Islam Insight
9.4K subscribers
17.1K photos
7.58K videos
13 files
585 links
আল্লাহর পথে, সত্যের সাথে

Website: https://islaminsight.net

Facebook: facebook.com/insightislam5

Youtube: youtube.com/@IslamInsight1

Twitter: twitter.com/islaminsight1

Telegram: https://t.me/Islam_insight

Instagram: instagram.com/islam_insight1/
Download Telegram
🔘 ইসলাম ইনসাইট - টেকনোলজি

🔴 চিপ ডিজাইন থেকে টেস্টিং,সেমিকন্ডাক্টর খাতে ৩,৫০০ জনের জন্য জাতীয় স্কিল প্রোগ্রাম

বাংলাদেশের সেমিকন্ডাক্টর খাতকে শক্ত ভিত্তি দিতে বিএসআইএ ও এসআইসিআইপি একসঙ্গে বড় পরিসরের দক্ষতা উন্নয়ন উদ্যোগ শুরু করেছে। এই কর্মসূচিতে ৩,৫০০ জন প্রকৌশল স্নাতক ইইই, ইসিই, সিএসই ও ফলিত পদার্থবিজ্ঞানসহ সংশ্লিষ্ট বিষয়ের হাতেকলমে ছয়টি বিশেষায়িত টেক কোর্সে প্রশিক্ষণ পাবেন।

বিস্তারিত : https://islaminsight.net/2026/6713/
Please open Telegram to view this post
VIEW IN TELEGRAM
7
🔴 আল আকসায় ১ম রমজানের তারাবি আদায় করলেন হাজারো মুসল্লি

ফিলিস্তিনে রমজানের চাঁদ দেখা যাওয়ার পর মঙ্গলবার সন্ধ্যায় প্রথম তারাবির নামাজ আদায় করেন মুসল্লিরা। সেসময় ইমামতি করেন আল-আকসার খতিব শেখ ইউসুফ আবু স্নেইনেহ (হাফি:)।

সেসময় মসজিদ প্রাঙ্গণে উল্লেখযোগ্য সংখ্যক সন্ত্রাসী ইসরায়েলি পুলিশের উপস্থিতি দেখা গেছে।

ফিলিস্তিনের গ্র্যান্ড মুফতি শেখ মোহাম্মদ হুসেইন (হাফি:) চাঁদ দেখার ঘোষণা দেওয়ার পরই মুসল্লিরা সেখানে জড়ো হন।
Please open Telegram to view this post
VIEW IN TELEGRAM
16
This media is not supported in your browser
VIEW IN TELEGRAM
আর নিশ্চয় আমি এই কুরআনে মানুষের জন্য প্রত্যেক প্রকার দৃষ্টান্ত বর্ণনা করেছি।
15
🔴 এরদোগানের ছেলে, বিলাল এরদোয়ান আগামীকাল কক্সবাজার রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শনে যাবেন

১৯ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে বিলাল এরদোয়ান ও আন্তর্জাতিক ফুটবলার মেসুত ওজিল কক্সবাজারের রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শনে যাবেন।

আয়োজকদের তথ্য অনুযায়ী, তারা রমজানের প্রথম ইফতারে শরণার্থীদের সঙ্গে অংশ নেবেন এবং আশ্রয়কেন্দ্র ও শিক্ষা প্রতিষ্ঠান ঘুরে দেখবেন।

সফরটি যৌথভাবে সমন্বয় করছে রিফিউজি রিলিফ অ্যান্ড রিপ্যাট্রিয়েশন কমিশনার (RRRC) ও তুর্কি কোঅপারেশন অ্যান্ড কো-অর্ডিনেশন এজেন্সি। প্রতিনিধি দলটি তুরস্ক-সমর্থিত নয়টি স্কুলের একটি পরিদর্শন করতে পারে।

কর্মসূচিতে RRRC কার্যালয়ে ব্রিফিং, শিক্ষা ও স্বাস্থ্যসেবা স্থাপনা পরিদর্শন, যুব ও ক্রীড়া কার্যক্রমে অংশগ্রহণ এবং রোহিঙ্গা কমিউনিটির সঙ্গে মতবিনিময় অন্তর্ভুক্ত থাকবে।

সফরকারীরা দীর্ঘদিন ধরে রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ার জন্য বাংলাদেশের জনগণের প্রতি কৃতজ্ঞতা জানাবেন বলে জানা গেছে।
Please open Telegram to view this post
VIEW IN TELEGRAM
11
রাসূলুল্লাহ্‌ (ﷺ) নতুন চাঁদ দেখলে এ দোয়া বলতেন। রমযান ও সকল মাসের নতুন চাঁদ দেখে এ দোয়া পাঠ করা সুন্নাহ।
20
আসসালামু আ'লাইকুম ওয়ারহমাতুল্লাহি ওবারকাতুহু

ইসলাম ইনসাইটের পক্ষ থেকে সমগ্র মুসলিম উম্মাহকে পবিত্র মাহে রমাদানের শুভেচ্ছা ও মোবারকবাদ জানাচ্ছি । আলহামদুলিল্লাহ, বছর ঘুরে আবারও আমাদের মাঝে ফিরে এসেছে ইবাদাত, ত্যাগ, আত্মশুদ্ধি ও বিজয়ের মাস রমাদান।

এই মাস প্রতিটি মুমিনের হৃদয়ে নবজাগরণ সৃষ্টি করে। তাকওয়া অর্জন, নিজেকে গুনাহ থেকে পরিশুদ্ধ করার এবং আল্লাহর আরও নিকটবর্তী হওয়ার এক মহাসুযোগ নিয়ে আসে রমাদান।

রমাদান আমাদের শিখায় সংযম, ধৈর্য ও আত্মনিয়ন্ত্রণ। আসুন, এই বরকতময় মাসে আমরা বেশি বেশি কিয়ামুল লাইল আদায় করি, কুরআনের সাথে সম্পর্ক দৃঢ় করি, জিকির ও ইবাদাতে সময় ব্যয় করি এবং আন্তরিকভাবে দোয়া করি। নিজেদেরকে পরিশুদ্ধ, সচেতন ও দায়িত্বশীল মুমিন হিসেবে গড়ে তোলাই হোক আমাদের লক্ষ্য।


আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করি—তিনি যেন এই মাসকে আমাদের জন্য রহমত, মাগফিরাত ও জাহান্নাম থেকে মুক্তির মাস হিসেবে কবুল করেন; আমাদের অন্তরকে পরিশুদ্ধ করেন; দ্বীনের পথে আমাদের অটল রাখেন; এবং আমাদের রোজা, তারাবীহ ও সকল নেক আমল কবুল করে নেন।

🔴অবশ্যই বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা মজলুম মুসলিমদের জন্য দুয়া করতে ভুলবেন না। সেইসাথে মজলুমদের পক্ষে লড়াইরত মানুষদের জন্য বেশি বেশি দুয়া করুন, যাতে আল্লাহ তাদের দ্রুত বিজয় দান করেন। আমীন ইয়া রব্বাল আ'লামীন।🔴
Please open Telegram to view this post
VIEW IN TELEGRAM
17😁1
🚨 একনজরে আজকের তারাবীহ

রামাদান_০১

সূরা ফাতিহা থেকে সূরা বাকারাঃ ২০১ আয়াত


বিস্তারিতঃ

https://t.me/Islam_Insight/12546
https://t.me/Islam_Insight/12547
Please open Telegram to view this post
VIEW IN TELEGRAM
14😁1
🚨জয়-পলকের মানবতাবিরোধী অপরাধের মামলায় সাক্ষ্যগ্রহণ ২৫ ফেব্রুয়ারি

ক্ষমতাচ্যুত শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় ও সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের বিরুদ্ধে চব্বিশের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান চলাকালীন ইন্টারনেট বন্ধ করে হত্যাসহ মানবতাবিরোধী অপরাধের মামলায় সাক্ষ্যগ্রহণ আগামী ২৫ ফেব্রুয়ারি।

প্রসিকিউসন পক্ষে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বুধবার (১৮ ফেব্রুয়ারি) এ মামলায় সূচনা বক্তব্য উপস্থাপন করেন। আজ বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ সাক্ষ্যগ্রহণের দিন ধার্য করে আদেশ দেন।
Please open Telegram to view this post
VIEW IN TELEGRAM
11
🚨গোপন পারমাণবিক পরীক্ষা চালানোর বিষয়ে যা বলছে রাশিয়া

চীন কিংবা রাশিয়া কেউই গোপনে পারমাণবিক পরীক্ষা চালায়নি বলে জানিয়েছেন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেশকভ। ইউরোপের বিভিন্ন দেশ ও যুক্তরাষ্ট্রের ওই অভিযোগ অস্বীকার করে ক্রেমলিন বলেছে, এই ধরনের গোপন পারমাণবিক পরীক্ষার অভিযোগ ভিত্তিহীন। আর এই বিষয়ে যুক্তরাষ্ট্রের করা অভিযোগ চীন আগেই অস্বীকার করেছে।

চলতি মাসের শুরুর দিকে চীন ২০২০ সালে গোপনে একটি পারমাণবিক পরীক্ষা চালিয়েছে বলে অভিযোগ করে যুক্তরাষ্ট্র। একই সঙ্গে পারমাণবিক অস্ত্রের লাগাম টানতে নতুন ও আরও বিস্তৃত একটি অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তির আহ্বান জানায় ওয়াশিংটন। ওই চুক্তিতে রাশিয়ার পাশাপাশি চীনকেও অন্তর্ভুক্ত করার প্রস্তাব দেয় যুক্তরাষ্ট্র।


বুধবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, আমরা নির্দিষ্ট কিছু পরীক্ষার বিষয়ে বহুবার অভিযোগ করতে শুনেছি। এ ক্ষেত্রে রুশ ফেডারেশন ও চীনের নাম এসেছে। রুশ ফেডারেশন কিংবা চীন—কেউই কোনও পারমাণবিক পরীক্ষা চালায়নি।
Please open Telegram to view this post
VIEW IN TELEGRAM
👍3
গতরাতে দক্ষিণ গাজাতে নিজ বাহিনীর গুলিতে একজন দখলদার সন্ত্রাসী নিহত হয়েছে। নিহত সন্ত্রাসীটি ইসরাইলের প্যারাট্রুপার টিমের সদস্য ছিল।
18😁11👍2
🚨নাইজেরিয়ায় খনিতে গ্যাস বিস্ফোরণে নিহত অন্তত ৩৮

পশ্চিম আফ্রিকার দেশ নাইজেরিয়ার মধ্যাঞ্চলীয় প্লাটো রাজ্যের একটি খনিতে গ্যাস বিস্ফোরণে অন্তত ৩৮ জন সিসা খনি শ্রমিক নিহত হয়েছেন। বুধবারের এই বিস্ফোরণে আরও কয়েকজন আহত হয়েছেন বলে স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন।

ফরাসি বার্তা সংস্থা এএফপিকে প্লাটো রাজ্যের শাসক আলহাজি আলিয়ু আদামু ইদ্রিস বলেছেন, বাশার জেলার কাম্পানিন জুরাক খনিতে বিস্ফোরণে ৩৮ জন নিহত ও ২৭ জন আহত হয়েছেন।

তিনি বলেছেন,
‌‌‘‘খনিতে গ্যাস বিস্ফোরণে এখন পর্যন্ত ৩৮ জনের মৃত্যুর তথ্য নিশ্চিত হওয়া গেছে এবং আরও প্রায় ২৭ জনকে হাসপাতালে পাঠানো হয়েছে।’


পার্শ্ববর্তী আরেকটি খনিতে কর্মরত খনি শ্রমিক ইব্রাহিম দাত্তিজো সানি এএফপিকে বলেছেন, নিহতদের সবাই খনির ভেতরে মাটির নিচে থাকা গর্তে কাজ করছিলেন। স্থানীয় সময় সকাল সাড়ে ৭টা থেকে ৮টার মধ্যে বিস্ফোরণ ঘটে।
Please open Telegram to view this post
VIEW IN TELEGRAM
😢95
Media is too big
VIEW IN TELEGRAM
সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ৪০তম ডিভিশনের সেনাসদস্যরা দারা অঞ্চলে অবস্থিত একটি মসজিদ পরিষ্কার করেছেন। সিরিয়ার বিভিন্ন স্থানে অবস্থিত মসজিদগুলো পরিষ্কার করার এই উদ্যোগের মাধ্যমে সেনাবাহিনী স্থানীয় জনগণের আস্থা ও প্রশংসা অর্জন করছে।
24
🚨রমজানে স্কুল বন্ধ রেখে ছুটির সংশোধিত তালিকা প্রকাশ

অবশেষে পবিত্র রমজানে স্কুল বন্ধ ঘোষণা করেছে শিক্ষা মন্ত্রণালয়। বুধবার স্কুলের ছুটির তালিকা সংশোধন করে তা প্রকাশ করা হয়েছে।

নতুন তালিকা অনুযায়ী, আগামীকাল বৃহস্পতিবার থেকে সরকারি-বেসরকারি মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক বিদ্যালয় বন্ধ থাকবে। এই ছুটি চলবে আগামী ২৬ মার্চ পর্যন্ত। ২৬ মার্চ বৃহস্পতিবার হওয়ায় শিক্ষক-কর্মচারীরা ২৮ মার্চ পর্যন্ত ছুটি কাটাতে পারবেন।

এর আগে গত রোববার এক রিট মামলার শুনানি শেষে পুরো রোজার মাস স্কুল বন্ধ রাখার আদেশ দিয়েছিল হাইকোর্ট। হাইকোর্টের এ আদেশের বিরুদ্ধে আপিল করা হয়েছিল। সেই আপিলে আগের আদেশের ওপর স্থগিতাদেশ দেওয়ায় ছুৃটি নিয়ে শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে ধোঁয়াশা দেখা দেয়।


ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, গণভোট ও শিবরাত্রী ব্রত উপলক্ষে প্রাথমিক, মাধ্যমিক বিদ্যালয় ও কলেজগুলো টানা পাঁচ দিন বন্ধ ছিল। গত সোমবার থেকে প্রতিষ্ঠানগুলোতে ক্লাস শুরু হয়েছে। তবে নির্বাচনের ছুটির সঙ্গে মাদ্রাসাগুলোতে ঈদের রোজা ও ঈদের ছুটি শুরু হয়। মাদ্রাসার ছুটির তালিকা ও বর্ষপঞ্জি অনুযায়ী, আগামী ২৮ মার্চ পর্যন্ত ছুটি চলবে।

এদিকে কলেজের ছুটির তালিকা ও বর্ষপঞ্জি অনুযায়ী, বুধবার থেকে রোজা ও ঈদের ছুটি শুরু হয়েছে। ক্লাস শুরু হবে আগামী ২৯ মার্চ থেকে।
Please open Telegram to view this post
VIEW IN TELEGRAM
8
Forwarded from Islam Insight
২০২৬ সালের রমাদান ক্যালেন্ডার

High Quality Image Download Link:
https://mega.nz/file/JuIlAYhR#DhLJ-F5WRzBv5xHy-FuMP3MaJQP4rxU9OGXKzR7Mwxg
14
🚨Ramadan Naseehah: Day 01

রোযা রাখার জন্য নিজের নিয়তকে বিশুদ্ধ করুন। শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য রোযা রাখার নিয়ত করুন।

সেহরিতে উঠার জন্য অনেকগুলো অ্যালার্ম সেট করে রাখুন। বরকতময় সেহরির খাবার কোনভাবেই যাতে মিস না হয়।

প্রতিদিন কুরআন তিলাওয়াতের জন্য ন্যূনতম ৩০ মিনিট সময় নির্ধারণ করে রাখুন।
Please open Telegram to view this post
VIEW IN TELEGRAM
15👍2
This media is not supported in your browser
VIEW IN TELEGRAM
সূরা আল-বাকারা ১৮৫–১৮৬
16
🚨 টেকনাফ সীমান্তে এক রাতে ৯ লাখ ৮০ হাজার ইয়াবা জব্দ

কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা ও হোয়াইক্যং সীমান্ত এলাকায় পৃথক অভিযানে ৯ লাখ ৮০ হাজার পিস ইয়াবা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বুধবার টেকনাফ ৬৪ বিজিবি ব্যাটালিয়নে সংবাদ ব্রিফিংয়ে অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম জানান, গভীর রাতে সীমান্ত পেরিয়ে আসার সময় সন্দেহভাজনদের চ্যালেঞ্জ করলে গোলাগুলির ঘটনা ঘটে।

পরবর্তীতে যৌথ অভিযানে নাফ নদী ও বেড়িবাঁধ সংলগ্ন এলাকা থেকে ৭ লাখ ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। একই রাতে হোয়াইক্যং এলাকায় আরও ২ লাখ ৭০ হাজার পিস জব্দ করা হয়।

বিজিবির হিসাবে, উদ্ধারকৃত ইয়াবার বাজারমূল্য ২৯ কোটি টাকার বেশি। মাদকগুলো টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
Please open Telegram to view this post
VIEW IN TELEGRAM
👍124
🚨 সিরিয়া থেকে সকল মার্কিন সেনা প্রত্যাহারের সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের

সিরিয়া থেকে সব মার্কিন সেনা ধাপে ধাপে প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। গত সপ্তাহে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ একটি ঘাঁটি খালি করে সেটি সিরিয়ার সরকারের কাছে হস্তান্তর করেছে যুক্তরাষ্ট্র।
Please open Telegram to view this post
VIEW IN TELEGRAM
21👍2🔥1
🚨 মংডুতে রোহিঙ্গা নারীকে সংঘ‘বদ্ধ ধর্ষ‘ণের অভিযোগ ড্রা‘গ মাফি‘য়া আরাকান আর্মির বিরুদ্ধে

আরাকানের উত্তর মংডু এলাকার নিংচে কিউ গ্রামে এক রোহিঙ্গা নারীকে সংঘবদ্ধ ধর্ষ‘ণের অভিযোগ উঠেছে ড্রাগ মাফিয়া আরাকান আর্মির বিরুদ্ধে।

স্থানীয় সূত্রের দাবি,
৪ ফেব্রুয়ারি বিকেলে ইয়ায় মাউন্টেন ঘাঁটি থেকে আসা আরাকান আর্মির দুই সন্ত্রাসী একটি রোহি‘ঙ্গা বাড়িতে প্রবেশ করে দম্পতিকে বেঁধে নির্যা‘তন চালায়। এ সময় নারীটি ধর্ষ‘ণের শিকার হন এবং প্রাণ বাঁচাতে পালানোর চেষ্টা করলে তার হাতে ছু‘রি দিয়ে আ‘ঘাত করা হয়।


ঘটনার পর রাতে আবারও সন্ত্রাসী আরাকান আর্মির সদস্যরা গ্রামে গিয়ে বিষয়টি প্রকাশ না করার জন্য চাপ সৃষ্টি করে। পরদিন অভিযুক্তদের শিবিরে ডেকে তদন্তের কথা বলা হলেও, স্থানীয়দের মতে শাস্তি ছিল সামান্য এবং ঘটনাটি দ্রুত ধামাচাপা দেওয়া হয়।

🔴ড্রাগ মা‘ফিয়া স‘ন্ত্রাসী আরাকান আর্মি রো‘হিঙ্গা মুসলিমদের জনজীবনকে দুর্বিষহ করে তুলেছে। এখনই এই স‘ন্ত্রাসীদের থামানো না গেলে তারা আরও ভয়ংকর গণহ‘ত্যা চালাবে রোহিঙ্গাদের উপর।🔴
Please open Telegram to view this post
VIEW IN TELEGRAM
🤬18
🚨 ভারতীয় বিমানের জন্য আকাশসীমা বন্ধ রাখার মেয়াদ এক মাস বাড়াল পাকিস্তান

ভারতীয় নিবন্ধিত সামরিক ও বেসামরিক বিমানের জন্য নিজেদের আকাশসীমা বন্ধের মেয়াদ আরও এক মাস বাড়িয়েছে পাকিস্তান। দেশটির বিমানবন্দর কর্তৃপক্ষ নতুন নোটিশ জারি করে জানিয়েছে, আগামী ২৩ মার্চ পর্যন্ত ভারতীয় কোনো বিমান পাকিস্তানের আকাশপথ ব্যবহার করতে পারবে না।

প্রায় ১০ মাস ধরে এই নিষেধাজ্ঞা কার্যকর রয়েছে। ২০২৫ সালের ২৩ এপ্রিল থেকে ভারতীয় বিমানের জন্য আকাশসীমা বন্ধ করে দেয় ইসলামাবাদ। সর্বশেষ ঘোষণার ফলে দুই দেশের মধ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে আকাশপথে নিষেধাজ্ঞা অব্যাহত থাকল।
Please open Telegram to view this post
VIEW IN TELEGRAM
🔥152👍2
This media is not supported in your browser
VIEW IN TELEGRAM
রমাদানের প্রথম দিনে পূর্ব খান ইউনিসে সন্ত্রাসী ইসরাইলী বাহিনীর গুলিতে একজন ফিলিস্তিনি শহীদ হয়েছেন
🤬20😢10