Islam Insight
9.39K subscribers
17.1K photos
7.62K videos
13 files
590 links
আল্লাহর পথে, সত্যের সাথে

Website: https://islaminsight.net

Facebook: facebook.com/insightislam5

Youtube: youtube.com/@IslamInsight1

Twitter: twitter.com/islaminsight1

Telegram: https://t.me/Islam_insight

Instagram: instagram.com/islam_insight1/
Download Telegram
🔴 শ্রীলঙ্কার গনঅভ্যুত্থানে সংসদ সদস্যকে হত্যার দায়ে ১২ জনের মৃত্যুদণ্ডের রায় দিয়েছে দেশটির আদালত

শ্রীলঙ্কাতে ২০২২ সালের গণ-অভ্যুত্থানের সময় সংসদ সদস্য অমরকীর্তি আথুকোরালাকে পিটিয়ে হত্যার দায়ে ১২ জনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। বুধবার গামপাহা হাইকোর্টের তিন বিচারকের বেঞ্চ সংখ্যাগরিষ্ঠ মতের ভিত্তিতে এ রায় দেন।

২০২২ সালের মে মাসে রাজধানী কলম্বোর কাছে বিক্ষোভকারীরা আথুকোরালার গাড়ি থামালে তিনি গুলি চালান বলে তদন্তে উঠে আসে। পরে ক্ষুব্ধ জনতা তাকে ও তার দেহরক্ষীকে পিটিয়ে হত্যা করে। দেশজুড়ে খাদ্য, জ্বালানি ও ওষুধের তীব্র সংকটের বিরুদ্ধে বিক্ষোভ চলাকালে এই হত্যাকাণ্ড ঘটে।
Please open Telegram to view this post
VIEW IN TELEGRAM
😢8🤬3
🔴গাজীপুরে ঝুট গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে চার ইউনিট

গাজীপুর মহানগরীর কোনাবাড়ী এলাকায় একটি ঝুটের গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আমবাগ এলাকায় আগুন লাগে।

ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। রাত ৮টা ৪০ মিনিট পর্যন্ত আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি।


ফায়ার সার্ভিস জানায়, গুদামে বিপুল পরিমাণ ঝুট থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। আগুন নিয়ন্ত্রণে এলে ক্ষয়ক্ষতি ও কারণ জানা যাবে।
Please open Telegram to view this post
VIEW IN TELEGRAM
3
This media is not supported in your browser
VIEW IN TELEGRAM
যে আয়াতগুলো আপনাকে আল্লাহর মহত্ত্বের প্রতি সবচেয়ে বেশি আকৃষ্ট করবে......
14
🚨এপস্টি*নের সঙ্গে সম্পর্ক থাকার অভিযোগ: চাপের মুখে পদ হারালেন ডিপি ওয়ার্ল্ডের প্রধান

বিস্তারিতঃ https://islaminsight.net/2026/6632/
Please open Telegram to view this post
VIEW IN TELEGRAM
8👍3
তথাকথিত ভালোবাসা দিবস বয়কট করুন, এর ভয়াবহতা মানুষের মাঝে আলোচনা করুন, সচেতনতা তৈরি করুন।
27
This media is not supported in your browser
VIEW IN TELEGRAM
মসজিদের ধ্বংসস্তূপের উপর দাড়িয়ে জুমার সালাত আদায় করছেন গাজাবাসী। নিজেদের ঘরবাড়ী হারালেও ঈমান হারাননি তারা।
29
This media is not supported in your browser
VIEW IN TELEGRAM
নিশ্চয়ই মানুষ তার রবের প্রতি বড়ই অকৃতজ্ঞ
😢202
🚨 ক্যারিবিয়ান সাগরে মার্কিন হামলায় নিহত ৩

ক্যারিবিয়ান সাগরে একটি নৌকায় হামলা চালিয়ে তিনজনকে হত্যা করেছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। লাতিন আমেরিকা ও ক্যারিবিয়ান অঞ্চলে সামরিক কার্যক্রম তদারকি করা US Southern Command (সাউথকম) জানিয়েছে, শুক্রবার “লেথাল কাইনেটিক স্ট্রাইক” চালানো হয়।

মার্কিন বাহিনী দাবি করেছে, মাদক পাচারে জড়িত সন্দেহভাজনদের লক্ষ্য করে এ অভিযান চালানো হয়েছে, তবে এ দাবির পক্ষে কোনো প্রমাণ প্রকাশ করা হয়নি। আন্তর্জাতিক আইন ও মানবাধিকার বিশেষজ্ঞরা এসব হামলাকে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড বলে সমালোচনা করছেন।

মিডিয়া পর্যবেক্ষকদের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের সেপ্টেম্বর থেকে পূর্ব প্রশান্ত মহাসাগর ও ক্যারিবিয়ানে যুক্তরাষ্ট্রের ৩৭টি হামলায় অন্তত ১৩০ জন নিহত হয়েছেন।
Please open Telegram to view this post
VIEW IN TELEGRAM
👍2
🚨 পশ্চিম তীরে ইসরাইলী বসতি স্থাপনকারীদের হামলায় অন্তত ৫৪ ফিলিস্তিনি আহত

দখলকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের ধারাবাহিক হামলায় অন্তত ৫৪ ফিলিস্তিনি আহত হয়েছেন। শুক্রবার সকালে নাবলুসের দক্ষিণে তালফিতসহ একাধিক গ্রাম ও শহরে হামলা চালানো হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, বসতি স্থাপনকারীরা ফিলিস্তিনি কৃষকদের ওপর হামলা চালায় এবং অলিভ গাছ কেটে ফেলে। বাসিন্দারা প্রতিরোধের চেষ্টা করলে ইসরায়েলি সেনারা টিয়ার গ্যাস ও গুলি ছোড়ে।

রামাল্লার তুরমুস আইয়ার কাছে প্রায় ৩০০ অলিভ গাছ ধ্বংস করা হয়েছে বলে স্থানীয় সূত্র জানিয়েছে। জাতিসংঘের তথ্য অনুযায়ী, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে চলতি বছরের ফেব্রুয়ারি পর্যন্ত পশ্চিম তীরে ১,০৫৪ ফিলিস্তিনি শহীদ হয়েছেন।

সন্ত্রাসী ইসরাইলের অব্যাহত হামলা ও দখলনীতি মানবতার প্রতি প্রকাশ্য চ্যালেঞ্জ। আর আন্তর্জাতিক সম্প্রদায় এগুলো দেখার পরও না দেখার ভান করে আছে।
Please open Telegram to view this post
VIEW IN TELEGRAM
🤬13
🚨 ত্রয়োদশ সংসদ নির্বাচনের ফলাফল গেজেট আকারে প্রকাশ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নবনির্বাচিত সংসদ সদস্যদের সরকারি ফলাফল গেজেট আকারে প্রকাশ করেছে নির্বাচন কমিশন। শুক্রবার গভীর রাতে ৩০০ আসনের মধ্যে ২৯৭ আসনের ফল প্রকাশ করা হয়; একই সঙ্গে গণভোটের ফলও গেজেট করা হয়েছে।

ইসি সচিব আখতার আহমেদ জানান, সংসদ নির্বাচনে ভোট পড়েছে ৫৯.৪৪ শতাংশ এবং গণভোটে ৬০.২৬ শতাংশ। ফল অনুযায়ী, বিএনপি জোট পেয়েছে ২১২ আসন, বাংলাদেশ জামায়াতে ইসলামী ৬৮, জাতীয় নাগরিক পার্টি ৬ এবং স্বতন্ত্র প্রার্থীরা ৭ আসনে জয়ী হয়েছেন।

সংসদ সচিবালয় নবনির্বাচিত সদস্যদের শপথগ্রহণ অনুষ্ঠানের প্রস্তুতি শুরু করেছে। নিরাপত্তা ও প্রটোকল নিশ্চিত করে আয়োজন সম্পন্নের পরিকল্পনা নেওয়া হয়েছে।
Please open Telegram to view this post
VIEW IN TELEGRAM
😁11
🏵 কোরআন থেকে শিক্ষা

আল্লাহ তা'আলা বলেন:

وَلَقَدْ خَلَقْنَا الْإِنسَانَ وَنَعْلَمُ مَا تُوَسْوِسُ بِهِ نَفْسُهُ ۖ وَنَحْنُ أَقْرَبُ إِلَيْهِ مِنْ حَبْلِ الْوَرِيدِ

আমিই মানুষকে সৃষ্টি করেছি এবং তার অন্তরে যে কুচিন্তা (ওয়াসওয়াসা) উঁকি দেয়, সে সম্পর্কেও আমি অবগত। আর আমি তার ঘাড়ের শাহরগের চেয়েও অধিক কাছে।

(সূরা ক্বাফ , আয়াত: ১৬)

এই আয়াতে আল্লাহ মানুষের সাথে তাঁর সান্নিধ্যের এক চরম সত্য তুলে ধরেছেন। মানুষ যখন ভাবে সে একা, তখন তার অন্তরে জাগ্রত হওয়া ক্ষুদ্রতম চিন্তাটুকুও আল্লাহর কাছে গোপন থাকে না। তিনি কেবল আমাদের শারীরিক অস্তিত্বের স্রষ্টা নন, বরং আমাদের চিন্তা ও অনুভূতিরও সবচেয়ে বড় সাক্ষী।

ইমাম ইবনুল কাইয়্যিম (রহ.) বলেন :
যে ব্যক্তি এটা বিশ্বাস করে যে তার রব তার শাহরগের চেয়েও কাছে, তার পক্ষে প্রকাশ্যে বা গোপনে কোনো গুনাহ করা অসম্ভব। আল্লাহর এই সান্নিধ্য মুমিনের জন্য ভয়ের নয়, বরং ভরসার। এটি আমাদের মনে করিয়ে দেয় যে, আমরা যখন কোনো ব্যথায় কাঁদি বা কোনো সমস্যার সম্মুখীন হই, তখন আল্লাহ তা অন্যদের চেয়েও ভালোভাবে জানেন এবং তিনি সাহায্য করার জন্য প্রস্তুত থাকেন।


➡️ আমাদের করণীয়:

- বাহ্যিক ইবাদতের পাশাপাশি নিজের মনের চিন্তাগুলোকেও পবিত্র রাখা, কারণ আল্লাহ আমাদের মনের খবর রাখেন।

- যখন কেউ পাশে থাকে না, তখনও আল্লাহকে হাজির-নাজির জেনে অন্যায় থেকে বিরত থাকা।

- কোনো বিপদ বা একাকীত্বে ভেঙে না পড়ে এই অনুভূতি রাখা যে, আমার রব আমার সাথেই আছেন এবং তিনি আমার হৃদয়ের আকুতি শুনছেন।


হে আল্লাহ! আমাদের অন্তরের কুচিন্তা থেকে আমাদের রক্ষা করুন এবং আপনার প্রতি আমাদের বিশ্বাস ও নৈকট্য আরও বাড়িয়ে দিন। আমিন।
Please open Telegram to view this post
VIEW IN TELEGRAM
10
🚨 সিরিয়ার আল-তানফ ঘাঁটি ছাড়ল যুক্তরাষ্ট্র, নিয়ন্ত্রণ নিল সিরীয় সেনারা

সিরিয়ার কৌশলগত গুরুত্বপূর্ণ আল-তানফ সামরিক ঘাঁটি থেকে অবশিষ্ট সেনা প্রত্যাহার করেছে যুক্তরাষ্ট্র। এরপর ইরাক–জর্ডান সীমান্তসংলগ্ন এই ঘাঁটির নিয়ন্ত্রণ নেয় সিরিয়ার সেনাবাহিনী।

সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, দুই পক্ষের সমন্বয়ে ঘাঁটির দায়িত্ব হস্তান্তর সম্পন্ন হয়েছে এবং সীমান্ত এলাকায় অতিরিক্ত ইউনিট মোতায়েন শুরু হয়েছে।

মার্কিন কেন্দ্রীয় কমান্ডও সুশৃঙ্খল প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেছে। খারেজি আইএস মোকাবিলায় ২০১৪ সাল থেকে আন্তর্জাতিক জোটের প্রধান অপারেশনাল কেন্দ্রগুলোর একটি ছিল আল-তানফ।

পেন্টাগন ২০২৫ সালের এপ্রিলে সিরিয়া থেকে সেনা সরানোর ঘোষণা দেয়, যা এখন বাস্তবায়ন হলো। বিশ্লেষকদের মতে, এই প্রত্যাহার আঞ্চলিক নিরাপত্তা ও শক্তির ভারসাম্যে নতুন সমীকরণ তৈরি করবে।
Please open Telegram to view this post
VIEW IN TELEGRAM
👏71
🚨 চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে নিহত ২

চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নে ককটেল তৈরির সময় বিস্ফোরণে দুইজন নিহত ও তিনজন আহত হয়েছেন। শনিবার ভোর ৫টার দিকে ফাঁটাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

অতিরিক্ত পুলিশ সুপার এ.এন.এম ওয়াসিম ফিরোজ জানান, একটি বসতবাড়িতে ককটেল তৈরির সরঞ্জামসহ অবস্থান করছিল একদল দুষ্কৃতকারী।

হঠাৎ বিস্ফোরণে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়; মুখমণ্ডল বিকৃত হওয়ায় তাদের পরিচয় শনাক্ত করা যায়নি।

আহত তিনজনকে প্রথমে চাঁপাইনবাবগঞ্জ আধুনিক সদর হাসপাতালে নেওয়া হয়, পরে অবস্থার অবনতি হলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ ও বিজিবি মোতায়েন রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
Please open Telegram to view this post
VIEW IN TELEGRAM
😢82👍1
Media is too big
VIEW IN TELEGRAM
🔴 যেভাবে রমাদানের জন্য নিজেকে প্রস্তুত করবেন

- শাইখ মুহাম্মাদ হাসান আল-দিদো (হাফি.)

https://youtube.com/shorts/5KFkS_scGDE
13
🔴 নবনির্বাচিত এমপিদের গেজেট প্রকাশ, গণভোটে ‘হ্যাঁ’ এগিয়ে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নবনির্বাচিত সংসদ সদস্যদের এবং গণভোটের ফলাফলের গেজেট শুক্রবার গভীর রাতে প্রকাশ করা হয়েছে।

গেজেট অনুযায়ী, গণভোটে ‘হ্যাঁ’ ভোট পড়েছে ৪ কোটি ৮২ লাখ ৬৬০টি। ‘না’ ভোট পেয়েছে ২ কোটি ২০ লাখ ৭১ হাজার ৭২৬টি। বাতিল ব্যালট পেপারের সংখ্যা ৭৪ লাখ ২২ হাজার ৬৩৭।

প্রধান উপদেষ্টার কার্যালয়ের সূত্র জানায়, নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ পড়াবেন প্রধান নির্বাচন কমিশনার। সোমবার বা মঙ্গলবার শপথ হতে পারে। একই দিন নতুন প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার সদস্যরাও শপথ নিতে পারেন।
Please open Telegram to view this post
VIEW IN TELEGRAM
7
Media is too big
VIEW IN TELEGRAM
যে নিজের উপর হজ্জ আরোপ করলো, তার জন্য বৈধ নয় কোনো অন্যায় ও অশ্লীল কাজ...
- - সূরা আল বাকারা
8
🔴ইরানের শাসনব্যবস্থার পরিবর্তন চান ডোনাল্ড ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরান-এ শাসনব্যবস্থার পরিবর্তনই হতে পারে সবচেয়ে ভালো সমাধান। শুক্রবার হোয়াইট হাউসে তিনি এ মন্তব্য করেন।

ট্রাম্প বলেন, ৪৭ বছর ধরে ইরান শুধু কথা বলছে এবং এতে বহু প্রাণহানি ঘটেছে। তবে ক্ষমতায় কাকে দেখতে চান, সে বিষয়ে নির্দিষ্ট করে কিছু জানাননি। তার ভাষায়, সেখানে নেতৃত্ব দেওয়ার মতো মানুষ আছেন।


মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি আরও জোরদারের ইঙ্গিত দিয়ে তিনি জানান, বিমানবাহী রণতরী ইউএসএস জেরাল্ড আর ফোর্ড শিগগিরই ক্যারিবীয় অঞ্চল থেকে মধ্যপ্রাচ্যে যাচ্ছে।

এদিকে দ্য ওয়াল স্ট্রিট জার্নাল-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, পেন্টাগন মধ্যপ্রাচ্যে মোতায়েনের জন্য দ্বিতীয় একটি বিমানবাহী রণতরী প্রস্তুত করছে।
Please open Telegram to view this post
VIEW IN TELEGRAM
😁12🤣51
একদল শয়তানকে প্রমোটকারীদের কর্তৃক যিনা বিভিন্ন সময় বিভিন্নভাবে সমাজে ছড়িয়ে পড়ে। তারপর তারা জাতিকে ভিতর থেকে কুরে কুরে খায়, আর তেমনি একটি যেনাকে বৈধতা দানকারী একটি দিবসের নাম হলো ভ্যালেন্টাইন দিবস।

মুসলিমদের এই দিবসকে বয়কট করা উচিত। Say no to Valentine.
12
🔴 ১৭ ফেব্রুয়ারির মধ্যেই এমপি-মন্ত্রীর শপথ: প্রেস সচিব

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, নবনির্বাচিত সংসদ সদস্য ও মন্ত্রিপরিষদের শপথ সর্বোচ্চ ১৬ বা ১৭ ফেব্রুয়ারির মধ্যে সম্পন্ন হবে।

ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিংয়ে তিনি বলেন, গেজেট প্রকাশ হয়েছে এবং প্রস্তুতি দ্রুতগতিতে চলছে।

সংবিধান অনুযায়ী শপথ পড়ানোর দায়িত্ব দ্বাদশ জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী বা তাঁর মনোনীত ব্যক্তির; তা সম্ভব না হলে তিন দিন পর প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) শপথ পড়াবেন।

স্পিকারের অনুপস্থিতির প্রেক্ষিতে বিকল্প প্রক্রিয়া নিয়েও আলোচনা চলছে। রাজনৈতিক দলগুলোর প্রস্তাব এলে নির্ধারিত সময়ের আগেই শপথ হতে পারে।
Please open Telegram to view this post
VIEW IN TELEGRAM
6
🔘 ইসলাম ইনসাইট - টেকনোলজি

🔴 নাসার নতুন উইং প্রযুক্তিতে উড়োজাহাজের ১০% জ্বালানি সাশ্রয়

মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা উড়োজাহাজের জন্য একটি নতুন উইং প্রযুক্তি উদ্ভাবন করেছে, যা জ্বালানি খরচ কমাতে সাহায্য করবে। প্রযুক্তিটির নাম "ক্রসফ্লো অ্যাটেনুয়েটেড ন্যাচারাল ল্যামিনার ফ্লো" (সিএটিএনএফএফ)।

এর মূল লক্ষ্য হলো বিমানের ডানার ওপরের বায়ুস্তরকে স্বাভাবিক ও মসৃণভাবে প্রবাহিত রাখা, যাতে ঘর্ষণ, ড্র্যাগ এবং টার্বিউলেন্স কমে। ড্র্যাগ কমলে ইঞ্জিনের শক্তি কম লাগে এবং জ্বালানি সাশ্রয় হয়।

বিস্তারিত : https://islaminsight.net/2026/6639/
Please open Telegram to view this post
VIEW IN TELEGRAM
4
🔴 মাদুরোকে আটকের পর, এই প্রথম ট্রাম্পের ভেনেজুয়েলা সফর ঘোষণা

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, ভেনেজুয়েলা সফরে যাচ্ছেন তিনি এবং দেশটির ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট Delcy Rodríguez এর সঙ্গে তার "খুব ভালো সম্পর্ক" রয়েছে। ট্রাম্প দাবি করেন, যুক্তরাষ্ট্র ইতোমধ্যে রদ্রিগুয়েজের সরকারকে স্বীকৃতি দিয়েছে এবং তেল খাতে ঘনিষ্ঠভাবে কাজ করছে।

এর আগে কারাকাসে সামরিক অভিযানে নিকোলাস মাদুরো ও ফার্স্ট লেডি সিলিয়া ফ্লোরেসকে আটক করে নিউইয়র্কে নেওয়া হয়; তাদের বিরুদ্ধে মাদক পাচারের অভিযোগ আনা হয়েছে।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী Marco Rubio বলেন, ভেনেজুয়েলার তেল সম্পদ অনির্দিষ্টকালের জন্য যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে থাকবে।

ভেনেজুয়েলার বিশাল তেল মজুত (প্রায় ৩০,৩০০ কোটি ব্যারেল) ঘিরে দুই দেশের সম্পর্ক নতুন বাস্তবতায় প্রবেশ করেছে।
Please open Telegram to view this post
VIEW IN TELEGRAM
2😁2