Islam Insight
9.39K subscribers
17.1K photos
7.62K videos
13 files
591 links
আল্লাহর পথে, সত্যের সাথে

Website: https://islaminsight.net

Facebook: facebook.com/insightislam5

Youtube: youtube.com/@IslamInsight1

Twitter: twitter.com/islaminsight1

Telegram: https://t.me/Islam_insight

Instagram: instagram.com/islam_insight1/
Download Telegram
দখলদার ইসরাইলী সন্ত্রাসীরা অধিকৃত পশ্চিম তীরের হেবরনের খিরবেত গুওয়েইন এলাকায় হামলা চালানোর সময় এক বয়স্ক ফিলিস্তিনি নারীকে লাঠি দিয়ে মারাত্মক আঘাত করে। উক্ত এলাকায় প্রতিনিয়ত নারীদের উপর নির্যাতন চালিয়ে যাচ্ছে দখলদার সন্ত্রাসীরা।
😢16
🚨নির্বাচনে ৫৯.৪৪ ও গণভোটে ৬০.২৬ শতাংশ ভোট পড়েছে

ত্রয়োদশ সংসদ নির্বাচনে মোট ৫৯ দশমিক ৪৪ শতাংশ ভোট পড়েছে। অনুরুপভাবে গণভোটে হ্যাঁ এর পক্ষে ভোট পড়েছে ৬০.২৬ শতাংশ। না এর পক্ষে ৩০ শতাংশের কম। এ হিসেবে গণভোটের পক্ষে গণরায় দিয়েছে দেশের জনগণ।

শুক্রবার দুপুর ২টায় নির্বাচন কমিশন সচিবালয়ে আনুষ্ঠানিকভাবে ব্রিফিং করে এসব তথ্য সাংবাদিকদের জানান ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ। তিনি জানান, সারা দেশের কেন্দ্রগুলো থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে এই হার নির্ধারণ করা হয়েছে। ফল প্রাপ্ত আসনগুলোর সামগ্রিক ভোটের হার ৫৯.৪৪ শতাংশ।


ইসি সূত্রে জানা গেছে, আগের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তুলনায় এবার ভোটের হার প্রায় ১৮ শতাংশ বেশি ভোট পড়েছে। কমিশনের কর্মকর্তারা বলছেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি ও প্রশাসনিক প্রস্তুতি ভালো থাকায় ভোটার উপস্থিতি তুলনামূলকভাবে বেড়েছে।
Please open Telegram to view this post
VIEW IN TELEGRAM
6
Media is too big
VIEW IN TELEGRAM
ভারতের ওডিশার গঞ্জাম জেলাতে একজন বাংলাভাষী বয়স্ক মুসলিম ব্যক্তিকে উগ্র আরএসএস সন্ত্রাসীরা হয়রানি করে, জোরপূর্বক “ভারত মাতা কি জয়” স্লোগান দিতে বাধ্য করে এবং গ্রাম ছেড়ে চলে যাওয়ার হুমকি দেয়।

এই ঘটনা প্রমাণ করে, ওড়িশা প্রদেশ মুসলিমদের জন্য দিন দিন অনিরাপদ হয়ে উঠছে। হিন্দুত্ববাদীরা সন্ত্রাসীদের হাত থেকে বয়োবৃদ্ধ মুসলিমরাও রেহাই পাচ্ছেন না।
🤬21
🚨যুক্তরাষ্ট্রে ছাত্রাবাসে বন্দুক হামলায় ২ জন নিহত

যুক্তরাষ্ট্রের সাউথ ক্যারোলাইনা স্টেট ইউনিভার্সিটির একটি আবাসিক ভবনে বৃহস্পতিবার রাতে বন্দুক হামলায় দুইজন নিহত এবং আরও একজন আহত হয়েছেন। এ ঘটনার পরপরই পুরো ক্যাম্পাসে লকডাউন জারি করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বিশ্ববিদ্যালয়ের ফেসবুক পেজে প্রকাশিত বিবৃতিতে জানানো হয়,
স্থানীয় সময় রাত প্রায় ৯টা ১৫ মিনিটে হিউজেইন স্যুটস ছাত্রাবাস কমপ্লেক্সের একটি অ্যাপার্টমেন্টে গুলির ঘটনা ঘটে। তবে হামলার কারণ বা সন্দেহভাজন কেউ পলাতক আছে কি না—এ বিষয়ে তাৎক্ষণিকভাবে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।


কর্তৃপক্ষ জানিয়েছে, নিহতদের পরিচয় এবং আহত ব্যক্তির শারীরিক অবস্থা সম্পর্কে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু প্রকাশ করা হয়নি।
Please open Telegram to view this post
VIEW IN TELEGRAM
Media is too big
VIEW IN TELEGRAM
আল্লাহর আয়াত অস্বীকারকারীদের পরিণাম...
14
🚨চট্টগ্রামের দুইটি আসনের ফল আদালতের নির্দেশে স্থগিত রয়েছে : ইসি সচিব

শুক্রবার বিকাল ৩ ঘটিকার সংবাদ সম্মেলনে ইসি সচিব আখতার আহমেদ জানান, চট্টগ্রামের দুই আসনের সংসদীয় ফল প্রকাশে নিষেধাজ্ঞা আরোপ করেছেন আদালত।


নিষেধাজ্ঞা থাকলেও গণভোটের ফলের ওপর কোনো বাধা নেই। এ কারণে সংসদ নির্বাচনে ভোটের হার ৫৯ দশমিক ৪৪ শতাংশ হলেও গণভোটে তা দাঁড়িয়েছে ৬০ দশমিক ২৬ শতাংশে। সংশোধন ও পরিবর্তনের পক্ষে জনগণ স্পষ্ট মত দিয়েছে বলে জানান তিনি।
Please open Telegram to view this post
VIEW IN TELEGRAM
🤣81
This media is not supported in your browser
VIEW IN TELEGRAM
🔴ফিলিস্তিনের প্রায় ধ্বংসপ্রাপ্ত শহর গাজার মধ্যে শিশুরা কে কী হতে চায়, সে অনুযায়ী বিভিন্ন ধরনের পোষাক পরিধান করেছে।

কেউ ডাক্তার, কেউ পুলিশ, কেউ নার্স, কেউবা পুলিশ অফিসার। এই ধ্বংসের মধ্যেও তাদের ভবিষ্যৎ স্বপ্ন ফুটিয়ে তুলেছে শিশুরা।
Please open Telegram to view this post
VIEW IN TELEGRAM
27💔3
🔴 শ্রীলঙ্কার গনঅভ্যুত্থানে সংসদ সদস্যকে হত্যার দায়ে ১২ জনের মৃত্যুদণ্ডের রায় দিয়েছে দেশটির আদালত

শ্রীলঙ্কাতে ২০২২ সালের গণ-অভ্যুত্থানের সময় সংসদ সদস্য অমরকীর্তি আথুকোরালাকে পিটিয়ে হত্যার দায়ে ১২ জনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। বুধবার গামপাহা হাইকোর্টের তিন বিচারকের বেঞ্চ সংখ্যাগরিষ্ঠ মতের ভিত্তিতে এ রায় দেন।

২০২২ সালের মে মাসে রাজধানী কলম্বোর কাছে বিক্ষোভকারীরা আথুকোরালার গাড়ি থামালে তিনি গুলি চালান বলে তদন্তে উঠে আসে। পরে ক্ষুব্ধ জনতা তাকে ও তার দেহরক্ষীকে পিটিয়ে হত্যা করে। দেশজুড়ে খাদ্য, জ্বালানি ও ওষুধের তীব্র সংকটের বিরুদ্ধে বিক্ষোভ চলাকালে এই হত্যাকাণ্ড ঘটে।
Please open Telegram to view this post
VIEW IN TELEGRAM
😢8🤬3
🔴গাজীপুরে ঝুট গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে চার ইউনিট

গাজীপুর মহানগরীর কোনাবাড়ী এলাকায় একটি ঝুটের গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আমবাগ এলাকায় আগুন লাগে।

ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। রাত ৮টা ৪০ মিনিট পর্যন্ত আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি।


ফায়ার সার্ভিস জানায়, গুদামে বিপুল পরিমাণ ঝুট থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। আগুন নিয়ন্ত্রণে এলে ক্ষয়ক্ষতি ও কারণ জানা যাবে।
Please open Telegram to view this post
VIEW IN TELEGRAM
3
This media is not supported in your browser
VIEW IN TELEGRAM
যে আয়াতগুলো আপনাকে আল্লাহর মহত্ত্বের প্রতি সবচেয়ে বেশি আকৃষ্ট করবে......
14
🚨এপস্টি*নের সঙ্গে সম্পর্ক থাকার অভিযোগ: চাপের মুখে পদ হারালেন ডিপি ওয়ার্ল্ডের প্রধান

বিস্তারিতঃ https://islaminsight.net/2026/6632/
Please open Telegram to view this post
VIEW IN TELEGRAM
8👍3
তথাকথিত ভালোবাসা দিবস বয়কট করুন, এর ভয়াবহতা মানুষের মাঝে আলোচনা করুন, সচেতনতা তৈরি করুন।
27
This media is not supported in your browser
VIEW IN TELEGRAM
মসজিদের ধ্বংসস্তূপের উপর দাড়িয়ে জুমার সালাত আদায় করছেন গাজাবাসী। নিজেদের ঘরবাড়ী হারালেও ঈমান হারাননি তারা।
29
This media is not supported in your browser
VIEW IN TELEGRAM
নিশ্চয়ই মানুষ তার রবের প্রতি বড়ই অকৃতজ্ঞ
😢202
🚨 ক্যারিবিয়ান সাগরে মার্কিন হামলায় নিহত ৩

ক্যারিবিয়ান সাগরে একটি নৌকায় হামলা চালিয়ে তিনজনকে হত্যা করেছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। লাতিন আমেরিকা ও ক্যারিবিয়ান অঞ্চলে সামরিক কার্যক্রম তদারকি করা US Southern Command (সাউথকম) জানিয়েছে, শুক্রবার “লেথাল কাইনেটিক স্ট্রাইক” চালানো হয়।

মার্কিন বাহিনী দাবি করেছে, মাদক পাচারে জড়িত সন্দেহভাজনদের লক্ষ্য করে এ অভিযান চালানো হয়েছে, তবে এ দাবির পক্ষে কোনো প্রমাণ প্রকাশ করা হয়নি। আন্তর্জাতিক আইন ও মানবাধিকার বিশেষজ্ঞরা এসব হামলাকে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড বলে সমালোচনা করছেন।

মিডিয়া পর্যবেক্ষকদের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের সেপ্টেম্বর থেকে পূর্ব প্রশান্ত মহাসাগর ও ক্যারিবিয়ানে যুক্তরাষ্ট্রের ৩৭টি হামলায় অন্তত ১৩০ জন নিহত হয়েছেন।
Please open Telegram to view this post
VIEW IN TELEGRAM
👍2
🚨 পশ্চিম তীরে ইসরাইলী বসতি স্থাপনকারীদের হামলায় অন্তত ৫৪ ফিলিস্তিনি আহত

দখলকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের ধারাবাহিক হামলায় অন্তত ৫৪ ফিলিস্তিনি আহত হয়েছেন। শুক্রবার সকালে নাবলুসের দক্ষিণে তালফিতসহ একাধিক গ্রাম ও শহরে হামলা চালানো হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, বসতি স্থাপনকারীরা ফিলিস্তিনি কৃষকদের ওপর হামলা চালায় এবং অলিভ গাছ কেটে ফেলে। বাসিন্দারা প্রতিরোধের চেষ্টা করলে ইসরায়েলি সেনারা টিয়ার গ্যাস ও গুলি ছোড়ে।

রামাল্লার তুরমুস আইয়ার কাছে প্রায় ৩০০ অলিভ গাছ ধ্বংস করা হয়েছে বলে স্থানীয় সূত্র জানিয়েছে। জাতিসংঘের তথ্য অনুযায়ী, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে চলতি বছরের ফেব্রুয়ারি পর্যন্ত পশ্চিম তীরে ১,০৫৪ ফিলিস্তিনি শহীদ হয়েছেন।

সন্ত্রাসী ইসরাইলের অব্যাহত হামলা ও দখলনীতি মানবতার প্রতি প্রকাশ্য চ্যালেঞ্জ। আর আন্তর্জাতিক সম্প্রদায় এগুলো দেখার পরও না দেখার ভান করে আছে।
Please open Telegram to view this post
VIEW IN TELEGRAM
🤬13
🚨 ত্রয়োদশ সংসদ নির্বাচনের ফলাফল গেজেট আকারে প্রকাশ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নবনির্বাচিত সংসদ সদস্যদের সরকারি ফলাফল গেজেট আকারে প্রকাশ করেছে নির্বাচন কমিশন। শুক্রবার গভীর রাতে ৩০০ আসনের মধ্যে ২৯৭ আসনের ফল প্রকাশ করা হয়; একই সঙ্গে গণভোটের ফলও গেজেট করা হয়েছে।

ইসি সচিব আখতার আহমেদ জানান, সংসদ নির্বাচনে ভোট পড়েছে ৫৯.৪৪ শতাংশ এবং গণভোটে ৬০.২৬ শতাংশ। ফল অনুযায়ী, বিএনপি জোট পেয়েছে ২১২ আসন, বাংলাদেশ জামায়াতে ইসলামী ৬৮, জাতীয় নাগরিক পার্টি ৬ এবং স্বতন্ত্র প্রার্থীরা ৭ আসনে জয়ী হয়েছেন।

সংসদ সচিবালয় নবনির্বাচিত সদস্যদের শপথগ্রহণ অনুষ্ঠানের প্রস্তুতি শুরু করেছে। নিরাপত্তা ও প্রটোকল নিশ্চিত করে আয়োজন সম্পন্নের পরিকল্পনা নেওয়া হয়েছে।
Please open Telegram to view this post
VIEW IN TELEGRAM
😁11
🏵 কোরআন থেকে শিক্ষা

আল্লাহ তা'আলা বলেন:

وَلَقَدْ خَلَقْنَا الْإِنسَانَ وَنَعْلَمُ مَا تُوَسْوِسُ بِهِ نَفْسُهُ ۖ وَنَحْنُ أَقْرَبُ إِلَيْهِ مِنْ حَبْلِ الْوَرِيدِ

আমিই মানুষকে সৃষ্টি করেছি এবং তার অন্তরে যে কুচিন্তা (ওয়াসওয়াসা) উঁকি দেয়, সে সম্পর্কেও আমি অবগত। আর আমি তার ঘাড়ের শাহরগের চেয়েও অধিক কাছে।

(সূরা ক্বাফ , আয়াত: ১৬)

এই আয়াতে আল্লাহ মানুষের সাথে তাঁর সান্নিধ্যের এক চরম সত্য তুলে ধরেছেন। মানুষ যখন ভাবে সে একা, তখন তার অন্তরে জাগ্রত হওয়া ক্ষুদ্রতম চিন্তাটুকুও আল্লাহর কাছে গোপন থাকে না। তিনি কেবল আমাদের শারীরিক অস্তিত্বের স্রষ্টা নন, বরং আমাদের চিন্তা ও অনুভূতিরও সবচেয়ে বড় সাক্ষী।

ইমাম ইবনুল কাইয়্যিম (রহ.) বলেন :
যে ব্যক্তি এটা বিশ্বাস করে যে তার রব তার শাহরগের চেয়েও কাছে, তার পক্ষে প্রকাশ্যে বা গোপনে কোনো গুনাহ করা অসম্ভব। আল্লাহর এই সান্নিধ্য মুমিনের জন্য ভয়ের নয়, বরং ভরসার। এটি আমাদের মনে করিয়ে দেয় যে, আমরা যখন কোনো ব্যথায় কাঁদি বা কোনো সমস্যার সম্মুখীন হই, তখন আল্লাহ তা অন্যদের চেয়েও ভালোভাবে জানেন এবং তিনি সাহায্য করার জন্য প্রস্তুত থাকেন।


➡️ আমাদের করণীয়:

- বাহ্যিক ইবাদতের পাশাপাশি নিজের মনের চিন্তাগুলোকেও পবিত্র রাখা, কারণ আল্লাহ আমাদের মনের খবর রাখেন।

- যখন কেউ পাশে থাকে না, তখনও আল্লাহকে হাজির-নাজির জেনে অন্যায় থেকে বিরত থাকা।

- কোনো বিপদ বা একাকীত্বে ভেঙে না পড়ে এই অনুভূতি রাখা যে, আমার রব আমার সাথেই আছেন এবং তিনি আমার হৃদয়ের আকুতি শুনছেন।


হে আল্লাহ! আমাদের অন্তরের কুচিন্তা থেকে আমাদের রক্ষা করুন এবং আপনার প্রতি আমাদের বিশ্বাস ও নৈকট্য আরও বাড়িয়ে দিন। আমিন।
Please open Telegram to view this post
VIEW IN TELEGRAM
10
🚨 সিরিয়ার আল-তানফ ঘাঁটি ছাড়ল যুক্তরাষ্ট্র, নিয়ন্ত্রণ নিল সিরীয় সেনারা

সিরিয়ার কৌশলগত গুরুত্বপূর্ণ আল-তানফ সামরিক ঘাঁটি থেকে অবশিষ্ট সেনা প্রত্যাহার করেছে যুক্তরাষ্ট্র। এরপর ইরাক–জর্ডান সীমান্তসংলগ্ন এই ঘাঁটির নিয়ন্ত্রণ নেয় সিরিয়ার সেনাবাহিনী।

সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, দুই পক্ষের সমন্বয়ে ঘাঁটির দায়িত্ব হস্তান্তর সম্পন্ন হয়েছে এবং সীমান্ত এলাকায় অতিরিক্ত ইউনিট মোতায়েন শুরু হয়েছে।

মার্কিন কেন্দ্রীয় কমান্ডও সুশৃঙ্খল প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেছে। খারেজি আইএস মোকাবিলায় ২০১৪ সাল থেকে আন্তর্জাতিক জোটের প্রধান অপারেশনাল কেন্দ্রগুলোর একটি ছিল আল-তানফ।

পেন্টাগন ২০২৫ সালের এপ্রিলে সিরিয়া থেকে সেনা সরানোর ঘোষণা দেয়, যা এখন বাস্তবায়ন হলো। বিশ্লেষকদের মতে, এই প্রত্যাহার আঞ্চলিক নিরাপত্তা ও শক্তির ভারসাম্যে নতুন সমীকরণ তৈরি করবে।
Please open Telegram to view this post
VIEW IN TELEGRAM
👏71
🚨 চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে নিহত ২

চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নে ককটেল তৈরির সময় বিস্ফোরণে দুইজন নিহত ও তিনজন আহত হয়েছেন। শনিবার ভোর ৫টার দিকে ফাঁটাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

অতিরিক্ত পুলিশ সুপার এ.এন.এম ওয়াসিম ফিরোজ জানান, একটি বসতবাড়িতে ককটেল তৈরির সরঞ্জামসহ অবস্থান করছিল একদল দুষ্কৃতকারী।

হঠাৎ বিস্ফোরণে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়; মুখমণ্ডল বিকৃত হওয়ায় তাদের পরিচয় শনাক্ত করা যায়নি।

আহত তিনজনকে প্রথমে চাঁপাইনবাবগঞ্জ আধুনিক সদর হাসপাতালে নেওয়া হয়, পরে অবস্থার অবনতি হলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ ও বিজিবি মোতায়েন রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
Please open Telegram to view this post
VIEW IN TELEGRAM
😢82👍1
Media is too big
VIEW IN TELEGRAM
🔴 যেভাবে রমাদানের জন্য নিজেকে প্রস্তুত করবেন

- শাইখ মুহাম্মাদ হাসান আল-দিদো (হাফি.)

https://youtube.com/shorts/5KFkS_scGDE
13