জাতীয় নির্বাচন সামনে রেখে কাঠমান্ডুতে সাবেক রাজা জ্ঞানেন্দ্র শাহের পক্ষে বড় সমাবেশ হয়েছে। ২০০৮ সালে রাজতন্ত্র বিলুপ্ত হয়ে নেপাল ধর্মনিরপেক্ষ প্রজাতন্ত্রে রূপ নেয়। গত ১৮ বছরে ১৪ বার সরকার পরিবর্তনে রাজনৈতিক অস্থিরতা এখন চরমে।
দেশে ফেরার পর সমর্থকেরা "রাজা ফিরে আসুন" স্লোগানে তাকে স্বাগত জানায়। উল্লেখ্য সেপ্টেম্বরের দুর্নীতিবিরোধী বিক্ষোভে ৭৭ জন নিহত হওয়ার পর প্রধানমন্ত্রী K. P. Sharma Oli পদত্যাগ করেন।
৫ মার্চ ২৭৫ আসনের নির্বাচনে ৬৫টি দল প্রতিদ্বন্দ্বিতা করবে। নতুন চ্যালেঞ্জারদের মধ্যে আছেন কাঠমান্ডুর মেয়র Balen Shah ও সাবেক টিভি উপস্থাপক Rabi Lamichhane। প্রায় ১ কোটি ৯০ লাখ ভোটারের মধ্যে ১০ লাখ নতুন তরুণ ভোটার যুক্ত হয়েছে।
Please open Telegram to view this post
VIEW IN TELEGRAM
❤11
নির্বাচন ও গণভোট অনুষ্ঠানের জন্য বাংলাদেশের জনগণকে অভিনন্দন জানিয়েছে জাতিসঙ্ঘ। আজ শনিবার জাতিসঙ্ঘ এক বার্তায় এই অভিনন্দন জানায় এবং শান্তিপূর্ণ ও সমৃদ্ধ ভবিষ্যৎ গড়ার প্রচেষ্টায় বাংলাদেশকে সহায়তা অব্যাহত রাখার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে।
বার্তায় উল্লেখ করা হয়,
জাতিসঙ্ঘ মহাসচিব সকল রাজনৈতিক অংশীজনকে আহ্বান জানিয়েছেন যে এই গতি ধরে রেখে জাতীয় সংহতি জোরদার করতে, গণতান্ত্রিক মূল্যবোধ ও আইনের শাসন সমুন্নত রাখতে, সবার মানবাধিকার পূর্ণভাবে নিশ্চিত করতে এবং সংখ্যালঘুদের সুরক্ষা দিতে।
জাতিসঙ্ঘ আরো উল্লেখ করে, দেশ যখন রূপান্তরের পথে এগিয়ে যাচ্ছে এবং অন্তর্ভুক্তিমূলক ও টেকসই সংস্কার কার্যক্রম অনুসরণ করছে, তখন সেই প্রক্রিয়াকে এগিয়ে নিতে রাজনৈতিক সদিচ্ছা ও সহযোগিতা গুরুত্বপূর্ণ।
Please open Telegram to view this post
VIEW IN TELEGRAM
🤣1
Media is too big
VIEW IN TELEGRAM
দখলদার সন্ত্রাসীদের অব্যাহত গণহত্যা, নির্যাতন ও নানা কষ্টের মধ্যেও গাজার শিশুরা নিজেদের সীমিত সামর্থ্যের আলোকে রমাদানের প্রস্তুতি নিচ্ছে।
❤20
খাগড়াছড়ি পার্বত্য জেলার রামগড় উপজেলায় চাঁদা আদায় করতে আসা প্রসীত উপজাতি পাহাড়ি সন্ত্রাসী সংগঠন ইউপিডিএফের এক চাঁদাবাজকে আটক করে স্থানীয় জনতা গণধোলাই দিয়েছে। পরে বিজিবি তাকে উদ্ধার করে থানায় হস্তান্তর করে।
স্থানীয় সূত্রে জানা যায়,
আজ শনিবার (১৪ ফেব্রুয়ারি) দুপুর আনুমানিক ১২টার দিকে উপজেলার ১নং রামগড় ইউনিয়নের লালছড়ি এলাকায় চাঁদা সংগ্রহের উদ্দেশ্যে সুপায়ন মারমা (৫০) নামে এক ইউপিডিএফ চাঁদাবাজ একটি কালভার্ট নির্মাণকাজের স্থানে যান। সেখানে স্থানীয়রা চাঁদা দিতে অস্বীকৃতি জানানোয় উপস্থিত লোকজনকে নানা হুমকি দেন ওই চাঁদাবাজ। এ সময় স্থানীয় জনগণ ক্ষিপ্ত হয়ে তাকে আটক করে গণধোলাই দেয়।
আটক ব্যক্তির বাড়ি খাগড়াছড়ি জেলার লক্ষিছড়ি উপজেলার মরমছড়ি গ্রামে। তার কাছ থেকে একটি চাঁদা আদায়ের রসিদ বই, উত্তোলিত চাঁদার ৩ হাজার ৩৫৭ টাকা, দুটি মোবাইল ফোন (একটি স্মার্টফোন ও একটি বাটন ফোন) এবং একটি ছুরি উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে।
Please open Telegram to view this post
VIEW IN TELEGRAM
🔥10❤3👍2
This media is not supported in your browser
VIEW IN TELEGRAM
আসমান সমূহ ও যমীনের চাবি সমূহ তার কাছেই
❤14👍1
🔴 সিরিয়দের টেকসই প্রত্যাবর্তন চায় আহমদ শার’আর (হাফি.) সরকার
সিরীয় নাগরিকদের টেকসই প্রত্যাবর্তন নিশ্চিত করতে চায় আহমদ শার’আর (হাফি.) সরকার। শনিবার (১৪ ফেব্রুয়ারি) মিউনিখ সিকিউরিটি ঔ ফাঁকে এক বৈঠকে সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী আস’আদ শাইবানী হাফি. বলেন, সিরিয়ায় প্রত্যাবর্তন যেনো আবেগপ্রসূত বা বিশৃঙ্খল না হয়।
তিনি জানান, নিষেধাজ্ঞা প্রত্যাহার কেবল একটি সূচনা, পুনর্গঠন এখনো সম্পূর্ণ হয়নি। দেশে এখনো অভ্যন্তরীণ বাস্তুচ্যুতদের শিবির রয়েছে, বহু শহর ও গ্রাম ধ্বংসস্তূপে পরিণত, এবং বিপুল সংখ্যক সিরীয় শরণার্থী বিদেশে অবস্থান করছেন।
জাতিসংঘের হিসাবে সন্ত্রাসী বাশার আল-আসাদ সরকারের পতনের পর ১২ লাখ সিরীয় দেশে ফিরেছেন, যদিও দামেস্ক সরকারের মতে সংখ্যা আরও বেশি।

শাইবানী হাফি. বলেন, যে কোনো সিরীয় নাগরিকের যেকোনো সময় দেশে ফেরার অধিকার রয়েছে, তবে সরকার চায় এই প্রত্যাবর্তন হোক টেকসই ও পুনর্গঠনে সহায়ক। পাশাপাশি তিনি জানান, সিরিয়াকে পুনরায় বিশ্বমঞ্চে ফিরিয়ে আনতে আন্তর্জাতিক সহযোগিতা অব্যাহত থাকবে।
❤11
🔴 মঙ্গলবার সংসদের দক্ষিণ প্লাজায় নতুন মন্ত্রিসভার শপথ
নতুন মন্ত্রিসভার সদস্যরা ১৭ ফেব্রুয়ারি, মঙ্গলবার শপথ নেবেন। জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এই শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে রাষ্ট্রপতি শপথ বাক্য পাঠ করাবে।
প্রধানমন্ত্রীসহ নবনিযুক্ত মন্ত্রীরা শপথ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বলে জানা গেছে। শপথ গ্রহণের মধ্য দিয়ে তারা আনুষ্ঠানিকভাবে নিজ নিজ দায়িত্ব পালনের কার্যক্রম শুরু করবেন।

নতুন মন্ত্রিসভায় বিভিন্ন গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ে দায়িত্বে পরিবর্তন ও সংযোজন এসেছে, যা প্রশাসনিক ও রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।
❤7
This media is not supported in your browser
VIEW IN TELEGRAM
দীর্ঘদিনের ইসরাইলি অবরোধ ও মানবিক সংকট সত্ত্বেও গাজার মানুষ রমজান মাসকে স্বাগত জানাতে ব্যস্ত প্রস্তুতিতে, যেখানে কষ্টের ভেতরেও টিকে আছে আশা ও উৎসাহ।
হে আল্লাহ! আপনি ছাড়া আর কেউ নেই গাজা বাসীদের জন্য, আপনিই তাদের সাহায্য করুন।
হে আল্লাহ! আপনি ছাড়া আর কেউ নেই গাজা বাসীদের জন্য, আপনিই তাদের সাহায্য করুন।
❤24
অসুস্থ হয়ে পড়া পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে হাসপাতালে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্থানের সরকার। শনিবার রাতে এ সিদ্ধান্ত জানানো হয়।
সম্প্রতি তার দৃষ্টিশক্তি নিয়ে উদ্বেগ দেখা দিলে সমর্থকরা পার্লামেন্টের বাইরে অবস্থান কর্মসূচি শুরু করেন। পরিস্থিতির প্রেক্ষিতে সরকার জানায়, বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে তাকে একটি বিশেষ হাসপাতালে স্থানান্তর করা হবে এবং বিস্তারিত স্বাস্থ্য পরীক্ষা করা হবে।
তথ্যমন্ত্রী আতাউল্লাহ তাতার বলেছেন, চিকিৎসা সংক্রান্ত প্রতিবেদন সুপ্রিম কোর্টে জমা দেওয়া হবে। সংসদবিষয়ক মন্ত্রী তারিক ফজল চৌধুরী জানান, কারাবন্দি হিসেবে ইমরান খানের সব মানবাধিকার নিশ্চিত করা হবে।
Please open Telegram to view this post
VIEW IN TELEGRAM
❤9
🏵 হাদিস থেকে শিক্ষা
✅ রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন:
ইসলাম কেবল কতিপয় ইবাদতের নাম নয়, বরং এটি পারস্পরিক ভালোবাসা ও ভ্রাতৃত্বের ধর্ম। এই হাদিসটি আমাদের শেখায় যে, জান্নাতে যাওয়ার জন্য কেবল ব্যক্তিগত আমল যথেষ্ট নয়, বরং মুমিন ভাইদের প্রতি অন্তরে ভালোবাসা রাখাও ঈমানের অবিচ্ছেদ্য অংশ। ঘৃণা ও বিদ্বেষ ঈমানকে নষ্ট করে দেয়।
✅ ইমাম ইবনুল কাইয়্যিম (রহ.)-এর সংক্ষিপ্ত বলেন:
➡️ আমাদের করণীয়:
হে আল্লাহ! আপনি আমাদের অন্তরগুলোকে একে অপরের প্রতি ভালোবাসা দিয়ে পূর্ণ করে দিন এবং আমাদের পরিপূর্ণ মুমিন হিসেবে কবুল করুন। আমিন।
✅ রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন:
لَا تَدْخُلُونَ الْجَنَّةَ حَتَّى تُؤْمِنُوا، وَلَا تُؤْمِنُوا حَتَّى تَحَابُّوا
তোমরা ততক্ষণ পর্যন্ত জান্নাতে প্রবেশ করতে পারবে না, যতক্ষণ না ঈমান আনবে। আর ততক্ষণ পর্যন্ত তোমরা পূর্ণ মুমিন হতে পারবে না, যতক্ষণ না একে অপরকে ভালোবাসবে।
(সহিহ মুসলিম, হাদিস: ৫৪)
ইসলাম কেবল কতিপয় ইবাদতের নাম নয়, বরং এটি পারস্পরিক ভালোবাসা ও ভ্রাতৃত্বের ধর্ম। এই হাদিসটি আমাদের শেখায় যে, জান্নাতে যাওয়ার জন্য কেবল ব্যক্তিগত আমল যথেষ্ট নয়, বরং মুমিন ভাইদের প্রতি অন্তরে ভালোবাসা রাখাও ঈমানের অবিচ্ছেদ্য অংশ। ঘৃণা ও বিদ্বেষ ঈমানকে নষ্ট করে দেয়।
✅ ইমাম ইবনুল কাইয়্যিম (রহ.)-এর সংক্ষিপ্ত বলেন:
ঈমান হলো একটি বৃক্ষ, আর ভালোবাসা হলো তার ফল। যখন মুমিনদের মধ্যে পারস্পরিক মহব্বত তৈরি হয়, তখন তাদের ইবাদতে একাগ্রতা আসে। অন্তর থেকে হিংসা দূর না করলে প্রকৃত ঈমানের স্বাদ পাওয়া সম্ভব নয়।
- ভালোবাসা বৃদ্ধির প্রথম ধাপ হিসেবে বেশি বেশি সালাম দেওয়া।
- অন্যের ভালো দেখে ঈর্ষা না করে বরং খুশি হওয়া।
- ছোটখাটো উপহার বিনিময়ের মাধ্যমে নিজেদের মধ্যে সুসম্পর্ক তৈরি করা।
হে আল্লাহ! আপনি আমাদের অন্তরগুলোকে একে অপরের প্রতি ভালোবাসা দিয়ে পূর্ণ করে দিন এবং আমাদের পরিপূর্ণ মুমিন হিসেবে কবুল করুন। আমিন।
Please open Telegram to view this post
VIEW IN TELEGRAM
❤6
আরাকানের বুথিডাউং টাউনশিপে লেট ওয়্যা দাউং প্যিন শে গ্রামাঞ্চল থেকে ১৪ জন রোহিঙ্গা যুবককে জোরপূর্বক ধরে নিয়ে গেছে ড্রাগ মাফিয়া সন্ত্রাসী আরাকান আর্মি। স্থানীয়দের দাবি, ২ ফেব্রুয়ারি তাদের সামরিক প্রশিক্ষণের জন্য ধরে নিয়ে যাওয়া হয়।
বিস্তারিত https://islaminsight.net/2026/6651/
Please open Telegram to view this post
VIEW IN TELEGRAM
😢4❤2🤬2
Media is too big
VIEW IN TELEGRAM
ইসরাইল ৮ ডিসেম্বরের পর থেকে সিরিয়ায় এক হাজারেরও বেশি বিমান হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আসাদ আল-শাইবানি।
তিনি বলেন, এসব হামলায় বেসামরিক ও সামরিক স্থাপনাকে লক্ষ্যবস্তু করা হয়েছে। পাশাপাশি সিরিয়ার নতুন কিছু এলাকা দখল করা হয়েছে এবং সিরিয়ান নাগরিকদের আটক করেছে সন্ত্রাসী ইসরাইল।
পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, বিমান হামলার পাশাপাশি ৫০০টিরও বেশি স্থল হামলাও চালানো হয়েছে।
Please open Telegram to view this post
VIEW IN TELEGRAM
🤬9❤4😢4
জুলাই বিপ্লবে রাজধানীর রামপুরায় কার্নিশে ঝুলে থাকা আমির হোসেনকে গুলি ও দুজনকে হত্যার ঘটনায় দায়ের মানবতাবিরোধী অপরাধ মামলায় পাঁচ আসামির রায়ের তারিখ আজ নির্ধারণ করা হবে।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১, বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ আজ এ সিদ্ধান্ত দেবেন। অন্য সদস্যরা হলেন বিচারপতি শফিউল আলম মাহমুদ ও অবসরপ্রাপ্ত জেলা জজ মোহিতুল হক এনাম চৌধুরী।
মামলায় আসামিদের মধ্যে রয়েছেন ডিএমপির সাবেক কমিশনার সন্ত্রাসী হাবিবুর রহমান, রামপুরা পুলিশ ফাঁড়ির তৎকালীন এএসআই সন্ত্রাসী চঞ্চল চন্দ্র সরকারসহ পাঁচজন। চঞ্চল গ্রেপ্তার রয়েছেন, বাকিরা পলাতক।
প্রসিকিউশন সর্বোচ্চ সাজা দাবি করেছে। অপরদিকে আসামিপক্ষ অভিযোগ অস্বীকার করে খালাস চেয়েছে। শুনানি শেষে আজ রায় ঘোষণার তারিখ ধার্য করা হবে।
Please open Telegram to view this post
VIEW IN TELEGRAM
❤7
ভারতের উত্তর প্রদেশ-এর সম্ভল জেলায় ‘অবৈধ দখল’ অভিযোগে একটি মাদরাসা ও ৮ থেকে ১০টি বসতবাড়ি গুঁড়িয়ে দিয়েছে উগ্র হিন্দুত্ববাদী প্রশাসন। বৃহস্পতিবার চন্দৌসি তহসিলের নারৌলি এলাকায় অভিযান চালানো হয়।
বিস্তারিত https://islaminsight.net/2026/6656/
Please open Telegram to view this post
VIEW IN TELEGRAM
😢8🤬2❤1
যুক্তরাজ্যভিত্তিক Declassified UK দাবি করেছে, গাজা অভিযানে প্রায় ৫০ হাজার দ্বৈত নাগরিক Israel Defense Forces এর হয়ে কাজ করেছে। প্রতিবেদনে বলা হয়, এদের মধ্যে ইসরায়েলি-মার্কিনি সবচেয়ে বেশি; যুক্তরাষ্ট্রের ১৩,৩০০ এর বেশি নাগরিক সরাসরি অংশ নিয়েছেন।
এছাড়া ৬,৪০০ ফরাসি, ৫,০০০ এর বেশি রুশ-ইসরায়েলি এবং ৪,০০০ এর বেশি জার্মান-ইসরায়েলি নাগরিক জড়িত বলে উল্লেখ করা হয়। ইউক্রেন, যুক্তরাজ্য, পোল্যান্ডসহ ইউরোপের বিভিন্ন দেশের নাগরিকদের নামও আসে।
স্পেনের চার শতাধিক এবং দক্ষিণ আফ্রিকার পাঁচ শতাধিক দ্বৈত নাগরিকের কথাও প্রতিবেদনে রয়েছে।
২০২৫ সালের মার্চ পর্যন্ত সংগৃহীত তথ্যের ভিত্তিতে এ পরিসংখ্যান দেওয়া হয়েছে; সংশ্লিষ্ট দেশগুলোর অনেকে সমালোচনামুখর হলেও নিজ নাগরিকদের বিরুদ্ধে দৃশ্যমান পদক্ষেপ নেয়নি বলে দাবি করা হয়।
Please open Telegram to view this post
VIEW IN TELEGRAM
❤5😢2🤬1
নাইজেরিয়া এর নাইজার রাজ্যের তিনটি গ্রামে বন্দুকধারীদের হামলায় অন্তত ৩২ জন নিহত এবং কয়েকজন অপহৃত হয়েছেন।
শনিবার মোটরসাইকেলে করে সশস্ত্র দলগুলো গ্রামে ঢুকে গুলিবর্ষণ ও অগ্নিসংযোগ চালায়।
পুলিশ মুখপাত্র ওয়াসিউ আবিওদুন টুঙ্গা-মাকেরি গ্রামে হামলায় ৬ জন নিহতের কথা নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, কনকোসো গ্রামে পুলিশ স্টেশনে আগুন দেওয়ার পর অন্তত ২৬ জন মারা যান।
স্থানীয় সূত্রে ধারণা, হামলায় দায়েশ সংশ্লিষ্ট গোষ্ঠী ও মুক্তিপণের জন্য অপহরণকারী দস্যুরা জড়িত।
নাইজার ও কোয়ারা সীমান্তের কাইন্জি ফরেস্ট দীর্ঘদিন ধরে বোকো হারাম সহ সশস্ত্র গোষ্ঠীর আশ্রয়স্থল হিসেবে পরিচিত।
Please open Telegram to view this post
VIEW IN TELEGRAM
🤬5❤1😢1
🔘 ইসলাম ইনসাইট - টেকনোলজি
🔴 ফাঁস হওয়া তথ্য রোধে আরো শক্তিশালীভাবে কাজ করবে গুগলের "Results About You"
গুগল অনলাইনে ব্যক্তিগত তথ্য ফাঁস ও পরিচয় চুরি ঠেকাতে তাদের "Results About You" টুল বড় পরিসরে আপডেট করছে।
নতুন সুবিধায় ব্যবহারকারীরা সার্চ রেজাল্টে পাসপোর্ট নম্বর, ড্রাইভিং লাইসেন্স নম্বর, সোশ্যাল সিকিউরিটি নম্বরের মতো সংবেদনশীল তথ্য প্রকাশ পেয়েছে কি না তা ট্র্যাক করতে পারবেন এবং সরাসরি লিংক অপসারণের অনুরোধ জানাতে পারবেন।
বিস্তারিত : https://islaminsight.net/2026/6659/

❤5