পবিত্র রমজান মাস উপলক্ষে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) মেট্রোরেলের নতুন সময়সূচি ঘোষণা করেছে যা প্রথম রমজান থেকে ঈদুল ফিতরের আগের দিন পর্যন্ত কার্যকর থাকবে।
পরিচালক (প্রশাসন) এ. কে. এম. খায়রুল আলম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, উত্তরা উত্তর থেকে মতিঝিলগামী প্রথম ট্রেন ছাড়বে সকাল ৬টা ৩০ মিনিটে এবং শেষ ট্রেন রাত ৯টা ৩০ মিনিটে।
মতিঝিল থেকে প্রথম ট্রেন ছাড়বে সকাল ৭টা ১৫ মিনিটে, আর শেষ ট্রেন রাত ১০টা ১০ মিনিটে। ইফতারের সময় যাত্রীরা সর্বোচ্চ ২৫০ মিলিলিটার পানির বোতল বহন করতে পারবেন, তবে তা সুরক্ষিতভাবে রাখতে হবে এবং ব্যবহৃত বোতল নির্ধারিত ডাস্টবিনে ফেলতে হবে।
শুক্রবার, শনিবার ও সরকারি ছুটির দিনের সময়সূচি অপরিবর্তিত থাকবে।
Please open Telegram to view this post
VIEW IN TELEGRAM
👍1
🔘 ইসলাম ইনসাইট - টেকনোলজি
🔴 হ্যাকাররা ভবিষ্যতের কোয়ান্টাম কম্পিউটারের আশায় আজকের হ্যাক করা হাই-এনক্রিপ্টেড ডেটা জমিয়ে রাখছে
কল্পনা করুন, আপনার আজকের সবচেয়ে গোপনীয় এনক্রিপ্টেড তথ্যগুলো কেউ চুরি করে একটি সিন্দুকে তালাবদ্ধ করে রাখল। বর্তমান প্রযুক্তিতে সেই তালা খোলা অসম্ভব কিন্তু ঠিক ১০ বছর পর সেই সিন্দুক খোলার একটি 'মাস্টার কি' আবিষ্কৃত হলো।
একেই বলা হচ্ছে "Harvest Now, Decrypt Later" (HNDL) যা বর্তমান সাইবার নিরাপত্তার জন্য এক অদৃশ্য "টাইম-বোমা"।
বিস্তারিত : https://islaminsight.net/2026/6681/
কল্পনা করুন, আপনার আজকের সবচেয়ে গোপনীয় এনক্রিপ্টেড তথ্যগুলো কেউ চুরি করে একটি সিন্দুকে তালাবদ্ধ করে রাখল। বর্তমান প্রযুক্তিতে সেই তালা খোলা অসম্ভব কিন্তু ঠিক ১০ বছর পর সেই সিন্দুক খোলার একটি 'মাস্টার কি' আবিষ্কৃত হলো।
একেই বলা হচ্ছে "Harvest Now, Decrypt Later" (HNDL) যা বর্তমান সাইবার নিরাপত্তার জন্য এক অদৃশ্য "টাইম-বোমা"।
বিস্তারিত : https://islaminsight.net/2026/6681/
Please open Telegram to view this post
VIEW IN TELEGRAM
🔥6
উপসাগরীয় দেশ ওমান ও দক্ষিণপূর্ব এশিয়ার মালয়েশিয়া জানিয়েছে, মঙ্গলবার কোথাও রমজানের চাঁদ দেখা যায়নি। ফলে দুই দেশেই বৃহস্পতিবার ১৯ ফেব্রুয়ারি থেকে ১৪৪৭ হিজরির রমজান শুরু হবে।
ওমানের চাঁদ দেখা কমিটি জানায়, শাবানের ২৯ তারিখে সূর্যাস্তের আগে বা সময়েই চাঁদ অস্ত যাওয়ায় খালি চোখে দেখার সুযোগ ছিল না।
আবুধাবি, রিয়াদ, দোহা ও মানামায় সূর্যাস্তের আগেই চাঁদ অস্ত যাওয়ার কথা বলা হয়েছে। সিঙ্গাপুর, ব্রুনাই ও অস্ট্রেলিয়াও বৃহস্পতিবার থেকে রোজা শুরুর ঘোষণা দিয়েছে।
Please open Telegram to view this post
VIEW IN TELEGRAM
❤18
বাংলাদেশ সেনাবাহিনীর আধুনিকায়ন কর্মসূচির অংশ হিসেবে চীন থেকে আসা ভিটি-৫ হালকা ট্যাংকের নতুন বহর সম্প্রতি চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে। এর ফলে সাঁজোয়া সক্ষমতা আরও জোরদার হবে।
আগে থেকেই ৪৪টি ভিটি-৫ সম্বলিত একটি রেজিমেন্ট কার্যক্রমে ছিল; নতুন সরবরাহ সেই ইউনিটকে শক্তিশালী করবে। ১০৫ মিমি কামান, আধুনিক ফায়ার কন্ট্রোল, থার্মাল সাইট ও ডিজিটাল ব্যাটলফিল্ড সিস্টেম ট্যাংকটিকে দিন-রাত নির্ভুল আঘাতে সক্ষম করে।
হালকা ওজন ও উচ্চ গতিশীলতার কারণে নদীমাতৃক ভূপ্রকৃতিতে এটি কার্যকর এবং সংকীর্ণ সেতু বা নরম মাটিতেও চলাচল উপযোগী।
বিশ্লেষকদের মতে, রেকি, দ্রুত প্রতিক্রিয়া ও ফায়ার সাপোর্টে এই ট্যাঙ্কার বহরের সংযোজন সেনাবাহিনীর সক্ষমতা বাড়াবে।
Please open Telegram to view this post
VIEW IN TELEGRAM
❤12👍1
নির্ধারিত সময়ের একদিন পর ২১ ফেব্রুয়ারি অমর একুশে বইমেলা ২০২৬ শুরু হচ্ছে। আগামী ২০ ফেব্রুয়ারির এই বই মেলা শুরু হওয়ার কথা ছিল। তবে প্রধানমন্ত্রীর শিডিউল না মেলায় একদিন বইমেলা পেছানোর কথা জানাল অমর একুশে বইমেলা ২০২৬ পরিচালনা কমিটি।
বই মেলা পরিচালনা কমিটি ও বাংলা একাডেমি সূত্রে জানা গেছে, স্টল নির্মাণ, সোহরাওয়ার্দী উদ্যানের অবকাঠামোগত প্রস্তুতি, নিরাপত্তা পরিকল্পনা, আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানসূচি, অতিথি আমন্ত্রণ -সবকিছুই প্রায় চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। অংশগ্রহণকারী প্রকাশকদের স্টল বরাদ্দও সম্পন্ন হয়েছে।
রমজান মাসকে সামনে রেখে ইফতার ও নামাজের ব্যবস্থাসহ প্রয়োজনীয় লজিস্টিক প্রস্তুতিও নেওয়া হয়েছে।
Please open Telegram to view this post
VIEW IN TELEGRAM
👍4
সৌদি আরবে ১৪৪৭ হিজরি সনের পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। তাই আগামীকাল ১৮ ফেব্রুয়ারী থেকে সৌদি আরবে ১ম রোজা শুরু হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
Please open Telegram to view this post
VIEW IN TELEGRAM
❤19
মুসলিমদের উপর হামলা প্রতিরোধে সাধারণ হিন্দুরাও যদি এগিয়ে আসে, তাদেরকেও হয়রানির শিকার হতে হয়।
বিস্তারিতঃ https://islaminsight.net/2026/6686/
Please open Telegram to view this post
VIEW IN TELEGRAM
🤬15😢4❤2
আমাদের মহান জনগণ ও সমগ্র মুসলিম ইবাদত, জিহাদ ও বিজয়ের মাস পবিত্র রমাদানের শুভেচ্ছা জানাই। আল্লাহ আমাদের শহীদদের কবুল করুন, আহতদের আরোগ্য দান করুন, বন্দি ও আটক ব্যক্তিদের মুক্তি দিন এবং এ মাসকে কল্যাণ, মর্যাদা ও বিজয়ের মাস হিসেবে কবুল করুন। আমিন।
Please open Telegram to view this post
VIEW IN TELEGRAM
❤23🔥1
রমাদানের প্রথম রাতে মসজিদুল আকসার প্রাঙ্গণে হাজারো ফিলিস্তিনিদের তারাবীহর সালাত আদায়
❤46
This media is not supported in your browser
VIEW IN TELEGRAM
আর তারা (মুমিন বান্দা) যখন ব্যয় করে তখন অপব্যয় করে না এবং কার্পণ্যও করে না, বরং মাঝামাঝি অবস্থানে থাকে।
❤22🔥4👍1
Media is too big
VIEW IN TELEGRAM
সীমিত সামর্থ্যের আলোকে গাযায় বাস্তচ্যুত ফিলিস্তিনিদের আশ্রয় নেওয়া তাঁবুতেই সেহরির এক অনন্য আয়োজন ❤️
❤33👍1
দেশের বৈদেশিক মুদ্রার মোট রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে ২৯.৮৬ বিলিয়ন মার্কিন ডলার। বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান গতকাল মঙ্গলবার সন্ধ্যায় সাংবাদিকদের এ তথ্য জানান।
বাংলাদেশ ব্যাংক নিলামের মাধ্যমে বাণিজ্যিক ব্যাংকগুলোর কাছ থেকে ডলার কিনে রিজার্ভ বাড়াচ্ছে। মূলত ব্যাংকিং চ্যানেলে রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধি পাওয়ায় বাজারে ডলারের সরবরাহ বেড়েছে। ২০২৬ সালের জানুয়ারি মাসে দেশে প্রবাসী আয় এসেছে ৩১৭ কোটি ডলার, যা এ পর্যন্ত তৃতীয় সর্বোচ্চ।
এটি ২০২৫ সালের একই সময়ের তুলনায় ৪৫.৪১ শতাংশ বেশি। আগের বছরের জানুয়ারিতে রেমিট্যান্স এসেছিল ২১৮ কোটি ডলার।
কেন্দ্রীয় ব্যাংকের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, রেমিট্যান্স বৃদ্ধির ফলে ব্যাংকগুলোতে ডলারের জোগান বেড়েছে। ডলারের দর স্থিতিশীল রাখতে এবং বাজারে অতিরিক্ত পতন ঠেকাতে নিলামের মাধ্যমে ডলার কেনা হচ্ছে। এতে একদিকে রিজার্ভ বাড়ছে, অন্যদিকে ডলারের বিনিময় হারও নিয়ন্ত্রণে থাকছে।
Please open Telegram to view this post
VIEW IN TELEGRAM
💔6👍2
আল্লাহ সুবহানাহু তা'য়ালা এই মাসে এমন ভরপুর একটা রাত রেখেছেন যে রাত আল্লাহর দাসত্বে কাটিয়ে দেওয়াটা হাজার মাস আল্লাহর দাসত্ব করার চেয়েও বেশি। হাজার মাস মানে হল তিরাশি বছর চার মাস প্রায়। কিন্তু সেই রাতটায় আমাদের জন্য অপেক্ষা করছে "হাজারটা মাসের চেয়েও বেশি" পুরস্কারের হাতছানি! সেই রাতটি হলো লাইলাতুল কদর।
🔴 আল্লাহ সুবহানাহু তা'য়ালা আমাদেরকে সবাইকে রমাদানের সঠিক কদর করার তাওফিক দান করুন। আমীন। 🔴
إِنَّ هَذَا الشَّهْرَ قَدْ حَضَرَكُمْ وَفِيهِ لَيْلَةٌ خَيْرٌ مِنْ أَلْفِ شَهْرٍ مَنْ حُرِمَهَا فَقَدْ حُرِمَ الْخَيْرَ كُلَّهُ وَلَا يُحْرَمُ خَيْرَهَا إِلَّا مَحْرُومٌ
রাসূলুল্লাহ বলেন, "রামাদানে এমন একটি রাত রয়েছে, যে রাত হাজার মাসের চেয়েও উত্তম এবং যে এই রাতের ফযিলত থেকে বঞ্চিত হল সে যেন সবকিছু থেকেই বঞ্চিত হল।” (ইবনু মাজাহঃ ১৬৪৪)
Please open Telegram to view this post
VIEW IN TELEGRAM
❤19
ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেছেন, গত ৪৭ বছরেও ইসলামী প্রজাতন্ত্র ইরানকে ধ্বংস করতে পারেনি যুক্তরাষ্ট্র—ভবিষ্যতেও পারবে না। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল -জাজিরা এ তথ্য জানায়।
প্রতিবেদনে বলা হয়,
সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মন্তব্য করেন যে যুক্তরাষ্ট্র দীর্ঘ ৪৭ বছর চেষ্টা করেও ইরানকে ধ্বংস করতে সক্ষম হয়নি। সেই মন্তব্যের প্রতিক্রিয়ায় খামেনি বলেন, এটি একটি “ভালো স্বীকারোক্তি” এবং ভবিষ্যতেও যুক্তরাষ্ট্র তা করতে পারবে না।
এদিকে উত্তেজনা প্রশমনে সম্ভাব্য পারমাণবিক চুক্তি নিয়ে দুই দেশ আলোচনা চালিয়ে যাচ্ছে। গত ৬ ফেব্রুয়ারি ওমানের মাসকটে প্রথম দফার পরোক্ষ বৈঠক হলেও তা ফলপ্রসূ হয়নি।
এরপর জেনেভায় নতুন করে আলোচনা শুরু হয়েছে। যুক্তরাষ্ট্রের পক্ষে ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনার অংশ নিচ্ছেন, আর ইরানের পক্ষে নেতৃত্ব দিচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি ।
এদিকে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, আলোচনার অগ্রগতির জন্য ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং অবাস্তব দাবি এড়িয়ে চলা গুরুত্বপূর্ণ। নাম প্রকাশে অনিচ্ছুক এক ইরানি কর্মকর্তা বলেন, তেহরান “বাস্তব ও গঠনমূলক প্রস্তাব” নিয়ে আলোচনায় অংশ নিচ্ছে।
Please open Telegram to view this post
VIEW IN TELEGRAM
🔥14❤2
This media is not supported in your browser
VIEW IN TELEGRAM
গতকাল যুক্তরাষ্ট্রের সরবরাহ করা আন্তর্জাতিকভাবে নিষিদ্ধ থার্মোবারিক বোমা গাজায় ফেলেছে দখলদার ইসরায়েলি বাহিনী। জানা গেছে, এই ধরনের বোমা বিস্ফোরণের সময় প্রায় ৩,৫০০ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা সৃষ্টি করতে পারে এবং মুহূর্তের মধ্যে অসংখ্য মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দিতে পারে।
🤬28😢4
ভারতের উত্তর প্রদেশের সম্ভল জেলার দারুল উলুম মাদরাসা ও সংলগ্ন অন্তত ১০টি মুসলিম পরিবারের বসতবাড়ি বুলডোজার দিয়ে ভেঙে দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে তীব্র বিতর্ক সৃষ্টি হয়েছে। স্থানীয় মুসলিমদের অভিযোগ, যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ না করে উচ্ছেদ অভিযান চালানো হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে দাবি করা হয়েছে, সংশ্লিষ্ট স্থাপনাগুলো অবৈধ নির্মাণ ছিল এবং পূর্ব নোটিশ দেওয়া হয়েছিল।
বিস্তারিতঃ https://islaminsight.net/2026/6692/
Please open Telegram to view this post
VIEW IN TELEGRAM
😢18🤬4
Media is too big
VIEW IN TELEGRAM
এই রমাদানে নিজেকে পরিবর্তন করতে চান ? তাহলে দেখে ফেলুন আমাদের এই ভিডিও।
Youtube: https://youtu.be/TWLLpIwSX-I
Please open Telegram to view this post
VIEW IN TELEGRAM
❤17