ঢাকা-১৩ আসনে ভোট বাতিল ও কারচুপির অভিযোগ জানাতে মধ্যরাতে মো. মামুনুল হক নির্বাচন কমিশনে হাজির হয়েছেন। জামায়াত জোট মনোনীত রিকশা প্রতীকের এই প্রার্থী জানান, তাঁর আসনের অন্তত ৫০টি কেন্দ্রে প্রায় এক হাজার ২০০ ভোট বাতিল করা হয়েছে, যা নিয়ে তিনি গুরুতর প্রশ্ন তুলেছেন।
মামুনুল হক আরও অভিযোগ করেন, একাধিক কেন্দ্রের ফল প্রকাশে অস্বাভাবিক বিলম্ব হয়েছে, যা নির্বাচনের স্বচ্ছতা নিয়ে শঙ্কা সৃষ্টি করেছে। একই সঙ্গে তিনি ১২৭টি আসনে মোট কত ভোট বাতিল হয়েছে, তার সুনির্দিষ্ট হিসাব এখনো প্রকাশ না পাওয়ার বিষয়েও উদ্বেগ জানান।
এ সময় নিরাপত্তা জোরদারের মধ্যে বাংলাদেশ নির্বাচন কমিশন ভবন এলাকায় বাড়তি সতর্কতা দেখা যায়।
Please open Telegram to view this post
VIEW IN TELEGRAM
😢13❤3👏1
নির্বাচনের ফলাফল ঘোষণা ও কথিত টেম্পারিংয়ের অভিযোগ জানাতে মধ্যরাতে বাংলাদেশ নির্বাচন কমিশন–এ যায় বাংলাদেশ জামায়াতে ইসলামী–র একটি প্রতিনিধি দল।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দিবাগত রাত প্রায় ৪টার দিকে ইসি ভবনে গিয়ে দলটির মুখপাত্র সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের অভিযোগ করেন, একটি বিশেষ রাজনৈতিক দলকে সুবিধা দিতে ইসি ও সংশ্লিষ্ট কর্মকর্তারা কাজ করছেন।
তিনি দাবি করেন, জামায়াতের শীর্ষ নেতাদের ফল ঘোষণায় গড়িমসি ও টেম্পারিং করা হয়েছে এবং রিটার্নিং কর্মকর্তারা অস্বাভাবিক বিলম্ব করছেন।
জনতার ভোটের রায় নিয়ে ষড়যন্ত্র চলছে উল্লেখ করে তিনি বলেন, প্রয়োজনে কঠোর আন্দোলনের কর্মসূচি দেওয়া হবে। ইসির বক্তব্য শোনার পর পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে বলেও জানান তিনি।
Please open Telegram to view this post
VIEW IN TELEGRAM
❤17
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সঙ্গে একই দিনে দেশব্যাপী গণভোট হলেও এখনো অনেক আসনের ফলাফল পায়নি বাংলাদেশ নির্বাচন কমিশন। ইসি কর্মকর্তারা জানান, সংসদ নির্বাচনের ফল জমা দিলেও একাধিক জেলার রিটার্নিং কর্মকর্তা (ডিসি) গণভোটের ফল না দিয়েই বাসায় চলে গেছেন।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) ভোরে নাম প্রকাশে অনিচ্ছুক ঊর্ধ্বতন কর্মকর্তারা জানান, নারায়ণগঞ্জ, গাজীপুর ও নেত্রকোনাসহ কয়েকটি জেলার ডিসিরা গণভোটের ফল এখনো জমা দেননি।
ইসির পক্ষ থেকে খোঁজ নেওয়া হলে জানা যায়, তারা শুক্রবার ফল পাঠাবেন বলে অধীনস্থ কর্মকর্তাদের জানিয়ে গেছেন। ফলে এসব জেলার তথ্য না পাওয়া পর্যন্ত গণভোটের চূড়ান্ত ফল ঘোষণা অনিশ্চিত হয়ে পড়েছে।
এদিকে, চারটি সংসদীয় আসনে গণভোটে ‘না’ ভোট জয়ী হওয়ার তথ্য মিলেছে।
Please open Telegram to view this post
VIEW IN TELEGRAM
🤬14❤3👌2😢1
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে আজও (১৩ ফেব্রুয়ারি) সারাদেশে মোটরসাইকেল চলাচলের ওপর নিষেধাজ্ঞা বহাল রয়েছে। তবে মোটরসাইকেল ছাড়া অন্যান্য সব ধরনের যানবাহন চলাচল করতে পারবে।
সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি–এর জারি করা প্রজ্ঞাপন অনুযায়ী, ১০ ফেব্রুয়ারি দিবাগত রাত ১২টা থেকে ১৩ ফেব্রুয়ারি দিবাগত মধ্যরাত পর্যন্ত মোট ৭২ ঘণ্টা মোটরসাইকেল চলাচল বন্ধ রাখা হয়েছে।
এর আগে ১১ ও ১২ ফেব্রুয়ারি ট্যাক্সিক্যাব, পিকআপ, মাইক্রোবাস ও ট্রাক চলাচলেও সাময়িক নিষেধাজ্ঞা ছিল।
Please open Telegram to view this post
VIEW IN TELEGRAM
❤6
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঐতিহাসিক বিজয়ের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং দলটির চেয়ারম্যান তারেক রহমান–কে শুভেচ্ছা জানিয়েছে ঢাকার মার্কিন দূতাবাস ঢাকা।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক পোস্টে বলা হয়, একটি সফল নির্বাচন আয়োজনের জন্য বাংলাদেশের জনগণকে অভিনন্দন জানানো হচ্ছে। একই সঙ্গে বিএনপি ও তারেক রহমানকে তাদের ঐতিহাসিক বিজয়ের জন্য শুভেচ্ছা জানানো হয়।
পোস্টে আরও উল্লেখ করা হয়, দুই দেশের সমৃদ্ধি ও নিরাপত্তার অভিন্ন লক্ষ্য বাস্তবায়নে নতুন নেতৃত্বের সঙ্গে কাজ করতে আগ্রহী যুক্তরাষ্ট্র।
Please open Telegram to view this post
VIEW IN TELEGRAM
🤬5💔4❤1😁1
যুক্তরাষ্ট্র ও তাইওয়ান একটি গুরুত্বপূর্ণ বাণিজ্য চুক্তি চূড়ান্ত করেছে, যার ফলে তাইওয়ানি পণ্যের ওপর মার্কিন শুল্ক কমানো হবে। বৃহস্পতিবার ঘোষিত এই চুক্তির আওতায় তাইওয়ানি পণ্যের সাধারণ শুল্কহার ২০ শতাংশ থেকে কমিয়ে ১৫ শতাংশে নামানো হয়েছে, যা জাপান ও দক্ষিণ কোরিয়ার সমপর্যায়ে।
চুক্তির বিনিময়ে তাইওয়ান প্রায় ৮৫ বিলিয়ন ডলারের মার্কিন জ্বালানি, উড়োজাহাজ ও যন্ত্রপাতি কেনার প্রতিশ্রুতি দিয়েছে। এছাড়া যুক্তরাষ্ট্রের ৯৯ শতাংশ পণ্যে শুল্ক কমানো বা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে তাইপে।
তাইওয়ানের প্রেসিডেন্ট উইলিয়াম লাই চিং-তে এই চুক্তিকে দেশের অর্থনীতির জন্য ‘পিভোটাল’ বা মোড় ঘোরানো মুহূর্ত হিসেবে আখ্যা দেন। তিনি জানান, এতে প্রায় দুই হাজার তাইওয়ানি পণ্য মার্কিন বাজারে আরও প্রতিযোগিতামূলক হবে।
Please open Telegram to view this post
VIEW IN TELEGRAM
❤2
ইসরায়েলি কারাগারে বন্দি ফিলিস্তিনি নাগরিক হাতেম রাইয়ান শহীদ হয়েছেন বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল-মায়াদিনের গাজা প্রতিনিধি। উত্তর গাজার জাবালিয়া শরণার্থী শিবিরের বাসিন্দা রাইয়ান গাজায় সন্ত্রাসী ইসরাইলের হাতে গ্রেপ্তার হন।
তিনি উত্তর গাজার অন্যতম ক্ষতিগ্রস্ত চিকিৎসাকেন্দ্র কামাল আদওয়ান হাসপাতালে অ্যাম্বুলেন্সচালক হিসেবে কাজ করতেন।
২০২৫ সালের অক্টোবরে যুদ্ধবিরতি ও বন্দিবিনিময় চুক্তি কার্যকর হলেও ফিলিস্তিনি চিকিৎসাকর্মীদের মুক্তি না দেওয়ায় ব্যাপক সমালোচনা দেখা দেয়। সে সময় চিকিৎসকদের আটকে রাখা গাজার স্বাস্থ্যখাতকে লক্ষ্যবস্তু করার অংশ বলে অভিযোগ ওঠে।
রাইয়ানের মৃত্যু ফিলিস্তিনি বন্দিদের কারাবন্দি অবস্থার নিরাপত্তা ও মানবাধিকার পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ বাড়িয়েছে।
Please open Telegram to view this post
VIEW IN TELEGRAM
😢10❤1
আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল জানিয়েছেন, সর্বোচ্চ ১৪ ফেব্রুয়ারির মধ্যে নির্বাচনের ফলাফলের গেজেট প্রকাশ করা হবে। ১৭ থেকে ১৮ ফেব্রুয়ারির মধ্যেই নতুন সরকার গঠন এবং ক্ষমতা হস্তান্তর সম্পন্ন হবে।
বৃহস্পতিবার রাজধানীর সিদ্ধেশ্বরী গার্লস কলেজ কেন্দ্রে ভোট দেওয়ার পর তিনি বলেন, গেজেট প্রকাশের পর দ্রুত সংসদ সদস্যদের শপথ আয়োজন করা হবে। রমজানের আগেই নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তরের পরিকল্পনা রয়েছে।
Please open Telegram to view this post
VIEW IN TELEGRAM
🤬15❤2
সু*দানের উত্তরে নীলনদে নৌকাডুবির ঘটনায় কমপক্ষে ২১ জনের মৃ*ত্যু হয়েছে। স্থানীয় রিভার নাইল স্টেট সরকার ও প্রত্যক্ষদর্শীদের বরাতে এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা এএফপি।
বুধবার সন্ধ্যায় খার্তুমের উত্তরে নদী পারাপারের সময় দুর্ঘটনাটি ঘটে। নৌকাটিতে প্রায় ৩০ জন আরোহী ছিলেন বলে ধারণা করা হচ্ছে। বৃহস্পতিবার পর্যন্ত ঘটনাস্থল থেকে ২১টি ম*রদেহ উদ্ধার করা হয়েছে।কর্তৃপক্ষ দুর্ঘটনার কারণ অনুসন্ধান করছে।
Please open Telegram to view this post
VIEW IN TELEGRAM
😢10
তাইওয়ান ইস্যুতে বেইজিং–টোকিও উত্তেজনার মধ্যেই পূর্ব চীন সাগরে একটি চীনা মাছধরা নৌযান জব্দ করেছে জাপান কোস্টগার্ড। ১৩ ফেব্রুয়ারি কিউশুর নাগাসাকি উপকূলের কাছে জাপানের এক্সক্লুসিভ ইকোনমিক জোনে নৌযানটি আটক করা হয়।
জাপান জানায়, থামার সংকেত উপেক্ষা করে পালানোর চেষ্টা করলে ধাওয়া করে জাহাজটি জব্দ করা হয়। ক্যাপ্টেনসহ ১১ নাবিক বর্তমানে হেফাজতে।
দীর্ঘ কয়েক বছর পর এ ধরনের আটক ঘটনা ঘটল। সাম্প্রতিক নির্বাচনের পর জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি তাইওয়ানকে সমর্থনের বার্তা দেওয়ার পর চীন সতর্কবার্তা দিয়েছিল। নৌযান আটকের ঘটনায় বেইজিং এখনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি।
Please open Telegram to view this post
VIEW IN TELEGRAM
১৫ ফেব্রুয়ারির মধ্যে নতুন সরকার গঠন হবে বলে জানিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার ঠাকুরগাঁওয়ে নিজ বাসভবনে তিনি এ মন্তব্য করেন।
তিনি জানান, জুলাই সনদে বিএনপি যে অঙ্গীকার করেছে, তা ধীরে ধীরে বাস্তবায়ন করা হবে। ৩১ দফা কর্মসূচিও পূরণ করা হবে বলে আশ্বাস দেন তিনি। সব দলকে সঙ্গে নিয়েই বিএনপি সংসদে যাবে বলেও জানান মির্জা ফখরুল।
Please open Telegram to view this post
VIEW IN TELEGRAM
😁9❤7😢1
This media is not supported in your browser
VIEW IN TELEGRAM
এই নির্মম বাস্তবতা চোখের সামনে থাকার পরও যারা নির্বিকার থাকে, যারা ইচ্ছাকৃতভাবে মুখ ফিরিয়ে নেয়, তাদের এই নীরবতা আর উদাসীনতা ইতিহাস কোনোদিন ক্ষমা করবে না।
Please open Telegram to view this post
VIEW IN TELEGRAM
💔29😢10
পাকিস্তানে সিন্ধু ও বেলুচিস্তানের বেশ কয়েকটি জেলায় ভূমিকম্প আঘাত হেনেছে। পাকিস্তান আবহাওয়া অধিদপ্তরের (পিএমডি) ভূকম্পন পর্যবেক্ষণ কেন্দ্র একথা জানায়। খুজদারে বৃহস্পতিবার সকাল ১০ টা ৫২ মিনিটে ভূমিকম্প অনুভূত হয়।
খুজদারে সকাল ১০ টা ৫২ মিনিটে ভূমিকম্প অনুভূত হয়। বেলা ১১ টা ৩০ মিনিটের দিকে দ্বিতীয়বারের মতো কম্পন অনুভূত হয়, দ্বিতীয় ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৬।
Please open Telegram to view this post
VIEW IN TELEGRAM
💔5❤1🔥1
ত্রয়োদশ সংসদ নির্বাচনে মোট ৫৯ দশমিক ৪৪ শতাংশ ভোট পড়েছে। অনুরুপভাবে গণভোটে হ্যাঁ এর পক্ষে ভোট পড়েছে ৬০.২৬ শতাংশ। না এর পক্ষে ৩০ শতাংশের কম। এ হিসেবে গণভোটের পক্ষে গণরায় দিয়েছে দেশের জনগণ।
শুক্রবার দুপুর ২টায় নির্বাচন কমিশন সচিবালয়ে আনুষ্ঠানিকভাবে ব্রিফিং করে এসব তথ্য সাংবাদিকদের জানান ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ। তিনি জানান, সারা দেশের কেন্দ্রগুলো থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে এই হার নির্ধারণ করা হয়েছে। ফল প্রাপ্ত আসনগুলোর সামগ্রিক ভোটের হার ৫৯.৪৪ শতাংশ।
ইসি সূত্রে জানা গেছে, আগের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তুলনায় এবার ভোটের হার প্রায় ১৮ শতাংশ বেশি ভোট পড়েছে। কমিশনের কর্মকর্তারা বলছেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি ও প্রশাসনিক প্রস্তুতি ভালো থাকায় ভোটার উপস্থিতি তুলনামূলকভাবে বেড়েছে।
Please open Telegram to view this post
VIEW IN TELEGRAM
❤6
Media is too big
VIEW IN TELEGRAM
ভারতের ওডিশার গঞ্জাম জেলাতে একজন বাংলাভাষী বয়স্ক মুসলিম ব্যক্তিকে উগ্র আরএসএস সন্ত্রাসীরা হয়রানি করে, জোরপূর্বক “ভারত মাতা কি জয়” স্লোগান দিতে বাধ্য করে এবং গ্রাম ছেড়ে চলে যাওয়ার হুমকি দেয়।
এই ঘটনা প্রমাণ করে, ওড়িশা প্রদেশ মুসলিমদের জন্য দিন দিন অনিরাপদ হয়ে উঠছে। হিন্দুত্ববাদীরা সন্ত্রাসীদের হাত থেকে বয়োবৃদ্ধ মুসলিমরাও রেহাই পাচ্ছেন না।
এই ঘটনা প্রমাণ করে, ওড়িশা প্রদেশ মুসলিমদের জন্য দিন দিন অনিরাপদ হয়ে উঠছে। হিন্দুত্ববাদীরা সন্ত্রাসীদের হাত থেকে বয়োবৃদ্ধ মুসলিমরাও রেহাই পাচ্ছেন না।
🤬21
যুক্তরাষ্ট্রের সাউথ ক্যারোলাইনা স্টেট ইউনিভার্সিটির একটি আবাসিক ভবনে বৃহস্পতিবার রাতে বন্দুক হামলায় দুইজন নিহত এবং আরও একজন আহত হয়েছেন। এ ঘটনার পরপরই পুরো ক্যাম্পাসে লকডাউন জারি করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
বিশ্ববিদ্যালয়ের ফেসবুক পেজে প্রকাশিত বিবৃতিতে জানানো হয়,
স্থানীয় সময় রাত প্রায় ৯টা ১৫ মিনিটে হিউজেইন স্যুটস ছাত্রাবাস কমপ্লেক্সের একটি অ্যাপার্টমেন্টে গুলির ঘটনা ঘটে। তবে হামলার কারণ বা সন্দেহভাজন কেউ পলাতক আছে কি না—এ বিষয়ে তাৎক্ষণিকভাবে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
কর্তৃপক্ষ জানিয়েছে, নিহতদের পরিচয় এবং আহত ব্যক্তির শারীরিক অবস্থা সম্পর্কে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু প্রকাশ করা হয়নি।
Please open Telegram to view this post
VIEW IN TELEGRAM
শুক্রবার বিকাল ৩ ঘটিকার সংবাদ সম্মেলনে ইসি সচিব আখতার আহমেদ জানান, চট্টগ্রামের দুই আসনের সংসদীয় ফল প্রকাশে নিষেধাজ্ঞা আরোপ করেছেন আদালত।
নিষেধাজ্ঞা থাকলেও গণভোটের ফলের ওপর কোনো বাধা নেই। এ কারণে সংসদ নির্বাচনে ভোটের হার ৫৯ দশমিক ৪৪ শতাংশ হলেও গণভোটে তা দাঁড়িয়েছে ৬০ দশমিক ২৬ শতাংশে। সংশোধন ও পরিবর্তনের পক্ষে জনগণ স্পষ্ট মত দিয়েছে বলে জানান তিনি।
Please open Telegram to view this post
VIEW IN TELEGRAM
🤣8❤1
This media is not supported in your browser
VIEW IN TELEGRAM
কেউ ডাক্তার, কেউ পুলিশ, কেউ নার্স, কেউবা পুলিশ অফিসার। এই ধ্বংসের মধ্যেও তাদের ভবিষ্যৎ স্বপ্ন ফুটিয়ে তুলেছে শিশুরা।
Please open Telegram to view this post
VIEW IN TELEGRAM
❤27💔3
শ্রীলঙ্কাতে ২০২২ সালের গণ-অভ্যুত্থানের সময় সংসদ সদস্য অমরকীর্তি আথুকোরালাকে পিটিয়ে হত্যার দায়ে ১২ জনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। বুধবার গামপাহা হাইকোর্টের তিন বিচারকের বেঞ্চ সংখ্যাগরিষ্ঠ মতের ভিত্তিতে এ রায় দেন।
২০২২ সালের মে মাসে রাজধানী কলম্বোর কাছে বিক্ষোভকারীরা আথুকোরালার গাড়ি থামালে তিনি গুলি চালান বলে তদন্তে উঠে আসে। পরে ক্ষুব্ধ জনতা তাকে ও তার দেহরক্ষীকে পিটিয়ে হত্যা করে। দেশজুড়ে খাদ্য, জ্বালানি ও ওষুধের তীব্র সংকটের বিরুদ্ধে বিক্ষোভ চলাকালে এই হত্যাকাণ্ড ঘটে।
Please open Telegram to view this post
VIEW IN TELEGRAM
😢8🤬3