Islam Insight
9.4K subscribers
17K photos
7.56K videos
13 files
581 links
আল্লাহর পথে, সত্যের সাথে

Website: https://islaminsight.net

Facebook: facebook.com/insightislam5

Youtube: youtube.com/@IslamInsight1

Twitter: twitter.com/islaminsight1

Telegram: https://t.me/Islam_insight

Instagram: instagram.com/islam_insight1/
Download Telegram
🚨 শনিবারের মধ্যে ইরানে হামলার প্রস্তুতি যুক্তরাষ্ট্রের

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে। মার্কিন সংবাদমাধ্যম CBS News এক প্রতিবেদনে জানিয়েছে, যুক্তরাষ্ট্রের শীর্ষ সামরিক কর্মকর্তারা প্রেসিডেন্ট Donald Trump-কে অবহিত করেছেন যে, তারা আগামী শনিবারের মধ্যেই ইরানে হামলা চালানোর জন্য প্রস্তুত।

প্রতিবেদনে বলা হয়, বুধবার যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা হোয়াইট হাউসের সিচুয়েশন রুমে বৈঠক করেছেন। তবে সামরিক কর্মকর্তাদের বরাতে জানানো হয়েছে, ইরানে হামলার বিষয়ে ট্রাম্প এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেননি।


কর্মকর্তারা বিষয়টিকে “পরিবর্তনশীল ও চলমান” হিসেবে উল্লেখ করেছেন। কারণ, সম্ভাব্য হামলার পর ইরান কী ধরনের প্রতিক্রিয়া জানাতে পারে এবং এর ফলে মধ্যপ্রাচ্যে কী ধরনের পরিস্থিতি সৃষ্টি হতে পারে- সেসব বিষয় বিশ্লেষণ করছে হোয়াইট হাউস।
Please open Telegram to view this post
VIEW IN TELEGRAM
🤬9
Media is too big
VIEW IN TELEGRAM
আল্লাহর আয়াত অস্বীকারকারীদের পরিণাম...
😢14
😢151
🔴 কক্সবাজারে আছেন এরদোয়ানের ছেলে বিলাল, সঙ্গে মেসুত ওজিল

তুরস্কের প্রেসিডেন্ট Recep Tayyip Erdoğan এর ছেলে বিলাল এরদোয়ান ও বিশ্বকাপজয়ী ফুটবলার মেসুত ওজিল বর্তমানে কক্সবাজারে অবস্থান করছেন। আজ সকালে পৌঁছে তারা রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শনের কর্মসূচি শুরু করেন।

মানবিক কার্যক্রমের অংশ হিসেবে শিবিরের জীবনযাত্রা, শিক্ষা ও স্বাস্থ্যসেবা সরেজমিনে দেখার পাশাপাশি স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট সংস্থার প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময়ের কথা রয়েছে।

তুরস্ক দীর্ঘদিন ধরে রোহিঙ্গা সংকটে সহায়তা দিয়ে আসছে বিশেষ করে তুর্কি কোঅপারেশন অ্যান্ড কো-অর্ডিনেশন এজেন্সি (টিকা) বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করছে। উখিয়া ও টেকনাফ এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।

ইফতার বা সহায়তা কার্যক্রমে অংশ নেওয়ার সম্ভাবনাও রয়েছে। সংশ্লিষ্টরা মনে করছেন, এই সফর আন্তর্জাতিক পরিসরে রোহিঙ্গা ইস্যুতে সচেতনতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
Please open Telegram to view this post
VIEW IN TELEGRAM
12
12👍1
Media is too big
VIEW IN TELEGRAM
রোহিঙ্গা ক্যাম্প সফরে আছেন এরদোগানের ছেলে বিলাল এরদোগান ও মেসুত ওজিল।
11
Media is too big
VIEW IN TELEGRAM
রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে বিলাল ও মেসুত অজিল; আজ যেসব কার্যক্রম করবেন তারা
12
🔴 দুপুরের দিকে মেসুত ওজিল ও বিলাল এরদোয়ান বিশ্বের বৃহত্তম রোহিঙ্গা শরণার্থী শিবিরে পৌঁছান এবং তারা ২০২৬ সালের প্রথম ইফতার রোহিঙ্গাদের সাথে করবেন।

বর্তমানে তারা কক্সবাজারের রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প (১৩) থেকে ক্যাম্প (৯)-এ এসেছেন এবং পরে ক্যাম্প (৪)-এ ফিরে যাবেন, যেখানে রোহিঙ্গাদের সঙ্গে একসঙ্গে ইফতারে অংশ নেবেন।
Please open Telegram to view this post
VIEW IN TELEGRAM
Please open Telegram to view this post
VIEW IN TELEGRAM
13
This media is not supported in your browser
VIEW IN TELEGRAM
আর তোমরা তোমাদের রবের কাছে ইস্তিগফার কর অতঃপর তারই কাছে তাওবা কর।
12
Media is too big
VIEW IN TELEGRAM
রোহিঙ্গাদের সাথে সৌজন্যমূলক সাক্ষাতে বিলাল এরদোয়ান ও মেসুত ওজিল।
14
🔴 বকেয়া ফি না দেওয়ায় ভারতীয় বিমান সংস্থা স্পাইসজেটের জন্য আকাশসীমা বন্ধ করলো বাংলাদেশ

বকেয়া আকাশসীমা ব্যবহারের ফি পরিশোধ না করায় ভারতীয় বিমান সংস্থা স্পাইসজেটকে বাংলাদেশের আকাশসীমা ব্যবহারের অনুমতি সাময়িকভাবে বন্ধ করেছে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।

এর ফলে কলকাতা থেকে গৌহাটি ও ইম্ফলের মতো রুটে বিমানগুলোকে ঘুরপথে চলতে হচ্ছে, বাড়ছে সময় ও জ্বালানি খরচ। ফ্লাইট ট্র্যাকিং সাইট Flightradar24 এর তথ্যেও বিকল্প দীর্ঘ রুট ব্যবহারের প্রমাণ মিলেছে।

সংস্থার মুখপাত্র বিষয়টিকে "রুটিন" বলে দ্রুত সমাধানের আশ্বাস দিয়েছেন। উল্লেখ্য আর্থিক সংকটে থাকা স্পাইসজেট ২০২৫ সালের ডিসেম্বর প্রান্তিকে ২৬৯.২৭ কোটি রুপি লোকসানের কথাও জানিয়েছে।
Please open Telegram to view this post
VIEW IN TELEGRAM
19👍2
🚨একনজরে আজকের_তারাবীহ

রামাদান_০২

সূরা বাকারার বাকী অংশ থেকে সুরা ইমরান (১ - ৯১ আয়াত)


বিস্তারিতঃ

https://t.me/Islam_Insight/12565
https://t.me/Islam_Insight/12567
Please open Telegram to view this post
VIEW IN TELEGRAM
8
🔴 পবিত্র রমাদান মাসেও রোহিঙ্গাদের জোরপূর্বক তাড়িয়ে দিয়ে মৃত্যুর নৌকায় তুলে দিচ্ছে সন্ত্রাসী আরাকান আর্মি

গতকাল ১৮ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে,উত্তর আরাকান রাজ্যের বুথিডং টাউনশিপ থেকে আসা ৫৩ জন রোহিঙ্গাকে বহনকারী একটি নৌকা নাফ নদীতে ডুবে যায়। তারা সন্ত্রাসী আরাকান আর্মির ক্রমাগত নির্যাতন সইতে না পেরে বাংলাদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল।

এই দলে নারী ও শিশুরাও ছিল। তারা মংডু থেকে যাত্রা শুরু করে কিন্তু নৌকাটি নদীর তীরের কাছাকাছি উল্টে যায়। ফলে অনেকেই শহীদ হন। কিছু মরদেহ উদ্ধার করা হলেও অনেকেই এখনো নিখোঁজ এবং হাতেগোনা কয়েকজনকে জীবিত উদ্ধার করা গেছে।

বিস্তারিত : https://islaminsight.net/2026/6718/
Please open Telegram to view this post
VIEW IN TELEGRAM
😢121
🚨ফেব্রুয়ারির ১৮ দিনে ২ বিলিয়ন ছাড়াল রেমিট্যান্স

চলতি মাসের প্রথম ১৮ দিনে দেশে ২ বিলিয়ন বা ২০০ কোটি ডলারের বেশি রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। এই সময়ে মোট ২১২ কোটি ৬০ লাখ ডলার দেশে এসেছে। প্রতি ডলার ১২২ টাকা ধরে দেশীয় মুদ্রায় যার পরিমাণ দাঁড়ায় প্রায় ২৬ হাজার কোটি টাকা।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান গণমাধ্যমকে এ তথ্য জানান।

তিনি বলেন,
চলতি ফেব্রুয়ারির প্রথম ১৮ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ২১২ কোটি ৬০ লাখ ডলার। যেখানে গত বছরের একই সময়ে দেশে ১৬৬ কোটি ৭০ লাখ ডলার পাঠিয়েছিলেন প্রবাসীরা।


এর আগে, ফেব্রুয়ারির প্রথম ১৬ দিনে দেশে ১৮০ কোটি ৭০ লাখ ডলার পাঠিয়েছিলেন প্রবাসীরা। এরমধ্যে শুধু ১৬ ফেব্রুয়ারিতেই এসেছিল ১৫ কোটি ২০ লাখ ডলার রেমিট্যান্স। অর্থাৎ, পরের ২ দিনে আরও প্রায় ৩০ কোটি ডলার রেমিট্যান্স এসেছে।
Please open Telegram to view this post
VIEW IN TELEGRAM
11
🚨মার্কিন-ইরান উত্তেজনায় বেড়েছে বিশ্ববাজারে তেলের দাম

ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান আলোচনার অচলাবস্থার প্রভাবে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম আবারও বৃদ্ধি পেয়েছে। অন্যদিকে, গুরুত্বপূর্ণ তেল উৎপাদনকারী অঞ্চলে উভয় দেশের সামরিক তৎপরতা দাম বাড়ার আরেকটি বড় কারণ।

বৃহস্পতিবার আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের সূচকে ঊর্ধ্বমুখী প্রবণতা লক্ষ্য করা গেছে। খবর রয়টার্সের।

প্রতিবেদন অনুযায়ী,
গতকাল লেনদেনের শুরুতে ব্রেন্ট ফিউচার তেলের দাম ব্যারেল প্রতি ২৩ সেন্ট বা দশমিক ৩ শতাংশ বৃদ্ধি পেয়ে ৭০ দশমিক ৫৮ ডলারে দাঁড়িয়েছে। একই সময়ে মার্কিন ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম ২৫ সেন্ট বা দশমিক চার শতাংশ বেড়ে ব্যারেল প্রতি ৬৫ দশমিক ৪৪ ডলারে দাঁড়িয়েছে।


গত বুধবারও উভয় সূচকে তেলের দাম চার শতাংশের বেশি বৃদ্ধি পেয়েছিল, যা গত ৩০ জানুয়ারির পর সর্বোচ্চ। চলমান উত্তেজনার কারণে সরবরাহ ব্যাহত হওয়ার ঝুঁকিতে ব্যবসায়ীরা এ মূল্য নির্ধারণ করেছেন।
Please open Telegram to view this post
VIEW IN TELEGRAM
8
🚨কক্সবাজারে একদিনের সফরে বিলাল এরদোয়ান ও ওজিল: রোহিঙ্গাদের প্রত্যাবাসনে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের দাবি

আজ বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি ২০২৬) তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোয়ানের ছেলে বিলাল এরদোয়ান এবং জার্মানির বিশ্বকাপজয়ী সাবেক ফুটবলার Mesut Özil কক্সবাজারের রোহিঙ্গা শরণার্থী শিবিরে একদিনের গুরুত্বপূর্ণ মানবিক সফর সম্পন্ন করেছেন।

সকালেই তারা বিশেষ বিমানে কক্সবাজার পৌঁছে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (RRRC) কার্যালয়ে একটি ব্রিফিংয়ে অংশ নেন, যেখানে রোহিঙ্গাদের বর্তমান পরিস্থিতি, শিক্ষা ও স্বাস্থ্য সংকটসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

এরপর তারা উখিয়ার বিভিন্ন শরণার্থী শিবির, বিশেষ করে বালুখালী ক্যাম্পে তুরস্কের সহায়তায় পরিচালিত ফিল্ড হাসপাতাল ও শিক্ষা কেন্দ্র পরিদর্শন করেন এবং স্থানীয় প্রশাসন ও মানবিক সংস্থাগুলোর সঙ্গে মতবিনিময় করেন।

সফরের অন্যতম আকর্ষণীয় অংশ ছিল রোহিঙ্গা শিশু ও তরুণদের সঙ্গে একটি প্রীতি ফুটবল ম্যাচে অংশগ্রহণ, যেখানে মেসুত ওজিল নিজে মাঠে নেমে তাদের সঙ্গে খেলেন যা শরণার্থীদের মাঝে আনন্দ ও আশার সঞ্চার করে।

দিনব্যাপী কর্মসূচির শেষে তারা রমজানের প্রথম দিনের ইফতার রোহিঙ্গাদের সঙ্গে একসঙ্গে করেন, যা মানবিকতা, সহমর্মিতা এবং মুসলিম ভ্রাতৃত্বের এক শক্তিশালী প্রতীক হিসেবে উঠে আসে।

সেই সঙ্গে রোহিঙ্গাদের নিজ মাতৃভূমিতে নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করতে বৈশ্বিক প্রচেষ্টা অব্যাহত রাখার ওপর বিশেষ গুরুত্বারোপ করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগানের ছেলে বিলাল এরদোগান।


এই সফরের মাধ্যমে তুরস্ক আবারও প্রমাণ করেছে যে তারা শুধু কথায় নয়, বাস্তব কাজের মাধ্যমেও রোহিঙ্গাদের পাশে রয়েছে। শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং মানবিক সহায়তার মাধ্যমে তাদের জীবনমান উন্নয়নে অবদান রাখছে। একই সঙ্গে আন্তর্জাতিকভাবে পরিচিত ব্যক্তিত্বদের এই ধরনের উপস্থিতি বিশ্ববাসীর দৃষ্টি আকর্ষণ করে এবং রোহিঙ্গা সংকটকে নতুনভাবে সামনে নিয়ে আসে।

সব মিলিয়ে, এই সফরটি রোহিঙ্গাদের জন্য যেমন ইতিবাচক বার্তা বহন করে, তেমনি মুসলিম উম্মাহর মধ্যে ভ্রাতৃত্ব, সহানুভূতি ও দায়িত্ববোধের এক উজ্জ্বল দৃষ্টান্ত।


🔴তুরস্কের মতো অন্যান্য দেশ, বিশেষ করে মুসলিম দেশগুলো যদি একইভাবে এগিয়ে আসে, তাহলে রোহিঙ্গা সংকটের সমাধান আরও দ্রুত সম্ভব হবে এবং তাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের পথ আরও সহজ হবে।🔴
Please open Telegram to view this post
VIEW IN TELEGRAM
19
Media is too big
VIEW IN TELEGRAM
🚨ইজ্জুদ্দিন আল কাসসাম ব্রিগেডঃ

হে আল্লাহর জমিনে তাঁর জান্নাতের বান্দারা, এই রমাদানে আল্লাহ আপনাদের ধৈর্য ও ত্যাগকে বরকতময় করুন, আপনাদের রোজা, ইবাদত ও আনুগত্য কবুল করুন। আমিন।
Please open Telegram to view this post
VIEW IN TELEGRAM
15
🚨রোহিঙ্গা ক্যাম্প থেকে ফেরার পথে দুর্ঘটনায় গাড়িবহর, অক্ষত ওজিল-বিলাল এরদোয়ান

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন শেষে কক্সবাজারে ফেরার পথে তুরস্কের প্রতিনিধিদলের গাড়িবহরটি দুর্ঘটনার কবলে পড়ে। তবে এতে প্রতিনিধিদলের কেউ আহত হননি। বহরে থাকা সাবেক জার্মান ফুটবলার মেসুত ওজিল ও তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের ছেলে নেকমেদ্দিন বিলাল এরদোয়ান অক্ষত রয়েছেন।

আজ বৃহস্পতিবার সন্ধ্যা সাতটার দিকে কক্সবাজার-টেকনাফ আঞ্চলিক মহাসড়কের উখিয়ার কুতুপালং এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়,
ব্যাটারিচালিত একটি ইজিবাইক (টমটম) হঠাৎ করে গাড়িবহরের সামনে চলে এলে সম্মুখভাগে থাকা পুলিশের একটি গাড়ির সঙ্গে সেটির সংঘর্ষ হয়। এতে ইজিবাইকটি দুমড়েমুচড়ে যায়। চালক আহত হয়েছেন বলে জানা গেছে
Please open Telegram to view this post
VIEW IN TELEGRAM
😢193
🚨Ramadan Naseehah: Day 02

১ম রোযাটা কেমন গেল আপনার ? প্রোডাক্টিভ ছিল নাকি কোনমতে পার করেছেন?

আপনার যদি গত বছরের রামাদান আনপ্রোডাক্টিভ কেটে থাকে, তাহলে এ বছর একই ভুলের পুনরাবৃত্তি করবেন না। গেল বছরের ভুলগুলো নিয়ে আক্ষেপ করা বাদ দিন। এবছরের রামাদানকে আরো ভালোভাবে কাটাতে, নিজেকে আরো প্রোডাক্টিভ করতে এবং গত বছরের মত একই ফাঁদে এ বছর না পড়তে এখনই দৃঢ় প্রতিজ্ঞা করে ফেলুন।


আজ জুমাবার। তাই সুরা কাহফ তিলাওয়াত করুন। সেইসাথে বেশি বেশি দরুদ পাঠ করুন।

রমাদানে কিভাবে সফল হবেন তা নিয়ে দেখুন আমাদের ভিডিওঃ
https://youtu.be/TWLLpIwSX-I
Please open Telegram to view this post
VIEW IN TELEGRAM
13
Media is too big
VIEW IN TELEGRAM
আজকের দিনের বিশেষ আমল সূরা কাহাফ তিলাওয়াত
12