রমাদান আমাদের মাঝে ইযযাহ (আত্মমর্যাদা ও গৌরব) বৃদ্ধি করে। এই রামাদান ইযযাহের মাস। কিন্তু দুঃখজনক ব্যাপার হলো আমরা মুসলিমরা সবসময়ই ইযযাহের অভাবে ভুগি।
দেখা যায় আমরা কোনো মজলিশে থাকলে যদি সেখানে গীবত, পরচর্চার আড্ডা চলে তবে তা ভেঙে দেওয়ার সাহস করি না, সালাতের সময় হলে দাঁড়িয়ে যাই না। সামনের জন কী ভাববে তা নিয়ে চিন্তা করি। ইসলামের সব বিধান নিয়ে গর্ববোধ করি না, সম্মানিত বোধ করি না। পশ্চিমা নোংরা যুক্তির কবলে পড়ে দ্বীনকে প্রশ্নবিদ্ধ করে ফেলি।
শুধু তাই নয়, ইযযাহ না থাকায় পৃথিবীর বিভিন্ন প্রান্তের মজলুম মুসলিমরা দিনের পর দিন নির্যাতন, গণহত্যার শিকার হচ্ছেন তা নিয়ে আমাদের মাথাব্যথা, চিন্তা মন থেকে একেবারেই চলে গেছে। আমাদের মানসিকতা পরাজিতদের মতো হয়ে গেছে। একজন মুসলিমের চরিত্র কীভাবে এমন হতে পারে?
Please open Telegram to view this post
VIEW IN TELEGRAM
❤18😢1
This media is not supported in your browser
VIEW IN TELEGRAM
সম্প্রতি ভাইরাল হওয়া একটি ভিডিওতে ইসরায়েলের মন্ত্রী সন্ত্রাসী বেন-গভির বলে,
রমাদানের কয়েক দিন আগে কারা কর্তৃপক্ষ নিয়মিত অভিযানের অংশ হিসেবে ফিলিস্তিনি বন্দিদের বৈদ্যুতিক চেয়ারে মৃত্যুদণ্ড কার্যকর করার প্রস্তুতি নিচ্ছে। এর মূল উদ্দেশ্য তাদের মৃত্যুদণ্ড কার্যকর করা।
🤬24😢6❤1
This media is not supported in your browser
VIEW IN TELEGRAM
বিশুদ্ধ ঈমান - আকিদা, নবীজি সাঃ এর আদর্শে গড়ে উঠছে সিরিয়ার বর্তমান তরুণ প্রজন্ম। এই তরুণরা আগামীতে উম্মাহর কাণ্ডারি হবে, মুসলিম বিশ্বকে নেতৃত্ব দিবে।
❤28
This media is not supported in your browser
VIEW IN TELEGRAM
রমাদানের বরকতময় রাতগুলো দরজায় কড়া নাড়ছে
স্থানঃ সেন্ট্রাল মসজিদ, রাজশাহী বিশ্ববিদ্যালয়
স্থানঃ সেন্ট্রাল মসজিদ, রাজশাহী বিশ্ববিদ্যালয়
❤20
দখলকৃত পশ্চিম তীরের বিস্তীর্ণ এলাকাকে নিজেদের ‘রাষ্ট্রীয় সম্পত্তি’ হিসেবে নিবন্ধনের প্রস্তাব অনুমোদন করেছে সন্ত্রাসী ইসরাইল। ১৯৬৭ সালে অঞ্চলটি দখলের পর এই প্রথম এমন সিদ্ধান্ত নেওয়া হলো বলে জানিয়েছে ইসরাইলি সরকারি সম্প্রচারমাধ্যম কান।
ইসরাইলের সন্ত্রাসী অর্থমন্ত্রী বেজালেল স্মোটরিচ, বিচারমন্ত্রী ইয়ারিভ লেভিন ও প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ যৌথভাবে প্রস্তাবটি উত্থাপন করে। সিদ্ধান্ত কার্যকর হলে সংশ্লিষ্ট জমিগুলো আনুষ্ঠানিকভাবে ইসরাইলি রাষ্ট্রীয় মালিকানায় অন্তর্ভুক্ত হবে।
সন্ত্রাসী ইসরাইলের এই পদক্ষেপ পশ্চিম তীরে বসতি সম্প্রসারণের পথ আরও প্রশস্ত করবে। ফিলিস্তিনি কর্তৃপক্ষ ও মানবাধিকার সংগঠনগুলো এ এই পদক্ষেপের তীব্র বিরোধিতা করেছে।
Please open Telegram to view this post
VIEW IN TELEGRAM
🤬17❤1
মধ্যপ্রদেশের ইন্দোরে একটি বেসরকারি স্কুলে হিন্দু ও মুসলিম শিক্ষার্থীদের জন্য আলাদা বার্ষিক অনুষ্ঠান আয়োজন ঘিরে বিতর্ক সৃষ্টি হয়েছে। খজরানা এলাকার ‘ইন্টারন্যাশনাল স্কুল অব বোম্বে’–এ ২ ফেব্রুয়ারি মুসলিম ও ৩ ফেব্রুয়ারি হিন্দু শিক্ষার্থীদের পৃথক অনুষ্ঠান করা হয় বলে অভিযোগ।
অভিভাবকদের দাবি, মুসলিম শিক্ষার্থীদের অনুষ্ঠান ছিল সীমিত ও সাধারণ, যেখানে প্রধান অতিথি ছিলেন না। বিপরীতে হিন্দু শিক্ষার্থীদের আয়োজন ছিল জাঁকজমকপূর্ণ।
আরও অভিযোগ রয়েছে, বোরকা বা টুপি পরে আসা অভিভাবকদের ৩ ফেব্রুয়ারির অনুষ্ঠানে প্রবেশ করতেও বাধা দেওয়া হয় ।
স্থানীয় বাসিন্দা সৈয়দ কাসিম আলী অভিযোগ করেছেন যে, স্কুলের শ্রেণিকক্ষেও ধর্মের ভিত্তিতে শিক্ষার্থীদের আলাদা বসানো হয়। এমনকি গত বছর স্কুলের ম্যাগাজিনে মুসলিম শিক্ষার্থীদের পদবি বাদ দিয়ে শুধু নাম ছাপা হয়েছিল, অথচ হিন্দু শিক্ষার্থীদের পুরো নাম ছাপা হয়।
Please open Telegram to view this post
VIEW IN TELEGRAM
🤬13
This media is not supported in your browser
VIEW IN TELEGRAM
নিরাপত্তা বাহিনীর সদস্যদের সঙ্গে আনন্দঘন মুহূর্ত ভাগাভাগি করছে সিরিয়ার শিশুরা
শিশুরা রয়েছে সুরক্ষিত আশ্রয়ে 💚
শিশুরা রয়েছে সুরক্ষিত আশ্রয়ে 💚
❤27
দেশ ছেড়ে পালানোর সময় দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার হয়েছেন ইউক্রেনের সাবেক জ্বালানিমন্ত্রী গেরমান গালুশচেঙ্কো। বিষয়টি নিশ্চিত করেছে ইউক্রেনের জাতীয় দুর্নীতি দমন ব্যুরো (নাবু)। সংস্থাটি জানায়, গোপনে দেশত্যাগের সময় তাকে আটক করে কারা হেফাজতে নেওয়া হয়েছে।
তার বিরুদ্ধে ১০ কোটি ডলার অবৈধ উপার্জন ও বিদেশে পাচারের অভিযোগ রয়েছে। অভিযোগ অনুযায়ী, প্রভাব খাটিয়ে জ্বালানি খাতে বিনিয়োগের সুযোগ করে দেওয়া এবং রাষ্ট্রীয় বিদ্যুৎ সংস্থার চুক্তিতে ১০–১৫ শতাংশ ঘুষ নেওয়ার অভিযোগও তদন্তাধীন।
অভিযোগের মুখে গত নভেম্বরে পদত্যাগ করেন তিনি।
Please open Telegram to view this post
VIEW IN TELEGRAM
❤6
লেবানন–সিরিয়া সীমান্তসংলগ্ন এলাকায় ইসরায়েলি বিমান হামলায় অন্তত চারজন নিহত হয়েছেন। লেবাননের জনস্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে সংবাদমাধ্যম জানায়, ভোরে সীমান্তের কাছে একটি গাড়িকে লক্ষ্য করে হামলা চালানো হয়। বিস্ফোরণে ঘটনাস্থলেই চারজন প্রাণ হারান।
নিহতদের একজন সিরীয় নাগরিক খালেদ মোহাম্মদ আল-আহমাদ, অন্যদের পরিচয় প্রকাশ হয়নি।
ইসরায়েলি বাহিনী হামলার দায় স্বীকার করে দাবি করেছে, তারা ফিলিস্তিনি ইসলামিক জিহাদ সদস্যদের লক্ষ্য করে অভিযান চালিয়েছে, তবে কোনো প্রমাণ দেয়নি। সংগঠনটির পক্ষ থেকে তাৎক্ষণিক প্রতিক্রিয়া মেলেনি।
Please open Telegram to view this post
VIEW IN TELEGRAM
🤬17
রুশ সরকার হোয়াটসঅ্যাপ সম্পূর্ণভাবে ব্লক করেছে বলে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ নিশ্চিত করেছেন। সরকারের দাবি, মালিক প্রতিষ্ঠান মেটা রুশ আইন ও তথ্য সংরক্ষণ নীতিমালা মানেনি।
বিকল্প হিসেবে নাগরিকদের রাষ্ট্র নিয়ন্ত্রিত "ম্যাক্স’ অ্যাপ" ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে যা ভিকে তৈরি করেছে এবং মেসেজিংয়ের পাশাপাশি সরকারি সেবা ও আর্থিক লেনদেনেও ব্যবহৃত হয়।
২০২৫ সালের সেপ্টেম্বর থেকে রাশিয়ায় বিক্রি হওয়া ডিভাইসে এটি প্রি-ইনস্টল বাধ্যতামূলক। সমালোচকদের মতে, ম্যাক্সে এন্ড-টু-এন্ড এনক্রিপশন না থাকায় নজরদারির ঝুঁকি বেশি।
এর আগে রাশিয়া ফেসবুক ও ইনস্টাগ্রামও নিষিদ্ধ করে; ভিপিএন দিয়েও এখন হোয়াটসঅ্যাপ ব্যবহার কঠিন সেইসাথে নিয়ম না মানায়, টেলিগ্রামেও নতুন বিধিনিষেধের হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
Please open Telegram to view this post
VIEW IN TELEGRAM
❤7
অ্যাপল নীরবে প্রায় ২ বিলিয়ন ডলারে ইসরায়েলভিত্তিক স্টার্টআপ Q.ai অধিগ্রহণ করেছে। এটি এমন একটি প্রতিষ্ঠান যারা "প্রি-স্পিচ" প্রযুক্তি তৈরি করছে বলে দাবি করা হচ্ছে। এই প্রযুক্তি মুখের সূক্ষ্ম নড়াচড়া দেখে একজন মানুষ কী বলতে যাচ্ছেন তা আগাম অনুমান করতে পারে।
এ খবর প্রকাশের পর বিতর্ক তৈরি হয়েছে, কারণ প্রতিষ্ঠাতারা ইসরায়েলের সামরিক গোয়েন্দা ইউনিট ৮১, ইউনিট ৮২০০ এবং বিমানবাহিনীর গোয়েন্দা শাখার সাবেক সদস্য বলে বলা হচ্ছে, এবং গাজায় সামরিক অভিযান ও গণহত্যার সঙ্গে তাদের সম্পৃক্ততার অভিযোগও উঠেছে।
Please open Telegram to view this post
VIEW IN TELEGRAM
🤬11
This media is not supported in your browser
VIEW IN TELEGRAM
ভারতের ওড়িশাতে প্রতিনিয়ত বাঙালি মুসলিম ব্যবসায়ীদের হয়রানি করছে উগ্র হিন্দুত্ববাদী সন্ত্রাসীরা। ভিডিওতে দেখা যাচ্ছে, একজন বাঙালি মুসলিম ব্যবসায়ীকে তার আধার কার্ড দেখাতে বলে সন্ত্রাসীরা, তার মুসলিম পরিচয় নিশ্চিত হবার পর জোর করে জয়শ্রীরাম স্লোগান দিতে বাধ্য করা হয়।
🤬19
ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী মাজিদ তাখত-রাভানচি বলেছেন, যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে আলোচনায় আগ্রহী হলে পারমাণবিক চুক্তির জন্য সমঝোতায় পৌঁছাতে ইরান প্রস্তুত আছে। যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা অবশ্য বারবার বলে আসছেন, যুক্তরাষ্ট্র নয়, বরং ইরানই আলোচনার প্রক্রিয়া থামিয়ে রেখেছে।
শনিবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটি চুক্তির পক্ষে, কিন্তু ইরানের সাথে এটি করা খুবই কঠিন।তবে তেহরানে মাজিদ তাখত-রাভানচি বলেছেন, ‘বল এখন যুক্তরাষ্ট্রের কোর্টে যে তারা চুক্তি চায় কি-না। তারা আন্তরিক হলে আমি নিশ্চিত আমরা সমঝোতার দিকেই এগিয়ে যাব।
Please open Telegram to view this post
VIEW IN TELEGRAM
👍3
This media is not supported in your browser
VIEW IN TELEGRAM
নিশ্চয় আমি এই কুরআনে মানুষের জন্য প্রত্যেক প্রকার দৃষ্টান্ত বর্ণনা করেছি,
❤11
বাংলাদেশ সেনাবাহিনীতে অত্যাধুনিক একটি Closed Vertical Wind Tunnel সংযোজনের উদ্যোগ নেওয়া হয়েছে; এ সংক্রান্ত ইভালুয়েশন নোটিশ জারি হয়েছে। এই টানেলে নিচ থেকে উচ্চগতির বাতাস প্রবাহিত করে কাচঘেরা চেম্বারের ভেতরে স্থিতিশীল বায়ুচাপ সৃষ্টি করা হয় যা প্যারাট্রুপার ও স্পেশাল ফোর্স সদস্যদের বাস্তব ঝাঁপ ছাড়াই ফ্রি-ফল অনুশীলনের সুযোগ দেয়।
ক্লোজড সিস্টেম হওয়ায় একই বাতাস পুনঃসঞ্চালিত হয়ে নিয়ন্ত্রিত পরিবেশ বজায় রাখে। এর ফলে আবহাওয়া-নির্ভরতা ও দুর্ঘটনা ঝুঁকি কমে, পুনরাবৃত্ত অনুশীলনে দক্ষতা দ্রুত বৃদ্ধি পায়।
কৌশলগতভাবে এটি এয়ারবর্ন ও স্পেশাল অপারেশনে নির্ভুল অবতরণ, দ্রুত মোতায়েন এবং দেশীয় প্রশিক্ষণ সক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে; বিদেশে প্রশিক্ষণ নির্ভরতা, সময় ও ব্যয় কমবে।
Please open Telegram to view this post
VIEW IN TELEGRAM
❤9👍2
Media is too big
VIEW IN TELEGRAM
নিষিদ্ধ ঘোষিত ফ্যাসিস্ট আওয়ামী লীগের অফিস খোলার প্রতিবাদে পটুয়াখালীর দশমিনায় সাধারণ জনগণ তাৎক্ষণিকভাবে প্রতিবাদ জানিয়ে অফিসে তালা লাগিয়ে দিয়েছে।
বাংলাদেশের মাটিতে দিল্লির দালালদের কোনো ঠাঁই হবে না ইনশাআল্লাহ।
বাংলাদেশের মাটিতে দিল্লির দালালদের কোনো ঠাঁই হবে না ইনশাআল্লাহ।
🔥30👍5❤3
সন্ত্রাসী আরাকান আর্মি এর হাতে আটক ৭০ জন বাংলাদেশি জেলেকে আজ বিকেলে দেশে ফিরিয়ে আনা হচ্ছে।
Border Guard Bangladesh (বিজিবি) এর প্রচেষ্টায় তাদের প্রত্যাবাসন নিশ্চিত করেছেন টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মো. হানিফুর রহমান ভূঁইয়া।
সীমান্ত পরিস্থিতি বিবেচনায় ধাপে ধাপে মিয়ানমারে আটক সব বাংলাদেশি জেলেকে ফেরানোর প্রচেষ্টা চলছে। সংশ্লিষ্ট সূত্র মতে, গত পাঁচ মাসে টেকনাফ ও Saint Martin's Island উপকূলীয় জলসীমা থেকে অন্তত ৪২০ জন জেলেকে ধরে নিয়ে গেছে ড্রাগ মাফিয়া আরাকান আর্মি।
কিন্তু বাংলাদেশের তরফ থেকে এইসব সন্ত্রাসী কার্যক্রম রাধে কার্যত কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না।
Please open Telegram to view this post
VIEW IN TELEGRAM
😢6👏3
সোমবার (১৬ ফেব্রুয়ারি) হাইকোর্টের আদেশের বিরুদ্ধে করা আবেদনের শুনানি নিয়ে আপিল বিভাগের চেম্বার বিচারপতি ফারাহ মাহবুবের নেতৃত্বাধীন চেম্বার জজ আদালত এ আদেশ দেন।
Please open Telegram to view this post
VIEW IN TELEGRAM
🤬24❤2
Islam Insight
This media is not supported in your browser
VIEW IN TELEGRAM
মগ সন্ত্রাসী আরাকান আর্মি থেকে ফিরে আসা জেলেরা মহান আল্লাহ রাবুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছেন।
👍18
ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) রমজান উপলক্ষে বাজার স্থিতিশীল রাখা ও নিম্নআয়ের মানুষকে সহায়তায় ১৭ ফেব্রুয়ারি থেকে সারা দেশে ট্রাক সেল কার্যক্রম শুরু করছে।
চার শতাধিক ট্রাকের মাধ্যমে বাজারদরের চেয়ে কম দামে ভোজ্যতেল, চিনি, ছোলা, ডাল ও খেজুর বিক্রি করা হবে। প্রতিটি ট্রাকে প্রতিদিন প্রায় ৪০০ জন ভোক্তার জন্য পণ্য বরাদ্দ থাকবে।
শুক্রবার ছাড়া সপ্তাহের অন্যান্য দিন বিক্রি চলবে। নিয়মিত পণ্যের সঙ্গে এবার অতিরিক্তভাবে ছোলা ও খেজুর যুক্ত করা হয়েছে।
ফ্যামিলি কার্ডধারীদের জন্য বিক্রি কার্যক্রমও চলবে। সব জেলা, সিটি করপোরেশন ও বিভাগীয় শহরে একযোগে এ কার্যক্রম পরিচালিত হবে; প্রয়োজন হলে ট্রাক ও পণ্যের পরিমাণ বাড়ানো হবে।
Please open Telegram to view this post
VIEW IN TELEGRAM
❤12