browser
VIEW IN TELEGRAM
Please open Telegram to view this post
VIEW IN TELEGRAM
😢39
মিসরের পোর্ট সৈয়দে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ১৮ জন মৎস্যজীবী নিহত এবং ৩ জন আহত হয়েছেন। গত বৃহস্পতিবার থার্টি জুন এক্সিস হাইওয়েতে দুটি কার্গো ট্রাকের মাঝে একটি যাত্রীবাহী পিক-আপ পিষ্ট হলে এই প্রাণহানি ঘটে।
প্রধানমন্ত্রী মোস্তফা মাদবৌলি ওয়াশিংটন থেকে এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। বর্তমানে স্থানীয় প্রশাসন দুর্ঘটনার তদন্ত শুরু করেছে।
মূলত অতিরিক্ত গতি, ভাঙাচোরা রাস্তা এবং ট্রাফিক আইনের শিথিলতার কারণে মিসরে এমন দুর্ঘটনা নিয়মিত ঘটছে।
Please open Telegram to view this post
VIEW IN TELEGRAM
😢6
ব্রাজিলীয় ফুটবল তারকা ও সৌদি ক্লাব আল নাসরের অধিনায়ক ক্যাথলিন সুজা ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। ক্লাব কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে এই খবর নিশ্চিত করে জানায় যে, তিনি সম্প্রতি মক্কায় পবিত্র ওমরাহ পালন করেছেন।
সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করা ভিডিওতে তাকে মক্কায় গভীর ভাবনায় মগ্ন থাকতে দেখা যায় যা বিশ্বজুড়ে ভক্তদের মধ্যে ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে।
আল নাসর তার এই নতুন আধ্যাত্মিক যাত্রায় শুভকামনা জানিয়েছে। ২০১৮ সালে ব্রাজিলের জাতীয় দলে অভিষিক্ত এই রক্ষণভাগের খেলোয়াড় ইন্টার মিলান ও রিয়াল মাদ্রিদের মতো ক্লাবে খেলার পর ২০২৪ সালে সৌদি আরবে যোগ দেন।
Please open Telegram to view this post
VIEW IN TELEGRAM
❤14
সাম্প্রতিক বছরগুলোতে যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশে আইনশৃঙ্খলা বাহিনী "Geofence Warrant" নামে একটি পদ্ধতি ব্যবহার শুরু করেছে, যেখানে নির্দিষ্ট কোনো অপরাধস্থলের আশেপাশে থাকা সব মোবাইল ব্যবহারকারীর লোকেশন ডাটা সংগ্রহ করা হয়। এই ডাটা মূলত Google Maps Timeline বা Location History থেকে নেওয়া হচ্ছে।
বিস্তারিত : https://islaminsight.net/2026/6729/
Please open Telegram to view this post
VIEW IN TELEGRAM
❤1👏1
This media is not supported in your browser
VIEW IN TELEGRAM
আর এর অধিকারী কেবল তারাই হয় যারা মহাভাগ্যবান।
❤10
যুদ্ধবিধ্বস্ত গাজায় শান্তি ও পুনর্গঠনের লক্ষ্যে গঠিত কথিত "বোর্ড অব পিস" এর আড়ালে ৩৫০ একরজুড়ে একটি বড় সামরিক ঘাঁটি নির্মাণের পরিকল্পনার তথ্য প্রকাশ করেছে The Guardian।
নথি অনুযায়ী, এটি "আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী'র অপারেশনাল সেন্টার হবে, যেখানে প্রায় পাঁচ হাজার সেনার অবস্থানের ব্যবস্থা থাকবে।
২৬টি সাঁজোয়া নজরদারি টাওয়ার, অস্ত্র প্রশিক্ষণ রেঞ্জ, বাঙ্কার ও ভূ-তাত্ত্বিক জরিপের মাধ্যমে সুড়ঙ্গ শনাক্তের পরিকল্পনাও রয়েছে।
ওয়াশিংটনে বৈঠকে Donald Trump ১০ বিলিয়ন ডলার সহায়তার ঘোষণা দেন সেখানে ইন্দোনেশিয়াও সেনা পাঠানোর প্রস্তাব দেয়।
তবে ফিলিস্তিনি প্রতিনিধিত্ব ছাড়াই বৈঠক হওয়ায় সমালোচনা বাড়ছে। আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞ ও আইনজীবী Diana Buttu একে সম্ভাব্য দখলদারিত্ব বলে মন্তব্য করেছেন।
Please open Telegram to view this post
VIEW IN TELEGRAM
🤬15❤1
ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের উত্তেজনা এবং সাময়িক সময়ের জন্য হরমুজ প্রণালি বন্ধ থাকার প্রভাবে বৈশ্বিক জ্বালানি তেলের বাজারে অস্থিরতা দেখা দিয়েছে। বৃহস্পতিবার তেলের দামে ঊর্ধ্বগতি লক্ষ্য করা গেছে বলে জানিয়েছে রয়টার্স।
প্রতিবেদন অনুযায়ী,
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) ব্রেন্ট ফিউচার ২৪ সেন্ট বা ০.৩ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৭০ দশমিক ৫৯ ডলারে পৌঁছেছে। একই সময়ে মার্কিন ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম ২৮ সেন্ট বা ০.৪ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৬৫ দশমিক ৪৭ ডলারে লেনদেন হয়েছে। পরে ডব্লিউটিআইয়ের দাম ১ দশমিক ১৬ ডলার বা ১ দশমিক ৮ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৬৬ দশমিক ৩৫ ডলারে দাঁড়ায়।
Please open Telegram to view this post
VIEW IN TELEGRAM
❤7👍2😢1
This media is not supported in your browser
VIEW IN TELEGRAM
সিরিয়ার আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ইফতারের পূর্বমুহূর্তে রাস্তায় থাকা সাধারণ মানুষদের মাঝে খেজুর ও পানি বিতরণ করছে।
❤39
This media is not supported in your browser
VIEW IN TELEGRAM
সূরা মুলক | ক্বারী আব্দুল আযীয শুকরি আল জাযায়েরী |
❤11
This media is not supported in your browser
VIEW IN TELEGRAM
ভারতের পুনেতে একজন মুসলিম ব্যক্তির মালিকানাধীন একটি মুরগির দোকানে উগ্র হিন্দুত্ববাদীরা হামলা চালিয়ে সবকিছু ভাঙচুর করে দিয়েছে।
সেই মুসলিম দোকানদারের "দোষ" শুধু এই ছিল যে, ওই দোকানটি একটি মন্দিরের সামনে ছিল। অসহায় সেই মুসলিম দোকানদার কিছু বুঝে ওঠার আগেই একদল উগ্র হিন্দুত্ববাদী এসে হামলা চালায়।
বিজেপি শাসনে ভারতে এভাবেই টার্গেট করে মুসলিম ব্যবসায়ীদের পঙ্গু করে দিচ্ছে আরএসএস ও বিজেপির দালালরা।
Please open Telegram to view this post
VIEW IN TELEGRAM
🤬25😢5❤1
✅ রমাদান প্রোডাক্টিভ বানাতে হলে গুনাহের উপকরণ থেকে দূরে থাকার বিকল্প নেই। তাই গুনাহের সকল উপায় - উপকরণ থেকে দূরে থাকুন।
✅ সাফল্য অর্জনের জন্য সূরা মুমিনুনের প্রথম ১৫ টি আয়াত অর্থ ও তাফসীরসহ অধ্যয়ন করুন।
✅ আপনার বন্ধু ও পরিবারের সদস্যদেরকে নসীহার উদ্দেশ্যে কিছু নসীহামূলক ভিডিও লেকচার শেয়ার করুন।
✅ ইফতারের পূর্বে বেশী করে দুয়া করুন।
Please open Telegram to view this post
VIEW IN TELEGRAM
❤9
আন্তর্জাতিক জরুরি অর্থনৈতিক ক্ষমতা আইন ব্যবহার করে ব্যাপক শুল্ক আরোপে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতার সীমা অতিক্রম করেছেন বলে রায় দিয়েছে মার্কিন সুপ্রিম কোর্ট। ছয়-তিন ভোটে দেওয়া রায়ে আদালত জানায়, আইইইপিএ প্রেসিডেন্টকে স্বতন্ত্রভাবে শুল্ক আরোপের ক্ষমতা দেয় না।
কংগ্রেস যদি এমন ক্ষমতা দিতে চাইত, তা স্পষ্টভাবে আইনে উল্লেখ থাকত। পুনর্নির্বাচনের পর ট্রাম্প যুক্তরাষ্ট্রের বহু বাণিজ্য অংশীদারের ওপর নতুন শুল্ক আরোপ করেছিলেন, যা নিয়ে আইনি বিতর্ক শুরু হয়।
এর আগে নিম্ন আদালতও এসব শুল্ক স্থগিত করেছিল। সর্বশেষ রায়ে সেই অবস্থান বহাল থাকল। বিশ্লেষকদের মতে,আদালতের এ রায় ট্রাম্পের বাণিজ্য কৌশলের জন্য বড় ধাক্কা।
Please open Telegram to view this post
VIEW IN TELEGRAM
❤6
This media is not supported in your browser
VIEW IN TELEGRAM
চারদিকে ধ্বংসস্তূপ, ভাঙা ঘর আর ক্ষতবিক্ষত স্মৃতির মাঝেও পরিবারগুলো সামান্য খাবার সামনে রেখে একসঙ্গে বসছে, সব কষ্টের ভেতরেও তারা আশার আলো আঁকড়ে ধরেছে।
গাজায় রমাদান শুধু রোজা রাখার মাস নয়, এটি ধৈর্য, দৃঢ়তা আর অবিচল ঈমানের এক জীবন্ত সাক্ষ্য।
Please open Telegram to view this post
VIEW IN TELEGRAM
❤16😢6
নাইজেরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় জামফারা রাজ্যে বন্দুকধারীদের হামলায় অন্তত ৫০ জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার গভীর রাতে বুককুয়ুম এলাকার একটি গ্রামে মোটরসাইকেলে করে ঢুকে সশস্ত্র হামলাকারীরা শুক্রবার সকাল পর্যন্ত তাণ্ডব চালায়।
তারা বাড়িঘরে আগুন দেয় এবং বেশ কয়েকজন নারী ও শিশুকে অপহরণ করে। স্থানীয় আইনপ্রণেতা হামিসু এ ফারু জানান, অপহৃতদের সঠিক সংখ্যা এখনো নিশ্চিত নয়।
এক বাসিন্দার দাবি, আগের দিনই ১৫০টির বেশি মোটরসাইকেলে সশস্ত্র ব্যক্তিদের চলাচল দেখে নিরাপত্তা বাহিনীকে জানানো হয়েছিল, তবে ব্যবস্থা নেওয়া হয়নি।
সম্প্রতি নাইজার রাজ্যেও একই ধরনের হামলায় বহু মানুষ নিহত হয়েছে, যা অঞ্চলে নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন উদ্বেগ সৃষ্টি করেছে।
Please open Telegram to view this post
VIEW IN TELEGRAM
❤5
সেন্টমার্টিন দ্বীপ সংলগ্ন বঙ্গোপসাগরে বিশেষ অভিযান চালিয়ে দুটি ইঞ্জিনচালিত বোট ও বিপুল পরিমাণ পণ্যসহ ১৯ জনকে আটক করেছে বাংলাদেশ নৌবাহিনী।
বৃহস্পতিবার গভীর সমুদ্রে নৌবাহিনীর জাহাজ ‘প্রত্যাশা’ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে। বাতিঘর থেকে প্রায় ৩৮ মাইল দূরে সন্দেহজনক দুটি বোট থামার সংকেত অমান্য করলে ধাওয়া করে ‘এফবি সীমান্ত’ ও ‘এফবি সুরভি’ আটক করা হয়।
তল্লাশিতে ১১৪০ বস্তা সিমেন্ট, ২৫০ কেজি ডাল-ছোলা, ১৬০ কেজি আদা ও ৩৬০ বোতল এনার্জি ড্রিংক জব্দ করা হয়।
পণ্যগুলো ড্রাগ মাফিয়া আরাকান আর্মির নিকট পাচারের উদ্দেশ্যে নেওয়া হচ্ছিল। আটক ব্যক্তিদের ও জব্দকৃত মালামাল আইনগত প্রক্রিয়ার জন্য নৌবাহিনীর ফরোয়ার্ড বেইজ সেন্টমার্টিনে হস্তান্তর করা হয়েছে।
Please open Telegram to view this post
VIEW IN TELEGRAM
👏7
বরিশাল জেলার হিজলা উপজেলা-র চরবিশোর গ্রামে নামাজ পড়তে ডাক দেওয়াকে কেন্দ্র করে এক স্কুলছাত্রকে লাথি মেরে হ*ত্যার ঘটনা ঘটেছে। হত্যার পরে ম*রদেহ খালে ফেলে দেওয়া হয়। এ ঘটনায় প্রতিবেশী ঘাতক খুনি মোশারফ বয়াতি প্রাথমিকভাবে হ*ত্যার কথা স্বীকার করেছে।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সকালে স্থানীয়রা খালপাড় থেকে ম*রদেহ উদ্ধার করে সেই খু*নিকে পুলিশের কাছে সোপর্দ করেন। বিষয়টি নিশ্চিত করেছেন বরিশালের সহকারী পুলিশ সুপার তারেক আমান বান্না।
পুলিশের বরাতে জানা যায়, বৃহস্পতিবার এশার নামাজের আগে আরিফ মোশারফের ঘরে যায়। সে সময় মোশারফ খাটে শুয়ে ছিল। আরিফ তাকে নামাজে যাওয়ার জন্য ডাকলে সে উঠতে রাজি হয়নি।
এ নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে আরিফ তাকে চড় দেয় বলে অভিযোগ। এতে ক্ষিপ্ত হয়ে মোশারফ আরিফের বুকে লাথি মারে। এতে ঘটনাস্থলেই আরিফের মৃ*ত্যু হয়।
Please open Telegram to view this post
VIEW IN TELEGRAM
😢23❤1😁1
This media is not supported in your browser
VIEW IN TELEGRAM
ভারতের হায়দরাবাদে ১৯ ফেব্রুয়ারি অ্যাম্বারপেটে তারাবির নামাজ চলাকালে মসজিদের সামনে একটি শোভাযাত্রা থেকে উচ্চ শব্দে গান ও স্লোগান দেয় উগ্র হিন্দুত্ববাদী সন্ত্রাসীরা। ছত্রপতি শিবাজী জয়ন্তী উপলক্ষে মিছিলটি বের হয়েছিল এবং সেই মিছিল মসজিদের তারাবিকে কেন্দ্র করে উচ্চস্বরে গান ও স্লোগান দিতে থাকে উগ্র হিন্দুত্ববাদীরা। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।
Please open Telegram to view this post
VIEW IN TELEGRAM
🤬21❤1