Media is too big
VIEW IN TELEGRAM
রোহিঙ্গাদের সাথে সৌজন্যমূলক সাক্ষাতে বিলাল এরদোয়ান ও মেসুত ওজিল।
❤14
বকেয়া আকাশসীমা ব্যবহারের ফি পরিশোধ না করায় ভারতীয় বিমান সংস্থা স্পাইসজেটকে বাংলাদেশের আকাশসীমা ব্যবহারের অনুমতি সাময়িকভাবে বন্ধ করেছে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।
এর ফলে কলকাতা থেকে গৌহাটি ও ইম্ফলের মতো রুটে বিমানগুলোকে ঘুরপথে চলতে হচ্ছে, বাড়ছে সময় ও জ্বালানি খরচ। ফ্লাইট ট্র্যাকিং সাইট Flightradar24 এর তথ্যেও বিকল্প দীর্ঘ রুট ব্যবহারের প্রমাণ মিলেছে।
সংস্থার মুখপাত্র বিষয়টিকে "রুটিন" বলে দ্রুত সমাধানের আশ্বাস দিয়েছেন। উল্লেখ্য আর্থিক সংকটে থাকা স্পাইসজেট ২০২৫ সালের ডিসেম্বর প্রান্তিকে ২৬৯.২৭ কোটি রুপি লোকসানের কথাও জানিয়েছে।
Please open Telegram to view this post
VIEW IN TELEGRAM
❤19👍2
রামাদান_০২
সূরা বাকারার বাকী অংশ থেকে সুরা ইমরান (১ - ৯১ আয়াত)
বিস্তারিতঃ
https://t.me/Islam_Insight/12565
https://t.me/Islam_Insight/12567
Please open Telegram to view this post
VIEW IN TELEGRAM
❤8
গতকাল ১৮ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে,উত্তর আরাকান রাজ্যের বুথিডং টাউনশিপ থেকে আসা ৫৩ জন রোহিঙ্গাকে বহনকারী একটি নৌকা নাফ নদীতে ডুবে যায়। তারা সন্ত্রাসী আরাকান আর্মির ক্রমাগত নির্যাতন সইতে না পেরে বাংলাদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল।
এই দলে নারী ও শিশুরাও ছিল। তারা মংডু থেকে যাত্রা শুরু করে কিন্তু নৌকাটি নদীর তীরের কাছাকাছি উল্টে যায়। ফলে অনেকেই শহীদ হন। কিছু মরদেহ উদ্ধার করা হলেও অনেকেই এখনো নিখোঁজ এবং হাতেগোনা কয়েকজনকে জীবিত উদ্ধার করা গেছে।
বিস্তারিত : https://islaminsight.net/2026/6718/
Please open Telegram to view this post
VIEW IN TELEGRAM
😢12❤1
চলতি মাসের প্রথম ১৮ দিনে দেশে ২ বিলিয়ন বা ২০০ কোটি ডলারের বেশি রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। এই সময়ে মোট ২১২ কোটি ৬০ লাখ ডলার দেশে এসেছে। প্রতি ডলার ১২২ টাকা ধরে দেশীয় মুদ্রায় যার পরিমাণ দাঁড়ায় প্রায় ২৬ হাজার কোটি টাকা।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান গণমাধ্যমকে এ তথ্য জানান।
তিনি বলেন,
চলতি ফেব্রুয়ারির প্রথম ১৮ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ২১২ কোটি ৬০ লাখ ডলার। যেখানে গত বছরের একই সময়ে দেশে ১৬৬ কোটি ৭০ লাখ ডলার পাঠিয়েছিলেন প্রবাসীরা।
এর আগে, ফেব্রুয়ারির প্রথম ১৬ দিনে দেশে ১৮০ কোটি ৭০ লাখ ডলার পাঠিয়েছিলেন প্রবাসীরা। এরমধ্যে শুধু ১৬ ফেব্রুয়ারিতেই এসেছিল ১৫ কোটি ২০ লাখ ডলার রেমিট্যান্স। অর্থাৎ, পরের ২ দিনে আরও প্রায় ৩০ কোটি ডলার রেমিট্যান্স এসেছে।
Please open Telegram to view this post
VIEW IN TELEGRAM
❤11
ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান আলোচনার অচলাবস্থার প্রভাবে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম আবারও বৃদ্ধি পেয়েছে। অন্যদিকে, গুরুত্বপূর্ণ তেল উৎপাদনকারী অঞ্চলে উভয় দেশের সামরিক তৎপরতা দাম বাড়ার আরেকটি বড় কারণ।
বৃহস্পতিবার আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের সূচকে ঊর্ধ্বমুখী প্রবণতা লক্ষ্য করা গেছে। খবর রয়টার্সের।
প্রতিবেদন অনুযায়ী,
গতকাল লেনদেনের শুরুতে ব্রেন্ট ফিউচার তেলের দাম ব্যারেল প্রতি ২৩ সেন্ট বা দশমিক ৩ শতাংশ বৃদ্ধি পেয়ে ৭০ দশমিক ৫৮ ডলারে দাঁড়িয়েছে। একই সময়ে মার্কিন ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম ২৫ সেন্ট বা দশমিক চার শতাংশ বেড়ে ব্যারেল প্রতি ৬৫ দশমিক ৪৪ ডলারে দাঁড়িয়েছে।
গত বুধবারও উভয় সূচকে তেলের দাম চার শতাংশের বেশি বৃদ্ধি পেয়েছিল, যা গত ৩০ জানুয়ারির পর সর্বোচ্চ। চলমান উত্তেজনার কারণে সরবরাহ ব্যাহত হওয়ার ঝুঁকিতে ব্যবসায়ীরা এ মূল্য নির্ধারণ করেছেন।
Please open Telegram to view this post
VIEW IN TELEGRAM
❤8
আজ বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি ২০২৬) তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোয়ানের ছেলে বিলাল এরদোয়ান এবং জার্মানির বিশ্বকাপজয়ী সাবেক ফুটবলার Mesut Özil কক্সবাজারের রোহিঙ্গা শরণার্থী শিবিরে একদিনের গুরুত্বপূর্ণ মানবিক সফর সম্পন্ন করেছেন।
সকালেই তারা বিশেষ বিমানে কক্সবাজার পৌঁছে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (RRRC) কার্যালয়ে একটি ব্রিফিংয়ে অংশ নেন, যেখানে রোহিঙ্গাদের বর্তমান পরিস্থিতি, শিক্ষা ও স্বাস্থ্য সংকটসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
এরপর তারা উখিয়ার বিভিন্ন শরণার্থী শিবির, বিশেষ করে বালুখালী ক্যাম্পে তুরস্কের সহায়তায় পরিচালিত ফিল্ড হাসপাতাল ও শিক্ষা কেন্দ্র পরিদর্শন করেন এবং স্থানীয় প্রশাসন ও মানবিক সংস্থাগুলোর সঙ্গে মতবিনিময় করেন।
সফরের অন্যতম আকর্ষণীয় অংশ ছিল রোহিঙ্গা শিশু ও তরুণদের সঙ্গে একটি প্রীতি ফুটবল ম্যাচে অংশগ্রহণ, যেখানে মেসুত ওজিল নিজে মাঠে নেমে তাদের সঙ্গে খেলেন যা শরণার্থীদের মাঝে আনন্দ ও আশার সঞ্চার করে।
দিনব্যাপী কর্মসূচির শেষে তারা রমজানের প্রথম দিনের ইফতার রোহিঙ্গাদের সঙ্গে একসঙ্গে করেন, যা মানবিকতা, সহমর্মিতা এবং মুসলিম ভ্রাতৃত্বের এক শক্তিশালী প্রতীক হিসেবে উঠে আসে।
সেই সঙ্গে রোহিঙ্গাদের নিজ মাতৃভূমিতে নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করতে বৈশ্বিক প্রচেষ্টা অব্যাহত রাখার ওপর বিশেষ গুরুত্বারোপ করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগানের ছেলে বিলাল এরদোগান।
এই সফরের মাধ্যমে তুরস্ক আবারও প্রমাণ করেছে যে তারা শুধু কথায় নয়, বাস্তব কাজের মাধ্যমেও রোহিঙ্গাদের পাশে রয়েছে। শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং মানবিক সহায়তার মাধ্যমে তাদের জীবনমান উন্নয়নে অবদান রাখছে। একই সঙ্গে আন্তর্জাতিকভাবে পরিচিত ব্যক্তিত্বদের এই ধরনের উপস্থিতি বিশ্ববাসীর দৃষ্টি আকর্ষণ করে এবং রোহিঙ্গা সংকটকে নতুনভাবে সামনে নিয়ে আসে।
সব মিলিয়ে, এই সফরটি রোহিঙ্গাদের জন্য যেমন ইতিবাচক বার্তা বহন করে, তেমনি মুসলিম উম্মাহর মধ্যে ভ্রাতৃত্ব, সহানুভূতি ও দায়িত্ববোধের এক উজ্জ্বল দৃষ্টান্ত।
Please open Telegram to view this post
VIEW IN TELEGRAM
❤19
Media is too big
VIEW IN TELEGRAM
হে আল্লাহর জমিনে তাঁর জান্নাতের বান্দারা, এই রমাদানে আল্লাহ আপনাদের ধৈর্য ও ত্যাগকে বরকতময় করুন, আপনাদের রোজা, ইবাদত ও আনুগত্য কবুল করুন। আমিন।
Please open Telegram to view this post
VIEW IN TELEGRAM
❤15
কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন শেষে কক্সবাজারে ফেরার পথে তুরস্কের প্রতিনিধিদলের গাড়িবহরটি দুর্ঘটনার কবলে পড়ে। তবে এতে প্রতিনিধিদলের কেউ আহত হননি। বহরে থাকা সাবেক জার্মান ফুটবলার মেসুত ওজিল ও তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের ছেলে নেকমেদ্দিন বিলাল এরদোয়ান অক্ষত রয়েছেন।
আজ বৃহস্পতিবার সন্ধ্যা সাতটার দিকে কক্সবাজার-টেকনাফ আঞ্চলিক মহাসড়কের উখিয়ার কুতুপালং এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়,
ব্যাটারিচালিত একটি ইজিবাইক (টমটম) হঠাৎ করে গাড়িবহরের সামনে চলে এলে সম্মুখভাগে থাকা পুলিশের একটি গাড়ির সঙ্গে সেটির সংঘর্ষ হয়। এতে ইজিবাইকটি দুমড়েমুচড়ে যায়। চালক আহত হয়েছেন বলে জানা গেছে
Please open Telegram to view this post
VIEW IN TELEGRAM
😢19❤3
১ম রোযাটা কেমন গেল আপনার ? প্রোডাক্টিভ ছিল নাকি কোনমতে পার করেছেন?
আপনার যদি গত বছরের রামাদান আনপ্রোডাক্টিভ কেটে থাকে, তাহলে এ বছর একই ভুলের পুনরাবৃত্তি করবেন না। গেল বছরের ভুলগুলো নিয়ে আক্ষেপ করা বাদ দিন। এবছরের রামাদানকে আরো ভালোভাবে কাটাতে, নিজেকে আরো প্রোডাক্টিভ করতে এবং গত বছরের মত একই ফাঁদে এ বছর না পড়তে এখনই দৃঢ় প্রতিজ্ঞা করে ফেলুন।
আজ জুমাবার। তাই সুরা কাহফ তিলাওয়াত করুন। সেইসাথে বেশি বেশি দরুদ পাঠ করুন।
রমাদানে কিভাবে সফল হবেন তা নিয়ে দেখুন আমাদের ভিডিওঃ https://youtu.be/TWLLpIwSX-I
Please open Telegram to view this post
VIEW IN TELEGRAM
❤13
Media is too big
VIEW IN TELEGRAM
🔴 3D এনিমেশনের সাহায্যে দেখুন, কথিত অপারেশন সিঁদুর চলাকালীন হিন্দুত্ববাদী ভারতের বিরুদ্ধে পাকিস্তানের আকাশযুদ্ধের বিজয়ের কৌশল।
Please open Telegram to view this post
VIEW IN TELEGRAM
🔥14❤4
ভারতের আদানি গ্রুপের সঙ্গে করা খুনি হাসিনার বহুল বিতর্কিত বিদ্যুৎ চুক্তি পর্যালোচনা শুরু করেছে সরকার। সচিবালয়ে অনুষ্ঠিত উচ্চপর্যায়ের বৈঠকে চুক্তির শর্ত, আর্থিক প্রভাব ও আইনি দিক নিয়ে আলোচনা হয়।
জাতীয় রিভিউ কমিটি চুক্তিটিকে দেশের জন্য আত্মঘাতী আখ্যা দিয়ে শর্ত পুনর্বিবেচনা বা বাতিলের সুপারিশ করেছে। আদানি থেকে আমদানি করা বিদ্যুতের দাম অন্যান্য উৎসের তুলনায় অনেক বেশি; ২০২৩-২৪ অর্থবছরে প্রতি ইউনিট গড় মূল্য ছিল ১৪ টাকা ৮৭ পয়সা, যেখানে অন্যান্য উৎসে ৮–১০ টাকার মধ্যে।
বিদ্যুৎ না কিনলেও প্রতি মাসে প্রায় ৪৫০ কোটি টাকা ক্যাপাসিটি চার্জ দিতে হচ্ছে। গত দুই বছরে বিল পরিশোধ হয়েছে ২৪ হাজার কোটি টাকার বেশি। সরকার জনস্বার্থ ও আন্তর্জাতিক বিধিবিধান বিবেচনায় চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছে।
Please open Telegram to view this post
VIEW IN TELEGRAM
🤬10❤1
ইরানকে ১০ থেকে ১৫ দিনের মধ্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তিতে পৌঁছানোর আল্টিমেটাম দিয়েছে ডোনাল্ড ট্রাম্প। নির্ধারিত সময়ের মধ্যে সমঝোতা না হলে সামরিক হামলার মুখোমুখি হতে হবে বলে সতর্ক করে।
ওয়াশিংটনে এক অনুষ্ঠানে ট্রাম্প দাবি করে, ইরানের ওপর আগের হামলাই মধ্যপ্রাচ্যে পরিস্থিতি বদলাতে ভূমিকা রেখেছে। অন্যদিকে পাল্টা হুঁশিয়ারি দিয়েছে তেহরান।
জাতিসংঘে ইরানের স্থায়ী দূত জানিয়েছেন, ইরানে হামলা হলে মধ্যপ্রাচ্যে থাকা যুক্তরাষ্ট্রের ঘাঁটি ও স্থাপনাগুলো লক্ষ্য করে পাল্টা আঘাত হানা হবে। এদিকে মার্কিন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, প্রথমে সীমিত হামলা চালিয়ে ইরানকে চাপ দেওয়া হতে পারে, সমঝোতা না হলে অভিযান বড় আকার নিতে পারে।
Please open Telegram to view this post
VIEW IN TELEGRAM
👏4❤1
This media is not supported in your browser
VIEW IN TELEGRAM
গাজায় সন্ত্রাসী ইসরাইলের হামলায় বিধ্বস্ত আব্বাস মসজিদের ধ্বংসস্তূপের মাঝেই ইফতার করছেন এক ফিলিস্তিনি পরিবার
😢29
জুলাই গণঅভ্যুত্থানের সময় ইন্টারনেট বন্ধ করে সহিংসতার তথ্য গোপনের অভিযোগে সজীব ওয়াজেদ জয় ও জুনাইদ আহমেদ পলকের বিরুদ্ধে বিচারিক কার্যক্রম শুরু হয়েছে।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম অভিযোগ করেন, ২০২৪ সালের জুলাই-আগস্টে পরিকল্পিতভাবে ইন্টারনেট পরিষেবা বন্ধ করা হয়, যাতে দেশে চলা হত্যাযজ্ঞের খবর আন্তর্জাতিক মহলে পৌঁছাতে না পারে।
প্রসিকিউশনের দাবি, জয়ের নির্দেশে প্রথমে ইন্টারনেটের গতি কমানো হয়, পরে দেশজুড়ে সম্পূর্ণ শাটডাউন কার্যকর করা হয়। এর ফলে আন্দোলনরতদের ওপর হামলা, নির্যাতন ও গণহত্যার তথ্য আড়াল করা সহজ হয়।
ট্রাইব্যুনাল-১ এ মামলার প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে।
Please open Telegram to view this post
VIEW IN TELEGRAM
👍12❤2
ইরানে সম্ভাব্য হামলার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রকে নিজেদের সামরিক ঘাঁটি ব্যবহারের অনুমতি দেয়নি যুক্তরাজ্য। অতীতে যুক্তরাষ্ট্র আরএএফ ফেয়ারফোর্ড ও দিয়েগো গার্সিয়া ঘাঁটি ব্যবহার করলেও এবার অনুমতি মেলেনি।
The Times জানিয়েছে, চাগোস দ্বীপপুঞ্জ ও যৌথ ঘাঁটি লিজ চুক্তি নিয়ে মার্কিন প্রেসিডেন্ট Donald Trump-এর সমালোচনার পেছনে এ সিদ্ধান্ত ভূমিকা রাখতে পারে।
যুক্তরাজ্য সরকারি মুখপাত্র সামরিক বিষয়ে মন্তব্য না করলেও বলেছেন, যুক্তরাষ্ট্র-ইরান রাজনৈতিক প্রক্রিয়াকে সমর্থন করে লন্ডন এবং আঞ্চলিক নিরাপত্তাই তাদের অগ্রাধিকার।
অন্যদিকে The Telegraph-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, দক্ষিণ-পশ্চিম ইংল্যান্ডের সুইন্ডনের কাছে অবস্থিত রয়্যাল এয়ার ফোর্সের একটি ঘাঁটি ব্যবহারের প্রস্তাব দিয়েছিল ওয়াশিংটন। তবে আন্তর্জাতিক আইন লঙ্ঘনের আশঙ্কায় সেই অনুমতি দেয়নি ব্রিটিশ সরকার।
Please open Telegram to view this post
VIEW IN TELEGRAM
👍10
This media is not supported in your browser
VIEW IN TELEGRAM
Please open Telegram to view this post
VIEW IN TELEGRAM
😢39
মিসরের পোর্ট সৈয়দে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ১৮ জন মৎস্যজীবী নিহত এবং ৩ জন আহত হয়েছেন। গত বৃহস্পতিবার থার্টি জুন এক্সিস হাইওয়েতে দুটি কার্গো ট্রাকের মাঝে একটি যাত্রীবাহী পিক-আপ পিষ্ট হলে এই প্রাণহানি ঘটে।
প্রধানমন্ত্রী মোস্তফা মাদবৌলি ওয়াশিংটন থেকে এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। বর্তমানে স্থানীয় প্রশাসন দুর্ঘটনার তদন্ত শুরু করেছে।
মূলত অতিরিক্ত গতি, ভাঙাচোরা রাস্তা এবং ট্রাফিক আইনের শিথিলতার কারণে মিসরে এমন দুর্ঘটনা নিয়মিত ঘটছে।
Please open Telegram to view this post
VIEW IN TELEGRAM
😢6