Islam Insight
9.39K subscribers
17.1K photos
7.61K videos
13 files
588 links
আল্লাহর পথে, সত্যের সাথে

Website: https://islaminsight.net

Facebook: facebook.com/insightislam5

Youtube: youtube.com/@IslamInsight1

Twitter: twitter.com/islaminsight1

Telegram: https://t.me/Islam_insight

Instagram: instagram.com/islam_insight1/
Download Telegram
🔴 ১৭ ফেব্রুয়ারির মধ্যেই এমপি-মন্ত্রীর শপথ: প্রেস সচিব

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, নবনির্বাচিত সংসদ সদস্য ও মন্ত্রিপরিষদের শপথ সর্বোচ্চ ১৬ বা ১৭ ফেব্রুয়ারির মধ্যে সম্পন্ন হবে।

ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিংয়ে তিনি বলেন, গেজেট প্রকাশ হয়েছে এবং প্রস্তুতি দ্রুতগতিতে চলছে।

সংবিধান অনুযায়ী শপথ পড়ানোর দায়িত্ব দ্বাদশ জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী বা তাঁর মনোনীত ব্যক্তির; তা সম্ভব না হলে তিন দিন পর প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) শপথ পড়াবেন।

স্পিকারের অনুপস্থিতির প্রেক্ষিতে বিকল্প প্রক্রিয়া নিয়েও আলোচনা চলছে। রাজনৈতিক দলগুলোর প্রস্তাব এলে নির্ধারিত সময়ের আগেই শপথ হতে পারে।
Please open Telegram to view this post
VIEW IN TELEGRAM
6
🔘 ইসলাম ইনসাইট - টেকনোলজি

🔴 নাসার নতুন উইং প্রযুক্তিতে উড়োজাহাজের ১০% জ্বালানি সাশ্রয়

মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা উড়োজাহাজের জন্য একটি নতুন উইং প্রযুক্তি উদ্ভাবন করেছে, যা জ্বালানি খরচ কমাতে সাহায্য করবে। প্রযুক্তিটির নাম "ক্রসফ্লো অ্যাটেনুয়েটেড ন্যাচারাল ল্যামিনার ফ্লো" (সিএটিএনএফএফ)।

এর মূল লক্ষ্য হলো বিমানের ডানার ওপরের বায়ুস্তরকে স্বাভাবিক ও মসৃণভাবে প্রবাহিত রাখা, যাতে ঘর্ষণ, ড্র্যাগ এবং টার্বিউলেন্স কমে। ড্র্যাগ কমলে ইঞ্জিনের শক্তি কম লাগে এবং জ্বালানি সাশ্রয় হয়।

বিস্তারিত : https://islaminsight.net/2026/6639/
Please open Telegram to view this post
VIEW IN TELEGRAM
4
🔴 মাদুরোকে আটকের পর, এই প্রথম ট্রাম্পের ভেনেজুয়েলা সফর ঘোষণা

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, ভেনেজুয়েলা সফরে যাচ্ছেন তিনি এবং দেশটির ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট Delcy Rodríguez এর সঙ্গে তার "খুব ভালো সম্পর্ক" রয়েছে। ট্রাম্প দাবি করেন, যুক্তরাষ্ট্র ইতোমধ্যে রদ্রিগুয়েজের সরকারকে স্বীকৃতি দিয়েছে এবং তেল খাতে ঘনিষ্ঠভাবে কাজ করছে।

এর আগে কারাকাসে সামরিক অভিযানে নিকোলাস মাদুরো ও ফার্স্ট লেডি সিলিয়া ফ্লোরেসকে আটক করে নিউইয়র্কে নেওয়া হয়; তাদের বিরুদ্ধে মাদক পাচারের অভিযোগ আনা হয়েছে।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী Marco Rubio বলেন, ভেনেজুয়েলার তেল সম্পদ অনির্দিষ্টকালের জন্য যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে থাকবে।

ভেনেজুয়েলার বিশাল তেল মজুত (প্রায় ৩০,৩০০ কোটি ব্যারেল) ঘিরে দুই দেশের সম্পর্ক নতুন বাস্তবতায় প্রবেশ করেছে।
Please open Telegram to view this post
VIEW IN TELEGRAM
2😁2
This media is not supported in your browser
VIEW IN TELEGRAM
এবং যখন তোমার রব আগমন করবেন, আর ফেরেশতাগণ উপস্থিত হবেন সারিবদ্ধভাবে।
17👍2
🔴 ভারতে বাংলাদেশি শিক্ষার্থীদের ওপর উগ্র হিন্দুত্ববাদীদের হামলা, ভারত কি আদৌও নিরাপদ শিক্ষার্থীদের জন্য ?

১০ ফেব্রুয়ারি পুনের Maharashtra Institute of Technology World Peace University-তে আয়োজিত ওয়ার্ল্ড কালচারাল ফেস্টিভ্যালে বাংলাদেশি শিক্ষার্থীদের ওপর হামলা ও বাংলাদেশি খাবারের স্টল ভাঙচুর করেছে উগ্র হিন্দুত্ববাদী ও বিজেপির যুব শাখা Bharatiya Janata Yuva Morcha এর কর্মীরা।

শিক্ষার্থীদের অভিযোগ, বহিরাগত কয়েকজন পরিচয়পত্র ছাড়াই ক্যাম্পাসে ঢুকে হামলা ও ভাঙচুর করে, অথচ নিরাপত্তাকর্মীরা কোনো বাধা দেননি। যেন ক্যাম্পাস প্রশাসন ইচ্ছা করেই এসব হতে দিয়েছে।

বিস্তারিত : https://islaminsight.net/2026/6646/
Please open Telegram to view this post
VIEW IN TELEGRAM
7🤬2
আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন।
9😢5
🔴 জাতীয় নির্বাচনের আগে নেপালে রাজতন্ত্রপন্থিদের শক্তি প্রদর্শন

জাতীয় নির্বাচন সামনে রেখে কাঠমান্ডুতে সাবেক রাজা জ্ঞানেন্দ্র শাহের পক্ষে বড় সমাবেশ হয়েছে। ২০০৮ সালে রাজতন্ত্র বিলুপ্ত হয়ে নেপাল ধর্মনিরপেক্ষ প্রজাতন্ত্রে রূপ নেয়। গত ১৮ বছরে ১৪ বার সরকার পরিবর্তনে রাজনৈতিক অস্থিরতা এখন চরমে।

দেশে ফেরার পর সমর্থকেরা "রাজা ফিরে আসুন" স্লোগানে তাকে স্বাগত জানায়। উল্লেখ্য সেপ্টেম্বরের দুর্নীতিবিরোধী বিক্ষোভে ৭৭ জন নিহত হওয়ার পর প্রধানমন্ত্রী K. P. Sharma Oli পদত্যাগ করেন।

৫ মার্চ ২৭৫ আসনের নির্বাচনে ৬৫টি দল প্রতিদ্বন্দ্বিতা করবে। নতুন চ্যালেঞ্জারদের মধ্যে আছেন কাঠমান্ডুর মেয়র Balen Shah ও সাবেক টিভি উপস্থাপক Rabi Lamichhane। প্রায় ১ কোটি ৯০ লাখ ভোটারের মধ্যে ১০ লাখ নতুন তরুণ ভোটার যুক্ত হয়েছে।
Please open Telegram to view this post
VIEW IN TELEGRAM
11
🚨নির্বাচন ও গণভোটের জন্য বাংলাদেশকে জাতিসঙ্ঘের অভিনন্দন

নির্বাচন ও গণভোট অনুষ্ঠানের জন্য বাংলাদেশের জনগণকে অভিনন্দন জানিয়েছে জাতিসঙ্ঘ। আজ শ‌নিবার জাতিসঙ্ঘ এক বার্তায় এই অভিনন্দন জানায় এবং শান্তিপূর্ণ ও সমৃদ্ধ ভবিষ্যৎ গড়ার প্রচেষ্টায় বাংলাদেশকে সহায়তা অব্যাহত রাখার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে।

বার্তায় উল্লেখ করা হয়,
জাতিসঙ্ঘ মহাসচিব সকল রাজনৈতিক অংশীজনকে আহ্বান জানিয়েছেন যে এই গতি ধরে রেখে জাতীয় সংহতি জোরদার করতে, গণতান্ত্রিক মূল্যবোধ ও আইনের শাসন সমুন্নত রাখতে, সবার মানবাধিকার পূর্ণভাবে নিশ্চিত করতে এবং সংখ্যালঘুদের সুরক্ষা দিতে।


জাতিসঙ্ঘ আরো উল্লেখ করে, দেশ যখন রূপান্তরের পথে এগিয়ে যাচ্ছে এবং অন্তর্ভুক্তিমূলক ও টেকসই সংস্কার কার্যক্রম অনুসরণ করছে, তখন সেই প্রক্রিয়াকে এগিয়ে নিতে রাজনৈতিক সদিচ্ছা ও সহযোগিতা গুরুত্বপূর্ণ।

🔴এর আগে, শান্তিপূর্ণ ও সমৃদ্ধ ভবিষ্যৎ গড়ার প্রচেষ্টায় বাংলাদেশকে সহায়তা অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিয়েছে সংস্থাটি।🔴
Please open Telegram to view this post
VIEW IN TELEGRAM
🤣1
ভালোবাসার ক্ষেত্রে সবার আগে অগ্রাধিকার পাবেন আল্লাহ ও তার রাসুল (সাঃ), নিজের জীবনের চাইতে তাদেরকে বেশি ভালবাসতে হবে।
31
Media is too big
VIEW IN TELEGRAM
দখলদার সন্ত্রাসীদের অব্যাহত গণহত্যা, নির্যাতন ও নানা কষ্টের মধ্যেও গাজার শিশুরা নিজেদের সীমিত সামর্থ্যের আলোকে রমাদানের প্রস্তুতি নিচ্ছে।
20
🚨রামগড়ে চাঁদা আদায় করতে এসে জনতার হাতে ইউপিডিএফ চাঁদাবাজ আটক, গণধোলাই

খাগড়াছড়ি পার্বত্য জেলার রামগড় উপজেলায় চাঁদা আদায় করতে আসা প্রসীত উপজাতি পাহাড়ি সন্ত্রাসী সংগঠন ইউপিডিএফের এক চাঁদাবাজকে আটক করে স্থানীয় জনতা গণধোলাই দিয়েছে। পরে বিজিবি তাকে উদ্ধার করে থানায় হস্তান্তর করে।

স্থানীয় সূত্রে জানা যায়,
আজ শনিবার (১৪ ফেব্রুয়ারি) দুপুর আনুমানিক ১২টার দিকে উপজেলার ১নং রামগড় ইউনিয়নের লালছড়ি এলাকায় চাঁদা সংগ্রহের উদ্দেশ্যে সুপায়ন মারমা (৫০) নামে এক ইউপিডিএফ চাঁদাবাজ একটি কালভার্ট নির্মাণকাজের স্থানে যান। সেখানে স্থানীয়রা চাঁদা দিতে অস্বীকৃতি জানানোয় উপস্থিত লোকজনকে নানা হুমকি দেন ওই চাঁদাবাজ। এ সময় স্থানীয় জনগণ ক্ষিপ্ত হয়ে তাকে আটক করে গণধোলাই দেয়।


আটক ব্যক্তির বাড়ি খাগড়াছড়ি জেলার লক্ষিছড়ি উপজেলার মরমছড়ি গ্রামে। তার কাছ থেকে একটি চাঁদা আদায়ের রসিদ বই, উত্তোলিত চাঁদার ৩ হাজার ৩৫৭ টাকা, দুটি মোবাইল ফোন (একটি স্মার্টফোন ও একটি বাটন ফোন) এবং একটি ছুরি উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে।
Please open Telegram to view this post
VIEW IN TELEGRAM
🔥103👍2
This media is not supported in your browser
VIEW IN TELEGRAM
আসমান সমূহ ও যমীনের চাবি সমূহ তার কাছেই
14👍1
🔴 সিরিয়দের টেকসই প্রত্যাবর্তন চায় আহমদ শার’আর (হাফি.) সরকার

সিরীয় নাগরিকদের টেকসই প্রত্যাবর্তন নিশ্চিত করতে চায় আহমদ শার’আর (হাফি.) সরকার। শনিবার (১৪ ফেব্রুয়ারি) মিউনিখ সিকিউরিটি ঔ ফাঁকে এক বৈঠকে সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী আস’আদ শাইবানী হাফি. বলেন, সিরিয়ায় প্রত্যাবর্তন যেনো আবেগপ্রসূত বা বিশৃঙ্খল না হয়।

তিনি জানান, নিষেধাজ্ঞা প্রত্যাহার কেবল একটি সূচনা, পুনর্গঠন এখনো সম্পূর্ণ হয়নি। দেশে এখনো অভ্যন্তরীণ বাস্তুচ্যুতদের শিবির রয়েছে, বহু শহর ও গ্রাম ধ্বংসস্তূপে পরিণত, এবং বিপুল সংখ্যক সিরীয় শরণার্থী বিদেশে অবস্থান করছেন।

জাতিসংঘের হিসাবে সন্ত্রাসী বাশার আল-আসাদ সরকারের পতনের পর ১২ লাখ সিরীয় দেশে ফিরেছেন, যদিও দামেস্ক সরকারের মতে সংখ্যা আরও বেশি।

শাইবানী হাফি. বলেন, যে কোনো সিরীয় নাগরিকের যেকোনো সময় দেশে ফেরার অধিকার রয়েছে, তবে সরকার চায় এই প্রত্যাবর্তন হোক টেকসই ও পুনর্গঠনে সহায়ক। পাশাপাশি তিনি জানান, সিরিয়াকে পুনরায় বিশ্বমঞ্চে ফিরিয়ে আনতে আন্তর্জাতিক সহযোগিতা অব্যাহত থাকবে।
11
🔴 মঙ্গলবার সংসদের দক্ষিণ প্লাজায় নতুন মন্ত্রিসভার শপথ

নতুন মন্ত্রিসভার সদস্যরা ১৭ ফেব্রুয়ারি, মঙ্গলবার শপথ নেবেন। জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এই শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে রাষ্ট্রপতি শপথ বাক্য পাঠ করাবে।

প্রধানমন্ত্রীসহ নবনিযুক্ত মন্ত্রীরা শপথ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বলে জানা গেছে। শপথ গ্রহণের মধ্য দিয়ে তারা আনুষ্ঠানিকভাবে নিজ নিজ দায়িত্ব পালনের কার্যক্রম শুরু করবেন।

নতুন মন্ত্রিসভায় বিভিন্ন গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ে দায়িত্বে পরিবর্তন ও সংযোজন এসেছে, যা প্রশাসনিক ও রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।
7
This media is not supported in your browser
VIEW IN TELEGRAM
দীর্ঘদিনের ইসরাইলি অবরোধ ও মানবিক সংকট সত্ত্বেও গাজার মানুষ রমজান মাসকে স্বাগত জানাতে ব্যস্ত প্রস্তুতিতে, যেখানে কষ্টের ভেতরেও টিকে আছে আশা ও উৎসাহ।

হে আল্লাহ! আপনি ছাড়া আর কেউ নেই গাজা বাসীদের জন্য, আপনিই তাদের সাহায্য করুন।
24
🔴 বিক্ষোভের মুখে ইমরান খানকে হাসপাতালে নেওয়ার সিদ্ধান্ত

অসুস্থ হয়ে পড়া পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে হাসপাতালে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্থানের সরকার। শনিবার রাতে এ সিদ্ধান্ত জানানো হয়।

সম্প্রতি তার দৃষ্টিশক্তি নিয়ে উদ্বেগ দেখা দিলে সমর্থকরা পার্লামেন্টের বাইরে অবস্থান কর্মসূচি শুরু করেন। পরিস্থিতির প্রেক্ষিতে সরকার জানায়, বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে তাকে একটি বিশেষ হাসপাতালে স্থানান্তর করা হবে এবং বিস্তারিত স্বাস্থ্য পরীক্ষা করা হবে।

তথ্যমন্ত্রী আতাউল্লাহ তাতার বলেছেন, চিকিৎসা সংক্রান্ত প্রতিবেদন সুপ্রিম কোর্টে জমা দেওয়া হবে। সংসদবিষয়ক মন্ত্রী তারিক ফজল চৌধুরী জানান, কারাবন্দি হিসেবে ইমরান খানের সব মানবাধিকার নিশ্চিত করা হবে।
Please open Telegram to view this post
VIEW IN TELEGRAM
9
🏵 হাদিস থেকে শিক্ষা

রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন:
لَا تَدْخُلُونَ الْجَنَّةَ حَتَّى تُؤْمِنُوا، وَلَا تُؤْمِنُوا حَتَّى تَحَابُّوا
তোমরা ততক্ষণ পর্যন্ত জান্নাতে প্রবেশ করতে পারবে না, যতক্ষণ না ঈমান আনবে। আর ততক্ষণ পর্যন্ত তোমরা পূর্ণ মুমিন হতে পারবে না, যতক্ষণ না একে অপরকে ভালোবাসবে।
(সহিহ মুসলিম, হাদিস: ৫৪)

ইসলাম কেবল কতিপয় ইবাদতের নাম নয়, বরং এটি পারস্পরিক ভালোবাসা ও ভ্রাতৃত্বের ধর্ম। এই হাদিসটি আমাদের শেখায় যে, জান্নাতে যাওয়ার জন্য কেবল ব্যক্তিগত আমল যথেষ্ট নয়, বরং মুমিন ভাইদের প্রতি অন্তরে ভালোবাসা রাখাও ঈমানের অবিচ্ছেদ্য অংশ। ঘৃণা ও বিদ্বেষ ঈমানকে নষ্ট করে দেয়।

ইমাম ইবনুল কাইয়্যিম (রহ.)-এর সংক্ষিপ্ত বলেন:
ঈমান হলো একটি বৃক্ষ, আর ভালোবাসা হলো তার ফল। যখন মুমিনদের মধ্যে পারস্পরিক মহব্বত তৈরি হয়, তখন তাদের ইবাদতে একাগ্রতা আসে। অন্তর থেকে হিংসা দূর না করলে প্রকৃত ঈমানের স্বাদ পাওয়া সম্ভব নয়।

➡️ আমাদের করণীয়:
- ভালোবাসা বৃদ্ধির প্রথম ধাপ হিসেবে বেশি বেশি সালাম দেওয়া।

- অন্যের ভালো দেখে ঈর্ষা না করে বরং খুশি হওয়া।

- ছোটখাটো উপহার বিনিময়ের মাধ্যমে নিজেদের মধ্যে সুসম্পর্ক তৈরি করা।

হে আল্লাহ! আপনি আমাদের অন্তরগুলোকে একে অপরের প্রতি ভালোবাসা দিয়ে পূর্ণ করে দিন এবং আমাদের পরিপূর্ণ মুমিন হিসেবে কবুল করুন। আমিন।
Please open Telegram to view this post
VIEW IN TELEGRAM
6
🚨বুথিডাউংয়ে ১২ বছরের রোহিঙ্গা শিশুসহ ১৪ জনকে জোরপূর্বক সামরিক প্রশিক্ষণে কেন্দ্রে নিয়ে গেছে সন্ত্রাসী আরাকান আর্মি

আরাকানের বুথিডাউং টাউনশিপে লেট ওয়্যা দাউং প্যিন শে গ্রামাঞ্চল থেকে ১৪ জন রোহিঙ্গা যুবককে জোরপূর্বক ধরে নিয়ে গেছে ড্রাগ মাফিয়া সন্ত্রাসী আরাকান আর্মি। স্থানীয়দের দাবি, ২ ফেব্রুয়ারি তাদের সামরিক প্রশিক্ষণের জন্য ধরে নিয়ে যাওয়া হয়।


বিস্তারিত https://islaminsight.net/2026/6651/
Please open Telegram to view this post
VIEW IN TELEGRAM
😢42🤬2
Media is too big
VIEW IN TELEGRAM
🔴 সন্ত্রাসী ইসরাইল ৮ ডিসেম্বরের পর থেকে সিরিয়ায় এক হাজারের বেশি বিমান হামলা করেছে : পররাষ্ট্রমন্ত্রী

ইসরাইল ৮ ডিসেম্বরের পর থেকে সিরিয়ায় এক হাজারেরও বেশি বিমান হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আসাদ আল-শাইবানি।


তিনি বলেন, এসব হামলায় বেসামরিক ও সামরিক স্থাপনাকে লক্ষ্যবস্তু করা হয়েছে। পাশাপাশি সিরিয়ার নতুন কিছু এলাকা দখল করা হয়েছে এবং সিরিয়ান নাগরিকদের আটক করেছে সন্ত্রাসী ইসরাইল।

পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, বিমান হামলার পাশাপাশি ৫০০টিরও বেশি স্থল হামলাও চালানো হয়েছে।
Please open Telegram to view this post
VIEW IN TELEGRAM
🤬94😢4
🚨জুলাই বিপ্লবে ভবনের কার্নিশে ঝুলে থাকা হত্যাকাণ্ড : হাবিব-চঞ্চলসহ ৫ সন্ত্রাসীর রায়ের তারিখ নির্ধারণ আজ

জুলাই বিপ্লবে রাজধানীর রামপুরায় কার্নিশে ঝুলে থাকা আমির হোসেনকে গুলি ও দুজনকে হত্যার ঘটনায় দায়ের মানবতাবিরোধী অপরাধ মামলায় পাঁচ আসামির রায়ের তারিখ আজ নির্ধারণ করা হবে।


আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১, বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ আজ এ সিদ্ধান্ত দেবেন। অন্য সদস্যরা হলেন বিচারপতি শফিউল আলম মাহমুদ ও অবসরপ্রাপ্ত জেলা জজ মোহিতুল হক এনাম চৌধুরী।

মামলায় আসামিদের মধ্যে রয়েছেন ডিএমপির সাবেক কমিশনার সন্ত্রাসী হাবিবুর রহমান, রামপুরা পুলিশ ফাঁড়ির তৎকালীন এএসআই সন্ত্রাসী চঞ্চল চন্দ্র সরকারসহ পাঁচজন। চঞ্চল গ্রেপ্তার রয়েছেন, বাকিরা পলাতক।

প্রসিকিউশন সর্বোচ্চ সাজা দাবি করেছে। অপরদিকে আসামিপক্ষ অভিযোগ অস্বীকার করে খালাস চেয়েছে। শুনানি শেষে আজ রায় ঘোষণার তারিখ ধার্য করা হবে।
Please open Telegram to view this post
VIEW IN TELEGRAM
7