✅ রোযা রাখার জন্য নিজের নিয়তকে বিশুদ্ধ করুন। শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য রোযা রাখার নিয়ত করুন।
✅ সেহরিতে উঠার জন্য অনেকগুলো অ্যালার্ম সেট করে রাখুন। বরকতময় সেহরির খাবার কোনভাবেই যাতে মিস না হয়।
✅ প্রতিদিন কুরআন তিলাওয়াতের জন্য ন্যূনতম ৩০ মিনিট সময় নির্ধারণ করে রাখুন।
Please open Telegram to view this post
VIEW IN TELEGRAM
❤15👍2
কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা ও হোয়াইক্যং সীমান্ত এলাকায় পৃথক অভিযানে ৯ লাখ ৮০ হাজার পিস ইয়াবা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বুধবার টেকনাফ ৬৪ বিজিবি ব্যাটালিয়নে সংবাদ ব্রিফিংয়ে অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম জানান, গভীর রাতে সীমান্ত পেরিয়ে আসার সময় সন্দেহভাজনদের চ্যালেঞ্জ করলে গোলাগুলির ঘটনা ঘটে।
পরবর্তীতে যৌথ অভিযানে নাফ নদী ও বেড়িবাঁধ সংলগ্ন এলাকা থেকে ৭ লাখ ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। একই রাতে হোয়াইক্যং এলাকায় আরও ২ লাখ ৭০ হাজার পিস জব্দ করা হয়।
বিজিবির হিসাবে, উদ্ধারকৃত ইয়াবার বাজারমূল্য ২৯ কোটি টাকার বেশি। মাদকগুলো টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
Please open Telegram to view this post
VIEW IN TELEGRAM
👍12❤4
সিরিয়া থেকে সব মার্কিন সেনা ধাপে ধাপে প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। গত সপ্তাহে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ একটি ঘাঁটি খালি করে সেটি সিরিয়ার সরকারের কাছে হস্তান্তর করেছে যুক্তরাষ্ট্র।
Please open Telegram to view this post
VIEW IN TELEGRAM
❤21👍2🔥1
আরাকানের উত্তর মংডু এলাকার নিংচে কিউ গ্রামে এক রোহিঙ্গা নারীকে সংঘবদ্ধ ধর্ষ‘ণের অভিযোগ উঠেছে ড্রাগ মাফিয়া আরাকান আর্মির বিরুদ্ধে।
স্থানীয় সূত্রের দাবি,
৪ ফেব্রুয়ারি বিকেলে ইয়ায় মাউন্টেন ঘাঁটি থেকে আসা আরাকান আর্মির দুই সন্ত্রাসী একটি রোহি‘ঙ্গা বাড়িতে প্রবেশ করে দম্পতিকে বেঁধে নির্যা‘তন চালায়। এ সময় নারীটি ধর্ষ‘ণের শিকার হন এবং প্রাণ বাঁচাতে পালানোর চেষ্টা করলে তার হাতে ছু‘রি দিয়ে আ‘ঘাত করা হয়।
ঘটনার পর রাতে আবারও সন্ত্রাসী আরাকান আর্মির সদস্যরা গ্রামে গিয়ে বিষয়টি প্রকাশ না করার জন্য চাপ সৃষ্টি করে। পরদিন অভিযুক্তদের শিবিরে ডেকে তদন্তের কথা বলা হলেও, স্থানীয়দের মতে শাস্তি ছিল সামান্য এবং ঘটনাটি দ্রুত ধামাচাপা দেওয়া হয়।
Please open Telegram to view this post
VIEW IN TELEGRAM
🤬18
ভারতীয় নিবন্ধিত সামরিক ও বেসামরিক বিমানের জন্য নিজেদের আকাশসীমা বন্ধের মেয়াদ আরও এক মাস বাড়িয়েছে পাকিস্তান। দেশটির বিমানবন্দর কর্তৃপক্ষ নতুন নোটিশ জারি করে জানিয়েছে, আগামী ২৩ মার্চ পর্যন্ত ভারতীয় কোনো বিমান পাকিস্তানের আকাশপথ ব্যবহার করতে পারবে না।
প্রায় ১০ মাস ধরে এই নিষেধাজ্ঞা কার্যকর রয়েছে। ২০২৫ সালের ২৩ এপ্রিল থেকে ভারতীয় বিমানের জন্য আকাশসীমা বন্ধ করে দেয় ইসলামাবাদ। সর্বশেষ ঘোষণার ফলে দুই দেশের মধ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে আকাশপথে নিষেধাজ্ঞা অব্যাহত থাকল।
Please open Telegram to view this post
VIEW IN TELEGRAM
🔥15❤2👍2
This media is not supported in your browser
VIEW IN TELEGRAM
রমাদানের প্রথম দিনে পূর্ব খান ইউনিসে সন্ত্রাসী ইসরাইলী বাহিনীর গুলিতে একজন ফিলিস্তিনি শহীদ হয়েছেন
🤬20😢10
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে। মার্কিন সংবাদমাধ্যম CBS News এক প্রতিবেদনে জানিয়েছে, যুক্তরাষ্ট্রের শীর্ষ সামরিক কর্মকর্তারা প্রেসিডেন্ট Donald Trump-কে অবহিত করেছেন যে, তারা আগামী শনিবারের মধ্যেই ইরানে হামলা চালানোর জন্য প্রস্তুত।
প্রতিবেদনে বলা হয়, বুধবার যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা হোয়াইট হাউসের সিচুয়েশন রুমে বৈঠক করেছেন। তবে সামরিক কর্মকর্তাদের বরাতে জানানো হয়েছে, ইরানে হামলার বিষয়ে ট্রাম্প এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেননি।
কর্মকর্তারা বিষয়টিকে “পরিবর্তনশীল ও চলমান” হিসেবে উল্লেখ করেছেন। কারণ, সম্ভাব্য হামলার পর ইরান কী ধরনের প্রতিক্রিয়া জানাতে পারে এবং এর ফলে মধ্যপ্রাচ্যে কী ধরনের পরিস্থিতি সৃষ্টি হতে পারে- সেসব বিষয় বিশ্লেষণ করছে হোয়াইট হাউস।
Please open Telegram to view this post
VIEW IN TELEGRAM
🤬9
তুরস্কের প্রেসিডেন্ট Recep Tayyip Erdoğan এর ছেলে বিলাল এরদোয়ান ও বিশ্বকাপজয়ী ফুটবলার মেসুত ওজিল বর্তমানে কক্সবাজারে অবস্থান করছেন। আজ সকালে পৌঁছে তারা রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শনের কর্মসূচি শুরু করেন।
মানবিক কার্যক্রমের অংশ হিসেবে শিবিরের জীবনযাত্রা, শিক্ষা ও স্বাস্থ্যসেবা সরেজমিনে দেখার পাশাপাশি স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট সংস্থার প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময়ের কথা রয়েছে।
তুরস্ক দীর্ঘদিন ধরে রোহিঙ্গা সংকটে সহায়তা দিয়ে আসছে বিশেষ করে তুর্কি কোঅপারেশন অ্যান্ড কো-অর্ডিনেশন এজেন্সি (টিকা) বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করছে। উখিয়া ও টেকনাফ এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।
ইফতার বা সহায়তা কার্যক্রমে অংশ নেওয়ার সম্ভাবনাও রয়েছে। সংশ্লিষ্টরা মনে করছেন, এই সফর আন্তর্জাতিক পরিসরে রোহিঙ্গা ইস্যুতে সচেতনতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
Please open Telegram to view this post
VIEW IN TELEGRAM
❤12
Media is too big
VIEW IN TELEGRAM
রোহিঙ্গা ক্যাম্প সফরে আছেন এরদোগানের ছেলে বিলাল এরদোগান ও মেসুত ওজিল।
❤11
Media is too big
VIEW IN TELEGRAM
রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে বিলাল ও মেসুত অজিল; আজ যেসব কার্যক্রম করবেন তারা।
❤12
বর্তমানে তারা কক্সবাজারের রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প (১৩) থেকে ক্যাম্প (৯)-এ এসেছেন এবং পরে ক্যাম্প (৪)-এ ফিরে যাবেন, যেখানে রোহিঙ্গাদের সঙ্গে একসঙ্গে ইফতারে অংশ নেবেন।
Please open Telegram to view this post
VIEW IN TELEGRAM
Please open Telegram to view this post
VIEW IN TELEGRAM
❤13
This media is not supported in your browser
VIEW IN TELEGRAM
আর তোমরা তোমাদের রবের কাছে ইস্তিগফার কর অতঃপর তারই কাছে তাওবা কর।
❤12
Media is too big
VIEW IN TELEGRAM
রোহিঙ্গাদের সাথে সৌজন্যমূলক সাক্ষাতে বিলাল এরদোয়ান ও মেসুত ওজিল।
❤14
বকেয়া আকাশসীমা ব্যবহারের ফি পরিশোধ না করায় ভারতীয় বিমান সংস্থা স্পাইসজেটকে বাংলাদেশের আকাশসীমা ব্যবহারের অনুমতি সাময়িকভাবে বন্ধ করেছে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।
এর ফলে কলকাতা থেকে গৌহাটি ও ইম্ফলের মতো রুটে বিমানগুলোকে ঘুরপথে চলতে হচ্ছে, বাড়ছে সময় ও জ্বালানি খরচ। ফ্লাইট ট্র্যাকিং সাইট Flightradar24 এর তথ্যেও বিকল্প দীর্ঘ রুট ব্যবহারের প্রমাণ মিলেছে।
সংস্থার মুখপাত্র বিষয়টিকে "রুটিন" বলে দ্রুত সমাধানের আশ্বাস দিয়েছেন। উল্লেখ্য আর্থিক সংকটে থাকা স্পাইসজেট ২০২৫ সালের ডিসেম্বর প্রান্তিকে ২৬৯.২৭ কোটি রুপি লোকসানের কথাও জানিয়েছে।
Please open Telegram to view this post
VIEW IN TELEGRAM
❤19👍2
রামাদান_০২
সূরা বাকারার বাকী অংশ থেকে সুরা ইমরান (১ - ৯১ আয়াত)
বিস্তারিতঃ
https://t.me/Islam_Insight/12565
https://t.me/Islam_Insight/12567
Please open Telegram to view this post
VIEW IN TELEGRAM
❤8
গতকাল ১৮ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে,উত্তর আরাকান রাজ্যের বুথিডং টাউনশিপ থেকে আসা ৫৩ জন রোহিঙ্গাকে বহনকারী একটি নৌকা নাফ নদীতে ডুবে যায়। তারা সন্ত্রাসী আরাকান আর্মির ক্রমাগত নির্যাতন সইতে না পেরে বাংলাদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল।
এই দলে নারী ও শিশুরাও ছিল। তারা মংডু থেকে যাত্রা শুরু করে কিন্তু নৌকাটি নদীর তীরের কাছাকাছি উল্টে যায়। ফলে অনেকেই শহীদ হন। কিছু মরদেহ উদ্ধার করা হলেও অনেকেই এখনো নিখোঁজ এবং হাতেগোনা কয়েকজনকে জীবিত উদ্ধার করা গেছে।
বিস্তারিত : https://islaminsight.net/2026/6718/
Please open Telegram to view this post
VIEW IN TELEGRAM
😢12❤1